ফন্ট সাইজ:
থিম:
নিতুর মাহবুব ভাই

পর্ব 4

লেখক: তৃধা আনিকা

নিতুর মাহবুব ভাই পর্ব ৪ 

নিতুর তখন ইচ্ছে করে, কারিনা কাপুরকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সুপার-ক্লিন ফাংশানে ক্লিন করতে।
চুলগুলো টেনে ছিড়ে, মাথায় আলকাতরা মেখে দিতে। আর বিশেষ করে নাভির সিনের সময় মাহবুব ভাই যখন, চোখ বড় করে ঠোঁট কামড়ে ধরে

বলেন, শালা… কি এ্যাপিল…
নিতুর ইচ্ছে করে, নাভির উপরে একদলা **** মাখিয়ে দিতে।
যথারীতি রাতে, সিনেমা শুরু হলো। মে প্রেম কি দিওয়ানী হু… ঋত্বিক-কারিনা জমে ক্ষীর!

নিতু দাঁতে দাঁত চেপে বড় মামার ঘরে বসে গল্প বইয়ে মুখ গুঁজলো।
মাহবুব ভাই এসে শুরু করলেন ধমকাধমকি….

——তোঁকে সামান্য একটা কাজ দিলাম, তাও ঠিকঠাক করতে পারছিস না..
——করছিই তো…

——তাহলে, নোভা যে এখন চা চাইছে, সেটা কে দেবে?? আমি বানিয়ে দেবো? আমি নোভাকে ছেড়ে চা বানাতে যাবো?
এক্ষুণি বানি বানি সং টা শুরু হবে…
যা.. চা নিয়ে আয়!

নিতু চা নিয়ে গিয়ে দেখলো, গান শুরু হয়ে গেছে।
কারিনা চোখ বন্ধ করে লেহেঙ্গা পরে, সেই শ্বাস উঠানামার সিনটা করছে।

প্রেম মেরি সাসো মে হ্যায়…
প্রেম মেরি আঁখো মে হ্যায়…

মাহবুব ভাই হা করে সেই কারিনার নিঃশ্বাসের সাথে নিজের বুক পিঠ উঠানামা করাচ্ছেন।
গা জ্বলে গেলো নিতুর। এই পৃথিবীতে একটা মানুষকে ধোলাই করার বর পেলে, সে কারিনাকে করতো। এই একজন প্রতিদ্বন্দ্বীর জন্য নিতুর যে কি

ভয়ংকর রকমের অসহায় লাগে সেটা কে বুঝবে??
নিতু সামনে দাঁড়িয়ে বললো,
——আপনার চা!
—–রাখ তোর চা….

কারিনা এখন, স্প্রিং স্টেপটা করবে। উফ্, লাল লেহেঙ্গা! আর চুলের সেটিংটা তো..
নিতুর ইচ্ছে করলো, মাহবুব ভাইয়ের মাথায় চা ঢেলে দেয়।

সে নিজেকে অনেক কষ্টে সামলালো। কোণায় বসে মাহবুব ভাইয়ের জন্য আনা গরম চা টা নিতু এক চুমুকে খেয়ে নিলো। বিয়ের দিনে সে এরকম একটা লেহেঙ্গা পরবেই। নিতুরও নাভি আছে, ফর্সামতো পেট আছে। এরকম বাঁ-হাতে সেও লেহেঙ্গা টেনে হাটু অবধি তুলে বাঁকা হয়ে দাঁড়াতে পারে।

গান শেষে মাহবুব ভাই চেঁচালেন।
——কই গেলি নিতু? চা দে..
——চা, খেয়ে ফেলেছি।

——খেয়ে ফেলেছিস মানে?? লিকুইড দেখলেই খেয়ে ফেলবি? একটু সামলে থাকবি না..

যা চা নিয়ে আয়..
নিতু বিমর্ষ গলায় বললো,

হলো, ইশ্, ভ্যানিশ হয়ে যাবার মন্ত্রটা যদি তাঁর জানা থাকতো, সে তক্ষুনি ভ্যানিশ হয়ে

যেতো। এত লজ্জা.. এত লজ্জা…
সেই লজ্জাটা মাহবুব ভাই পুষিয়ে দিলেন,
বললেন ,

——হবে নাকি মুতুকন্যার আরেকটা গান….
সবাই চেঁচালো একসাথে..
——নিতু.. আরেকবার হয়ে যাক।

এইবার নিতু সাহস করে মাহবুব ভাইকে ইশারা ইঙ্গিতের একটা গান গাইলো,
“এই জাদুটা যদি সত্যি হয়ে যেতো…….

আর প্রথমেই আমি তাঁকে জাদু করতাম।”
কিন্তু গানের মাঝখানে দেখা গেলো, মাহবুব ভাই গম্ভীরমুখে ফোনে কথা বলতে বলতে কোথায় যেনো চলে গেলেন।

নিতুর এলোপাথাড়ি মনে তখন তীব্র গতিতে ঝড় বইছে। সব উপড়ে ফেলা ঝড়। এই ঝড়ের সৃষ্টি এই ভুবনে নয়, অনিন্দ্য সুন্দর অন্য কোনো ভুবনে, যেখানে দিন-রাত্রি ভর শুধু বসন্তই বিরাজ করে।

চুলের সেটিংটা নিতু ঠিক সেরকমই করলো। হাতের চুড়ি, নেইলপালিশ, পায়ের নুপূর সব।
সবাই বললোও..

—–নিতু খুব ভালো দেখাচ্ছে তোঁকে।
ছোট মামা তো একদম চিৎকার করে বললেন,

—-গাড়িতে নিতু মা-মণি আমার পাশে বসবে। বরের গাড়ির সৌন্দর্য তাতে দশগুণ বেড়ে যাবে।
আমাকে তো পাগড়ী মাথায় করেও এত সুন্দর লাগছে না, নিতুকে যতটা লাগছে।

নিতুর লজ্জায় মরি মরি অবস্থা।
বাবা নিতুর কপালে চুমু খেয়ে আনন্দে কেঁদে ফেলবার অবস্থা!
—–ওহো.. মাই বিউটিফুল প্রিন্সেস। বাবা যদি দুটো পাখা জুড়ে দিই, তুমি তো এক্ষুনি উড়ে যাবে।

নিতু লজ্জিত গলায় বললো,

—–ইশ্। আমি কখনোই পরী হবো না বাবা।

শুধু মাহবুব ভাই-ই চূড়ান্ত ব্যস্ত তখন।
লিস্ট দেখে,

মাথা গুণে গুণে গাড়িতে লোকজন তুলছেন। সবার সিট দেখাশোনা করছেন। মিষ্টির প্যাকেট গুণছেন, দইয়ের পাতিল গুণছেন।

নিতু লজ্জা বিসর্জন দিয়ে একবার খুব সামনে গিয়ে দাঁড়ালো। মনে মনে বললো, দেখুন তো কারিনার চুলের সেটিং বেশি সুন্দর নাকি আমারটা??

এই যে, এক্ষুনি নিতু পায়ের কাছে লেহেঙ্গাটা তুলে দিয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, ওড়নার ঝুলটা গলায় নিয়ে জোরে জোরে শ্বাস ফেলবে..

তুম মেরি…

নিতুর ভাবনায় এক গামলা কুঁড়োপানি ঢেলে দিয়ে, মাহবুব ভাই বললেন,
——একটা ছাতা নিয়ে আয় তো নিতু। এত রোদে ঘেমে যাচ্ছি, দেখছিস না??
——-রোদ কোথায়, মাহবুব ভাই?? আকাশের যে অবস্থা, একটু পরেই তো বৃষ্টি নামবে।

ফ্যামিলি ট্যুর বুক

—–বৃষ্টিতেও তো ছাতা লাগবে, নাকি?? তাছাড়া কাজ করলে এমনিতেও গরম লাগে আমার। যা.. ছাতা নিয়ে এসে আমার মাথায় ধর।
মানুষটা এত কেনো বোকা??

তিনি কি দেখতে পাচ্ছেন না, নিতুকে দু-হাতে  লেহেঙ্গার দু-পাশ ধরে সাবধানে সামলে হাঁটতে হচ্ছে। এত গর্জিয়াস লেহেঙ্গা। এর মাঝে ছাতা ধরলে তো নিতুর সাজগোঁজের বারোটা বেজে যাবে।

——কি হলো?? দাঁড়িয়ে আছিস কেনো?? ছাতা চিনিস না নাকি?? আম্ব্রেলা?? ক্লাস ওয়ানে, ইউ দিয়ে ওয়ার্ড শেখায়নি তোদের? ওই যে বৃদ্ধ লোকটা বগলে করে হাঁটে, গল্পের ছবিতে দেখিস নি ছাতা…?
মাথা গরম হয়ে গেছে আমার।

নিতু চিন্তিত হয়ে দরদভরা কন্ঠে জিজ্ঞেস করলো,
——কেনো মাথা গরম হলো মাহবুব ভাই??
—–মাথা গরম হবে না?? পান-সুপারির ডালায় এরা কি করেছে জানিস??

মহাসর্বনাশ করেছে। সুপারি, জর্দা, চুন সব দিয়েছে।

অথচ,,

মেইন পানটাই সাঁজায় নি?? আমার তো মনে হয় আমি না এলে, ছোটমামার বিয়েটাই ভেঙ্গে যেতো। এখন আবার পান আনতে লোক পাঠিয়েছি।

নিতু মনে মনে বললো, আপনার সামনে এরকম জলজ্যান্ত কারিনা দাঁড়িয়ে থাকতে, আপনি সামান্য পান সুপারি নিয়ে পড়ে আছেন। হায়য়য়ইইই…

——কি হলো, ছাতা আনতে যাচ্ছিস না কেনো??

নাকি মাথা গরম হয়ে আমার মগজ গলে গেলে তোর শান্তি।
হু??

নিতু তক্ষুনি দৌড়ে ছুটে গেলো। মাহবুব ভাইয়ের মাথায় সে কিছুতেই রোদ লাগতে দেবে না, বৃষ্টি পড়তেও দেবে না।

ছাতা নিয়ে এসে, মাহবুব ভাইয়ের পেছন পেছন সেই ছাতা হাতে দৌড়ে দৌড়ে নিতুর পুরো মেক-আপ টাই ঘেটে গেলো। লেহেঙ্গার সেটিং পিন ছুটে গেলো।

চুলের সেটিং ক্লিপও নড়ে গেলো। এক পর্যায়ে ঘেমে নেয়ে, নিতু লেহেঙ্গা পাল্টে, পিওর কটনের একটা থ্রি-পিস পরে বরযাত্রী যাওয়ার জন্য গাড়িতে বসলো। তাও সিট পেলো বড়চাচীদের গাড়িতে।

আর মাহবুব ভাই??

নিজে আপাদমস্তক পলিশড হয়ে, বেগুনি পাঞ্জাবি, তাতে বুকের কাছে সোনালি সুতোয় পাথর বসানো কাজ করা, কালো জিন্স আর চমৎকার স্যান্ডেল পায়ে, চোখে বেগুনি হাইলাইটের গগল, আগাগোড়া পুরোটাই ফিল্মস্টার বনে বিয়েতে গেলেন। আর উনার গাড়িতে সব উনার বান্ধবীরা।

এই দুঃখে নিতুর বিয়েতে খাওয়া দাওয়া হলো না, অাগ্রহ করে ছোট মামাণীর সামনে যাওয়াও হলো না। বাড়ি ফেরার জন্য সবার আগে সে একা এসে গাড়িতে বসলো, এবং ঘুমিয়ে পড়লো।
বাড়ি এসে যখন ঘুম ভাঙলো, সবাই তখন নেমে গেছে গাড়ি থেকে।

নিতু ছুটে এসে সবার আগে
মাহবুব ভাইয়ের খোঁজ করলো।
এর মাঝে শিলা ফুপি বললেন,

—–গাড়িতে তুই কেমন ভুস ভুস করে ঘুমালি বলতো??

তোর ব্লাশন লেগে মাহবুবের তেত্রিশশো টাকার পাঞ্জাবি শেষ। সে পেলেই মারবে তোঁকে।

——আমি ঘুমালাম বলে, উনার পাঞ্জাবি নষ্ট হবে কেনো??

—–ওর কাঁধেই তো নাক ডেকে ডেকে ঘুমোলি। বেচারা একপাশ ফিরে থেকে থেকে নাকি ঘাড় ব্যাথা করে ফেলেছে।

খুশিতে নিতুর দিশেহারা অবস্থা। সে মাহবুব ভাইয়ের কাঁধে মাথা রেখেছিলো??

তাইতো বলি, এত আরামের ঘুম কেনো হলো তাঁর??

দৌড়ে এসে নিতু মাহবুব ভাইকে পেলো, বাড়ির সামনের কালভার্টের রেলিঙের উপরে বসা।
নিতুর তখন হার্টবিটের তোড়ে আকাশ পাতাল ভেঙ্গে যাবার অবস্থা।

–আমি আপনার কাঁধে ঘুমিয়েছিলাম??

——তুই কেনো আমার কাঁধে ঘুমোবি??

——-শিলা ফুপি বললো যে…?

——বলেছে নাকি??

উনার কি মাথার ঠিক অাছে?

কাকে দেখতে কাকে দেখেন। চশমার যা পাওয়ার। অামার তো মনে হয়, উনি লালকে নীল দেখেন। তুই হয়তো দাদুর কাঁধে ঘুমিয়েছিলি, উনি ভাবলেন আমি।
মাহবুব ভাই লাফ দিয়ে রেলিঙ থেকে নামলেন।

——-আরো যে সবাই বললো..
——তুই তো সবার কথায়ই, নাচিস!
সবাই যে তোঁকে দেখে সকালে বললো, তোঁকে টুকটুকে লালপরী দেখাচ্ছে তুই কি ভেবেছিস, সত্যি বলেছে?? ধুর…
তোঁকে দেখাচ্ছিলো, বড় দাদুদের লাল বাছুরটার মত, অারে নতুন যেটা হলো।

ভাগ্যিস এই থ্রি-পিসটা পরে বিয়েতে গিয়েছিলি, নইলে ছোটমামার শ্বশুরবাড়ির সবাই কি বলতো জানিস??

নিতু মাহবুব ভাইয়ের সামনে আর এক মুহূর্তুও থাকলো না। একছুটে ঘরে চলে এলো… নিতুর অভিমানের শুরু এখান থেকেই…

যথেষ্ট হয়েছে, উনার জন্য দম বন্ধ করে বসে থাকা। যথেষ্ট হয়েছে, উনার ছবি হাতে করে ঠোঁটে ছোঁয়ানো। আর নয়, এবার থেকে নিতু থাকবে, নিতুর মতো। মাহবুব ভাইকে সে একদম ভাববে না, উনি থাকুক উনার স্মার্ট বান্ধবীদের নিয়ে।

চলবে............

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন