ফন্ট সাইজ:
থিম:
খুনসুটির আলাপন

পর্ব 1

লেখক: মাহদিবা মিশি

[পড়ুন_সাদাত ও শখের খুনসুটির আলাপন।
ঝগড়া,মান-অভিমান,আড়ি-ভাবের সমন্বয়ে সমন্বিত এ খুনসুটিরআলাপন। ভালোবাসা এক অন্যরকম উপাখ্যান। অবশ্যই পড়বেন।আর সুন্দর অভিমত ব্যক্ত করবেন।আপনাদের প্রেরণাই আমার লেখার ছন্দ,গতি ও মাধুর্যকে সুরম্য লেখনীতে ফুটিয়ে তুলতে; অনস্বীকার্য। ]

____________________________________________

সূচনা__;)

ছাতিফাটা গ্রামে আষাঢ় মাস মানেই পাটের মাস। দক্ষিণ পাড়ায় শেখ বাড়ির আবাদি জমি ভর্তি পাট। মানুষ সমান উঁচু, সবুজ। সেই পাটক্ষেতের মালিক সাদাত শেখ।গ্রামের শেখ পরিবারের বড় ছেলে সাদাত।গোধূলির আকাশে তখন লালভে আভা ফুটে উঠেছে। সাদাত মাত্রই পাটক্ষেতে এসেছে।সাথে তার বাল্যবন্ধু উদয়।এসেই সে যা দেখলো তাতে তার চক্ষু চড়কগাছ। সে দেখলো দুটো ছাগল ছানা তার সদ্য বেড়ে ওঠা পাটের পাতা মনের সুখে চিবিয়ে খাচ্ছে।

এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখেই সাদাতের মেজাজ গরম হয়ে গেল। সে চিৎকার দিলো, “এই উদয়, এইগুলো কোন গুলামের পুতের ছাগল,আমার সব পাটের পাতা খাইয়া ফেলতাছে! তুই দেখোস না?”

সাদাতের কথায় উদয় নজর দৃঢ় করে বলে উঠলো, " আরে এই গুলা তো সাখাওয়াত বাড়ির মাইয়া শখের ছাগল ছানা।গত আড়াইমাস আগেই জন্ম হইছে।নাম রাখছে টুসু-টুসি।"

উত্তর পাড়ায় সাখাওয়াত বাড়ির শখের আছে দুইটা জান। দুইটা ছাগল ছানা। নাম দিয়েছে টুসু আর টুসি। সাদা-কালো ছোপ ছোপ। শখ স্কুল থেকে ফিরে আগে ওদের খাওয়ায়, ওদের নিয়েই পাগলামি। পুরো গ্রাম জানে, শখের টুসু-টুসিতে কেউ হাত দিলে শখ আগুন হয়ে যায়।

শখ নামটা শুনেই সাদাতের অন্য একটা বুদ্ধি মাথায় এলো।সে আর রাগান্বিত হলো না,ঠান্ডা কন্ঠে জবাব দিলো, “ওহ আচ্ছা, আমার জাত শত্রু শখের,শখের ছাগল।এদিকে আয় তো আমার লগে,ধর ওগুলারে।’

“ধরে কি করবি।ওগুলারে তাড়াইয়া দিলেই তো হয়।”

“আরে তোরে যেটা বলছি সেটাই কর না।আজকে সন্ধ্যায় ঐ টুসু-টুসির মাংস দিয়াই না হয় কাচ্চি করন যাইবো।”

“কি কস? সত্যিই কি এই ছোট ছানাগো তুই জবাই করবি।শুনেছি মেয়েটার বড্ড শখের ছাগল দু'টো।”

“শখের বলেই তো জবাই করবো।তারপর দেখবো ঐ সাখাওয়াত বাড়ির মাইয়ার দেমাগ কই যায়।”

“তোদের দুই পরিবারের রেষারেষিতে এই অবলা প্রাণী গুলোকে ক্যান বলির পাঠা বানাচ্ছিস।ওরা কি জানতো এটা তোর পাটক্ষেত? ওরা কি তোদের শত্রুতার কিছু বুঝে?”

“বেশি কথা কবি না তো।দেখ না কি করি।”

“তোর মতলব কিছুই বুঝি না।”

“এত বুঝতে হইবোও না।”

সাদাত নদীতে এসে টুসু-টুসিকে ধরে তার নৌকার খোপে বেঁধে রাখলো। তারপর গ্রামের এক রাখাল ছেলে মতিকে দিয়ে খবর পাঠালো,সাখাওয়াত বাড়ি।

গ্রামের ছাতিফাটা প্রাথমিক স্কুলে দশম শ্রেণিতে পড়ে শখ।সাখাওয়াত পরিবারের বড় ছেলে খলিল সাখাওয়াতের বড় মেয়ে।দুধে আলতা গায়ের রং, কোমড় ছড়ানো কেশরাশি,টানাটানা চোখ, গোলগাল মুকশ্রীতে হাসলে যেন অমাবস্যায় ও চাঁদের দেখা মিলো। সুন্দরী, সুশীলা, চঞ্চলা, জেদী,প্রকৃতি দুহিতা,মিষ্টভাষী, বন্ধু সুলভ শখ।গ্রামের সকলের সাথে তার সঙ্গতা হলেও সাদাতের সাথে তার অহিনকুল সম্পর্ক। মাঠে,ঘাটে,হাটে;যেখানেই দেখা হয় সেখানেই দু'জনের লেগে যায়।

শখ মাত্রই স্কুল থেকে ফিরেছে।বাড়ির চৌকাঠ মাড়াতেই মতি গিয়ে সাখাওয়াত বাড়ির উঠোনে দাঁড়ালো।শখকে দেখে এগিয়ে গিয়ে বলতে লাগলো, "শখ আপু, আপনের ছাগল সাদাত ভাইয়ের পাটক্ষেতে ডুকছে। সাদাত ভাই কইছে, ক্ষতিপূরণ হিসাবে ছাগল দুইটা সে জবাই কইরা খাইয়া ফেলবো।"

এ কথা শুনে শখের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।সে চকিত হয়ে উচ্চারণ করলো,

"কি! আমার টুসু-টুসি?"

বলেই কাধের ব্যাগ উঠুনে রেখে, শখ একছুটে দৌড়াতে দৌড়াতে ঘাটে এসে পৌঁছালো। দূর থেকে দেখলো সাদাত আর উদয় পাটক্ষেতের আইলে বসে আছে।রাগে -কান্নায় শখের নাকের ডগা টকটকে লাল হয়ে গেছে। কান্নার তোপে ঠোঁট কেঁপে কেঁপে উঠছে।সে দ্রুত পায়ে এগিয়ে গেলো সাদাতের পাশে,

"আমার ছাগল কই,সাদাত ভাই? আমার টুসু-টুসি কই?"

শখের আওয়াজে সাদাত চোখ তুলে তাকালো। তারপর গম্ভীর মুখে বললো, "কই আবার জবাই করে বাড়িতে রেখে আসছি।এখন মনে হয় আমাগো রন্ধন ঘরে,মতির মা কাচ্চি রাঁধবো কইলো।পাট খাইছে, শাস্তি পাইছে। শেষ।"

শখ এবার ঠোঁট ভেঙে কেঁদেই দিলো, "আপনে এতো পাষাণ!সামান্য পাটের পাতা খাইছে বইলা, দুইটা বাচ্চা ছাগলের সাথে এমন করলেন?"

“আমি আমার ক্ষতি পূরণ নিছি।তোরা তো ধোঁকাবাজ,ক্ষতি পূরণ চাইলে দিতি না।তাই শোধবোধ।”

“আমরা ধোঁকাবাজ?আপনারা ধোঁকাবাজ,চুর।চুরি কইরা আমার ছাগল খাইছেন।কাজটা আপনি একদম ঠিক করলেন না,সাদাত ভাই।আল্লাহ আপনের বিচার করবো!”

সাদাত কিছু বললো না। মুখ ঘুরিয়ে নিলো। কিন্তু, শখের জন্য ভেতরে ভেতরে তার খারাপ লাগছিল। সে ভাবছিলো একটু পরেই ফিরিয়ে দেবে। কিন্তু শখের কান্না দেখে মজাও লাগছিলো বেশ।

শখ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। সেই থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত খেলো না। উঠোনের কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। শখের দাদি মেহেরুন্নেছা সেই বিকাল থেকে শখকে খাবার জন্য কত জোরাজুরি করলেন কিন্তু কাজ হলো না।তার ছোট চাচি রহিমাও বার কয়েক মেয়েকে বুঝালেন, কিন্তু শখ আজ কারো কথাই বুঝতে চাইছে না।কেঁদেই যাচ্ছে এক নাগারে।তার বুক ছিড়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে মনে পড়ছে তার টুস-টুসির কথা।

একটু পর শখের বাবা জলিল সাখাওয়াত বাড়িতে ফিরলেন।মেয়ের কথা শুনে আগে মেয়ে ঘরে এসে পৌঁছালেন।মা মরা মেয়েটা ঐ ছানা দু'টোতেই তার প্রাণ।জলিল সাহেব মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, "কাঁন্দোনা আম্মা,আমি তোমারে আরো কয়টা ছাগল কিইনা দিমু নে।কাঁইন্দো না। আর সকালে গিয়া ঐ ঘাড়ত্যাড়া সাদাতের নামে চেয়ারম্যানের কাছে বিচার দিয়া আসমু।"

শখ বাবার আহ্লাদ পেয়ে আরো ডুকরে কেঁদে উঠে, "টুসু... টুসি... আব্বা আমার টুসু-টুসি...।ঐ সয়তান সাদাত ভাই কি করলো।আমি না হয় উনার ক্ষতি পূরণ দিয়া দিতাম আব্বা।"

“আচ্ছা সোনা মা আমার কাঁদে না।আমি সালিশে ওর নামে বিচার দিমু।ওরা তো বাটপার। তুমি আর কাঁইন্দো না আম্মা।কিছু খাইয়া লও আম্মা।তোমার ছোটমা তোমার জন্য এখনো না খাইয়া আছে।

“খাবো নে আব্বা, একটু পর।”

মুখে এমন বললেও শখ খেতে গেলো না আজ। শখের কান্না থামছেই না। তার মনে হলো সাদাতের মতো পাষান এ গ্রামে আর একজন ও নেই। আচ্ছা, আসলেই কি সাদাত তার কলিজার টুকরা দুটোকে মেরে ফেলেছে।এতটা নিষ্ঠুর কেউ হয়?

রাত নামলো। ছাতিফাটা গ্রামে ঝিঁঝিঁ পোকার ডাকছে।রাতের গভীরতা আজ মুখ লুকিয়েছে চাঁদের আলোয়।গ্রামের অর্ধেকের ও বেশি মানুষ ঘুমিয়ে পরেছে।কারণ, গ্রামে রাত ১০ টার পরই গভীর রাত। আভছা অমানিশা পুরো গ্রাম জুড়ে। গ্রামের মাঠে মাঠে জোনাকি পোকা উড়ছে।তারা যেন আলো- আঁধারির খেলায় মেতেছেন।

শখ রাতে না খেয়েই শুয়ে পরেছে।এখনো কান্না করছে।মনটা বিষন্নতায় ডুকরে কাঁদছে।বারবার টুসু-টুসির কথা মনে পরছে।শখের কান্না এবার রাগে পরিণত হলো। সে ভাবলো ঐ সাদাত ভাইয়ের থেকে সেও তার টুসু-টুসির প্রতিশোধ নিবে।ভাবনা মতো শখ তার বোন সেতুকে ডাকলো।সেতু তার পাশেই শুয়ে বেঘোরে ঘুমাচ্ছে।

"সেতু,এই সেতু উঠ, তাড়াতাড়ি উঠ।এত সকাল সকাল ঘুমাইয়া পরলি?'

সেতু ঘুম ঘুৃম কান্ঠে জবাব দিলো, "কি হয়েছে আপু, ডাকতাছো ক্যান?"

"উঠতো, তোকে নিয়ে ঐ চুর সাদাতের পাটক্ষেতে যামু।"

সেতু উঠে বসে চোখ কচলে বললো,"এত রাতে সেখানে ক্যান যাবা, আপু?"

শখ বিছানা ছেড়ে নামতে নামতে জবাব দিলো," দরকার আছে।তুই কাছারিঘর থাইকা কেরোসিনের বোতলটা আর মশাল নিয়া আয় তো।"

"কেরোসিন, মশাল ক্যান আপু?"

"ক্যান আবার? ওই সাদাত শেখ আমার টুসু-টুসিকে খাইছে। আমি ওর পুরা পাটক্ষেতে আগুন লাগাইয়া দিমু।প্রতিশোধ নিমু।"

সেতু ভয় পেয়ে গেলো, "আপু, আগুন লাগাইলে তো সাদাত ভাই চেয়ারম্যান চাচার কাছে বিচার দিবো!"

"দিলে দিবো।আমি কি ভয় পাই নাকি তোর সাদাত ভাইরে।"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন