রাত তখন প্রায় এগারোটা।কথামতো দুই বোন চুপিচুপি কেরোসিন ও একটা মশাল নিয়ে বের হলো, দক্ষিণ পাড়ার পাটক্ষেতের দিকে। আষাঢ়ের বাতাসে পাটগাছ দুলছে ফুরফুরে বাতাসে।নিস্তব্ধ চারিপাশ। অদূরে ঝিঁঝিপোকারা ডাকছে।গাছের ডালে পেঁচা বসে আশে পাশে তাকিয়ে কূজন করছে।ঘুঘুর ডাক বাতাসে ভারী ঠেকছে।
শখ হাতে একটা হারিকেন নিয়া মৃদু কদমে সেতুকে সাথে নিয়ে এসে উপস্থিত হলো সাদাতের পাটক্ষেতে। ক্ষেতে এসে তারা আশেপাশে চোখ বুলিয়ে নিলো,না কোথাও কেউ নেই।তা দেখে শখ কাঁপা কাঁপা হাতে পাটগাছে কেরোসিন ঢালতে লাগলো।সেতু আবারও বাঁধা দিলো, "আপু আগুন দেয়ার দরকার নাই।চল বাড়ি ফিইরা যাই।আগুন দিলে তো আর টুসু-টুসি ফিইরা আইবো না।"
শখ তখন সেতুকে ধমক দিলো, "চুপ কর তো।যা হওয়ার হইবো।এখন আমাকে সাহায্য কর।নয়তো মুখটা বন্ধ রাখ।"
প্রায় ১২১ বিঘা জমি জুড়ে পাটের বিশাল ক্ষেত। শখের আনা ২ বোতল কেরোসিনে ক্ষেতের এক /দশমাংশ ও পুড়বে না।এতেও শখের ভ্রুক্ষেপ নেই।সে শেষবারের মতো আশেপাশে তাকিয়ে মশালটা জ্বালিয়ে ছুড়ে মারে পাটক্ষেতে।মুহুর্তেই দাউদাউ করে জ্বলে উঠলো পাটক্ষেতের পাটগাছ গুলো।বাতাসের গতিতে আগুন ছড়িয়ে গেলো এক/চতুরাংশ জমিতে। আগুনের দিকে তাকিয়ে শখ তার চোখের অবশিষ্ট অশ্রু মুছে নিলো।এ আগুনের শিখা তার মনের দহন নিমিষেই নিভিয়ে দিলো।সেতু এখনো ভয়ে আশপাশে চোরা নজর বুলাচ্ছে।
এমন সময় হঠাৎ দূর নদীঘাট হতে একটা আতংকিত আওয়াজ ভেসে আসলো, "উদয়, ঐ উদয় এদিকে আয়।কেডায় যেন আমার পাটক্ষেতে আগুন দিছে।"
#মাহদিবা_মিশি
এদিকে সাদাতের কন্ঠ শুনেই শখ আর সেতু হারিকেন হাতে ছুট লাগালো।ছুটতে গিয়ে শখ হুঁচোট খেয়ে পরে যেতে গিয়েও ছুট লাগালো।সাদাত অনেকটা দূরে নদী ঘাটে ছিলো বলে সে আর উদয় আসতে আসতেই শখ ও সেতু পাটক্ষেতের এলাকা ছেড়ে দক্ষিণ দিক পেরিয়ে উত্তর দিকের রাস্তা ধরে নিলো।সাদাত তড়িঘড়ি করে সেচের পানি ছেড়ে দিলো সাথে উদয়ও বালতিতে করে পানি ছিটিয়ে দিতে লাগলো।সাদাত পাগলের মতো সেঁচের পাইপ দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে।আগুনে ইতিমধ্যে ক্ষেতের এক/পঞ্চমাংশ পুড়ে গেছে।ভাগ্যিস তারা ঘাটে নৌকায় ছিলো। নয়তো রাতের পর সকালে এলে পাটক্ষেত পুড়ো ছাইয়ে রূপান্তরিত পেতো। অবশেষে বহু কসরতে পাটক্ষেতের আগুন নিভিয়েছে ওরা।সাদাত ও উদয় এবার টর্চ হাতে আশপাশটা ঘুরে ফিরে দেখলো,না কাউকে দেখা যাচ্ছে না।একটা কাকপক্ষী ও না। তাহলে আগুনটা ক্ষেতে লাগালো কে?খুঁজতে খুঁজতে তারা কাউকে পেলো না।তখন উদয় শুধালো,
"কি মনে হয় সাদাত, আগুন কে লাগাতে পারে?ঐ সাখাওয়াত বাড়ির ছেলে সৌহার্দ্য নয় তো?ওর বোনের ছাগলের প্রতিশোধ নিতে আসছে হয়তো।"
ফিসেল হাসলো সাদাত, "ছেলে নয় উদয়,মনে হয় সাখাওয়াত বাড়ির মেয়ে! শখ সাখাওয়াতই এবারে মাঠে নামছে।"
"কিহহ..! এটা কেমন করে সম্ভম? তুই কেমন করে এত নিশ্চিত? আর এই রাতের বেলা শখের এত সাহস হইবো নাকি?"
তখন টর্চের আলোয় সাদাত একটা সোনার নুপুর উদয়ের সামনে তুলে ধরে।টর্চের আলোয় চকচক করছে নুপুরখানা।পুরোনো কারুকার্য শোভা পাচ্ছে নুপুরে।
"এই যে সাখাওয়াত বাড়ির বাঘিনী, শখ সাখাওয়াতের পায়ের নুপুর।এটাই তার প্রমাণ।"
"এটা শখের? তুই কি নিশ্চিত?"
"হুম,আজ বিকেলেই দেখেছিলাম ওর পায়ে।ভাগ্যিস নজর গিয়েছিলো, তাইতো চিনতে পারলাম, সাতচুন্নিকে।"
"এত বড় ক্ষতি করতে ওর বুক কাঁপলো না।না দেখলে তো পুরো ক্ষেত পুইড়া যাইতো।"
"সাখাওয়াত পরিবারের বুক কখনোই কাঁপে না উদয়।মানুষের ক্ষতি করেই ওরা অভ্যস্ত।"
"কালই বিচার নিয়া যাইস চেয়ারম্যান বাড়ি।এর একটা বিহীত চাই।"
"তা কেমনে হয়।কারণ,প্রথমে আমরা ওদের ছাগল ছানা আটক করেছিলাম।উল্টো আমরা ফেঁসে যাবো।"
"তো আমরা কি এমনি এমনি আটক করছি নাকি? ওরা ওদের ছাগল ছানা বাইন্ধা রাখেনাই ক্যান? তাছাড়া ছাগল ছানাগুলো তো আর আমরা জবাই করি নি।"
সাদাতের মুখে এবার ফুটলো রহস্যের হাসি,
"দারুন একখান কথা কছোস তো।আমি তো ভুইলা গেছিলাম টুসু-টুসি এখনো জীবিত।তাহলে চল,কালই যামু চেয়ারম্যান বাড়ি।"
"আর ছাগল গুলো কি করবি?"
"ওগুলো থাক, ক্ষতিপূরণ হিসেবে ওগুলা আমিই পামু।এবার চল বাড়ি চল,খিদে পাইছে অনেক।"
একথার পিঠে উদয় শংকিত কন্ঠে শুধালো, "বাড়ি যাবি মানে,আবার যদি ওরা আসে?"
সাদাত উদয়ের কাঁধেচাপা করে জবাব দিলো, "আরে আজকে আর আইবো না।ওরা মনে করবো আজ সারাটারাত আমরা পাহাড়া দিমু।অথচ,আমরা তো ঘরে গিয়ে নাকে তেল দিয়া আরামছে ঘুমামু।তা আর ওরা বুঝবোই না।"
"তারপরও যদি?"
"আরে চিন্তা করিস না, ব্যবস্থা আছে।"
বলে সাদাত কাকতাড়ুয়ার হাতে টর্চ বেঁধে দিলো।এতে বোঝা যাচ্ছে যে কেউ পাটক্ষেতে বসে পাহাড়া দিচ্ছে। তাছাড়া পাটক্ষেতের আশপাশটায়,সাদাত আর উদয় মিলে বড়ই কাঁটার বেড়া দিয়ে দিলো।এখন অন্ধকারে কেউ আসলে তার পায়ে কাঁটা ফুটবো নিশ্চিত।সব বন্দোবস্ত করে দু'জনেই বাড়ির দিকে রওনা দিলো।
বাড়ি ফিরেই সাদাত ডেকে উঠলো তার একমাত্র আদরের বোন স্নিগ্ধাকে।
"বোন ও বোন কই তুই, তাড়াতাড়ি খাওন দেয়, বড্ড খিদা পইছে।"
ভাইয়ের ডাক শুনে স্নিগ্ধা ছুটে এলো রান্নাঘর থেকে,
"আইয়া পরছো ভাইজান।বসো আমি খাওন দিতাছি।"
"আব্বা, দাদি আর সাহাদ খাইছে? আর ছোট চাচা কই"
"হো ভাইজান খাইছে সবাই, শুইয়া পরছে।সাহাদের কালকে স্কুল আছে তো সকালে।আর ছোট চাচারে খাওয়াইছি আমি।উনি এখনো শিমুল গাছের নিচে বইসা আছেন।বাড়ি আসেন নাই।”
“আচ্ছা দেখতাছি। তুই খাওন লো, আমি আর উদয় হাত-মুখ ধোইয়া আসি।"
"আচ্ছা যাও।আমি লইতাছি।"
বলে স্নিগ্ধা আড়চোখে উদয়ের পানে চেয়ে মুচকি হেসে রান্নাঘরে ফিরে গেলো।উদয় নজর সরিয়ে দেখলো সাদাত কিছু দেখেছে কিনা।এই স্নিগ্ধা ও না যখন তখন ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রয়।উদয় হইলো সাদাতের বাল্যবন্ধু। ছোটকালে তার বাবা মা কলেরা মারা যাওয়ার পরে শেখ পরিবারের মাথা জহুরা শেখ তারে এই বাড়িতেই নিয়ে আসলেন। বাড়ির পূর্ব দিকের এককোণে তার জন্য আলাদা একটা ঘর হলো।উদয় সেই ৪ বছর বয়স থেকে এই বাড়িতেই আছে।
শেখ পরিবারে রয়েছেন মোট সাতজন সদস্য। করিম শেখ,তার মাতা জহুরা শেখ, সাদাত,তার ছোট বোন স্নিগ্ধা ও ছোট ভাই সাহাদ আর বন্ধু উদয়।সাদাতের বয়স যখন মাত্র ১৮ তখন তার মা সাহাদের জন্ম দিয়েই মারা যান।স্নিগ্ধার বয়স তখন ১০ বছর।এরপর থেকেই তাদের আগলে রাখছেন দাদি জহুরা শেখ।
জহুরা শেখের বড় ছেলে করিম শেখ।শেখ বাড়ির বড় মেয়ে কারিমা শেখ।তার বিয়ে হয়েছিলো সাখাওয়াত বাড়ির বড় ছেলে খলিল সাখাওয়াতের সঙ্গে।তিনি তো সেতুর জন্ম দিতে গিয়ে সেই কবেই মারা গেছেন। আর ছোট মেয়ে রাহিমা শেখ ঢাকায় থাকেন। তার বিয়ে হয়েছে ঢাকায় একজন সরকারি চাকুরিজীবী ওসমানের সাথে।তাদের আবার দুই সন্তান।এক ছেলে রোহান ও এক মেয়ে রুহিণী।আর সাদাতের ছোট চাচা রহিম শেখ।একুশ বছর আগে ভালোবাসতেন সাখাওয়াত বাড়ির মেয়ে সালমাকে।জমি নিয়ে সংঘর্ষের পর সালমাকে সাখাওয়াত পরিবারের লোকেরা জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেন।সেই বিরহে করিম শেখ মানসিক ভারসাম্য হারান। একুশ বছর ধরে করিম শেখ মানসিক বিকারগস্ত।এভাবেই দিন কাটছে তার।
[কপি করা নিষিদ্ধ। কার্টেসি ছাড়া কপি করবেন না। ]