ফন্ট সাইজ:
থিম:
আপকি আখো'মে নাজার

পর্ব 2

লেখক: মাহদিবা_মিশি

অনুরাগকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সেই অপরিচিতা নির্নিমেষ তাকিয়ে ছিলো,অনুরাগের পানে।যখন অশ্বারোহিণী অনুরাগের চোখে চোখ রাখলো,অনুরাগ প্রথমবারের মতো অদ্ভুত এক অনুভূতি অনুভব করলো।সেই আঁখি যুগল সহসা তার হৃদয়ে কাঁপন ধরালো।সেই সাথে আঁটকে দিলো অনুরাগের নিঃশ্বাস। অনুরাগ স্তব্ধ হলো। পবনের হাওয়া কানে কানে যেন বলে গেলো, ত্রিনয়নী!!!

অনুরাগের ভাবনার মধ্যেই অশ্বারোহিণী অনুরাগকে পাশ কাটিয়ে চলে গেলো।অনুরাগ অপলক চেয়ে আছে সেই অপরিচিতার গমন পানে।অশ্বারোহীও বারংবার ফিরে দেখছিলো,অনুরাগকে।দু'জনেই যেন কেমন অবাধ্য টান অনুভব করছে,একে অপরের অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে।

অশ্বারোহী চলে গেলেও, তার রেশ যেন কাটছে নাহ।অনুরাগ দীর্ঘ ৫৭ মিনিট,৫৩ সেকেন্ড একই স্থানে দাঁড়িয়ে রইলো। চেয়ে রইলো অপরিচিতা যে পথ ছোঁয়ে গেছে,সেই পথিমধ্যে। ঐ মাতাল করা চোখের নেশা যেন এখনো কাটতে চাইছে না।ঘোরলাগা অনুভূতিতে অনুরাগের চিত্ত হলো বেসামাল। তার হৃদয় একটা প্রশ্নেরই তালাশ করছে_কে এই হৃদয়কারক অশ্বারোহিণী?

অনুরাগের ধ্যান ভাঙলো তখন, যখন মুয়াজ্জিন মসজিদে ফজরের নামাজে জন্য আযান দিলেন। আযান ধ্বনি কানে বাজতেই অনুরাগ যেন বোধ শক্তি ফিরে পেলো।তারপর, ওযু করে মসজিদে ডুকে দাঁড়িয়ে পরলো নামাজের জন্য। কিন্তু, আজ কেন মনটা এত উতলা হলো।নামাজের মাঝেও বার'কয়েক চোখে হানা দিলো অশ্বারোহিণী। নিজেকে যথাসম্ভব স্থির রেখে রবের প্রতি দৃঢ় নিষ্ঠা নিয়েই অনুরাগ নামাজ আদায় করলো।মন গহীনে সৃষ্ট অনুভূতির কথা নির্বিগ্নে মোনাজাতে রবের নিকট তুলে ধরলো, 

'হে অন্তর্যামী রাব্বুল আলামিন; আমি তোমার এক পাপিষ্ঠ বান্দা।মনটা যে আজ বড্ড বিচলিত।তার কারণ,আপনার থেকে আর কেউ ভালো জানে নাহ।আমার ইবাদতে যদি এই অস্থিরতা কোনো ছাপ পরে থাকে, তো আপনি গাফুরুর রাহিম!আমায় ক্ষমা করুন,পরম ক্ষমাশীল।আমিন!'

__________________________________________

এদিকে সেই অশ্বারোহী এসে পৌঁছালো জমিদার বাড়ির আঙিনায়।ঘোড়াশালায় তার প্রিয় ঘোড়া সৌহার্দ্যকে রেখে কপালে একটা চুমু একে দিলো,

‘যা এবার তুই ঘোমাতে পারিস।এখন তোর ছুটি।’

তারপর,চুপিসারে সকলের অগোচরে বাড়ির পিছনে টাঙানো শাড়ি ধরে বেয়ে বেয়ে উপরে চলে এলো নিজ কক্ষে।কক্ষে এসেই তার চোখ পরলো,সহচরী পূর্ণার পানে।পূর্ণা অস্তির এক একটা পা ফেলে তারই অপেক্ষায় অপেক্ষামান।তাকে দেখেই পূর্ণা বিচলিত হয়ে কাছে আসলো,  

'ওহে মেহু! এতক্ষণে আপনার সময় হলো আসার। ভয়ে তো আমার প্রাণটাই না বের হয়ে যায়।আপনি ঠিক আছেন তো?এমা হাতে যে রক্ত!'

পূর্ণার পরিচিত সেই অস্থিরতা ও এহেন প্রশ্নের জবাব মেহরুমা শুধু মৃদু হাসলো।তা দেখে পূর্ণা কপট রাগ নিয়ে বলে উঠে, 'আপনি নিজের প্রতি এত খামখেয়ালি কেন, মেহু? আজও আহত হয়েছেন। আর কত একা একা এমন অন্যায়ের প্রতিবাদ করবেন? জমিদার সুলতান সাহেব জানতে পারলে আমার গর্দান নেবেন যে!'

বলে পূর্ণা তার ক্ষতস্থানে ঔষুধ লাগিয়ে পট্টি বেঁধে দিলো।

পূর্ণার কথার পিঠে এবার মেহরুমা মুখ খুললো, 'আমি ঠিক আছি,পূর্ণা।তুমি শুধু শুধু এত বিচলিত কেন হও।আর আব্বাজান আমার ব্যাপারে তখনি জানতে পারবেন, যখন আমি তাকে আমার সম্পর্কে কিছু জানতে দিবো।'

'হয়েছে এখন আর বেশি কথা বলতে হবে নাহ মেহু!আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি বরং পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে আসেন; আমি আপনার খাবার তৈরি রাখছি।' বললো পূর্ণা।

পূর্ণার কথার সম্মতিতে মেহরুমা পোশাক হাতে অন্দরের গোসলখানায় চলে গেলো।সাথে সেই রক্তসিক্ত তলোয়ার।যার সংস্পর্শে এখনো রক্ত বিরাজমান! 

_________________________________________

নামাজ শেষে অনুরাগ ধীর হেঁটে হেঁটে বাড়ি ফিরে এলো।মনটা এখনো বিচলিত! মাটির একটা হাঁড়ি থেকে কুসুম-গরম এক গ্লাস দুধ পান করলো অনুরাগ।জমিদার বাড়ি যাবে ঘন্টা খানিক পর।তাই এখন একটু বিছানায় গা এলিয়ে দিলো অনুরাগ। আবারো চোখের নীড়ে স্পষ্ট হলো সেই সুরমাবৃত আঁখি যুগল।আবারো অনুরাগ শিহরিত হলো।টের পেলো হৃৎস্পন্দনের বেগতিক উঠা-নামা।অনুভব করলো বুকের ভেতরের মৃদুমন্দ ব্যাথা।এ ব্যাথায় নেই বেদনা; আছে শুধু অদ্ভুত রকম শূন্যতা।যে শূন্যতার বিস্তার ঘটেছে,ঐ অপরিচিতার দর্শনের পর থেকেই। আদৌও কি এ শূন্যস্থান কভু পূর্ণতা পাবে? নাকি শূন্যতার শিকড় বিস্তৃত হবে পুরো কায়া জুড়ে? যা চিত্ত নীড়ে সৃষ্ট করবে,এক মিষ্টি যন্ত্রণা! আবারও কি কভু দেখা পাবে অনুরাগ সেই হৃদয়-হরণকারী অশ্বারোহিণীর???

হঠাৎই কিছু মনে পড়তে অনুরাগ উঠে বসলো! তারপর তার কুঠিরের একপাশে রাখা একটা বাক্স থেকে কিন্তু সরঞ্জাম বের করে, কিছু একটা ভাবলো।তারপর মুচকি হেসে কাজে লেগে পরলো...!!!

__________________________________________

মেহরুমা সবেই বিছানায় গা এলিয়েছে।তার পাশেই দাঁড়িয়ে রয়েছে পূর্ণা।মেহরুমাকে উদাসীন দেখে পূর্ণা তাকে শুধালো, 'কি হয়েছে মেহু।আজ আসার পর থেকেই আপনায় কেমন অন্যমনস্ক দেখাচ্ছে?'

মেহরুমা চোখের দৃষ্টি পূর্ণার উপর রাখলো, 'হে পূর্ণা, আমি নিঃসন্দেহে একটু অস্থিরতা অনুভব করছি।সে যে আজ আবারও আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিলো!'

এমন জবাব শুনে পূর্ণা ভ্রু কুঁচকালো, 'কার কথা বলছেন আপনি,মেহু?'

'অনুরাগ, শেহজাদ অনুরাগ আহিলের কথা বলছি আমি মেহু!'

অকপটে বলা মেহরুমার কথাটা কর্ণগোচর হতেই পূ্র্ণার চোখে মুখে স্পষ্ট হলো কৌতুহল।সে মেহরুমার পাশ ঘেঁষে বসে জানতে চাইলো, 'একি বলছেন আপনি? তার সাথে কোথায় সাক্ষাৎ হয়েছে আপনার?সে আপনার পানে পূর্ণ নজর দিয়েছে; এটা সত্যি?'

মেহরুমা এবার উঠে বসলো।পূর্ণার সামনাসামনি হয়ে বলে উঠে, 'হে পূর্ণা,সে তাকিয়েছে আমার দিকে!পূর্ণ দৃষ্টি নিবন্ধন রেখেছে আমার দিকে!তুমি জানো, তার নজর আমার হৃদগতি বেগতিক করেছিলো।আমার হৃদয়ে কাঁপন ধরালো সহসা।আমি তখন অনুভব করছিলাম, আমি যেন নিজের মধ্যে নেই।আমি তার চক্ষুর মায়াজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি।তার সেই নিষ্পাপ চাহনিতে থমকে গেছি।তুমি জানো,তার অক্ষিপটে রয়েছে, শুধু আর শুধু মুগ্ধতা, মোহমায়ার বিস্তৃত মায়াজাল!আমি হলফ করে বলতে পারি,যে নারী তার চোখের পূর্ণ দৃষ্টিতে চোখ রাখবে,সে কভু অন্য কোনো মোহে আবিষ্ট হবে নাহ!হতে পারবে নাহ!এমনি বিধ্বংসী তার চাহনি; হোক সেটা অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত! তার চাহনি,যেন অতল সমুদ্রে ঢেউ তুলে,সময়ের বহমানতা আঁকড়ে ধরে, রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে!চোখের গভীরতা, যেন মহাশূন্যের মতো অনির্দিষ্ট!যে গভীরতা সকল মাপকাঠির উর্ধ্বে !চোখের পাপড়ি যেন একগুচ্ছ নিমফুলের মতো সুসজ্জিত,বিস্তৃতি সু- বিন্যাস্ত!মদক্য অক্ষিপটের চাহনিতে নিমিষেই হারিয়ে যাওয়া যাবে,এক স্বপ্নময় মায়ার ভ্রমজালে!'

মেহরুমার মুখে এমন অভাবনীয় বর্ণনা শুনে পূর্ণা বিমোহিত! এত নিখুঁত কারো বর্ণনা,শুধুই মেহরুমার প্রেমময় হৃদয় নিংড়ানো এই প্ররিস্ফুটন! পূর্ণা একরাশ উচ্ছ্বাস নিয়ে বললো, 'অবশেষে আপনার ভালোবাসা আপনার চক্ষে চক্ষু নিবন্ধন করলো!আমি দোয়া করি,এই চাহনি-ই যেন আপনার প্রতি তার চিত্তে ভালোবাসার বীজ রোপণ করে।'

এ অনাকাঙ্খিত দর্শন ও ভালোবাসার মানুষের নিগূঢ় দৃষ্টি মেহরুমার চোখে কর্ণিশে জল জমা করলো। মেহরুমা আলগোছে সেই অশ্রুকণা মুছে নিলো, 'দোয়া কর পূর্ণা,যেন তার হৃদয়ে ভালোবাসার ফুল আমার নামেই ফুটে!অন্যথায়, তাকে পাওয়া আমার জন্য কষ্টধর হয়ে যাবে।'

'নিশ্চয়ই আমার মেহু; আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, আপনার এ অগাধ ভালোবাসা যেন অতি শীগ্রই পূর্ণতা পায়!' 

বলে পূর্ণা মেহরুমার হাতে হাত রাখে।সেই হাতের উপর মেহরুমা হাত রেখে বলে উঠে, 

'তাই যেন সৃষ্টিকর্তার ইশারা হয় পূর্ণা,তাই যেন হয়!'

-----------------------------------------------------------------------

ঘড়ির কাঁটা ৮:৪৫ মিনিটের রেকা পার করলো। অনুরাগ সবে মাত্র নিজের হাতের কাজ শেষ করে উঠে দাঁড়ালো।এই তো সেই অশ্বারোহীর মায়াবী আঁখি যুগল। অনুরাগ নিখুঁত অঙ্কনে শুধু কালো রঙে ফুটিয়ে তুলেছে এমন নয়নকাড়া চিত্রখানা।যেন এটা নেহাত চিত্র নয়; অনুরাগের সম্মুখে দাঁড়িয়ে আছে সেই অশ্বারোহিণী! অনুরাগ মন ভরে সেই আঁখি নীড়ে দৃষ্টি রাখলো।হৃদয়ের কম্পন বারবার বেঈমানি করছে। অনুরাগ এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে চিত্র খানা স্পর্শ করতেই শিহরিত হলো।তৎক্ষনাৎ হাত সরিয়ে নিলো অনুরাগ।থরথর করে কাঁপছে পুরো কায়া।

অস্থির চিত্তকে সামলে, ঠোঁট কামড়ে ধরে মনে মনে বলে উঠে, 

"মায়া_আপনি পুরোটাই ভয়ংকর রকমের মায়া অশ্বারোহিণী!চোখের এক চাহনিতেই আমার এত বছর যত্নে রাখা মলাটবদ্ধ অনুভূতি গুলো জীবন্ত  করে তুলেছেন। আমি আপনার অনুপস্থিতিতেই এমন বিভৎস রকমের শিহরিত হচ্ছি অপরিচিতা; ভাবেন তো কভু আপনার উপস্থিতিতে আমি আদৌও কি নিজেকে সামলে নিতে সক্ষম হবো?"

কথা গুলো মনে মনে উচ্চারণ করে; অনুরাগ নিজেই আনমনে হেঁসে উঠলো।তারপর ঘড়ির কাঁটায় নজর দিলো,৮:৫৭ মিনিট।তা দেখে অনুরাগ চিত্রখানা স্ব-যতনে সেই বাক্সে লুকিয়ে রাখলো।তারপর চললো,জমিদার বাড়ির দিকে। 

---------------------------------------------------------------------

হঠাৎ শোরগোলের আওয়াজ এলো মেহরুমার কক্ষে। তা শুনে মেহরুমা ও পূর্ণা বাহিরে বৈঠক খানায় এলো। সকলে মাঝে পূর্ণার নজর পরলো আহত সুলেজার হাশমির উপর।তিনি হলেন মেহরুমার আপন বড় চাচ্চু।তার সহচর নবীন তাকে আহত অবস্থায় নিয়ে এসেছে। সুলেজার হাশমির পাশে বসেই কান্না করছেন রেহানা হাশমি; তার স্ত্রী।তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন সুলতাম হাশমি ও তার স্ত্রী তাহমিনা হাশমি; মেহরুমার মাতা-পিতা।অদুর হতে রেহনুমা হাশমি দৌড়ে এসে পিতার পাশে বসলো, 'হায় আল্লাহ! এ আপনার কি হলো আব্বাজান?'

রেহনুমা হাশমি রেহু সুলেজার হাশমির একমাত্র কন্যা। রেহনুমার পিছন পিছন অস্তির পায়ে হেঁটে এসে পিতার পাশে বসলো রেদোয়ান হাশমি, সুলেজার হাশমির পুত্র।মেহরুমা ও পূর্ণাও তখন এসে দাঁড়ালো কক্ষের এক কোণে।

'কি হয়েছে আব্বাজান? আপনার এ অবস্থা কে করেছে? কার এত দুঃসাহস হলো,আপনায় আঘাত করেছে ; তার কি জানের মায়া নেই?'

রেদোয়ানের প্রশ্নে সুলতান হাশমি বলে উঠেন, 'এখন এসব কথা থাক রেদোয়ান,পরে আমরা জেনে নেবো। আগে ভাইজানের চিকিৎসার ব্যবস্থা করা হোক!'

এমন সময় রেহনুমা সায় দিলো, 'হ্যাঁ,ছোট চাচ্চু ঠিক বলছে ভাইজান।আব্বাজানকে আগে চিকিৎসা করাতে হবে।'

রেদোয়ান আর কোনো কথা বললো নাহ। তাদের কথা মতো রেদোয়ান সুলেজার হাশমিকে নিয়ে কক্ষে চলে গেলো।যাওয়ার সময় নবীনকে বলে গেলো একজন ডাক্তার ডেকে আনতে।

সকলে মুখে চিন্তার ছাপ নিয়ে যখন সুলেজার হাশমিকে কক্ষে নিয়ে চলে গেলো,তখন পূর্ণা মেহরুমাকে উদ্দেশ্য করে শুধালো, 'তাহলে তলোয়ারের ঐ রক্তটা তোমার বড় চাচ্চু ছিলো কি, মেহু!'

প্রতিউত্তরে মেহরুমা বাঁকা হেঁসে ওদের পিছন পিছন হাঁটা শুরু করলো। পূর্ণাও বুঝে নিলো,তার ধারণা একদম সত্যি! চেহারায় ভয়ের ছাপ নিয়ে মনে মনে একটা কথাই আওড়ালো,না জানি এ যুদ্ধের শেষ পরিণতি কি হতে চলেছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন