#ইস্কে_শিদ্দাত্
#সানজিদা_আক্তার_মুন্নী
#পর্ব : - ৬
প্রাসাদের সুপরিসর উন্মুক্ত বারান্দায় তাজওয়া দাঁড়িয়ে আছে। বিকেলের কনকনে বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে। চারপাশের নিঝুম পরিবেশকে চিরে দিচ্ছে এক অজানা আতঙ্ক। সে নিজের ইচ্ছায় এখানে দাঁড়িয়ে নেই, তাকে জোর করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার ঠিক পেছনে এক অশুভ মূর্তির মতো আর্থার তার সমস্ত পৈশাচিক জোর আর নিরঙ্কুশ কর্তৃত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। সে তাজওয়াকে পেছন থেকে নিজের পেশিবহুল দুই হাত দিয়ে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, তাজওয়ার নড়াচড়া করার কোনো উপায় নেই। আর্থার তার মুখ তাজওয়ার কানের একেবারে কাছে নিয়ে এসে গা-শিরশির করা ফিসফিসে স্বরে বলে,
"তাণ্ডব দেখো, আমার প্রিয় স্ত্রী।"
ভয়ে, আতঙ্কে আর এই অল্প সল্প শারীরিক অত্যাচারে দুর্বল হয়ে পড়া তাজওয়ার শরীর থরথর করে কাঁপছে। তার অনুভবে আসছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, হাঁটু ভেঙে শরীর এখনই লুটিয়ে পড়বে। সে কাঁপতে কাঁপতে কোনোমতে অস্ফুট স্বরে বলে ওঠে,
"আ-আমি দাঁড়াতে পারছি না।"
তাজওয়ার এই অসহায় অবস্থা দেখে আর্থার বিন্দুমাত্র বিচলিত হয় না। উল্টো তার চোখেমুখে ফুটে ওঠে এক ক্রুর তৃপ্তি। সে দরজার বাইরে অপেক্ষায় থাকা দাসীকে এক কড়া হাঁকে ডাক দেয়। ঘরের বাইরে মাথা নিচু করে ভয়ে সিঁটিয়ে থাকা দাসীটি এক ডাকেই ত্রস্ত পায়ে দৌড়ে আসে। আর্থারের উপস্থিতিতে ভয়ে তারও গলা কাঁপতে থাকে। তবুও মাথা সম্পূর্ণ নিচু রেখেই সে বিনীতভাবে বলে,
"জি প্রিন্স, হুকুম করুন।"
আর্থারের কণ্ঠ ভারী, গম্ভীর আর বরফের চেয়েও ঠান্ডা। সে নির্দেশ দেয়,
"প্রহরীদের বলো উঁচু সিংহাসন নিয়ে আসতে।"
দাসী দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে,
"আচ্ছা প্রিন্স।"
বলেই দাসী জীবন বাঁচাতে দ্রুতপায়ে সেখান থেকে প্রস্থান করে। তাজওয়া আতঙ্কিত ও ছলছল চোখে ঘাড় ঘুরিয়ে প্রিন্সের দিকে তাকায়। তার বুকের ভেতরটা অজানা ভয়ে ধুকপুক করছে। সে কাঁপা কাঁপা গলায় বলে,
"প্রহরীরা তো পুরুষ, আমায়... আমায় এই অবস্থায় এভাবে দেখে ফেলবে।"
আর্থার কোনো উত্তর না দিয়ে তাজওয়ার উন্মুক্ত গলায় নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ায়। আর্থারের স্পর্শে তাজওয়ার সারা শরীর এক তীব্র ঘৃণায়, অপমানে আর অস্বস্তিতে রিমরিম করে কেঁপে ওঠে। আর্থার আত্মবিশ্বাসের সাথে তার কানের কাছে মুখ নিয়ে দাম্ভিক স্বরে বলে,
"দেখবে না।"
কিছুক্ষণের মাঝেই প্রাসাদের পাথুরে মেঝেতে ভারী বুটের আওয়াজ শোনা যায়। চারজন সুঠামদেহী ও সশস্ত্র প্রহরী একটি ভারী ও সুসজ্জিত রাজকীয় সিংহাসন নিয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ায়। আর্থারের নির্দেশমতো তারা তাদের দৃষ্টি সম্পূর্ণ অবনত রাখে। কেউ ভুল করেও চোখ তুলে তাজওয়ার দিকে তাকানোর সাহস করে না। তারা বিনীতভাবে অনুমতি চায়,
"আসবো প্রিন্স?"
আর্থার তাজওয়াকে নিজের প্রশস্ত বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে। প্রায় পিষে ফেলার মতো আলিঙ্গন। এরপর প্রহরীদের উদ্দেশ্যে আদেশ দেয়,
"আসো, কিন্তু খবরদার এদিক-সেদিক তাকাবে না। দৃষ্টি নিচু রাখো।"
প্রহরীরা দ্রুত বারান্দায় প্রবেশ করে সিংহাসনটি যথাস্থানে নামিয়ে রেখে শব্দহীনভাবে চলে যায়। আর্থার সিংহাসনে গা এলিয়ে বসে পড়ে এবং তাজওয়াকে এক টানে নিজের দুই কোলের ওপর শক্ত করে বসিয়ে দেয়। তাজওয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলতে চাইলে আর্থার তার থুতনি শক্ত করে চেপে ধরে তাকে বাধ্য করে। তার আঙুলের চাপ তাজওয়ার ত্বকে ব্যথা তৈরি করে। সে নির্দেশ দেয়,
"এবার ঠিক করে নিচে দেখো।"
নিচে প্রাসাদের চত্বরে এক ভয়ংকর পৈশাচিক তাণ্ডব চলছে। বেশ কয়েকজন সাধারণ মানুষ আর্থারের স্বৈরাচারী ও নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করার সাহস দেখিয়েছিল। এখন তাদের সবাইকে ভারী লোহার শেকল পরিয়ে বন্দি করে সেখানে আনা হয়েছে।
এই বীভৎস দৃশ্য দেখে তাজওয়ার দুই চোখ বেয়ে অঝোরে পানি পড়তে থাকে। একটি মানুষ এতটা নিকৃষ্ট, এতটা নোংরা আর বিশ্রী হতে পারে, তা তার কল্পনারও অতীত! তাজওয়া কোনোভাবেই নিচের দিকে তাকাতে চায় না। সে চোখ বন্ধ করে নিজেকে এই ভয়াবহ স্থান থেকে লুকিয়ে ফেলতে চায়। কিন্তু আর্থার তার থুতনি আরও শক্ত করে চেপে ধরে রাখে। সে কোনোভাবেই তাজওয়াকে চোখ ফেরাতে দেয় না। তাজওয়ার চোখ থেকে গড়িয়ে পড়া গরম পানিতে আর্থারের হাত ভিজে যায়। তাজওয়া আর নিজের আবেগ সামলাতে পারে না। ডুকরে কেঁদে উঠে বলে,
"এগুলো আমি দেখতে চাই না।"
আর্থার তাজওয়ার কানের কাছে মুখ নিয়ে বিষাক্ত সাপের মতো হিসহিস করে ওঠে,
"কখনো যদি আমার বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা করো, তবে মনে রেখো, তোমার পরিবারের মেয়েদের ঠিক এভাবেই এই ময়দানে সবার সামনে বেইজ্জত করা হবে। আর তুমি? এখানে এই বারান্দায় তোমাকে নগ্ন করে তোমার সাথে যতটা নোংরামি করা যায়, আমি ঠিক ততটাই করবো। বুঝতে পারলে?"
তাজওয়ার গা ভয়ে ছমছম করে ওঠে। আর্থারের প্রতিটি শব্দ তার মস্তিষ্কে বিষের মতো আঘাত করে। তার সারা শরীর ঝড়ের রাতের দুর্বল পাতার মতো থরথর করে কাঁপতে শুরু করে। আর্থার তাজওয়ার কোমর আরও শক্তভাবে দুই হাতে পেঁচিয়ে ধরে তার চোখের পানিতে ভিজে যাওয়া গালে বারবার চুমু খেতে খেতে বলে,
"আমার ভয়ে যখন তুমি কাঁপো, আমার বড্ড আনন্দ হয়। কাঁপতে থাকো।"
তাজওয়া নিজের গলা চেপে আসা কান্না কোনোমতে আটকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে অসহায়ভাবে বুক ফাটা আর্তনাদ নিয়ে প্রশ্ন করে,
"আপনি এত নিষ্ঠুর কেন প্রিন্স?"
আর্থার বিকট অট্টহাসিতে ফেটে পড়ে। তার ভয়ংকর হাসির শব্দে বারান্দার নিশ্চুপ পরিবেশ ভেঙে খানখান হয়ে যায়। সে হাসতে হাসতে তাজওয়াকে নিজের দিকে ঘুরিয়ে উন্মত্তের মতো বলে,
"নিষ্ঠুর? শব্দটা বড্ড সাধারণ হয়ে গেল না? আমার ভেতরে যা আছে, তাকে শুধু নিষ্ঠুরতা বললে ভুল হবে। আমি ধ্বংসের প্রতিশব্দ। আমার শিরায় শিরায় বইছে উন্মাদনা, আর অস্থিমজ্জায় মিশে আছে এক দানব। আমার কোনো নির্দিষ্ট সীমা নেই, কোনো অনুশোচনা নেই। আমি নির্মমতার এক জীবন্ত রূপ।"
আর্থারের এই দাম্ভিক ও পৈশাচিক কথাগুলো শুনে তাজওয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে মনে মনে বারবার 'আস্তাগফিরুল্লাহ' পড়ে আর ভাবে,
"কাল কিয়ামতের ময়দানে এই জানোয়ারের স্ত্রী হিসেবে আমাকে যখন ডাকা হবে, আমি আল্লাহর কাছে কী জবাব দেব?"
কিছুক্ষণ পর আর্থার তাজওয়াকে নিজের কোল থেকে সরিয়ে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে,
"আসো, ঘরে আসো।"
এ কথা বলে আর্থার সিংহাসন থেকে উঠে ধীর পায়ে ঘরে চলে যায়। তাজওয়ার পায়ে ভর দিয়ে এক কদম ফেলার মতো অবস্থাও নেই। ভয়ে আর আগে থেকে পাওয়া যন্ত্রণায় পা দুটো অবশ হয়ে আসছে। তবুও সে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে পা টেনে টেনে সামনে এগিয়ে যায়। ঘরে গিয়ে কোনোমতে দাঁড়াতেই আর্থার তাকে তীক্ষ্ণ ও কড়া স্বরে নির্দেশ দেয়,
"যাও, বিছানায় গিয়ে বসো।"
তাজওয়া ভয়ে ভয়ে গুটিসুটি মেরে বিলাসবহুল বিছানার এক কোণে গিয়ে বসে। আর্থার নিজের রূপঘরে গিয়ে একটি ছোট্ট ওষুধের কৌটা হাতে নিয়ে বাইরে আসে। সে তাজওয়ার পাশে বিছানায় বসে কড়া গলায় বলে,
"সোজা হয়ে বসে পা দুটো আমার দিকে করো।"
তাজওয়া আর্থারের ভয়ংকর ও শান্ত চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে,
"কে-কেন?"
নিমেষেই আর্থার হাত বাড়িয়ে তাজওয়ার গাল শক্ত করে চেপে ধরে। তার চোখ দিয়ে আগুন ঝরছে। সে ধমক দিয়ে বলে,
"আমাকে প্রশ্ন করার সাহস হয় কী করে তোমার?"
তাজওয়া ভয়ে তড়িঘড়ি করে সোজা হয়ে উঠে বসে এবং নিজের আহত পা দুটো আর্থারের দিকে এগিয়ে দেয়। আর্থার তাজওয়ার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে,
"চুপ করে বসে থাকো আর পা দুদিকে করো।"
তাজওয়া বুঝতে পারছে না কী করবে এই পিশাচ! আর্থার কোনো ধরনের মায়া আর সতর্কতা না দেখিয়ে তাজওয়ার পা থেকে পুরোনো ব্যান্ডেজগুলো নির্মমভাবে টেনে টেনে খুলতে থাকে। চামড়ার সাথে লেগে থাকা ব্যান্ডেজ খোলার ব্যথায় তাজওয়া দু'হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আর্থার তাজওয়ার দুই পায়ের পাতা শক্ত হাতে চেপে ধরে টিপতে শুরু করে। তাজওয়ার অনুভবে আসে যন্ত্রণায় তার এক্ষুনি দম বেরিয়ে যাবে। কাটা আর দগ্ধ জায়গায় কেউ এভাবে টিপে ধরলে কেমন যন্ত্রণা হতে পারে, তা শুধু সে-ই বুঝতে পারছে! আর্থার একটি রুমাল দিয়ে তাজওয়ার দুই পায়ে সজোরে চেপে ধরে শাসিয়ে বলে,
"আর পা নাড়ালে পা কেটে দেব!"
তাজওয়া নিজেকে আর ধরে রাখতে না পেরে হু হু করে কেঁদে ওঠে। সে দুহাত জোড় করে আকুতি জানিয়ে বলে,
"আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর কখনো আপনার সাথে গলা উঁচু করে কথা বলবো না। দয়া করে আমার পা-কে আর ক্ষতবিক্ষত করবেন না। আমি ব্যথায় অজু করতে পারি না, ঠিকমতো নামাজ পড়তে পারছি না।"
তাজওয়ার এই আকুতি শুনে আর্থার পৈশাচিক আনন্দে হাসতে হাসতে বলে,
"গলা উঁচু করলে তো গলার রগই আস্ত থাকবে না!"
আর্থার রুমাল দিয়ে তাজওয়ার পায়ের ক্ষতে জমে থাকা পানি আর পুঁজ নির্দয়ভাবে মুছে নেয়। এরপর সে কৌটা থেকে কিছুটা ক্বাথ মানে ওষুধ বের করে তার পায়ে লাগিয়ে দেয়। এটি একটি দুর্লভ ওষুধ। লাগানোর কয়েক ঘণ্টার ভেতরেই জাদুকরীভাবে নতুন চামড়া গজিয়ে উঠবে এবং ক্ষত সম্পূর্ণ সেরে যাবে। কিন্তু ক্ষতস্থানে কড়া ওষুধ লাগাতেই তাজওয়ার মনে হয় কেউ তার কাঁচা মাংসে বেটে রাখা তাজা মরিচ লাগিয়ে দিয়েছে। তার দুই পা দাউদাউ করে আগুনে জ্বলছে। তাজওয়া যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ওঠে,
"আমাকে মেরে ফেলুন, দয়া করে এত কষ্ট না দিয়ে আমাকে মেরে ফেলুন!"
আর্থার উঠে তাজওয়ার সামনে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে তাকে দেখতে থাকে। তার চোখে কোনো করুণা নেই। সে শান্ত গলায় বলে,
"এটা সহ্য করে নাও। নিতে পারলে কিছু সময়ের ভেতর ক্ষত সেরে যাবে। আর এতটুকুতেই তুমি এভাবে চিৎকার করছো! যখন আমাদের মধ্যে যুদ্ধ হবে, তুমি কী করবে? এত চিৎকার করলে তো রাজ্যের প্রহরীরা পর্যন্ত আমার দরজায় ছুটে চলে আসবে।"
তাজওয়া যন্ত্রণায় কাঁদতে কাঁদতে নিজের দুই হাঁটুতে মুখ গুঁজে দিয়ে ফুপিয়ে আর্তনাদ করে ওঠে,
"ইয়া আল্লাহ! আপনি কি আমায় শুনছেন? আমাকে সাহায্য করুন।"
রাতের বেলা।
ছোট সেই খাবার টেবিলে তাজওয়া আর প্রিন্স আর্থার বসে খাচ্ছে। পুরো ঘরের পরিবেশটা থমথমে আর শ্বাসরুদ্ধকর। তাজওয়ার সামনে সাজানো আছে সাধারণ হালাল খাবার। কিন্তু সেদিকে তার কোনো মন নেই। কারণ তার ঠিক উল্টোদিকে বসা আর্থারের প্লেটের দৃশ্য শিউরে ওঠার মতো। আর্থার মানুষের মাংস খাচ্ছে! এগুলো সাধারণ কোনো মানুষের মাংস নয়। এগুলো তাদেরই মাংস, যারা তার বিরুদ্ধে আন্দোলনে প্রতিনিধিত্ব করেছিল। তার ঠিক পাশেই একটি স্বচ্ছ কাঁচের জগে রাখা আছে মানুষগুলোর গাঢ় তাজা রক্ত। আর্থার তৃপ্তির সাথে গ্লাসের পর গ্লাস টগবগে লাল রক্ত পান করছে আর চিবিয়ে চিবিয়ে মানুষের মাংস খাচ্ছে।
তাজওয়া এতক্ষণ নিজের খাবার কোনোমতে গিলছিল। কিন্তু এই বীভৎস দৃশ্য দেখে সে আর এক লোকমাও খেতে পারে না। মানুষের মাংস ছেঁড়ার শব্দ আর রক্ত পানের দৃশ্য তার ভেতরটা মুহূর্তের মধ্যে গুলিয়ে দেয়। তার বমি চলে আসে। সে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে আতঙ্কিত ও বিস্ফোরিত দৃষ্টিতে আর্থারের দিকে তাকিয়ে থাকে। আর্থার বললেই তাকে টেবিল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তার আগে এক পা নড়ারও কোনো নিয়ম নেই। কিছুক্ষণ পর আর্থার তার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে।
অনুমতি পেয়েই তাজওয়া দ্রুত উঠে ছুটে গিয়ে বাথরুমে ঢুকে বমি করে দেয়। যন্ত্রণায় আর ঘেন্নায় তার নাড়িভুঁড়ি বেরিয়ে আসতে চায়। সে অনবরত ওয়াক ওয়াক করতে থাকে। বাথরুম থেকে তার গোঙানির আওয়াজ শুনে আর্থার দাসীদের ডেকে দেয়। তারা দ্রুত গিয়ে তাজওয়াকে সামলায়, তার মুখ মুছিয়ে তাকে ধরে নিয়ে এসে বিছানায় বসায় এবং সযতনে পানি খাওয়ায়। এর মধ্যে আর্থারের পৈশাচিক ভোজন শেষ হয়ে যায়। অন্য দাসীরা এসে মুহূর্তের মধ্যে খাওয়ার জায়গা সম্পূর্ণ পরিষ্কার করে আগের মতো চকচকে করে নেয়।
আর্থার তার রূপঘরে গিয়ে গায়ের গাঢ় রঙের রাজকীয় কোট, কোমরকোট আর গলার শক্ত বাঁধন একে একে সরিয়ে রাখে। ভারী পোশাকের বদলে এরপর সে পরে নেয় সাদা রঙের লম্বা ও ঢিলেঢালা একখানা নাইটশার্ট। লিনেনের কাপড়ে নিজেকে আরামদায়ক করে নেয় সে।
এদিকে দাসীরা তাজওয়ার গায়ের ভারী কাপড় সরিয়ে তাকে ঘুমের জন্য প্রস্তুত করে। তারা তাকে একটি সাদা রঙের লম্বা স্কার্ট আর পাতলা কালো লিনেনের টপসের মতো পোশাক পরিয়ে দেয়। দাসীরা কাজ শেষ করে চলে যেতেই তাজওয়া তড়িঘড়ি করে স্কার্টের নিচে হাঁটু পর্যন্ত লম্বা একটি পায়জামা পরে নেয়। আর্থারের মায়ের কড়া আদেশ ছিল, তাজওয়া এই স্কার্ট আর টপস পরেই ঘুমাবে এবং স্কার্ট পরলে নিচে আর কোনো পোশাক পরতে পারবে না। কিন্তু তাজওয়ার মতো পর্দানশীল মেয়ের পক্ষে এই নির্লজ্জ আদেশ মানা কোনোভাবেই সম্ভব নয়। তাই সে আগেই একজন দাসীকে দিয়ে লুকিয়ে একটি লম্বা পায়জামা কাটিয়ে হাঁটু পর্যন্ত ছোট করে তৈরি করে রেখেছে, যাতে বাইরে থেকে দেখা না যায়।
আর্থার রূপঘর থেকে বেরিয়ে আসে। দরজার কাছে এসে স্তব্ধ হয়ে সে কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থাকে। তাজওয়ার ফর্সা ও মসৃণ গায়ে কালো আর সাদা রঙের পোশাকটি আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। তার মাথাভর্তি জিনজার রঙের রেশমি চুলগুলো এলোমেলোভাবে খোলা। সে বারবার হাত দিয়ে নিজের চোখ মুছছে। অনবরত কাঁদতে কাঁদতে তার চোখ-মুখ একদম লাল হয়ে আছে।
আর্থার কিছুক্ষণ মোহাবিষ্ট হয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে থাকে। তাজওয়ার এই অসহায় রূপ তাকে আরও পাগল করে তোলে। পরক্ষণেই সে নিজের ক্রুর ও পৈশাচিক চেতনায় ফেরে আসে। তার এক হাতে মোটা লোহার জিঞ্জির এবং অন্য হাতে শক্ত হ্যান্ডকাফ। সে ধীর ও মাপা পায়ে বিছানার দিকে এগিয়ে যেতে থাকে। বিছানার কাছে গিয়ে জিঞ্জিরের এক মাথা বিছানার কোণে শক্ত করে আটকাতে আটকাতে সে ভারী ও কামার্ত গলায় বলে,
"আজ তোমার সাথে যা হবে, তা তোমার কল্পনার অতীত। আমার দেহের নিচে চাপা পড়ে চিৎকার করার জন্য প্রস্তুত হয়ে যাও।"
এ কথা বলে সে পৈশাচিক উল্লাসে ভয়ংকরভাবে হু হু করে হেসে ওঠে। তার হাসির শব্দে পুরো ঘরের বাতাস দমবন্ধ করা অনুভূতির সৃষ্টি হয়। তাজওয়া আতঙ্কে বিছানার সাথে সেঁটে যায়, আজ নিয়তির এই ভয়ংকর রূপের সামনে নিজেকে তার বড্ড থেকে বড্ড অসহায় মনে হচ্ছে।
চলবে?