ফন্ট সাইজ:
থিম:
নিতুর মাহবুব ভাই

পর্ব 3

লেখক: তৃধা আনিকা

নিতুর মাহবুব ভাই পর্ব ৩

তার কিছু দিন পর মাহবুব ভাই নিতুর কলেজে এসে হাজির। সেদিন নিতুর কলেজে অ্যানুয়েল কালচারাল ফাংশান। নিতু মহা সেজেগুজে শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হলো। কালাচারাল ইভেন্টে নিতুর গান গাওয়ার কথা। কিন্তু মাহবুব ভাইকে দেখে তাঁর গলা শুকিয়ে এলো।
তিনি কেনো এসেছেন??

সাথে আবার চারটে মেয়ে বন্ধু। নিতু একবার ভাবলো নিজে থেকে গিয়ে কথা বলবে, কিন্তু মেয়ে বন্ধুগুলো উনাকে এমনভাবে লেপ্টে আছেন যে, কাছে ঘেঁষাই দায়..…

মাহবুব ভাই পরে এসেছেন, এশ আর পিংকের ব্লান্ডার করা একটা সুন্দর পাঞ্জাবি। আর কি লম্বা লাগছে দেখতে, মাথা ভর্তি তো সবসময়কার মত একরাশ ঝাকড়া চুল। দেখেই নিতুর একটু পরপর মাথা ঝিমঝিম করে চোখ ঝাপসা হয়ে আসছিলো। মাহবুব ভাই যেনো নিতুকে খেয়ালই করলেন না, অন্য সব্বাইর সাথে কি সুন্দর হাত নেড়ে নেড়ে কথা, আর নিতু, যেনো চেনেই না নিতুকে!

একরাশ মন খারাপ নিয়ে নিতু গান গাইলো,
“বড় কষ্টে পাওয়া… প্রাণের চাওয়া… ”

কে শুনে কার গান?? নিতুর গানের সময় মাহবুব ভাই চা-খেতে বাইরে চলে গেলেন। নিতুর ইচ্ছে করলো, এই পৃথিবীর সব চা-ওয়ালাকে তক্ষুনি বোম বার্স্ট করে মেরে ফেলে।

ফাংশানের এক ফাঁকে নিতু মাহবুব ভাইয়ের চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো।
তোতলানো কণ্ঠে জিজ্ঞেস করলো,

—–আপনি ভালো আছেন মাহবুব ভাই??
মাহবুব ভাই আকাশ ফাটিয়ে ঝারি দিলেন,

—-ভালো ছিলাম, এই এখন তুই আমাকে জিজ্ঞেস করলি, এজন্য খারাপ আছি, খুব খারাপ আছি। কত বড় বেয়াদব, আমাকে কিনা জিজ্ঞেস করে, আমি কেমন আছি?? এক্ষুণি আমি তোর খোঁপা খুলে সব ফুল মাটিতে পিষে দেবো।

——–আমি তো এমনি জিজ্ঞেস করলাম।
——মুখে মুখে তর্ক… এমনি জিজ্ঞেস করলাম।

মাহবুব ভাই উঠে দাঁড়ালেন, নিতুর হাত ধরে সবার সামনে দিয়ে টেনে নিয়ে এলেন, সায়েন্স বিল্ডিং এর নিরিবিলি এক ক্লাস রুমে, এসেই ঝাঁকি দিয়ে দাঁড় করালেন।

নিতু কান্না কান্না গলায় বললো,
——–আর কোনোদিন আমি আপনাকে ভালো আছেন, জিজ্ঞেস করবো না, কোনোদিন না।
——আজ যে জিজ্ঞেস করেছিস, সেই শাস্তি আগে হোক তোর।
মাহবুব ভাই একটানে নিতুর খোঁপার ফুলটা ছিঁড়লেন, খোঁপাটা খুলতে গিয়ে এলোপাথাড়ি ক্লিপ টানতে লাগলেন,
——-ব্যাথা পাচ্ছি… আল্লাহ।

——-তুই ইচ্ছে করেই খোঁপাটা করেছিস, তাই না?? সারাবছর তো চুল খোলা, আজ খোঁপা কেনো?? পিঠ খালি করে ব্রা দেখাবি বলে তাই?? সাদা ফিনফিনে ব্লাউজের সাথে সাদা ব্রা পড়েছিস। দশ মাইল দূর থেকে সিগনাল দেখা যাচ্ছে।
সাদা ব্লাউজের নিচে পড়তে হয়, কালো বা হলুদ ব্রা, তুই দেখাবি বলেই সাদা পড়েছিস… তাই না??

মাহবুব ভাই নিতুকে আকাশ সমান চমকে দিয়ে , পিঠের দিকে ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে টেনে ব্রা টা ছিঁড়ে দিলেন। নিতু এবার শব্দ করে কেঁদে ফেললো।

——-আমি ইচ্ছে করে কিছু করিনি।
——ইচ্ছে করে করিস নি, ফাজিল। তুই গান গাইবার সময় তোর ছেলেবন্ধু গুলো হাঁ করে, তোর পিঠ আর পিঠের তিল গিলছিলো।
নিতু মেঝেতেই বসে পড়লো।
——-আমি বাড়ি যাবো।

——-বাড়ি কি আমি তোঁকে কাঁধে করে নিয়ে যাবো, যেভাবে পারিস, সেভাবে যা…
——-আমি একা কিছুতেই যেতে পারবো না।

মাহবুব ভাই নিতুকে তুলে ধরে বেঞ্চে বসালেন, নিজের পকেট চিরুনি দিয়ে চুলটা ঠিক করে অাঁচড়ে দিলেন।
ছেঁড়া ব্রায়ের হুকটাও আটকে দিলেন, আচলটা টেনে দিলেন…..
——-এখন বাড়ি যেতে হবে না। গানের প্রাইজ নিয়ে যাবি।

——আমি প্রাইজ পাবো না,
——-যেভাবে ব্রা দেখিয়েছিস, নির্ঘাত ফার্স্ট হবি।
নিতু বেঞ্চিতেই ঠায় বসে রইলো।
——-আয়..

——আমি যাবো না।
——-যাবো না মানে…
——তুই কি চাস?? তোঁকে আমি সবার সামনে দিয়ে কাঁধে করে নিয়ে যাই..
নিতু জবাব দিলো না।

এবং চোখের পলকেই,
মাহবুব ভাই নিতুকে উঁপুর করে কাঁধে নিয়ে রওনা হলেন,

নিতু দু-বার চেচালো, নামান বলছি আমাকে নামান, পরক্ষণেই মাহবুব ভাইয়ের কাঁধে কামড় বসিয়ে দিলো।
মাহবুব ভাই, সাথে সাথে নিতুকে নামিয়ে দিলেন।

——কামড় দিয়ে তো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিস বোধহয়। আমার চৌদ্দশো টাকার পাঞ্জাবি।
মাহবুব ভাই সেখানে দাঁড় করিয়েই চলে গেলেন। সেদিনকার ফাংশনে তাঁকে আর দেখা গেলোনা।

গানের জন্য নিতু ফার্স্ট প্রাইজ পেলো ঠিক ঠিক।
কিন্তু মাহবুব ভাই?? তিনি কেনো এমন হুট করে চলে গেলেন,

নিতু কি বেশি জোড়ে কামড় বসিয়েছে??? কামড় কি বেশি দেবে গেছে??. সেই সারারাত দুশ্চিন্তায় নিতুর ঘুম হলোনা। একবার ভাবলো, মাহবুব ভাই’কে ফোন করে খবর নেবে, পরক্ষণেই মনে হলো, ফোন করলে যদি উল্টো ক্ষেপে গিয়ে সারাবাড়ি জানিয়ে দেয়???
এক আকাশ দুশ্চিন্তা আর এক রাজ্য মন খারাপ নিয়ে নিতু গানের প্রাইজ পাওয়া ক্রেস্টটা ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললো।

তাঁর বেশ কয়েকমাস পরে নিতুর ছোটমামার বিয়ের ডেট ঠিক হলো।
ফ্যামিলি অকেশান মানেই, মাহবুব ভাইকে দেখার সুযোগ পাওয়া। আনন্দে নিতুর বিয়ের আগে বেশ কয়েক রাত একফোঁটা ঘুম হলোনা।
বিয়েতে নিতুদের যেতে হলো, প্রায় সপ্তাহখানেক আগে।

মাহবুব ভাই এলেন, হলুদের দু-দিন আগে। তাঁর বিমানবাহিনীতে চাকরি হয়েছে সবে।
কি ভাবসাব! সাথে নিয়ে এলেন একদল বন্ধু-বান্ধব। এর মধ্যে বান্ধবী তিনজনকে দেখে, নিতুর পেট ব্যাথা শুরু হয়ে গেলো।

কি সুন্দর চুল, কি সুন্দর কথা বলার ভঙ্গি! নখের নেইলপলিশ মিররের মতো।
তাঁদের সামনে গেলেই নিতুর মন ছোট হয়ে আসে। বুকে হাসফাঁস লাগে।
মাহবুব ভাইয়ের সাথে নিতুর দেখা হতেই তিনি ভ্রুঁ কুঁচকে বললেন,

——কিরে নিতু? একটু পরপর দেখলাম নাক চুলকাচ্ছিস?
——কই?, মাত্র তো দু-বার চুলকালাম।

—–সেটাই তো, কৃমির ঔষধ কতদিন ধরে খাস না বলতো??
পেটে কৃমি হলে, এমন নাক চুলকায়। বড় দাদু বলেন.. জানিস না??

——-ধুর, এসব কুসংস্কার!
——কুসংস্কার বলে কি মানবি না নাকি?? হুঁহ..
——কুসংস্কার ও মানতে হবে??

——-অবশ্যই মানতে হবে। আমরা কুসংস্কার মেনে মেনে বড় হবো, আর তুই এমনি দিন কাটাবি?
এক্ষুণি দুটো কৃমির ট্যাবলেট মুখে পুড়ে খেয়ে নে.. যা..

নিতু আচ্ছা বলে কৃমির ঔষধের খোঁজে গেলো।
এর মাঝে মাহবুব ভাই আবার নিতুকে ডেকে পাঠালেন।
হুকুমের মত করে বললেন,

——বিয়ে বাড়িতে সবাই কাজ করছে, তুই-ই শুধু ঘুরে বেড়াস…. তুই কি ঘুরনিঝারু??
কাজ নেই তোর??

——আমিও তো কাজ করি, সকালে নানুর বিছানা ভাঁজ করে দিয়েছি।
——-বিছানা ভাঁজ করা কোনো কাজ হলো?? আজীবন কি তুই বিছানার কাজই করবি?? কখনো বিছানা ভেজাবি, কখনো ভাঁজ করবি।
শোন্, এখন থেকে তোর দায়িত্ব আমার বান্ধবীদের খেয়াল রাখা। টোয়েন্টি ফোর আওয়ারস, তাঁদের সার্ভিস দিবি।

নিতু গোমড়ামুখে বললো,
——আচ্ছা।

কিন্তু মনে মনে বললো, আমি ওদের কাজ কেনো করবো মাহবুব ভাই?? আমি তো টোয়েন্টি ফোর আওয়ারস আপনার সার্ভিসে নিয়োজিত থাকতে চাই।
হলুদের আগের দিন রাতে মাহবুব ভাই ঘোষণা করলেন, আজকে মুভি নাইট। আজ জমিয়ে সিনেমা দেখা হবে।

নিতু সাথে সাথেই ঠিক করলো, সে মুভি দেখবে না। মাহবুব ভাইয়ের মুভি মানেই কারিনা কাপুর। এই একটা নায়িকা, যাকে দেখামাত্র মাহবুব… হায়ইইই.. বলে গলায় টান দিয়ে শুয়ে পরেন।

চলবে.........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন