ফন্ট সাইজ:
থিম:
ইস্কে শিদ্দাত্

পর্ব 3

লেখক: সানজিদা আক্তার মুন্নি

#ইস্কে_শিদ্দাত্ - (৩)
#সানজিদা_আক্তার_মুন্নী

আর্থার গলা চেপে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাজওয়ার চোখে চোখ রাখে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে, দাঁতে দাঁত চেপে সে হিসহিস করে ওঠে,

“তোমাকে আমি মারব না। তবে তোমার ওই দুঃসাহসী থাপ্পড়ের প্রতিশোধ আমি ঠিকই নেব। তোমার জন্য খাবার আনতে যাকে পাঠিয়েছিলাম, সে এলেই তাকে আমি শেষ করে দেব।”

আর্থারের নির্মম কথাগুলো শেষ হতে না হতেই দুজন দাসী খাবার হাতে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। চোখের পলক ফেলার আগেই আর্থার তার হাতের পিস্তল তুলে নেয়। কোনো রকম দ্বিধা ছাড়াই পরপর দুটো গুলি সে বিঁধিয়ে দেয় ওই নিরীহ দাসীদের বুকে। কানফাটানো শব্দে বাতাস ভারী হয়ে ওঠে বোধহয়, বারুদের কটু গন্ধে ভরে যায় চারপাশ। কোনো আর্তনাদ করার সুযোগটুকুও পায় না মেয়ে দুটো। বুক বিদ্ধ হওয়া তাজা রক্তের ফোয়ারা ছুটিয়ে থালাবাসনের ঝনঝন শব্দের সাথে নিথর হয়ে লুটিয়ে পড়ে মেঝের ওপর।

তাজওয়ার একটা রাগের মুহূর্ত, একটা থাপ্পড়ের খেসারত হিসেবে চোখের সামনে নিভে যায় দুটো নিষ্পাপ জীবন। দৃশ্যটার আকস্মিকতায় তাজওয়ার শিরদাঁড়া বেয়ে নেমে যায় মৃত্যুশীতল একখণ্ড বরফ। সে হতবিহ্বল, দিগ্বিদিকশূন্য হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। হু হু করে কান্নার বাঁধ ভেঙে যায় তার।

এ কান্না নিজের প্রাণ হারানোর ভয়ে নয়, একদমই নয়। এ কান্না নিজের একটি কাজের জন্য বলি হওয়া নিরীহ মানুষগুলোর জন্য। অপরাধবোধের তীব্র দহনে তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে তাজওয়ার চৌচির।

তাজওয়ার এই বুকফাটা আর্তনাদ আর্থারের কাছে একটা সুমধুর সিম্ফনি! এক পৈশাচিক অট্টহাসিতে সে কাঁপিয়ে তোলে ঘরকে। সে হাসতে হাসতেই বলে,

“এই যে দুটো প্রাণ নিলাম। এ হলো তোমার এক থাপ্পড় আর তোমার ওই অহেতুক জেদের শাস্তি! আর এবার মারব আমার মুখের ওপর গলা চড়িয়ে কথা বলার স্পর্ধার জন্য!”

কথাগুলো শূন্যে মিলিয়ে যাওয়ার আগেই সে আবার পিস্তল তাক করে দরজার দিকে। ট্রিগারে চাপ পড়ে ওর নির্দয় আঙুলের। আগের গুলির আওয়াজ শুনে যে হতভাগ্য প্রহরীটি দরজা দিয়ে দৌড়ে এসেছিল, শব্দ হলো কী জন্য হলো? প্রিন্সে ঠিক আছেন তো, তা দেখতে! কিন্তু দেখতে এসে ঠিক কী হয়েছে বোঝার আগেই অন্ধ বুলেটটি তার শরীর ভেদ করে যায়। ছিটকে পড়ে সে-ও, মৃত্যুর কোলে।

রক্ত, মৃত্যু আর বারুদের এই তাণ্ডবে তাজওয়া পুরোপুরি দিশেহারা হয়ে গেছে। আর সহ্য করতে না পেরে সে এগিয়ে যায় আর্থারের দিকে। নিজের দুই কাঁপা কাঁপা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আর্থারের পিস্তল ধরা হাতটি। চোখের জলে ভাসতে ভাসতে, ভাঙা গলায় সে আকুতি করে ওঠে,

“না! আর কাউকে মারবেন না! দয়া করুন! আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আর কোনো রক্ত নয়, দয়া করুন!”

তাজওয়ার অশ্রুসিক্ত চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায় প্রিন্স। তাজওয়ার গলা থেকে নিজের শক্ত হাতের মুঠো সরিয়ে নিয়ে গম্ভীর, শীতল কণ্ঠে সে বলে,

“আমার যে গালে তুমি চড় মেরেছ, ঠিক সেই গালেই তোমাকে ততক্ষণ চুমু খেতে হবে, যতক্ষণ না তা লাল হয়ে ওঠে। এটাই তোমার ক্ষমার কাফফারা। আর যদি এই শর্ত না মানো, তবে আরও তিনটে নিরীহ প্রাণ আমি কেড়ে নেব।”

মৃত্যুর এমন হুমকির কথা শুনে তাজওয়া নিজের মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে। ফোঁপাতে ফোঁপাতেই সে বলে,

“আ-আমি আপনার শর্তে রাজি। তবুও দয়া করে ওই নিরীহ প্রাণগুলো কেড়ে নেবেন না।”

এ কথা শুনে আর্থারের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক পৈশাচিক হাসির রেখা। তাজওয়াকে নিয়ে সে সোজা চলে যায় বারান্দায়। নিজের বিলাসবহুল সোফায় আয়েশ করে বসে সে তাজওয়াকে নিজের বাঁ উরুতে বসার ইঙ্গিত করে বলে,

“বসো এখানে।”

লজ্জা আর ঘৃণায় তাজওয়ার সারা শরীর থরথর করে কাঁপছে। একজন ধর্মপ্রাণ মুসলিম নারী হয়ে একজন নাস্তিক, পাষণ্ড পুরুষের এতটা ঘনিষ্ঠ সে কীভাবে হবে? তার নফস কিছুতেই এই অবমাননায় সায় দিচ্ছে না। কিন্তু অন্যদিকে তিনটি নিরপরাধ মানুষের মৃত্যুর দায়ও সে নিতে পারছে না।

এক বুক পাথরচাপা কষ্ট আর কাঁপা শরীর নিয়ে সে বাধ্য হয়ে আর্থারের বাঁ উরুতে এসে বসে। এই বাঁ গালেই সে আর্থারকে থাপ্পড় মেরেছিল। এখন এই গালেই তাকে ততক্ষণ নিজের ঠোঁট ছুঁইয়ে রাখতে হবে, যতক্ষণ না আর্থারের ফর্সা গাল লালচে হয়ে ওঠে।

তাজওয়া তার কাঁপা কাঁপা ডান হাতখানা রাখে আর্থারের কাঁধে, আর বাঁ হাত দিয়ে স্পর্শ করে তার চোয়াল। থরথর করে কাঁপতে কাঁপতে সে নিজের মুখ এগিয়ে নেয় আর্থারের গালের দিকে। তারপর চোখ দুটো শক্ত করে বুজে, এক আকাশ ঘৃণা বুকে নিয়ে আর্থারের গালে গাঢ়ভাবে নিজের ঠোঁট চেপে ধরে।

গভীরভাবে চুম্বন না করলে তো আর গাল লাল হবে না! তাজওয়ার চোখ গড়িয়ে পড়া উষ্ণ অশ্রুতে ভিজে যায় আর্থারের গাল। ডুকরে ডুকরে কাঁদছে তাজওয়া, আর চরম অনিচ্ছা ও ঘৃণা নিয়ে বাধ্য হয়ে একের পর এক চুম্বন এঁকে দিচ্ছে ওই গালে।

অন্যদিকে আর্থার চোখ বুজে এই পৈশাচিক আনন্দ উপভোগ করছে। সে তাজওয়াকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। নিজের দুই হাত সোফার হাতলের ওপর ফেলে রেখে চরম আয়েশে চোখ বন্ধ করে আছে।

আর্থার মানেই তো সাক্ষাৎ শয়তান! কোন সাহসে তাজওয়া তার গায়ে হাত তোলার স্পর্ধা দেখায়? এখন বুঝুক শাস্তির কতটা জ্বালা! এই কথা ভেবেই আর্থারের ঠোঁটে ফুটে ওঠে এক নিষ্ঠুর, মুচকি হাসি।

ক্রমাগত চুমু খেতে খেতে তাজওয়া রীতিমতো হাঁপিয়ে ওঠে। বিতৃষ্ণায় তার দম বন্ধ হয়ে আসতে চায়, তবুও গাল লাল হয় না! দীর্ঘক্ষণ এই যন্ত্রণাদায়ক মুহূর্ত পার হওয়ার পর অবশেষে তাজওয়া সফল হয়। আর্থারের ফর্সা গালে লালচে আভা ফুটে উঠতে দেখেই সে ছিটকে দূরে সরে যায়। হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট, কাঁপা স্বরে বলে ওঠে,

“হ-হয়ে গিয়েছে।”

তাজওয়ার কথায় আর্থার বাঁকা চোখে একবার তাকায়। তারপর ধীরপায়ে উঠে দাঁড়ায়। কণ্ঠে তার তিক্ততা,

“বুঝলে তো? আমার সাথে ঘাড়ত্যাড়ামি করলে পরিণতি কী হবে? ঠিক এভাবেই কাঁদিয়ে কাঁদিয়ে, তিলে তিলে মারব। বুঝলে?”

কথাটা ছুঁড়ে দিয়ে আর্থার সামনের দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে তাজওয়া নিজের চোখের পানি মুছে নিজেকে কিছুটা শক্ত করে, হারানো সাহসটুকু পুনরায় সঞ্চয় করে বলে ওঠে,

“প্রিন্স আর্থার, আপনাকে দেখে আমি একটা জিনিস খুব ভালো করে জানতে পারলাম।”

কথাটা কানে যেতেই আর্থারের পা থেমে যায়। সে পেছনে ঘোরে। কপালের চামড়ায় কয়েক ভাঁজ বিরক্তি ফুটিয়ে প্রশ্ন করে,

“কী?”

তাজওয়া এক চিলতে শুষ্ক হাসি হাসে,

“মানুষ যে কতটা নিকৃষ্ট আর কতটা নির্মম হতে পারে, সেটা।”

আর্থারের গলা এবার খাদে নেমে যায়। হুমকির সুরে সে বলে,

“সাহস দেখাচ্ছো?”

“না তো, সাহস দেখাচ্ছি না। শুধু নিজের নিষ্ঠুর অভিজ্ঞতার কথা জানাচ্ছি। আচ্ছা, আমার কি এটুকু স্বাধীনতাও নেই? নিজের অভিজ্ঞতা কাউকে বলার?”

আর্থার একটা তপ্ত শ্বাস ছাড়ে। দাঁতে দাঁত চেপে বলে,

“তুমি কি আমার হাতেই নিজের মৃত্যু লেখার পণ করেছো, মেয়ে? যে বারবার আমার কথার অবাধ্য হচ্ছো?”

তাজওয়া বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত কণ্ঠে বলে,

“আমি অবাধ্য হচ্ছি না। আমি শুধু বলছি, মানুষ কতটা নিষ্ঠুর আর করুণাহীন হতে পারে, তা আপনাকে দেখেই বুঝলাম।”

“আমাকে দেখে এখনো অনেক কিছু শেখার আছে তোমার। চলো, চুপচাপ নাস্তা করবে।”

তাজওয়া আর্থারের দিকে না তাকিয়েই তার পেছনে পেছনে হাঁটতে থাকে। সে জানে, এখন একটা কথা অমান্য করার অর্থ হলো এই জানোয়ারটা আরেকটা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে।

একটু পর

ঘরের ভেতর কাং টেবিলে ছোট পিঁড়ির মতো আসনে আর্থার আর তাজওয়া মুখোমুখি বসে আছে। আর্থার খাচ্ছে কলিজা ভুনা, তবে তা কোনো পশুর নয়, মানুষের। আর্থার এমনই, যখন যা মন চায়, সে তাই খায়।

অন্যদিকে, তাজওয়াকে দেওয়া হয়েছে স্বাভাবিক হালাল খাবার, গরুর গোশত আর রুটি।

তাজওয়া মাথা নিচু করে যান্ত্রিকভাবে একের পর এক লোকমা গিলছে। ভয়ে তার হাত-পা এখনো থরথর করে কাঁপছে। তাকে এভাবে কাঁপতে দেখে আর্থার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। হিমশীতল কণ্ঠে বলে,

“এভাবে কাঁপছো কেন? চুপচাপ খাও। বেশি কাঁপলে তোমার কলিজাই কিন্তু আমার পরবর্তী খাবার হবে।”

চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন