( ১. ) আমরা তো এসেছি কেবল ক্ষণিকের এই ভুবনে,
ফিরে যেতে হবে একদিন সেই অনন্ত তীরে,
তবুও হারিয়ে যাই কেবল দুনিয়াবি মায়ার স্বপনে,
ভুলে যাই , ফিরতে হবে যে সেই রবের দরবারে।
.
[ ২০২২ ]
সময়টা তখন ২০২২ এর আগষ্ট মাস। অনবরত শ্রাবণধারায় নিয়মিত ভিজছে চট্টগ্রাম শহর। কখনো আকাশজুড়ে জুড়ে বহমান ধূসর মেঘ সূর্যকে আড়াল করছে। আবার কখনো ধূসর মেঘকে ভেদ করে একফালি বিবর্ণ আলো শহরের বুকে ছড়িয়ে পড়ছে। পথে মাঝে মাঝে কাদামাটির ছোঁড়াছুঁড়ি। পিচঢালা রাস্তাও পিচ্ছিল ও ভেজা। এভাবেই বিবর্ণ বর্ষায় নগরজীবনে স্যাঁতস্যাঁতে বিষন্নতা ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রামের এরকমই একটি ব্যস্ত শহরের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে কালো রঙের সারি সারি গাড়ি। বিশাল সারির মাঝে একটা রোলস রয়েস দেখা যাচ্ছে। তার সামনে পেছনে রয়েছে নিরাপত্তা রক্ষীদের গাড়ি।
গাড়ির বহর দ্রুত গতিতে ছুটছে। চাকার নিচে জমে থাকা কাদামাটি ছিটকে পড়ছে পথের দুপাশে। সকাল সকাল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার সেই ছোট ছোট বৃষ্টি কণা গুলো ছুঁয়ে দিচ্ছে পথচারী ও যানবাহনকে।
গাড়িগুলোর দ্রুতগতির কারণে পথের ছোট ছোট জলকণা বাতাসে উড়ে আবারো জমিনে মিশে যাচ্ছে। এমন বহর সাধারণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
অনেকে বিস্মিত হয়ে তাকাচ্ছে। তাদের মধ্যে ছোট ছোট কিছু বাচ্চারা আবার সেই গাড়ি গুলোকে অনুসরণ করে দৌড়াচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সামনের প্রদান ফটকে এসে থামলো। তাদেরকে দেখা মাত্রই দারওয়ান সেলুট করে লোহার দরজা খুলে দিলেন। আফ্রিদি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো কয়েকটি গাড়ি। আর বাকিগুলা বাইরেই রয়ে গেলো।
অবশেষে একটা বহুতল ভবনের সামনে এসে গাড়িগুলো থামলো। মাঝে থাকা রোলস রয়েসের সামনে একজন বডিগার্ড এগিয়ে এলেন। গাড়ির পেছনের দরজা খুলে মাথার ওপর ছাতা মেলে ধরলেন।
গাড়ি থেকে নেমে এলো একজন যুবক। পরণে শোভা পাচ্ছে অফিয়িয়াল স্যুট। সে আশেপাশে কারো দিকে তাকালো না। কয়েকজন বডিগার্ডকে সঙ্গে নিয়ে আফ্রিদি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড কোয়াটারে প্রবেশ করলো।
তবে লিফটে উঠার সময় সে তার সাথে কাউকেই নিলো না। কিছুক্ষণ পর লিফটের দরজা খুলল হেডকোয়ার্টারের সর্বোচ্চ তলায়। এই ফ্লোরটা সম্পূর্ণ কাঁচেঘেরা। এখান থেকে সম্পূর্ণ চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে। দূরের সবুজ পাহাড় মেঘের আড়ালে ঢাকা পড়েছে। আর সেই মেঘের বর্ষণে ভিড়ে যাচ্ছে জনজীবন।
যুবক করিডোরের শেষ প্রান্তে চেয়ারম্যানের কেবিনের দিকে এগিয়ে গেলো। যুবকটি হয়তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো।
সামনের বড় ডেস্কের ওপারে চেয়ারে গা এলিয়ে বসে আছেন একজন মধ্যবয়স্ক পুরুষ , চেয়ারম্যান আরশাদ আফ্রিদী। যুবককে দেখে তিনি সোজা হয়ে বসলেন। তার কায়ায় বয়সের সূক্ষ্ম ছাপ স্পষ্ট। মাথায় চুলগুলো রূপালী বর্ণ ধারণ করেছে। তবে তাতে তার ব্যক্তিত্বের দৃঢ়তায় ভাটা পড়েনি।
যুবকটি ডেস্কের সামনে গিয়ে থামলো। এরপর ডেস্কের ওপর নিজের সানগ্লাস খুলে রাখলো। অতঃপর সে শান্ত কণ্ঠে বলল ,
“ মিঃ আফ্রিদি .... ”
পরক্ষণেই সে চুপ হয়ে গেলো। নিজের মধ্যে কথাগুলো আবারো সাজাতে লাগলো।
আরশাদ আফ্রিদী কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন ,
“ ইয়াযদান .... ”
ইয়াযদান নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
“ জি... ”
আরশাদ আফ্রিদী দীর্ঘঃশ্বাস ফেললেন।
“ ছোট থেকেই তুমি ভীষণ বেপরোয়া স্বভাবের ছিলে। আমি কখনোই তোমাকে কোনো কিছুতে বাঁধা দেয়নি। তোমার মা বাঁধা দিতে চাইলেও আমি বারণ করেছি। আমি চাইনি যে তুমি কখনো ভাবো , আমার জায়গায় তোমার বাবা থাকলে তোমাকে বেশি স্বাধীনতা দিতো , বেশি ভালোবাসত। নিজের ঔরসজাত সন্তানের থেকে তোমাকে কখনো কম ভালোবাসিনি। সবসময় তোমাকে তোমার মতো থাকতে দিয়েছি। তবে একটা সময় হয়তো তোমার মায়ের কথা শুনে তোমার সাথে অন্যায় করে ফেলেছিলাম। আমি তোমার আর ফারিশতার , দুইজনেরই অপরাধী। ফারিশতার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই। তাই তোমার কাছের চাচ্ছি। মাফ করো আমায়। আমার আরো বেশি আফসোস হয়েছে যখন ফারিশতা চলে যাওয়ার পর তুমি আরো বদলে গেলে। তুমি আগে যতই ছন্নছাড়া জীবন কাটাতে , নিজের কাজ ঠিক মতো করতে। এরআগে কখনও তোমাকে কাজে হেলাফেলা করতে দেখিনি। আমি তখনও তোমাকে কোনো প্রশ্ন করিনি। তোমাকে সময় দিয়েছি। ভেবেছি তুমি নিজেকে সামলে নিয়ে ফিরে আসবে। গত একবছরে তুমি সের্ফ একটা ভবঘুরে জীবন যাপন করেছো। দেশে বিদেশে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়িয়েছ। আমি তাতেও কোনো আপত্তি জানায়নি। কিন্তু আজ সকালে তোমার ইমেল টা পাওয়ার পাওয়ার পর সত্যিই খুব হতাশ হয়েছি। আমি এবার শুধু তোমাকে একটাই প্রশ্ন করব , Are you sure ?”
ইয়াযদান ভাবলেশহীন কণ্ঠে বলল ,
“ Yes , I am. ”
“ আবারও ভেবে দেখো , ইয়াযদান। ”
ইয়াযদান গাড়ির চাবি ও কার্ডগুলো টেবিলের ওপরে রাখলো ও বলল,
“ আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। তবে কিছু কথা বলতে চাই। আমার পরে নিশ্চই ইয়ান সিইও হবে। কিন্তু আমি বলবো ওকে কিছুটা সময় দিন। আর আমাকে যেভাবে আপনি আর মিসেস আফ্রিদি একা করে দিয়েছেন , সেটা ওর সাথে করবেন না। ওর পাশে এসে দাঁড়াবেন। সবসময় একা থাকতে দেওয়াটা কোনো সমাধান হয়না। ”
একটু থেমে সে আবারো বলল ,
“ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হয়তো আর দেখা নাও হতে পারে। ”
সে বাড়িয়ে গেলো। কিছুক্ষণের মধ্যেই ভবনের প্রধান ফটক পেরিয়ে বাইরে চলে এলো। সে গাড়ির দিকে এগোলো না। বরং ধীর পায়ে হাঁটতে লাগলো। পেছনে পরে রইলো সব কিছু। সব ছেড়ে সে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো।
তার পদত্যাগের কথা শোনা মাত্রই কোম্পানি জুড়ে কানাঘুষা শুরু হলো। তাকে নিয়ে অনেক কথা অতীতে রটেছে। সে কথার কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা কেউই ভালো করে জানে না। কেউ বলে সে হয়তো কোম্পানিতে নিজের পদ মজবুত করতে ইয়ান আফ্রিদিকে খু*ন করার চেষ্টা করেছে। সেই জন্যই হয়তো শবনাম আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। আবার অনেকে তো এটাও বলে যে এক বছর আগে ফারিশতা কবিরকে সেই হ*ত্যা করেছে। সমাজে তাকে নিয়ে এরকম হাজারো গুজব রয়েছে।
.
.
ব্যস্ততম শহর পেছন রয়ে গিয়েছে। পিচঢালা রাস্তার শেষে কাদামাটির পথ শুরু হয়েছে। পা জুতা দিয়ে আবৃত থাকলেও আজ সে কোমল মাটি অনুভব করতে পারছে। মাটির রাস্তায় জমাট বাঁধা পানি পেরিয়ে যেতে হচ্ছে। যার হলে জুতা সহ প্যান্টের একদম নিচের অংশ ভিজে যাচ্ছে। তবে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঝোপঝাড়ে জমে থাকা গাছের পাতা তার বদনকে স্পর্শ করছে। পাতায় জমে থাকা বিন্দু বিন্দু জল তার পোশাককে ভিজিয়ে দিচ্ছে।
গণ সবুজের ভিড়ে হাঁটতে হাঁটতে সে একসময় সিআরবির একটা পাহাড়ের সামনে এসে দাঁড়ালো। সামনে পাহাড়ের ওপরে উঠার সিঁড়ি। ইয়াযদান এবারও থামলো না। সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো।
সে যতই উপরে উঠছে চারপাশের দৃশ্য ততই বিস্তৃত হচ্ছে। সবুজে ঘেরা পাহাড়ের ঢাল , দূরের ঘর - বাড়ি , পথ - ঘাট , সবকিছুই ধূসর আসমানের নিচে ক্ষুদ্র দেখা যাচ্ছে।
আকাশের মেঘগুলো আরও ঘন হয়ে এসেছে। বাতাসে বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছে। আকাশ থেকে টুপটাপ বিন্দু বিন্দু জল পচে জমিনে।
ইয়াযদান এখনো থামেনি। একটা সময় সে চলতে চলে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছে। সামনেই বিস্তীর্ণ খাদ।
তার ওপরে সবুজের সমাহার। সবুজের ওপর মনে হচ্ছে ধূসর মেঘ নেমে আসবে।
আকাশ হঠাৎ করেই সমস্ত সঞ্চিত অভিমান উজাড় করে দিলো। ধরণীর বুকে ঝুম বৃষ্টি নামলো।
বৃষ্টির ধারা তাকে ভিজিয়ে দিতে লাগলো। চুল বেয়ে জল নেমে এলো , কপাল ছুঁয়ে সমগ্র কায়ায় ছড়িয়ে পড়লো। তবুও ইয়াযদান স্থির হয়ে দাঁড়িয়ে রইলো।
.
.
[ ২০২৪ ]
২০২৪ য়ের সেপ্টেম্বর মাস চলছে। ক্ল্যান্ডারের পাতায় বর্ষার আনুষ্ঠানিক বিদায় হলেও ঢাকা শহর সেই ঋতুর হিসাব মানতে নারাজ।
রাত্রির এই নির্জন প্রহরে শহরের আকাশ আরও ভারী হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমেছে। পাশাপাশি চারদিকে খুব জোড়ে বাতাস বইছে। শহরের বুকে ছড়িয়ে থাকা হাজারো আলোক উৎস আজ বৃষ্টির জন্য ঝাপসা হয়ে উঠেছে। বহুতল ভবনের জানালায় বাতাস অনবরত আঘাত এনে বিকট শব্দ তরঙ্গ প্রবাহ করছে। অবিরাম বৃষ্টির ধারায় রাস্তায় জমেছে হাঁটুজল। সেই জল মিশে যাচ্ছে নর্দমার কালচে জলের সাথে। ছাদের কার্নিশ বিয়ে অবিরাম জল পড়ছে বৃষ্টির চাইতেও দ্বিগুণ স্রোতে।
বজ্রপাতের জন্য মনে হচ্ছে আকাশ বার বার কেঁপে কেঁপে উঠছে। মুহূর্তের মধ্যে ধরণী তীব্র আলোয় বার বার ভরে উঠছে। পরক্ষণেই বিকট শব্দে কেঁপে উঠছে।
বজ্রপাতের বিকট শব্দে ইয়াযীয়ার ঘুম ভেঙে গেলো। ঘুম ভাঙা মাত্রই সে ধপ করে বিছানায় শোয়া উঠে বসলো। আকস্মিক ঘুম ভাঙায় সে বুঝতেই পারলো না যে সে কোথায় আছে। তার বুক দ্রুত উঠানামা করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে।
আরেকবার বিদুৎ চমকালো। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার বুকটা মোচড়ে উঠলো। সে ভয়ে বার বার কুকরে উঠছে। অতিরিক্ত ভয়ে তার কণ্ঠ রোধ হয় আসছে। সে ভয়ে চিৎকার করতে লাগলো।
“ আলীয়ান ... আলীয়ান.... ”
পরক্ষণেই সে টের পেলো যে সে কোথায় আছে।
প্রচণ্ড আলো - আধারের মাঝে ইয়াযীয়া ঘরের দেওয়ালে কিছু ছায়া দেখতে পাচ্ছে। সে জানে সেগুলা আসলে ঘরেরই বিভিন্ন ফার্নিচারের ছায়া। কিন্তু মন মানতে চাইছে না। জানালার বাইরে তাকাতেই বারান্দায় থাকা গাছগুলো দেখতে পেলো। ভীষণ কিকট লাগছে।
সে নিজেকে বার বার স্বাভাবিক করতে চাইলো। তবে মস্তিষ্কের গহীনে , বিস্তৃত কোণে বৃষ্টি ও বজ্রপাত সবগুলোকে নিয়ে অসংখ্য খারাপ স্মৃতি রয়েছে।
এরকমই একটি বৃষ্টিময় রাতে বজ্রপাতের কারণেই সে তার মা - বাবাকে হারিয়েছিল। ছোট থেকেই সে বজ্রপাতে ভীষণ ভয় পায়। বজ্রপাত তাকে বার বার তার মা - বাবার মৃত্যুর দিন নিয়ে যায়। তার চোখের সামনে ভেসে উঠে তাদের লা*শ। বজ্রের শব্দ বরাবরই তাকে বর্তমান থেকে ছিন্ন করে অতীতে ছুঁড়ে ফেলে।
তার হৃদস্পন্দন আরও দ্রুততর হচ্ছে। শ্বাস ছোট হয়ে আসছে। আঙুলের ডগা ঠান্ডা হয়ে গিয়েছে। মস্তিষ্ক বার বার তাকে অতীতের স্মৃতি হ্যালোসিনেট করতে বাধ্য করছে।
সে ভয়ে বার চোখ বন্ধ করে ফেলছে। বিছানার চাদর খামচে ধরেছে। বিছানার পাশে কর্নার টেবিলে থাকা জিনিস পত্র ছুঁড়ে মারছে।
আকাশের বুক চিরে আবারও বিদুৎ ঝলছে উঠছে। সে দুহাত ধরে কান চেপে ধরলো। আজকের দিনটা এমনিতেও তার জন্য সহজ ছিল না। আজ পহেলা সেপ্টেম্বর , তার মা - বাবার মৃত্যুবার্ষিকী।
সে কারণেই আজ সে নিজের পুরনো বাড়িতে ফিরে এসেছিল। এখানে তার মা - বাবার গন্ধ মিশে আছে। সে একটু তাদের অনুভব করতে চেয়েছিল। বাকিরা মিলাদ শেষে ফিরে গিয়েছে। কিন্তু রয়ে গিয়েছে। আজ সে এখানেই রাতে থাকতে চেয়েছিল। সবাই চলে যাওয়ার পর মা - বাবার ছবি জড়িয়ে কাদতে কাদতে ঘুমিয়ে পড়েছিল।
ইয়াযীয়া কোনো মতে বিছানা ছেড়ে উঠে দাড়ালো। বৃষ্টির শব্দের চাইতেও তার নিঃশ্বাস - প্রশ্বাসের শব্দ বেশি জোড়ে শোনা যাচ্ছে। সে কর্নার টেবিলে থেকে নিজের মোবাইল হাতে নিয়ে কাউকে একটা কল করলো।
কল করলো নিজের ভালোবাসার মানুষটিকে। পৃথিবীর কারো কথা তার মনে নেই। শুধু মনে আছে শুধু আলীয়ানের কথা।
সে অনবরত বিড়বিড় করতে লাগলো,
“ আলীয়ান.... আলীয়ান.... আলীয়ান .... ”
এই নামটা তাকে স্বস্তি দেয়। তাকে প্রচণ্ড ভয়েও অস্বস্তি না দিয়ে সান্ত্বনা দেয়। এই নামটা তার বেঁচে থাকার অন্যতম কারণ। তার প্রাণশক্তি। তার হৃদপিণ্ডের স্পন্দন।
ইয়াযীয়া তাকেই কল করতে লাগলো। একবার ... দুবার ... তিনবার। তৃতীয় বারেও মানুষটার কোনো সাড়া নেই। তার বুকের অস্বস্তি আরও ঘনীভূত হচ্ছে।
চতুর্থ বারের ফোনের অপর প্রান্তে থাকা মানুষটি কল রিসিভ করলো। ঘুমজোড়ানো কণ্ঠে বলল ,
“ What the hell ? ”
ইয়াযীয়ার ঠোঁট এখনও কাঁপছে।
“ আলীয়ান... ”
তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ যে ফোনের অপরপ্রান্তের মানুষটা ঠিক করে শুনতেই পেলো না।
সে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল ,
“ What ... ? ”
ইয়াযীয়ার কন্ঠ বার বার রোধ হয় আসছে। তবুও সে কেঁপে কেঁপে বলতে লাগলো ,
“ আমার খুব ভয় করছে। You know , I’m really terrified of thunder and lightning. Please , come here. ”
আলীয়ান ঘুম জড়ানো কণ্ঠেই রাগান্বিত স্বরে বলল ,
“ Are you crazy ? Have you lost your mind ? আমি এত রাতে তোকে নিতে আসবো !? তোকে থাকতে কে বলেছিল। কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে , সকালে ড্রাইভার পাঠিয়ে দিবো। ”
“ হেলো ... হেলো ... আলীয়ান ? ”
হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে কল কেটে গিয়েছে। সে আবারও কল করতে লাগলো। কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল করা সম্ভব হচ্ছে না।
ইয়াযীয়া এবার ফোনটা রেখে দিলো। আকাশের পাশাপাশি তার চোখ দিয়েও বর্ষণ হতে লাগলো। তবুও সে ভয়ে ভয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে গাড়ির চাবি হাতে তুলে নিয়ে ঘর থেকে ছুটে পালালো। বেরোনোর সময় নিজের পোশাকের দিকেও তাকালো না। পরণে শুধু একটা স্লিভলেস টু পিস নাইট ড্রেস। কাপুর এতটাই ফিনফিনে যে তার শরীরের অবকাঠামো বোঝা যাচ্ছে। তার কিছুতেই কোনো হুশ জ্ঞান নেই। তার মনে হচ্ছে এই ঘরই আজ তাকে গিলে খা*বে।
পথে দেখা প্রতিটা বস্তুই তার কাছে বিভীষিকাময় অবয়ব মনে হচ্ছে। তবুও সে ছুটছে। এক দৌড়ে এসে বাড়ির বাইরে চলে এলো। মেইন গেট খুলে বেরোনোর পর , তা পুনরায় লাগানোর প্রয়োজন মনে করলো না। বাড়ির সামনেই তার গাড়ি পার্ক করা ছিল। গ্যারেঞ্জে রাখা হয়নি।
বাইরের তুমুল বাতাস তার শরীরকে ধাক্কা দিচ্ছে। বৃষ্টির জল তাকে ভিজিয়ে দিচ্ছে। তার পোশাক আরও স্বচ্ছ হয়ে উঠছে। সে ভয়ে সামনে তাকাতে পারছে না। সামনে তার জন্য অমানিশা অপেক্ষা করছে। মনে হচ্ছে তিমির তাকে গিলে খা*বে। গাছের পাতা ঝরে পড়ে বাতাসে ঘূর্ণিপাকে পাতারা তার সামনে নৃত্য করছে। ধুলোরা বার বার তার চোখকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে।
আবারো আরও অনেক জোড়ে বজ্রপাত হলো। এই বুঝি বিদ্যুৎ তাকে বিলীন করে দিবে। সে কোনোমতে গাড়ির অন্দরে প্রবেশ করলো। তার হাত কাঁপছে। তবুও গাড়ি স্টার্ট দিল।
সে কাঁপতে কাঁপতে বার বার বিড়বিড় করতে লাগলো ,
“ আলীয়ান ... আলীয়ান ... আমি জানি তুমি আমার সাথেই আছো। এই তো আমি তোমাকে অনুভব করতে পাচ্ছি। I love you and you love me ... I know you love me more than everything. ”
হেডলাইট জ্বলে উঠে বৃষ্টির পর্দা ভেদ করে সামনের রাস্তা দৃশ্যমান করলো। সে স্টায়ারিং শক্ত করে চেপে ধরলো ও গাড়ি চালাতে শুরু করলো।
.
.
বৃষ্টি নিজের সমস্ত সীমা অতিক্রম করে রূপ নিলো এক উন্মুক্ত জলধারায়। চোখ বার বার ঝাপসা হয়ে আসছে। কিছুই ঠিক করে দেখতে পারছে না ইয়াযীয়া। ওয়াইপারগুলো সর্বোচ্চ গতিতে চলেছে। তবুও বৃষ্টির ঘন পর্দা ভেদ করে অমানিশাকে উন্মোচন করতে সক্ষম হচ্ছে না। তার বুকের ভেতরটায় অস্বস্তি ক্রমশ জমাট বাঁধছে।
আসমান বিদীর্ণ করে বিদুৎ চমকালো। চারপাশ উজ্জ্বল হয়ে আঁধারকে বিলীন করলো। পরক্ষণেই বিকট বজ্রধ্বনিতে ব্রমান্ধ আবারও কেঁপে উঠলো। সঙ্গে কেঁপে উঠল ইয়াযীয়াও। তার হাত স্টিয়ারিং থেকে সামান্য সরে গেলো। এই সামান্য অসতর্কতায় যথেষ্ট ছিল , গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সরে গেলো। ইয়াযীয়া স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
গাড়ির সামনের অংশ সজোরে ধাক্কা খেল রাস্তার ল্যাম্প পোস্টের সাথে। তীব্র ঝাঁকুনিতে তার দেহ ছিটকে গেলো। সিটবেল্টের কারণে রক্ষা হলো। নাহলে তার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যেতো না।
সবকিছুই থেমে গেলো। সেটা হোক ইঞ্জিনের গর্জন বা চাকার ঘর্ষণ। শুধু শোনা গেলো ইয়াযীয়ার নির্মম চিৎকার। তবে তীব্র বর্ষণের শব্দে সেই ধ্বনি বিলীন হয়ে গেলো।
সে দুচোখ বন্ধ করে ফেললো। শরীর অসম্ভব কাঁপছে। কিছুতেই কাঁপুনি থামছে না। হাত - পা শীতল ও বিবর্ণ হয়ে গিয়েছে। নয়ন যুগল থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে।
আবারও আকাশে কেঁপে গর্জন করলো। ইয়াযীয়া দুহাত দিয়ে কান চেপে ধরলো।
বর্ষণের শব্দে মাঝে হঠাৎ সে ভিন্ন শব্দের তরঙ্গ টের পেলো।
টক! টক !
ভয়ে সে কুঁকড়ে উঠলো। কিন্তু পরক্ষণই উপলব্ধি করতে পারলো যে গাড়ির জানালায় কেউ নক করছে। প্রথমে মনে হলো , এটা হয়তো তার ভ্রম।
গাড়ির সামনে দণ্ডায়মান অবয়ব আবারও নক করলো। এবার ইয়াযীয়া সাথে সাথেই জানালা খোলার চেষ্টা করলো। তার হাত অসম্ভব রকম কাঁপছে। তাই সময় লাগছে। যদিও ভয় করছে। কিন্তু মানুষের উপস্থিতি তাকে কিছুটা শান্ত করলো। সামনে দণ্ডায়মান মানুষটি যেমনই হোক। একাকিত্বর থেকে অধিক শ্রেও।
বৃষ্টির শব্দের মাঝে একটা তীব্র পুরুষালি কণ্ঠস্বর ভেসে এলো ,
“ কেউ আছেন ? ”
কন্ঠস্বরটা ইয়াযীয়ার কাছে অন্যরকম ঠেকলো। ইংরেজি সাহিত্যে এরূপ কণ্ঠস্বরকে ম্যাস্কিউলিন ভয়েস বলে আখ্যায়িত করা হয়।
গাড়ির কাচ ধীরে ধীরে নামলো। কাঁচ নামা মাত্রই বৃষ্টির ছিটে ভেতরে প্রবেশ করতে লাগলো। ভিজিয়ে দিলো ইয়াযীয়ার বদন।
ইয়াযীয়া সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির পানে তাকালো। মাথার ওপর ছাতা ধরা। তাই তার মুখমণ্ডল ছাতার আড়ালে ঢাকা পড়েছে। বৃষ্টির জন্য তার অবয়ব স্পট নয়।
যুবকটি হাস্কি কণ্ঠে জিজ্ঞাসা করলো ,
“ কোনো সমস্যা হয়েছে , স্যার ওর ম্যাডাম ? ”
কোনো উত্তর না পেয়ে যুবক আবারও জিজ্ঞাসা করলো ,
“ আমি কি আপনাকে বা আপনাদের কোনো ভাবে সাহায্য করতে পারি ? ”
“ আমি ... ”
ইয়াযীয়া কথা বলতে চাইলো। কিন্তু পারলো না। গলা দিয়ে শব্দ বের হলো না। ঠোঁট নড়লো , কিন্তু কন্ঠ শোনা গেলো না।
যুবকটি কিছুক্ষণ অপেক্ষা করলো গাড়িতে থাকা মানুষটার কিছু বলা। কিন্তু যখন গাড়িতে থাকা মানুষটা কিছুই বলল না। তখন সে নিজে থেকেই বলতে শুরু করলো ,
“ আপনি ঠিক আছেন ? রাস্তার মাঝে একটা গাড়ি পরে থাকতে দেখে মনে হলো হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। সামনে এসে দেখি তাই। আমি সামনেই যাচ্ছিলাম। কিন্তু বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় রাস্তার পাশের ছাউনিতে আশ্রয় নিয়েছিলাম , বৃষ্টি থামার অপেক্ষায়। প্রচন্ড বৃষ্টির কারণে ড্রাইভ করতে পারছিলাম না।”
একটু থেমে সে আবারও বলল ,
“ আপনার যদি কোনো সমস্যা না থাকে। তবে কি আমি আপনাকে কোনো ভাবে সাহায্য করতে পারি ? ”
ইয়াযীয়া তখনও গাড়ির ভেতরেই বসে রয়েছে। গভীর অন্ধকার রাতে ফাঁকা রাস্তায় কি একটা অপরিচিত মানুষকে বিশ্বাস করা ঠিক হবে কিনা। কিন্তু বিশ্বাস না করেও তো উপায় নেই। তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। কারো সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হবে না।
কিন্তু সে এই অপরিচিত মানুষটিকে বিশ্বাস করতে চাইছে। তার উপস্থিতি তাকে স্বস্তি দিচ্ছে। সে অস্পষ্ট স্বরে বলে উঠলো ,
“ আমার গাড়িটা কি কোনো ভাবে ঠিক করা যায় ? আমি বাড়ি যেতে চাই। ”
যুবক গাড়ির সামনের দিকে এগিয়ে গেলো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল ,
“ ম্যাডাম , আমার পক্ষে সম্ভব হবে না। আমি আমার বন্ধুকে কল করে বলছি , একজন ম্যাকানিক পাঠানো সম্ভব হবে কিনা ? তিনি এসে যদি ঠিক করতে পারেন। ”
ইয়াযীয়ার খুব ভয় করছে। নিজের ভয়কে সে কথা বলে দমন করতে চাইলো। কিন্তু কী বলবে ভেবে পেলো না। পরক্ষণেই সে বলে উঠলো ,
“ আপনি ... ”
সের্ফ এইটুকুই। তার কিছুই বলতে পারলো না।
যুবক ভাবলো সে হয়তো তার সম্পর্কে জিজ্ঞাসা করছে। তাই সে নিজ থেকেই বলতে শুরু করলো,
“ ভয় পাবেন না। আমি কোনো চোর কিংবা ডাকাত নই। মসজিদে যাচ্ছিলাম , তাহাজ্জুত পড়তে। ”
যুবকটি রাস্তার পাশে থাকা টং দোকানের ছাউনির দিকে আঙুল টাক করে বলল ,
“ আপনি চাইলে ওখানে গিয়ে বসতে পারেন। আপনার গাড়ির অবস্থা ভালো না। দুর্ঘটনার পর ইয়ারব্যাগের ঘটনাটাও তো নিশ্চিত নয়। কোনো সমস্যা হলে বিপদ হতে পারে। ”
কথা শেষ করা মাত্রই সে তার ছাতা ফোল্ড করে গড়িয়ে ভেতরে বাড়িয়ে দিলো। ইয়াযীয়া ছাতাটা ধরার চেষ্টা করলো। তার হাত কাঁপছে। সে সম্পূর্ণ ভাবে ছাতাটা না ধরা অব্দি যুবক ছাঁটাতার ওপর থেকে নিজের হাত সরালো না। সে খেয়াল রাখলো রমণীর হাতে যেনো তার স্পর্শ না লাগে।
ইয়াযীয়া ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে এলো। ঢাকার জলাবদ্ধতার সমস্যার কারণে পল্টন থেকে শান্তি নগর ফ্লাইওভার অব্দি পানি জমে গিয়েছে। হাঁটুজলে ইয়াযীয়ার ভিজে গেলো। সমগ্র শরীরও ভিজতে শুরু করেছে। ঠান্ডায় তার দাঁত কাঁপছে। তার গা শিউরে উঠছে।
যুবক তার গায়ের জ্যাকেট খুলে ইয়াযীয়ার পানে এগিয়ে দিলো। ইয়াযীয়া অবাক হওয়ারও সুজগ পেলো না। তার কায়া হিম শীতল হয়ে উঠছিল। সে দ্রুত জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিলো।
যুবক ছাউনির দিকে এগিয়ে যাচ্ছিল। ইয়াযীয়াও তাকে অনুসরণ করতে লাগলো। চলার পথে ইয়াযীয়া ভাবতে লাগলো। ও সে উপলদ্ধি করলো যে ছেলেটি এখন অব্দি তার দিকে একবারও তাকায়নি পর্যন্ত।
ছাউনির কাছে কাঠের বেঞ্চের সামনে আসতেই যুবক তাকে বসতে বলল। ইয়াযীয়া এক কোণে জড়সড় হয়ে বসলো। যুবক তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওপর প্রান্তে চেপে বসলো। টং দোকান এখন বন্ধ। আশেপাশেও কেউই নেই।
ইয়াযীয়া যুবকের পানে তাকালো। সে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর ইয়াযীয়া কৌতুহলী হয়ে প্রশ্ন করলো ,
“ আপনি ... ”
এরপর কি বলবে সে ঠিক বুঝতে পারলো না। তাই থেমে গেলো।
যুবক এবারও মাটির দিকেই স্থির হয়ে তাকিয়ে রইলো। ও মাথা নিচু করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল ,
“ আমার নাম ইব্রাহীম আফ্রিদী ইয়াযদান। ”
ইয়াযীয়া নামটা মনে মনে একবার আওড়াল। পরক্ষণেই নিজের পরিচয় প্রদান করার প্রয়োজন অনুভব করলো।
“ আমি ... ইয়াযীয়া শওকত তারিন। সবাই তারিন বলেই ডাকে। আসলে আমি ... আমি আমার ফুপ্পির বাসায় যাচ্ছিলাম। মানে ওটা আমারই বাসা। আমি ওখানেই থাকি আমার মা - বাবার মৃত্যুর পর থেকে। আজ আমার মা - বাবার মৃত্যু বার্ষিকী ছিল। তাই পুরোনো বাড়িতে গিয়েছিলাম। কিন্তু রাতে খুব ভয় করছিল। তাই চলে এসেছি।”
ইয়াযদান এবারও ইয়াযীয়ার পানে তাকালো না। রাস্তার পানে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে ইয়াযীয়ার উদ্দেশ্যে বলল ,
“ You don't need to give me any explanation. এত রাতে আপনাকে এই অবস্থায় দেখে আমি আপনাকে খারাপ মেয়ে ভাবিনি। আপনাকে বিচার করার আমি কে ? না কাউকে বিচার করার ক্ষমতা আমার আছে , না আমাকে সেই অধিকার আল্লাহ্ দিয়েছেন। মানুষকে বিচার করার অধিকার শুধু আল্লাহ্ তাআলার।”
একটু থেমে সে আবারও বলল ,
“ I can feel your pain... খুব বেশি ভয় করছে ? দুরুদ - এ - ইব্রাহিম পড়ুন। ”
ইয়াযীয়া চোখ বন্ধ করে দুরুদ শরীফ পড়ার চেষ্টা করলো। কিন্তু সে বুঝতে পারলো যে সে দুরুদে ইব্রাহিম ভুলে গিয়েছে। সে আবারও চেষ্টা করতে লাগলো। কিন্তু কিছুতেই মনে পড়লো না।
ইয়াযীয়ার লজ্জায় নত হয়ে গেলো। সে ইতস্তত বোধ করে বলল,
“ আপনি কি আমাকে একটু দুরুদ শরীফ মনে করিয়ে দিতে পারবেন ? আমি আসলে ভুলে গিয়েছি ..... ”
ইয়াযদান ধীরে স্বরে বলল ,
“ আল্লাহুম্মা সাল্লি’আলা মুহাম্মাদ। ”
ইয়াযীয়া সঙ্গে সঙ্গেই পুনরাবৃত্তি করলো ,
“ আল্লাহুম্মা সাল্লি’আলা মুহাম্মাদ। ”
“ ওয়া আলা ’ আ - লী মুহাম্মাদ। ”
“ ওয়া আলা ’ আ - লী মুহাম্মাদ।”
“ কামা সাল্লাইতা ’ আলা ইব্রাহীমা। ”
“ কামা সাল্লাইতা ’ আলা ইব্রাহীমা। ”
“ ওয়া আলা ’ আ - লী ইব্রাহিমা। ”
“ ওয়া আলা ’ আ - লী ইব্রাহিমা। ”
“ ইন্নাকা হামিদুম মাজিদ। ”
“ ইন্নাকা হামিদুম মাজিদ। ”
একটু থেমে ইয়াযদান আবারও পড়তে লাগলো ,
“ আল্লাহুম্মা বারিক ’ আলা মুহাম্মাদ। ”
“ আল্লাহুম্মা বারিক ’ আলা মুহাম্মাদ। ”
“ ওয়া আলা ’ আ - লী মুহাম্মাদ। ”
“ ওয়া আলা ’ আ - লী মুহাম্মাদ। ”
“ কামা বারাকতা ’ আলা ইব্রাহীম। ”
“ কামা বারাকতা ’ আলা ইব্রাহীম। ”
“ ওয়া আলা ’ আ - লী ইব্রাহিমা। ”
“ ওয়া আলা ’ আ - লী ইব্রাহিমা। ”
“ ইন্নাকা হামিদুম মাজিদ। ”
“ ইন্নাকা হামিদুম মাজিদ। ”
দুরুদ শরীফ পড়া শেষ হওয়া মাত্রই ইয়াযীয়া চোখ বন্ধ করে ফেলল। চারদিক আবারও আলোকিত হয়েছে। আবারও বজ্রপাত হবে। আর এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। বরং আরও বাড়ছে।
ইয়াযীয়া চোখ বন্ধ রেখেই বলল ,
“ আমার বাড়ি বনশ্রী। আপনি কি প্লীজ একটু দিয়ে আসতে পারবেন। আমার গাড়ি ঠিক হওয়া লাগবে না। ”
“ আমার বন্ধুকে কল জানিয়েছি। সে বলেছে একজন ম্যাকানিক পাঠাচ্ছে। ”
ইয়াযীয়া এবার কান্নায় ভেঙে পড়লো।
“ গাড়ি লাগবে না। আপনি পারলে প্লীজ একটু দিয়ে আসুন। ”
“ ওকে ... ”
ইয়াযদান ছাউনির তল থেকে বেরিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। ইয়াযীয়াও ছাতা মাথায় তার পিছু পিছু ছুটলো।
দুজনেই ইয়াযদানের গাড়ির সামনে এসে থামলো। ইয়াযদান ইয়াযীয়ার জন্য গাড়ির পেছনের দরজা খুলে দিলো।
“ আপনি বসুন। ”
ইয়াযীয়া গাড়িতে বসেই সে আলতো হাতে দরজা লাগিয়ে দিলো। এরপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলতে শুরু করলো।
ইয়াযীয়া খেয়াল করলো মানুষটা এক ধ্যানে গাড়ি চালাচ্ছে। একবারও এদিক ওদিক তাকাচ্ছে না। পেছনে তো ভুলেও তাকাচ্ছে না। তার দাদু বলে ভালো ছেলেরা কখনও বেহায়া হয়না। তাদের নজরে পর্দা থাকে। ইয়াযীয়ার মনে প্রশ্ন জাগলো , এই কি তবে তার দাদুর বর্ণনা অনুযায়ী সুপুরুষ ?
ভাবতে ভাবতে তার চোখ লেগে এলো। মুষলধারে বৃষ্টির কারণে ইয়াযদানের ড্রাইভ করতে বেশ বেগ পোহাতে হচ্ছে। তবুও সে ড্রাইভ করতে লাগলো। ফ্লাইওভার পেরোতে পারলে আর বেশি সময় লাগবে না। প্রয়োজনে রামপুরা থেকে শর্টকাট ধরবে।
কিছুক্ষণ পর গাড়ি কয়েকটা দোকানের সামনে এসে থামলো। ইয়াযদান গলা খাঁকারি দিয়ে বলল ,
“ ম্যাডাম , চলে এসেছি। এবার কোথায় যাবো। ”
ইয়াযদানের কণ্ঠস্বর কর্ণপাত হতেই সে সোজা হয়ে বসলো। তার বুক ধড়ফড় করছে।
ইয়াযদান নির্লিপ্ত ভঙ্গিতে বলল ,
“ এবার কোনদিকে যাবো ? ”
ইয়াযীয়া বাইরে তাকালো। বৃষ্টির মাত্রা অনেক্টাই কমে এসেছে। সে বাইরে তাকালো।
“ সোজা গিয়ে ডান দিকে যান। এরপর সামনের পথ ধরে চলতে থাকবেন। গলির একদম শেষে যেই বাড়িটা , সেটাই। ”
এখন আর ইয়াযীয়া ভয়ে কাঁপছে না। কথাগুলো বেশ স্বাভাবিক ভাবেই বলল।
ইয়াযদান তার কথা মতোই চলল। কিছুক্ষণের মধ্যেই তারা বৃষ্টিভেজা শহরের দীর্ঘ পথ অতিক্রম করে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে হাজির হলো।
“ Thanks... ”
কথাটা বলেই সে দরজা খুলে নেমে গেলো। তারপর প্রায় দৌড়েই বাড়ির ভেতরে প্রবেশ করলো।
“ আপনার গাড়ি ঠিক করে এই ঠিকানায় পৌঁছে দিবো ... ”
ইয়াযীয়া শুনতে পেলো কিনা সে জানে না। তবে রমণী বাড়ির ভেতরে প্রবেশ করা না অব্দি সে সেখানেই দাড়িয়ে রইলো। ইয়াযীয়া বাড়ির ভেতরে চলে যাওয়ার পরই সে গাড়ি আবারও স্টার্ট দিলো। অতঃপর প্রস্থান করলো।
.
চলবে [ ইন শাহ্ আল্লাহ্ ]
.
.
.
🤍 সূচনা পর্ব 🤍
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
#উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
.
⚠️সতর্কবার্তা / কপিরাইট নোটিস⚠️
❌কপি করা নিষিদ্ধ।❌
❌অনুমতি ছাড়া অডিওবুক বানানো নিষিদ্ধ।❌
❌গল্পের নাম পরিবর্তন করে অডিওবুক বানানো নিষিদ্ধ। ❌
❌পদ্মজা, কাঠগোলাপ, আমৃত্যু ভালোবাসি তোকে, রোমান্টিক ডট কম সহ ইত্যাদি অ্যাপ ও ওয়েবসাইটে আমার যেকোনো গল্পের কোনো পর্ব বা অংশবিশেষ আপলোড করা বা শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।❌
❌আমার লেখা যেকোনো গল্পের কোনো পর্ব বা অংশবিশেষ YouTube Community Post ও Shorts vedio এর পিন কমেন্টে শেয়ার করা নিষিদ্ধ।❌
❌আমার কোনো গল্পের যেকোনো অংশকে বিকৃত করে , ভুলভাবে উপস্থাপন করে বা অন্যকোনো রূপে shorts vedio বানিয়ে upload করা নিষিদ্ধ❌
❌গল্পটিকে ডার্ক রোমান্টিক বা অ*শ্লীল ট্যাগ দেওয়া বা এই জনরায় অন্তর্ভুক্ত করা নিষিদ্ধ❌
✅অনুগ্রহ করে পাইরেসিকে সমর্থন করবেন না।✅