ফন্ট সাইজ:
থিম:
ওয়াইফ অব আ মনস্টার

পর্ব 7

লেখক: সানজিদা তালুকদার

#ওয়াইফ_অব_আ_মনস্টার — ৮
#সানজিদা_তালুকদার

রাতের অন্তিম প্রহর। জানালার কাঁচে বাতাসের একটানা ফিসফিসানি। ভোরের আগমুহূর্ত দূর থেকে দীর্ঘশ্বাস ফেলছে। আয়াত এখন অতল ঘুমে আচ্ছন্ন। তার নিয়মিত শ্বাস-প্রশ্বাসের শব্দে পুরো ঘরটাই এক প্রশান্তিতে ডুবে আছে।
হঠাৎ এই অতল ঘুমের মাঝেই তার অবচেতন মন সজাগ হয়ে ওঠে। মনে হচ্ছে পাশে কেউ আছে। শুধু শুয়েই নেই, তাকে শক্ত করে নিজের সাথে লেপ্টে রেখেছে। তার বুকের ওপর স্থির হয়ে থাকা একটি উষ্ণ হাতের ছোঁয়া আয়াতের শিরায় শিরায় বৈদ্যুতিক স্রোত বইয়ে দিচ্ছে। ধড়ফড় করে উঠে বসে আয়াত। বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটা করছে। গাঢ় অন্ধকারে অসহায়ের মতো দৃষ্টি ঘোরায় সে। কিন্তু কেউ নেই। শুধু এক জমাট বাঁধা স্তব্ধতা বিরাজমান।
তার নজর পড়ে বিছানার দিকে পরক্ষণেই শিরদাঁড়া বেয়ে এক হিমেল স্রোত নেমে যায় তার। জেইদান নেই বিছানায়!
এইমাত্র পাওয়া ওমটুকু পুরোটাই কি তাহলে স্বপ্ন ছিল? নাকি জেইদানই? প্রশ্নের জটায় নিজেকে না জড়িয়ে আয়াত নিঃশব্দে সোফা ছাড়ে। খালি পায়ে মেঝের হিমেল পরশ মেখে দরজা খোলে বাইরে করিডরের রেলিংয়ে এসে দাঁড়ায়। শূন্য করিডরের অন্ধকারে চোখ বুলায় সে। জেইদান কোথাও নেই আয়াত জেইদান কে খুঁজতে খুজতে নিচের দিকে তাকায়। আর ঠিক তার ডানদিকের পেছনে অন্ধকারের বুক চিরে ফুটে ওঠে এক অবয়ব। হাতে তার উদ্যত পিস্তল, নলের হিম মুখটা নিশানা করে আছে সোজা আয়াতের দিকে। উদ্দেশ্য স্পষ্ট। আর এক সেকেন্ড, তারপরই আয়াতের বুক ভেদ করে ছুটে যাবে প্রাণঘাতী বুলেট।
আর আততায়ীর ঠিক পেছনেই সাক্ষাৎ মৃত্যুর মতো দাঁড়িয়ে আছে জেইদান। তার চোখে আদিম হিংস্রতা, শ্বাস রুদ্ধ। এক সেকেন্ডের ভুল, একটি সামান্য শব্দ আর আয়াতের অস্তিত্ব মুছে যাবে। কোনোভাবেই সতর্ক করার সুযোগ নেই।
চোখের পলকে সিদ্ধান্ত নেয় জেইদান। এক ঝটকায় গায়ের টি-শার্টটা খুলে ফেলে সে। কাপড়টা বাতাসে ভাসতে না ভাসতেই চিতার মতো ঝাঁপিয়ে পড়ে সে লোকটার ওপর। পেছন থেকে টি-শার্ট দিয়ে লোকটার মুখ চেপে ধরে। লোকটার আর্তনাদ কাপড়ের ভাঁজেই গুমরে মরে। মুহূর্তের মধ্যে তাকে টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে যায় সে। লড়াইয়ের ক্ষীণ শব্দটুকুও করিডরে দাঁড়িয়ে থাকা আয়াত পর্যন্ত পৌঁছায় না।
রুমের ভেতর ঢুকেই লোকটার হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নেয় জেইদান। শ্বাস আটকে লোকটা এখন আধমরা, মুখটা নীলচে হতে শুরু করেছে তার। পাল্টা আঘাতের কোনো সুযোগই সে পায় না। জেইদান পিস্তলটার দিকে একপলক তাকায়। সাইলেন্সার লাগানো। তার মানে ধারণা ঠিক। লোকটা এসেছিল সাইলেন্ট কিলিং মিশনে। আর এক মুহূর্তও নষ্ট করে না সে। লোকটার মুখ হাঁ করিয়ে সোজা গলার ভেতর ট্রিগার চেপে দেয় জেইদান। ফুৎ করে একটি চাপা শব্দ চারদেয়ালে মিলিয়ে যায়। লোকটার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চায়। বিস্ময়, আতঙ্ক আর মৃত্যুর অবিশ্বাসে কান বেয়ে রক্তের ধারা নামে। একটি শেষ চিৎকার করার সুযোগও সে পায় না। মেঝের ওপর স্তব্ধ হয়ে যায় একটি জীবন।
জেইদান দ্রুত উঠে দরজাটা লক করে করিডরে ফিরে আসে। বুকের ভেতর এখনো একটি বন্য তোলপাড় চলছে তার, কিন্তু মুখাবয়বে পাথুরে ভাব। বহু বছরের অভ্যস্ত এ অভিনয়ে সে। করিডরে এসে নিচে তাকিয়ে দেখে, আয়াত সিঁড়ির কাছে দাঁড়িয়ে এদিক-ওদিক খুঁজছে। ওপরে জেইদানকে আবিষ্কার করতেই মেয়েটার মুখে স্বস্তির রেখা ফুটে ওঠে। আয়াত কাছে আসার আগেই পকেট থেকে ফোন বের করে জেইদান। স্ক্রিনে দ্রুত আঙুল চালিয়ে টাইপ করে,
"কাইক, একটা বডি আছে। সাইলেন্টলি ক্লিন করো।"
ওপাশ থেকে যান্ত্রিক উত্তর আসে।
"ওকে, বস।"
ফোন পকেটে রাখতেই আয়াত এসে তার সামনে দাঁড়ায়। তার ভ্রু জোড়া কুঁচকানো, চোখে প্রশ্নের ঘোর। সে জিজ্ঞেস করে,
"আপনি কি রুমের বাইরে ছিলেন? আমি আপনাকে খুঁজছিলাম।"
জেইদান একদম ক্যাজুয়াল ভঙ্গিতে দাঁড়ায়। দেখে মনে হবে না এইমাত্র সে নিজের হাতে একটি প্রাণ শেষ করে এসেছে সপ বলে
"একটু পানি খেতে বেরিয়েছিলাম। চলো, রুমে চলো।"
আয়াতের দৃষ্টি আটকে যায় তার অনাবৃত বুকের ওপর। অবাক স্বরে জিজ্ঞেস করে, "আপনার টি-শার্ট কোথায়?"
"আরে, ঘুমের ঘোরেই হয়তো খুলে ফেলেছি। চলো ভেতরে।"
নির্বিকার কণ্ঠে জবাব দেয় জেইদান। তার কণ্ঠের নিচে লুকিয়ে থাকা বিপদের গন্ধ টের পাওয়ার মতো পরিপক্বতা আয়াতের এখনো হয়নি। আয়াতকে নিয়ে এগিয়ে যায় সে। আড়ালে নিচে দাঁড়িয়ে থাকা মেইডের দিকে একটি সূক্ষ্ম ইশারা ছুঁড়ে দেয়। কাইক এলে দরজা খুলে দিতে হবে। এই প্রাসাদের সবাই জানে, জেইদানের ইশারা কখনো কখনো আদেশের চেয়েও ভয়ংকর।
ঘরে ফিরে জেইদান আয়াতকে সোফায় বসায়। এরপর সে যা করে তার জন্য আয়াত প্রস্তুত ছিল না। জেইদান তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়াতের দুটো হাত নিজের হাতের মুঠোয় তুলে নেয়।
জেইদানের ভেতরটা এখন কাঁপছে। ভয়াবহ রকমের কাঁপছে। সে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস 'র‍্যাভেনফাদার'। তার গ্যাং 'ব্লাড র‍্যাভেনস'-এর নাম শুনলে শহরের অন্ধকার জগতেও পিনপতন স্তব্ধতা নেমে আসে। অথচ আজ অন্য এক দলের লোক তার সবচেয়ে সুরক্ষিত ডেরায় ঢুকে পড়েছে। টার্গেট খোদ র‍্যাভেনফাদার অর্থাৎ সে ছিল, তাকে না পেয়ে ঐ লোক নিশানা করে আয়াতকে। জেইদানের জীবনের সবচেয়ে দুর্বল আর কোমল জায়গাটাকে। জেইদানের হাতের আঙুলগুলো কাঁপছে। জীবনে প্রথমবার এতটা ভয় তাকে গ্রাস করেছে। কারণ মৃত্যুর ঠিক আগে লোকটা সব জেনে যায়। জেইদান নিজের চোখে গ্যাংয়ের গ্রুপে পাঠানো ভয়েস মেসেজটা দেখেছে লোকটা বলেছে,
"র‍্যাভেনফাদারের সাথে একটা মেয়ে আছে সিক্রেট ভিলায়। এক রুমেই থাকে মনে হয় ওর ওয়াইফ।"
মেসেজটা ততক্ষণে গন্তব্যে পৌঁছে গেছিল। জেইদান তাকে আটকানোর আগেই আয়াত বেরিয়ে আসে যার কারণে আর পারে না সে কিছু করতে। এখন ওরা নিশ্চিত আয়াতের পিছু নেবে। এই বাড়ির অস্তিত্ব যখন জেনেছে, বাকিটাও জানতে সময় লাগবে না। জেইদান নিজের মৃত্যু নিয়েও কখনো এত আতঙ্কিত হয়নি। শত্রুর মুখে আয়াতের নামটা শোনার পর থেকে তার ধমনীতে ভয়ের এক নতুন স্রোত বইতেছে।
জেইদানের এই অস্থিরতা দেখে আয়াতের কপালে ভাঁজ পড়ে সে জিজ্ঞেস করে সন্ধিহান গলায় "কী হয়েছে? এমন করছেন কেন আপনি?"
জেইদান আলতো করে আয়াতের গালে হাত রাখে। তার হাতটা সামান্য কাঁপলেও কণ্ঠটা মোলায়েম রাখার আপ্রাণ চেষ্টা করে বলে, "তুমি ঠিক আছো তো?"
আয়াতের কাছে পুরো ব্যাপারটাই অন্যরকম ঠেকছে। এই কাঠখোট্টা লোকটা সহজে কোনো কিছুতেই বিচলিত হয় না। আজ তার হলোটা কী? সে পাল্টা প্রশ্ন করে, "কেন? আমার আবার কী হবে?"
জেইদান কোনো উত্তর দেয় না। শব্দের ফ্রেমে এই ভয়কে বন্দী করার সাধ্য তার নেই। বরং সে আরও কিছুটা ঝুঁকে আসে আয়াতের দিকে। এক হাত ওর ঘাড়ে পেঁচিয়ে ধরে প্রায় পাগলের মতো ওর গালে ঠোঁট ছোঁয়ায়। জেইদান নিজেই বোঝে না সে কী করছে। হারানোর কাল্পনিক যন্ত্রণায় আর ভয়ের চোটে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে।
আচমকা এই ছোঁয়ায় আয়াতের মেরুদণ্ড বেয়ে একটি শিরশিরে অনুভূতি নেমে যায়। এর আগে কখনো কেউ তার এতটা ব্যক্তিগত পরিসরে আসেনি। অনুভূতিটা নতুন, ভীতিকর এবং একই সাথে প্রবল বিভ্রান্তিকর। ঘোর কাটতেই সে সজোরে জেইদানের কাঁধে ধাক্কা দেয়। রাগে ফেটে পড়ে বলে
"কী করছেন টা কী? আমাকে টাচ করবেন না! এই অধিকার আপনাকে কেউ দেয়নি।"
কথাটা বুলেটের চেয়েও বেশি ক্ষত তৈরি করে জেইদানের বুকে। মস্তিষ্ক মুহূর্তে গরম হয়ে যায় তার। আয়াতকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে বলে ওঠে,
"হ্যাঁ, আমি টাচ করলেই তো সমস্যা! আমি করতে যাব কেন? আমার ছোঁয়ায় তো গায়ে ঘা হয়ে যায় তোমার, তাই না?"
রাগে গজগজ করতে করতে সে ব্যালকনির দিকে চলে যায়। পেছনে আয়াত মূর্তির মতো বসে থাকে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো সমীকরণই সে মেলাতে পারছে না। এই লোকটার আকস্মিক ভয়, পাগলের মতো ছোঁয়া আর এখনকার এই ক্রোধ সব মিলিয়ে এক জটিল ধাঁধা।
ব্যালকনির কনকনে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে জেইদান একটি সিগারেট ধরায়। লম্বা টানে নিকোটিনের ধোঁয়াটা অন্ধকারের বুকে ছেড়ে দেয়। নিজেকে শান্ত করা দরকার। আয়াতের ওপর রাগ দেখিয়ে লাভ নেই। মেয়েটা তো জানেই না, রাতটা কী ভয়ংকর হতে পারত। মৃত্যু কত কাছ থেকে তাকে ছুঁয়ে গেছে।
ঠিক তখনই পেছনে মৃদু পায়ের শব্দ হয়। আয়াত এসে তার পিছনে দাঁড়ায়। বেশ শান্ত গলায় জিজ্ঞেস করে,
"হঠাৎ কী হলো আপনার? এমন রিয়্যাক্ট করছেন কেন? আর স্মোক করছেন কেন?"
জেইদান ঘুরে দাঁড়ায় ওর দিকে। সিগারেটে লম্বা একটি টান দিয়ে ধোঁয়াটা সরাসরি আয়াতের মুখের ওপর ছাড়ে। আয়াতের চোখের পাতা কাঁপে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে জেইদানের দিকে সে। এই বিষাক্ত ধোঁয়ার চেয়েও লোকটার ভেতরের এই দুর্বোধ্য দ্বন্দ্ব তাকে বেশি আহত করছে ।
জেইদান চাপা ক্ষোভে হিসহিসিয়ে ওঠে। "তুমি আমার লিগ্যাল ওয়াইফ! আর তুমি আমাকে বলছ, তোমাকে টাচ করার অধিকার আমার নেই? কেন বললে কথাটা? কেন?"
কথাটা শেষ করেই রাগের বশবর্তী হয়ে জেইদান জ্বলন্ত সিগারেটটা নিজের হাতের তালুতে চেপে ধরে। তার হাতের চামড়া পুড়ে যাওয়ার একটি সূক্ষ্ম শব্দ হয়। জেইদানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। ভেতরের জ্বলুনির কাছে এই শারীরিক যন্ত্রণা তার কাছে নিতান্তই তুচ্ছ। আয়াত সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে। "আমি শুধু কাগজে-কলমে আপনার ওয়াইফ। কখন মন থেকে মুখ ফুটে একবারও বলেছেন, 'তুমি আমার বউ'? আর এখন নিজের চাহিদার মুহূর্তে আমাকে লিগ্যালিটি দেখাচ্ছেন?"
শব্দগুলো তীরের মতো বিঁধে যায় জেইদানের বুকে। জেইদান দাঁত কিড়মিড় করে প্রায় গর্জে ওঠে।
"আমি কি তোমার সাথে অন্য কিছু করার ট্রাই করেছি? জাস্ট একটা কিসই তো করেছি! তুমি সুন্দর করেও তো মানা করতে পারতে। তা না করে তুমি অধিকার নিয়ে কথা তুললে? অধিকার আছে আমার... একশো বার অধিকার আছে!"
হাতের পুড়ে যাওয়া সিগারেটটা সে ফ্লোরে ছুঁড়ে মারে। জ্বলন্ত কয়লাটা মেঝেতে ছিটকে গিয়ে নিভে যায়। আয়াতের নিশ্চুপ থাকার সামনে তার সমস্ত যুক্তিও নিভে যায়। আয়াত জেইদানের দিকে একপলক তাকায় তারপর কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে রুমে ফিরে যায় সে। কারণ সে জানে পরিস্থিতি এখন তপ্ত। তর্ক বাড়ালে জল অনেক দূর গড়াবে। এত রাতে এই পাগলাটে লোকের একেক সময় একেক রূপ নেওয়া তার পক্ষে সম্ভব নয়!
আয়াত চলে যেতেই জেইদান ফোন বের করে কাইককে কল দেয়।তার কণ্ঠে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু নিখাদ আদেশের সুর,
"বাড়িতে জানিয়ে দে, আমরা কাল সকালেই মেইন ক্যাসেলে শিফট হচ্ছি। এই জায়গাটা আর সেফ নয়।"
সকাল বেলা
ভোরের মিষ্টি আলো ভারী পর্দার ফাঁক গলে ঘরের ভেতর উঁকি দিচ্ছে। আয়াত অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।
আজ সে জেইদানের জন্য ব্রেকফাস্ট বানায়নি। শুধু নিজেরটা তৈরি করে খেয়েছে। গতকাল রাতে যে মানুষটা তার হাতের খাবারকে সম্মান দেয়নি, তাকে আবার সেঁধে খাওয়ানোর কোনো মানে হয় না। জেইদান জিম থেকে ফিরে মেইডের বানানো খাবারই খেয়েছে। একেবারে টুঁ শব্দ না করেনি করবে কোন মুখে? তাই করেনি।
আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিকাবটা হাতে নিতেই জেইদান রুমে ঢোকে। দরজার কাছে দাঁড়িয়েই আদেশ ছুঁড়ে দেয় সে,
"আজ তোমার অফিসে যাওয়ার দরকার নেই।"
নিকাবটা পরতে পরতেই আয়াত নির্লিপ্ত গলায় জবাব দেয়, "আমার জীবনের এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিইনি।"
সকাল থেকে এই প্রথম তাদের কথা হলো, আর শুরুতেই সংঘাত। জেইদান আয়াতের ঠিক পেছনে এসে দাঁড়ায়। আয়নায় তার প্রতিবিম্ব ভাসে। রাত জাগার কারণে চোখদুটো রক্তবর্ণ, তবে চোয়ালে জেদের ছাপ স্পষ্ট। সে বলে,
"আজ আমরা মেইন ক্যাসেলে শিফট করব। তোমার জিনিসপত্র গুছিয়ে নাও।"
কথাটা শুনে আয়াত ঘুরে দাঁড়ায়। সরাসরি জেইদানের চোখের দিকে তাকিয়ে বলে,
"আপনি যান। আমি ওখানে যাব না। এমনিতেই তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, এখন আর মিছেমিছি স্বামী-স্ত্রী সাজার কোনো প্রয়োজন নেই।"
জেইদানের গলার স্বর ভারী হয়ে আসে, "এত বেশি পেকে যেও না। যা বললাম তা-ই করো। কাল রাতে আশেপাশে শত্রুরা চক্কর দিচ্ছিল। এখন তোমার আর আমার দুজনের লাইফই রিস্কে। তাই ক্যাসেলে শিফট হচ্ছি। আর ডিভোর্সের যখন সময় হবে, তখন দেখা যাবে।"
আয়াতের ভ্রু কুঁচকে যায়। সে গলায় তীক্ষ্ণ শ্লেষে বলে, "আমার লাইফ রিস্কে থাকুক আর জাহান্নামে যাক, তাতে আপনার এত মাথা ঘামানোর কী আছে?"
জেইদানের চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠে এ কথা শুনে। এরপর রাগী, তবে অচেনা এক অসহায়ত্ব মেশানো কণ্ঠে বলে ওঠে সে,
"দরকার আছে! কারণ আমার জন্যই তোমার লাইফ আজ রিস্কে। তাই তোমাকে প্রটেক্ট করাটা আমার দায়িত্ব। তুমি আমার সাথে চলো... প্লিজ। অকারণে সিন ক্রিয়েট কোরো না ইফফাত, সব জায়গায় এত জেদ দেখানো ঠিক না!"

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন