ফন্ট সাইজ:
থিম:
তবুও ভালোবাসি তোকে

তবুও ভালোবাসি তোকে — ৩ + ৪

লেখক: কথা মেহেরিন

তবুও ভালোবাসি তোকে
লেখিকা - কথা মেহেরিন
পর্ব-৩

----------------------------------------------------------------------------

বাইকের ট্যাংক খুলে নাইফের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এক ফোঁটা তেলও নেই!

নাইফ রাগে রাকিবের শার্টের কলার চেপে ধরলো।

নাইফ: "শুধু তোদের জন্য, শুধু তোদের মুখের দিকে তাকিয়ে আমি ওই বাঁদরটাকে কোচিং-এ থাকতে দিয়েছি! আর ও কী করলো? আমার সাধের বাইকের তেল শেষ করে দিলো! এখন আমি বাড়ি যাবো কীভাবে?"

রাকিব কলার ছাড়ানোর চেষ্টা করছে, "আরে ভাই ছাড়, লাগছে তো!"

নিলয় তাড়াতাড়ি মাঝখানে এসে দাঁড়ালো।

নিলয়: "দোস্ত, ওরে ছাড়। তুই রাগ করিস না। তুই আমার বাইকটা নিয়ে চলে যা, আমি না হয় রিকশা করে যাবো।"

নাইফ চোখ পাকিয়ে বললো, "আর আমার বাইক? আমার এই R15 টার কী হবে? রাস্তায় ফেলে যাবো?"

নিলয়: "আরে না, আমি গ্যারেজে নিয়ে যাচ্ছি।"

নাইফ: "তোকে আমি বিশ্বাস করি না। তুই আমার বাইক নিয়ে গিয়ে আবার কোথায় আছাড় খাবি। আমি নিজেই নিয়ে যাবো। একটা ভ্যান ডাক!"

শেষমেশ তিন বন্ধু মিলে অনেক কষ্টে বাইকটাকে একটা ভ্যানের উপর তুললো। আশেপাশের মানুষজন তাকিয়ে হাসছে। কোচিং-এর সবচেয়ে রাগী স্যার, যাকে দেখে সবাই ভয় পায়, সে কিনা বাইক ভ্যানে তুলছে!

নাইফ আর রাকিব এক বাইকে উঠলো।

রাকিব: "তাসফিদের বাসায় পৌঁছে দিয়েছিস তো?"

নিলয়: "হুম, তোরা গ্যারেজে যা, আমি ওদের ড্রপ করে আসছি।"

নিলয় বাইক নিয়ে চলে গেলো ইরিন, অরা আর তাসফিকে একটা অটো উঠিয়ে দিয়ে সেও নাইফদের সাথে গ্যারেজ চলে যায়।

-----------------------------------------------------------------------------

*সন্ধ্যা ৫:৪৫ মিনিট।*

তাসফি বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। মনটা আজ খুশি। করলা স্যারকে একটা উচিত শিক্ষা দিতে পেরেছে ভেবে মনে মনে হাসছে।

হঠাৎ বাসার গেটের সামনে কড়া ব্রেকের শব্দ!

তাসফি নিচে তাকিয়ে দেখে, তিনটা বাইক। দুটো নীল, একটা অফ-হোয়াইট। তিনজনের মাথায় কালো হেলমেট।

কফির মগটা হাত থেকে পড়ে যেতে বেঁচে গেলো।

"হায় আল্লাহ! এই করলাটা এখানেও চলে এসেছে! কে বাঁচাবে আমায় এখন?

ও কাঁপা কাঁপা হাতে ফোন বের করে ইরিনকে টাইপ করলো - "বাঁচা! নিচে ওরা!"

