ফন্ট সাইজ:
থিম:
পূনর্জন্ম

পর্ব 7

লেখক: মাহদিবা_মিশি

(অনুমতি বিহীন কপি করা নিষিদ্ধ!)

আরফানের কাছ থেকে ফিরে, মালতী বাড়ি আসতেই সালেম আলীকে দেখলো উঠনের সামনে গাভীকে ঘাস দিচ্ছেন। 'যাক বাবা ভেতরে ঢুকবো কি ভাবে।' মনে মনে একথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে এলো।এরই মধ্যে ময়নাকে দেখলো, এদিকে আসছে।মালতী ময়নাকে ইশারা করতেই, ময়না সব বুঝে নিলো।ময়না তাই সালেম আলীকে বললো, 'আব্বা তোমার কাম শেষ হইলে ঘরে চলো।বুবু পায়েশ রান্না করছে।'
সালেম আলী তৃপ্তির হাসি মুখ নিয়ে বলে উঠলেন, 'তাই নাকি? আমার আম্মায় আইজ পায়েশ রাঁধছে। আমি পুকুর থাইকা হাত মুখ ধইয়া আইতাছি। '
বলে সালেম আলী বাড়ির পূর্ব দিকের পুকুরে গেলেন। এই ফাঁকে মালতী চট করে দৌড়ে ঘরে প্রবেশ করলো।ময়না এসে মালতীর পাশে দাঁড়ালো, 'বুবু এই লুকোচুরি আর কতদিন।মাস্টার মশাইরে কইও তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে।গ্রামে জানাজানি হইলে কিন্তু মেলা ঝামেলা হইবো।তার উপরে আমাগো আম্মা ও বাঁইচা নাই।'
ময়নার কথায় মালতীর মুখে চিন্তার স্পষ্ট ছাপ পরলো। মালতী ঠোঁট কামড়ে ময়নার দিকে তাকালো। ময়না কেমন কৌতুহলী চোখ চেয়ে আছে।মালতী ময়নাকে আশ্বাস দিলো,'চিন্তা করিস না ময়না।আমি মাস্টার মশাই এর সঙ্গে কথা বলবো।আব্বাকে গ্রামের মানুষ ছোট করুক, আমার জন্য আব্বার অসম্মান হোক এমন কাজ আমি প্রাণ থাকতে করবো না।'
'আমি চাই তুমি আর মাস্টার মশাই সুখে থাকো বুবু। তুমি দেইখো আব্বা ঠিক মাস্টার মশাইরে মাইনা নিবো।উনি তো ভালা মানুষ।'
এতটুকু ময়নার বড় মানুষের মতো কথা বলা দেখে মালতী ময়নাকে বুকে আগলে নিলো,'দোয়া করিস ময়না, আব্বা যেন মেনে নেয়।’
'কি মাইনা নিবো আমি আম্মাজান?' সালেম আলীর গলা পেয়ে ময়না ও মালতী দু'জনেই কেঁপে উঠলো, দু'জনেই চোখাচোখি করলো।
মালতী তখন আমতা আমতা করে বলে উঠলো, 'কিছু না আব্বা, ময়না বলছিলো উত্তর পাড়ার যাত্রাপালা দেখতে যাইবো। আমি বলেছি ওকে, সন্ধ্যার পর মেয়ে মানুষের বাইরে যেতে নেই।মানুষ ভালো চোখ দেখবো না '
ময়না তো বেচারী আহাম্মকের মতো মালতীর পানে চেয়ে আছে, সে আবার এসব কখন বললো। তখনই, মালতী ময়নাকে চিমটি কাটলে, ময়না ও সায় দিলো, 'হো আব্বা, আমাগো কি তুমি নিয়া যাইবা? এ..একটু দেইখা আইতাম।'
সালেম আলী কাছে এসে মেয়েদের আগলে বুকে নিলেন।মা মরা মেয়েরা একটা আশা করছে,তিনি কেমনে ফিরাইবেন, 'আমি লইয়া যামু, কাল। আজকা আর জাওনের দরকার নাই। মেলা রাইত হওয়া গেছে।'
মালতী ও ময়না দু'জনেই খুশি হয়ে সালেম আলীকে জড়িয়ে ধরলো।সালেম আলী মেয়েদের বুকে আগলে চোখের পানি মুছলেন। হঠাৎ করেই তার স্ত্রী রাহেলার কথা মনে পরলো।কত সুন্দর ছিলো তাদের সংসার। মরণরোগ কলেরা এসে রাহেলাকে তাদের থেকে কেড়ে নিলো।রাহেলাকে নিয়ে কত রজনী তিনি যাত্রাপালা দেখতে গিয়েছেন,চুপিসারে তার হিসেব নেই। আজ হাজারো শূন্যতা নিয়ে, শুধু মেয়েদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছেন।আজও রাহেলার কথা মনে হলে বুকটা মুচড়ে উঠে।
'আব্বা তুমি কানতাছো কেন?'
ময়নার কথায় সালেম আলী চোখ মুছলেন, 'নারে মা কই কানতাছি।'
মালতী সালেম আলীর চোখ মুছে দিলো, 'আম্মার কথা মনে পরছে আব্বা?'
সালেম আলী কেমন অনুভূতিহীন চোখ চাইলেন মালতীর পানে।এই মেয়েটা সবকিছু কেমন সহজে আন্দাজ করে নিতে পারে।
'কেঁদো না আব্বা।আম্মার জন্য শুধু দোয়া করো, যেন উনি আল্লাহর কাছে সুখে থাকেন।' বললো মালতী।
'হো আম্মা,আমি তো এই দোয়াই করি,সবসময়। যেন ওপারে তোমাগো আম্মা ভালা থাকে।'
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালতী হাসি মুখে প্রসঙ্গ পাল্টে বললো, 'পায়েশ খাবে না আব্বা।আমি আনছি তুমি বসো।'
'হো আম্মা, নিয়া আও।'
সালেম আলী হালকা হেসে জবাব দিলেন।ময়না ও চোখের জল মুছে,সালেম আলীর সাথে মাদুরে বসলো।মালতী তিনবাটি পায়েশ নিয়ে এলে,তারা তিন জন তৃপ্তি নিয়ে খেলো।খুবই সুস্বাদু হয়েছে!
****
সন্ধ্যার অসময়ে, অনুরাগ শয়ন কক্ষে শুয়ে আছে। এমন সময় রুহি এসে অনুরাগের পাশ ঘেঁষে বসলো। অনুরাগের আঁখি যুগল বন্ধ। রুহি অনুরাগের গালে হাত রেখে বললো, ' ক'দিন ধরে একটু ও সঙ্গতা দিচ্ছো না।কেমন এড়িয়ে চলছো।কেন করছো এমন প্রাণনাথ?'
অনুরাগ চোখ খুলে স্থির দৃষ্টি নিবন্ধন করলো রুহির পানে, 'আমি আর কারো সঙ্গতা চাই না রুহি।আমার শুধু মালতীকে চাই?'
মালতী নাম কর্ণগোচর হতেই রুহির ললাটে ভাঁজ পরলো,'মালতী_মালতী কে?'
'সালেম চাচার কন্যা।আমার মালতীকে চাই রুহি। ওকে এক নজর না দেখলে,আমার কেমন দম বন্ধ লাগে, কেমন অস্থিরতা বিরাজ করে চিত্ত নীড়ে। আমি মালতীকে ভালোবেসে ফেলেছি! আমার ওকে চাই।'
রুহি ক্রোদ্ধ হলো, 'আশ্চর্য! তুমি একটা দু’টাকার কৃষকের মেয়ের জন্য আমায় অবহেলা করছো।আমি তোমায় ভালোবেসে ফেলেছি অনুরাগ।সামান্য একটা কৃষকের মেয়ে হবে জমিদার বাড়ির পুত্রবধু?'
অনুরাগ চিৎকার করে উঠলো, ‘মালতী সামান্য কৃষকের মেয়ে নয় রুহি।মালতী আমার ভালোবাসা!'
রুহি তাচ্ছিল্য করে হেসে শুধালো, 'ও তাই? তো আমি কে?'
অনুরাগ উঠে বসলো, হাতের আজলায় রুহির হাত নিলো, 'দেখ রুহি, তুই আমার ভালো বন্ধু! তোর সঙ্গতা আমার ভালো লাগে।কিন্তু বিশ্বাস কর আমি মালতীকে ভালোবেসে ফেলেছি। আমার ওকেই চাই।'
রুহির চোখ দিয়ে এবার জল গড়ালো,অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো অনুরাগের পানে,এই অনুরাগকে সে চিনতে পারছে না।অনুরাগের মাঝে কোনো কাঠিন্যতা নেই। আছে একরাশ সরলতা।অনুরাগের আঁখি নীড়ে স্পষ্ট মালতীর প্রণয়।রুহির বুকের ভেতরটা মুচড়ে উঠলো। সে হারিয়ে ফেলবে না তো অনুরাগকে? অনুরাগকে কেমন অচেনা লাগছে, ভিষণ অচেনা।রুহি অনুরাগকে জড়িয়ে ধরে বলে উঠলো, 'আমি তোমায় ভালোবাসি অনুরাগ।তুমি শুধু আমার।আমি আমার ভালোবাসা দিয়ে, ঐ মালতীর কথা তোমায় ভুলিয়ে দেব।'
অনুরাগ রুহিকে ধাক্কা দিয়ে সরালে,রুহি ছিটকে গিয়ে পরলো নিচে,অনুরাগ চিৎকার করে উঠলো, 'আমি বলছি না, আমার মালতীকে চাই।আমার কারো সঙ্গতার প্রয়োজন নেই।'
রুহি উঠে এসে আলতো করে অনুরাগের হাত চেপে ধরে বললো, 'দেখো, তুমি চাইলে তো একরাতের জন্য ওকে তুলে নিয়ে আসতে পারো।'
অনুরাগ এবার স্ব-শব্দে রুহির গালে চর বসিয়ে দিলো, 'আমি মালতীকে সারা জীবনের জন্য চাই। আমার অর্ধাঙ্গিনী হিসেবে চাই, সারা জীবনের জন্য। বুঝাতে পেরেছিস তুই।'
‘তাহলে আমার কি হবে?’
‘তর জন্য অনুপম আছে। আমি জানি অনুপম আর তুই এখনো প্রণয়ের সম্পর্কে আছিস!অস্বীকার করতে পারবি?’ বললো অনুরাগ।
রুহি অনুরাগকে জড়িয়ে ধরে বললো, ‘অনুপমের প্রতি আমার মোহ ছিলো, অনুরাগ।আমি তো তোমায় ভালোবাসি!’
‘মিথ্যে কথা! সেদিন যে আমার সঙ্গতা না পেয়ে অনুপমের কক্ষে রাত যাপন করছিস,সেটা তবে কি ছিলো?’
অনুরাগের এহেন কথায় রুহির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। চক্ষু নীড়ে অপরাধবোধ স্পষ্ট। রুহি আর কোনো কথা বললো না।অনুপমের কথায় অনুরাগকে মায়ায় জড়াতে গিয়ে সে নিজেই অনুরাগের মোহমায়ায় আকৃষ্ট হয়ে গেছে। রুহি জানে,অনুরাগের সাথে কথা বলে আর লাভ হবে না।অনুরাগ যা বলে তাই করে। তাই জন্য রুহি নিঃশব্দে কক্ষ ত্যাগ করলো।
অনুরাগ নিজের চুল খামচে ধরে বিড়বিড় করলো, 'আমার তোমাকে চাই মধুমালতী!তোমাকেই চাই!'
****
রাতের দিকে অনুরাগকে ডেকে পাঠালেন, জমিদার নারায়ণ সিং। অনুরাগ ও ডাকে সারা দিয়ে হাজির হলো বৈঠক খানায়।বৈঠক খানায় বসে আছেন, নারায়ণ সিং, রুহি ও জাহানারা বেগম। অনুরাগ এসে বসলো সেখানে।নারায়ন সিং অনুরাগকে জিজ্ঞেস করলেন,'তুমি নাকি কোন এক কৃষক কন্যার প্রেমে পড়েছো? ওকে বিয়ে করতো চাইছো? তুমি কি ভুলে গেছো তুমি জমিদার পুত্র আর ও সামান্য একটা কৃষকের কন্যা।'
অনুরাগ রুহির তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধন করে জবাব দিলো, 'আমি মালতীকে ভালোবাসি,আব্বাজান।তাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।'
জাহানারা বেগম এবার মুখ খুললেন, 'রুহি যে তোমায় ভালোবাসে,আব্বা?'
অনুরাগ অকপটে জবাব দিলো, 'আমি তো রুহিকে ভালোবাসি না! আমি মালতীকে ভালোবাসি! ওকেই বিয়ে করবো,এটাই আমার শেষ কথা।'
একথা বলে অনুরাগ চলে গেলে,রুহি রেগে মেগে চললো অনুরাগের পিছু।অনুরাগের শয়ন কক্ষে এসে রুহি অনুরাগের পরনের চাদর খামচে ধরলো, 'তুমি এমনটা করতে পারো না অনুরাগ? আমার ধর্ম নষ্ট করে এখন আমাকে ছুঁড়ে ফেলতে চাইছো? আমি কখনো তা হতে দেবো না।'
অনুরাগ বাঁকা হাসলো,'আমি তোমার ধর্ম নষ্ট করেছি? নাকি অনুপম তোমার ধর্ম নষ্ট করেছে রুহি?’
অনুরাগের কথায় রুহির হাত আলগা হয়ে এলো।
চেহারায় ফুটে উঠলো খাণিক ভয়,গলা কাঁপছে। রুহি আমতা আমতা করে শুধালো, 'তুমি কি বলতে চাইছো?'
'যা তুমি বুঝতে পারছো?'
'ওটা একটা দূর্ঘটনা ছিলো অনুরাগ।আমরা দুজনেই অচেতন ছিলাম।'
'পাপ তো হয়েইছে! হোক সেটা সজ্ঞানে, বা অজ্ঞানে।'
'তুমি সবটা জেনেই আমায় কাছে টেনেছিলে, অনুরাগ!এখন এসব কথা কেন আসছে।'
'কারণ,তুমি এখনো ঐ অনুপমের সঙ্গে অন্তরঙ্গ মুহুর্ত কাটাচ্ছো! ' অনুরাগের এহেন কথায় রুহির চেহারার রং পাল্টে গেছে।চোখ মুখ স্পষ্ট অপরাধবোধ।এগিয়ে এসে অনুরাগের বাহু আঁকড়ে ধরলো,'আমি তোমাকে চাই অনুরাগ।তুমি বললে অনুপমের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না আমি।'
অনুরাগ রুহিকে ধাক্কা দিয়ে সরালো, 'তর মতো বারবণিতার সাথে একটু সময় কাটানো যায়। সারা জীবন থাকা যায় না!কি ভেবেছিলি সেদিন রাতে আমার সঙ্গতা না পেয়ে যখন অনুপমের সাথে ওর কক্ষে ঘনিষ্ঠ মুহুর্ত পার করলি, আমি কিছুই জানি না? ভাগ্যিস সেদিন রাতে আমি মালতীকে দেখতে গিয়েছিলাম! নয়তো আসার সময় দু-চোখ দিয়ে তর রসলীলা দেখা হতো না।'
রুহি এবার প্রচন্ড রেগে চিৎকার দিয়ে বলে উঠলো, 'হ্যাঁ,কাটিয়েছি অনুপমের সাথে ঘনিষ্ঠ মুহুর্তো! কিন্তু, এতদিন তোমায় যে সঙ্গতা দিয়ে এসেছি, তার বিনিময় পাবে ঐ মালতী?আমি তোমাকে ভালোবাসি অনুরাগ।'
‘কিন্তু আমি মালতীকে ভালোবাসি!’
অনুরাগের কথা শুনে রুহি চোখ মুছে বেরিয়ে গেলো কক্ষ থেকে।অনুরাগ পরনের চাদর জড়িয়ে বারান্দায় চলে এলো। আজকের চাঁদটা মেঘে ঢেকে আছে।রুহির একটা ব্যবস্থা করতে হবে।রুহি রুমে এসে দপ করে বিছানায় বসলো।চক্ষু বেয়ে জল গড়াচ্ছে অবিরত। সেদিনের সেই ঘটনা তার জীবনটা শেষ করে দিলো।
অতীত.......
‘সেদিন ছিলো বৈশাখ মাস।জলসা ঘরে মধ্য রাত পর্যন্ত চলছিলো বাইজি দলের নাচ গান।আসরে নারায়ণ সিং, সেলিম সিং, অনুরাগ ও অনুপম, সকলে মিলে হই- হুল্লোড় করে মাত্র কক্ষে এসেছে। অনুপম ও রুহি দু'জন দু'জনকে ভালোবাসে।কিন্তু জাহানারা বেগমের কথার মায়াজালে পরে রুহি অনুরাগকে নিজের করতে গিয়ে সে নিজেই হারিয়ে গেছে অনুরাগের নীড়ে।সেদিন রাতে অনুরাগ জলসা কক্ষেই মাতাল হয়ে ঘুমিয়ে পরেছিলো। আর অনুপম নেশার ঘোরে অনুরাগের শয়ন কক্ষে চলে আসে, সেখানে জাহানারা বেগম মাতাল করে রুহিকে পাঠিয়েছেন, অনুরাগকে যেন রুহি নিজের মায়ায় জড়িয়ে নেয়। তাহলে নাকি রুহি হবে জমিদার বাড়ির বড় বেগম।বড় বেগমের জন্য বরাদ্দকৃত সম্পত্তির মালিক হতে পারবে। আর জমিদার বাড়ির বড় বেগম পায় সম্পত্তির এক তৃতীয়াংশ। এটা তাদের জমিদারি প্রথা।রুহিও সেই সম্পত্তির লোভে নয়; অনুরাগকে ভালো লাগতো,তাই চেয়েছিলো তাকে এই সুযোগে নিজের করে নিতে। পরে অনুরাগকে নিজের করতে অনুরাগের শয়ন কক্ষে গেলো।অথচ,সেখানে গিয়ে দেখলো, অনুপম শুয়ে আছে। রুহি অনুপমকে দেখে চলে আসতে চাইলে অনুপম রুহি কাছে এলো। রুহিকে আলিঙ্গন করে বললো, 'চলে যাচ্ছো কেন রুহি?'
'তুমি এখানে?'
অনুপম বাঁকা হাসলো, 'আরে ভয় পাচ্ছো তুমি? আমি আছি তো। আমিও চাই তুমি এই বাড়ির বড় বেগম হও।তারপর রীতিমতো সম্পত্তির ভাগটা পেয়ে গেলে ঐ অনুরাগকে খুন করে তুমি আমি পুরো জমিদারি ভোগ করবো।'
'কি বলছো অনুপম,অনুরাগ তোমার ভাই হন।'
অনুপম ঠোঁট বাঁকালো, রুহি তো জানে না যে অনুরাগ অনুপমের খালাতো ভাই। সে প্রসঙ্গ পাল্টে বলে উঠলো, 'আচ্ছা, বাদ দাও।এসো আমার উষ্ণতা লাগবে, রুহি।'
বলে অনুপম রুহিকে জড়িয়ে নিলো।
রুহি অনুপমকে ভালোবাসলেও আমতা আমতা করে বললো, 'আমাদের তো নিকাহ হয়নি, অনুপম?'
'আরে হয়নি, হবে।' একথা বলে অনুপম রুহিকে জড়িয়ে রুহির গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিলো।জীবনের প্রথম প্রণয় পুরুষের এত গভীর ছোঁয়ায় রুহি কেঁপে উঠলো। অনুপমকে বাঁধা দিলেও মাতাল অনুপম শুনতে নারাজ ছিলো।
বর্তমান.....
সেদিনের সেই ঘনিষ্ঠতার জন্য, অনুরাগ রুহিকে আজ দূরে সরিয়ে দিলো।কিন্তু, রুহি যে অনুরাগের প্রণয়ে ডুবে গেছে নিজের অজান্তেই। একদিকে অনুপম আর অন্য দিকে অনুরাগের মায়া রুহিকে দোটানায় ফেলেছে। বড় বেগম হওয়ার লোভে সে নিজের ধর্ম নষ্ট করেছে। রুহি চায় না অনুরাগের কোনো ক্ষতি হোক। এদিকে অনুপম রুহিকে ছাড়তে নারাজ। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে।রুহির ভাবনার মধ্যেই অনুপম এসে হাজির হলো রুহির কক্ষে। অনুপম ও সুদর্শন বটে,তবে শুভ্র পুরুষ। বাদামি মনিযুক্ত আঁখি যুগল। রুহি অনুপমকে দেখে চোখের জল মুছলো। অনুপম বাঁকা হাসলো, 'এত কিছুর পর ও ঐ অনুরাগের মন পেলে না! পাবেও না! কারণ,বিষাক্ত মালতী ফুলের আশক্তি তাকে গ্রাস করেছে। '
'আমি অনুরাগকে ভালোবাসি না!'
'তাই বুঝি,বেগমজান? তাহলে তোমার চোখে জল কেন? মায়ায় পরে গেছো।' জিজ্ঞেস করে অনুপম।
'হ্যাঁ!পরেছি মায়া! সম্পত্তির লাভের আশায় তোমরা আমাকে কাঠ পুতুলের মতো ব্যবহার না করলেও পারতে,অনুপম!' বললো রুহি।
রুহির অকপটে বলা কথা শুনে অনুপম এগিয়ে এসে রুহির পাশে বসলো, 'আমি তোমায় শুধু অনুরাগকে দূর্বল করতে বলেছিলাম।সেখানে তুমি দূর্বল হয়ে যাবে, আমি ভাবিনি।'
'অনুরাগ হচ্ছে জ্বলজ্যান্ত মায়াজাল, অনুপম।যে নারী তার সঙ্গতা পেয়েছে সেই তার মায়ায় জড়াতে বাধ্য।সেখানে আমি কি করে বাদ যাই বল তো?'
এ কথা শুনে অনুপম রুহিকে বিছানায় চেপে ধরলো, 'আমি ঐ অনুরাগের প্রশংসা শুনতে চাই নি রুহি।ঘৃণা করি আমি ওকে।আর একটা কথা কান খুলে শুনে রাখো,তুমি শুধু আমার। তুমি যেমন তেমনি আমার।'
বলে অনুপম রুহি ফেলে চলে গেলো।রুহি চোখের পানি মুছলো, একটা কথা সে ভেবে পায় না, কেন বেগম জাহানারা ও অনুপম অনুরাগকে পছন্দ করেন না?কেন এত রাগ তাদের?

চলবে………
(গল্প পড়ে অবশ্যই অভিমত জানাবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন