ফন্ট সাইজ:
থিম:
ওয়াইফ অব আ মনস্টার

পর্ব 1

লেখক: সানজিদা তালুকদার

আট মাস ধরে নিজের সর্বস্ব দিয়ে যে পঙ্গু স্বামীর সেবা করে তাকে সুস্থ করে তোলেছে আয়াত, আজ সেই স্বামী পুরোপুরি সুস্থ হয়েই প্রথম বাক্যটি তাকে বলে, "চলো, এবার ডিভোর্স নিয়ে নিই।"
জেইদানের কথা শুনে স্তব্ধ হয়ে যায় আয়াত। এক বছর আগের এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে হাঁটার ক্ষমতা হারায় জেইদান। আয়াত আর জেইদানের বিয়ের বয়স এখন আট মাস। বিয়ের পর থেকে জেইদান কখনোই আয়াতকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, সুস্থ হলেই আয়াতকে ডিভোর্স দিয়ে দেবে। আয়াত অনেক কষ্টে তাকে বোঝায়। সে মনে মনে ভেবেছিল, একসাথে থাকতে থাকতে হয়তো মানুষটার মন গলবে। আজ যখন এত চেষ্টায় জেইদান নিজের পায়ে হেঁটে, এমনকি সামান্য দৌড়ে হাসপাতাল থেকে ফিরেছিল, তখন আয়াতের আনন্দের সীমা ছিল না। কিন্তু জেইদানের এই একটি কথাতেই তার সব আনন্দ নিমিষে ছাই হয়ে যায়।
নিজেকে কোনোমতে সামলে নেয় আয়াত। নিষ্প্রাণ কণ্ঠে শুধু বলে, "ওকে, ফাইন।" গলার কাছে দলা পাকিয়ে থাকা কাঁপুনিটুকু লুকানোর আপ্রাণ চেষ্টায় গলাটা কেমন শুকিয়ে আসে তার।
কথাটুকু ছুঁড়ে দিয়েই সে পা বাড়ায় ঘরের দিকে। গত আটটি মাস তারা একই ছাদের নিচে, একই ঘরে কাটালেও তাদের মাঝে রয়েছে অলঙ্ঘনীয় এক দেয়াল। জেইদান ঘুমায় বিছানায়, আর আয়াতের রাত কাটে ওই সোফায় যেটাকে টেনে রাতের বেলা বিছানা বানিয়ে নেওয়া যায়। সোফার এই কোণটায় জমে আছে আয়াতের কত শত ঘুমহারা রাতের দীর্ঘশ্বাস, আর শব্দহীন অভিমান। রুমে ঢুকেই বোরকা না খুলেই আলমারি থেকে নিজের লাগেজটা টেনে বের করে সে। মেঝেতে সুটকেসটা টুপ করে খসে পড়তেই তার মনে হয়, বুকের ভেতরটাও বুঝি ঠিক এভাবেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
গোছগাছ শুরু করতেই দরজায় জেইদানের উপস্থিতি টের পায় সে। আর টের পেতেই ঘাড়ের পেছনের লোমগুলো শিরশির করে খাড়া হয়ে ওঠে তার। এই মানুষটার নিঃশ্বাসের তাল সে আজকাল চোখ না তুলেই চিনে ফেলতে পারে।
জেইদান তার স্বভাবসুলভ নির্লিপ্ত কণ্ঠে বলে, "হোয়াট আর ইউ ডুইং? লাগেজ গোছাচ্ছ যে?"
কণ্ঠে এমন নিদারুণ উদাসীনতা, মনে হচ্ছে সকালের চায়ে চিনি কম হওয়ার কোনো মামুলি অভিযোগ করছে সে! আয়াত কপাল কুঁচকে জবাব দেয়, "কী বলতে চাইছেন? নিজের বাড়ি যাব। আমাদের তো ডিভোর্স হয়েই গেছে, তাই না?"
দু-পা এগিয়ে আয়াতের ঠিক সামনে এসে দাঁড়ায় জেইদান আর বলে, "এখনো ডিভোর্স হয়নি। আর আমি বলিনি 'রাইট নাও' ডিভোর্স নেব। ডিল ছিল, আমি পুরোপুরি রিকভার করলে তুমি যেতে পারবে। যেদিন আমি পারমিশন দেব, সেদিন যাবে। আপাতত আরও দুটো মাস স্টে করো। যদিও তোমাকে আমার বড্ড অ্যানয়িং লাগে, স্টিল... থাকো।"
জেইদানের সুউচ্চ দীর্ঘ অবয়বের প্রতিচ্ছবি এসে পড়ে আয়াতের ওপর। এই রমরমা চেহারার সুঠাম মানুষটা সামনে এসে দাঁড়ালে আয়াতের কেন জানি সবসময় মনে হয়, সে বড্ড তুচ্ছ, বড্ড ক্ষুদ্র। কথাটা শুনে আয়াত দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা বলতে যায়, কিন্তু জেইদান তাকে মাঝপথেই থামিয়ে দেয়, "লিসেন, আমি তোমার কোনো এক্সপ্লানেশন শুনতে চাই না। আমি যা বললাম, দ্যাটস ইট।"
দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আয়াত। থুতনি বেয়ে মনে হচ্ছে আট মাসের জমানো কষ্টরা তকতকে তিতা স্বাদ নিয়ে ওপরে উঠে আসতে চায়। সুটকেসটা আগের জায়গায় ঠেলে দিয়ে স্কার্ফের পিন খুলতে খুলতে সে বলে, "তাহলে আমি কি অন্য রুমে চলে যাব?"
জেইদানের সোজাসাপ্টা জবাব, "যেভাবে ছিলে ওভাবেই থাকো। জাস্ট একটা ডিভোর্সের কথা শুনে এত ড্রামা করার কী প্রয়োজন?"
আয়াত বোরকা খুলে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। সুতির মোলায়েম কাপড়টা কাঁধে জড়ালেই তার মনে হয়, নিজেকে বুঝি একটু বেঁধে রাখল সে। ছত্রে ছত্রে ভাঙা মনটা একটুকু হেলান দেওয়ার জায়গা পায়। হাত বাড়িয়ে ওয়ার্ডরোব থেকে একটা থ্রি-পিস বের করে সেটা হাতে নিতেই জেইদান গম্ভীর স্বরে মন্তব্য করে, "এই গরমের মধ্যে এসব কেন পরছ? জাস্ট একটা টি-শার্ট আর ট্রাউজার পরলেই তো পারো।"
জেইদানের মুখে এমন কথা শুনে আয়াতের ভেতরে ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। গলা পর্যন্ত ধেয়ে আসে ক্ষোভ, রাগে কানের ডগা লাল হয়ে যায়। মনে মনে সে ফুঁসে ওঠে, "তুই শালা কথা বলিস না! তোর মতো রোবট, ইমোশনলেস হারামজাদার পেছনে আমি জীবনের আটটা মাস নষ্ট করলাম ভালোবাসতে গেলাম আর আজ বাঁশ খেলাম!"
কিন্তু বাস্তবে ভয়ের শেকলে আটকে থাকে তার শব্দরা। তার কুঁচকানো ভ্রু দেখে জেইদান ভ্রুক্ষেপ করে, "তুমি কি মনে মনে আমাকে গালি দিচ্ছো?"
আয়াত ভেতরে ভেতরে জ্বলে ওঠে, "তোকে গালি দিব কী, তোকে খুন করতে পারলে আমার আরও আনন্দ হতো! আমার মতো সুন্দরী বউকে তুই ডিভোর্স দিতে চাস? তোর পুরুষাঙ্গ কেটে তোকে 'গে' বানিয়ে দেওয়া উচিত!"
তবু মুখে এক চিলতে ফ্যাকাশে হাসি টেনে নিচু গলায় সে বলে, "কিছু না। শুধু ভাবছিলাম, আমার ব্যাপারে আপনার এই হঠাৎ আগ্রহ দেখানোটা ঠিক মানাচ্ছে না। তাই না দেখালেই ভালো।"
জেইদান নিরুত্তাপ গলায় বলে, "হোয়াট? এখন আমি নিজের ওপিনিয়নও দিতে পারব না? লিসেন, তোমার প্রতি আমার ইন্টারেস্ট না কখনো ছিল, আর না ইন ফিউচার কখনো থাকবে।"
এই মানুষের কণ্ঠে কখনোই কোনো আবেগের তরঙ্গ থাকে না। ঠিক তুষারঢাকা পাহাড়ের ফাঁপা গুহার ভেতর থেকে বেরিয়ে আসা এক যান্ত্রিক প্রতিধ্বনি। আয়াতও দমে যাওয়ার পাত্রী নয়, সাথে সাথেই বলে ওঠে, "দারুণ! একদমই উচিত না থাকা।"
এরপর মনে মনে নিজেকেই শোনায়, "শালা মনে হয় ছেলেই পছন্দ করে, এজন্য মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই! বেচারা সমাজের ভয়ে কিছু বলতেও পারছে না।"
এই ভাবনায় কপালের ভাঁজটা একটু প্রশমিত হয় আয়াতের। এসব ভাবতে ভাবতেই সে গোসল করতে ঢুকে যায়। জেইদান একদৃষ্টে তাকিয়ে থাকে বাথরুমের বন্ধ দরজার দিকে। মানুষটা বড্ড রূঢ়, তার ভেতরে কোনো ইমোশন নেই বললেই চলে। হৃদয়ের জায়গায় কোনো নিপুণ স্থপতি বসিয়ে দিয়ে গেছে একখণ্ড নির্মম ইস্পাত।
গোসল শেষে ওড়নাটা মাথায় ভালোভাবে পেঁচিয়ে বেরিয়ে আসে আয়াত। ভেজা চুলের কিনারা চুইয়ে পানি গড়িয়ে গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে ওড়নার আঁচল। গরম পানির ধোঁয়ায় কুঁচকে যাওয়া চামড়া, লালচে গাল অথচ চোখদুটো জ্বলজ্বল করছে প্রগাঢ় হতাশা আর বুকভাঙা অভিমানে।
রুমে জেইদান নেই। নিচে নেমে সে দেখে, কিচেন আইল্যান্ডের সাথে অ্যাটাচড চেয়ারে বসে আছে সে। খোলা জানালা দিয়ে ঢুকছে সন্ধ্যার কুয়াশামাখা হাওয়া।
আফগানিস্তানে জন্ম হলেও আয়াতের বেড়ে ওঠা ইতালিতে, আর জেইদান জন্মগতভাবেই ইতালিয়ান। আজ জেইদানের পুরোপুরি সুস্থ হওয়ার খুশিতে আয়াত নিজের হাতে রান্না করেছে ইতালিয়ান লাসানিয়া, গার্লিক ব্রেড, ক্যাপ্রেসে সালাদ আর ডেজার্টে তিরামিসু। সকাল থেকে কিচেনে ঘুরে ঘুরে সে প্রতিটা পদকে ভালোবাসা মেখে সাজিয়েছে। লাসানিয়ার স্তরে স্তরে চিন্তা করেছে জেইদান মোজারেলা বেশি খেতে ভালোবাসে, পারমেসান একটু কম দিতে হবে। কিন্তু তার বুকের ভেতরের উচ্ছ্বাসটা এখন আর একটুও অবশিষ্ট নেই। পাত্রগুলো এখন তাকে তীব্র বিদ্রূপে তাকিয়ে উপহাস করছে।
খাবার গরম করে একে একে জেইদানের প্লেটে পরিবেশন করে আয়াত বলে, "ডিনার।"
কণ্ঠে তার এক নিদারুণ নিষ্প্রাণ ভার। ঠিক এই একটি বাক্যের ভেতর দিয়ে সে ঢেলে দিচ্ছে তার গত আট মাসের জমাট বাঁধা সব ক্লান্তি। এতক্ষণ ফোন ঘাঁটছিল জেইদান। আয়াতের কথা শুনে ফোনটা টেবিলে নামিয়ে রাখে। আয়াত জেইদান কে খাবার দিয়ে কিচেন থেকে বেরিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় কিন্তু ও সামনে দু কদম বাড়াতেই জেইদান প্রশ্ন করে, "তুমি ডিনার করবে না?"
আয়াত থেমে গিয়ে মৃদু হেসে আয়াত বলে, "না, আমার এখন ভালো লাগছে না। পরে খেয়ে নেব। আপনি খেয়ে নিন।"
তার হাসিটা ঠোঁটে ওঠে ঠিকই, কিন্তু চোখ পর্যন্ত পৌঁছায় না। এমন হাসি দেখলে মনে হয়, বসন্তের ফুল মাঠে না ফুটে ঠোঁটের কোণায় জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। জেইদান ভ্রু কুঁচকে তাকায়, "আমি কি মানুষ না গরু তোমার কাছে?"
আয়াত এ শুনে মনে মনে গজরায়, "এবার ঠিক চিনেছিস নিজেকে! তুই তো গরুই শালা!" কিন্তু মুখে একরাশ নিরীহ ভাব ফুটিয়ে সে বলে, "এটা কেমন কথা? এর মানে কী?"
জেইদান তার তীক্ষ্ণ, গাঢ় দৃষ্টি আয়াতের ওপর নিবদ্ধ করে বলে, "তুমি আমাকে একা ফেলে যাচ্ছ? মনে হচ্ছে আমি কোনো আননোন গেস্ট। কাম, সিট উইথ মি।"
জেইদানের গাঢ় চোখের দিকে তাকিয়ে আয়াতের নিজের নীলাভ চোখদুটো রাগে আর অভিমানে আটলান্টিকের মতো উত্তাল হয়ে ওঠে। আয়াতের এই নীলাভ চোখে জেইদান হয়তো কখনোই ডুবতে চায়নি কিন্তু আয়াত ঠিকই আজন্মকাল এই মানুষটার চোখের বরফকাঠিন্যে নিজেকে হারিয়েছে, আবার সেখান থেকেই পালাতে চেয়েছে বারবার।
আয়াত শান্ত গলায় বলে, "দিস ইজ রিডিক্যুলাস! আমার খেতে মন চাইছে না, তাই খাব না। ইটস ইওর হাউস, আপনি কেন আননোন হবেন? এখানে স্ট্রেঞ্জার তো আমি।"
শেষ বাক্যটা বলার সময় তার কণ্ঠে প্রকট হয়ে ওঠে আট মাসের প্রবল অস্বীকৃতি। এই বাড়িতে এত দিন রান্না করেছে, পরিষ্কার করেছে, ওষুধ খাইয়েছে অথচ নিজের একটা জায়গাও সে জোগাতে পারেনি।
বলেই সে পা বাড়াতে চায়, কিন্তু জেইদান খপ করে তার হাত চেপে ধরে। তার শক্ত মুঠোটা আয়াতের কবজিটাকে ঘিরে ধরে আষ্টেপৃষ্ঠে। আয়াতের গায়ে কাঁটা দিয়ে ওঠে রাগে, নাকি এই ছোঁয়ার অনিচ্ছাকৃত উত্তেজনায়, সে নিজেই বুঝতে পারে না। আয়াত বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, "কী করছেন?"
কিন্তু জেইদানের জেদ আকাশছোঁয়া। সে আবারও আয়াতের হাত শক্ত করে চেপে ধরে বলে, "আই সেইড, আমার সাথে বসো।"
এবার আর আয়াত শান্ত থাকতে পারে না। বুকের ভেতর জমে থাকা বরফটা সশব্দে ফেটে চৌচির হয়ে যায়। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে কড়া গলায় সে বলে ওঠে, "ডোন্ট টাচ মি! আমাকে স্পর্শ করার কোনো রাইট আপনার নেই। জাস্ট লিভ মাই হ্যান্ড!"

চলবে,,,,

#ওয়াইফ_অব_আ_মনস্টার — ১
#সানজিদা_তালুকদার

এটা একটি থ্রিলার গল্প, যার সঙ্গে মিশে আছে অবহেলা করতে করতে একসময় ভালোবেসে ফেলার গল্প। গল্পটি এই পেজেই কন্টিনিউ হবে।
আগামীকাল সকালে আসছে আরেকটি পর্ব। সঙ্গে থাকুন, সামনে অপেক্ষা করছে আরও রহস্য, উত্তেজনা আর ভালোবাসার গল্প। 🖤

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন