#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনিতে:মিথিলা মাশরেকা
পর্ব-১৩
মানিব্যাগে থাকা খুচরো পয়সাসমেত দশ পাঁচটাকার নোটগুলো গুনলো দোয়া। চারশ আটাশ টাকা। ঠোট কামড়ে কিছু ভেবে তাকের উপর থেকে মাটির ব্যাংকটা নামালো। সুই দিয়ে খুটিয়ে খুটিয়ে কিছু টাকা বের করলো ওখান থেকে। দেয়ালে ঝুলানো ছোট আয়নায় বিনুনিবাধা চুলের কপালের দিকটা হাত দিয়ে একটু ঠিক করেই বেরিয়ে যাচ্ছিলো ঘর থেকে। সালমা বেগম মেঝেতে বসে চাল বাছছিলেন। দোয়াকে বেরোতে দেখেই বললেন,
-বেরোচ্ছিস?
-হ্যাঁ মা।
-ব্যাগ নিলি না যে!
-ব্যাগ নিয়ে কি হবে? যাবো তো বাজারে।
ভ্রুকুটি করে তাকালেন সালমা বেগম। এখন তো রোতিকে পড়াতে যাওয়ার কথা দোয়ার। বাজারে কেনো যাবে ও? মায়ের চাওনি দেখে বিষয়টা বুঝলো দোয়া। এ কয়দিন রোতিকে পড়ানোর নাম করে বেরিয়ে টিউশনি খুজেছে। কিন্তু এভাবে আর কতো? তন্নি তৃষার প্রথম সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে আজ। দুজনেই ফার্স্টক্লাস পেয়েছে। তাই ওদের দুজনকে সহ বাড়ির সবাইকে মিষ্টিমুখ করাবে বলে মিষ্টি কিনতে বেরোচ্ছিলো ও। একটা ছোট শ্বাস ফেলে হাসিমুখে মায়ের কাছে এসে বসলো দোয়া। বললো,
-রোতির ওখানের টিউশনিটা আমি ছেড়ে দিয়েছি মা।
বিস্ময়ে তাকালেন সালমা বেগম। পরিবারের ভরনপোষনের উপায়,টিউশনিটা ছেড়ে দিলো দোয়া,এটা কল্পনাতেও আসে না তার। কিন্তু দোয়া যা করে ভেবেই করে,এমনটাও তার বিশ্বাস। তাই বিস্ময় কমিয়ে গলা স্বাভাবিক করে বললেন,
-কেনো মা? কোনো ঝামেলা...
-তেমন কিছুই না মা! একটু বেশিই দুরে হয়ে যায়। ওখান থেকে মৃত্তিকাদের বাসায় আসতে আসতে সময় গরিয়ে যায়। তুমি চিন্তা করো না। ধারেকাছের মধ্যে আরো টিউশনির খোজ করছি। পেয়েও যাবো।
মেয়ের গালে হাত রাখলেন সালমা বেগম। কিছু বলতেও চাইছিলেন। দোয়া সুযোগ না দিয়ে চটপট বলে দিলো,
-শোনো মা,আজকে পায়েস করবে। তন্নি,তৃষা আর দিয়ানের জন্য। আমি মিষ্টির সাথে দুধ,পোলাওয়ের চাল,চিনিও নিয়ে আসবো। আর হ্যাঁ,কাকাবাবুকে একটাও,একদমই ছুতে দেবে না। দেখি চিনিছাড়া মিষ্টিজাতীয় কিছু পাই কি না! নিয়ে আসবো তার জন্যও। তুমি এরমধ্যে চালগুলো বেছে রাখো হুম? আমি আসছি।
মৃদ্যু হাসিতে মাথা নাড়লেন সালমা বেগম। দোয়াও অসম্ভব সুন্দর একটা হাসি দিয়ে বেরিয়ে গেলো ঘর থেকে। মেয়েকে নিয়ে বড্ড গর্ব হয় সালমা বেগমের। খুশির নোনাজল গাল বেরিয়ে পরার আগেই ধীরপায়ে এগোলেন ছোট ট্রাংকটার দিকে। ওখান থেকে দোয়ার বাবার ছবিটা বের করে বললেন,
-দেখেছেন? আপনার মেয়ে ঠিক আপনার মতোই হয়েছে। আপন,পর,চেনা,অচেনা,কারো প্রতি দায়িত্ব পালনে কখনোও কোনো কমতি রাখে না। আফসোস শুধু একটাই,আমি ওকে আপনার মতো আগলে রাখতে পারিনি। যেখানে আপনি ওকে কতো যত্মে মানুষ করেছেন,আপনার অবর্তমানে আমি শুধু ওকে দায়িত্বের পাহাড় বইতে দেখে যাচ্ছি। জানিনা মেয়েটা কোনোদিনও একটুখানি স্বস্তির মুখ দেখবে কি না। কেউ কোনোদিনও ওর জীবনে সুখ হয়ে নামবে কি না। আমার এখন যে এই একটাই চাওয়া। কারন যদি তা না হয়,আপনার কাছে কোনো জবাব দেওয়ার মতো মুখ যে আমার থাকবে না,থাকবে না।
•
-তারমানে আপনার রিসার্চ,থেসিসের সব ডকুমেন্টস্ সেদিন চুরি হয়ে গেছে? গুন্ডাগুলো ওই কাগজপত্রের জন্যই আপনার উপর এটাক করেছিলো স্যার?
নিরবের আতঙ্কের স্বর শুনে মুচকি হাসলো আরাব। ছেলেটা এতো আতঙ্কে থাকে কেনো সবসময়,বুঝে উঠতে পারে না ও। কফির মগে চুমুক দিয়ে টেবিলে থাকা পেপারওয়েট ঘুরাতে ঘুরাতে বললো,
-রিল্যাক্স নিরব! তোমার এই আহামরি আতঙ্কভাবের জন্যই এ কয়দিন কিছু বলিনি তোমাকে।
-কিন্তু স্যার...
-তোমাকে শান্ত হতে বললাম নিরব।
নিরব খানিকটা চুপ হলো। মাথা নিচু করে গাল ফুলিয়ে রেখেছে একপ্রকার।কফি শেষ করে আরাব হেসে বললো,
-ফুলানো গাল নিয়ে তোমায় বেশ লাগছে দেখতে নিরব।
নিরব অসহায়ভাবে তাকালো আরাবের দিকে। যেখানে পেপার্সগুলো নিয়ে আরাবের ঘুম উড়ে যাওয়ার কথা,সেখানে ও এতোটা নিশ্চিন্ত কিভাবে তা বুঝে উঠতে পারছে না নিরব। আরাব বললো,
-অনেক কনফিউসড হয়েছো বুঝেছি। নাও লিসেন,থেসিসের ওগুলো কপিপার্ট ছিলো। যাতে মেইন পয়েন্টগুলো কোড ওয়ার্ডে লেখা। মেইন পেপার্স আমার কাছেই আছে। আমি ইচ্ছে করেই মেইনগুলো ছেড়ে কপিগুলো নিয়ে সাজেক যাবো ভেবেছিলাম। জানতাম এটাক হওয়ার পসিবিলিটি আছে। সো,এতোটা প্যারা নিও না! যারা অন্যের মেধা চুরির ধান্দায় থাকে,আই ডোন্ট থিংক,ওগুলো কোনোভাবে ওদের মাথায় ধরবে।
হতবাক হয়ে তাকিয়ে রইলো নিরব। এতোটা তীক্ষ্ম চিন্তাভাবনা হয়তো আরাবের দ্বারাই সম্ভব। বললো,
-ওদের চিনেছেন?
ঠোট কামড়ে একটা হাসি দিলো আরাব।বললো,
-এতো ভেবো না তো এসব নিয়ে! চিল!
ভাবলেশহীনভাবে হুইস্টলিং করতে করতে কিছু কাগজপত্র চোখ বুলাচ্ছিলো আরাব। অনেকটা সময় পর নিরব বললো,
-ওই কাগজগুলোর জন্য আপনাকে কাল ইনস্টিটিউট চিফ অনেক কথা শুনিয়েছেন স্যার। কিছু বললেন না যে? তাছাড়া ওগুলোর কেউ মিসইউজ করলে? ওগুলো আপনার এতোগুলো দিনের এক্সপেরিমেন্টের ফল! এমনটাও তো হতে পারে,কেউ ওগুলো নিজের নামে চালিয়ে দিলো? তখন আপনার এতো রাতজাগা শ্রমের কোনো মুল্য থাকবে না স্যার! আপনাকে তো....
-ঠিক ডক্টর রওশনের মতো! রাইট নিরব?
বিস্ফোরিত চোখে তাকালো নিরব। তারপর বিমুর্ত গলায় বললো,
-স্যার আপনি...
-ভুল বললাম তাইনা? ডক্টর রওশন তো তার কর্মফল ভোগ করেছেন। তার সাথে আমার তুলনা হয় না। এনিওয়েজ,তুমি এসো এখন। একা থাকতে চাই।
নিরব বিস্ময়ে কিছুক্ষন তাকিয়ে রইলো আরাবের দিকে। গলার স্বর পুরোটাই পাল্টে গেছে ওর। দেরি না করে বেরিয়ে আসলো আরাবের কেবিন থেকে। নিরব চলে যেতেই আরাব উঠে জানালার দিকে এগোলো। বাইরের ঝকঝকে রোদ থাইগ্লাসের এপার থেকে দেখতে বেশ লাগছে। পকেটে দুহাত গুজে নিরবে ব্যস্ত শহরের রাস্তার যানজটে চোখ আটকালো চুপচাপ। এই নিরবতাই তো আজও ওর অপরাধবোধের কারন। আজও...
•
দোয়াকে নিয়ে ঘড়ির দোকান ঘুরে ঘুরে ক্লান্ত তাজীন। ভালোলাগার মানুষটাকে প্রথমবার কিছু উপহার দেবে বলে ঠিক করেছে। কথাবলা শুরু নানাবাসা থাকতেই। ঢাকায় ফিরে বেশ কিছুদিন দেখাও করেছে। এতে ভালোলাগাটা গাঢ়ই হয়েছে। ভালোবাসা নামকরনে দ্বিধাবোধ হয় না বললেই চলে।তাজীনের লাজুকতার পুরোটাই লক্ষ্য করছে দোয়া। রনোকের ঝামেলা মিটে যাওয়া নিয়ে মন ভালো ছিলো বলে,ওর সাথে শপিংয়ে আসায় মানা করতে পারেনি। ভার্সিটি থেকে দুজন মিলে তাই শপিংমলে ঢুকে পরেছে। দোকানের পর দোকান ঘুরে যাচ্ছে মেয়েটা,তবুও ঠিক করতে পারছে না কোন ঘড়িটা বেশি মানাবে ওর সেই ভালোলাগার মানুষটার হাতে। দোয়া বিশেষ কিছু জিজ্ঞাসা করেনি তাকে নিয়ে। শুধু এটুকো জানে,তাজীনের পছন্দের মানুষটি একজন ডক্টর,হার্টসার্জন।ঢাকাতেই থাকেন। কেনো যেনো এর বাইরে তাজীন ওকে কিছু বলেনি। প্রথম ভালোবাসা,সবখানে ইন্সিকিওর ফিল থাকতেই পারে। তবুও না বলার কারনটা ব্যস্ততাই ধরে নিলো দোয়া। নিজে থেকে আর কিছু জিজ্ঞাসা করেনি তাই। অনেকক্ষন ঘুরে ক্লান্ত হয়ে একজায়গায় দাড়িয়ে গেলো তাজীন। মুখ দিয়ে শ্বাস ছেড়ে বললো,
-এতোবড় শপিংমল,সেখানে একটাও মনের মতো ঘড়ি পেলাম না? কি আছে কি তাহলে এখানে?
দোয়া নিশব্দে হাসলো। তাজীন সরু চোখে চেয়ে থেকে বললো,
-হাসছিস যে? ভুলটা কি বললাম? এতোগুলো দোকান ঘুরলাম,একটাও ঘড়ি পেলাম মনের মতো?
দোয়া তাজীনের কাধে হাত রেখে ঠোটে মুচকি ঝুলিয়ে বললো,
-দেখো তাজ,ঘড়ি তো ঘড়িই। এখন তাতে যদি তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য খোজো,তাহলে কি করে হবে বলোতো? হাতে পরার ঘড়িতে কি এমন স্পেশালিটি খুজছো তুমি সেটাও বলতে পারছো না। তাছাড়া তুমি ভালোবেসে দিলে সেটা অবশ্যই ভ্...
-হয়েছে হয়েছে মহোদয়া,অনেক বুঝেছেন,অনেক বলেছেন। আর বুঝতেও হবেনা,বলতেও হবে না। হাটা লাগান এবার।
দোয়া খেয়াল করলো ভালোবাসা কথাটা বলাতেই তাজীনের চেহারায় আরো লাজুকতা জুড়ে বসেছে। ওরই অদ্ভুত ভালোলাগছে এতে। ফোন বাজতেই তাজীন একপলক দোয়ার দিকে তাকালো। দোয়া মুচকি হেসে বোঝালো কথা বলে এসো। তাজীন খানিকটা সরে আসতেই আশেপাশে তাকালো দোয়া। সুপারশপে এর আগে একবার এসেছিলো অরুনাভ মুখার্জীর সাথে। তার পান্জাবী কেনার জন্য। এসে ওই এক পান্জাবীর দোকান থেকেই বাড়ি ফিরেছিলো। আজকে তাজীনের সাথে এসে চারপাশে চোখ বুলানোর সুযোগ হলো ওর। উপরেনিচে আশপাশ দেখতে দেখতে হঠাৎই ওড়নায় টান পরলো ওর।
পেছন ফিরলো দোয়া। বয়সের এক বাচ্চা মেয়ে। ফর্সা গরন। পরনে বেবি পিংক কালারের হাটু অবদি স্কার্ট,মাথার বড়বড় সোজা চুলগুলো দুই ঝুটি করে রাখা। হাতে আইসক্রিম। হাটুতে হাত রেখে মেয়েটার দিকে ঝুকে দোয়া হাসিমুখে বললো,
-কিছু বলবে?
-হেই কার্লি হেয়ার,আমি না আম্মু খুজে পাচ্ছি না!
সামনে ঝুলতে থাকা বিনুনির দিকে তাকালো দোয়া। বিনুনি করা চুল কোকড়া কিনা তা এই মেয়ে কিভাবে বুঝলো বিষয়টা ওর বুঝে আসলো না। কথাটা মাথা থেকে ঝেরে ফেললো তবুও। মিষ্টিস্বরে বললো,
-ওকে,আমি খুজে দিবো তোমার আম্মুকে। তারআগে বলোতো কি নাম তোমার?
-টুইঙ্কেল!
টুইঙ্কেল নিশ্চিন্তে আইসক্রিম খেতে লাগলো। মেয়েটার কিউটনেসের সাথে নামটা একদম মানানসই ভেবে মুচকি হাসলো দোয়া। সামনেই থাকা হেল্পডেস্ক চোখে পরলো ওর। টুইঙ্কেলের দিকে হাত বাড়িয়ে বললো,
-আসো আমার সাথে,তোমার আম্মুকে খুজে দেই।
সবে আইসক্রিমে কামড় দিতে যাচ্ছিলো টুইঙ্কেল। দোয়ার কথা দুসেকেন্ড আটকে থেকে আইসক্রিমে কামড় না দিয়ে বললো,
-ওকে উইশ মাম,চলো!
উইশ মাম? আবারো ঘটকা লাগলো দোয়ার। টুইঙ্কেল দোয়ার হাত ধরে নিজেই আগেআগে হেল্পডেস্কের দিকে এগিয়ে গেলো। যেনো ওই দোয়াকে পথ চেনাচ্ছে। টুইঙ্কেল ডেস্কের সামনে গিয়ে ইশারা করলো দোয়াকে। ধ্যান ভাঙলো দোয়ার। বললো,
-আব্...তোমার ভালো নাম কি?
-টুইঙ্কেল বললেই আম্মু চিনে যাবে।
কথা বাড়ালো না দোয়া। অনেকবেশি পাকা কথা বলে মেয়েটা। টুইঙ্কেলের নাম ওখানে থাকা লোকটাকে স্পিকারে এনাউন্স করে দিতে বললো। লোকটা করলোও তাই। দোয়া খুটিয়ে খুটিয়ে দেখছে টুইঙ্কেলকে।আর টুইঙ্কেল নির্ভাবনায় আইসক্রিম খেতে ব্যস্ত। এতোবড় শপিংমলে হারিয়ে গেছে,তবুও ওকে দেখে এতোটুকো ভয়গ্রস্ত বলে মনে হচ্ছে না। ভাবখানা এমন,যেনো ওর আপনকারো সাথেই আছে,নয়তো এভাবে হারিয়ে গিয়ে অভ্যস্ত ও। এরইমাঝে এক মেয়ে ছুটে এসে জরিয়ে ধরলো টুইঙ্কেলকে। চোখেমুখে চুমো দিয়ে অস্থিরভাবে বললো,
-কোথায় গিয়েছিলি তুই? একটুখানি শান্তভাবে থাকতে পারিস না?
-থামো আম্মু। এতো চুমো কেনো দিচ্ছো সবার সামনে? লজ্জা লাগছে আমার।
তৌফিকা ওর একটা ঝুটি ধরে টান মারলো। তারপর একবার দোয়ার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে আবারো চোখ গরম করে টুইঙ্কেলের দিকে তাকালো। প্রয়োজনের চেয়ে একটু বেশিই বলে ওর মেয়েটা। সব আরাবের সঙ্গের ফল। এদিকে বড়বড় চোখে তাকিয়ে দোয়া। এই বাচ্চা মেয়েটা এমন এমন কথা বলছে,বিস্ময় শুধু বাড়ছেই ওর। তৌফিকা উঠে দাড়ালো। সৌজন্যে হেসে দোয়াকে বললো,
-আপনিই এনাউন্স করিয়েছেন ওর নাম? থ্যাংকস্!
-ন্ না না,থ্যাংকস্ দেওয়ার কিছু নেই। এটা তো আমার দায়িত্ব ছিলো। ওকে দেখে রাখবেন। আসছি।
দোয়া পেছন ফিরলো তাজীনকে খুজবে বলে। তৌফিকা ওর সামনে এসে দাড়িয়ে বললো,
-তা কি করে হয়? আমার মেয়েটাকে খুজে দিলেন,এককাপ কফি তো খেতেই হবে আপনাকে আমার সাথে!
-জ্ জ্বী না,তার কোনো প্রয়োজন....
-তুমি আমার বয়সে ছোট। তাই তুমি করেই বলছি হুম? কিছু মনে করোনা। আমি তোমাকে এভাবে যেতে দিচ্ছি না। প্লিজ!
-কিন্তু...
-কোনো কিন্তু না!
-আ্ আমার বান্ধবী....
-ও!ওউ এই মলেই আছে? ঠিকাছে ওকেও ফোন করে নাও! তবুও বসতেই হবে তোমাকে আমার সাথে! চলো এবার!
ওকে টানতে টানতে পাশেরই এক কফিশপে এনে বসালো তৌফিকা। দোয়ার কোনো বারন শোনেনি। মুখ কালো করে কফিশপে বসতে বাধ্য হলো দোয়া। প্রচন্ড অস্বস্তি হচ্ছে ওর। জীবনে কোনোদিনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি ওকে। তৌফিকা ওকে যেখানটায় বসিয়েছে,ওখান থেকে এক্সিট পয়েন্ট পুরোটাই দেখা যায়। চুপচাপ সেদিকেই তাকিয়ে রইলো তাজীনের জন্য। কফি ওর্ডার করে তৌফিকা বললো,
-তোমার বান্ধবীকে ফোন করলে না?
ফোন নেই বলাটা সমাচীন মনে হলো না দোয়ার। মৃদ্যু হেসে বললো,
-আ্ আমি দেখলেই ডেকে নেবো। এদিকেই আসবে ও।
-ফাইন। আমার পরিচয়টা দেই।আমি তৌফিকা আইরাত। একটা প্রাইভেট মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছি। ম্যারিড। বরও ডাক্তার। প্রেমের বিয়ে ইউ নো! আর এইতো,একমাত্র মেয়ে,মুশফিকা সুপ্তি। উরফ্ টুইঙ্কেল!
দোয়া টুইঙ্কেলের দিকে তাকালো। তার চেহারায় থাকা ইনোসেন্ট হাসিটা দেখে হুট করেই ওর আরাবের কথা মনে পরে গেলো। ওড়না খামচে ধরলো দোয়া। এমনটা তো হওয়ার কথা নয়। তবে টুইঙ্কেলের দিকে তাকাতেই,ওর কথাতে আরাবকে মনে পরছে কেনো ওর? টুইঙ্কেল বললো,
-আমি তো আমার নাম আগেই বলেছি উইশ মাম কে!
-ওলে,কতো ভালো কাজ করেছো তুমি। ওই দুমিনিটেই উইশ মামকে একদম বিরক্ত করে ফেলেছো তাইনা?
হতবুদ্ধির মতো মা মেয়ের কথোপকথন শুনে চলেছে দোয়া। একসময় ক্ষীণকন্ঠে বললো,
-উইশ মাম?
তৌফিকা থেমে গেলো। একটু জোরালো হেসে বললো,
-ও্ ওইযে,ওর উইশ রেখেছো। ওর আম্মুকে খুজে দিয়েছো,এ্ এজন্য! এজন্যই উইশ! তা তোমার আসল নাম কি দ্...
দোয়ার চাওনি দেখে প্রশ্ন থামিয়ে দিলো তৌফিকা। নাম ধরে সম্বোধন করেই নাম কি করে জিজ্ঞাসা করতে যাচ্ছিলো ও। আবারো মেকি হেসে বললো,
-ত্ তোমার ন্ নাম কি?
-হ্যাঁ হ্যাঁ উইশমাম! তোমার নাম বলো তো! দেখি তুমি কি বলে ডাকতে বলো আমাকে!
কল্পনায় নিজের কপাল চাপড়ালো তৌফিকা। টুইঙ্কেলের এই বাড়তি কথাটার ফল না জানি কি হয়। এরমধ্যে কফি আসলেই এককাপ দোয়ার দিকে এগিয়ে,নিজেরটাতে চুমুক দিলো তৌফিকা। টুইঙ্কেলের প্রতিত্তরে দোয়া মুচকি হেসে বললো,
-আমি তাকওয়াতুল দোয়া। তুমি দোয়াপু বলেই ডাকতে পারো।
দোয়ার মুখে দোয়াপু কথাটা শুনে হিচকি উঠে গেলো তৌফিকার। আড়চোখে তাকালো কিছুটা দুরে দাড়ানো আরাবের দিকে। আহত দৃষ্টিতে দোয়ার দিকে তাকিয়ে শপিংমলের পিলারটায় মাথা ঠেকালো আরাব। বোনকে নিয়ে শপিংয়ে এসে দোয়াকে দেখে যতটা খুশি হয়েছিলো,ওর প্লানমতো দোয়া তৌফিকার কফিআড্ডার পরিবেশ তৈরী হওয়ায় যতটা খুশি হয়েছিলো,সবটুকোতে এই " আপু " শব্দটা জল ঢেলে দিলো। ওর কিঞ্চিত খোলা মুখ আর হতবিহ্বল চেহারা দেখে ঠোট চেপে কোনোমতে হাসি আটকালো তৌফিকা। ভবিষ্যতে " মামী " ডাকবে,সেই টুইঙ্কেলকেই আজ " আপু " ডাক শেখাচ্ছে দোয়া। কতো সাধ করে টুইঙ্কেলকে দোয়া টু উইশ,মামী টু মাম,উইশমাম ডাক শিখিয়ে পড়িয়ে দোয়ার কাছে পাঠালো আরাব। সেখানে দোয়াপু? আপু? বেচারা আরাবের বুকের বা পাশে তো লাগারই কথা!
#চলবে...
[ ভুলত্রুটি মার্জনীয় ]