❤️🔥মুসাফির
ট্রেইলার:)
লেখনিতে:Black Envelope
"তুমি কি জানো তুমি ছাড়া আমি কেমন আছি?ভেবেছো কখনো হঠাৎ একদিন আমি তোমার সামনে আসলে কি হবে?"
~~এক বাড়িতে থেকে কি দুই মনের মিল হবে?
গল্পের হিরো কে?সে কি আসলেই হিরো নাকি হিরো নামক ভিলেন?সে কি পারবে তার ভালোবাসার মানুষের মন জয় করে নিতে?
জানতে হলে পড়তে থাকো🍁
🖤মুসাফির
লেখনীতে: Black Envelope
পর্ব:১
"তুমি কি জানো তোমাকে ছাড়া আমি কেমন আছি?ভেবে দেখেছ কখনো হঠাৎ একদিন আমি তোমার সামনে আসলে কি হবে তোমার?"
বিরক্তিতে আইদা সর্বশক্তি দিয়ে ফোন টা বিছানায় ছুড়ে মারলো।এসব নতুন কিছু নয়, প্রতিদিনই তার ফোনে এক অচেনা নম্বর থেকে এইসব উদ্ভট মেসেজ আসতেই থাকে।সে বিরক্ত এতে।
----------------------------------
----------------------------------
আজ দিনটা খুব সুন্দর। আইদা তার ফোন ঘরে রেখেই রান্নাঘরের দিকে হাটা ধরল। আজ চৌধুরী বাড়িতে বিশেষ দিন। প্রায় ১৬ বছর পর আজ বাড়ির বড় কর্তা নোভান চৌধুরী ও তার স্ত্রী সেলিনা চৌধুরী আমেরিকা থেকে ফিরছেন।ব্যবসার কাজে তিনি প্রায় ১৬ বছর আগেই বাড়িতে সদ্য বিয়ে করা স্ত্রী কে রেখে গিয়েছিলেন, দুই বছর পর অবশ্য তার স্ত্রী কেও সেখানে নিয়ে যান সেখানেই তাদের কোল আলো করে আসে তাদের একমাত্র পুত্র সন্তান,,, সেসব পরে জানা যাবে। আপাতত চৌধুরী বাড়িতে আজ সবাই খুশি বাড়ির মেঝো গিন্নি আফিয়া চৌধুরী আর ছোট গিন্নি হাজেরা চৌধুরী রান্নার কাজ টা করছেন আইদা রান্নাঘরের বাইরে এসে দারাতেই হাজেরা বললেন,
---এই আইদা একটু কষ্ট করে গিয়ে ছেলে মেয়ে গুলো কে ডেকে দে তো,গর্ধব গুলা মনে হয় এখনো ঘুমায়
আইদা হলো আফিয়া এবং তাহফিম চৌধুরীর একমাত্র মেয়ে। আর সে এখন যাচ্ছে তার চাচাতো বোন দের কে ঘুম থেকে জাগাতে। একমাত্র আইদা ছাড়া তাদের আর কেউ ঘুম থেকে জাগাতে পারে না।আইদা তাদের রুমে গিয়ে দেখল দুটোই চিতপটাং হয়ে ঘুমোচ্ছে,,,, হ্যাঁ এরা হলো ইরফা ইতু চৌধুরী আর ইরমা মিতু চৌধুরী,তাদের একটা বড় ভাই ও রয়েছে, সে এই বাড়ির সবার কাছে গরু নামে পরিচিত হলেও সে জানে সে মানুষ এই বাড়ির সবাই তাকে জোর করে গরু বানিয়ে রেখেছে,, ওহ তার নাম আবার মুক্তাদির সায়ন চৌধুরী। আপাতত আইদাকে এই দুই ঘুমন্ত মানুষ কে জাগাতে হবে।
,,,,,,,,,,,,,,,,,,,
---এই ইতু, এই মিতু উঠনা ভাই আর ভালো লাগে নাহ!
---হুমমম আপু তুমি যাও আমরা আসছি........
---হ্যাঁ আমি যাই তোরা আবার ঘুমা।
---না, না,,আপু উঠছিতো।
আইদা এক রাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে ইতু আর মিতুর দিকে।কিছু একটা মনে পড়তেই হাসলো খানিক।
---এই বড় আম্মুরা চলে আসছে,,,,, তোদের কে ডাকছে উঠলে উঠ না উঠলে আমি সব গিফট নিয়ে যাচ্ছি।
বুদ্ধি টা কাজে লাগলো বোধহয় দুই বোন একবার আইদার দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে ছুটলো ফ্রেশ হতে।
আইদা মনে মনে বলল,
---এই না তাহলে আমার বুদ্ধি।
----------------------------------
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ----------------------------------
ব্যস্ততায় যে কখন সন্ধ্যা হয়ে এলো বোঝাই গেলো না তা। মাগরিবের আজান দেওয়ার পর পরই আফিয়া বেগম রান্নাঘর থেকে আইদাকে ডাকছেন,
---আইদা,কই রে আয় তারাতাড়ি।
আইদাও চুপচাপ এসে কাজ করতে লাগল।অতো বেশি কথা বলার স্বভাব তার নেই।আফিয়া তার পিঠের ব্যথার কারণে আজকাল এত এত কাজ করতে পারেন না।পাশ থেকে হাজেরা বললেন,
---মেয়েটার তো পড়া থাকে আপা।
---আমি পড়া শেষ করেই এসেছি ছোট আম্মু।
কেউ আর কিছু বললেন না। আইদা যে কম কথা পছন্দ করে তা সবাই জানে।
----------------------------------
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
----------------------------------
এরই মাঝে তাহফিম চৌধুরী আর ইমরান চৌধুরী বড় ভাই ও ভাবি কে আনতে এয়ারপোর্টে এসেছেন।নোভান চৌধুরী কে আসতে দেখে তারা দুজনেই দ্রুত গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন। দুজনেই বলল,
---ভাই তুমি ছাড়া আমরা দুই ভাই অচল।
নোভান চৌধুরী ও আবেগি কন্ঠে বললেন,
---আমিও যে ভালো ছিলাম না রে।
ভাই কে ছেড়ে তারা ভাবির উদ্দেশ্যে বললেন,
---কেমন আছেন ভাবি?
জবাবে সেলিনা চৌধুরী বললেন,
--- আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই।
কিছুক্ষণ থেমে আবার ও বললেন,
--- ছেলেটাকে আসার জন্য রাজি করাতে পারি নি ভাই, সে নাকি আর ও চার পাঁচ মাস পরে আসবে।
---চিন্তা কইরেন না ভাবি ও ওখানে থাকতে পারবে।
---একটা মাত্র ছেলে আমার ওকে ছাড়া কোথাও কি থেকেছি বলেন?
মিনিট পাঁচেক সেখানেই কথা বলার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেন।,,,
..............
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সময় থেমে থাকে না কিন্তু কিছু স্মৃতি থাকে যারা মাথা থেকে সরতে চায় না।আবার কাউকে মনে রাখার জন্য যে অনেক অনেক স্মৃতি থাকতে হবে এমনও না।মানুষ চাইলেই কাউকে না দেখেও তাকে ভালোবাসতে পারে।
নিস্তব্ধ বিকেল আইদা তার রুমের বিছানায় শুয়ে ফোনের একটা মেসেজ দেখছে।মেসেজে লেখা,
---এত বছর অপেক্ষা করতে পারলে তো আর কয়েকটা মাসও অপেক্ষা করতে পারি তাই নাহ?
মুলত আইদা কে যখনই এই ফোনটা দেওয়া হয়েছে তখন থেকেই এই অচেনা একটা ফেসবুক একাউন্ট থেকে প্রতিনিয়ত মেসেজ আসছে।এক দিনও বাদ যায়নি যে এই একাউন্ট থেকে মেসেজ আসে নি।প্রথমে তো আইদা ভাবতো হয়তো কেউ মজা করছে।কিন্তু যখন প্রতিদিন ভিন্ন ভিন্ন মেসেজ আসা শুরু হলো আইদা তখন সায়ন কে বলেছিল। তবে সায়ন বলেছিল,
---আরে হয়তো কেউ মজা করছে, আর মেসেজই তো হুমকি তো আর নাহ
আইদা যে অবাক হয়নি তা নয়।অবাক হওয়ারই কথা।সায়ন তআর চাচাতো ভাই হলেও তাকে আপন বোনের মতই ভালোবাসে।যেখানে কেউ তাকে টোকা দিতে আসলেও সায়ন তার বারোটা বাজিয়ে দেয় সেখানে একজন তাকে এটা সেটা বলে মেসেজ দিচ্ছে তাও সায়ন এসব আমলে নিচ্ছে না।
আইদা যে ওই একাউন্টের অপর প্রান্তে থাকা মানুষটাকে তার পরিচয় জিগ্যেস করেনি এমনও না। প্রশ্ন করেছে বহু বার কিন্তু প্রতিবার একই উত্তর পেয়েছে,
---সময় হলে জানতে পারবেন,আমি আপনার অতি আপন জন।
নোভান চৌধুরীরা আসার আজ ২টা মাস হয়ে গেল।আইদার আর এক সপ্তাহ পর থেকে ইন্টার পরীক্ষা শুরু হবে।প্রস্তুতি যতই ভালো হোক না কেন চিন্তা তো একটু থাকেই। দু সপ্তাহ হলো ল্যাপটপ টা নিয়ে বসা হয় না। আপাতত চিন্তা বাদ দিয়ে রুম থেকে আইদা বের হল উদ্দেশ্য ইতুদের ঘর একটু আড্ডা দিলে যদি চিন্তা কমে।
----------------------------------
----------------------------------
USA এর নিরব রাত রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে থাকা স্ট্রিট লাইটের হালকা হলুদাভ আলোয় সব আরও নিস্তব্ধ মনে হচ্ছে একটা বেঞ্চিতে বসে আছে এক সুঠাম দেহের মানব। পরনে তার কালো হুডি, কালো প্যান্ট।মানবের Dark Electric Blue চোখ জোড়া নিবদ্ধ দূর আকাশের চাঁদের দিকে। হঠাৎই গম্ভীর কণ্ঠে গেয়ে উঠলো,,
---কোন কাননের ফুল গো তুমি?কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাশির ধুন?ওওও,,,,,,জ্বালাইলা আগুন,, বুকে জ্বালাইলা আগুন.....
coming.........