ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 21

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ২২
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
রাস্তার পাশের একটি মুদি দোকান থেকে সকাল সকাল কেক আর জুস কিনছে আলীয়ান। তখনই তার চোখ পড়ল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ছোট বাচ্চা মেয়ের উপর।

রাস্তা পার হওয়ার চেষ্টা করছে বোধহয় , কিন্তু দুদিক থেকে ছুটে আসা গাড়ির বহরের মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েছে। এক পা এগোচ্ছে তো ভয়ে পিছিয়ে যাচ্ছে।

আলীয়ানের ছোট্ট প্রাণটার প্রতি ভীষণ মায়া হলো। ছুটে গেলো তার পানে।
“ এই যে বাবু , রোড ক্রস করবে তুমি ? ”

বাচ্চাটি চোখ তুলে তাকালো। আধো আধো স্বরে বলল ,
“ ওই যে দেকো , আমাল স্কুল। ওতায় যাবো। ”

আলীয়ান তার হাত বাড়িয়ে দিয়ে বলল ,
“ ভয় পেয়ো না। আমি নিয়ে যাচ্ছি। ”

আলীয়ান তার হাত ধরে নিরাপদে কিছুক্ষণের মধ্যেই তাকে ওপর প্রান্তের ফুটপাতে নিয়ে গেলো। অতঃপর সে শিশুটির চোখের সমান্তরালে তাকালো।
“ তোমার নাম কি বাবা ? তোমার মা - বাবা কোথায় ? একা একা কেনো স্কুলে যাচ্ছো ? ”

“ আমাল নাম আলিস - ফাআ। ”

“ ওহ্! আলীশফা। ”

“ তোমাল নাম কি আঙ্কেল ? ”

“ আলীয়ান। ”

আচমকা পেছন থেকে এক রমণী এগিয়ে এসে আলীয়ানের থেকে আলীশফাকে ছিনিয়ে নিলো। তাকে নিজের কাছে এনে আগলে দাঁড়ালো।
রমণী ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল ,
“ আপনার লজ্জা করে না ? নির্লজ্জ , বেহায়া , মেনারলেস লোক একটা। কালকে ভেবেছিলাম আপনি ছিনতাইকারী। আজ বুঝলাম , আপনি আসলে একটা ছেলে ধরা। ”

আলীশফা নিষ্পাপ ভঙ্গিতে মায়ের পানে তাকিয়ে বলল ,
“ আম্মু , আমি তো মেয়ে। আমাল হাত ধরলে আঙ্কেল মেয়ে ধলা হবে। ছেলে ধলা না। ”

“ চুপ কর , পাকনি। ”

আলীয়ানের মুখে বিস্ময় জমাট বাঁধলো।
“ হ্যাঁ , আমি। আনাবিয়া। কাল আমার ব্যাগ চুরি করতে চেয়েছিলেন আর আজ বাচ্চা ! ”

আলীয়ান একবার আনাবিয়ার দিকে তাকালো তো আরেকবার আলীশফার দিকে। এরপর ভ্রু কুঁচকে বলল ,
“ এটা আপনার বাচ্চা। ”

“ তো কার ? আপনার ? ”

আলীয়ান আলীশফার পানে তাকিয়ে বলল ,
“ কিউটি , এই ঝগড়ুটে মহিলাটা তোমার আম্মু ? ”

আলীশফা উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। আনাবিয়া আলীশফার দিকে সঙ্গে সঙ্গেই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো ,
“ পাকনি , এই লোকটা তোর মাকে ঝগড়ুটে বলল। আর তুই হ্যাঁ বললি !? ”

আলীয়ান বাঁকা হেসে আনাবিয়ার পানে তাকালো।
“ ওমা ! এতো দেখি বাঁদরের গলায় মুক্তর মালা। একটা রামগরুড়ের ছানার পেট থেকে কিউটের ডিব্বার জন্ম কি করে হলো ? নিশ্চই ওর বাবা অনেক ভালো মানুষ। কিন্তু একটা ভালো মানুষের ভাগ্যে এমন একটা মানুষ জুটলো। সবই কপাল ... ”

আনাবিয়ার নয়ন জুড়ে বিষাদের ছায়া নেমে এলো।
“ আপনি কে মিস্টার ? আমাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি কিন্তু এখন লোক জড়ো করে গণধুলাই খাওয়াবো। ”

“ আপনি করলে সে/ক্সি শীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা ? আপনি আমার সম্পর্কে যা ইচ্ছে তাই বলেন না ? ”

“ কি সব বলছেন ? অসভ্য লোক একটা। ছোট বাচ্চা সামনে। ”

আলীয়ানের ভ্রু যুগলের মাঝে পুনরায় ভাঁজ পড়লো।
“ আজব তো ! কি এমন বললাম আমি ? ”

“ আপনার মতো একটা অসহ্যকর লোকের সঙ্গে কথা বলাই ঠিক না। ফালতু একটা ... ”
বলেই সে তার মেয়ের হাত ধরে অপর দিকে এগিয়ে গেলো। আলীয়ানেও বিপরীত দিকে ঘুরে হাঁটতে লাগলো।

.
.

বড়সড় একটা মহল রূপী অট্টালিকাকে সাময়িকভাবে হাসপাতালের কক্ষে রূপান্তরিত করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে মনিটর। সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে। প্রায় দুদিন ধরে এখানে ইয়াযীয়ার চিকিৎসা চলছে। ডাক্তারের তত্ত্বাবধানে ইয়াযীয়ার অবস্থা খানিক স্থিতিশীল। তবে ক্ষ/তবি/ক্ষত শরীরের প্রতিটি আ/ঘাতের মতোই তার অচেনতা ও অন্তর্গত বিপর্যয়ের পরিণতি নিয়েও এখনও অনিশ্চয়তায় রয়ে গেছে।

শয্যার পাশে দাঁড়িয়ে ডাক্তার নিজের প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে নিচ্ছেন ডাক্তার। কয়েকজন নার্স আশেপাশেই রয়েছেন। তারা তাদের কাজ করছেন। পাশেই দাঁড়িয়ে রয়েছেন ইরফা আর তার মা হুরে জাহান। ডাক্তার একবার বাঁকা চোখে ইরফার দিকে তাকালেন। পরক্ষণেই তার দৃষ্টি নিবদ্ধ হলো শয্যাশায়ী ইয়াযীয়ার পানে।
“ কি কীভাবে হয়েছে সেসব কমিশনার সাহেব জানতে নিষেধ করেছেন। তাই মুখ বন্ধ রেখেছি। কিন্তু এটা পুলিশ কেস ছিল। ”

হুরে জাহান বেগমের মুখাবয়ব মুহূর্তেই কঠিন হয়ে উঠল।
“ সেসব জানার প্রয়োজনও নেই আপনার। আপনার কাজ শুধু রোগীর চিকিৎসা করা। আর আমার মেয়ে আর মেয়ের বান্ধবীর দিকে অমন করে না তাকালে খুশি হবো। আপনি মনে মনে ওদের যেমন ভাবছেন , ওরা তেমন না। ”

ডাক্তার হয়তো মনে মনে কিছু একটা বললেন। সেটা বুঝতে পেরে হুরে জাহান আবারও বললেন ,
“ পড়াশোনা করা মেয়ে মানুষ আপনি। মেয়ে হয়ে মেয়েদের নিয়ে দয়া করে এসব কিছু বলবেন না। ”

“ নার্সদের সবটা বুঝিয়ে দিয়েছি। আর আমি এখন আসছি। প্রতিদিন এসে ওকে চেক করে যাবো। ”

হুরে জাহান বেগম ডাক্তারকে সালাম জানালেন। কিন্তু তিনি হয়তো সালামের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। বরং কোনো প্রত্যুত্তর না করেই নির্লিপ্ত ভাবে কক্ষ হতে প্রস্থান করলেন।

তিনি চলে যেতেই হুরে জাহান বেগম আর ইরফা একসঙ্গে হাঁটতে লাগলো।
“ তোমার বান্ধবীর এই অবস্থা কী করে হলো ? কিছু জানলে বলো। আমি দেখছি বিষয়টা। ”

“ আমি কিছুই জানি না। তবে কয়েকজনকে সন্দেহ করছি। ”

তিনি ইরফার চোখে চোখ রেখে বললেন ,
“ ওই আলীয়ান ছেলেটাকে ? ”

“ হ্যাঁ। কিন্তু তোমাকে অনেক থ্যাংকস। তুমি পাশে না থাকলে কি যে হতো ? ”

তিনি মৃদু হেসে বললেন ,
“ বিপদে একজন নারীই তো আরেকজন নারীর পাশে দাঁড়াবে। তুমি কোনো চিন্তা করো না , পুলিশের বিষয়টাও আমি সামলে নিবো। ”

“ তোমাকে তো ওর ফ্যামিলির বিষয়েও বললাম। দাদু তো এখন আর নেই। ফুপুর সাথে যোগাযোগ করাটা ঠিক হবে কিনা জানি না। যতটুকু জানি ওই বাড়ির সাথে হয়তো ওর আর কোনো সম্পর্ক নেই। ”

তিনি একটু ভেবে বললেন ,
“ সেসব এখন বাদ দেও। ও সুস্থ হলে ঠিক করবে কার সাথে যোগাযোগ করবে বা করবে না। ও যেহুতু চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমার মনে হয় বাচ্চার বাবা আলীয়ানই ছিল। ”

ইরফা একটু ভেবে বলল ,
“ কিন্তু বাচ্চাটাকে তো বাঁচানো গেলো না। ওর জ্ঞান ফিরলে কি করে সামলাবো ওকে ? ”

“ চিন্তা করো না। আমি সব সামলে নিবো। জ্ঞান ফিরলে ওর জন্য একজন সাইক্রায়েটিস্টের অ্যাপয়েন্ট করবো। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
( অনেক বড় একটা বিপদে পড়েছি। প্লীজ দোয়া কোরো সবাই 🥺 )

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন