কপি করা নিষিদ্ধ ❌
🖤মুসাফির
লেখনীতে:Black Envelope
পর্ব:০২
---ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিস মা কেমন।
কথাটা বলেই সেলিনা চৌধুরী আইদার মাথায় হাত বুলিয়ে দিলেন।
আফিয়াও পাশ থেকে বললেন,
---এত দিনের কষ্টের ফল কিন্তু আজ থেকেই শুরু হবে মা।
হাজেরাও বললেন,
---আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা শুরু করিস কেমন!আমরা জানি তুই ভালো করবি।
---ইনশা আল্লাহ, ছোট আম্মু। আমি আসি এখন।
বাড়ির সবাই হাসি মুখেই বিদায় দিল আইদাকে।পরপর ইতু, মিতু আর সায়ন ও বেরিয়ে গেল। ইতু আর মিতু অষ্টম শ্রেণির শিক্ষার্থী আর সায়ন অনার্স ৩য় বর্ষের ছাত্র। আইদাকে হল পর্যন্ত তাহফিম চৌধুরী নিয়ে গিয়েছেন। একমাত্র মেয়েকে নিয়ে সবসময়ই চিন্তায় থাকেন মেয়ে হলো তার চোখের মণি। যথাক্রমে আইদার পরীক্ষা শুরু হয়। খুব ভালো হয়েছে তার পরীক্ষা। তাই মনও খুব ভালো।
একটা রিকশা ডেকে আইদা একাই বাড়ির দিকে রওনা দিলো।সকাল থেকে বাড়ির পুরুষদের অফিস থাকে তাই আইদাকে আগেই বলে দেওয়া হয়েছে পরীক্ষা শেষ হলে যেন একাই চলে আসে।
বাড়ি ফিরতেই মা চাচিরা ঘিরে ধরলো আইদাকে। সবার মুখে একটাই প্রশ্ন,
---কিরে পরীক্ষা কেমন হলো??
আইদা মিষ্টি হেসে বলল,
---আলহামদুলিল্লাহ!!
বাকিরাও বললেন,
---আলহামদুলিল্লাহ!!
আফিয়া মেয়ের হাতে ঠান্ডা পানির গ্লাস দিয়ে বললেন,
---সব পরীক্ষার পরে যেন এই কথা বলতে পারিস,দোয়া করি।
কিছুক্ষণ মা চাচিদের সাথে কথা বলে আইদা ফ্রেশ হতে গেল।আইদা যেতেই সেলিনা চৌধুরীর মুখটা মলিন হয়ে গেল।দুই জা বললেন,
---কি হয়েছে আপা??
---ছেলেটার কথা মনে পড়ছে।
তার মুখে এই কথা শুনে বাকি দুজনের মুখও মলিন হলো। বাড়ির সবাই বাড়িতে আছে অথচ বাড়ির বড় ছেলেটাই নেই,মন তো খারাপ হবেই।ছেলেরা হলো মায়েদের আবেগ।
তিন জনই সোফায় বসলেন। আফিয়া বললেন,
---আর দুই মাস পরেই ছেলে দেশে ফিরবে আপা।
হাজেরাও বললেন,
---ঠিকই তো আপা আর তো মাত্র দুইটা মাস,কখন যে দুই মাস কেটে যাবে আমরা তো টেরই পাবো না।
মিনিট পাঁচেক চুপ থাকার পর আফিয়া বললেন,
---ছেলেকে একটা ফোন দিলেই তো হয়।
হাজেরাও সঙ্গ দিয়ে বললেন,
---হ্যাঁ হ্যাঁ, এখনি একটা ফোন দাও তো মেঝো আপা।
আফিয়া দেরি না করে দ্রুত মোবাইল হাতে নিয়ে ফোন দিলেন ছেলেকে।প্রথম বার রিসিভ হয়নি দ্বিতীয় বার রিসিভ হতেই ওই পাশ থেকে ভেসে এলো গম্ভীর কন্ঠস্বর,
---আসসালামুয়ালাইকুম, কেমন আছো মেঝো মা?
---আমি ভালো আছি রে বাবা,তুই কেমন আছিস?
---আলহামদুলিল্লাহ, ভালো।
---এই তোকে ভিডিও কল দেই দাড়া।
---আচ্ছা,,
আফিয়া অডিও কল কেটে ভিডিও কল দিলেন।
কল রিসিভ হতেই স্ক্রিনে ভেসে উঠলো মুসাফিরের অগোছালো মুখখানা।
সেলিনা চিন্তা নিয়ে বললেন,
---তোকে এমন লাগছে কেন? কিছু খাসনা নাকি?
---আরে না আম্মু ঘুমাচ্ছিলাম তো তাই হয়তো একটু অন্য রকম লাগছে।
তিনজন মুসাফিরের সাথে কথা বলার মাঝেই আইদা সিড়ি দিয়ে নামলো। নামতে নামতেই বলল,
---মা কিছু খেতে দাও।
সেলিনা আইদার দিকে একবার তাকিয়ে মুসাফিরকে বললেন,
---আইদার সাথে কথা বলবি??
কথাটা আইদাও শুনেছে।অপর প্রান্ত থেকে শোনা গেল তাচ্ছিল্লের বাক্য,
---আমার কারো সাথে ফালতু কথা বলার সময় নেই।
আইদার ফুরফুরে মেজাজটা ছ্যাত করে খারাপ হয়ে গেল। সে চুপচাপ তার মানে এই নয় যে কেউ এসে তার আত্মসম্মানে আঘাত করবে। এক রাশ তিক্ততা নিয়ে প্রায় চিতকার করে বলল,
---বড় আম্মু,,,
তিন জনেই তড়াক করে তাকাল তার দিকে।
পুনরায় রাগে ফুসতে ফুসতে বলল,
---তোমার ছেলে কে বলে দাও যে, আমিও কোনো ফালতু মানুষের সাথে কথা বলার জন্য আমি বসে নেই।
বলেই আবার নিজের রুমের দিকে হাটা ধরল। যেতে যেতে শুনল মুসাফিরের কন্ঠ শুনতে পেল,
---এইসব আজাইরা রাগ দেখানো মানুষ গুলারে লাথি মেরে বের করে দিও আর না পারলে আমি এসে তার পর ডাস্টবিনে ফেলে দিয়ে আসব।
এই কথা শুনে আইদার যেন মাথা নষ্ট হওয়ার উপক্রম। নিজের ঘরের সামনে গিয়ে থামল। সেলিনারা যেই সোফায় বসেছেন তার পিছনে দ্বিতীয় তলায় আইদার রুম। আইদা সেখান থেকেই গলা চড়িয়ে বলল,
---বড় আম্মু তোমার গুনধর ছেলে কে বল ওখানেই থাকতে এখানে যেন না আসে।
ওর কথায় তিনজনেই পিছু ফিরে উপরে তাকাল আফিয়ার হাতে ছিল ফোন বেখেয়ালে হাতে থাকা ফোনের ক্যামেরা টা একটু নড়ে যেতেই আইদা কে স্পষ্ট দেখা গেল মুসাফিরের এতক্ষণের কথার ঝুড়ি ফুরিয়ে গেল রমণিকে দেখে।
আইদা রেলিং এর হাতলে হাত রেখে ঝুকে কথাটা বলছে বিধায় তার আধো ভেজা চুল কাধের সামনে হেলে পড়েছে, ধবধবে ফর্সা শরীরে আকাশি রঙের জামা সাদা প্লাজু কাধের একপাশে সাদা ওড়না ঝুলছে। মুসাফির চোখ জোড়া নামিয়ে নিলো।
আইদা আবারও বলল,
---১০০ কিলোমিটার দূরে থেকে আমাকে হুমকি দিতে নিষেধ করো তোমাদের ছেলে কে।
কথা টা শুনে মুসাফিরের বাদামী বর্ণের ঠোঁট জোড়ায় মুচকি হাসি ফুটলো।
আইদা নিজের রুমে ঢুকে ধুম করে দরজা আটকে দিয়েছে।
----------------------------------
----------------------------------
ইতু আজ একা একা স্কুলে এসেছে। মিতু অসুস্থ থাকায় আসতে পারে নি। তাই ইতু আজ একা। মুলত তারা দুই বোন বেস্টফ্রেন্ড এর মতই থাকে। বাড়িতেও আবার স্কুলেও। স্কুল ছুটির সময় প্রায় হয়ে এসেছে। ছুটির ঘন্টা বাজার সাথে সাথে সবাই ভিড় বাধিয়ে বের হতে লাগল।ইতু আর মিতু সবসময় এই ভিড়ের শেষে বের হয়। তাই অভ্যাসগত ভাবে ইতুও কিছুক্ষণ অপেক্ষা করল যাতে সবাই চলে যায়। ভিড় কমে এলে সেও বেরিয়ে পড়ে। চৌধুরী বাড়ি থেকে স্কুল এতটাও দূরে নয় ২০ কি ১৫ মিনিটের রাস্তা তাই হেটে যাওয়া খুব বেশি কঠিন নয়।ইতু প্রায় চলেই এসেছে আর ৫ মিনিট হাটলেই পৌঁছে যাবে এমন সময়ে কি মনে করে যেন ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকালো বেখেয়ালে সামনে আবার ফিরে গেল কিন্তু খেয়াল করতেই রক্ত হিম হয়ে গেল। এই ফাঁকা রাস্তায় কে বাচাবে তাকে?.......coming ❤️🔥
,,,,,,,,,,,,,,,,
কি হবে ইতুর সাথে? চৌধুরী বংশের এমন শত্রু কে?যে কিনা এই বাড়ির মেয়েদের আক্রমণ করতে চায়?
জানতে হলে follow দিয়ে সাথে থাকুন💓
পর্ব 2
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান