যাইহোক,হাত-মুখ ধুয়ে সাদাত ও উদয় এসে বারান্দায় একটা শীতল পাঠিতে বসলো।আর স্নিগ্ধা তাদের খাবার বেড়ে দিতে লাগলো,আজকে সে কচুর লতি রেঁধেছে চিংড়ি মাছ দিয়ে,সাথে গরুর মাংস দিয়ে ক্ষেতের লাউ ও পাবদা মাছের জুল করেছে।এটা আবার উদয়ের বড় প্রিয়।খুব যত্ন করে স্নিগ্ধা ভাইজান ও উদয়কে খাওয়ালো।খাওয়ানোর ফাঁকে ফাঁকে স্নিগ্ধা বারবার আড়চোখে উদয়ের দিকে তাকাচ্ছে, আর উদয় বারবার বিব্রত হচ্ছে।চোখ সরিয়ে নিচ্ছে। কারণ,বেশ ক’দিন ধরে স্নিগ্ধার ভাবভঙ্গি উদয়ের কাছে ভালো টেকছে না।মেয়েটা সদ্যই সপ্তদশীতে পা ফেলেছে।অবুঝ মনে কোনো একটা ভুল করে ফেললে সবচেয়ে বেশি সাদাতই কষ্ট পাবে। তাই উদয় যথাসম্ভব স্নিগ্ধাকে এড়িয়ে চলছে।
__________________________________________
সকালে চেয়ারম্যান বাড়ি সালিশ বসেছে।সাদাত এসে শখের নামে বিচার দিয়েছে।শখ যে তার পাটক্ষেত পুড়ানোর প্রচেষ্টা করেছিলো সে জন্যই। খবর পেয়ে খলিল সাখাওয়াত মেয়েকে নিয়ে হাজির হয়েছেন চেয়ারম্যান বাড়ি।সেতু ভয়ে জড়োসড়ো হয়ে শখের পিছনে দাড়িয়ে আছে।মেয়েটা বড্ড ভীতু।চেয়ারম্যান বাড়িতে আজ জড়ো হয়েছে গ্রামের অধিকাংশ মানু্ষ। এ ২১ বছর থেকেই শেখ পরিবার ও সাখাওয়াত পরিবারের নিয়ে নাহলেও ২৭০ বার সালিশ বসেছে চেয়ারম্যান বাড়ি।চেয়ারম্যান লুকমান সাহেব তাদের বিচার করতে করতে ক্লান্ত। গ্রামবাসীও তাদের ঝগড়া দেখতে দেখতে বিরক্ত।
একপর্যায়ে সালিশে বিচার শুরু হলো।চেয়ারম্যান সাহেব সাদাতকে সকলের সামনে ডেকে এনে তার আনত অভিযোগ জাহির করতে বললেন।সাদাত শখের নুপুরখানা মুঠোবন্ধি করে এসে সকলের সম্মুখে দাঁড়ালো। আড় চোখে একবার শখের দিকে তাকালো।চোখাচোখি হলে শখ মুখ ঝামটিয়ে দৃষ্টি সরিয়ে নিলো।সাদাত সকলের উপস্থিতিতে বলতে লাগলো,
"চেয়ারম্যান সাহেব,এই শখ কাল রাতে আমার পাটক্ষেতে আগুন লাগিয়ে ছিলো।ভাগ্যিস আমি তখন খেয়াঘাটে ছিলাম।নয়তো আমার কতবড় সর্বনাশ হয়ে যেতো একবার ভাবুন তো?আমি এর উচিত বিচার চাই।"
সাদাতের কথায় সোহাগ (শখের বড় ভাই) তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো,
"আমার বোন যে তোর পাটক্ষেতে আগুন দিয়েছে তার কি প্রমাণ আছে?"
"প্রমাণ,প্রমাণ তো অবশ্যই আছে!"
সাদাতের জবাবে আতকে উঠলো সেতু।ভয়ে আরো কাছুমাছু হলো সে।বোনের হাত শক্ত করে ধরে অসহায় ভাবে তাকালো তারদিকে,
"তুমি কেন এমন করলে, আপু।দেখো এখন ধরা খেয়ে গেলাম।"
শখ ভয় পাবার বদলে বিরক্ত হলো,"চুপ করতো, কিসের প্রমাণ। কোথায় পাবে সে প্রমাণ।আমাদের দেখেছিলো নাকি সাদাত ভাই?"
"কি প্রমাণ আছে দেখা দেখি।" বললো সোহাগ।
তার সাথে তাল মিলালেন চেয়ারম্যান সাহেব,
"হ্যাঁ দেখাও কি প্রমাণ এনেছো।"
বাকা হেসে সকলের সামনে সাদাত শখের নুপুর তুলে ধরলো, "এই সেই প্রমাণ!আমার পাটক্ষেতের পাশে পাইছি।সাথে মশাল ও এই কেরোসিনের বোতলটাও।"
নুপুর দেখে এবার শখ কিছুটা বিচলিত হলো।এ নুপুর তো তার।সোহাগ নজর ঘুরিয়ে বোনের পায়ে স্থির করলো,সত্যি শখের এক পায়ে নুপুর নেই।শখ উপায়ান্তর না পেয়ে অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে।
চেয়ারম্যান সাহেব তখন শখকে সামনে আসতে বললেন, "এখানে এসো মা।বল তো সত্যি তুমি এ কাজ করেছো।আর এ নুপুরখানা কি তোমার?"
শখ সাবার সামনে আসলো।মুখোমুখি হলো সাদাতের,কটমট করে তাকালো।তারপর জবাব দিলো, "জ্বি, নুপুরখানা আমার! আগুন দিয়েছি পাটক্ষেতে।কিন্তু কেন করেছি তা শুনবেন না, এ সাদাত ভাই আমার শখের ছাগল ছানা দু'টো তার সীমানায় ডুকছিলো বইলা, জবাই কইরা খাইয়া ফেলেছে।"
চেয়ারম্যান এবার ঘাড় গুরিয়ে সাদাতের দিকে তাকালেন, "কথাটা কি সত্যি সাদাত।তুমি শখের ছাগল খেয়ে ফেলেছো।ক্ষেতে ডুকতেই পারে ওরা অবুঝ প্রাণী; তাই বলে তুমি তাদের জবাই করে খেয়ে নিবে।"
"আমি তো ছাগল গুলো জবাই করি নাই চাচা।কেবলই বাইধা রাখছিলাম।ভাবছিলাম আজ ফেরত দিয়া দিমু।"
"মিথ্যা কইবা না সাদাত ভাই, আপনি নিজে কইছেন আমার টুসু-টুসিরে আপনি জবাই কইরা কাচ্চি খাইছেন।"
সাদাতের কথায় চ্যাত করে উঠে শখ।সাদাত তার কথার জবাবে উদয়কে ইশারা করতেই উদয় ছাগল ছানাগুলোকে নিয়ে এলো।তা দেখে উপস্থিত সকলে ভরকে গেলো।শখ হলো তাজ্জব। অস্ফুটে উচ্চারণ করলো,
"টুসু-টুসি!"
সেতু চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে।সোহাগ ও কপাল কুঁচকালো।ভাবলো সাদাত সত্যি সত্যি টুসু- টুসিকে জবাই করলো না।এ তো অসম্ভব। কারণ, এ ছেলে বরারবরই ঘাড় ত্যাড়। ইদানীং এত সরল হলো কি করে?
"শখ মা এই গুলা কি তোমার ছাগল?"
"জ্বি চাচা।কিন্তু, উনি বললেন জবাই করছেন।মিছা কথা ক্যান কইলেন সাদাত ভাই? সত্য কইলে তো আমি আগুন দিতাম না। "
"আমার ইচ্ছা হইছে তাই বলছি।তরে কৈফত দিতে বাধ্য নই।আর আগুন তুই এমনিতেই দিতি।সারা গ্রাম জানে গত বছর তুই আমার আখক্ষেতে বিনা কারনে তগো গরু ছাইড়া দিছিলি, বইলা আমার কত ক্ষতি হইলো।আমি তখনো কিছু কইনাই।কিন্তু আিজ আর ছাড় দিমু নাহ। "
খলিল সাখাওয়াত এবার বলে উঠলেন, "দেখেন লুকমান ভাই ঐ পোলা মিছা কথা কইছে।এর লাইগা আমার মাইয়া প্রতিশোধ নিতে গিয়া আগুন দিছে। এখানে আমার মাইয়ার কোনো দোষ নাই।"
খলিল সাখাওয়াতের কথায় করিম শেখ গর্জে উঠেন,
"মশকরা করেন মিয়া।আপনার মাইয়া আমার পোলার ক্ষেতে আগুন দিছে,কত লোকসান হইছে জানেন।ক্ষতিপূরণ দেন এখন।"
"আরে থামেন আপনারা।আমি দেখতাছি।"
চেয়ারম্যান ধমকে উনাদের থামালেন।তারপর সাদাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
"তা আগুনে তোমার ক্ষেতের কেমন ক্ষয় ক্ষতি হইলো সাদাত?"
"তেমন বেশি পুড়ে নাই, চাচা।তারপর ও ২০-২৫ হাজার টাকার লোকসান তো হইছেই।"
"হুম বুঝলান।কিন্তু তোমার শখরে মিছা কথা বলা একদমই উচিত হয় নি।নয়তো শখ এমনটা করতো না। শখের তো এখানে কোনো ক্ষতি হয়নি।তাই আমার বিচারমতে,তুমি শখের ছাগল দু'টো রেখে দাও! এতে তোমার ক্ষতিপূরণ পুষে যাবে।"
বিচারের রায় শুনে সাদাতের মুখে ফুটলো বাঁকা হাসি।শখ ফুঁসলো,তার প্রচন্ড রাগ হলো।তবে কোনো কথা বললো না। সাদাতের পানে রক্তিম চোখে চেয়ে গটগট করে প্রস্তান করলো।পিছু পিছু ছুটলো সেতু। সোহাগ সাদাতের কাছাকাছি ছিলো,যেতে যেতে সাদাতকে চোখ দিয়ে শাসিয়ে গেলো।সাদাত তা আয়ত্বে নিলো না বৈকি এড়িয়ে গেলো।কবির শেখ বিচারে জেতার আনন্দে বুক ফুলিয়ে ঠোঁট এলিয়ে হাসলেন।তা অতিশয় অপমানজনক ঠেকলো খলিল সাখাওয়াতের নিকট।তিনি মুখ ভোঁতা করে চলে গেলেন।সাদাত মনের সুখে টুসু-টুসিকে নিয়ে চললো বাড়ি।শখের মুখটা দেখার মতো ছিলো।মেয়েটাকে ক্ষেপাতে পারলেই তার যত আনন্দ। কেন যেন শখের রাগান্বিত মুখটা তার বেশি মনে ধরে।
[কপি করা নিষিদ্ধ।অনুমতি বিহীন কপি করবেন না।
গল্প পরে ভালো লাগলে অবশ্যই ]অভিমত জানাবেন।