ফন্ট সাইজ:
থিম:
নিতুর মাহবুব ভাই

পর্ব 6

লেখক: তৃধা আনিকা

নিতুর মাহবুব ভাই পর্ব ৬

ক্লিনিকে নিতুকে থাকতে হলো চারদিন। চারদিনে নিতুর দুদিন একদম বেহুঁশে কেটেছে।
ধুম জ্বরে শরীর শুকিয়ে একরাশ অরুচি নিয়ে নিতু যখন বাড়ি ফিরলো তাঁর মনে হলো তাঁর জীবনের অনেক কিছুই বদলে গেছে।

অনেক কিছু। মাহবুব ভাই নামক কষ্টটা বুকে অত চাপ দিচ্ছে না। নিজেকে স্বাধীন লাগছে। ভালোবাসার দায়িত্ব থেকে মুক্ত লাগছে। আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাঁকালে, আয়নার নিতু’ র সাথে কথা বলতে ভালো লাগছে।

সে রুমে এসেই মাহবুব ভাইয়ের সব ছবি পুড়িয়ে ফেললো।

আর এদিকে জ্বর হওয়া মুখের অরুচি যেনো নিতুর জন্য একটা মঙ্গলজনক শক্তিতে পরিণত হলো।
মাহবুব ভাইয়ের ঘোর দূর করতে সেটা কাজ করতে লাগলো টনিকের মত। খেতে বসলে সে নাক কুঁচকে যখন খাবারের দিকে তাঁকায়, তার মনে হয় মাহবুব ভাই প্লেটে বসে আছেন।
সে তখন খাবারটাকে ইচ্ছেমত ছানাছানি করে ফেলে দেয়।মাহবুব ভাই ভেবে রুটি ছিঁড়তে ছিঁড়তে টুকরো করে তাতে থু করে ফেলে দিলে এক অজানা শান্তি আসে মনে।

কলেজে প্রতি ক্লাসে সে আগের থেকেও বেশি মনোযোগী। নিজের পড়াশোনায় তখন অন্যরকম আনন্দ। কেমিস্ট্রি বইয়ের প্রতিটা রিয়েকশান সে মাহবুব ভাই ভেবে এক নিমেষেই কেটে কুটে সলভ করে ফেলে।

ক্যালকুলাসের সব গুলো জটিল সমস্যা সে মাহবুব ভাই ভেবে ফাটিয়ে সলভ করে।
ইয়ার ফাইনালে সবাইকে অবাক করে দিয়ে নিতু ফার্স্ট হয়ে গেলো।
এরমাঝে বড়চাচী একদিন বললেন,

নিতু হুট করে পড়াশোনায় এত ইমপ্রুভ করছে, দ্যাটস এমেইজিং। এটা এপ্রিশিয়েট করে বাড়িতে একটা ডিনার রাখলে কেমন হয়?
বাবাও সায় দিলেন এতে।
—হু। সবাইকে বলা হোক। পড়াশোনায় এত ডুবে থাকলেও তো চলবে না। একটু হইচই ও দরকার আছে।

সবাইকে আসতে বলি নিতু?
—সবাইকে মানে?

—এই তো, রূপা, মুকুল, মাহবুব, নীলু..
নিতু গম্ভীর গলায় বললো,

—সামান্য একটা ইয়ার ফাইনালের রেজাল্টের জন্য সবাইকে এত ডাকাডাকির কি আছে? তাছাড়া আমার এখন কাজিনদের সাথে কথা বলতে ভালো লাগেনা।
বড়চাচী বিস্মিত গলায় বললেন,

—পড়াশোনা করতে গিয়ে তুমি আবার সেল্ফ সেন্টারড হয়ে যাচ্ছো না তো নিতু?

ইদানীং দেখছি, তুমি ইনট্রোভার্টদের মত আচরণ করছো। কোনো কাজিনের ফোন ধরছো না। কোনো ফ্যামিলি ফাংশানে যেতে চাইছো না.. নিথিশার বার্থডেতেও গেলে না? হোয়াই?

—আমি পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে চাই চাচী। কোনো ধরনের ফ্যামিলি গেদারিংয়ে আমায় না ডাকলে বরং ভালো হয়। এতে সময় নষ্ট।

আমি আর কোনো ধরনের
পারিবারিক অনুষ্ঠানে জয়েন করতে চাইনা।
বলেই নিতু গটগট করে বড়চাচীর সামনে থেকে চলে এলো।
বাবা ও বড়চাচী বিস্মিত হয়ে দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলেন।

তাঁর কিছুদিন পরেই নিতুর লীনাপু’র বিয়ে ঠিক হলো। বাড়িশুদ্ধ সবাই যখন বিয়েতে যাবার জন্য তৈরি, নিতু ভারী গলায় বললো,

—আমি যাবোনা মা।

—যাবিনা মানে?

—বাড়িতে একা থাকবি কি করে?

—এক তো নই। বড়চাচা তো আছেন!

—একা পারবি?

নিতু নরম স্বরে বললো,
—খুব ভালো পারবো মা।
তারপর মনে মনে বললো,

তুমি তো জানো না মা, এখন থেকে আমার জীবনের সবকিছু আমি একা করবো৷ আমি যে একা একা সবকিছু করতে পারি, এটা আমি আমার মনের কাছে প্রমাণ করতে চাই।

—লীনার বিয়ে তো। তাও আবার বড় আপার দেওরের ছেলের সাথে। এপিঠ ওপিঠ দুদিক থেকেই সব আত্মীয়রা আসবে। তুই কিন্তু মিস করে গেলি। নিজেদের মধ্যে বিয়ে, কত মজা হবে ভাবতে পারছিস?
মা অতি উৎসাহী ভঙ্গিতে ব্যাগ গুছিয়ে নিতে লাগলেন।
নিতু হুট করেই বললো,

—মা আমায় কখনো আত্নীয় স্বজনের মাঝে বিয়ে দিও না। কথা আসলেও না।
—এখন তোর বিয়ে নিয়ে কে ভাবলো? সে তো অনেক দেরি।
—আগে থেকে বলে রাখলাম, আত্মীয় আর ডিফেন্সে জব করা লোক এই দুই ক্যাটাগরির পাত্র বাদ দিয়ে খুঁজবে।
মা হেসে ফেললেন।

—বাহ্, বিয়ে নিয়ে তুই তো অনেক সিরিয়াস। আচ্ছা, ঠিক বছে এই দুই ক্যাটাগরি বাদেই খুঁজবো। তা কবে বিয়ে করবি বলতো? এইচ.এস.সি’র পর?
—আরো পরে। ইচ্ছে ছিলোনা বিয়ে করার। তোমরা কষ্ট পাবে তো, তাই করবো।
বলতে বলতে নিতু কেঁদে ফেললো।
মা মাথায় হাত বুলিয়ে বললেন,

আমরা একদম কষ্ট পাবো না। তোর যদি কখনো বিয়ে করতে ইচ্ছে না করে, করবি না। রানু তো বিয়ে করেনি, তাতে তো আমরা রাগ করিনি।
—বাবা রাগ করবে আমি জানি।
বাবার খুশির জন্য একটা বিয়ে করতে হবে।

—আচ্ছা, ঠিক আছে।
একটা বিয়ে না’হয় করিস। তাই বলে বিয়ের কথা ভেবে এক্ষুণি কেঁদে ভাসাতে হবেনা। সে যখন হবে তখন দেখা যাবে।
নিতু চোখ মুছে হাসলো।

তাৎক্ষণিক সিদ্ধান্ত পাল্টে বললো,
—বিয়েতে যাবো মা। এখন যেতে ইচ্ছে করছে।
বড় আন্টির বিয়েতে এসে নিতু এই প্রথম অনুভব করলো, সে অনেক বিশেষ। সব কাজিনরা শুধু নিতু নিতু করছে।অথচ এক মাহবুব ভাইয়ের জন্য সে সবার থেকে দূরে ছিলো। নীলু’পু তো নিতুকে জড়িয়েই ধরে রাখলেন ঘন্টাখানেক।সবাই ঘিরে বসে নিতুকে।
—তোকে অনেকদিন পরে দেখলামরে নিতু। তুই তো বাবা পড়াশোনায় ফাটিয়ে দিচ্ছিস শুনলাম।
—আরে ধুর!

—তোর কি জ্বর হবার পরই এই পড়াশোনার বাতিকে পেলো নাকি?

নিতু তখন জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে চুপ করে তাঁকায়।
সবাই তাতে আরো অবাক হয়।
নিতুরা যেদিন গেলো। তাঁর পরদিন ভোরেই মাহবুব ভাই হাজির। সাথে একদল মেয়েবান্ধবী। ছেলেও অাছে একদল।
সবাই হুমড়ি খেয়েই ছুটে গেলো, মাহবুব এসেছে শোনে।
শুধু নিতু হাই তুলতে তুলতে বললো,

—পর্দাটা আরো টেনে দিয়ে যা পলু। আলো লাগছে চোখে, আমি ঘুমোবো আরো কিছুক্ষণ।
—সে কি রে? মাহবুব ভাইরা এলো। দেখতে যাবিনা? ওরা বারোজনের একটা গ্রুপ এসেছে। নিজেরাই গান করবে। এক ট্রাক বোঝাই করে বাদ্যযন্ত্র নিয়ে এসেছে।

নিতু জবাব না দিয়ে গাঢ় ঘুমে ডুবে পড়লো।
সেই ঘুম ভাঙলো দুপুর বারোটায়!
সকালের নাশতা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে।

নাশতায় বসে শক্ত আর নেতিয়ে যাওয়া রুটি ছিঁড়তে গিয়ে, নিতুর একটুও বিরক্তি এলোনা, বরং মনে হলো, তাঁর এই ঠান্ডা নাশতাটাই ভালো লাগছে।

সে চেয়ার ছেড়ে বড় ডাইনিং টেবিলটাতে উঠে নাশতার প্লেটটা কোলে নিয়ে আসন করে বসলো।আজ সবকিছু এত ভালো লাগছে কেনো?এত স্বতঃস্ফূর্ত! আহাঃ!

তক্ষুনি মাহবুব ভাই এলেন।
এবং বিকট স্বরে চেঁচালেন,
—নাশতা কি আছে? নাকি শেষ?

বিয়ে বাড়িতে এসে খাওয়াদাওয়ার এমন কষ্ট পাবো জানলে আসতামই না।

কিরে নিতু?
তুই নিজেই টেবিলে উঠে নাশতা সেঁজে বসে আছিস নাকি?

নিতু জবাব দিলো না।

সাদা ফুল হাতা শার্টে মাহবুব ভাইকে মাখনের মত লোভনীয় লাগছে। এই যে তিনি একটু করে শার্টের হাতা ভাঁজ করে নিয়েছেন, এতে তাঁকে আরো বেশি স্টাইলিশ লাগছে।তিনি কি আর বেশি চিকন হয়ে গেছেন?
নিতু কি কড়া চোখে একবার দেখে নেবে??

তাঁকাতে গিয়ে নিতু টের পেলো, তাঁর হাত-পা কাঁপছে। বেশ কাঁপছে। নিতু নিজেকে সামলাতে মনে মনে প্রার্থনা করলো, আল্লাহ কেউ আসুক।
কেউ আসুক। উফ্। প্রার্থনা কবুল হলো।
শিলা ফুপি এলেন।

শুধু শুধু চেঁচাবি না মাহবুব! সকাল থেকে তোর নাশতা তিনবার করে পাতে বাড়া হলো, তোকে তো আর পাওয়া গেলোনা।
—নাশতা খাওয়ার কি সময় আছে? আমি তো আর কম্বল গায়ে দিয়ে দিনকে রাত বানিয়ে ঘুমোচ্ছিলাম না। কাজ করছিলাম।
নিতু এই সুযোগে টেবিল থেকে নেমে পড়লো।

—তুই কই যাচ্ছিস নিতু?

— বসার ঘরে যাই ফুপি, টিভি দেখতে দেখতে নাশতা করবো।
—ফ্রিজ থেকে মাহবুবকে এক বোতল ঠান্ডা পানি দিয়ে যা। ইশ্ ঘেমে ছেলেটা একদম জবজবা হয়ে গেছে।
মাহবুব ভাই বিরক্তির শব্দ করলেন,

—শুধু এই ঘাম! সকাল থেকে অন্তত দশবার ঘেমে শুকিয়েছি। সব কাজ তো আমাকেই করতে হচ্ছে…
নিতু রোবটের মত ফ্রিজ থেকে পানি বের করলো।
বোতলটা নিয়ে টেবিল অবধি আসবার শক্তি যেনো নিতুর ছিলোনা।
মাহবুব ভাই আহলাদী স্বরে বললেন,

—আরেকটু মাংসের তরকারি নিয়ে অাসোতো ফুপি। খুব ভালো হয়েছে খেতে, তুমি রেঁধেছো?
শিলা ফুপি তরকারি আনতে চলে গেলেন। নিতু পানির বোতলটা টেবিলে রাখতে যাবে, মাহবুব ভাই খপ করে নিতুর হাত ধরে ফেললেন।
—জ্বর হয়ে নাকি তোর মাথাটা গেছে একেবারে? শরীরও তো গেছে..। সে বার তোর জ্বর হলো কেনো রে? কি জ্বর? বাত জ্বর নাকি দাঁত জ্বর?
নিতু জবাব দিলো না।

মাহবুব ভাই আরো শক্ত করে চেপে ধরলেন নিতুর হাতটা, যেনো এক্ষুনি মট করে ভেঙে দেবেন।
—বড়রা কিছু জিজ্ঞেস করলে জবাব নেই, দেবো থাপ্পড়! মুখ কি অচল?

বেয়াদব।
নিতু পাথর গলায় বললো,
—হাত ছাড়ুন মাহবুব ভাই।

মাহবুব ভাই নিতুর গলার স্বরে চমকে গেলেন।
—ওহঃ! তোর হাত ধরে ফেলেছি নাকি? আমি ভাবলাম পানির বোতল।
যেরকম শক্ত হাত তোর; কোনটা যে পানির বোতল, কোনটা যে হাত বুঝাই যায় না।

নে বোস। আমার রুটিগুলো ছিঁড়ে তরকারিতে ডুবিয়ে ভিজিয়ে দেতো! টায়ার্ড লাগছে খুব।
মাহবুব ভাই শার্টের কলারটা উপরে তোলে উহঃ বলে চেয়ারে ঘাড় সিথান করে বসলেন।
—আমি রুটি ছিঁড়তে পারবো না।
—এই সামান্য কাজটা…

মাহবুব ভাইয়ের কথা শেষ হলোনা। নিতু তার অাগেই বললো,
—আমার নিজের নাশতাই বাকি এখনো। এমনিতেই আমার আজ নাশতায় অনিয়ম হয়ে গেছে।
নিতু তাঁর নিজের নাশতার প্লেটটা নিয়ে চুপচাপ বেরিয়ে এলো।একটুও পেছন ফিরে দেখলো না। তাঁকালে সে ঠিক দেখতে পেতো মাহবুব ভাই পুরো এক বোতল পানি কেমন ডপডপ করে নিজের নাশতার প্লেটে ঢালছিলেন।
দুপুরে গোসলের আগে নিতু ব্যাগ থেকে কাপড় বের করছে তখন; মাহবুব ভাই দরজায় উঁকি দিয়ে বললেন,

তোর কাছে দাঁত মাজার ব্রাশ আছে নিতু?
বলতে বলতে তিনি ঘরে এসে দরজা আটকে দিলেন।
নিতু জবাব দিলো না।
—-কিরে শুনতে পাচ্ছিস না?? দাঁত মাজার ব্রাশ বলছি তো। আছে??
নিতু না তাঁকিয়েই বললো,
—কেনো?

—সাউন্ড বক্সে অনেক ময়লা জমে আটকে আছে। পরিষ্কার করতে ব্রাশ লাগবে। আওয়াজ গরগর করছে।
রাগে নিতুর মাথায় রক্ত চলে গেলো। আমার ব্রাশ দিয়ে সাউন্ড বক্স পরিষ্কার..!
কিন্তু মুখে শান্ত ভাব এনে বললো,

—আমার কাছে কোনো ব্রাশ নেই, মাহবুব ভাই ।
—বলিস কিরে? দাঁত মাজিস না তুই?
—না মাজি না।
—মুখে গন্ধ হয়না তোর?
—–আপনি দরজা বন্ধ করেছেন কেনো??
—–আমি করলাম নাকি?? ওটা তো পাল্লা ভারী বলে নিজে থেকেই আটকে গেলো!
—-আপনি মিথ্যে বলছেন।
——আমি মিথ্যে বলছি।

নিতু জামার ভাজ খুলে বিছানায় রাখতে রাখতে বললো,
——হু, মিথ্যে বলছেন, এবং এক্ষুনি দরজা খুলে বেরিয়ে যাবেন।
মাহবুব ভাই কিছুক্ষণ চুপচাপ নিতু’র দিকে তাঁকিয়ে থেকে বললেন,

—–একটা ব্রাশ থাকলে দিয়ে দে। চলে যাই।
নিতু চেপে রাখা চিৎকারে চোখ রাঙিয়ে বললো,

—বললাম তো আমার কাছে ব্রাশ নেই। আমি দাঁত
মাজি না। এই যে, হা…। দেখুন, আমার মুখে গন্ধ নেই! কথা ক্লিয়ার..
নিতু মাহবুব ভাইয়ের মুখের কাছে এসে বড় করে হা হয়ে নিঃশ্বাস ছাড়লো!
মাহবুব ভাই নিতুর বাঁ হাতটা তখন পেছন ক্যাজা করে ধরে ফেললেন।

নিতুকে চোখ রাঙিয়ে ঠেলতে ঠেলতে দেয়ালে চেপে ধরলেন,
—কত্ত বড় বেয়াদব! বলে কিনা মুখে গন্ধ নেই, দেখি হাঁ কর। কর.. আমার তো মনে হচ্ছে তোর মুখে এই পৃথিবীর সব গন্ধ। দেখি ঠোঁট মেল… আমাকে ধারালো কথা বলা। 

এত চাপার জোর আসে কোত্থেকে তোর। হু.. মুখ খুল.. এক্ষুনি চাপা তুলে ফেলবো তোর..
নিতু দু-ঠোঁট শক্ত করে চেপে চোখ বন্ধ করে ফেললো। মনে মনে বললো, আপনি একটা চূড়ান্ত ইতর মাহবুব ভাই।

—প্রতিদিন দাঁত মাজবি, দু-বার, না না তোর জন্য চারবার, তুই কি হা করবি নাকি, কেলিয়ে তোকে?

গন্ধটা না শুঁকে তো তোকে অামি ব্রাশের প্রেসক্রিপশনটা দিতে পারবো না।
মাহবুব ভাই ডানহাতে নিতুর দু-গাল চেপে ধরলেন।নিতু আহঃ বলে কঁকিয়ে উঠলো।
দরজায় দরাম দরাম কিল। পলাশ ডাকছে, নিতু…. নিতু… নিতু….

মাহবুব ভাই নিতুকে ছেড়ে দিলেন।

নিতু কপাল মুছলো। মেঝেতে গড়িয়ে পরা ওড়না তুলে নিয়ে গায়ে পরলো। চুলটা ঝেরে, সোজা হয়ে দাঁড়িয়ে অায়না দেখলো।
দরজা খুলতেই পলাশ হুড়মুড় করে ঘরে ঢুকে এলো।
—তুই এখানে নিতু, বড় খালুরা এসেছেন। তোকে খুঁজছেন।

নিতু ঠাস করে পলাশের গালে চড় বসিয়ে দিলো।
—তুই কি জানিস পলু, তুই এই পৃথিবীর সবথেকে বেয়াদব আর বখাটে ছেলে!
নিতু কথাটা বললো, মাহবুব ভাইয়ের দিকে তাঁকিয়ে।

—যাহ বাবা! বেয়াদবির কি করলাম?

—এই যে, এত জোরে চেঁচিয়ে ডাকলি অামাকে।
—চেঁচিয়ে ডাকলেই বেয়াদবি হয়ে গেলো?

—আবার মুখে মুখে তর্ক করছিস! শয়তান!
নিতু আরেকটা চড় বসিয়ে দিলো। এবং
তারপর সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মেরে বেরিয়ে গেলো।
নিতু চলে যেতেই মাহবুব ভাই পলাশকে ঠাটিয়ে আরেকটা চড় মারলেন।
—যাহ্ শালা! আবার কি করলাম?

—মহাঅপরাধ করেছিস! এই যে নিতু তোকে চড় মেরে চলে গেলো, তুই এমনি যেতে দিলি। ছেলে হয়ে আধ আঙুল মেয়ের চড় খাচ্ছিস। তুই তো ছেলে নামের কলঙ্ক।
—–ওতো এমনি মারলো!

——মেয়ে হয়ে চড় মেরে দিলো, আর তুই এমনি বলছিস। আমি হলে নিতুকে নদীতে চুবিয়ে দিতাম।
—–সামান্য একটা চড়ের জন্য নদীতে চুবাতে হবে?
—–দরকার হলে সমুদ্রে চুবাতে হবে!

মাহবুব ভাই পলাশের পায়ে একটা ল্যাং মেরে বেরিয়ে গেলেন।
সন্ধ্যানাগাদ
নিতু সবাইকে ডেকে ঘোষণা দিলো তাঁর দাঁত ব্যাথা।
—সে কি রে তুই রাতে গান গাইবি না? মাহবুব ভাই এত বাজিয়ে টাজিয়ে নিয়ে এলো।
—দাঁত ব্যাথায় তো কথাই বলতে পারছি না, অাবার গান?কোনো চান্সই নেই।

চলবে............

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন