ফন্ট সাইজ:
থিম:
পূনর্জন্ম

পর্ব 4

লেখক: মাহদিবা_মিশি

অতঃপর,মালতী জমিদার বাড়ির প্রধান বারান্দায় পা রাখলো। সেখান থেকে দেখলো জমিদার ও ক'জন লোক বসে আছে, বৈঠক খানায়। মালতী হেঁটে হেঁটে জমিদারের সামনে এলো। পাশে দু'জন পেয়াদা সহ জমিদার নারায়ণ সিং বসে আছেন, বিশাল সিংহাসনে।

মালতীকে দেখে একজন পেয়াদা পথ আঁটকে দাঁড়ালো, 'এই মাইয়া কে তুমি? আর কারে কইয়া এই বাড়ির ভেতর আসছো?'

মালতী পেয়াদার কথা উপেক্ষা করে, স্থির চাহনি নিক্ষেপ করলো জমিদারের পানে,'আমি মালতী! কৃষক সালেম আলীর কন্যা। আব্বা বলেছে এই বছরের খাজনা প্রস্তুত আছে।আপনি লোক পাঠিয়ে আনিয়ে নিবেন।'

নারায়ণ সিং নির্বাক হয়ে তাকিয়ে দেখলেন এক জ্বলন্ত অগ্নিকন্যাকে।যেন চোখ ধাঁধানো অপরুপ সৌন্দর্য ছিটকে পরছে মালতীর আশেপাশে।নারায়ণ সিং এবার সম্মতি দিয়ে মালতীকে বলে উঠলেন,

'ঠিক আছে মেয়ে।আমি লোক পাঠিয়ে দেবো।'

'জ্বি, আমি তাহলে আসছি।'

বলে মালতী বেরিয়ে আসতে চাইলে সদরে দেখা হলো জমিদারের স্ত্রী জাহানারা বেগমের সাথে। উনি মালতির পথ আটকে দাঁড়ালেন।এতে মালতী থমকে গেলো। জাহানারা বেগম মালতীকে মোহময় দৃষ্টিতে অবলোকন করলেন, কি নিখুঁত সৌন্দর্যের আকর। জাহানারা বেগম তো রীতিমতো নির্বাক!এই কুসুমপুর গ্রামে এত সুরম্য মেয়ে আছে, তার জানা ছিলো না।জাহানারা বেগম এর ইচ্ছে হলো এমন সুরম্য কন্যার জন্ম- দারিনীকে ভাগ্যবতী উপখ্যানে আখ্যায়িত করতে।

জাহানারা বেগম নিগূঢ় দৃষ্টি ফেলে মালতীকে পরখ করে বলে উঠলেন, 'একটু দাঁড়াও মেয়ে!কে তুমি?'

মালতী হরিণরাঙা টানাটানা মদক্য আঁখিতে চেয়ে জবাব দিলো,'আমি মালতী।কৃষক কন্যা। খাজনার দাওয়াত নিয়ে এসেছিলাম।'

'সুরম্য নাম তো তোমার!তুমি ভিষণ মিষ্টি, মাশা- আল্লাহ!তোমার চুল গুলো তো সিঁথি কাটা না, অগোছালো।এত লম্বা ঘন চুলের যত্ন নাও না কেন?'
জিজ্ঞেস করলেন জাহানারার বেগম।

পায়ের পাতা ছুইছুই কালো চুলে হাত বুলিয়ে মালতী মলিন হাসলো, 'আমি একা চুলের যত্ন নিতে পারি না। আগে আম্মা যত্ন নিতো,এখন তো আম্মা বেঁচে নেই। আমার ছোট বোন ও আমি যেমনটা পারি করে নেই।' জবান দিলো মালতী।

'আহারে, এদিকে এসতো।' বলে তিনি মালতীর হাত ধরে নিজের কক্ষে নিয়ে এলেন।একজন দাসীকে ইশারা করতেই, জাফরান মিশ্রিত সুগন্ধি কেশবের তেল নিয়ে এলো।জাহানারা বেগম যত্ন করে মালতীর মাথায় দিতে লাগলেন।

মালতী একটু অপ্রস্তুত হলো, 'একি আপনি কেন কষ্ট করছেন? আমি এভাবেই ঠিক আছি।'

জাহানারা বেগম হাসলেন, 'আরে বসো মেয়ে।আমি তো তোমার মায়ের মতো। জানো আমার একটা মেয়ের খুব শখ ছিলো।তবে সৃষ্টিকর্তার লীলা বোঝা বড়ই দায়।প্রাপ্তির দান হিসেবে, আমায় দুই পুত্র সন্তান আছে।একটা পালিত মেয়ে আছে অবশ্যই,রুহি।’

এরকম অনেক গল্প কথায় তেল দেয়া শেষে মিশি ওনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিয়ে বেরিয়ে এলো। কিন্তু,নিচতলায় এসে মালতীর পা থেমে গেলো। জমিদার বাড়ির দক্ষিণ পাশে একটা রুম হতে একটা মেয়ে কান্নার অস্পষ্ট আওয়াজ আসছে। মালতী অধীর পায়ে হেঁটে দক্ষিণের এ ঘরে প্রবেশ করলে,দেখলো একটা মেয়ে হাঁটু গেড়ে বসে কাঁদছে। মালতী খেয়াল করলো মেয়েটি হবে হয়তো মালতীর মতো বয়সের।মালতী মেয়েটির পাশে এসে বসলো, 'এই মেয়ে তুমি কাঁদছো কেন? কি হয়েছে?'

মেয়েটি চোখ তুলে মালতীর পানে চাইলো মালতীর কলিজাটা মুচড়ে উঠে। এতো রুপা,মালতীর সই! রুপার এমন বিভৎস অবস্থা দেখে মালতী অবাক হয়ে শুধালো, 'রুপা তুই এখানে? আর কাদঁছিস কেন? কি হয়েছে?'

রুপা মালতীকে দেখে জড়িয়ে ধরলো,ঠোঁট কামড়ে হেঁচকি তুলে কেঁদে কেঁদে বলে উঠলো,'আমার সব শেষ রে মালতী,সব শেষ।'

'কি হয়েছে রুপা,বল আমাকে?'

কিছু না বলে, হঠাৎই রুপা মলতীকে তাড়া দিলো,'তুই এখানে এসেছিস কেন মালতী,চলে যায়।ঐ জমিদার পুত্রদের চক্ষু গোচর হওয়ার আগে চলে যা!'

মালতী অবাক হলো,বিস্ময় নিয়ে জানতে চাইলো, 'কি হয়েছে, বলবি তো,আর কি তোর সব শেষ হয়ে গেছে? তকে এমন বিষন্ন লাগছে কেন? আর এখানে কি করে এলি?'

'আমার সব শেষ হয়ে গেছে মলতী,সব শেষ। আমি নিঃশ্ব। আব্বা খাজনা দিতে পারে নাই বইলা জমিদার পুত্র অনুপম কাল রাইতে আমারে তুইলা নিয়া আসছে। আমারে ওর ভাইয়ের হাতে তুলে দিছে। আমার সব শেষ করে দিছে, মালতী সব শেষ করে দিছে। ওরা খুব জঘন্য,নির্দয়,পাষন্ড। তুই চইলা যা এইহান থাইকা, জমিদার পুত্রদের নজর ভালা না।' বললো রুপা।

রুপার কথা শুনে মালতীর রুমকূপ দাঁড়িয়ে গেলো। সাথে একরাশ ঘৃণা জন্মালো ঐ জমিদারের অযোগ্য পুত্রদের নামে। ক্ষমতার বলে ওরা কত কি না করে।
মালতীকে রুপা তাড়া দিলো, 'চইলা যা তুই মালতী, জলদি যা।তর উপর নজর পরলে তরেও বলি দিবো।'

'কিন্তু তুই?'

রুপা চোখ মুছলো, 'আমি এখন থাইকা এই বাড়ির দাসী।ওরা কইছে,আব্বায় যতদিন না খাজনা পরিশোধ করছে,ততদিন আমার মুক্তি নাই।তুই চইলা যা সই,চইলা যায়।' বলে রুপা অঝোরে কেঁদে উঠলো।

মালতী রুপাকে জড়িয়ে ধরলো, 'তুই চিন্তা করিস না,আমি চলে যাচ্ছি। তবে, তুই দেখেনিস রুপা তর সাথে হওয়া এ অন্যায়ের প্রতিশোধ নিতে কেউ আসবে।যে ঐ জমিদার পুত্রের শেষ দেখে নিবে।এত অন্যায় করে ওরা পার পাবে না,কখনো না। আসছি, নিজের খেয়াল রাখিস।'

____________________________________________

কেটেছে তিনদিন।

তিনদিন পর,বিলের ধারে মালতী হাত বারিয়ে শাপলা ফুল তুলার প্রয়াস করছে।অদূরে কারো হৃদয় থমকে গেছে, পূর্ণ শশীর মতো মালতীর রুপে। একরাশ কেশগুলো যেন অবহেলায় পিঠে পরে আছে, কালো কেশের কালো রঙে রাতের আঁধার যেন নিমিষেই দিক হারাবে। চুলের সিঁথি যেন করাতের মতো সুক্ষ্ম, তীর ধনুকের মতো ভ্রু-যুগল,কপোলের ডানপাশে কানের কাছে শোভাময় একটা তিল; তিলে তিলে দগ্ধ করতে সক্ষম পুরুষের হৃদয়।গোলাপের পাপড়ির মতো ঠোঁট যুগল,যা দেখে গোলাপ ফুল ও লজ্জা পাবে।আঁখি নীড়ে যেন সলজ্জ রঙের লুকোচুরি খেলা চলে,সেই চোখের এক উদাসী চাহনি নিমিষেই পুরুষের মন কারতে সক্ষম।রোদের আভছা আলোয় ফুটে উঠা, এমন নয়ন রঞ্জিত সৌন্দর্যের আকর মালতীকে অনুরাগের কাছে স্বর্গের অপ্সরী বলে মনে হলো। অনুরাগ মোহাবিষ্টের মতো মালতীর পাশে এসে দাঁড়ালো আসলো, এই তো সেই মনোহারিণী!

হঠাৎ মালতী টের পেলো তার হাতের পাশ ঘেঁষে একটা হাত এগিয়ে এসে,শাপলা ফুল এগিয়ে আনলো।মালতী হাসি মুখে শাপলা ফুল হাতে নিয়ে, পাশে তাকালে দেখলো, ঘনপল্লবিত এক জোড়া অক্ষিপট, বাতাসে উড়ন্ত কাঁধ ছুঁই ছুঁই চুল, নাকের ডগায় কালো কুচকুচে তিল ঝলঝল করছে রোদের আভছা আলোয়।বিছের মতো ভ্রু যুগল, কপালের ডান পাশের ভ্রুর কাছাকাছি একটা কালচে পুড়ার দাগ স্পষ্ট। কালচে লাল ঠোঁট জোড়া কামড়ে ধরে চেয়ে আছেন, মালতীর পানে। পরনে সাদা পাঞ্জাবি উপরে কালো চাদর মুড়ানো রয়েছে। মালতী স্থির চাহনিতে সেই আগন্তুককে অবলোকন করলো,

'কে আপনি?'

মালতীর প্রশ্নে আগন্তুক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মালতীর মুখপানে।তারপর বলে উঠলো, 'আমাকে চেনো না? আচ্ছা পরিচয় দিচ্ছি। তার আগে আমি কি জানতে পারি, তুমি কে গো ষোড়শী কন্যা?এই গ্রামেই থাকো, অথচ এতদিন আমার চক্ষুগোচর হলে না।'

লোকটাকে কেমন অদ্ভুত টেকলো,মালতীর কাছে। মালতী হাতে থাকা শাপলা গুলো মুঠোবন্দী করলো, 'দেখুন, আমি আগে জানতে চেয়েছি,আগে বলুন আপনি কে?'

মালতীর এহেন কথায় অনুরাগ ঠোঁট কামড়ে হাসলো, 'বেশ সাহস তো তোমার?ভালো লাগলো তোমার সাহসিকতা! আমি অনুরাগ! অনুরাগ আহিল!'

অনুরাগ নামটা কর্ণগোচর হতেই, মালতী কপাল কুঁচকালো,নিজেকে ঘুটিয়ে নিলো,সহসা। কুসুমপুর গ্রামের জমিদার বাড়ির বড় ছেলে অনুরাগ আহিল। গ্রামের সকলে তাকে ভিষণ ভয় পায়।অন্যায় ভাবে জমি দখল, হত্যা, রাহাজানি,নারীমোহ চরিত্রের আঁধারে সকলের আগে অনুরাগের নাম আসে।তার দাপটে সকলে নীরব।খাজনার জন্য অগত্যা অত্যাচার করে কৃষকদের উপর।তার এক কথায়, গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে যায়। মালতী শুধু এতদিন অনুরাগের কথা শুনে এসেছে, আজ স্বচক্ষে দেখে নিলো। এই সেই পাষন্ড যে রুপাকে অসম্মান করেছে।

শ্যামপুরুষ,সুদর্শন বটে।এক দেখাতেই ষোড়শী কন্যার মন কাড়তে সক্ষম। কিন্তু, এই মায়াময় চেহারার নিয়ে, এত জঘন্য কার্মকান্ড করে, তা মালতী মেনে নিতে পারছে না। লোক মুখে ও রুপার কাছ হতে, অনুরাগের কাজের কথা শুনে, মালতীর একরাশ ঘৃণা জন্মেছে, অনুরাগের প্রতি।

'কি হলো ষোড়শী কন্যা? অবাক হলে বুঝি?বেশ তো এবার আমার প্রশ্নের জবাব দাও?' বললো অনুরাগ।

মালতী নিজেকে ঘুটিয়ে নিঃশব্দে চলে যেতে চাইলে, অনুরাগ মালতীর কালো শাড়ীর আঁচল ধরে আটকে দিলো, 'আমি তো আমার পরিচয় দিলাম।তোমার পরিচয় না দিলে তো যেতে দিচ্ছি না,ষোড়শী কন্যা!'

'দেখুন, আমায় যেতে দিন।নয়তো আমি চিৎকার করবো।'

অনুরাগ বাঁকা হাসলো, 'তুমি হয়তো জানো, ষোড়শী কন্যা! আমায় কিছু বলার সাহস এই গ্রামের কারো নেই। '

মালতী কপাল কুঁচকে,আশেপাশে তাকিয়ে বলে উঠলো, 'দয়া করে আমাকে যেতে দিন,গ্রামের কেউ দেখলে খারাপ ভাববে।'

অনুরাগ বাঁকা হেসে জবাব দিলো, 'যেতে তো দিবো,আগে নামটা তো বলে যাও।'

মালতী শাড়ির আঁচল খামচে ধরে, কপট রাগ নিয়ে উচ্চারণ করলো, 'মালতী! আমার নাম মালতী।'

বলতেই অনুরাগ মালতীর আঁচল ছেড়ে দিলে, মালতী দৌড়ে চলে গেলো।অনুরাগ পথিমধ্যে দাঁড়িয়ে বুকের বা পাশে হাত রাখলো,‘মধুমালতী! এত দিন কোন কাননে লুকিয়ে ছিলে তুমি, মধুমালতী?তোমার মধু আহরণে এই ভ্রমর যে আজ এই মুহুর্ত হতে পাগলপ্রায় হলো।’

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন