#ওয়াইফ_অব_আ_মনস্টার — ৭
#সানজিদা_তালুকদার
একরাশ রাগ নিয়ে জেইদান হনহন করে নিজের রুমে ঢুকে। তার পায়ের দাপটে মেঝের টাইলসগুলোও যেন কেঁপে উঠছে। আয়াত দীর্ঘশ্বাস ফেলে কিচেনের দিকে পা বাড়ায়। মেইডের কাছ থেকে জানতে পারে, জেইদান এখনো ডিনার ছোঁয়নি। কয়েক মুহূর্ত দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে সে। তারপর অগত্যা জেইদানের জন্য খাবারের ট্রে গুছিয়ে নিয়ে সোজা রুমে ঢোকে। এটুকু দায়িত্ব তো তার প্রাত্যহিক কাজের অংশ। জেইদানের টেক কেয়ার করার জন্যই তো এই বিয়েটা হয়েছে!
আয়াতের বারবার মনে পড়ছে, কিছুদিন আগেও এই মানুষটা সিক ছিল। তখন তো সে ঠিকমতো হাঁটতেও পারত না। তখন তার পাশে কে ছিল? আয়াত নিজেই তো ছিল। সময়মতো মেডিসিন দেওয়া, পানি এগিয়ে দেওয়া, জ্বর মাপা যা যখন প্রয়োজন পড়েছে, সবই সে একা হাতে করেছে। অথচ এই কেয়ারের বিনিময়ে একটা মিষ্টি কথাও তার কপালে জোটেনি।
শুধু সেবাই নয়। বিয়ের শুরুর দিনগুলোতে আয়াত ভুল করে ভেবেছিল, একটু সময় আর এফোর্ট দিলে মানুষটা হয়তো ইজি হয়ে উঠবে। তাই সে চেষ্টাও কম করেনি। কিচেনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জেইদানের ফেভারিট সব আইটেম রাঁধতো সে। ভাবত, এগুলোর দিকে তাকিয়ে হয়তো মুখে একটু হাসি ফুটে উঠবে, একটা প্রশংসা শোনা যাবে। অথচ জেইদান খাবারের টেস্ট ভালো হয়েছে কি হয়নি, তা জানানোরও প্রয়োজন বোধ করেনি। প্রতিবার আয়াত একটু একটু করে হাত বাড়িয়েছে জেইদানের দিকে, আর প্রতিবারই তার প্রসারিত হাত শূন্য হয়ে ফিরে এসেছে। জেইদানের এই অ্যাটিটিউড এক দুর্ভেদ্য দেয়াল। সেখানে আয়াতের সমস্ত চেষ্টা আছড়ে পড়ে সম্পূর্ণ অর্থহীনভাবে। তাকে ইমপ্রেস করার জন্য আয়াত চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। অথচ এর একটা বিন্দুও জেইদানের চোখে পড়েনি, কারণ জেইদান তাকে মানুষ হিসেবে নোটিশ করার সামান্য চেষ্টাও করেনি।
অবজ্ঞার মাত্রা তো সামান্য নয়। বিয়ের পর থেকে এই মানুষটা তাকে কথার বিষে জর্জরিত করে চলেছে। লোভী আখ্যা দিয়েছে, ষড়যন্ত্রকারী বলেছে। আকার-ইঙ্গিতে ক্লিয়ার করে দিয়েছে, এই বিয়েটা আয়াতেরই পাতা ফাঁদ। আজ অব্দি তাকে ওয়াইফের কোনো স্ট্যাটাস সে দেয়নি। দরকার ছাড়া একটা বাক্যও শেয়ার করেনি। এই বাড়িতে আয়াত নিতান্তই এক অস্তিত্বহীন সত্তা।
রুমে পা রেখেই আয়াত দেখতে পায়, জেইদান থমথমে মুখে বিছানার এক কোণে বসে আছে। ঘরের অনুজ্জ্বল আলোয় তার চেহারার রাগী ভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। কোনো কথা না বাড়িয়ে বিছানার পাশের টেবিলে খাবারের ট্রে নামিয়ে রাখে আয়াত। ট্রে রাখার ঠুনঠুন আওয়াজটা দুজনের মাঝের অফ-মুড পরিবেশটাকে আরও থমথমে করে তোলে। এরপর নিজের বালিশটা হাতে তুলে নেয় সে। সোফার দিকে এগোতে এগোতে এক্সপ্রেশনলেস কণ্ঠে বলে, "খাবার খেয়ে নিন, এরপর মেডিসিন নিতে হবে।"
জেইদান আয়াতের দিকে ফিরেও তাকায় না। দৃষ্টি সরাসরি দেয়ালের দিকে ফিক্সড রেখে জেদি গলায় জবাব দেয়, "খাব না। খাইয়ে দিলে তবেই খাব।"
কথাটা কানে যেতেই আয়াতের গা রাগে রি রি করে ওঠে। পা দুটো মেঝের সাথে শক্ত হয়ে আটকে থাকে। খাইয়ে দিলে খাবে, কত বড় কথা! মনে মনে ফুঁসে উঠে সে ভাবে, 'কেন? আমি কেন তোকে খাওয়াতে যাব? যা না, গিয়ে তোর ওই ফ্লোরার হাতে খা! শালা ইতর!'
তবে রাগের আড়ালে যে তীব্র ক্ষোভ বয়ে চলেছে, তার স্রোত আয়াতের খুব চেনা। আট মাস গড়িয়ে গেছে এই বিয়ের। আটটি মাস ধরে একই ছাদের নিচে দুজন মানুষের বসবাস। অথচ আজ অব্দি কারো সামনে আয়াতকে বউ হিসেবে কোনো রেকগনিশন সে দেয়নি। একসময় আয়াতের বিশ্বাস ছিল, হাত বাড়ালেই মানুষ হাত ধরে। সে তো হাত বাড়িয়েছে, অসংখ্যবার জেইদানের দিকে! নিজের হাতে রাঁধা খাবারে, দীর্ঘ অপেক্ষার প্রহরে, অথচ প্রতিবারই তার প্রসারিত হাত শূন্যতায় পর্যবসিত হয়েছে। আজ আর সে নতুন করে হাত বাড়াতে চায় না। ওর মুখে খাবার তুলে দেওয়ার মতো রাইট আয়াত কোথা থেকে পাবে? তবে মুখে এই রাগের লেশমাত্র প্রকাশ করেনি সে। বরং ঠোঁটের কোণে এক রক্তহীন কাঠিন্য ফুটিয়ে তুলে সোজা জবাব দেয়, "আমি আপনার মুখে তুলে খাইয়ে দেওয়ার জব করি না। খেলে খান, না খেলে খালি পেটে থাকুন।"
আয়াতের এই তীক্ষ্ণ কথাগুলো জেইদানের বুকে তীরের মতো বিঁধে যায়। আগে তো সিচুয়েশন এমন ছিল না! আগে জেইদান একবার বললেই আয়াত নিজ হাতে খাইয়ে দিয়েছে। অসুস্থতার দিনগুলোতে এই মেয়েটাই তো তার মেডিসিন ঠিকমতো খাইয়েছে, রাত-দিন এক করে কেয়ার নিয়েছে। আর আজ মুখের ওপর ডিরেক্ট না করে দিচ্ছে? জেইদান দাঁতে দাঁত চেপে আয়াতের দিকে একপলক তাকায়। তার চোখে জ্বলন্ত রাগ। আর ভেতরের দিকে লুকিয়ে থাকে এক অচেনা হার্ট হওয়ার অনুভূতি, যা সে নিজেও ঠিকমতো বুঝে উঠতে পারে না। এরপর সজোরে খাবারের প্লেটটা হাতে তুলে নিয়ে সে সোজা ব্যালকনিতে চলে যায়।
আয়াত থমকে দাঁড়িয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ব্যালকনিতে দাঁড়িয়ে জেইদান নিচে অন্ধকারের দিকে সজোরে ছুঁড়ে মারে পুরো খাবারের প্লেটটা! ঝনঝন করে কাঁচ ভাঙার তীক্ষ্ণ আওয়াজ রাতের স্তব্ধতাকে চিরে চারদিকে ছড়িয়ে পড়ে। ভাঙার শব্দের পরপরই জেইদানের হুংকার ভেসে আসে, "তাহলে এই খাবার এখানে কেন থাকবে!"
আয়াতের ভেতরে রাগের দাবানল জ্বলে উঠলেও সে নিজেকে শক্তভাবে সামলে নেয়। আট মাসের ইনসাল্ট যার বুকে জমে পাথর হয়ে আছে, লোভী আর ষড়যন্ত্রকারী অপবাদগুলো যার কানে প্রতিনিয়ত বাজতে থাকে, তার জন্য একটা ভাঙা প্লেট আর এমন কী বড় ইস্যু! হাতের মুঠো দুটো শক্ত হয়ে আসে তার। তবুও নিজের গলা সম্পূর্ণ নরমাল রাখে সে। জেইদান রুমে ফিরে আসতেই আয়াত একেবারে ঠান্ডা গলায় জানিয়ে দেয়, "আগামীকাল থেকে নিজের জন্য রান্নার শেফ নিয়ে আসবেন। আমি আর আপনার জন্য কুক করতে পারব না।"
জেইদানও সহজে হার মানার পাত্র নয়। আয়াতের দিকে না তাকিয়েই তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, "ফাইন, আনব। আমারও তোমার হাতের রান্না খাওয়ার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই।"
আয়াত কথা বাড়ায়নি। চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়ে। বাইরে রাতের হাওয়ায় পর্দা দুলতে থাকে। ঘরের ভেতর দুজনের দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া অন্য কোনো প্রাণের স্পন্দন শোনা যায় না।
তবে আয়াতের চোখে ঘুম ধরা দেয় না। মাথায় ঘুরপাক খেতে থাকে হাজারো চিন্তা। এই পৃথিবীতে আপন বলতে তার কেউ অবশিষ্ট নেই, সে একেবারেই এতিম। ছোটবেলা থেকে নানির আদর আর শাসনে বড় হয়ে উঠেছে সে। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো, সবচেয়ে আপন আশ্রয়ের মানুষটিও চার মাস আগে তাকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এখন সে বড্ড একা। এই বিস্তীর্ণ পৃথিবীতে তার আল্লাহ ছাড়া আর কোনো সাপোর্টের জায়গা নেই। দুজন খালা আছেন বটে, তবে তারা আয়াতের কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করেন না। আয়াতের বয়স সবে বাইশ পার হয়েছে। পড়াশোনার পাট কোনোমতে চুকিয়ে এখন একটা জব করছে সে।
আর এই বিয়েটা? আয়াতের কাছে এটা কোনো ম্যারেজ নয়, বরং একটা ধামাচাপা দেওয়া ট্র্যাপ। যে পুরুষ কে সে স্বামী হিসেবে পেয়েছে, সে নিজেই টানা আট মাস ধরে তার অস্তিত্বকে ইগনোর করে চলেছে। অথচ একসময় সে মন থেকে চেয়েছিল এই সংসারটাকে। তাকে লোভী উপাধি দেওয়া হয়েছে, ষড়যন্ত্রকারী বলা হয়েছে। অথচ সে একটা সুখের সংসার চেয়েছিল স্ত্রী হিসেবে নিজের ডিউটির সবটুকু সে পালন করে গেছে। কিন্তু স্ত্রী হিসেবে প্রাপ্য ভালোবাসাটা কোথায়? যে সম্পর্ক ভাঙার প্রহর গুনছে, সেখানে সে আর কীসের আশায় নতুন করে স্বপ্ন বুনবে? এই ভাঙাচোরা সংসার আর আনসার্টেন ফিউচার নিয়ে কোনোমতে তার লাইফটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। অন্যদিকে জেইদানের বয়স ঊনত্রিশ, সে এক এলিট পরিবারের সন্তান{ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড গল্পের সামনের অংশে জানা যাবে। }
নিজের এই ছন্নছাড়া লাইফ নিয়ে আয়াত যখন ঘোর ভাবনায় মগ্ন, দৃষ্টি সিলিংয়ের দিকে ফিক্সড, ঠিক তখনই জেইদান নিজের বালিশটা হাতে নিয়ে সোফার পাশে এসে দাঁড়ায়। তার গলার স্বরে বিন্দুমাত্র রাগ নেই। বরং বেশ শান্ত, অনেকটা অনুনয়ের টোন ফুটে ওঠে। ধীর গলায় জেইদান বলে, "আমার ঘুম আসছে না। আমি তোমার পাশে একটু থাকি?"
আয়াতের এ শুনে বিরক্ত হয়ে জেইদানের দিকে দৃষ্টি না ঘুরিয়েই ডিরেক্ট জানিয়ে দেয়, "না, পসিবল নয়।"
জেইদান মুহূর্তেই হাইপার হয়ে ওঠে, "কেন নয়?"
আয়াত সোফায় উঠে বসে। জেইদানের চোখের দিকে সরাসরি তাকিয়ে স্ট্রিক্ট গলায় উত্তর দেয়, "আপনি একজন পুরুষ আর আমি একজন নারী। এভাবে এক স্পেসে আমাদের একসাথে থাকাটা আমার ভীষণ আনকমফোর্টেবল লাগে। নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ুন।"
জেইদানও সমান জেদ ধরে বসে, "তো কী হয়েছে? আমি কি তোমার সাথে খারাপ কিছু করব? এতদিন ধরে এক ছাদের নিচে আছ, কখনো কি তোমার দিকে আমি বাঁকা নজরে তাকিয়েছি যে আজ এই কথা বলছ?"
আয়াতের মনে প্রশ্ন জাগে, বাঁকা নজরে না তাকালেই কি সব ঠিক হয়ে যায়? লোভী বলা, ষড়যন্ত্রকারী বলা, কারো সামনে বউ বলে আইডেন্টিটি না দেওয়া, একটা মানুষের সাজানো খাবার, সাজানো সন্ধ্যা, দীর্ঘ অপেক্ষা অবলীলায় ছুড়ে ফেলা এগুলো কি বাঁকা নজরের চেয়ে কোনো অংশে কম খারাপ? কিন্তু মুখে সে কথাটা উচ্চারণ করে না। এই আট মাসের সাইলেন্স তাকে একটা বিষয় খুব ভালো করে শিখিয়েছে, যে ক্ষত মুখে প্রকাশ করা যায় না, তার পেইন সবচেয়ে বেশি। ভীষণ বিরক্ত হয়ে আয়াত বলে, "আমি সেসব বলছি না। আমাদের একসাথে ঘুমানো পসিবল না, দ্যাটস ইট।"
জেইদান এবার খোঁটা দেওয়ার সুরে বলে ওঠে, "কেন? গতপরশুও তো একসাথেই ঘুমিয়েছিলাম, কই তখন তো কিছু হয়নি! তুমি তো ঠিকই আমার বুকে ঘাপটি মেরে শুয়েছিলে, আর আজ হঠাৎ এত অ্যাটিটিউড দেখাচ্ছ?"
আয়াতের দুই কান রাগে লাল হয়ে ওঠে। ক্ষিপ্ত স্বরে সে উত্তর দেয়, "হ্যাঁ দেখাচ্ছি! আপনি কে হ্যাঁ? যে আপনি আমার সাথে ঘুমাবেন? আমাকে আর ডিস্টার্ব করবেন না। যান বলছি এখান থেকে! রাবিশ!"
জেইদানের মেজাজ এবার সপ্তমে চড়ে যায়। আয়াতের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর রাগে গজগজ করতে করতে ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে সে। ঘরের লাইট অফ করে দেওয়া হয়। কিন্তু গাঢ় অন্ধকারে দুজনেরই দুজোড়া চোখ জেগে থাকে। একজনের বুকে অজানা এক ইগো। সে কিছুতেই হিসাব মেলাতে পারে না কেন আয়াত এতটা চেঞ্জ হয়ে গেছে বিগত দিনগুলোতে যে মেয়েটা দিনরাত এক করে তার খেয়াল রেখেছে, আজ সে নিজেই কেন এমন ডিসটেন্স মেইনটেইন করছে। আর অন্যজনের বুকে অতি পরিচিত এক ক্ষত। সে খুব ভালো করেই জানে এই সম্পর্কের এন্ডিং ঠিক কোথায় গিয়ে ঠেকবে। দুজনেরই বুকের ভেতর জমা হয়ে থাকে হাজারো না বলা কথা।
চলবে,,
আগামী পর্ব থেকে গল্পের মোড় ঘুরবে ইনশাআল্লাহ