দুই মিনিটের মধ্যে ইরিন ছুটে এলো।

ইরিন হাঁপাতে হাঁপাতে: "অরা কোথায়?"
তাসফি ফিসফিস করে: "রান্নাঘরে। আজ ওর রান্নার পালা।"
ইরিন: "শোন, তুই এখনই পালা। পেছনের গেট দিয়ে বের হ। বাইরে আমার কাজিন দাঁড়িয়ে আছে।"

তাসফি ওড়নাটা ঠিক করে যেই দরজার দিকে পা বাড়াবে, ঠিক তখনই...

সামনে যমদূতের মতো দাঁড়িয়ে আছে নাইফ!

গায়ে সেই কালো শার্ট, চোখে রাগ, কিন্তু ঠোঁটে একটা বাঁকা হাসি।

দুজনের মধ্যে মাত্র এক হাত দূরত্ব। তাসফি নাইফের পারফিউমের গন্ধটাও পাচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছে।

নাইফ এক পা এগিয়ে এলো। তাসফি এক পা পিছিয়ে দেয়ালের সাথে লেগে গেলো।

নাইফ ফিসফিস করে, একদম ওর কানের কাছে মুখ এনে বললো, "পালিয়ে বাঁচবে ভেবেছো, তাসফি? আমার বাইকের তেল শেষ করে পালিয়ে যাবে ভাছো। আর আমি কিছু বুঝতে পারবো না Veri bad..

তাসফি সাহস জুগিয়ে বললো, "প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কথা বলবেন না।"

নাইফ ওর কাঁপা হাতের দিকে তাকালো।

নাইফ: "তা ভর সন্ধ্যেবেলা, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে, হুম?"

তাসফি এবার পুরো তোতলাতে শুরু করলো, "ক-ক-কোথাও না তো স্যার! আমি তো ছাদে যাচ্ছিলাম!"

নাইফ ভ্রু কুঁচকে: "ছ্যা ছ্যা ছ্যা! কী পোড়া কপাল আমার! আমার কোচিং-এর সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রী নাকি তোতলা! এটা তো জানতাম না! আর ছাদ তো উপরে তুমি নিচের দিকে কোথায় যাচ্ছিলে কেনো।

তাসফি রেগে: "এই! আমি তোতলা না!"

তাসফি আর কিছু বলার আগেই পাশের ফ্লাট থেকে রাকিবের আম্মুর গলা ভেসে এলো, "বাবা নাইফ! একটু এদিকে আসো তো বাবা, তোমার সাথে জরুরি কথা আছে।"

নাইফ "আসছি আন্টি" বলে এক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকালো।

আর এই এক সেকেন্ডই তাসফির জন্য যথেষ্ট ছিল!

তাসফি এক দৌড়ে তার রুমে চলে গেলো !

নাইফ পেছন থেকে ডাকলো, "এই তাসফি! দাঁড়াও!"

কে শোনে কার কথা!

*চলবে----

---------------------------------------------------------------------------

তবুও ভালোবাসি তোকে
লেখিকা - কথা মেহেরিন
পর্ব-৪

-----------------------------------------------------------------------------

রাকিবদের বাসা থেকে বের হতে অনেক দেরি হয়ে যায়। বাসায় পৌঁছে বাইকটা পোর্টিকোতে পার্ক করে কলিং বেল বাজাতেই নাইফের আম্মু সেলিনা শেখ দরজা খুলে দেন। তার পাশে দাঁড়িয়ে আছে তার ছোট চাচি ফারজানা শেখ। নাইফ তার ছোট চাচিকে মামুনি বলে ডাকে।

নাইফ: "আম্মু, মামুনি তোমরা এখনো ঘুমাওনি কেন? কয়টা বাজে দেখছো?"

সেলিনা শেখ: "ইযান এখনো বাসায় ফেরেনি। দেখ না বাবা, ওকে ফোন করে কোথায় আছে। আমরা অনেকবার ফোন করেছি, বন্ধ পাচ্ছি।"[ ইযান নাইফের চাচাতো ভাই ]

নাইফ: "মামুনি, তোমাকে তো বলেইছে ইযান ফুপুর বাড়ি যাচ্ছে।" হয়তো ফুপুর বাড়ি থাকবে আজকে।

ফারজানা শেখ: "বলেছিল। কিন্তু আপাকে ফোন দিছিলাম, বলল যে ইযান সন্ধ্যার সময় চলে এসেছে। তার পর থেকেই ফোন বন্ধ পাচ্ছি।"

নাইফ: "ওকে, আমি দেখছি।"

তারপর নাইফ একজনকে কল দিয়ে স্পিকার অন করে দেয়। ফোনের ওপাশ থেকে মিহাদের কন্ঠ ভেসে আসে। [ মিহাদ নাইফের ফুপাতো ভাই ইযানে বেষ্ট ফ্রেন্ড ]

মিহাদ: "আসসালামু আলাইকুম ভাইয়া।"

নাইফ সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, " ইযান কোথায় তোর সাথে কি ?"

মিহাদ: "জি ভাইয়া, ইযান আমার সাথেই। আমরা এখন চুয়াডাঙ্গায় যাচ্ছি ভাইয়া। পৌঁছে ফোন দিবো।"

নাইফ: "ওকে।"

ফারজানা শেখ: "ওরা চুয়াডাঙ্গা কেন যাচ্ছে? কার আবার কি হলো?"

নাইফ: "তোমার আদরের মেয়ের সাথে দেখা করতে মনে হয়। আগেও তো রাতে এমন কত গেছে শুনছি।"

সেলিনা শেখ: "নূর তো এখন ঢাকায় আছে, ওরা চুয়াডাঙ্গা কেন যাবে?"

নাইফ: "What! নূর ঢাকায় এসেছে কবে? আর বাড়িতে আসেনি কেন?"

ফারজানা শেখ: "বলছে তোর জন্মদিনের দিন এসে নাকি তোকে সারপ্রাইজ দিবে। সেই সারপ্রাইজ পেয়ে নাকি তুই জ্ঞান হারাবি।"

নাইফ: "ফালতু কথা বন্ধ করো তো! আজব! আর টেনশন করতে হবে না, কাল বাসায় ফিরলে ওদের কাছে জিজ্ঞেস করলেই হবে।

সেলিনা শেখ - তুই খাবার টেবিলে বস আমি খাবারটা গরম করে নিয়ে আসি।

নাইফ- আমি রাকিবদের বাসায় ডিনার করে এসেছি।"

তারপর নাইফ দ্রুত কথা শেষ করে মা আর মামুনিকে ঘুমাতে বলে নিজেও রুমে এসে ঘুমানোর চেষ্টা করে, বাট কিছুতেই ঘুম আসছে না। মনে মনে ভাবছে, "আর মাত্র ৭ দিন পরে আমি আমার নূরপাখিকে দেখতে পারবো। কিন্তু ঢাকায় এসেছে, বাড়িতে কেন আসলো না? আর এমন কি সারপ্রাইজ দিবে যে আমি সোজা জ্ঞান হারিয়ে ফেলবো?"

এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় তার ঠিক নেই।

*----------------------------------------------------------------------

সকাল ৭টা বাজে। নাইফের সামনে বই নিয়ে তাসফি, অরা আর ইরিন বসে আছে।

তাসফি পড়া পারলেও নাইফ ওকে বাড়ি মারছে, না পারলেও মারছে।

তাসফি: "স্যার, অরা ইরিনকে তো কিছু বলছেন না। শুধু শুধু আমাকে কেন মারছেন?"

নাইফ: "ওরা দুই জনেই পড়া পারছে, তুমি পারছো না তাই।"

তাসফি (মনে মনে): "শালা করলার বাচ্চা করলা, তোরে তো আমি আনারসের সাথে দুধ দিয়ে পায়েস রান্না করে খাওয়াবো!"

*চলবে-----

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে তবুও ভালোবাসি তোকে — ৩ + ৪ শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন