ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 2

লেখক: ইশাল সরদার তীব্রতা

ᯓᡣ𐭩 পর্ব — ০২
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
রাতের শেষ প্রহর এখন শেষ হয়নি। চারপাশকে এখনও অমানিশা গ্রাস করে রয়েছে। বৃষ্টির মাত্রা প্রবল না হলেও এখনো থামেনি। টুপটাপ শব্দ খুব বিভীষিকাময় শোনাচ্ছে। তবে বজ্রপাত থেমে গিয়েছে।
তাহাজ্জুদের নামাজ শেষে নিচতলায় লিভিং রুম সংলগ্ন নিজ কক্ষে বসে আছেন মাহফিরোজ বেগম। হাতে থাকা তাশবির দানা গুণতে গুণতে তিনি অনবরত জিকির করে যাচ্ছেন। প্রতিদিনই তিনি ফজরের আজানের আগ অব্দি তাশবি পড়েন। ফজরের নামাজের আগে নামাজ - এ - হাজাত পড়েন। এরপর ফজরের নামাজ শেষ কুরআন তিলাওয়াত করে ঘুমিয়ে যান। সকালের নাস্তা করার সময়ের একটু আগেই আবার ঘুম থেকে উঠে যান।

তার কক্ষের বাইরে থেকে পায়ের শব্দ শোনা যাচ্ছে। শব্দ শুনতে পেয়ে তিনি দরজার দিকে তাকালেন। পরক্ষণেই তিনি ইয়াযীয়াকে তার কক্ষে প্রবেশ করতে দেখলেন। তিনি বলার বা ইয়াযীয়ার দিকে তাকানোর সময় পেলেন না। তার আগেই নাতনি দৌড়ে এসে তার দাদুকে ঝাপটে জড়িয়ে ধরলো।
“ দাদু ... ”

নাতনির কাঁপা কাঁপা কণ্ঠস্বর কর্ণপাত হতেই , তিনি নাতনির ভেতরে জমে থাকা ভয় ও অসহায়ত্ব অনুভব করলেন। তিনি বার বার ইয়াযীয়াকে ওই বাড়িতে একা থাকতে নিষেধ করেছেন। ইয়াযীয়া জড়াজড়ি করায় তিনিও থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু তার মেয়ে তাকে জোরকরে নিয়ে এসেছে। তার ওষুধ পত্র সব এই বাড়িতে। অন্য কোথাও থাকলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু নাতনির চিন্তায় চিন্তায় তার সারারাত ঘুম হয়নি। রাত জেগে শুধু নাতনির জন্য দোয়াই করে যাচ্ছেন। ছোট থেকেই ইয়াযীয়া বৃষ্টিতে যেমন তেমন , কিন্তু বজ্রপাতে ভীষণ ভয় পায়।

মাহফিরোজ বেগম নাতনিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন।
“ কিচ্ছু হয়নি , সোনা। এই তো , দাদু আছি। ”

ইয়াযীয়ার বুক কাঁপছে। গলার ভেতরে দলা পাকিয়ে থাকা কান্নারা বাঁধভাঙা স্রোতের ন্যায় গড়িয়ে পড়ছে। অশ্রুকণায় সিক্ত হচ্ছে দাদুর গায়ে জড়িয়ে রাখা ওড়না।
“ আমার খুব ভয় করছে। তাই চলে এসেছি। ”

মাহফিরোজ বেগমের মুখে উদ্বেগে কঠিন হয়ে উঠলো।
“ একা ! ”

ইয়াযীয়া দাদুর ওড়নায় চোখ মুছতে মুছতে মাথা নাড়ল।
“ হুম্ ... ”

“ এত রাতে একটা মেয়ে একা এসেছো ! পথে কত বিপদ হতে পারতো , জানো ? ”

“ আর কি বিপদ হতো ? ওই বাড়িতে আমি আর কিছুক্ষণ একা থাকলে হয়তো ম*রেই যেতাম। ”

মাহফিরোজ বেগম নাতনির চুলে বিলি কাটতে কাটতে বললেন ,
“ এমন কথা মুখেও এনো না। আল্লাহ্ তোমাকে নেক হায়াত দিক। একটা সম্মানের ও ভালোবাসার জীবন দিক। আমি তো সবসময় তোমার জন্য একটা সুন্দর জীবনের দোয়া করি। ”

এত অস্থিরতার মাঝেও ইয়াযীয়ার ঠোঁটে এক ফালি মিষ্টি হাসি ফুটে উঠলো ,
“ তুমি শুধু দোয়া কোরো যেনো আমার আর আলীয়ানের খুব সুন্দর একটা সংসার হোক। ওর সাথে থাকলে আমি এমনিতেও খুশি থাকবো। ও ছাড়া আমার আর কিছুই চাই না। ”

মাহফিরোজ বেগম দীর্ঘঃশ্বাস ত্যাগ করলেন ও মনে মনে বললেন ,
“ আল্লাহ্ তোমার তাকদীরে সুখ ও শান্তি উভয় লিখুক। আমিন। সেটা যেভাবেই হোক বা যার সাথেই হোক। ”

তিনি ডিভানের পাশে থাকা কফি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে , সেটা নাতনির দিকে এগিয়ে দিলেন। এতক্ষণে ইয়াযীয়ার গলা তৃষ্ণায় কাঠ কাঠ হয়ে গিয়েছে। পানি দেখা মাত্রই সে জলদি খেতে শুরু করলো।
মাহফিরোজ বেগম উৎকণ্ঠিত স্বরে বললেন ,
“ বিসমিল্লাহ্ তো বলে নিতে। ”

“ সরি। বিসমিল্লাহ্ .... ”

মাহফিরোজ বেগম নাতনির পানে চেয়ে উদ্বিগ্ন হয়ে বললেন ,
“ বড় হচ্ছো। এখন এগুলো খেয়াল রাখতে হবে। ”

একটু থেমে তিনি আবারও বললেন ,
“ এত রাতে একা আসার কি দরকার ছিল ? আমার ভেবেই শরীর হিম শীতল হয়ে যাচ্ছে যে তুমি এত রাতে একা কি করে এলে ? আমাকে কল করতে পারতে। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। ”

কথার ফাঁকে নাতনি কপালে হাত রাখতেই উষ্ণতা টের পেলে।
“ আল্লাহ্ ! গা তো অসম্ভব গরম। এমা ! জামাও তো ভিজা। ওহ্ ... কি জামা পরে এসেছো তুমি ? এরকম পাতলা ফিনফিনে ড্রেস পরে কে আসে। কতবার তোমাকে বুঝিয়েছি এমন হাতা ছাড়া জামা আর হাঁটু অব্দি প্যান্ট পড়বে না। বড় হচ্ছো তো। ভিজে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তোমার ইনার গার্মেন্ট অব্দি স্পষ্ট দেখা যাচ্ছে। ”

“ ওহ্ ... সুইটহার্ট। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নিজের দিকে তাকানোর পরিস্থিতে ছিলাম না আমি।”

মাহফিরোজ বেগম জোড়ে জোড়ে ডাকতে লাগলেন ,
“ জয়তুন , ইয়াযীয়ার রুম থেকে ওর কোনো একটা জামা নিয়ে এসো। ”
কিছুক্ষণের মধ্যেই জয়তুন এসে ইয়াযীয়ার ড্রেস রেখে গেলো। সে বিনয়ী কণ্ঠে বলল ,
“ নানি , আপনের কি কিছু লাগবো ? ”

“ আমি ফজরের নামাজ পড়ার পর চা খাবো। আর এখন ইয়াযীয়ার জন্য স্যুপ বানাও। আর বাসায় দেখো জ্বরের ওষুধ আছে কিনা। থাকলে দিয়ে যাও। ”
ও তিনি ইয়াযীয়ার পানে তাকিয়ে বললেন ,
“ এখনও বসে আছো কেনো ? গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো। ”

দাদুর কথা মতো ইয়াযীয়া ড্রেস চেঞ্জ করতে চলে গেলো। কিছুক্ষণের মধ্যেই সে ড্রেস চেঞ্জ করে চলে এলো। জয়তুনেরও স্যুপ বানানো শেষ। সে ঘরে খাবার ও ওষুধ রেখে গিয়েছে।

মাহফিরোজ বেগম নিজ হাতে নাতনিকে স্যুপ খাইয়ে দিতে লাগলেন। ইয়াযীয়াও দাদুর আদেশ মতো চুপচাপ স্যুপ খেতে লাগলো। খাওয়া শেষে তিনি ইয়াযীয়াকে ওষুধ খাইয়ে দিলেন।

কিছুক্ষণপর ইয়াযীয়া ডিভানে দাদুর কোলে মাথা রাখলো। মায়ের মৃ/ত্যুর পর তার জীবনে মাতৃস্নেহের যেই শূন্যতা দেখা দিয়েছে। সেই শূন্যতাকে তার দাদু নিজের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছেন।

মাহফিরোজ বেগম নরম স্বরে বললেন ,
“ দেখো , আমি সারাজীবন শুধু তোমাকে বুঝিয়েছি আর তোমার জন্য দোয়া করেছি। কারণ এটা ছাড়া আমার আর কিছুই করার নেই। আল্লাহ্ তাআলা তোমাকে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছেন। সিদ্ধান্ত যেমনই হোক না কেনো। যেখানে আমাদের রব নিজে তোমাকে বাঁধা দিচ্ছেন না। সেখানে আমি বাঁধা দেওয়ার কে ? তবে আজ একটা কথা বলবো। তুমি রাখবে কি না রাখবে , সেটা একান্তই তোমার ব্যক্তিগত ইচ্ছা। কাল তোমার মা - বাবার মৃ/ত্যুবার্ষিকী ছিল। আজ কি একটু তাদের জন্য নামাজ পরে দোয়া করবে ? তুমি তো জেগেই আছো। ”

“ হুম্ ... ”

মাহফিরোজ বেগম আবারও তাশবি পড়তে লাগলেন। কিছুক্ষণ পর আজান দিলো। তিনি আজানের জবাব দিলেন। দেখতে পেলেন তার কোলে মাথা রেখে ইয়াযীয়া ঘুমিয়ে পরেছে। তিনি ধীরে ধীরে ক্ষীণ স্বরে ডাকতে লাগলেন ,
“ ইয়াযীয়া ... আমার সোনা। ইয়াযীয়া ... ? ”

কিন্তু ইয়াযীয়ার কোনো হেলদোল নেই। সে ঘুমের রাজ্যে পারি জমিয়েছে। তিনি আফসোস করে বললেন ,
“ যেখানে রবের ডাকে সারা দিলো না। সেখানে কি আমার ডাকে সারা দিবে ? ”

.
.
সকাল বেলা রোদের নরম আলো ইয়াযদানের কক্ষে প্রবেশ করছে। পর্দার ফাঁক দিয়ে রৌদ্রকণারা লুকোচুরি খেলছে। কক্ষের এক পাশে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় সেই আলো প্রতিফলিত হয়ে ইয়াযদানের অবয়বকে ফুটিয়ে তুলছে। আয়নার সামনে ইয়াযদান নির্লিপ্ত ভাবে দাড়িয়ে রয়েছে।

পরণে তার নিখুঁতভাবে আইরন করা ফরমাল পোশাক। কব্জিতে হাত ঘড়ি পরে সে এবার ড্রেসিং টেবিলের ওপরে থাকা ছোট কাঁচের শিশিটা হাতে তুলে নিলো।
এটি কোনো বহুল জনপ্রিয় ব্র্যান্ডের নাম বহন করছে না। তার মার্কেটের কোনো পারফিউম পছন্দ নয়। তাই আফরোজা বেগম নাতির পছন্দ মতো দুবাই থেকে কাস্টোমাইজ করে অনিয়েছেন।
এতে মিশে আছে অ্যাম্বারগ্রিজের মৃদু সুবাস।

সে কব্জি ও ঘাড়ে সামান্য স্প্রে করলো। ঠিক তখনই কক্ষে প্রবেশ করলেন আফরোজা বেগম। বয়সের ভার তার মুখের সূক্ষ্ম রেখা এঁকে দিলেও তার সৌন্দর্য এখনও মলিন হয়ে যায়নি। দেখতে তাকে এখনও প্রাণবন্ত লাগে।

“ সকাল সকাল রেডি হয়ে গিয়েছ ! ”

ইয়াযদান মুখে মৃদু হাসির রেখা টেনে আয়নার দিকেই তাকিয়ে বলল ,
“ Yes ... I am ready. As a part time faculty member হিসেবে আজকে আমার first day... তাই জলদিই যাবো।”

তিনি ধীরে ধীরে নাতির কাছে এগিয়ে এলেন।
“ শুধু শুধু ইন্টারভিউ দিতে গেলে কেনো ? কি দরকার ছিল ? ”

ইয়াযদান তার নানুর প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল ,
“ কেনো ? তোমার কি মনে হয়েছিল যে তারা আমাকে রিজেক্ট করতে পারে ? ”

“ No , dear. I know , তারা তোমাকে সিলেক্ট করবে। Even they have selected. But .... ”

আফরোজা বেগম কথা শেষ করার আগেই ইয়াযদান ফোড়ন কেটে বলল ,
“ Actually , I didn't want that এখানেও আমাকে সবাই nepokid বলুক। ”

“ পার্ট টাইম হিসেবে জয়েন করার কি দরকার ছিল ? ”

ইয়াযদান শান্ত ও নির্লিপ্ত স্বরে বলল ,
“ Not at all. I also need to focus on my research. ”

আফরোজা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন ,
“ আমার বয়স হচ্ছে। আমার পক্ষে এখন আর ওসেনকে দেখা সম্ভব হচ্ছে না। ”

“ Oh .. sweetheart. Please stop emotionally blackmailing me. I just want some peace in my life. ”

“ সেই জন্যই চট্টগ্রাম ছেড়ে চলে এসেছো। ভাগ্যিস আমি জোর করে নিয়ে এসেছি। আলাহ্ ... আল্লাহ্.. কি অবস্থা করেছিলে তুমি নিজের !!! একা একা থাকতে থাকতে একদম বনমানুষ হয়ে গিয়েছিলে। এই যে দেখো , ছয় মাস আমার সাথে থাকার পর আবার মানুষ হয়ে গিয়েছ। ”

নানুর কথায় ইয়াযদান ফিক করে হেসে ফেললো।

আফরোজা বেগম ড্রেসিং টেবিলের পাশের ডিভানে গিয়ে বসলেন। তার চোখের পাতা ভারী হয়ে এলো। নিজের শাড়ির অচল মুঠো করে ধরলেন।
“ আমি কি করবো , ইয়াযদান ? দিনদিন আরও অসুস্থ হয়ে পড়ছি। তোমার নানা তো সেই কবেই আমাকে আর মেয়েকে একা ফেলে চলে গেলেন। দিয়ে গেলেন এত্ত এত্ত দায়িত্ব। সেই দায়িত্বের ভার বইতে বইতে আজ আমি ক্লান্ত। মেয়েটা তো নিজের সংসার নিজেই ব্যস্ত। মায়ের খোঁজ নেওয়ারও সময় পায় না। ”

তার কণ্ঠ রোধ হয়ে এলো। চোখে চিকচিক করছে নোনা জল।
“ তুমি তো আমার নাতি ... তুমি কি পারো না আমার একটু খেয়াল রাখতে ? আমাকে এই আকাশ সমান ভার থেকে মুক্তি দিতে ... ”

ইয়াযদান এবার স্থির হয়ে নানুর কথা শুনলো। চোখে এবার বিরক্তির বদলে অন্য অনুভূতি ফুটে উঠলো। সত্যিই তো এই এত বড় পৃথিবীতে এই মানুষটার সাথে সে ছাড়া আর আপন কে আছে ? যারা আছে তারা নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত। সে যদি তার পাশে না থাকে , তবে আর কে থাকবে ?

অবশেষে সে দীর্ঘশ্বাস ফেলে বলল ,
“ ওকে ... ওকে ... এই মাসের শেষে আমার রিসার্চ পেপার পাবলিশ হওয়ার পর ভাবছি। ”

আফরোজা বেগমের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠলো ,
“ তো কোন জার্নালে পাবলিশ হচ্ছে ? ”

“ এত এক্সসাইটেড হওয়ার কিছুই নেই। বলেছি ... ভাবছি। রাজি হয়নি ........ ”

নাতির কথায় তিনি আবারও হাসলেন। ছেলেটা একটু অন্যরকম।
“ I think you’re running late , you’d better go. ”
.
~ চলবে ~ ( ইন শাহ্ আল্লাহ্ )
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]

.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন