ভার্সিটি ট্যুরে এসে ভার্সিটিরই ফাইনাল ইয়ারের বড় ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল ঊষসী!
হুঁশ জ্ঞান হারানোর মতো করে দাঁড়িয়ে আছে সে। ঘটনার অকস্মাৎ ধাক্কায় তার শরীরের সমস্ত র’ক্ত যেন হিম হয়ে জ’মাট বেঁধে গেছে। তার সামনের দৃশ্যটা এখনো অবাস্তব কোনো নাটকের দৃশ্যের মতো লাগছে। কি থেকে কি হলো যেন বুঝতে পারছে না। তার ঠিক কয়েক গজ দূরত্বে কাঠের চেয়ারটায় নিঃশব্দে বসে আছে শেহজাদ শাহরিয়ার নির্ঝর, একটু আগেই যার সাথে তার বিয়ে পড়ানো হয়েছে।
ঊষসীর ভার্সিটিরই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আশেপাশে উপস্থিত আছে নির্ঝরের ক্লোজ ফ্রেন্ড সার্কেলের কয়েকজন অর্থাৎ ঊষসীর সিনিয়র ভাই আর আপু ছাড়া চেনা জানা অন্য কেউ উপস্থিত নেই। তাদের মুখেও গভীর দুশ্চিন্তা আর বিস্ময়ের ছাপ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বিয়ে ছাড়া কারো কাছেই আর কোনো পথ খোলা ছিল না।
নির্ঝর আস্তে করে চেয়ার থেকে উঠে দাঁড়াল। মুখে তার থমথমে ভাব। কারো দিকেই না তাকিয়ে যথেষ্ট গম্ভীর কণ্ঠে বলল,
– যা হওয়ার হয়ে গেছে। কিন্তু মনে রাখবি, এখানে যা ঘটেছে তা যেন এই জায়গাতেই শেষ হয়ে যায়। এই এলাকা ছাড়লেই সব শেষ! এর বাইরে বা ক্যাম্পাসে গিয়ে যেন কেউ এই বিয়ের ব্যাপারে একটা অক্ষরও না জানতে পারে। আর তুমি… এসব কিছু মেমোরি থেকে মুছে ফেলো!
শেষ কথাটা ঊষসীকে উদ্দেশ্য করে বলেছে নির্ঝর। ঊষসী কথাটা শুনলেও মাথায় ঢুকলো না। তার ভেতরে এক প্রল’য়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে যা সামাল দেওয়ার ক্ষমতা তার নেই। তবে নির্ঝরের কথাটা শুনে ঊষসী যেন একটু ধাতস্থ হলো। সেও তো মনে মনে এটাই বলছিল! এই বিয়ে, এই অনাহুত বাঁধন! এগুলো যেন একটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। ভার্সিটি ট্যুর যে তার জীবনে এত বড় ওলটপালট এনে দেবে, তা সে স্বপ্নেও ভাবেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ঊষসী ইসরাত হায়দার। কাল রাতের বাসে রওনা দিয়ে আজ ভোরে পুরো ডিপার্টমেন্টের সাথে পঞ্চগড় এসে পৌঁছেছিল সে। সারাদিন ঘুরেফিরে কাটানোর পর বিকেল হতেই বিপত্তির শুরু।
অস্ত নামা বিকেলে সবাই যখন ট্যুর শেষে ক্যাম্পাসে ফেরার বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিল তখন বন্ধুদের সঙ্গে বাসের দিকে হাঁটা ধরেছিল ঊষসী। অর্ধেক পথ যাওয়ার পর হঠাৎ খেয়াল হলো, কাধের ব্যাগটা সাথে থাকলেও তার অত্যন্ত প্রয়োজনীয় ছোট পার্সটা কোথাও ফেলে এসেছে! ব্যাগ ঘেটে পার্সটা না পাওয়ায় ঊষসীর বুকটা ধক করে উঠল। ন্যাশনাল আইডি কার্ড, ভার্সিটির আইডি, কিছু জরুরি ডকুমেন্ট আর ব্যাংকের কার্ড সব ওই ছোটখাটো পার্সটার ভেতরেই রাখা! মুহূর্তের মধ্যে সারা শরীরে বি’ষাদের এক শীতল তরঙ্গ খেলে গেল। সে আকুল চোখে পাশে থাকা বান্ধবীদের দিকে তাকিয়ে থমকে দাঁড়াল। অস্থির কণ্ঠে বলল,
– রেহনুমা, আমার পার্সটা তো ব্যাগে নেই রে! আই থিঙ্ক চা-বাগানের ওই রেস্ট হাউজের বেঞ্চিটায় ফটো তোলার সময় ভুল করে রেখে এসেছি। নিয়ে আসি!
রেহনুমা অবাক হয়ে বলল,
– বলিস কি ঊষা! বাস তো আর ১০-১৫ মিনিটের মধ্যে ছেড়ে দেবে। সবাই বাসে উঠে বসছে, স্যাররাও তাড়া দিচ্ছেন।
– তোরা বাসের দিকে এগো আমি দৌড়ে গিয়ে পার্সটা নিয়েই আসছি। পার্সটা হারালে আমি বড় বিপদে পড়ে যাব।
বলেই ঊষসী কারো উত্তরের অপেক্ষা না করে পেছন ফিরে একপ্রকার দৌড় লাগাল। পেছন থেকে বান্ধবীরা ডাকলেও সেসব পাত্তা দেওয়ার সুযোগ পেল না। অগত্যা কেউ আর ঊষসীর সাথে গেল না তারা বাসের দিকে রওনা দিলো।
সূর্য তখন তেঁতুলিয়ার সমতল চা-বাগানের সীমানা পেরিয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। কাঁচা পথ ধরে কিছুটা এগোতেই নির্জনতা যেন গিলে খে’তে চাইল ঊষসীকে। চা-বাগানের রেস্ট হাউজের কাছে পৌঁছাতেই সে দেখল, বেঞ্চির ওপর কাঠের টেবিলেই পেটের ওপর পার্সটা পড়ে আছে। পার্স অক্ষত দেখে হাঁফ ছেড়ে বাঁচল সে। পার্সটা হাতে নিয়েই সে আবার উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। কিছুদূর যেতেই অন্ধকার প্রায় নেমে এলো। ঘনিয়ে আসা আঁধারে নির্জন মেঠোপথটা মুহূর্তের মধ্যেই যেন অচেনা রূপ নিল। চারপাশে চা-গাছের স্তব্ধ নীরবতা আর ঝিঁঝি পোকার তীক্ষ্ণ ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। দ্রুত পায়ে বাসের স্ট্যান্ডের দিকে এগোচ্ছিল ঊষসী কিন্তু হুট করেই বাঁশের ঝোপের পাশ থেকে তিন-চারটি ছায়ামূর্তি বের হয়ে তার পথ আটকে দাঁড়াল। এই নির্জন রাস্তায় এত সন্ধ্যায় একটা মেয়েকে একলা হেঁটে যেতে দেখে তাদের চোখে-মুখে বাজে অভিসন্ধি স্পষ্ট ফুটে উঠল।
– আরে এত সুন্দর একটা মেয়ে একা একা কোথায় যাচ্ছে? এই ভরসন্ধ্যায় কোনো সঙ্গী নেই নাকি?
এক ব’খাটে বা’জেভাবে হেসে সামনে এক পা এগিয়ে এলো। ভয়ে ঊষসীর বুকের ভিতরটা থরথর করে কেঁপে উঠল। সে উল্টো ফিরে দৌড় দেওয়ার চেষ্টা করতেই একজন তার হাত চেপে ধরল। ঊষসী চিৎকার করে ওঠার আগেই সেই হাত ছাড়ানোর ম’রণপণ চেষ্টা করছিল। কিন্তু মোচড়ামুছড়ি করেও কোনো সুবিধা করে উঠতে পারছিল না সে। কি করবে বুঝবে না পেরে পাশে তাকাতেই একটু দূরে একটা পরিচিত গ্যাং দেখতে পেলো। হ্যাঁ! ভার্সিটির সিনিয়র কিছু স্টুডেন্ট এরা! সে যেন আশার আলো পেল। যাদের যাদের নাম মনে পড়লো সে গলা ছেড়ে চিৎকার করে ডাকলো সে,
– মিরাজ ভাইয়া, নুরী আপু, নির্ঝর ভাইয়া! প্লিজ সাহায্য করুন! বাঁচান আমাকে!
কিছুটা দূরেই আবছা আলোয় দাঁড়িয়ে ছিল ভার্সিটির ফাইনাল ইয়ারের পাঁচ ছয় জন স্টুডেন্ট যারা মূলত সূর্য অস্ত যাওয়ার একটা আকর্ষণীয় ভিউ দেখতেই এতক্ষণ দাঁড়িয়ে ছিলো ফলে তারা পেছনে আটকে পড়েছিল। যাওয়ার উদ্যত হতেই ঊষসীর আর্তচিৎকার কানে পৌঁছাতেই সবাই চমকে পেছনে তাকাল। মুহূর্ত বিলম্ব না করে তারা দ্রুত পায়ে দৌড়ে এলো ওদিকে। তবে সবাইকে ছাড়িয়ে ঝড়ের বেগে অন্ধকারের বুক চিরে সবার আগে ধেয়ে এলো এক ধীমান ছায়ামূর্তি!
– হাত সরা!!
বরফের মতো ঠান্ডা মারাত্মক এক হুঙ্কার ছেড়েই সামনে এসে দাঁড়াল শেহজাদ শাহরিয়ার নির্ঝর! চোখের পলকে বখাটে ছেলেটার কবজি চেপে ধরে এমন এক মোচড় দিল যে ব্য’থায় চিৎকার করে ঊষসীর হাত ছেড়ে দিল সে। নির্ঝর রাগী কণ্ঠে ওদের বলল,
– কি সমস্যা? মেয়ে দেখলে হুঁশ থাকে না? কি করতে যাচ্ছিলি হ্যাঁ?
ঊষসী পিছু হটে সিনিয়র আপুদের দিকে গিয়ে দাঁড়ালো। আনিকা, তাহফিয়া আর নুরী দৌড়ে গিয়ে ভীতিসন্ত্রস্ত ঊষসীকে আগলে ধরল।
– কে বে তুই? আমাদের আটকাচ্ছিস কেন? তোর সমস্যা কোথায়?
বলে মাত্রই আরো দুজন মিলে নির্ঝরকে আটকাতে আসলে হাবিব, মিরাজ আর তানভীরও ততক্ষণে পৌঁছে গিয়ে ওই দুজনকে ঘিরে ধরে ধাক্কে সরিয়ে দিল। এদিকে নুরী জিজ্ঞেস করলো,
– ঊষসী! তুমি এখানে কী করছ একা একা? বাস ছাড়ার সময় হয়ে গেছে না?
ঊষসী তখনও ভয়ে থরথর করে কাঁপছে। নিজেকে কোনোমতে সামলে কাঁপা গলায় বলল,
– আমার পার্সটা... পার্সটা ফেলে এসেছিলাম আপু। তাই...
– আগে এখান থেকে চল সবাই! আবহাওয়া খারাপ হচ্ছে।
গম্ভীর কণ্ঠে কেটে কেটে বলল নির্ঝর। কপালে এসে পড়া চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে সে তীক্ষ্ণ চোখে তাকাল ঊষসীর দিকে। বখা’টেদের পিছু হটিয়ে দিয়েছে দেখে বাকিরাও সম্মতি জানিয়ে এগোতে নিলে অপমানিত আর ক্ষিপ্ত বখা’টেরা পিছু হটার বদলে শি’স দিয়ে লোক জড়ো করতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে বাঁশঝাড়ের চারপাশ থেকে র’ড আর কাঠের টুকরো হাতে আরও চার-পাঁচজন স্থানীয় বখাটে লোক বের হয়ে এলো। হেসে বলল,
– কোই পালাইতাছস রে? আমাদের এলাকায় আইসা আমাদের মা’ইরা চইলা যাবি? ছাইরা দিমু ভাবছস?
নির্ঝর শক্ত হয়ে দাঁড়িয়ে বন্ধু হাবিবকে উদ্দেশ্যে বলল,
– হাবিব, তুই মেয়েদের নিয়ে বাসের দিকে এগো। আমরা দেখছি এদের।
– কী বলছিস নির্ঝর! তোকে একা ফেলে আমরা কীভাবে যাব?
আনিকা প্রতিবাদ করে উঠল। নির্ঝর ধমক দিয়ে বলল,
– যেতে বলছি সোজা যা!
সবাই চুপ হয়ে গেল। চুপচাপ গম্ভীর চেহারার এই ছেলেটির রাগের তোড় সামলানোর সাধ্য বন্ধুদের কেন, ডিপার্টমেন্টেরও কারো নেই আর আজ তার চোখে মুখে যে ক্ষোভ ফুটে উঠেছে তা দেখে আনিকা আর দ্বিতীয়বার কোনো তর্কের সাহস পেল না। কিন্তু আর কিছু বলার আগেই বখা’টেরা সঙ্ঘবদ্ধ হয়ে একযোগে আক্র’মণ চালাল ওদের তিনজনের ওপর। রাগে অন্ধ হয়ে হাতাহাতির এক পর্যায়ে এক বখা’টে পাশ থেকে তুলে নেওয়া ভারী এক কাঠের টুকরো দিয়ে সজোরে আ’ঘা’ত করে বসল নির্ঝরের কপালে! কপাল কে’টে গলগল করে গরম র’ক্ত গড়িয়ে পড়তে লাগল তার গাল বেয়ে। বাকিরা আর গেল না নির্ঝরের অবস্থা দেখে। একই সময়ে আকাশে বিকট শব্দে বিজলি চমকে উঠল। আর ঠিক পরমুহূর্তেই কালবৈশাখীর মতো তুমুল তা’ণ্ডবে নামল উত্তরবঙ্গের প্রল’য়ঙ্কারী ঝুম বৃষ্টি! কিন্তু ওদের থামার নাম নেই। একেকজন এসে আ’ক্রমণ চালাচ্ছে। কিন্তু আসল কালবৈশাখী অপেক্ষা করছিল এর পরেই! ছেলেরা সবাই ওদের সাথে ধ’স্তাধ’স্তি করতে করতে বখা’টেদের একজন সুযোগ বুঝে স্থানীয় মাতব্বর ও গ্রামের মোড়লদের ডেকে হাজির করল।
বৃষ্টির মাঝে টর্চের আলো আর ছাতা মাথায় দিয়ে পাঁচ-ছয়জন স্থানীয় মুরুব্বি ও গ্রাম্য মোড়ল সেখানে এসে উপস্থিত হলো। বখাটেগুলো সাথে সাথে মা’রামা’রি ছেড়ে ভান ধরে নিজেদের ধোয়া তুলসীপাতা সাজিয়ে চেঁচাতে লাগল,
– মোড়ল সাব! দেখেন শহরের এই পোলাডা আমাগো এলাকায় আইসা আমাগো ওপর হাত তুলছে! আর এই মাইয়াটারে নিয়া এই রাতে ওই কটেজের পাশে নোংরামি করতাছিল আমরা বাধা দিতে গেছি বইলা আমাগো মা’রছে! যেই আমরা প্রতিবাদ করলাম সেই ওই বাকি পোলা মাইয়াগো ডাইক্কা আনছে আমাগো মা’রবার লাইগা!
ঊষসীরা সবাই হতভম্ব হয়ে গেল। কি হলো আর কি বললো? নির্ঝর গর্জে উঠে বলল,
– মুখ সামলা নিজের! উল্টো পাল্টা কথা বললে আস্ত রাখবো না তোকে!
– দেখেন দেখেন মোড়ল সাব কেমনে কথা কইতাছে!
নির্ঝরের চড়াও হওয়া কণ্ঠে মোড়লরা আরও ক্ষেপে গেল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে অ’গ্নিগর্ভ রূপ নিল। এক মাতব্বর হুঙ্কার দিয়ে উঠল,
– কত বড় সাহস তোর! আমাদের এলাকায় আইসা আমাগো এলাকার লোকজনের ওপর গরম দেখাস? এই বয়সেই চরিত্র নষ্ট কইরা আবার মুখে বড় বড় কথা!
হাবিব পরিস্থিতি সামাল দিতে বলল,
– আপনারা ভুল বুঝতেছেন এরকম কিছুই না ওরা মিথ্যা গল্প বানাচ্ছে!
– কেডায় মিথ্যা গল্প বানাইতেছে হেইডা আমারে শিখাইতে আওন লাগবো না। এহনকার শহরের ভার্সিডির পোলাপানরে আমরা ভালা মতো চিনি। তোমরা কি কি কইরা বেড়াও…
নির্ঝর শক্ত কণ্ঠে বলল,
– আপনারা মুরুব্বি মানুষ হয়ে এসব উল্টো পাল্টা বলছেন কেন? নিজের চোখে দেখেছেন এমন কিছু? নাকি ওরা দেখেছে? প্রমাণ আছে আপনাদের?
অন্য এক গ্রাম্য মাতব্বর কড়া চোখে ধমকে উঠল,
– প্রমাণের কী আছে রে? রাতের আঁধারে পরপুরুষের লগে একটা মাইয়া চিল্লাচিল্লি করতাছে, হেইডাই তো নিজে চোখে দেখতে পাইতাছি! এলাকাতে আমাগো ইজ্জত বলতে কিচ্ছু নাই? এইগুলা চরিত্রহীন কাজকারবার আমাগো পঞ্চগড়ের মাটিতে চলবো না!
– কি কারণে চিল্লাচিল্লি সেটা জানবেন না? আপনাদের এলাকার বখা’টেরা যা করেছে সেসব শুনবেন না?
– তোমাদের বানানো গল্প আমরা শুনুম না।
নুরী আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠল,
– কেন শুনবেন না? তাহলে আপনারা ওদের কথা শুনছেন কেন? আমাদের বিশ্বাস না হলে বাস স্ট্যান্ডে গিয়ে শিক্ষক ও বাকি স্টুডেন্টদের জিজ্ঞেস করুন! ঊষসী কেবল নিজের হারানো পার্স নিতে এসেছিল, আর ওরা ওকে বিশ্রিভাবে ঘিরে ধরেছিল! নির্ঝর ওকে বাঁচাতে এগিয়ে এসেছিলে মাত্র!
প্রধান মোড়ল এবার বিদ্রূপের হাসি হেসে উঠল,
– ভার্সিটি? টিচার? তোমাগো মাস্টারদেরও ডাহো! পুলিশেও খবর দেও! আমাগো গেরামেও সাংবাদিক আছে বুঝলা? খবর বাইর করমু আমরা। আমাগো এলাকার সম্মান নষ্ট করবা আর ভাবছো অমনে পার পাইয়া যাইবা? ছবি তুইল্লা পেপারে দিমু, আর… এই কি জানি কয়?
বখা’টেদের একজন সুযোগ বুঝে বলল,
– ফেসবুক চাচা, লাইভ লাইভ
– হ হ ঐহানেও দিমু তারপর দেখমু কোন মুখে তোমাগো লেখাপড়া আর ভদ্রগিরি টিকে থাকে!
এসব শুনতেই ঊষসীর ভেতরের র’ক্ত যেন জমে হিম হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তার বাবা-মায়ের মুখ, পরিবারের সম্মান আর তার বহু কষ্টে গড়ে তোলা ভবিষ্যৎ। কাল যদি এই বানানো মিথ্যা খবর পেপারে ওঠে বা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তাহলে সে মুখ দেখাবে কি করে? পড়ালেখা তো বন্ধ হবেই সাথে যা হবে তা বেঁচে থেকেও ম’রে যাওয়ার মতো দশা হবে তার। আতঙ্কে থরথর করে কাঁপতে কাঁপতে হাত দুটো শক্ত করে চেপে ধরল ঊষসী।
মিরাজ আর তানভীর তড়িঘড়ি করে স্থানীয়দের বোঝানোর আপ্রাণ চেষ্টা চালাল, কিন্তু ততক্ষণে বাঁশঝাড় আর মেঠোপথ থেকে ছাতা মাথায় আরও দশ-বারোজন গ্রামবাসী এসে পরিবেশ পুরো ঘিরে ফেলেছে। কারোর কথাই শোনার মেজাজ তাদের নেই।
মোড়ল থমথমে মুখে চূড়ান্ত রায় দিল,
– সোজা হিসাব! এলাকা সাফ রাখতে হইবো। পঞ্চগড়ের মাটিতে এইসব আমরা সইবো না। হয় পুলিশ আইসা এই পোলা-মাইয়ারে থানায় চালান করবে, কাল সকালে পত্রিকায় ছবি ছাপা হইবো... নয়তো যদি সত্যি তোমাগো উদ্দেশ্য ভালো হইয়া থাকে তবে মেয়ের সম্ভ্রম আর এলাকার নিয়ম মানতে এখনই কাজি ডাইকা আকদ পড়াইতে হইবো! নইলে কাউরেই এহান থেইকা ফিরতে দিমু না!
কথাটা শুনে সবার মাথা ঘুরে উঠলো। ঊষসীর মাথায় বা’জ পড়ল। অনুনয়-বিনয় করতে করতে কাদা-জলে বসে পড়ার দশা হলো ওদের। ঝুম বৃষ্টি আর বিকট বিজলির শব্দে পুরো চারপাশটা তখন নরককুণ্ড হয়ে উঠেছে। এই বর্বর মুরুব্বিদের কাছে তাদের কোনো যুক্তির মূল্য ছিল না। তাদের কথায় তারা অনড়। ঊষসীর ফুঁপানোর শব্দ শোনা যাচ্ছে। নির্ঝর কিছুক্ষণ নির্বিকার দাঁড়িয়ে রইল। তারপর ফিরে তাকালো ভিজে জবুথবু হয়ে থাকা ঊষসীর অসহায় করুণ চেহারার দিকে। এদের কথায় রাজি না হলে এই গ্রামের মাতব্বরেরা মেয়েটার জীবন, সম্মান আর ক্যারিয়ার সব এক রাতে ধ্বংস করে দেবে। একটা মেয়ে হয়ে কোন পরিস্থিতিতে পড়তে হবে এই সম্পর্কে ধারণা আছে তার। নিজের জীবন বা ভবিষ্যতের চেয়েও এই অন্যায়ের হাত থেকে একটা মেয়েকে বাঁচানোই তখন তার কাছে সবচেয়ে বড় জরুরি মনে হলো। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। মাথা নুইয়ে ভেজা চুল ঝেড়ে নিলো। বৃষ্টি ততক্ষণে কমে ঝিরিঝিরি হয়ে এসেছে। নির্ঝর চোয়াল শক্ত করে, হাতের উল্টো পিঠ দিয়ে কপালের র’ক্তমিশ্রিত পানিটুকু মুছে এক পা সামনে এগিয়ে এলো। আত্মবিশ্বাসী গলায় বলল,
– ঠিক আছে কাজী ডাকুন।
#চলবে…..?
#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
(জনগন্স, এসে গেছি নতুন গল্প নিয়ে🤗 কেমন হয়েছে জানাবেন! রেসপন্স পেলে কালকেই পরের পর্ব দিবো ইনশাআল্লাহ্)