#ইস্কে_শিদ্দাত্
#সানজিদা_আক্তার_মুন্নী
#পর্ব : - ৪
পাথুরে প্রাসাদের চারপাশ ঘিরে আছে জমাট কুয়াশার এক নিশ্ছিদ্র চাদর। রাস্তার ধারের আলোর খুঁটিগুলোর টিমটিমে আলো কুহেলিকার দাপটে নিভু নিভু করছে। অট্টালিকার উঁচু গম্বুজগুলো অন্ধকারের বুক চিরে ভূতুড়ে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। রাত এখন শেষার্ধের দিকে, চারপাশ এতটাই নিঝুম, শুকনো পাতার ওপর দিয়ে ইঁদুর ছুটে যাওয়ার শব্দও বজ্রপাতের মতো শোনায়।
তাজওয়ার বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো আছড়ে পড়ছে। সে জানে, সুযোগ দ্বিতীয়বার আসবে না। আর্থার জরুরি এক রাজনৈতিক সফরে লন্ডনে গিয়েছে। অন্তত এক সপ্তাহের আগে তার ফেরার কোনো কথা নেই। প্রাসাদের দমবন্ধ করা পরিবেশ আর আর্থারের পৈশাচিক আধিপত্য থেকে মুক্তির এটাই একমাত্র পথ। তাজওয়া আর তাকে দেওয়া বিশ্বস্ত পরিচারিকা নিজেদের সামান্য কিছু পোশাক আর জমানো কিছু মুদ্রা একটি ছোট পুঁটলিতে বেঁধে নিয়েছে। দুজনেই গায়ে জড়িয়ে নিয়েছে গাঢ় খয়েরি রঙের ভারী উলের লম্বা আলখাল্লা, যাতে অন্ধকারের সাথে অনায়াসেই মিশে যাওয়া যায়। মাথার ওপর কাপড়ের আচ্ছাদন টেনে দিয়ে তারা শব্দহীনভাবে পা বাড়ায় ভবনের পেছনের সরু বারান্দা ধরে।
প্রহরীরা এখন অঘোর ঘুমে আচ্ছন্ন। শীতের প্রকোপে যারা পাহারায় আছে, তারাও অগ্নিকুণ্ডের পাশে বসে ঢুলছে। অত্যন্ত সাবধানে, পায়ের পাতায় ভর দিয়ে তারা দুজন এগোতে থাকে। প্রতিটা কদম ফেলার আগে তাজওয়ার মনে হচ্ছিল, এখনই বুঝি কেউ পেছন থেকে তার নাম ধরে ডেকে উঠবে! কিন্তু না, তারা নির্বিঘ্নেই প্রাসাদের মূল প্রাঙ্গণ পেরিয়ে বৃহৎ লোহার তোরণের কাছাকাছি চলে আসে। স্বাধীনতার এত কাছাকাছি এসে তাজওয়ার চোখে জল চলে আসে। আর তো মাত্র কয়েকটা গজ, তারপর তোরণ পেরোলেই বিস্তীর্ণ প্রান্তর। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে অন্য কোনো প্রদেশে অথবা স্কটল্যান্ডের সীমান্তে পালিয়ে যাবে সে। আর্থারের পৈশাচিক প্রভাব আর কোনোদিন তাকে ছুঁতে পারবে না।
কিন্তু নিয়তি আজ তাদের নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতেছিল।
তারা যখন ঠিক তোরণের কাছাকাছি, তখনই কুয়াশার বুক চিরে ভেসে আসে এক ভয়ংকর শব্দ। ঘোড়ার খুরের জোরালো শব্দ! একটা-দুটো নয়, অসংখ্য ঘোড়া। সাথে শোনা যায় ভারী জুতোর আওয়াজ আর বর্মের ঝনঝনানি। তাজওয়ার শিরায় শিরায় রক্ত হিম হয়ে যায়। তোরণের বাইরের অন্ধকার ফুঁড়ে হঠাৎ করেই একদল মশালধারী সৈন্য উদয় হলো। আর মশালগুলোর লালচে আলোয় সবার সামনে যাকে দেখা গেল, তাকে দেখে তাজওয়ার মনে হলো সাক্ষাৎ যমদূত এসে দাঁড়িয়েছে।
সুঠাম এক কুচকুচে কালো ঘোড়ার পিঠে বসে আছে আর্থার!
পরনে তার দীর্ঘ শীতপোশাক, যা রাতের অন্ধকারের চাইতেও বেশি গাঢ়। তার তীক্ষ্ণ, হিমশীতল চোখ দুটো কুয়াশার মধ্যেও শিকারি নেকড়ের মতো জ্বলছে। তাজওয়ার বুঝতে বাকি রইল না, অজানা কোনো কারণে আর্থার তার সফর মাঝপথেই বাতিল করে ফিরে এসেছে।
"লুকিয়ে পড়ো!" তাজওয়া ফিসফিস করে পরিচারিকাকে নির্দেশ দেয়।
দুজনে দিশেহারা হয়ে দুই দিকে ছুটে অন্ধকারে মিশে যাওয়ার চেষ্টা করে। তাজওয়া কোনোমতে তোরণের এক ধারের ভাঙা দেয়াল গলে প্রাসাদের সীমানার বাইরে বেরিয়ে পড়ে। সামনেই দিগন্তবিস্তৃত এক গমের খেত। অন্ধকারের ভেতর দিয়ে সে পাগলের মতো দৌড়াতে শুরু করে শস্যভূমির দিকে। কিন্তু পেছন থেকে ভেসে আসা এক তীক্ষ্ণ চিৎকারে তার পা থমকে যায়। দাসী ততক্ষণে ধরা পড়ে গেছে।
আর্থার ঘোড়ার পিঠ থেকে নিচে নামেনি। সে তার অশ্বটিকে পরিচারিকার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। তার হাতের চাবুকটা বাতাসে একবার শিস কেটে ওঠে। ভয়ে, আতঙ্কে আর আর্থারের রক্তহিম করা চোখের চাহনির সামনে দাসী আর স্থির থাকতে পারে না। আর্থারের এক হুংকারে সে আঙুল তুলে দেখিয়ে দেয় শস্যখেতের দিকটা। জানিয়ে দেয়, তাজওয়া কোনদিকে পালিয়েছে।
আর্থারের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে তার কপালের রগগুলো দপদপ করতে শুরু করে। চোখের দৃষ্টিতে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক আক্রোশ। সে তার ঘোড়ার লাগাম টেনে ধরে কয়েকজন সৈন্যকে নির্দেশ দেয় প্রহরার জন্য, আর নিজে বাকি সৈন্যদের নিয়ে গর্জন করতে করতে শস্যখেতের দিকে ছুটে যায়।
এদিকে তাজওয়া দৌড়াচ্ছে শ্যাসক্ষেতের মধ্যে পাগলের মতো। তার পরনের ভারী পোশাক তাকে টেনে ধরছে। সে তার হাতের পুঁটলিটা আগেই ফেলে দিয়েছে। ছুটতে ছুটতে কাদায় আটকে তার পায়ের জুতো জোড়াও খুলে গেছে। এখন সে সম্পূর্ণ খালি পায়ে দৌড়াচ্ছে। শস্যখেতের এবড়োখেবড়ো মাটি, পাথরের টুকরো আর শুকিয়ে থাকা ফসলের ধারালো গোড়া তার কোমল পায়ে বিঁধছে। পা কেটে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। সে শুধু জানে তাকে পালাতে হবে। কনকনে ঠান্ডা বাতাসে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দৌড়ের চোটে তার মাথার আচ্ছাদন খসে পড়েছে, নিখুঁত করে বাঁধা খোঁপা খুলে গিয়ে লম্বা, অগ্নিশিখার মতো চুলগুলো রাতের বাতাসে এলোমেলোভাবে উড়ছে।
মানুষের পায়ের গতি আর কতক্ষণ অশ্বের গতির সাথে পাল্লা দিতে পারে?
পেছনের মাটি কেঁপে উঠছে। আর্থারের ঘোড়ার খুরের শব্দ প্রতি মুহূর্তে কাছে চলে আসছে। তাজওয়া শুনতে পাচ্ছে ঘোড়াটার ভারী নিঃশ্বাসের শব্দ। আর্থারের আসতে বেশি সময় লাগলো না। তাজওয়ার ঠিক পাশেই এসে পড়ে তার প্রকাণ্ড কালো ঘোড়াটা। তাজওয়া এক পলক তাকায় অশ্বারোহীর দিকে, আর ঠিক তখনই আর্থার চলন্ত ঘোড়ার ওপর থেকে একটু ঝুঁকে পড়ে। তার ইস্পাতের মতো শক্ত, পেশিবহুল হাত নেমে আসে তাজওয়ার দিকে।
তাজওয়া কিছু বুঝে ওঠার আগেই, আর্থার তার শক্তিশালী এক হাতে তাজওয়ার সরু কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে এবং এক হ্যাঁচকা টানে মাটি থেকে শূন্যে তুলে নেয়। চলন্ত অবস্থাতেই অত্যন্ত সাবলীলভাবে তাকে নিজের সামনে ঘোড়ার পিঠে বসিয়ে নেয় সে।
অপ্রত্যাশিত এই আক্রমণে তাজওয়ার গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে আসে। সে পাগলের মতো হাত-পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কেঁদে ওঠে, "ছেড়ে দিন আমাকে! আমাকে যেতে দিন!"
আর্থার এক ঝটকায় ঘোড়ার লাগাম টেনে থামায়। শস্যখেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে পড়ে ঘোড়াটা। চারপাশ থমথমে, শুধু দুজনের ভারী শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তাজওয়া আর্থারের সামনে বসে থরথর করে কাঁপছে। আর্থারের এক হাত তাজওয়ার কোমরে সাপের মতো পেঁচিয়ে আছে, আষ্টেপৃষ্ঠে পিষে ফেলার উপক্রম। আর অন্য হাতটি? তার পাষাণ, পেশিবহুল হাতটি এবার নেমে আসে তাজওয়ার বক্ষদেশে। কোনো রকম মায়া কিংবা সংকোচ ছাড়াই আর্থার তার প্রশস্ত হাতের থাবা দিয়ে তাজওয়ার বুকের পেলব অংশটি অত্যন্ত শক্তভাবে চেপে ধরে। আর্থারের হাতের নিষ্ঠুর চাপে তাজওয়ার মনে হয় তার শ্বাস-প্রশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে। এই নির্মম পেষণে তাজওয়ার বুকের সংবেদনশীল নরম অংশে তীব্র এক ব্যথার সঞ্চার হয়। আর্থার একই অবস্থাতেই ফিসফিস করে, অথচ এক ভয়ংকর হিমশীতল গলায় বলে ওঠে,
"তোমার কি আমার দেহের নিচে চাপা পড়ার শখ উঠেছে এই মাঝরাতে যে পালাতে গেছো? এত সাহস কই থেকে হলো তোমার?"
আর্থারের হাতের ভারী ধাতব আংটিগুলো তাজওয়ার বুকের স্পর্শকাতর অংশে নির্মমভাবে গেঁথে যেতে থাকে। পৈশাচিক চাপে আর শক্তিতে তাজওয়ার মনে হলো তার পাঁজরের হাড়গুলো গুঁড়িয়ে যাচ্ছে, আর বুকের ভেতরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় তার মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে আসে, "আহহহ!"
আর্থার তার মুখটা তাজওয়ার কানের একেবারে কাছে নিয়ে আসে। তার উষ্ণ, রাগান্বিত নিঃশ্বাস তাজওয়ার ঘাড়ের কাছে আছড়ে পড়ে। সে দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলে, "আহহ উহহহ করছো কেন? যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পালাচ্ছিলে কেন?"
কথাটা বলতে বলতেই তার বুকের ওপর থাকা হাতটার চাপ আরও নির্মম, আরও পৈশাচিক হয়ে ওঠে। উক্ত পৈশাচিক চাপে তাজওয়ার বুকের স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। ব্যথায় তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে। সে ডুকরে কেঁদে উঠে, হাঁপাতে হাঁপাতে বলে, "আমি... আমি থাকতে চাই না আপনার সাথে! ছেড়ে দিন... আমার বুকে ভীষণ ব্যথা করছে!"
তাজওয়ার কান্নাভেজা কণ্ঠস্বর আর ব্যথায় কুঁকড়ে যাওয়া শরীর আর্থারের ভেতরের দানবটাকে মুহূর্তের জন্য শান্ত করে, তবে তার আক্রোশ বিন্দুমাত্র কমে না। আর্থার এবার তার হাতের মুঠো কিছুটা হালকা করে। তারপর তাজওয়ার বুকের যে কোমল অংশে সে একটু আগে তীব্র চাপ দিচ্ছিল, সেখানে অত্যন্ত কর্তৃত্বের সাথে, আলতোভাবে হাত বুলিয়ে দিতে শুরু করে। তার অপ্রত্যাশিত স্পর্শে তাজওয়ার শরীরে কাঁটা দিয়ে ওঠে।
আর্থার তাজওয়ার কানের লতিতে ঠোঁট ছুঁইয়ে, এক ভয়ংকর প্রতিশ্রুতি দেওয়ার মতো করে বলে, "আমি দেখছি প্রাসাদে গিয়ে আর কোথায় কোথায় তোমার ব্যথা দিতে হয়। আজ রাতে যদি তোমার মুখ দিয়ে ফেনা না বের করি, তাহলে দেখিও।"
আর্থারের কথাগুলো তাজওয়ার কানের পর্দায় বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। এমনিতেই রাতের কনকনে শীত, খালি পায়ে দৌড়ানোর ক্লান্তি, তার ওপর ধরা পড়ার ভয় আর আর্থারের নোংরা, পৈশাচিক হুমকি, সবকিছু মিলিয়ে তাজওয়ার স্নায়ু আর এই চাপ সহ্য করতে পারে না। ভয় আর তীব্র লজ্জায় তার চোখের পাতা ভারী হয়ে আসে। সে আর্থারের চওড়া, উষ্ণ বুকেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে।
আর্থার এক মুহূর্ত স্থবির হয়ে বসে থাকে। তার বুকে এলিয়ে পড়া তাজওয়ার ফ্যাকাসে মুখের দিকে তাকায়। মেয়েটার এলোমেলো চুল, ঠোঁটে লেগে থাকা ভয়ের ছাপ, সবকিছু মিলিয়ে তাকে এক অসহায় পাখির মতো দেখাচ্ছে। আর্থার নিজের গলার ভারী ওড়নাটা খুলে তাজওয়ার মুখে আর মাথায় পেঁচিয়ে দেয়, যাতে রাতের কনকনে ঠান্ডা হাওয়া কিংবা তার সাথে থাকা সৈন্যদের নজর কোনোভাবেই মেয়েটার ওপর না পড়ে।
তারপর এক হাত দিয়ে তাজওয়ার কোমর আরও শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে, অন্য হাতে ঘোড়ার লাগাম টেনে ধরে। ঘোড়াটা এক তীব্র হ্রেষাধ্বনি করে ওঠে। আর্থার তার অমূল্য শিকারকে সাথে নিয়ে পুনরায় অন্ধকার, অভিশপ্ত প্রাসাদের দিকে ঘোড়া ছুটিয়ে দেয়। কুয়াশা ধীরে ধীরে তাদের গ্রাস করে নেয়, অথচ এই শস্যখেতে একটু আগেও এক শ্বাসরুদ্ধকর সংগ্রাম ঘটে গেছে।
একটু পর,,
প্রাসাদের বড় সভাকক্ষের দুটি উঁচু পাথরের পিলারে ভারী শিকলে বেঁধে রাখা হয়েছে তাজওয়া আর তার দাসীকে। পাথরখোদাই করা খাঁজে খাঁজে শিকলের দাগ বসে গেছে তাদের কোমর আর হাতের কব্জিতে। চারপাশে সারি সারি দাসী দাঁড়িয়ে আছে, মাথা নিচু, মুখ ফ্যাকাশে, ভয়ে নিশ্বাস নিতেও তারা শিউরে উঠছে। ঠিক সামনে, সোনার কাজ করা রাজকীয় সিংহাসনে পা তুলে বসে আছে আর্থার। আলোর রেখা তার মুখে পড়লেও সেখানে একটুকুও উষ্ণতা নেই, তার দুচোখ ঠিক প্রাণহীন ছাইরঙা পাথরের টুকরোর মতো।
পালানোর অপরাধে কড়া শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে, আট বালতি কনকনে বরফগলা জল। দাসীরা একে একে বালতি উঁচিয়ে ধরে, আর প্রথম জলের ঝাপটা গায়ে লাগতেই তাজওয়ার সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে যায়। এটি কোনো সাধারণ জল নয়, যুগের পর যুগ ধরে জমে থাকা বরফের পানি, যার তীক্ষ্ণ হিম পরশ চামড়া ভেদ করে সোজা হাড়ের মজ্জায় ঢুকে তুষারের স্রোত বইয়ে দেয়। দ্বিতীয় বালতি, তৃতীয় বালতি... প্রতিটি ঝাপটার সাথে সাথে তার ফর্সা ত্বক প্রথমে প্রচণ্ড ঠান্ডায় লাল হয়ে ওঠে, তারপর আস্তে আস্তে নীলচে কালশিটে দাগে ভরে যায়, ঠোঁটে ফুটে ওঠে ফ্যাকাশে নীল আভা।
যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে তাজওয়া। তবু সে আর্থারের দিকে করুণ চোখে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, "আমার দাসীকে ছেড়ে দিন। ও তো আসতে চায়নি, আমিই ওকে জোর করে সাথে নিয়েছিলাম। আমাকে শাস্তি দিন, দয়া করে ওকে মুক্তি দিন।"
এ কথা শুনে আর্থারের মুখে এক শয়তানি আনন্দ ফুটে ওঠে। খিলখিল করে হেসে উঠে সে জবাব দেয়, "তোমার দেখি দাসীর জন্য খুব দরদ! কিন্তু নিয়ম তো নিয়মই, এর একটুও নড়চড় হবে না।"
কনকনে শীতের চোটে তাজওয়ার শরীর থরথর করে কাঁপতে থাকে, দাঁতে দাঁত লেগে যায়, শুরু হয় একটানা হাঁচি। বরফশীতল জল তার রক্তের চলাচলেও বাধা তৈরি করছে। কাঁপতে কাঁপতে একসময় তার চোখের সামনে অন্ধকার নেমে আসে, আর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে, শিকলের ওপর ঝুলতে থাকে একটি প্রাণহীনপ্রায় দেহ। তারপরও আর্থারের পাথরের মতো মনে একটুকুও দয়া হয় না। আট বালতি জল পুরোপুরি ঢালা শেষ হওয়ার পর সে একেবারে নির্লিপ্ত গলায় নির্দেশ দেয়, তাজওয়ার ভেজা কাপড় বদলে তাকে তাড়াতাড়ি ঘরে রেখে আসা হোক।
পরদিন সকাল।
সময় এখন আটটা কি নয়টা। ইংল্যান্ডের এই অঞ্চলে আজ সূর্যের দেখা নেই, ঘন ছাইরঙা মেঘের চাদরের নিচে চারপাশ প্রচণ্ড ঠান্ডায় জমে আছে। জানালার কাচে শিশিরের নকশা ফুটেছে, বাইরের ঝোড়ো বাতাসের গোঙানি একটানা কানে বাজছে।
ধীরে ধীরে চোখ খোলে তাজওয়া। মাথাটা তার বড্ড ভারী, মনে হচ্ছে কেউ সেখানে পাথর চাপিয়ে দিয়েছে, সারা শরীরে বিষের মতো তীব্র ব্যথা গোশত থেকে হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হঠাৎ তার বুকের ভেতরটা হু হু করে ওঠে, হায় আফসোস! রাতের তাহাজ্জুদ আর ভোরের ফজরের নামাজটা আজ আর পড়া হলো না। এই ভাবনাটাই তার চোখে জল এনে দেয়। নিজের দিকে তাকাতেই সে খেয়াল করে, পরনে একটি লম্বা সাদা গাউন,তার বুঝতে বাকি থাকে না যে, দাসীরাই তাকে এই পোশাক পরিয়ে দিয়েছে।
পাশ ফিরতেই আতঙ্কে শিউরে ওঠে তাজওয়া। বিছানার ঠিক পাশেই একটা চেয়ারে বসে আছে আর্থার। তার এক হাতে ধরা চামড়ায় বাঁধানো একটা পুরোনো বই, আর তীক্ষ্ণ, হিমেল দৃষ্টি স্থির হয়ে আছে তাজওয়ার দিকে, ঠিক শিকারের আশায় ওঁত পেতে থাকা কোনো শিকারি পাখির মতো। তাকে দেখামাত্রই ভয়ে বিছানার চাদরটা শক্ত করে বুকে চেপে ধরে তাজওয়া। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, "দাসী কোথায়? ও ঠিক আছে তো?"
আর্থার সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে বইটা বন্ধ করে পাশে রেখে দেয়। তারপর আস্তে আস্তে তাজওয়ার দিকে ঝুঁকে আসে, তার কালো প্রতিচ্ছবি তাজওয়ার মুখের ওপর পড়ে। একদৃষ্টে তাকিয়ে নির্লজ্জভাবে সে বলে ওঠে, "আমাকে তোমার বুকে হাত দিতে দাও। কাল রাতে ঘোড়ার পিঠে যখন হাত দিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। কাপড় সরাও তোমার নগ্ন বুকে হাত রাখব এবার।"
এ কথা শুনে ঘৃণা আর ভয়ে তাজওয়ার গা ঘিনঘিন করে ওঠে। চাদরটা বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরে সে, পেছাতে পেছাতে আর্তনাদ করে ওঠে, "আমাকে আগে এই কথার জবাব দিন, আমার দাসীর সাথে কী করেছেন আপনি?"
আর্থার হঠাৎ তাজওয়ার পা শক্ত করে চেপে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটিয়ে তুলে ফিসফিসিয়ে বলে, "মেরে ফেলেছি।"
কথাটা কানে যেতেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় তাজওয়া। মগজে ধাক্কা দেয় শব্দটা, কিন্তু মানে বুঝতে কিছুটা দেরি হয়, মনে হয় সময় থমকে গেছে। পরমুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে সে তীক্ষ্ণ গলায় চিৎকার করে ওঠে, "আপনি একটা জানোয়ার! আমি জানতাম আপনি ঠিক এই কাজটাই করবেন। তাহলে আমাকেও মেরে ফেলুন! দয়া করুন, আমাকেও শেষ করে দিন!"
তাজওয়ার এমন সাহস দেখে আর্থার তার থুতনিটা রূঢ়ভাবে চেপে ধরে, আঙুলের সাদা হয়ে ওঠা হাড়ের প্রবল চাপ অনুভব করে সে। সাপের মতো হিসহিসিয়ে আর্থার বলে ওঠে, "এত বড় স্পর্ধা তোমার! আমাকে জানোয়ার বলছ?"
তাজওয়া জানে, মৃত্যু তার খুব কাছাকাছি। তবু ভয় পাওয়ার বদলে তার ভেতরে প্রবল এক ঘৃণার জন্ম নেয়, যা মৃত্যুভয়কেও হার মানানো এক অনুভূতি। শরীরের সবটুকু শক্তি দিয়ে সে আর্থারের বুক বরাবর সজোরে এক লাথি বসিয়ে দিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। এরপর রাগে ফেটে পড়ে সে চিৎকার করে বলে, "আপনি জানোয়ারও নন, আপনি একটা মানসিক রোগী! আস্ত এক নরপিশাচ, এক হিংস্র অমানুষ! আপনি একটা দয়াহীন রক্তপিপাসু দানব! পৃথিবীতে আপনার জন্ম নেওয়াটাই একটা বড় অভিশাপ, কুকুর কোথাকার!"
চলবে,,,
আগের পর্বগুলো
#ইস্কে_শিদ্দাত্
#সানজিদা_আক্তার_মুন্নী