কপি করা নিষিদ্ধ ❌
মুসাফির 🖤
লেখনীতে:Black Envelope
পর্ব:০৩
পুরো রাস্তায় একটা পিপড়েও নেই।এখানে কাউকে মেরে ফেললেও কেউ জানবে না। আগ পাচ না ভেবেই তুফানের বেগে ছুটলো ইতু।এই মুহূর্তে তার প্রাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।
দৌড়ানোর মাঝেই একবার পিছু ফিরে দেখল।কালো পোশাকে মোড়ানো লোকটাও দৌড়াচ্ছে। ইতুও তার গতি বাড়ালো লোকটার হাতে বিশাল ধারালো ছুরি। কখন যে ইতুর কাধের ব্যাগ রাস্তায় পড়ে গেল সে বুঝলও না।ব্যাগ পড়ে যেতেই সে যেন বিদ্যুৎ এর বেগে বাড়ির কাছে যেতে লাগলো। বাড়ির সামনে আসতেই গলা ফাটিয়ে চিতকার দিল,
---আম্মুউউউ,,,,,,,আম্মুউউউউ,, বাচাও,,,,,,,,,,
বাড়ির দারোয়ান ছুটে এলেন।
---কি হয়েছে ইতু মা??
ইতুর চিতকারে বাড়ির সবাই বেরিয়ে এল বাড়িতে মা মেয়েরা ছাড়া কেউ নেই। হাজেরা মেয়েকে বুকে নিয়ে বললেন,
---কি হয়েছে মা?? কি হয়েছে?
ইতু হাপাচ্ছে। কাদতে কাদতে পিছু ফিরে দেখল। এতক্ষণ যেই লোকটা তাকে তাড়া করছিলো এখন সে নেই।আইদা ইতুর মাথায় হাত বুলিয়ে বলল,
---কি হয়েছে পাখি? কাদছিস কেন? আর এভাবে দৌড়ে এসেছিস কেন?
ইতুর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না।কেদে কেটে মুখের অবস্থা খারাপ করে ফেলেছে।
আইদা তাদের বাড়ির দারোয়ান আহমেদ কে বলল,
---চাচা গেইট টা লাগিয়ে দিন আমাদের বাড়ির কেউ ছাড়া অন্য কেউ আসলে আপনি গেইট খুলবেন না।
আহমেদ গিয়ে গেইট লাগিয়ে দিলেন। ইতুকে নিয়ে সবাই ঘরে ফিরে আসল।সবাই সোফাতে বসল।সেলিনা, আফিয়া,হাজেরা তিনজনই বার বার জিজ্ঞেস করছেন,
---কি হয়েছে??
আইদা পানির গ্লাস এগিয়ে দিতেই ইতু ঢকঢক করে পুরো পানিটুকু খেয়ে নেয়।আইদা ইতুর পাশে বসে বলল,
---এবার বল কি হয়েছে? ওরকম ভাবে চিতকার করছিলি কেন?
ইতু হেচকি তুলতে তুলতে বলে,
---মিতু আজ যায়নি বলে আমি একা একাই হেটে আসছিলাম।তারপর হঠাৎ করে পিছনে ঘুরে দেখি......
---কি? থেমে গেলি কেন? বল...…
---পিছনে ছুড়ি হাতে নিয়ে একটা লোক ছিল, পিছু নিচ্ছিল আমার, তারপর আমি অর্ধেক পথেই ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে এসেছি।
এতক্ষণে প্রত্যেকের রক্ত হিম হয়ে এসেছে।হাজেরা মেয়েকে বুকে নিয়ে কেদে দিলেন।
---আল্লাহ আমার মেয়েকে বাচিয়েছে না হয় আমার মেয়ে আমার বুকে ফিরত না,,তোকে আর আমি একা কোথাও পাঠাবো নারে মা।
বাকিরা যেন ইহজগতে নেই।এমন ভয়াবহ কিছু তো তারা কোনোদিন কল্পনাও করেনি।
আপাতত হাজেরা,আফিয়া আর সেলিনা মিলে ইতুকে উপরে নিয়ে গেল, মেয়েটা ভয়ে কুঁকড়ে আছে।
আইদা কিছুক্ষণ হল রুমে বসে থেকে নিজের রুমে এসেছে। নিজের ল্যাপটপ টা নিয়ে একটু ঘাটাঘাটি করেই ছাদের উপরে থাকা সিসিটিভি ক্যামেরা চেক করল। কিছুক্ষণ আগের ফুটেজ টা পেয়েও গেল।স্পষ্ট দেখা যাচ্ছে কালো হুডি পরিহিত এক লোক ছুড়ি হাতে নিয়ে ইতুর পিছু করছে।বাড়ির কাছাকাছি আসতেই।লোকটা থেমে যায় কিন্তু ইতু বাড়িতে চলে আসে।
আইদা একটা লম্বা শ্বাস নিলো।ফুটেজ টা আবার দেখল। একজায়গায় এসে থামালো, লোকটা কে জুম করে দেখল।মিনিট পাচেক সন্দেহের নজরে দেখে বিড় বিড় করল,
---এত চেনা চেনা লাগছে কেন? মনে হয় আগেও দেখেছি।
মনে পড়লো না আইদার, তবে লোকটা কে তার ভীষণ চেনা চেনা লাগলো।
সায়ন এসেছে ভার্সিটি থেকে আইদা তাকে সব বলবে বলে ঠিক করল।ইতুকে হাজেরা ঘুম পাড়িয়ে দিয়েছেন।
সেলিনা আর আফিয়া মিলে সায়ন আর আইদা কে খাবার খেতে দিচ্ছে।খাওয়ার মাঝেই আইদা বলল,
---ভাইয়া...
সায়ন মাথা তুলে একবার আইদা কে দেখে বলল,
---কিছু বলবি?
---তুমি কি কোথাও যাবে?
---না কেন তোর কিছু লাগবে?
---না একটা কথা ছিল।
---বল..
---এখানে না, খাবার শেষ করে আমি তোমার ঘরে যাবো,,একটা জিনিস দেখাতে।
---আচ্ছা আসিস।
আইদা দ্রুত সব খাবার শেষ করে নিজের রুমে গেল। সায়নও গেল নিজের রুমে। কয়েক মিনিট পরে আইদা নিজের ল্যাপটপ নিয়ে এসে বসল সায়নের পাশে।
---ভাইয়া দেখো
---সায়ন কে আইদা সেই ফুটেজ টা দেখাল।
রাগে সায়নের মাথা খারাপ হয়ে যাচ্ছে।
---কোন জানোয়ারের সাহস এত যে আমার বোনের দিকে তাকায়??
---শান্ত হও ভাইয়া,, লোকটা কে দেখো।
আইদা আবারও সেই লোকটা কে জুম করে দেখালো সায়ন কে।
---ভাইয়া তুমি কি আগে কখনো দেখেছ একে?
সায়ন কিছুক্ষণ দেখল। পরক্ষণেই মাথা দুলিয়ে না বোঝাল।
---এই কথা কেন বললি?
---আমার মনে হচ্ছে আমি আগেও একে কোথাও দেখেছি।
সায়ন আইদার কথপোকথন চলল সন্ধ্যা পর্যন্ত।তারপর যে যার রুমে চলে গেল।
---------------------------------- ---------------------------------- ----------------------------------
---মেয়েটাকে তুই ধরতে পারলি না?
---আমি কি করব?মেয়েটা এমন করে দৌড়ে চলে গেল যে ধরতেই পারলাম না।
..............
"Tu rooh ki rahat hayy!!
Tu meri ibadat hayy...!!
Sun raha hay na tu?
Roo raha hu main......"
গলা ফাটিয়ে চিৎকার করে গান গাইছে মুসাফির। বুকের মাঝে একটা ছবি আগলে রেখেছে যেন এটা সামান্য ছবি না,,জলজ্যান্ত মানুষ। ছেড়ে দিলে হারিয়ে যাবে।অজান্তেই তার চোখ থেকে দু ফোটা পানি গরিয়ে পড়লো। ঠোঁটের ফাক গলিয়ে বেরিয়ে এলো কিছু অস্পষ্ট বাক্য,
---না দেখেও আমি ভীষণ ভালোবাসি তোকে!!
কয়েক মুহূর্ত চুপ থেকে হাতে থাকা ছবি টা চোখের সামনে নিয়ে আসলো।
---আমাকে কি তোর মনে আছে? তুই তো বলেছিলি আমায় তুই অনেক ভালোবাসিস,,ভুলে গেছিস?
----------------------------------
----------------------------------
সময়টা সকাল ৫:৩২ আইদা আজ নামাজ পড়েই ছাদে চলে এসেছে।গতকাল তার পরীক্ষা শেষ হয়েছে তাই আপাতত এক সপ্তাহের জন্য নিজেকে বিশ্রাম দিচ্ছে। কিছুদিন পরেই আবার এডমিশন টেষ্ট এর জন্য প্রস্তুতি নিতে হবে।
পড়ালেখাটা আইদার কাছে এক ধরনের প্যারা। তার মতে জীবন মানে হলো টাকা। টাকা মানেই শান্তি। কি হবে এত পড়াশোনা করে?
এইসব ভেবেই বিরক্তির শ্বাস ফেলল।পুরো ছাদে কয়েকটা চক্কর মেরে এক কোণায় রাখা দোলনায় গিয়ে বসল।
সে অবাক হয়,, ইদানীং ওই একটা একাউন্ট থেকে কোনো মেসেজ আসে না।আইদার প্রথম পরীক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মেসেজ আসে নি। এতে অবশ্য তার খুশিই হওয়ার কথা।
কিন্তু মনের মধ্যে তো একটা খুতখুতানি থেকেই যায়।
আইদা সকাল ৭ টা পর্যন্ত ছাদে থেকে তারপর নেমে যায়।
নেমেই সোজা হল রুমে চলে আসে।সোফায় ইতু, মিতু,সায়ন সবাই আছে।
সেদিনের পর থেকে আজ ৬ দিন হচ্ছে ইতু-মিতু কেউই স্কুলে যায় না।এই ছয় দিনে আইদার দুইটা পরীক্ষা ছিল তাকেও একা আসতে নিষেধ করা হয়েছিল। তাহফিম চৌধুরী গিয়ে দিয়ে আসতেন আর পরীক্ষা শেষে সায়ন তার বাইক দিয়ে নিয়ে আসত।
সায়ন আইদা কে দাড়িয়ে থাকতে দেখে বলল,
---আইদা এইদিকে আয়,,সুখবর আছে।
আইদা গিয়ে তাদের সাথে বসল।
---কি সুখবর?
---আগামী শুক্রবার ভাইয়া আসবে।
আইদা বিরক্তি ভাব নিয়ে চোখ ঘুরিয়ে বলল,
---তো?
---তো মানে কি?ভাইয়া আসবে তুই খুশি না?
---না।
---এমন করিস কেন? ভাইয়া আমাদের কে কত ভালোবাসে,,
---ওইসব আলগা পিরিত আমার সহ্য হয় না আমার।
তিন জনেই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে।
---এভাবে তাকাচ্ছ কেন? আজব!!
সায়ন গলাঝেড়ে বলল,
---আমি তো জানতাম যে সুন্দরী মেয়েদের কথাও অনেক সুন্দর হয়।কিন্তু ভাই তোর মুখ দিয়ে দেখি নিম ঝরে।
---হুম,,বেশি জানো দেখেই তো মেয়ে পটে না।
ইতু আর মিতু হো হো করে হেসে দিলো।এটা কি হলো? এটা ঠিক যে সায়ন আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারে নি তাই বলে এইসব দেড় আঙুলের ইদুর গুলো ওকে নিয়ে এভাবে মজা করবে? মোটেই না।
---আমি আমার ফিউচার ওয়াইফের প্রতি খুবই লয়াল তাই ওইসব প্রেম ট্রেম আমি করি না,, আর কিছু ফকিন্নি মন মানসিকতার লোকজন মনে করে আমি মেয়ে পটাইতে পারি না হুহহহ,,
তিন বোন চোখাচোখি করে একসাথে বলল,
---ওওও আমাদের ভায়া অনেক লয়াল.....
---অবশ্যই আমি লয়াল।
আইদা দুই বার কাশি দিয়ে বলল,
---না কে যেন কিছুদিন আগে আমাদের কাছে মেয়েদের নম্বর চেয়েছিল,,,,,
---তওবা আস্তাগফিরুল্লাহ ছ্যাহ ছ্যাহ আমার সামনে এইসব কথা তুলবেন না আপনারা আমি আমি পবিত্র মানুষ,,,
তাদের কথার মাঝেই সেলিনা এসে তাদের নাস্তা করার জন্য বলে রান্নাঘরে গেলেন খাবার আনতে।আফিয়া রান্না বসিয়েছেন আর হাজেরা আজ সকালেই ইমারান চৌধুরীর সাথে তার মাকে দেখতে বাপের বাড়ি গিয়েছেন।তিন ভাই বোন মিলে খাবার টেবিলেও হাসাহাসি করল। আজ যেহেতু শুক্রবার তাই সবাই বাড়িতেই আছে।
বাড়ির বাইরের বড় দোলনাটায় নোভান আর তাহফিম বসে আছেন।গলাখাকাড়ি দিয়ে নোভান চৌধুরী বললেন,
---বুঝলি তাহফিম,,এই বয়সে না কোথাও দৌড়া দৌড়ি করতে মন চায় না। অথচ দেখ আমাদের ব্যাবসায় কত কাজ এখনো পড়ে আছে। কিভাবে শেষ করব সব?
তাহফিম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন,
---ছেলে তো নাকি আগামী সপ্তাহে আসবে।ওকে বুঝিয়ে দেবে নাকি?ও না হয় অফিসে বসবে আর কখনো কোনো কাজে কোথাও যেতে হলে আমরা না হয় গেলাম,,কি বলো??
কিছুক্ষণ চুপ থেকে নোভান চৌধুরী ও বললেন,
---হ্যাঁ তাই তো ভাবলাম,,কিন্তু সায়ন?
---ও পড়ছে পড়ুক না যা ভালো লাগবে তাই না হয় করবে।
---হুমম,,
দুই ভাইয়ের মধ্যে প্রায় ঘন্টা খানেক কথা হলো।
----------------------------------
----------------------------------
প্রতি শুক্রবার সন্ধ্যায় চৌধুরী বাড়িতে চায়ের আড্ডা বসে আজও তার ব্যাতিক্রম হলো না।সন্ধ্যার আযানের পর পরই সবাই সবার রুমে চলে গিয়েছেন।বাড়ির দুই কর্তা হাটতে বেরিয়েছেন আজ ইমরান চৌধুরী নেই তাই দুজনেই গিয়েছেন। সেলিনা তার রুমে মুসাফিরের সাথে কথা বলছেন,
---তোর না আরও দুই মাস পরে দেশে আসার কথা ছিলো?
---এখানে ভালো লাগছে না আম্মু তাই চলে আসবো।
---একা একা আসতে পারবি?
ওপাশে মুসাফির হালকা হেসে বলল,
---আমি কি এখনো ছোট আছি আম্মু? এত চিন্তার কিছি নেই আর মাত্র একটা সপ্তাহ,, তারপরই আমি চলে আসব।
তিনি আর কিছু বলতে যাবেন তার আগেই দেখলেন আইদা তার রুমে ঢুকছে তাই তিনিও আর কথা না বাড়িয়ে মুসাফির কে বললেন,
---রাখি বাবা সাবধানে থাকিস।
বলেই তিনি কল না কেটেই ফোনটা উল্টো করে বিছানায় রেখে দিলেন। মুসাফির কিছু বলার আগেই এইপাশ থেকে আইদার গলা শুনতে পেল,
---বড় আম্মুউউ,,
---কি হয়েছে মা? কিছু বলবি?
আইদা কিছু না বলেই সেলিনার কোলে মাথা রেখে বলল,
---কিছু নাহ,,
---তো, মাথা ব্যাথা করছে?
---না,, তোমাকে একটা কথা বলব?
---হ্যাঁ বল।
---তোমার যদি একটা মেয়ে থাকত তাহলে কি আমায় ভালোবাসতে না?
কথা টা শুনে মুসাফির ওপাশ থেকে শব্দহীন হাসলো।
---কে বলেছে আমি তোকে ভালোবাসতাম না?
---এইযে তোমার ছেলে আসবে কিছুদিন পর তুমি তো তাকেই ভালোবাসবে,,আমাকে তো ভুলেই যাবে।
---কেন আমার ছেলে কে তোর হিংসা হয় বুঝি?
---হুহহ,,তোমার ছেলে কে কেন হিংসা করতে হবে আমার?তোমার ছেলেই তো আমাকে সহ্য করতে পারে না।
---কেন কিছু বলেছে ও তোকে?আমকে বল আমি বকে দেব।
মুসাফির যে তার সব কথা শুনছে তা জেনেই আইদা তার অভিযোগের ঝুড়ি খুলে বসলো।
---কেন দেখনি সেদিন যে আমাকে বলল এখানে এসে নাকি আমাকে ডাস্টবিনে ফেলে দেবে।
---ও একবার আসুক ওকে বকে দেব।
---বকলে হবে না।
---তো কি না বকেই ছেড়ে দিব?
---না মারতে হবে।
মুসাফির চোখ বড় বড় করে একবার কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো,
---আমার আম্মু কে কিনা আমাকেই মাইর দেওয়ার বুদ্ধি দেয়?কেমন ডাইনি বাবা!
নিজেকে না দমিয়ে কানে ফোন নিয়ে মুসাফির বলল,
---বাড়িতে এসে আগে তোর কূটনৈতিক বুদ্ধি মাথা থেকে ছুটাবো দাড়া।
হঠাৎ মুসাফিরের কন্ঠ শুনে দুজনেই চমকে উঠলো।
---দেখেছ বড় আম্মু দেখেছ আমাদের কথা আড়ি পেতে শুনছিলো এতক্ষণ।
মুসাফিরও বলল,
---আমার নামে আমার আম্মুর কান পচাইলে আমি শুনবো না??
---হুহহ,আড়ি পেতে কথা শুনে আবার বড় বড় কথা,,
সেলিনা ফোন টা তুলে ধমক দিয়ে বললেন,,
---এই ছেলে ফোন রাখ।
বলেই তিনি কল কেটে দিলেন।
ওদিকে মুসাফির আহাম্মক এর মত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছে,,সে করল টা কি?
......coming❤️🔥
এইবার তো মুসাফির বাড়ি ফিরবে। তবে কি আইদা মুসাফিরের ঝগড়া চলবে?নাকি মুসাফির কে দেখেই গলে যাবে?আর এ সেই গোপন শত্রু? জানতে হলে এখনি follow দিয়ে পাশে থাকুন🖤🖤