মুসাফির 🖤
লেখনীতে:Black Envelope
পর্ব:০৫
আইদার চিৎকারের শব্দে সায়ন দৌড়ে এলো আইদার রুমের দিকে,,এক ধাক্কায় রুমের ভিড়ানো দরজা টা খুলে ফেলল।ভাব ভঙ্গি তার এমন যেন সে মাত্রই আকাশ থেকে পৃথিবী তে পড়েছে।নিচ তলায় সবাই কাজে ব্যাস্ত থাকায় কিছু শুনলো না।সায়ন এসেই বলল,
---কিরে বোন আমার ঘরের মধ্যে কি শেয়াল ঢুকলো নাকি?কই কই দেখি!!
মুসাফির আহাম্মকের মত ঘাড় ঘুরিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা আইদা আর সায়নের দিকে তাকিয়ে আছে।কি করল সে?যে এমন ভাবে বাড়ি মাথায় তুলতে হবে?
মুসাফির বলল,
কি হইছে??
সায়ন মুসাফিরের দিকে তাকিয়ে বলল,
---এতো দেখি বড় শেয়াল রে!!!
মুসাফির চোখ ছোট ছোট করে তাকাল সায়নের দিকে। এই হাড়ে বজ্জাত টা কি কোন ভাবে তাকে শেয়াল বলল?কিহ!!সে শেয়াল??
---কিহহ!!
---আরে না মানে.......
সায়ন কিছু বলার আগেই আইদা বলল,
---তোমরা কখন এসেছ ভাইয়া??
মুসাফিরের দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে আবারও বলল,
---আমার ঘরে যার মন চাইবে সে আসতে পারবে না.........
মুসাফির এবার পূর্ণ দৃষ্টি দিল আইদার দিকে। টকেটকে সবুজ রঙের একটি কুর্তি গায়ে সাথে সাদা চুড়ি পায়জামা, সাদা ওড়না ঝুলছে দুই কাধে।চুল গুলো খোপা করে বাধা কি অসাধারণ লাগছে তাকে,,,দুধে আলতা গায়ের রঙ যেন তার সৌন্দর্যের প্রতীক। ডান চোখের নিচে শেষাংশে একটা বাদামী বর্ণের তিল দেখে মনে হয় কোনো চিত্রশিল্পী তার চিহ্ন দিয়ে রেখেছেন একটি বাদামী ফোটার মাধ্যমে। মুখে আইদা যতই ক্ষমতাধর কথা বলুক না কেন এইমুহূর্তে তার এই বিশাল দেহের মুসাফিরকে দানব ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। অথচ এতদিন কত কথাই না বলেছে এখন তো সুযোগ পেলেই তাকে আছাড় মেরে শেষ করে দিবে।
---এই যে মিস কুটিল .......
আইদার মনে হলো কেউ যেন তার গায়ে এক বালতি কারেন্ট ঢেলে দিয়েছে।এক হাত দিয়ে অন্য হাতের নখ খোটাতে খোটাতে একবার চোখ তুলে দেখলো,, মুসাফিরের চেহারা নয় তার প্রশস্ত বুক। পুনরায় চোখ নামিয়ে নিলো সে।
সায়ন পারছে না এখানেই হাসতে হাসতে মরে যেতে,,কখন না আবার হাসি চেপে রাখতে রাখতে সে অক্কা পায়। এমনিতেও অক্কা পাওয়ার অবস্থা তার।সায়ন হাসি চেপে বলল,
---আইদা ভাইয়ার সাথে তুই কথা বল আমি যাই,, আমার কাজ আছে।
বলেই ঝড়ের বেগে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল মুখ চেপে হাসলো,,মুসাফিরকে শেয়াল বলায় কখন না আবার তার পিঠের ওপর দিয়ে টর্নেডো চলে যায় তাই ভাবছে,, গেলে যাক মজা তো পেল।
ইতু আর মিতু ছুটতে ছুটতে আইদার রুমের সামনে এসে থামলো। ভিড়ানো দরজা টা সজোরে ধাক্কা দিয়ে খুলে উত্তেজিত কন্ঠে বলল,
---আপু দেখো........
থেমে গেল ইতু,,একি!!
বিড়ালের ঘরে বাঘ কি করে??
ইতু বিস্ময় নিয়ে বলল,
---ভাইয়া??
আইদা পুর্বের ন্যয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
মুসাফিরের গম্ভীর জবাব,
---ভালো লাগলে রাখিস,,
বলেই গটগট পায়ে আইদার পাশ কাটিয়ে চলে গেল মুসাফির।
আইদার মাথা এখনো নিচু। ইতু আর মিতু এসে আইদার পাশে এসে দাড়িয়েছে।
---আপু,,দেখো ভাইয়া তোমার জন্য কত কিছু এনেছে,,
আইদা তার স্টাডি টেবিলের দিকে তাকালো,সত্যিই অনেক গিফট,,বক্সের উপর বক্স যেন উপচে পড়ছে এমন,,
আইদা,ইতু আর মিতু কে নিয়ে সব গিফট খুলল,জিনিস গুলো আসলেই অনেক সুন্দর,,মানুষ টা কতটা রুচিবান তা তার পছন্দ না দেখলে আইদা কখনো বুঝতেই পারতো না।
............................
নিস্তব্ধ রাত,,রাতের নিকোশ কালো তে দেখা মিলেছে চাঁদের এক ফালি আলোক শিখার,,যাতে করে আধারের মাঝেও সব স্পষ্ট হয়ে উঠেছে। আর রাতের এই নিরবতা নিমিষেই হারিয়ে যেতে চায় যখন মন মস্তিষ্কের স্নায়ুকোষ দের কোনো বাধা না মেনেই নিজের আর্জি নিয়ে হৃদয়ে গেড়ে বসে।
---ভালোবাসো এখনি,, ওওও........
পরে কি হয় কে জানে??.........
একি!মন আজ এমন গানের সূচনা কেন করল??
---পরে কি হয় কে জানে??
সারাটাদিন ঘিরে আছো তুমি তুমি,,এতো রঙিন হয় নি
কখনো মন..................
তিব্র স্রোত এসে ভাসিয়ে নিতে চাইছে মনের সকল বিতৃষ্ণা কে। কিন্তু আজগুবি চিন্তাকে প্রশ্রয় না দিয়ে বিছনা থেকে নেমে গেল আইদা। তার অদ্ভুত চিন্তা ভাবনা আর অনূভুতির কোনো মানে সে খুজে পাচ্ছে না। হাতে ফোন নিয়ে দেখলো,, এখন রাত প্রায় ২:৩৫। কিন্তু এমন সময়ে তার চোখে ঘুমের লেশ মাত্র নেই।মনের অশান্তি দূর করতে তার অদ্ভুত এক খায়েশ জন্মালো এই সময়ে,,মুসাফিরের দেওয়া গিফট বক্স গুলোর মধ্য থেকে বাছাই করে একটি কালো বক্স তুলে নিলো এটা সে খুলে দেখেনি তাই নেওয়া,,
বক্স খানা খুলতেই তার চোখ যেন বিস্ফোরিত হলো,,কালো মখমলে মোড়ানো বক্সের মধ্যকার অংশ টুকু তার মাঝে জ্বল জ্বল করছে একটা স্বর্ণের একটা চেইন সাথে এক জোড়া কানের দুল।চমৎকার নকশায় চোখ ধাধানোর উপক্রম।যেই মেয়ের কিনা কোনোদিন কোনো অর্নামেন্ট পড়তে ইচ্ছে করে করেনি সেই মেয়েরই আজ খুব করে ইচ্ছে হলো গোল্ডের এই সেটটা পড়ে দেখার।নিজের ভাবনা কে প্রাধান্য দিয়ে নিজ কক্ষে থাকা কাবার্ড এর সামনে গিয়ে দাড়ালো লম্বা একটা শ্বাস ফেলে কাবার্ড খুলে তার থেকে একটা জামদানি শাড়ি বের করল।অনিমেষ চেয়ে রইল শাড়িটার দিকে কালো রঙা শাড়িটায় সোনালি কারুকার্য শোভিত পাড়ে কি অপুর্বই না লাগছে।
দুই মাস আগে.....
আইদার জন্য নোভান চৌধুরীর নিয়ে আসা উপহার গুলো আইদা কে দিতেই সে তা হাসি মুখে নিয়ে গেল নিজ কক্ষে। পরদিন খুব সকালে আইদা নোভান চৌধুরী ও সেলিনা চৌধুরীর কক্ষে পড়ি মরি করে এসে বলে ছিল।
---বড় আব্বু!!
নোভান চৌধুরী কেবলই ঘুম থেকে উঠে বিছানায় ঠেস দিয়ে উঠে বসেছিলেন।আইদার ডাকে হতচকিত হয়ে বললেন,
---কি হয়েছে মা??
---আপনি এত সুন্দর শাড়ি কি আমাকে দিয়েছেন নাকি
আম্মুর জন্য??
নোভান চৌধুরী এহেন প্রশ্নে অবাক হয়ে চাইলেন।বিস্মিত কন্ঠে বললেন,
---আমি তো তোমার জন্য কোনো শাড়ি নেই নি মা,,
আইদা শুনলো না তার কথা,,নোভান চৌধুরীর কথায় পাত্তা না দিয়েই অগণিত বার ধন্যবাদ জানিয়ে চলে গেল।রেখে গেল হতবাক হয়ে থাকা নোভান চৌধুরী কে।
~বর্তমান
আইদা সেই শাড়ি খানাই গায়ে জড়ালো।সাথে মুসাফিরের দেওয়া গোল্ডের সেট। তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখে রীতিমতো তার চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ইতু মিতু কে শত বার শাড়ি পড়িয়েছে বলেই এতটা ভালো ভাবে নিজেকেও শাড়ি নামক পোশাকে মোড়াতে কোনো প্যারা খেতে হয়নি তাকে।সত্যি বলতে এতটাও খারাপ লাগছে না,,প্রথম বার নিজের এহেন রূপে নিজেই আকাশ থেকে পড়ার জোগাড় হলো আইদার।মন তো চাইল মা চাচি কে গিয়ে দেখাতে যে সে আজ প্রথম শাড়ি পড়েছে,,তারা যে কত বার করে বলেছে আইদাকে একটা বার শাড়ি পরার কথা তার কোনো হিসেব নেই। বরাবরই চাপা আর অনাড়ম্বর স্বভাবের হওয়ার কারণে আইদা এইসব প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকতো। তাই তার কাছে এহেন মধ্য রাতে শাড়ি পড়ার ইচ্ছা টাকে অদ্ভুতই মনে হয়েছিল।কিন্তু এখন তো মনে হচ্ছে যে এমন ইচ্ছা মাঝে মাঝে না হলেই নয়।
----------------------------------
----------------------------------
পুরোনো অনূভুতিরা যখন মনমাঝারে নতুন করে উঁকি দেওয়া শুরু করে তখন তাদের থামিয়ে রাখা বোধ করি বহু কষ্টসাধ্য ব্যাপার স্যাপার হয়ে ওঠে!!তাই বুঝি মনের এত অবুঝপনা এত অবাধ্যতা!!
---ভাইয়া,,
সায়নের আচানক ডাকে ধ্যান থেকে বেরিয়ে এল মুসাফির। না নড়েই জবাব করল,
---এই সময়ে এখানে তুই??
সায়ন এগিয়ে এসে মুসাফিরের মত করেই ছাদের রেলিং ঘেষে দাড়ালো তার পাশে,,
---আমি তো তোমাকে খুজতে খুজতে এসেছি,,কিন্তু তুমি এখানে কি কর??
---কিছু না,,
---অ্যাহ!!উনি বলবে আর আমি বিশ্বাস করে নেব,,
---ফালতু না বকে কেন খুজেছিলি তা বল,,
---আরে আমি তো তোমার সাথে গল্প করব ভেবেই তোমার ঘরে গিয়েছিলাম,,পরে তোমাকে না পেয়ে বুঝেছি তুমি এখানে।
নিশ্চুপ মুসাফির।
---ও ভাইয়া বলো না কেন তোমার এত মন খারাপ?
এবারও উত্তর করল না মুসাফির।
---আহারে আমার চুমু না খেয়ে আমার সোনাটা কেমন পাথর হয়ে গেল গো আসো আসো আদর দেই,,
বলেই মুখ বাড়িয়ে দিল মুসাফিরের গালের দিকে। তাকে কিছু না করতে দিয়েই মুসাফির হাতের দুই আঙুলে সায়নের ঠোঁট চেপে তার মুখ ঘুরিয়ে দিলো।
---এই এই কি হলো??
---আমার গাল আমার বউয়ের নট ইউর,,
---তাহলে বলো কি ভাবছো?
সামনের দূর অজানায় দৃষ্টি নিবদ্ধ করেই নিরেট কন্ঠে বলল মুসাফির,
---কি ভাবছি কেন ভাবছি কিচ্ছু জানি না রে,,জীবন কোথায় আমাকে নিয়ে যাচ্ছে তাও জানি না,, শুধু জানি সবই অর্থহীন।
সায়ন শান্তনা বাণী শোনালো,
---সব ঠিক হয়ে যাবে ভাইয়া।
---কি ঠিক হবে বল?কিভাবে ঠিক হবে?কবে ঠিক হবে? আমার প্রতি আইদার কেন এত অবহেলা?তিন টা দিন হয়ে গেল এসেছি সেই প্রথম দিন যে দেখেছি তাতেই সীমাবদ্ধ,,এরপরে আর ভুলেও আমার সামনে আসেনি!!না সকালে খাবার টেবিলে আর না রাতে,,তার উপর কাল আবার অফিসের দায়িত্ব,,আহহ!!আমি দিশেহারা হয়ে যাচ্ছি সায়ন!!
সায়ন চুপ করে শুনলো ভাইয়ের কথা মুসাফির যে আইদাকে ভালোবাসে তা সায়ন জানে ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা কেউই চায় না।সায়ন শান্ত স্বরে বলল,
---আসলে কি হয়েছে জানো?ও ছোট থেকেই দেখে আসছে যে তুমি ওর সাথে কথা বলো না কিন্তু বাকি সবার সাথে কথা বলো তাই ও ভাবে ওকে তুমি বোন হিসেবে ভালোবাসো না,,এই কারণে ছোট থেকেই একটা নিরব হিংসা সাথে অভিমান ছিল তোমার প্রতি আর নিজেকে অবহেলিত মনে করত।
---অবহেলিত মানে??
---বাড়ির বড় মেয়ে হিসেবে ওর চাইতে তোমাকে বাড়ির বড় ছেলে হিসেবে নাকি সবাই বেশি ভালোবাসে,,মানে ওর ধারণা আর কি।
সায়নের কথায় মুসাফিরের মন চাইলো নিজের মাথা নিজে ফাটাতে কিন্তু তা তো আর সম্ভব না।তাই মনে মনে বলল,
---তাই বুঝি আমার প্রতি এত রাগ অভিমান??
মেয়েটা তো আর জানে না যে তাকে মুসাফির নামক মানুষ টা তাকে কতখানি ভালোবাসে।
----------------------------------
----------------------------------
চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অস্পষ্ট এক অবয়ব।কালোতে মোড়ানো তার মাথা থেকে পা অব্ধি,,শারীরিক গড়ন ছাড়া তেমন কিছু বোঝার বা চেনার উপায় নেই। নিরব অমানিশায় শোনা গেল তার প্রকম্পিত কন্ঠ,
---নোভান তোর কারণে আমি আজ এখানে যেখানে আমার জীবন হওয়ার কথা ছিল সুখের সেখানে আমি আজ সব হারিয়ে নিঃস্ব,,চিন্তা করিস না তোকেও আমি একলা করে ছাড়বো দেখে নিস তোকেও আমি দুমড়ে মুচড়ে ভাঙবো,,আমার মরা বাপের কসম!!
……………………………………….……….coming❤️🔥