#সুতোকাটা_রঙিন_ঘুড়ি
#মাহরিণ_তৃণ
#পর্ব_০২
-"যদি ভুল না করি তুমি মশিউর সাহেবের মেয়ে শর্মী না? "
-"জ্বি..জ্বি আংকেল!!
শীতের সকাল হলেও শর্মীর দু কান দিয়ে কেমন গরম ধোঁয়া বের হচ্ছে। গলা এমনভাবে শুকিয়ে আসছে যেন কোনদিন সে পানির ছোঁয়াই পায়নি।সামনে তার প্রিয়তম নির্জন ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছেন।তার সমীকরণে উত্তর মেলালে হয় শ্বশুর মশাই। আর এতেই নাজুক হয়ে পড়েছে বেচারি প্রেমে কাতরিণী।
-"তা মামনি তুমি এভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন?"
শর্মী এদিক ওদিক তাকিয়ে বোকার মতো হেসে জবাব দেয়,
"এই...এই ইউনিটে আমার ফ্রেন্ড নীলা থাকে।কলেজে যাবো তাই ডাকতে এসেছি।
মূলত এই বাসায় তিনতলার দুটো ইউনিট মুখোমুখিভাবে অবস্থিত। একটাতে তার প্রিয়তম নির্জন ভাইসহ তার ফ্যামিলি থাকেন অপরপাশে তার বান্ধবী নীলার বসবাস।নীলাকে ডাকতে আসার বাহনায় প্রায় দিনই নির্জন ভাইয়ের দরজা পানে চেয়ে থাকা তার অভ্যাস।এতোদিন কারো চোখে সেটা না পড়লেও আজ ডিরেক্ট শ্বশুরমশাইয়ের সামনে ধরা।
রিজওয়ান সাহেবের ভাবুক চিন্তে মুখ দেখে শর্মী ঘাবড়ায়।
-"কিন্তু নীলার বাসার দরজা তো ওটা। তুমি তো আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো মা! "
শর্মীর মাথায় বাজ পড়ার জোগাড়। একশো একটা চাবুকের বারি নির্ধারণ করা হোক তার জন্য।চেয়ে থাকতে থাকতে সে যে কখন নির্জন ভাইয়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছে তা বিন্দু মাত্র খেয়াল নেই তার।ইশশ্ এমন বেখেয়ালি মনের জন্য আবার লজ্জাবতীফুল হতে হলো।
"-ইয়ে মানে.. না মানে কাল সারা রাত পরীক্ষার পড়া পড়তে পড়তে মাথা গুলিয়ে গেছে।সরি্..শ্বশু..আংকেল।"
রিজওয়ান সাহেব মিষ্টি হেসে শর্মীর মাথায় হাত বুলিয়ে দেয়।
"ভেরি গুড.. টপ স্কোরার হতে হবে কিন্তু "
শর্মী দীর্ঘ শ্বাস ফেলে। টপ স্কোরার বানানটা করতে দিলেই সে নির্ঘাত ভুল করে বসবে।সেখানে টপ স্কোরার হওয়া মানে বানরের গায়ে মুক্তোর মালা বসানো।
রিজওয়ান সাহেবের প্রস্থান হওয়া মাত্র শর্মী হাফ ছেড়ে বাঁচে। উফস্ আর একটু হলে সে ধরা খেয়ে যেতো।তবে একটা দিক ভালো হয়েছে শ্বশুর মশাই এর সাথে তার ফাস্ট ইন্টারভিউ কম্পিলিট।
"-ছিঃ তোর এতো অধঃপতন? পরীক্ষায় না হয় নিয়ম করে ফেল মারিস বাট প্রেমের ক্ষেত্রেও?"
নীলার উপহাসে শর্মী অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে,
"দোস্ত পরীক্ষায় তো তুই ঠিকই টেনেটুনে পাশ করিস তাহলে নির্জন ভাইয়ের প্রেম পরীক্ষায় আমাকে একটু টেনেটুনে পাশ করিয়ে দে না প্লিজ।হাজার হোক তোর প্রতিবেশি সে !!
নীলা সিঁড়ির কাছে গিয়ে থেমে দাঁড়ায়।হাত ঘড়ির পানে চেয়ে বলে ঠিক ১০ টার দিকে নির্জন ভাই বের হবে।অপেক্ষা করবি??"
শর্মী যেন দিনের বেলায় হাতে চাঁদ পেয়েছে। উচ্ছ্বসিত কন্ঠে জবাব দেয়,
"এক জনম দুই জনম করে করে শত জনম পর্যন্ত অপেক্ষা করতে পারবো দোস্ত।নির্জন ভাইয়ের জন্য আমি রোদে উত্তপ্ত মরুভূমিতেও অপেক্ষা করতে রাজি।"
ঠিক দশটার সময় দরজা খোলার শব্দে শর্মী নীলা দু'জনেই একটু চমকে উঠে। শর্মী নীলার হাত চেপে ধরে আলতো করে।
অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বের হয় সদ্য ইন্জিনিয়ারিং পাশ করা নাহিয়ান আহমেদ নির্জন।পড়নে তার সাদা ফুলস্লিভ শার্ট সাথে ইন করে পড়া কালো প্যান্ট।মাঝারি সাইজের চুলগুলো জেলে আটকানো।হাতে তার একগাদা গ্রাফিক্স ডিজাইনের শীট।মুখের গম্ভীরতা ভাব সব মিলিয়ে তাকে করছে ফুললি প্রফেশনালিজম।
সিঁড়ির মাঝে দাঁড়ানো দুজন ব্যক্তিকে দেখে নির্জন ভ্রু কুঁচকিয়ে ফেলে।হাত ঘড়ির পানে চেয়ে বলে,
"এখানে এভাবে কাকতাড়ুয়া সেজে দাঁড়িয়ে আছিস কেনো তোরা দু'জন?রাস্তাঘাট অবরোধ করতে করতে সিঁড়ি অবরোধ করা শুরু করেছিস নাকি?"
নীলা জোরপূর্বক হেসে অকপটে জবাব দেয়,
"না ভাইয়া, আসলে শর্মীর ইচ্ছা আপনাকে কাছাকাছি থেকে দেখা তাই।"
নির্জন চোখমুখ শক্ত করে তীক্ষ্ণ কন্ঠে জবাব দেয়,
"বাঁদরামি ভালোই শিখেছিস দেখছি।"
নীলা তৎক্ষনাৎ জ্বিব কেটে উত্তর দেয়,
"না না ছিঃ ভাইয়া তাই কখনো হয় নাকি!! সত্যি বলছে আমি, শর্মী নাকি শুধু মাত্র আপনাকে দেখার জন্য সুদূর মরুভূমিতেও অপেক্ষা করতে রাজি আছে।কি শর্মী বল..
নীলার কনুইয়ের গুঁতোনিতে শর্মীর ধ্যান ভাঙে।এতক্ষণ সে বিরতিহীন চোখে তাকিয়ে ছিলো তার নির্জন ভাইয়ের পানে।ইশ্ তার নির্জন ভাই এতো সুর্দশন কেন? চোখ সরানো যে দায়!!শর্মীর এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে একছুটে তার ড্রেসিং টেবিলের উপরে রাখা কাজল নিয়ে এসে নির্জন ভাইয়ের কপালের সাইডে গোল বৃত্ত এঁকে দেওয়া।কাজলরেখার ছোঁয়ায় কোনো মেয়ে যেনো না তাকায় তার নির্জন ভাইয়ের পানে।
এতক্ষণ কি কথা হয়েছে নীলা আর নির্জন ভাইয়ের মধ্যে তা সে জানে না।জানবেই বা কিভাবে এতক্ষণ তো সে মত্ত ছিলো অন্যকিছুতে। নীলার কথার মানে না বুঝেই সে উপর নিচ মাথা দুলাতে থাকে।
শর্মীর মাথা নাড়ানো দেখে নির্জন হালকা কেশে উঠে। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কন্ঠে আওড়ায়,
"শর্মী ভালো হতে পয়সা লাগে না।এসব আজগুবি চিন্তা ভাবনা ছেড়ে পড়াশোনায় মন দে।ফেল করতে করতে তোর টায়ার্ড লাগে না?"
শর্মী মাথানিচু করে ধীর কন্ঠে জবাব দেয়,
"উহু।"
শর্মীর সঙ্কোচবিহীন উত্তরে নির্জনের রাগের পারদ মাত্রা বের যায়।বিড়বিড়িয়ে উচ্চারণ করে গর্দভ কোথাকার।পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলেই আবার থেমে যায়। শর্মী একবুক আশা নিয়ে ফিরে তাকাতেই নির্জন বলে উঠে,
"তোর বাঁদর ভাইটাকে বলবি আমার আশেপাশে যেন ঘুরঘুর না করে। "
আজ দিনটাই শর্মীর শুরু হয়েছে মন্দভাবে ।প্রথমে রহিমা আপার চিঠিকান্ড দ্বিতীয়ত শ্বশুর মশাই কান্ড তৃতীয়ত নির্জন ভাই কান্ড।সবকিছু মিলিয়ে সে চরম হতাশাগ্রস্ত।
------------------------------------
কলেজ শেষে দুপুরে ভাতঘুমে মত্ত শর্মী।পাড়ি জমিয়েছে রঙিন স্বপ্নের ঠিকানায়।এইতো সে আর নির্জন ভাই টিউলিপের বাগানে মুখোমুখি দাঁড়িয়ে আছে।নির্জন ভাইয়ের হাতে টকটকে লাল একটা টিউলিপ ফুল। শর্মীর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। ঠোঁটে তার মারাত্মক হাসি।যে হাসিতে শর্মী কুপোকাত হয়ে পড়ছে প্রতি ক্ষণে ক্ষণে। আর একটু তাই সে নির্জন ভাইকে ছুঁতে পারবে এইতো.....
তীব্র ফোনের রিংটোনে ঘুমের ঘোরে কপাল কুঁচকে যায় শর্মীর।ঠোঁট মুখে ফোটা হাসি যেতে থাকে চুপসে।ধাম করে উঠে পড়ে সে।চারপাশে মাথা ঘুরিয়ে নির্জন ভাইকে খুঁজতে থাকে আনমনে।কোথায় টিউলিপ বাগান? কোথায় লাল টকটকে টিউলিপ ফুল? কোথায় তার নির্জন ভাই?
মাথায় হাত চেপে ধরে শর্মী।তার মানে সবকিছু স্বপ্ন ছিলো।এতো বড় ধোঁকা দিলো স্বপ্ন তার সাথে।আর একটুখানি হলেই তো ফুলটা নিতে পারতো।
দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে শর্মীর চোখ যায় বেয়াড়া ফোনের দিকে।এই ফোনটাই হচ্ছে যতসব নষ্টের গোড়া।ফোনের স্কিন পানে চেয়ে দেখে রিদুর ছয়টা মিসড কল।তার মানে আসল অপরাধী এই ব্যাটা।স্বপ্নে দুই বালতি পানি ঢেলে দেওয়ার কারণে শর্মী মনে মনে রিদুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
কল ব্যাক করার সাথে সাথেই অপর পাশ থেকে রিদু চিবিয়ে চিবিয়ে বলতে থাকে,
"শর্মীর বাচ্চা ফোনটা বোবা হয়েছিলো নাকি তুই বোবা হয়েছিলি"?
শর্মী বিরক্তি ভঙ্গিতে বলে,
" আগে বল আমার আর নির্জন ভাইয়ের মধ্যে ভিলেনের মতো কেন এন্ট্রি নিয়েছিস ।কত্ত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তুই আর তোর ফোন সবটা ঘেঁটে দিলো।"
রিদু নিজের রাগ চেপে ধীর কন্ঠে বলে,
"তোর নির্জন ভাই আমার থেকে কয়েক হাত দূরে।ছাদের উপর এক্ষুণি চলে আয়।নির্জন ভাই তোকে ডাকছে।"
শর্মী চমকায় থমকায়।সে কি ঠিক শুনলো এটা?নির্জন ভাই তাকে ছাদে ডাকছে? এও কি সম্ভব।
শর্মীর মন গহীন থেকে উত্তর আসে,
"অবশ্যই সম্ভব। পড়াশোনায় অযোগ্য হতে পারে কিন্তু ভালোবাসায় নয়।আর সে কি দেখতে খারাপ নাকি।যথেষ্ট সুন্দরী সে।"
কোনোকিছু না ভেবেই সাদা ওড়নাখানা নিয়ে একছুট লাগায় সে ছাদের দিকে।তার স্বপ্নপূরণের দিন এলো বলে।
ঘরের দরজার বাহিরে পা রাখতেই সে তার এক পায়ের জুতা পেলেও আরেক পায়ের জুতা খুঁজে পায় না।তড়িঘড়ি করে খুঁজতে খুঁজতে সে খেয়াল করে পাশের ফ্ল্যাটে বাড়ি মালিকের বিদেশি কুকুর টমির মুখে তার জুতা।
শর্মীর মন বলছে একটা মিনিট দেয়ালে মাথা ঠুকতে।সবকিছুতে গড়বড় কেন শুধু তার সাথেই হয়।
উপায়ন্তর না পেয়ে এক পায়ে নিজের জুতা আর অন্য পায়ে রহিমা আপার সবুজ টকটকে ফিতার জুতা পায়ে সে হাঁটা দেয়। দুপায়ে দুরকম জুতা তো কি হয়েছে নির্জন ভাই তো আর তার পায়ে জুতার দিকে নজর দিবে না।
#চলবে