ফন্ট সাইজ:
থিম:
সুতোকাটা রঙিং ঘুড়ি

পর্ব 3

লেখক: মাহরিণ তৃণ

#সুতোকাটা_রঙিন_ঘুড়ি
#মাহরিণ_তৃণ
#পর্ব_০৩

শর্মী হন্তদন্ত পায়ে ছুটে আসে তাদের বাসার তিনতলার ছাদে। তৎক্ষণাৎ বুকের মধ্যে চলা হাতুড়ি পেটা মুহূর্তেই শীতল হয়ে যায় সামনে দাঁড়ানো প্রিয় মানুষটার অবয়ব দেখে।নেভি ব্লু টি শার্ট সাথে কালো ট্রাউজারে নির্জন ভাইয়ের গায়ের রঙটা যেন আরো বেশি ফুটে উঠেছে। ছাদের কার্নিশে উল্টো দিকে মুখ ঘুরিয়ে আছে সে। তৃষ্ণার্ত পথিকের ন্যায় শর্মী চেয়ে থাকে এক দৃষ্টিতে।

"নির্জন ভাই হাজির আপনার এক নম্বর আসামি"
রিদুর কন্ঠ পেতেই শর্মী চোখ ঘুরিয়ে দেখে রিদু তার পাশেই কটমট চোখে তাকিয়ে আছে তার দিকে।নির্জন ভাইকে দেখার মত্তে তাকে আর চোখে পড়েনি।

নির্জন মাথা ঘুরিয়ে দেখে আসামি হাজির।অতঃপর দুহাত বুকের সাথে ভাঁজ করে সোজা টানটান হয়ে দাঁড়ায় সে।
"দুজনেই আমার সামনে আয়।"

নির্জন ভাইয়ের গম্ভীরমুখো আদেশে এক বাক্যে শর্মী রিদু মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে যায় তার কাছে।বুকের মধ্যে বেয়াড়া ধড়ফড়ানি শুরু হয়েছে আবার শর্মীর।

"আমাকে আবার চিঠি লিখেছিস তুই?"

শর্মীর মনে হচ্ছে এবার হৃদপিণ্ডটা ছিটকে বের হয়ে আসবে।সাতবার চিঠিতে সে সামনাসামনি ধরা পড়তে পড়তেও পড়েনি নির্জন ভাইয়ের কাছে।চিঠি দেওয়ার পর নিয়ম করে দশ এগারো দিন গর্তে লুকিয়ে থাকতো।মনে মনে পণ করতো পজিটিভ সাইন আসলে তবেই সে দেখা দিবে তার আগে নয়।কিন্তু এবার অতি আবেগে সেটাও মাথা থেকে বের হয়ে গেছে।এখন উপায়!!

"তোরা দুইভাই বোন মিলে আমার মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলা কবে থামাবি বল তো।?"

শর্মী কোনো প্রতিত্তুর করার সাহস পায় না।সঙ্গে রিদুও মুখে ফুটে উচ্চারণ করে না কোনো শব্দ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের ন্যায় দুজনে মাথা নিচু করে থাকে।হাতে শুধু যেনো হ্যান্ডক্যাফ পড়ানোটাই বাকি।
নির্জন অপরাধীদের তরফ থেকে কোনো জবাব না পেয়ে ফের শর্মীর দিকে তাকিয়ে বলে,
"ভালো করে বলছি আমার পিছন ছাড়।তোর এই গাধা ভাইটা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে উল্টা পাল্টা চিঠি দিয়ে আসে।বাঁশগাছের মতো শুধু লম্বাই হয়েছে বুদ্ধি নেই কোনো।আজ শাস্তিস্বরুপ দুজন কানে ধরে দাঁড়িয়ে থাকবি দশমিনিট করে।"

ঠাঁই ভঙ্গিতে দুজনের দাঁড়িয়ে থাকা দেখতেই নির্জন ধমকে উঠে।
"যত দেরি করবি তত সময় বাড়িয়ে দিবো কিন্তু।"
শর্মী রিদু নির্জন ভাইয়ের ঠান্ডা হুমকি শুনে তড়িঘড়ি করে কানে ধরে। মাথা নিচু করে শর্মী আপনমনে বলে উঠে,
"নির্জন ভাই আপনার এই শাস্তি আর আমার কানে ধরা দুটোই আমাদের ভালোবাসার নামে উৎসর্গ করলাম।স্মৃতির পাতায় লেখা থাকুক বিনা অপরাধেও মাঝে মাঝে প্রেমিকের কাছে শাস্তি ভোগ করতে হয়।"

নির্জন ঘড়ির দিকে তাকিয়ে সময় পরোখ করে নেয় একবার।এতোদিন এদের পাগলামি মুখ বুজে সহ্য করলেও এখন আর তা করা সম্ভব নয়।কেননা এইসব জিনিস কোনোভাবে এক্সপোজ হলেই তাকে সবাই মুড়িঘণ্ট বানিয়ে ফেলবে।ছেলে মানুষের এমনিতেই এসব ক্ষেত্রে দোষ হয় বেশি।

"ছোটোবাচ্চাদের মতো এখনো দু'পায়ে দুই ধরনের জুতো পড়ে থাকিস।অথচ চিঠি বিশেষজ্ঞদের মতো চিঠি লিখিস পাকা হাতে।তোকে ঠিক কি বলা উচিত আমি ভেবে পাই না।আজ তোর বান্ধবীর সামনেও আমার ইজ্জতের ফালুদা বানিয়েছিস।"

শর্মীর কাছে নির্জন ভাইয়ের এতক্ষণ সবকথা মধুর মতো মিষ্টি লাগলেও জুতোর কথায় আসতেই নিমপাতার মতো তেঁতো লাগে।পোড়া কপালটা পুড়তে পুড়তে তার গন্ধ বের হয়ে গেয়েছে তা না হলে এমন দূর্ভোগ পোহাতে হয়?বেয়াদব মার্কা টমির আজই তার জুতো মুখে নিতে হলো।

আট মিনিট প্রায় হয়ে এসেছে বাকি আর মাত্র দুই মিনিট।নির্জন ফোন স্ক্রল করতে ব্যস্ত থাকলেও দুইটার দিকে নজর রেখেছে সমানতালে।

"আরেহ নির্জন তুমি এই সময় আমাদের ছাদে?কি ব্যাপার?"

হঠাৎ মেয়েলি কন্ঠস্বর তার উপরে নির্জন নাম শুনে শর্মী চোখ তুলে চায়।সাথে সাথেই মুখটা আমাবস্যার ন্যায় অন্ধকারে ঘনিয়ে আসে তার।
নির্জন ফোন পকেটে পুরে হাসি মুখে বলে,
"এইতো এমনি একটু ঘুরতে এসেছিলাম।তেমন কোনো ব্যাপার নাহ।তোমার কি খবর বলো?"
বিথী মৃদু হেসে জবাব দিতেই আগে চোখে পড়ে শর্মী আর রিদুকে।
অবাক হয়ে জিজ্ঞেস করে,
"শর্মী রিদু তোমরা এভাবে কানে ধরে দাঁড়িয়ে আছো কেনো?"
শর্মী মনে মনে শ-খানিক গালি জুড়ে দেয় বিথীর সাথে।বিড়বিড়িয়ে বলতে থাকে,
"আমি কানে ধরি দাঁড়িয়ে থাকি না হাত পা ধরে দাঁড়িয়ে থাকি তাতে তোর কি ছ্যাঁচড়া মহিলা।কতবড় সাহস আমার নির্জন ভাইকে নির্জন বলে ডাকে।হোক তুই নির্জন ভাইয়ের ব্যাচমেট।কিন্তু সম্পর্কের দিক দিয়ে একসময় সে তোর দূরসম্পর্কের ছোটবোনের জামাই হবে।স্পষ্ট হিসেবে তোর দুলাভাই।সম্মান দিবি না বেটি?"
রিদু জোরপূর্বক মুখে হাসি টেনে বলে,
"কানে ধরে না বিথী আপু এমনি ব্যায়াম করতে এসেছি আমরা।"
"বিকেলবেলায় কিসের ব্যায়াম রিদু।"
শর্মী দাঁতে দাঁত চেপে বলে,
"এখন সবকিছু আপডেট হচ্ছে বিথীপু।ব্যায়ামের সময়েও পরিবর্তন এসেছে এখন।"
বিথীর সবকিছু মাথার উপর দিয়ে যায়।জিজ্ঞেসাসূচক দৃষ্টিতে নির্জনের পানে চাইতেই নির্জন গলা পরিষ্কার করে বলে উঠে,
"ওকে ডান।নেক্সট টাইম আবার গড়বড় হলে আরো কঠিন ব্যায়াম দেওয়া হবে।এখন যা তোরা।"

শর্মীর পা যেনো সুপার গ্লুর মতো লেগে আছে ছাদের সাথে।রিদুর মৃদু ঝাঁকুনিতেও টলছে না সে।রাগে তার শরীর জ্বলছে বিথী আপুকে দেখে।একেবারে নায়িকা সুচিত্রা সেনের মতো সেজে এসেছে।যেখানে শর্মী নিজে পাগলা গারদ থেকে বের হওয়া সদ্য পাগলিদের বেশে আছে।
"শর্মী যাবি নাকি আরো মেলোড্রামা করবি?"
রিদুর রাগীস্বরে শর্মী নিচুকন্ঠে বলে,
"আমি গেলে এই ছ্যাঁচড়া মহিলা যদি নির্জন ভাইকে বশ করে ফেলে?"
রিদু অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে বলে,
"নিজে ছ্যাঁচড়া হয়ে অন্যকে ছ্যাঁচড়া উপাধি দিতে লজ্জা করে না?যাই হোক আজ তোর জন্য কানে ধরে দাঁড়িয়ে থাকতে হলো আমাকে।সাথে মান সম্মান ও গেলো।একশো টাকা রেডি রাখিস তা না হলে এই ব্যবসা থেকে কালই আমি রিজেইন নিবো।"

রিদুর হনহনিয়ে চলে যাওয়া দেখে শর্মী দীর্ঘশ্বাস ফেলে।অবশেষে লজ্জার মাথা খেয়ে বলে উঠে,
"বিথী আপু নিচে যাবে না তুমি?"
বিথী একপলক নির্জনের দিকে চেয়ে উত্তর দেয়,
"একটু পরে যাবো। তুমি যাও।গিয়ে পড়াশোনা করো ।তোমাদের এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার বয়স।"

শর্মীর এই মুহূর্তে মনে হচ্ছে বিথী নামের সব মেয়েদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে।যাতে কোনো বিথীই তার নির্জন ভাইয়ের সংস্পর্শে না আসে। চিংড়িতে যে পরিমাণ এর্লাজি শর্মীর ঠিক সমপরিমাণ এর্লাজি তার বিথী নামক এই মেয়েটিতে।
_____________________________
সকাল নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট।আজ শর্মীকে একাই যেতে হচ্ছে কলেজে। নীলার আজ এগারোটার সময় ক্লাস যার কারণে একসাথে যাওয়া হলো না।প্রতিদিনের মতো আজও লেইট ।তার উপরে নেই কোনো রিকশা।পাঁচ ছয় মিনিট অতিক্রম হতেই একটা রিকশার দেখা মেলে অবশেষে। হাত নাড়িয়ে ইশারা করার মুহূর্তে দেখতে পায় রাস্তার অপর পাশ থেকে গেইট খুলে বাইক নিয়ে বের হচ্ছে নির্জন ভাই।ফরমাল গেট আপে নিশ্চয়ই অফিসেই যাচ্ছে। আর শর্মী নিয়ামানুসারে তাতেই কুপোকাত। নির্জন ভাইকে দেখেই দুষ্টু বুদ্ধি খেলে তার মাথায়।রিকশার তোয়াক্কা না করে হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়েই ছোটে নির্জন ভাইয়ের কাছে।শরীরে সাহসের সঞ্চার করে মুখে সিরিয়াসনেস ভাবটা ফুটিয়ে তুলে বলে,

"নির্জন ভাই আজ আমার ক্লাস টেস্ট আছে দশটার সময়।কিছুতেই রিকশা পাচ্ছি না।আর এই ক্লাসটেস্টে অ্যাটেন্ড করতে না পারলে নির্ঘাত ফেল।"
নির্জন হেলমেট টা হাতে নিয়ে ভ্রু যুগল বাঁকিয়ে প্রশ্ন করে,
"সেক্ষেত্রে আমি কি করতে পারি?আর ফেল তো তুই নতুন করছিস না। সেই জন্মের পর থেকে ফেল ট্যাগ নিয়ে ঘুরছিস।এক্সাম নিয়ে কবে থেকে তুই এতো সিরিয়াস হলি?"

শর্মী ভেবে পায় না কি জবাব দিবে।কারণ নির্জন ভাই যা বলছে সব সঠিক।এদিকে হাল ছাড়লেও চলবে না কিছু একটা পথ বের করতেই হবে।

"আপনি যদি একটু কষ্ট করে আমাকে কলেজে ড্রপ করে দিতেন অনেক উপকার হতো।"
শর্মীর এমন মিনমিনিয়ে কথা বলা দেখে নির্জন বেশ অবাক হয়।চোখ মুখ দেখে বিশ্বাস করে না এই মেয়ে ক্লাস টেস্টের জন্য এতো উতলা হয়ে আছে।একদিন কানে ধরিয়েই এতো পরিবর্তন?
"সত্যি ক্লাস টেস্ট তো? "
শর্মী নির্বিচারে মাথা উপর নিচ করে সায় জানায়।
নির্জন আর না করতে পারে না।মানবিক সাহায্য সে বরাবরই সচেতন।একটা ফেল্টুস ছাত্রী আর কতই বা ফেল করবে।পাশের মুখ দেখতেই হয়তো এতো এক্সামের জন্য সিরিয়াস হয়েছে।
"ঠিক আছে উঠ "

শর্মী পারে না লাফ দিয়ে উঠে নির্জন ভাইকে জড়িয়ে ধরতে।আজ তার ঈদের দিনের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। ফন্দি এঁটে এই প্রথম সে সাফল্যের খাতায় নাম লিখলো।নিজের কানকেও সে বিশ্বাস করতে পারছে না নির্জন ভাই তাকে বাইকে বসতে বলেছে।আবার ড্রপও করে দিবে।

"এ আপা...এ আপা খাঁড়ান কইতেছি।"
বাইকে উঠা মুহূর্তে শর্মীর পা থেমে যায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে এক রিকশাওয়ালা মামা তার দিকেই ছুটে আসছে।
"আপনে তো দেহি আমার ভাত মারার ব্যবস্থা করতেছেন।আমারে ডাক দিয়া এহন আবার আরেকজনের হুন্ডায় উইঠা চইলা যাইতেছেন।"
শর্মীর মাথায় পরিষ্কার আকাশে মেঘ ছাড়া আবার বাজ পড়ে।
"তুই না বললি কোনো রিকশা পাচ্ছিস না?"
শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নির্জন ভাই আর রিকশা ওয়ালার মামার গ্যাঁড়াকলে পড়ে শর্মীর অবস্থা দফারফা। কাকে কি বলবে মাথায় আসে না।
"শর্মী তুই কি জীবনে বাইকে উঠিস নি?রিকশাওয়ালা মামাকে ধোঁকা দিয়ে আমাকে মিথ্যা বলা।তোর কি ভালো হতে পয়সা লাগে নাকি?যদি লাগে তাহলে আমাকে বলবি আমি কয়েক পয়সা তোকে দিয়ে দিবো।এখন চুপচাপ রিকশায় করে চলে যা।"
"মামা আপনি ওর থেকে লঘুতম হয়রানির অভিযোগে ডাবল ভাড়া নিবেন। "
"আইচ্ছা মামা।"

নির্জন রিকশাওয়ালা মামাকে নিজ অধিকার আদায়ে সোচ্চার করে বাইক স্টার্ট দেয়।চোখের পলকে হারিয়ে যায় তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্য। পিছনে পড়ে রয় ভগ্ন হ্দয়ের এক মনোহরিণী।যার মনের ভিতর থেকে স্পষ্ট প্রতিবাদী সুর ভেসে আসছে।
"আজ থেকে ঢাকা শহরে সকাল দশটার সময় সব রিকশা বিলুপ্ত হয়ে যাক।রিকশা চললেও চাকা পাংচার হয়ে যাক প্রতি ক্ষণে ক্ষণে।পৃথিবীতে রিকশা নামে কোনো শব্দ থাকবে না আর।আজীবন নিষিদ্ধ। শুধু মাত্র নির্জন ভাই অনুমোদিত।
______________________________
আজ শুক্রবার। ছুটির দিন আরামের দিন।মশিউর সাহেবের বাসায় আজ সব ভাই বোনদের গেট টুগেদার। কমর্সূত্রে হোক বা অন্যকারণে মশিউর সাহেবের দুই ভাই এবং এক বোন সবাই ঢাকাতেই থাকে।ছুটির দিনগুলোতে তাই একটা দিন নির্ধারণ করা হয় একেক ভাই বোনের বাসায় একেকদিন গেট টুগেদারের আয়োজন করতে।সেই পালাক্রমে আজ তার বাসা পড়েছে।

শর্মী নয় নাম্বার চিঠি লিখার প্রস্তুতি নিচ্ছে।তার দাদুভাই সবসময় বলতো ভোরবেলায় লেখাপড়া সবচেয়ে কার্যকারী।ব্রেইন শার্প থাকে।
তাই সে ভোরবেলায় ফজরের নামাজ আদায় করে স্ট্যাডি টেবিলে বসে পড়েছে।শুধুমাত্র একটাই রিপ্লেসমেন্ট সেটা হচ্ছে পড়াশোনার জায়গায় চিঠি লেখা।যত যাই হোক এবার ব্রেইন শার্প রেখে চিঠি লিখতে হবে যেন চিঠিযুদ্ধে সফলতা লাভ করতে পারে।

চিঠি লেখাতে মনোনিবেশ করা মুহূর্তে দুম করে দরজা খুলে ঢুকে পড়ে রহিমা আপা।শর্মী ভূত দেখার মতো চমকে উঠে পৃষ্ঠা উল্টিয়ে ফেলে তাড়াতাড়ি ।
" তু.. তুমি রহিমা আপা? "
রহিমা ঝাড়ু হাতে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শর্মীর পানে।অতঃপর চিৎকার দেওয়ার ঠিক আগে মুহূর্তে শর্মী দৌড়ে মুখ চেপে ধরে তার।
"প্লিজ রহিমা আপা বাবাকে ডাক দিও না।আমি সত্যিই " বোনের বিয়ে উপলক্ষে ভাইয়ের কাছে দশহাজার টাকা চেয়ে চিঠি লিখছিলাম অন্য কিছু না।"

রহিমা মুখ থেকে হাত সরানোর ইঙ্গিত দিতেই শর্মী হাত সরিয়ে ফেলে।
"মা গো মা,তুমি ভাত খাও না আধা প্লেট অথচ গায়ে এতো জোর কোনথিন আসে।আর তোমার কোন বুইনের বিয়া হেইডা কও আগে?"
শর্মী ঢোক চিপে নরম সুরে বলে,
"আমার কোনো বোনের বিয়ে না আপা বাংলা ব্যাকরণ বইয়ের বোনের বিয়ে।"
"হুনো শর্মী আপা আমি ক্লাস সেভেন পাশ।ধরবার গেলে তোমার চেয়ে ভালো ছাত্রী আছিলাম।আমারে বোকা বানাইবার যাইবা তো ধরা খাইবা।কইয়া রাখলাম।"

রহিমার ঠান্ডা হুমকিতে শর্মী মাথা নাড়িয়ে সায় জানায়।
"দেহি পা সরাও ঝাড়ু দিমু।খালাম্মায় তোমায় ডাকতেছে যাও।"

শর্মী সবে শুরু করা চিঠিটা ভাঁজ করে বইয়ের মধ্যে সাবধানে রেখে চুপচাপ রুম থেকে চলে যায়।

তাজনীন বেগম সকাল সকালই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।দুপুরের আগেই সবাই চলে আসবে।
পিছনে এসে শর্মী দাঁড়াতেই বলে,
"মামণি আমায় ডেকেছিলে। "
তাজনীন বেগম ফুটন্ত তেলে মাছ ভাজতে ভাজতে উত্তর দেয়,
"তোমার ফ্রেন্ড নিলাকে ফোন করে বলে দিও দুপুরে যেনো আমাদের সাথে খায় আজকে।"
শর্মী ধীর কন্ঠে "আচ্ছা " বলতেই পুনরায় উচ্ছ্বসিত গলায় বলে "আচ্ছা। "
আচমকা মেয়ের এমন কান্ডে তাজনীন বেগম চমকে উঠেন।
"কি হলো?"
"মামণি আমার ফোনে ব্যালান্স নেই।নীলা ছুটির দিনে দুপুরের আগে অনলাইনে আসে না।"
তাজনীন বেগম ভ্রু কুঁচকে বলে,
"তোমার বাবা বা আমার ফোন দিয়ে কল করো তাহলে।"
শর্মী জোরালো কন্ঠে না না বলে উঠে।
"আসলে নীলার ফোনই বন্ধ। আমি যেয়ে বলে আসি?"
তাজনীন বেগম মেয়ের হাবভাব দেখে বুঝতে পারেন না মেয়ের মনে আসলে কি চলছে।
"ঠিক আছে যাও কিন্তু কথায় কথায় তুমি এতো বাঁদরের মতো লাফ দিয়ে উঠো কেন?"
শর্মী মুখোভঙ্গি স্বাভাবিক রেখে জোরপূর্বক মুখে হাসি টেনে বলে,
"না মানে এমনি। আসি আমি.."

মুহূর্তের মধ্যে রুমে এসে জামা পাল্টে নেয় সে।হালকা গোলাপি রঙের কুর্তির সাথে সাদা সুতোয় কাজ করা ওড়না।চোখে কাজল টেনে চুলগুলো ছেড়ে দেয় কাঁধ বরাবর।ঠোঁটে হালকা গোলাপি লিপগ্লস দিয়ে এক ছুটে বের হয়ে যায়।গন্তব্য নীলার বাসা হলেও উদ্দেশ্য তার নির্জন ভাই।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন