*ফেলে আসা চিঠি - পর্ব ২*
পরদিন সকাল। সাথীর মনটা অস্থির। রাতের সেই চিঠির কথা ভুলতে পারছে না। সে আলমারি থেকে একটা পুরোনো ডায়েরি বের করলো। ডায়েরির ভেতরে আরও একটা চিঠি, যেটা সাথী নিজে লিখেছিল কিন্তু কখনো সাহিরকে দেয়নি।
বিকেলে সাহির কলেজ থেকে ফিরছিল। রাস্তার মোড়ে দেখে সাথী দাঁড়িয়ে আছে, হাতে একটা নীল খাম।
এটা কি? সাহির অবাক।
সাথী লজ্জায় মাথা নিচু করে বলল, তুই একা চিঠি লিখবি আর আমি বসে থাকবো? এটা আমার ফেলে আসা চিঠি। সেদিন তোর চিঠি পেয়ে আমিও লিখেছিলাম।
সাহির খাম খুলল। ভেতরে মাত্র এক লাইন লেখা - "আমিও তোকে ভালোবাসি, সেই ক্লাস নাইন থেকেই।"
সাহিরের চোখ ছলছল করে উঠলো। এত বছর তারা দুজন দুজনকে ভালোবেসেছে, অথচ কেউ মুখ ফুটে বলেনি। দুটো চিঠি দুজনের কাছেই ফেলে ছিল। সবাই দেখছিল, কিন্তু তাদের কিছু যায় আসে না। দুটো ফেলে আসা চিঠি অবশেষে এক হলো।সেই হাত ধরার পর থেকে সব বদলে গেল। আগে তারা বন্ধু ছিল, এখন তারা প্রেমিক-প্রেমিকা। কিন্তু এই প্রেমটা লুকানো। গ্রামের মানুষ, পরিবার, সবাই জানলে কি বলবে সেই ভয় আছে।
সাহির প্রতিদিন কলেজ শেষে সাথীর জন্য অপেক্ষা করত বটতলায়। সাথী কোচিং শেষ করে আসত। দুজন একসাথে হাঁটত, কিন্তু বেশি কথা বলত না। চোখেই সব কথা হয়ে যেত।
একদিন সাথীর বাবা সব দেখে ফেলল। সন্ধ্যায় বাড়ি ফিরতেই বাবা গম্ভীর গলায় বলল, ছেলেটা কে? সাথীর বুক কেঁপে উঠল। সে মিথ্যা বলল, বন্ধু। বাবা আর কিছু বলল না, কিন্তু সাথী বুঝল বাবা সন্দেহ করছে।
পরদিন সাহিরকে সব খুলে বলল সাথী। সাহির চিন্তায় পড়ে গেল। সে বলল, আমরা কি ভুল করছি? সাথী শক্ত গলায় বলল, ভালোবাসা কখনো ভুল হয় না। আমরা ভুল করছি না, আমরা শুধু ভয় পাচ্ছি।
তখন সাহির একটা বুদ্ধি বের করল। সে তার মাকে সব বলবে। সাহিরের মা খুব ভালো মানুষ, সব বোঝে। রাতে মায়ের কাছে গিয়ে সাহির তার সেই ক্লাস নাইনের চিঠি থেকে শুরু করে আজ পর্যন্ত সব বলল। মা শুনে হাসল। বলল, পাগল ছেলে, এতদিনে বলছিস? সাথী মেয়েটা তো লক্ষ্মী। আমি আছি, চিন্তা করিস না।
মায়ের আশ্বাস পেয়ে সাহিরের সাহস বাড়ল।
এদিকে সাথীর জন্মদিন চলে এলো। সাহির কি উপহার দেবে ভেবে পাচ্ছে না। টাকা নেই, দামী কিছু কিনতে পারবে না। তখন মনে পড়ল সেই চিঠিটার কথা। সে সিদ্ধান্ত নিল, সে নিজে একটা ডায়েরি লিখবে। প্রতিদিন এক পাতা করে সাথীকে নিয়ে তার অনুভূতি লিখবে।
জন্মদিনের দিন। সাথীর বাড়িতে ছোট অনুষ্ঠান। সাহিরকে ডাকা হয়নি, কারণ বাবা রাগ করে আছে। সাহির বাইরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে। হঠাৎ সাথী বাইরে এলো। সাহিরকে দেখে অবাক। তুই এখানে? ভিজে যাচ্ছিস তো!
সাহির ভেজা শার্টের ভেতর থেকে একটা পলিথিনে মোড়ানো ডায়েরি বের করল। বলল, শুভ জন্মদিন। এটা তোর জন্য। আমার ফেলে আসা দিনগুলোর সব লেখা এখানে আছে।
সাথী ডায়েরি খুলে দেখল, প্রথম পাতায় লেখা, তুই যখন প্রথম স্কুলে নীল জামা পরে এসেছিলি, আমি তখনই প্রেমে পড়েছিলাম।
সাথী কেঁদে ফেলল। বৃষ্টির মধ্যেই সাহিরকে জড়িয়ে ধরল। বলল, তুই এত ভালো কেন?
সেই মুহূর্তে সাথীর বাবা বারান্দায় এসে দাঁড়াল। দুজনকে ওই অবস্থায় দেখে তিনি প্রথমে রেগে গেলেন, তারপর থমকে গেলেন। তিনি দেখলেন, এই ছেলেটা ভিজে, কাঁপছে, কিন্তু তার মেয়ের হাত ছাড়ছে না। তার চোখে সত্যিকারের ভালোবাসা।
বাবা আস্তে করে বললেন, ভেতরে আয়। দুজনেই চমকে গেল।
ঘরে ঢুকে বাবা সাহিরকে একটা গামছা দিলেন। বললেন, বস। সাহির ভয়ে বসতে পারছে না। তখন বাবা বললেন, আমি তোর মায়ের সাথে কথা বলেছি।
সাথী অবাক, মানে? বাবা বললেন, তোর মা আমাকে সব বলেছে। সাহিরের মা আজ সকালে এসেছিল।
আসলে সাহিরের মা সকালেই সাথীর বাড়ি গিয়ে সব মিটমাট করে এসেছে। দুই পরিবার মিলে ঠিক করেছে, পড়ালেখা শেষ হলেই তাদের বিয়ে হবে।
সাহির আর সাথী একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের ফেলে আসা দুটো চিঠি আজ তাদের জীবন জুড়ে দিল। যে চিঠি তারা ভেবেছিল হারিয়ে গেছে, সেই চিঠিই তাদের ফিরিয়ে আনল।
রাতে আবার ছাদ। সেই নীল জামা, সেই প্রদীপ। কিন্তু আজ আর দুটো চিঠি না, আজ একটা নতুন ডায়েরি। সাথী লিখছে, আজ থেকে আমাদের আর কোনো ফেলে আসা কিছু থাকবে না। যা থাকবে, সব সাথে নিয়ে চলব।
সাহির বলল, তাহলে এই গল্পের নাম বদলে ফেলি? ফেলে আসা চিঠি না, রেখে দেওয়া ভালোবাসা।
তারপর কেটে গেল অনেক বছর। সাহির এখন কলেজের শিক্ষক, সাথী একটা স্কুলে পড়ায়। তাদের ছোট একটা বাড়ি, বাড়ির সামনে বেলি ফুলের গাছ।
প্রতি বছর সাথীর জন্মদিনে সাহির একটা করে চিঠি লেখে। আর সাথীও লেখে। তাদের আলমারিতে এখন এক বাক্স চিঠি। ছেলে-মেয়েরা জিজ্ঞেস করে, বাবা এগুলো কি? সাহির বলে, এগুলো আমাদের ভালোবাসার প্রমাণ।
একদিন তাদের মেয়ে জিজ্ঞেস করল, মা, তোমরা কখনো ঝগড়া করো না? সাথী হেসে বলল, করি তো, কিন্তু তারপর একটা চিঠি লিখি। চিঠিতে রাগ থাকে না, শুধু ভালোবাসা থাকে।
রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, সাহির আর সাথী ছাদে বসে পুরোনো চিঠিগুলো পড়ে। সেই প্রথম হলদে চিঠিটা এখনো আছে, সবচেয়ে উপরে।
সাথী হঠাৎ বলে, মনে আছে প্রথম চিঠিটা? সাহির বলে, ভুলবো কীভাবে! সেদিন যদি চিঠিটা না লিখতাম। সাথী হাসে, না লিখলে আমিই লিখতাম। আকাশে তারা ভরা। বাতাসে বেলি ফুলের গন্ধ। দুজন চুপ করে বসে থাকে, কিন্তু তাদের মধ্যে হাজারো কথা হয়। ভালোবাসা এমনই, কথা ছাড়াই সব বোঝা যায়।তারপর তারা হাত ধরে, চোখে চোখ রাখে, আর আস্তে করে বলে, তুমি আমার, আমি তোমার, আজীবন।
ভালোবাসা কখনো পুরোনো হয় না।শুধু তোমায় ভালোবাসি