🖤মুসাফির
লেখনীতে:Black Envelope
পর্ব:০৪
কখনো কখনো মস্তিষ্কের স্নায়ুকোষ গুলো সবচেয়ে অপছন্দের মানুষ কে নিয়ে ভাবায়। তাদের কে চাইলেই মাথা থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় না।
মন তখন কথা শোনে না, মানে না অবহেলা, অপমান,ঝগড়া। মন শুধু বলে,
"সে আসবে, যাকে আমি এই জীবনে কোনোদিন কল্পনাতেও দেখি নি।"
তখন সেই অপছন্দের মানুষ টা কে দেখার তীব্র ইচ্ছা জাগে মনের মাঝে।ঢোলের বাড়ির মত শব্দ আসে নিজ বক্ষপিঞ্জর থেকে।যা থামানো বা নিয়ন্ত্রণ করা অসম্ভবম
আজ শুক্রবার বাড়ির সবাই খুশি বিশেষ করে সেলিনা চৌধুরী। ওনারা দেশে আসার পর প্রায় আড়াই মাস হতে চলল তিনি তার ছেলে কে দেখেন না। একমাত্র ছেলে বলে কথা তাই ভালোবাসা টাও একটু বেশি।
সকাল থেকে সবার এতো এতো আয়োজন দেখে আইদা বিরক্ত, এমন করার কি আছে?
আজ সায়ন ও অনেক খুশি, ভাইয়ের জন্য নাকি আবার ঘড়ি ও কিনেছে।শুনেই আইদার ভীষণ রাগ হয়েছিল। মুলত আইদা এই বাড়ির বড় মেয়ে আর মুসাফির এই বাড়ির বড় ছেলে। সে দেশে না থাকলেও আইদার ছোট থেকেই মনে হতো বড় মেয়ে হিসেবে সবাই তাকে না যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে মুসাফিরকে। এই ধারণা থেকেই আইদা কখনো মুসাফিরকে সহ্যই করতে পারতো না। কখনো কথা বলেছে কিনা তাও জানে না,,যতটা মনে পড়ে সে মুসাফিরের কন্ঠ টাই শুনেছে দেখে নি কখনো। বাড়ির কেউ যখন মুসাফিরের সাথে কথা বলে তখন আইদা সেখানে থাকে না। মুসাফির ও কোনদিন আইদার কথা জিজ্ঞেস করে নি।যেই কারণে তার প্রতি আইদার এত ক্ষোভ।
সেলিনা চৌধুরী বার বার কল দিয়ে ছেলের খোঁজ নিচ্ছেন।
----------------------------------
----------------------------------
আইদা হল রুমের সোফায় বসে আছে কিছুক্ষণ পর ইতু আর মিতু ছুটে এলো আইদার কাছে।ইতু খুশি মনে বলল,
---জানো আপু ভাইয়াকে বলেছি আমার জন্য অনেক কিছু আনতে।
জবাবে আইদা ফুসে উঠে বলল,
---কেন?জিবনে কেউ কিছু দেয়নি?নাকি দেখিস নি কোনোদিন??
তাদের মুখটা এইটুকু হয়ে গেল।আফিয়া তেড়ে এসে আইদার মাথায় চাটি মারলেন। তাদের কথা তিনি শুনেছেন।আফিয়া রেগে বললেন,
---এই শিক্ষা দিয়েছি তোকে?বড় আপা তোর এইসব কথা শুনলে কত কষ্ট পাবে ভেবেছিস??
কেউ কথা বলল না।আফিয়া আবারও বললেন,
---ছেলেটার সাথে তুই কথা বলিস না দেখে কি ওরাও বলবে না নাকি?
---আমি কি এই কথা বলেছি নাকি?
এরমধ্যেই সায়ন এসে উপস্থিত হলো।
---ওকে এভাবে বকছো কেন মেঝো আম্মু?
---কেন বকেছি তা তোর বোন কেই জিজ্ঞেস করে নে,,কোন মেয়ে তার বড় ভাই কে এভাবে অপছন্দ করে বল তো?বড় আপা শুনলে মন খারাপ করবে না বল?
সায়ন কিছুক্ষণ চুপ থেকে বলল,
---থাক ঠিক হয়ে যাবে।
আফিয়া আরও কিছু কথা বলে চলে গেলেন।
সায়ন আইদার পাশে বসে বলল
---ভাইয়াকে অপছন্দ করতেই পারিস তাই বলে তো সবার সামনে এভাবে বলার দরকার নেই তাই না?
---আমি কাউকে নিয়ে কথা বলি না ভাইয়া।
সায়ন দীর্ঘশ্বাস ফেলল।কয়েক সেকেন্ড পর মুচকি হাসলো। মনে মনে বলল,
---আসছে তোমার জম চান্দু,,এবার দেখব কিভাবে পছন্দ না করে পারো।
----------------------------------
----------------------------------
বাড়ির পুরুষেরা এয়ারপোর্টে এসেছেন মুসাফির কে নিতে।কিছুক্ষণ অপেক্ষা করার পর নোভান দেখলেন তার ছেলে সকলের ভিড়ে তাদের খুজছে।সাথে সাথে বাকিদের নিয়ে ছেলের কাছে গেলেন।সায়ন গিয়ে জড়িয়ে ধরল ভাইকে।
---ভাইয়া,,, কেমন আছো?
মুসাফির চওড়া হেসে বলল,
---ভালো,,,
তাহফিম চৌধুরী আর ইমরান চৌধুরী তাকিয়ে আছেন ছেলের দিকে।পরনে তার কালো শার্ট, প্যান্ট উউজ্জ্বল শ্যামলা বর্ণের যুবক টাকে কি দারুন লাগছে। তারা মুসাফিরের মাথায় হাত বুলিয়ে দিলেন,,বুকে জড়িয়ে নিলেন।এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় সায়ন বলল,
---আমাদের পরিবার এবার পুরোপুরি পূর্ণ।
সকলে তার কথায় হাসলেন।ইমরান চৌধুরী গাড়ি চালাচ্ছেন তার পাশে নোভান চৌধুরী আর পিছনের সিটে তাহফিম চৌধুরী, সায়ন আর মুসাফির বসেছে।সুযোগ বুঝে সায়ন চুপিচুপি বলল,
---ভাইয়া,,,
মুসাফির সায়নের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে তার মত করেই বলল,
---কি??
সায়ন শয়তানি হাসি দিয়ে বলল,
---অনুভুতি বলো,,,
মুসাফির ঠোঁট বাকিয়ে মুচকি হাসলো খানিক।
সায়ন রা গিয়েছে পর থেকে বাড়ির সবাই হল রুমে বসে আছে তাদের জন্য আইদাও ছিল।মিনিট খানেক আগে কাজের বাহানা দিয়ে রুমে গিয়েছে।রুমে এসে ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে এর মধ্যেই সায়নরা এসে হাজির আনন্দে মেতে উঠল সবাই।মা চাচিরা তো মুসাফির কে টেনে নিয়ে যাচ্ছে নাস্তা খাওয়ানোর জন্য।
---আরে আরে, আম্মু তোমরা কি শুরু করলা বলো তো আমাকে তো আগে ফ্রেশ হতে হবে নাকি?
নোভান চৌধুরী ও বললেন,
---হ্যাঁ, আগে ওকে ফ্রেশ হয়ে আসতে দাও। সায়ন যাও ওর রুম টা ওকে দেখিয়ে দিয়ে আসো।
আইদা ওয়াশরুম থেকে বের হয়ে রুমে পায়চারি করতে করতে ভাবলো,
---আমার কেন এত নার্ভাস ফিল হচ্ছে?আজব,,
মিনিট দশেক পর নিচে নেমে দেখল হল রুমে কেউ নেই। রান্নাঘর থেকে মায়েদের কন্ঠ শোনা যাচ্ছে,,সে স্বস্তির নিশ্বাস ফেলে রান্নাঘরে গেল। দেখল সবাই ব্যাস্ত হয়ে কাজ করছে। বিড়বিড় করে বলল,
---এদের আসতে এতো দেরি হচ্ছে কেন?
তিন গিন্নিই আইদাকে দেখলেন কিন্তু কিছু বললেন না মুসাফির কে নিয়ে কিছু বললেই যে রেগে বোম হয়ে যাবে তা সবাই জানে,তখন আবার আরেক ঝামেলা।তাই কেউ কোনো কথা না বলে নিজেদের কাজে মনোযোগ দিলেন।আইদা কিছুক্ষণ দাটিয়ে থেকে আফিয়ার উদ্দেশ্যে বলল,
---আম্মু ভাত খাবো না?
আফিয়া মেয়ের দিকে একনজর তাকিয়ে বললেন,
---হ্যাঁ, এইতো ওরা সবাই আসুক তারপর।
আইদা নিশ্চিত হলো যে সায়নরা এখনো আসেনি। তাই আবার হেলেদুলে নিজের রুমে হাটা ধরল। সায়ন নিজের রুম থেকে বের হয়ে দেখল মুসাফির হাত ভর্তি করে জিনিসপত্র নিয়ে কোথায় যেন যাচ্ছে।এগিয়ে এসে বলল,
---এই ভাইয়া এইসব নিয়ে কোথায় যাও?
---আপনার বদমেজাজি বোন কে দিতে।
---আরে এত কিছু নিতে পারবে?দাও আমাকেও কিছু দাও।
বলেই যেই না হাতে কিছু নিতে যাবে তখনি চোখ গেল সিড়ির দিকে,,আইদা দুলে দুলে সিড়ির দিকেই আসছে।এই দৃশ্য দেখে সায়নের কি আর মাথা ঠিক থাকে?একদমই না,সে তো যদি পারত এই দুই বান্দা কে এক রুমে তালা মেরে রাখতো।হুট করে হাত সরিয়ে বলল,
---এ্যহ!আমি কেন নিব?তুমি নিয়ে আসছো তুমি দিয়ে আসো গা যাও।
কত্ত বড় ফাজিল ভাবা যায়!মুসাফিরের হাতে এইসব না থাকলে নিশ্চিত একটা চড় খেত।সায়ন আবারও তার রুমে চলে গেল।
দীর্ঘশ্বাস ফেলে মুসাফির গেল আইদার রুমের দিকে, সায়ন তাকে আইদার রুম দেখিয়ে দিয়েছিল।মুসাফির দেখল না আইদাকে, আইদা দেখল না মুসাফির কে। মুসাফির গিফট নিয়ে আইদার রুমে ঢুকে গেল আর আইদা নিশ্চিন্তে একের পর এক সিড়ি বেয়ে তার রুমের দিকে এগোতে লাগলো...............
coming ❤️🔥
আসসালামু আলাইকুম সবাইকে।আগেই বলে দেই আপনাদের কারো কাছে যদি মনে হয় যে আমি কারো গল্প কপি করে লিখছি তবে আমার গল্প পড়বেন না দয়া করে,,কারণ বাকি লেখক -লেখিকাদের মত আমিও পুরোপুরি ভাবে নিজের কল্পনার মাধ্যমে লেখালেখি করি।
যাই হোক অনেক কষ্ট করে এটা লিখেছি।এখন প্রায় রাত ১২:৩৩ বাজে আর আমি এত মাথা ব্যাথা,শ্বাসকষ্ট নিয়ে প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে এটা লিখেছি। buuuuut এবার কি হবে ভেবেছো?আইদা নিজের রুমে তার চরম অপছন্দের মানুষ কে দেখে তার রিয়্যাকশন কেমন হবে?জানতে হলে follow দাও😑নাহলে তোমার জানার কোনো অধিকার নাই🐱💔