ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 22

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ২৩
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
“ You are a ps/ycho. কতবার বুঝলে তুমি বুঝবে ? বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। In fact , তোমার আর কাজ করারও দরকার নেই। কোম্পানি থেকে রিজাইন করো। ”
মুনমুন সিকান্দারের কণ্ঠে ক্ষোভ স্পষ্ট। বহুদিন ধরে সংযমের আবরণে চাপা পড়ে থাকা রাগ বিস্ফোরিত হয়েছে।

অন্তিমের কপাল মুহূর্তেই ক্রোধে কুঞ্চিত হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো। যুক্তি কিংবা বিবেচনার কাছে নিজেকে সমর্পণ করার মতো মানুষিক স্থিরতা এখন আর অবশিষ্ট নেই। এক লহমায় উন্মত্ততায় সে হাত তুলে মুনমুন সুলতানের গেলে সজোরে চড় বসিয়ে দিল।

আকস্মিক আঘাতে ভারসাম্য হারিয়ে পেছনে ছিটকে পড়লেন মুনমুন সুলতান। টেবিলের উপরে থাকা লোহার ভারী ফুলদানির সাথে আ/ঘাত লাগল তার মাথায়। সঙ্গে সঙ্গেই তাঁর নিথর দেহ পড়ে গেলো মার্বেলের মেঝেতে। ক্ষ/তস্থান থেকে র/ক্ত ছড়িয়ে পড়তে লাগল শুভ্র মেঝেতে।

অন্তিম পাথরের মূর্তির ন্যায় দাড়িয়ে রইল। কী করলো সে ? নিজের হাতের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারলো না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ক্রোধের সম উত্তাপ নিভে গিয়ে জন্ম নিল আদিম আতঙ্ক। নিজের কৃতকর্মের ভয়াবহতা উপলব্ধি করতেই পালানোর কথা মাথায় এলো।

তড়িঘড়ি করে কক্ষ থেকে বেরিয়ে এলো। মুনমুন সুলতানের নির্দেশেই অন্তিম সাহাবের জন্য চা নিয়ে আসছিল। কিন্তু অন্তিম সাহেবকে অমন করে ছুটতে দেখে তার হাত কেঁপে উঠল। তাঁর পোশাকে তাজা র/ক্তের ছিটা। জয়তুন বিস্ফোরিত নয়নে তাকিয়ে চিৎকার করে উঠল।
“ ওমা ! র/ক্ত ! ”

অন্তিম ছুটে সিঁড়ি দিয়ে নেমে যেতে চাইলো। কিন্তু জয়তুনের মনে সন্দেহের দানা বাঁধায় সে চিৎকার করে গার্ডদের ডাকতে লাগলো। বাড়িতে কোনও পুরুষ মানুষ না থাকায় মুনমুন সুলতান এমনিতেও নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলেন।
“ দারওয়ান চাচা , ও দারওয়ান চাচা, আটকান হেরে। ”

অন্তিমের পালানোর চেষ্টা ব্যর্থ হলো। প্রধান ফটক পেরোনোর আগেই তাঁকে আটকে ফেলা হলো।

মুনমুন সুলতানের কক্ষে ফিরে এসে জয়তুন তাকে মেঝেতে র/ক্তাক্ত অবস্থায় পেলো। দিশে হারা হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো।

কাঁপা কাঁপা হাতে মোবাইল ফোন খুঁজে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে কল করলো। কণ্ঠে কান্না জড়িয়ে আসছে , ঠিকমত কথাও বলতে পারছে না। তবুও নিজের দায়িত্ব পালনে কোনো কমতি রাখলো না। এই কঠিন পরিস্থিতে মুনমুন সুলতানের নিজের কেউ থাকলে যা করত , জয়তুন তার থেকেও বেশি করল।

.
.

[ অতীত ]
“ ছাইড়া গেলো স্বজন সুজন তুমি তবু পাশে ,
তোমার মতো এমন করে আর কে ভালোবাসে ?
তোমার কায়া বড় মেয়ে , বটের ছায়া চোখে ,
আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে।
ও বেহুলা , আমি ম/রলে আমায় নিয়ে ভাসাইও ভেলা। ”
আঙুলের কোমল স্পর্শে গিটারের তারগুলো থেকে একের পর এক সুর ঝরে পড়ছে। সুরের সঙ্গে তাল মিলিয়ে ইয়াযদান গুনগুন করে গাইছে।

“ গানটা কি আপনার বেহুলার উদ্দেশ্যে গাইছেন ? ”
পেছন থেকে এক পঞ্চদশী কন্যার কণ্ঠস্বর ভেসে এলো।

ছন্দে বিরতি পড়লেও সে ঘুরে তাকালো না। পেছনে নে ঘুরেই বলল ,
“ Very bad manners , Lamis. এভাবে লুকিয়ে কারো ডায়েরি পড়তে হয় না। ”

সঙ্গে সঙ্গেই পঞ্চদশী ফারিশতা তার সংলগ্নে এসে বসলো।
“ চুরি করে পড়িনি আমি। তোমার ব্যাগ গোছানোর সময় ডায়েরিতে হাত লেগে গিয়েছিল। ”

ইয়াযদানের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটে উঠলো। এই মেয়ের শব্দ ভান্ডার ভীষণ সমৃদ্ধ। সবসময় কথার ফুলঝুরি নিয়ে হাজির হয়। কিন্তু তার অভিধানে ‘ ভুল ’ শব্দটা নিরুদ্দেশ। আজ অবধি কখনও নিজের ভুল স্বীকার করেনি সে।

“ আপনি বলেছিলাম পাকনামি করে আমার ব্যাগ গুছাতে। শুনি ? ”

“ তোমার কোনো একটা কাজে আসতে হবে আমার। নইলে পরে আমারই মনে হবে , তোমারটা পড়ি , তোমারটা খাই। কিন্তু তোমার কোনো কাজে আসি না।”

“ Shut up , girl. তুমি কোনো বোঝা নও। দায়িত্ব যখন নিয়েছি , তখন সেটা পালনও করবো। ”

সে ইয়াযদানের থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনের পাহাড়ের দিকে তাকালো। আজ দুদিন হলো তারা সাজেক ভ্যালিতে এসেছে। আফ্রিদী গ্রুপ একানে একটা নতুন রিসোর্ট নির্মাণ করবে। সেকারণে ইয়াযদানকে এখানে কিছুদিন থাকতে হচ্ছে। সঙ্গে ফারিশতাও এসেছে।
“ আপনার মা বার বার কল দিয়ে বলছেন আপনাকে যেনো মুক্তি দিয়ে দেই। সে আপনার জীবন গতিশীল করতে চায়। আমার জন্য নাকি থেমে আছে। ”

ইয়াযদানের শ্লেষাত্মক হাসলো ,
“ বাহ্, হঠাৎ আপনি হয়ে গেলাম ! ”
গিটার থেকে সোজা হয়ে বসলো।
“ পরের বার থেকে কল রিসিভ করার দরকার নেই। ”

ফারিশতা অবাক হয়ে তাকালো।
“ কিন্তু ... ”

“ ওনাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। উনি আমার মা না। ”

ফারিশতা চোখ সরু করে তাকালো।
“ মা না ! আবার ঠিকই হাসপাতালে গিয়ে গোপনে র/ক্ত দিয়ে আসে। ”

.
.

[ বর্তমান ]
মুনমুন সুলতানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে নিয়তির নির্মম পরিহাসে থেমে গিয়েছিল তাঁর জীবনের সমস্ত স্পন্দন। হাসপালাতে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। যে মানুষটি কিছুক্ষণ আগেও স্বামী - সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন , আজ তারাই জীবন দিয়া নিভে গেল।

স্বামী আকাশ সুলতান এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আলীয়ানের কাছে সংবাদ পৌঁছালেও , পরিস্থিতির প্রতিকূলতায় এই মুহূর্তে তার পক্ষে ছুটে আসা সম্ভব হয়ে উঠেনি।

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লেও আত্মীয় স্বজন কিংবা সুজনদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিলেন। এমনকি তাঁর খুব কাছের বান্ধবীরাও। পুলিশ ও কোর্ট কাচারির ঝামেলায় জর্জরিত পরিবারের সঙ্গে নিজেদের জড়াতে চাননি। অবশ্য আসে পাশের দু - একজন এসেছিল বটে।

কাফনে মোড়ানো নিথর দেহটিকে দাফনের দায়িত্ব নিতে হলো বাড়ির গার্ডদের। সাড়ে তিন হাত মাটির শেষ আশ্রয়টুকু জুটলো। অথচ জুটলো না আপনজনের কাঁধ। শেষ বেলায় পেলো না প্রিয় মানুষদের সান্নিধ্য।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন