[গল্পফ্যাক্ট__
“নারী হলো সাদা রঙের ন্যায়,যে রঙে বালুকণা পরিমাণ কলঙ্ক ও আজীবন জীবন্ত চিত্র আঁকে;আর পুরুষ হলো কালো রঙের ন্যায়, যে রং অনায়াসে হাজারো কলঙ্ক শুষে নেয়ার ক্ষমতা রাখে!”
"আসলে ভালোবাসায় এক অদ্ভুত শক্তি মিশে আছে। যার পরশ দিয়ে যেমন মানুষকে গড়া যায়; ঠিক তেমন ভাঙা ও যায়!" ]
____________________________________________
(অনুমতি বিহীন কপি করা নিষিদ্ধ!)
পর দিন বিকেলে স্কুল ছুটির পর ময়না চুপিচুপি এসে হাজির হলো বট তলায়।মাঠের শেষভাগে সায়ন গরু চড়াচ্ছে। তা দেখে গাল ফুলিয়ে ময়না সায়নকে উদ্দেশ্য করে হাক ছাড়লো,'ও সায়ন ভাই। তোমার গরু চড়ানো বুঝি শেষ হয় নাই?'
ময়নার আওয়াজ পেয়ে সায়ন ঘুরে তাকালো।কলা পাতা রঙের শাড়ি পরা ময়নাকে দেখে সায়ন মুগ্ধ নয়নে চেয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো।।সায়ন ও ময়না একে অপরকে ভালোবাসে সেই ছোটকাল থেকে।সায়ন বোবা! কথা বলতে পারে না।তবে সব শুনতে ও বুঝতে পারে। অনেকটা বোকাসোকা। ময়নার এই সায়ন ভাইকে বড্ড ভালো লাগে। তার৷ মতে সায়ন কথা বলতে পারে না, এজন্য তার সায়ন ভাইকে বেশি ভালো লাগে। সায়ন অনেকটা লাজুক ও বটে।সায়ন ইশারায় ময়নাকে বললো,ওখানেই দাঁড়িয়ে থাকতে সে আসছে। ময়না ইশারা মতো বট গাছের নিচে বসে পরলো।সায়ন গরু গুলোকে মাঠে দড়ি দিয়ে বেঁধে অধীর পায়ে দৌড়ে এলো ময়নার কাছে। ময়নার কাছে এসে সায়ন হাপাতে লাগলো।এত গরমে মাঠে কাজ করে সায়ন ঘেমে একাকার হয়ে আছে। তা দেখে ময়না শাড়ির আঁচল টেনে সায়নের কপাল মুছে দিলে, সায়ন মুচকি হাসলো। এমন হাসিতে ময়না লজ্জা পেলো বটে।সায়ন ময়নার পাশে বসে ইশারায় শুধালো, 'কেমন আছো।'
ময়না সায়নের এলোমেলো চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিয়ে বললো,'আমি, ভালো আছি।তুমি কেমন আছো সায়ন ভাই?'
হাসিমুখে ময়না উত্তর দিয়ে,প্রশ্ন করলে সায়ন ও ইশারা বুঝালো সে ভালো আছে। ময়না সায়নের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলো, 'একটু বাঁশি বাজাবা সায়ন ভাই।'
প্রেয়সীর আদুরে আবদার পেয়ে সায়ন কোমরে গুজা বাঁশি বের করে সুরের মাধুরী তুললো।ময়না চোখ বুঝে তার সায়ন ভাইয়ের বাঁশি সুর শুনলো।যে সুরে গাঁথা আছে অফুরন্ত ভালোবাসা ও অগাধ বিশ্বাস। ময়না আনমনে হারিয়ে গেলো, সায়ন ভাইয়ের ভালোবাসার নীড়ে।এমনি কেমন করে যেন আজ বেলা একটু বেশি গড়িয়েছে, ময়না টের ও পায়নি। ধীরে ধীরে আদিত্য ডলে পরছে পশ্চিম দিগন্তে।পরন্ত বিকেলে আভাস পেয়ে ময়না হঠাৎ করে তাড়া দিলো,'আমি আসি সায়ন ভাই।দেরি হইয়া যাইতাছে। বাড়ি না ফিরলে বুবু আমার খুঁজে স্কুলে চইলা যাইবো।'
এ কথা শুনে সায়ন বাঁশি রেখে কাতর নয়নে চেয়ে রইলো। যেন তার চোখ বলছে, 'আরো একটু থাকো না, ময়না।' চোখের সেই আকুতি হয়তো ময়না বুঝতে পেরেছে।তাই সায়নের হাত ধরে বললো, 'কাইল আবার দেখা করমু, সায়ন ভাই। আজকে যাই।সবাই মাঠে আইতাছে।গেরামের কেউ দেইখা ফেললে যে, আমার কলঙ্ক লাগবো।'
সায়ন বুঝলো ময়নার মনের কথা। মাথা নেড়ে সম্মতি দিলো যেন বললো, 'যাও! কাল আবার এসো কিন্তু!'
ময়না বুঝলো প্রেমিক পুরুষের মনের কথা, হেসে বাড়ির দিকে রওনা দিলো। সায়ন তাকিয়ে রইলো প্রেয়সীর গমন পানে। ময়না ও সাথী এই দুইটা মানুষ পৃথিবীতে সায়নকে সবচেয়ে ভালো বুঝতে পারে।এই যে সায়নের কথা বলতে না পারার অক্ষমতাকে ও ময়না ভালোবাসা দিয়ে পূর্ণতা দিয়েছে।ময়নার সান্নিধ্যে সায়ন অনুভব করে সে স্বয়ংসম্পূর্ণ!তার কোনো অপূর্ণতা নেই!
"আসলে ভালোবাসায় এক অদ্ভুত শক্তি মিশে আছে। যার পরশ দিয়ে যেমন মানুষকে গড়া যায়; ঠিক তেমন ভাঙা ও যায়!"
****
বট গাছ পেরিয়ে একটু সামনে আসতেই ময়না থেমে গেলো।গলা শুকিয়ে এলো,হাঁটু কাঁপছে ভিষণ।তার সামনে দাঁড়িয়ে আছে মালতী; চোখে তার স্পষ্ট কঠিন্যতা।ময়না চোখের নজর নিচে নামিয়ে মিনমিন করে শুধালো, 'বু...বুবু তুমি এইহানে?ক...কখন আসছো?'
'কেন আমি এখানে এসে কি ভুল করলাম নাকি?'
'ন..না মানে বুবু দেখো আমি আ..আসলে..।'
মালতী ময়নার কথা শেষ করতে দিলো না।এগিয়ে এসে একদম ময়নার সম্মুখে দাঁড়ালো,'সায়নকে পছন্দ করিস?ভালোবাসিস তাকে?'
ময়নার নজর এখনো নিচু।চোখ পাতা কম্পমান। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখ মুখ খিঁচে অস্পষ্ট স্বরে জবাব দিলো,'হো বুবু,ভালোবাসি সায়ন ভাইকে?'
ময়নার উত্তর শুনে মালতী আড়ালে হাসলো,'কতদিন ধরে চলে এসব?'
চোখ বন্ধ অবস্থাই ময়না বললো, 'ছোট বেলা থাইকা!'
'আমি যদি বলি ভুলে যা তুই সায়নকে?'
ময়না চোখ খুলে অসহায় নয়নে মালতীর চোখে চোখ রাখলো।বুকের ভেতরটা অজানা শূন্যতায় হাহাকার করে উঠলো।ঠোঁট কামড়ে কান্না চেপে ময়না বললো, 'তুমি বললে আমি আমার প্রাণটা ও দিয়া দিতে পারি বুবু!এ তো সামান্য ভালোবাসা!'
বলতেই ময়নার চোখ থেকে দু'ফুটা অশ্রু গড়িয়ে পরলো।মালতী ময়নাকে ঝাপটে জড়িয়ে ধরলো,
'আমাকে তোর স্বার্থপর মনে হয়?তোর ভালোবাসায় বাঁধা দেবো আমি,এমনটা মনে হয়?'
ময়না হেঁচকি তুলে কেঁদে কেঁদে মাথা নাড়লো, 'না!'
মালতী ময়নার চোখ মুছে দিলো, 'আরে বোকা ভালোবাসা স্বর্গ হতে একরাশ পবিত্রতা নিয়ে এসে হৃদয় জুড়ে বাসা বাঁধে।আমি তো মজা করছিলাম তোর লগে!'
'তোমার কোনো আপত্তি নাই তো বুবু?সায়ন ভাই কিন্তু মানুষ ভালো।' মিনমিন বললো ময়না।
মালতী ময়নার কপালে অধর ছোঁয়ে বললো, 'আমি তা জানি ময়না।সায়ন খুব ভালো ছেলে। একটা কথা শুধু মনে রাখিস ময়না, ভালোলাগা মানুষকে অবশ্যই ভালোবাসা যাবে! “ভালোবাসা পাপ নয়; শুধু পবিত্র ভালোবাসা যেন কলঙ্কিত না হয়! সেদিকে একটু খেয়াল রাখিস। একটা কথা জেনে রাখিস_ ;
“নারী হলো সাদা রঙের ন্যায়,যে রঙে বালুকণা পরিমাণ কলঙ্ক ও আজীবন জীবন্ত চিত্র আঁকে;আর পুরুষ হলো কালো রঙের ন্যায়, যে রং অনায়াসে হাজারো কলঙ্ক শুষে নেয়ার ক্ষমতা রাখে!”’
'হুম।মনে থাকবে বুবু।'
বলে ময়না হেসে মালতীর সাথে বাড়ির দিকে চললো। খানিক রাস্তা চলার পর জাফর ময়না ও মালতীর পথ আঁটকে দাঁড়ালো। জাফর গ্রামের লাফাঙ্গা ছেলে।চায়ের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা, সিগারেট খাওয়া, মেয়েদের উত্ত্যক্ত করার জন্য প্রায়ই জাফরের নামে সালিশ বসে।ছোট থেকেই জাফর মালতীকে নানা ভাবে বিরক্ত করে।এই তো ক'দিন আগে ও জাফর মালতীকো বিরক্ত করেছিলো।যার জন্য সালেম আলী সালিশে জাফরকে জুতো পিটা করেছেন পর্যন্ত।তারপর ও জাফরের গায়ে লাগে নি।জাফর মালতী বলতে উন্মাদ। মাঝে মধ্যেই জাফর মালতীকে পথেঘাটে বিরক্ত করে। জাফরকে দেখে মালতী অগ্নিচক্ষু নিয়ে তাকালো। জাফর সিগারেট খেয়ে মালতীর মুখে ধোঁয়া ছাড়ে। মালতী নাকমুখ কুঁচকে নিয়ে বলে,'তোর কি শিক্ষা হয় না জাফর? এত অপমানের পরেও তুই আমাকে কেন বিরক্ত করিস বলতো?'
মালতীর প্রশ্নে জাফর দাঁত কেলিয়ে হেসে বললো, 'কারণ তুমি বুঝো না মালতী?আমি যে তোমারে ভালোবাসি।এ জন্যই তো এত পাগলামি।' বললো জাফর।
'পথ ছাড় জাফর! নয়তো আজ খুব খারাপ কিছু হয়ে যাবে?' মালতী কপট রেগে এ কথা বললো। জাফর এগিয়ে আসে মালতীর দিকে।মালতী দু'কদম পিছিয়ে গেলে জাফর মালতীকে বলে উঠে, 'পথ ছাড়বো তো! আগে তোমায় একটু ছোঁয়ে দেই, মালতী!'
মালতীকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই মালতী ময়নার হাত থেকে কলম ছিনিয়ে নেয়। জাফরের হাতটা পাশে গাছে ঠেস দিয়ে ধরে একদম হাতের তালু বরাবর কলম গেঁথে দেয়।সাথে সাথে জাফর গগন কাপিয়ে চিৎকার করে উঠে। মালতীর মুখে ছিটকে পড়ে রক্ত।ময়না এমন দৃশ্য দেখে কেঁপে উঠে। জাফরের সাথে থাকা বাকি তিন ছেলে উল্টো ফিরে দৌড় লাগায়।মালতী জাফরের হাত থেকে কলমটা আবার টেনে বের করে, 'আশা করি, আজকের পর থেকে ঐ নোংরা হাত দিয়ে কোনো মেয়েকে ছোঁয়ার সাহস তুই দেখাবি না জাফর।'
বলে মালতী ময়নাকে নিয়ে হাঁটা ধরলো।জাফর তার হাত চেপে ধরে পিছন থেকে চেঁচিয়ে বললো, 'তকে আমি দেখে নেব মালতী,দেখে নেব।'
মালতী জাফরের কথা অবজ্ঞা করে চলে এলো।
গাছের আড়াল থেকে কেউ একজন রক্তচক্ষু নিয়ে জাফরকে দেখলো।জাফর তো বুঝলো ও না,আজই তার শেষ দিন।হাঁটতে হাঁটতে ময়না মালতীকে শুধালো, 'বুবু এইডা কি করলা।জাফর যদি তোমার বড় কোনো ক্ষতি কইরা ফেলে?'
'কিছু হইবো না ময়না, তুই হুদাই চিন্তা করিস।'
'কিছু যেন না হয় বুবু।'
'আরে কিছু হইবো না চল তো।'
নিস্তব্ধতা বিরাজমান চারদিকে। রাতের শেষ প্রহরে গ্রামটা পুরো শুনশান।কোথাও মানুষ কি কাকপক্ষীর ও সাড়া শব্দ নেই।দূর হতে হালকা বাঘের গর্জন ভেসে আসছে।সাথে খেঁকশিয়ালের হুক্কার।গ্রামের বট তলায় বসে আছে অনুরাগ।হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া শাঁই শাঁই করে সমীরে মিলিয়ে যাচ্ছে।তার রয়েছে সাথে ভুবন। বট গাছের মগ ডালে ঝুলছে জাফরের লাশ। জাফরকে জরুরি তলফ পাঠিয়ে রাতের শেষ প্রহরে ডেকে আনে।মালতীর দিকে খারাপ নজরে তাকিয়ে ছিলো বলে অনুরাগ প্রথমে ছুরি দিয়ে জাফরের দু-চোখ উপরে ফেলেছে।যখন অনুরাগ জাফরের চোখ উপরে ফেলেছিলো, জাফর চিৎকার করে কেঁদে উঠে।হাত থেতলে দিলে,জাফর আহাজারি করে প্রাণ ভিক্ষা চায়।কিন্তু, অনুরাগ তাকে ক্ষমা করে নি।গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে। সিগারেট শেষ করে অনুরাগ ঝুলন্ত জাফরের লাশের দিকে চেয়ে তাচ্ছিল্য করে বললো,
“মধুমালতী, শুধু আমার,ওকে ছোঁয়ার অধিকার ও কেবল আমার, এই অনুরাগ আহিলের! তদের মতো বখাটেদের আমি মালতীর ছায়া ও আর মারাতে দিবো না।”
এ কথা বলে বিভৎস ভাবে হেসে উঠে,অনুরাগ। ভুবনের কাছে অনুরাগের এমন হাসি ভয়ংকর টেকলো। অনুরাগের সকল নিসংশতার সাক্ষী কেবল এই ভুবন।তবে আজ যেন অনুরাগ একটু বেশিই নির্মম হলো।চাবুক দিয়ে কৃষকদের অত্যাচার করা এগুলো তো ভুবন হামেশাই দেখেছে।কিন্তু, জীবন্ত কারো চোখ উপড়ে ফেলার দৃশ্যটা ভুবনের গায়ে কাটা দিয়ে তুলেছে।অনুরাগ সিগারেটের অপ্রয়োজনীয় অংশ মাটিতে ফেলে বাড়ির জন্য এগুতে লাগলো। পিছন পিছন চললো ভুবন।আর গাছে ঝুলে রইলো জাফরের চক্ষুহীন ভয়ানক মৃতদেহ।
****
সকালের স্নিগ্ধতা ছড়িয়ে পরছে কুসুমপুর গ্রামে।তাল গাছের উপর দিয়ে সূর্য যেন উঁকি দিচ্ছে। ময়না হেলে দোলে চলছে স্কুলের উদ্দেশ্যে।যাবার পথে বট তলায় অনেক লোকের সমাগম দেখে ময়না মাঝ পথে থেমে গেলো।কৌতুহল নিয়ে বট তলায় এসে মানুষের ফাঁক দিয়ে যখনি তাকালো, ময়নার কলিজা কেঁপে উঠলো। হাত -পা অনবরত কাঁপছে। ময়না দাঁড়িয়ে থাকার ও শক্তি যেন খোয়ালো।পিছন ফিরে এক ছুটে বাড়ির আঙিনায় এসে থামলো।কম্পিত কন্ঠে মালতীকে ডাকলো, 'বুবু.......!'
ময়নার আওয়াজ পেয়ে মালতী গোয়াল ঘরে থেকে বেরিয়ে এলো, 'কি রে ময়না স্কুলে যাস নি?এমন হাঁপাইতাছোস কেন?কি হইছে?তুই ঠিক আছিস তো!'
'বুবু জাফর ভাইরে কেডা যেন খুন করছে।বট তলায় তার লাশ ঝুলতাছে?' বললো ময়না।
মালতী অবাক হয়ে শুধালো, 'কি বলছিস এসব!'
'সত্যি কইতাছি বুবু! চল তুমি দেখবা।'
'হ্যাঁ চল তো।'
ময়না মালতীর হাত ধরে হাঁটতে লাগলো।মালতী ও দ্রুত হাঁটছে। মালতীকে নিয়ে ময়না এসে হাজির হলো বট তলায়। গ্রামের ক'জন লোক মিলে ধরাধরি করে জাফরের লাশ মাটিতে নামিয়েছে।পাশে বসে জাফরের বাবা-মা ও ছোট বোন রেণু আর্তনাত করে কাঁদছে। মালতী চক্ষুহীন জাফরের লাশ দেখে আঁতকে উঠলো। এত নির্মম হত্যা! দেখেই বুঝা যাচ্ছে চোখ উপরে নেয়া হয়েছে। কয়েকজন লোক জাফরের লাশ নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলো তার বাড়ির দিকে। ময়না ও মালতী ও বাড়ি ফিরে চললো।আজ ময়না আর স্কুলে যাবে না।যেতে যেতে ময়না মালতীকে জিজ্ঞেস করলো, 'বুবু, এমন ভয়ংকর ভাবে কে মারলো জাফর ভাইরে।'
'জানি না রে ময়না।হয়তো কোনো হৃদয়হীন নিষ্ঠুর মানবের কাজ এটা।'
'হো বুবু,মনে হয় এর কেউ কোনো কিছুর বদলা নিছে।এমন বিভৎস ভাবে মারছে।'
'হতে পারে!'
বলে মালতী ও ময়না একসাথেই বাড়ির দিকে হাঁটা ধরলো।
এদিকে অনুরাগ অদূর হতে মালতীকে পরখ করলো,মালতীর চোখ মুখে ছিলো স্পষ্ট প্রশ্নবাক্য! অনুরাগের ঠোঁটে ফুটলো বাঁকা হাসি।অনুরাগ একটা মেষের কাঠি মুখে নিয়ে নেড়ে চেড়ে মনে মনে বলে উঠে, "তোমাতে নজর দেয়া পবিত্র আত্মাকে ও আমি নরক যন্ত্রণায় দগ্ধ করে নিঃশেষ করবো, মধুমালতী।তুমি শুধু আর শুধু এ অনুরাগ নিকুঞ্জের মালতী ফুল।তোমায় দেখার,ছোঁয়ার অধিকার শুধু আর শুধু আমার!এ পাপিষ্ঠ পুরুষ, অনুরাগ আহিলের!"
চলবে……….