#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনিতে:মিথিলা মাশরেকা
পর্ব-১২
উন্মুক্ত পিঠে ভার অনুভব হতেই নড়েচরে আরো আরাম করে শুয়ে পরলো আরাব। ঘাড়ের দিকটা বেশ অনেকটাই ব্যথা হয়ে আছে। তার যথেষ্ট কারনও আছে। আগের দু দুটো রাত ঘুমোয়নি। নিজের বাসায় চোরের মতো ঢুকেছে ভোরররাতের দিকে। এসেই ঘুম! বিছানার পায়ের দিকটায় মাথা দিয়ে উপুর হয়ে শুয়ে আছে ও। চোখ না খুলে ঘুম জরানো কন্ঠে বললো,
-কখন এসেছো টুইঙ্কেল?
-কিছুক্ষন আগেই।
সামনে থেকে টুইঙ্কেলের আওয়াজ পেয়ে চোখ মেললো আরাব। সামনেই দাড়িয়ে চকলেট খাচ্ছে টুইঙ্কেল। সাদা রঙের ফ্রক পরে আছে।মুখে একগাদা চকলেট লেগে আছে ওর। সকাল সকাল ছোট্ট শুভ্র পরীটাকে দেখে মনটাই ভালো হয়ে গেলো ওর। একটুপরেই মনে পরলো,টুইঙ্কেল তো সামনে দাড়িয়ে। তবে ওর কাধে ভারি লাগছিলো কি? ঘাড় ঘুড়িয়ে তাকালো আরাব। টুইঙ্কেলকে দেখে যতোটা মন ভালো হয়েছিলো,নিমিষেই গায়েব হয়ে গেলো সবটা।
ও ভেবেছিলো ওকে উপুর হয়ে শুয়ে থাকতে দেখে বরাবরের মতো টুইঙ্কেলই উঠে দাড়িয়েছে ওর পিঠের উপর। কিন্তু না। তেমনটা একদমই না। বিছানার পাশেই জারা দাড়িয়ে। আরাবকে ফিরতে দেখে একটা হাসি দিয়ে বললো,
-গুড মর্নিং আরাব!
আরাবের বুঝতে বাকি রইলো না জারাই স্পর্শ করেছে ওকে। কড়া মেজাজে উঠে বসলো ও। রাগ হচ্ছে,কিন্তু প্রকাশ করার ইচ্ছে ওর নেই। বিছানায় থাকা টিশার্টটা পরতে পরতে বললো,
-তুমি এ ঘরে কেনো?
জারার দৃষ্টি আরাবের উন্মুক্ত বুকে। ঠোট কামড়ে হেসে বললো,
-কেনো মিস্টার? বারন বুঝি আমার এ ঘরে আসা?
আরাব বিছানা ছেড়ে নামলো। স্বাভাবিক গলায় বললো,
-একটা কথা বলো আমাকে জারা,আমি একটা ব্যাচেলর ছেলে। একটা বাঙালি মেয়ে হয়ে আমার ঘরে এভাবে বিনা অনুমতিতে ঢোকা,রুচিতে বাধে না তোমার?
জারা দমে গেলো। রাগ দেখায় না,কিন্তু প্রতিবারই মিষ্টিভাষায় জারাকে এভাবে অপমান করে আরাব। এদিক ওদিক তাকিয়ে রাগ সংবরন করলো ও। তারপর একটা জোর করে হাসি দিয়ে বললো,
-শোল্ডারে পেইন ছিলো তোমার? ম্যাসাজ করে দেবো?
-নো নিড। নিজের লিমিটগুলো ভুলো না জারা।
আরাব একটু শক্তভাবে বললো।তারপর তোয়ালেটা কাধে ঝুলিয়ে টুইঙ্কেলকে বললো,
-টুইঙ্কেল? আম্মু এসেছে তোমার? আব্বু?
-আব্বু আসেনি। আম্মুও আমাকে রংধনুতে রেখে হসপিটাল চলে যাবে বলে এসেছে। তোমার সাথে দেখা করবে বলে ওয়েট করছে।
-ফাইন,তুমি নিচে যাও,আমি ফ্রেশ হয়ে আসছি হুম?জারা? তুমিও বেরোও রুম থেকে এখন। আর নেক্সটটাইম আমার পারমিশন ছাড়া এ ঘরে ঢুকবে না।
-কিন্তু তৌফিক আঙ্কেল যে বলে...
-রুমটা আমার। তোমার তৌফিক আঙ্কেলের নয়। তুমি আরেকবার জিজ্ঞেস করে নিও বাবাকে।
জারা মনটা ছোট করে ফেললো। বললো,
-আমি তো জানতাম তোমার স্টাডিরুমে যেতে বাসার বাকিসবার মতো পারমিশন লাগে। এই রুমে আসতেও পারমিশন লাগবে বলছো?
-মানুষের বেডরুম মানে স্টাডিরুমের চেয়ে আরো বেশি পার্সোনাল কিছু।ডাক্তারি পরছো,এটুকো কমন সেন্স তো রাখো জারা!
-সেন্স তো তোমার জন্যই হারিয়েছি।আর এ রুমটাও কয়েকদিন পর আমাদের হয়ে যাবে। এতো কমন সেন্স দিয়ে কি হবে তখন বলোতো?
বিরবিরিয়ে বলে জারা লাজুক ভঙিমায় কপালের কিছু চুল কানে গুজলো। আরাবের সবকথাতেই ওর ভালোলাগা কাজ করে। যেটাকে আপাতদৃষ্টিতে অপমান বকে মনে হয়,ওর কাছে যেনো তা শাষন। জারার বলা কথাটা পুরোপুরিই কানে গেছে আরাবের। ছেচড়ামো ছাড়া আর কোনো শব্দ আবিষ্কার করতে পারলো না ও জারার জন্য। বিরক্তির শ্বাস ফেলে তোয়ালে কাধে নিয়ে ওয়াশরুমের দিকে হাটা লাগালো ও। পেছন থেকে জারা বলে উঠলো,
-তোমাকে এই থ্রি কোয়াটার প্যান্ট আর খালিগায়ে অনেক হট লাগে আরাব!
-রুম থেকে বেরোও!
চেচিয়ে বলে ধরাম শব্দে ওয়াশরুমের দরজা লাগালো আরাব। শাওয়ার অন করে দেয়ালে একহাত রেখে দাড়ালো। মন পুরোটাই বিগড়ে গেছে ওর। আর সবটার জন্য ওর বাবা দায়ী। ওর জীবনে তৌফিক ওয়াহিদের ভুমিকা তেমনভাবে ছিলো না কোনোদিনই। সে তো চেয়েছিলো আরাবের নিয়ন্ত্রক হতে,এখনো চায়। কিন্তু হয়ে উঠতে পারেনি। হতে দেয়নি আরাব। মাধ্যমিক পাশের পর থেকেই নিজের স্কলারশিপের টাকায় পড়াশোনা শেষ করেছে। তৌফিক ওয়াহিদের বিশাল সম্পত্তির টিকিটার দিকেও ফিরে চায়নি। নিজেরমতো করে স্বাধীন জীবনযাপন করবে মাঝেমধ্য রংধনু থেকে চলে যাওয়ার কথাও ভেবেছে। মা বোনের কথা ভেবে আর যাওয়া হয়ে ওঠেনি। আর তার সুযোগটা তৌফিক ওয়াহিদ ভালোভাবেই নিতে শিখে গেছেন। বড়লোক বাবার মেয়ে জারাকে ছেলের বউ করবেন বলে উনি মাতোয়ারাপ্রায়।
মাথার ভেজা চুলগুলো উল্টে চোখ বন্ধ করলো আরাব।হুট করেই দোয়ার সেদিনের হাসিমুখটা ভেসে উঠলো ওর চোখের সামনে। হাসি ফুটলো ওর চেহারাতেও। অশান্ত হৃদয়জুড়ে ক্রমশ নামলো শীতলতা।
বাইরে স্তব্ধ হয়ে দাড়িয়ে জারা। টুইঙ্কেল এগিয়ে এসে চকলেটটা জারার সামনে ধরে বললো,
-আরাব মামা রাগ করেছে জারা আন্টি। তুমি নাও,চকলেট খাও!
এতোক্ষনে জারা টের পেলো। ঠিকই তো,আরাব রাগ করেই দরজা লাগিয়েছে,ওকে রুম থেকে বেরিয়েও যেতে বলেছে। টুইঙ্কেলের হাত থেকে চকলেটটা নিয়ে ফ্লোরে ছুড়ে মারলো ও। তারপর ফুসতে ফুসতে বেরিয়ে গেলো ঘর থেকে। মেঝেতে পরে থাকা চকলেটের দিকে তাকিয়ে ঠোট উল্টালো টুইঙ্কেল। আরাব মামা বলেছে,যেদিন নানুভাই বাসায় থাকবে,সেদিন জারা আন্টির যে কাজেই রাগ হবে,নানুভাইকে বলে দিতে। এতে ও এক্সট্রা দুটো চকলেট পাবে। আর নানুভাই না থাকলে একটা চকলেট পাবে। আজ নানুভাই বাসায় নেই।তাই শর্তমতো আরাবের টেবিলের ড্রয়ার খুলে ওখানে একটা চকলেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো।
মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোলো আরাব। রুমে বুকে হাত গুজে তৌফিকা দাড়িয়ে। ওকে বেরোতে দেখেই বললো,
-তোর শার্টে রক্ত কেনো আরাব?
হচকিয়ে গেলো আরাব। মনেমনে প্রস্তুতি নিচ্ছিলো জারাকে নিয়ে তৌফিকাকে শুনাবে বলে। কিন্তু ওর বোন সবসময়ই এক ক্লাস উপরে। পর্যাপ্ত ঘষেমেজে ধুয়ে মেলে দেওয়া শার্টটায় থাকা রনোকের হাতের রক্তের ছিটেফোটা দাগ ঠিকই চোখে পরেছে তৌফিকার। আরাব জোরপুর্বক হেসে বললো,
-কিহ্? রক্ত? কি রক্ত?কিসের রক্ত? কোথায় রক্ত? কেনো রক্ত?কিভাবে রক্ত? কোন পিএইচের রক্ত?
তৌফিকা এগিয়ে এসে শার্ট দিয়েই বারি লাগালো ওকে। হাতে দুটো কিল বসিয়ে বললো,
-উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এতেই চলবে? নাকি আরো বুঝাবো?
-আরে আরে,মারছিস কেনো? আপু তুই কিন্তু কথায়কথায় আমার গায়ে হাত তুলিস। আমার আর ওই বয়স আছে?
-তোর বয়সের সেকেন্ডের হিসাব আছে আমার। টপিক একদম চেইন্জ করার চেষ্টা করবি না আরাব। এই রক্ত কিসের? কি হয়েছিলো? বললি দোয়ার ওখানে যাবি,দুইদিন কোথায় ছিলি তুই? বাসায় বলেছি আবারো ট্রিপে গেছিস,আমার কথা হয়েছে তোর সাথে। কাল নির্ঘাত চোরের মতো বাসায় ঢুকেছিস? এমন কেনো করিস তুই? টেনশন হয়না আমার? তোর কিছু হয়ে গেলো...
তৌফিকা ফুপিয়ে কেদে দিলো। আরাব হেসে জরিয়ে ধরলো বোনকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো,
-তুই জানিস আমি এমনই।
আরো কাদছে তৌফিকা। ভাইটার এতো গা ছাড়া স্বভাব বরাবরই ওর ভয়ের কারন। আরাব তৌফিকার চুলগুলো নেড়েচেড়ে বললো,
-আপু জানিস,দোয়ার চুলগুলোও কার্লি। কিন্তু একেবারে কোমড় অবদি। আর তোর চুলগুলো দেখ? এগুলোতে গ্রোথ হরমোন দরকার। কমপ্লান খাওয়াবি। আমি রেকোমেন্ড করে দিলাম।
তৌফিকা মাথা তুলে আরেকটা ঘুষি লাগিয়ে দিলো আরাবের বুকে। ওর গাল ফুলানো দেখে আরাব হেসে দিলো। তৌফিকা চোখের পানি মুছে বললো,
-বলনা আরাব,কিসের রক্ত ওটা? তোর শার্টে রক্ত লাগলো কি করে? কার রক্ত?
-রক্ত না সিস্টার বিডি,ওটা ইন্ডিকেটর। মিথাইল রেড!
ইনোসেন্ট একটা হাসি দিলো আরাব। তৌফিকা কিছুক্ষন সরু চোখে তাকিয়ে থেকে বললো,
-ডাক্তারি পরেছি বলে কেমিস্ট্রির সাধারন জ্ঞান নেই,এমনটা কেনো ভাবছিস তুই? আমাকে শিখাবি,কোনটা ব্লাড আর কোনটা মিথাইল রেড? সত্যিটা বল আরাব,নইলে জারাকে গিয়ে বলবো তুই ডাকছিস!
-ও যায়নি এখনো?
-না।
আরাব হতাশার শ্বাস ফেলে বললো,
-এক ছেলে দোয়াকে ডিস্টার্ব করতো। ওকে একটু বোঝাতে গিয়ে...
খানিকটা চুপ থেকে তৌফিকা মুচকি হাসলো। বললো,
-একটু বোঝানো? আর তুই? তোকে আমি ভালোমতো চিনি আরাব। এখন শুধু তোর ভালোবাসার সীমাটা আন্দাজ করার চেষ্টা করছি। বেচারা টিজার!
ঘাড়টা চুলকে লাজুক হাসলো আরাব।তৌফিকা বললো,
-বেরোবি?
-হুম। বায়োমেডিতে যাবো। ওখানেও ঝামেলা লেগে আছে কিছু।
-আবার কি?
-পরে বলবো। তুই আমার একটা কাজ কর।
-কি?
-তোর জুনিয়রকে সামলা আপু! জারাকে একটু সামলা? বাবাকে বোঝা? এই একটা আউটসাইডার মেয়ের জন্য আমি তোদের ছেড়ে,রংধনু ছেড়ে যেতে চাইনা আপু। বাবার সাথে আমার আর ঝামেলা করতে ভালো লাগে না! তিক্ত আমি!
আরাব একেবারে বাচ্চাদের মতো করে বললো। তৌফিকা বেশ কিছুক্ষন ভাইয়ের দিকে তাকিয়ে রইলো। বললো,
-দোয়ার বিষয়ে ওকে বললে হতো না?
-দুটো ঘটনা ঘটতো। এক, বাকিগুলোর মতো বিশ্বাস করতো না।দুই,বিশ্বাস করে বাবাকে সবটা জানাতো। প্রথমটা বিরক্তিকর। দ্বিতীয়টা এইমুহুর্তে চাইছি না আমি।
-তাহলে বাবাকে বলবি কবে?
বোনের সামনে থেকে সরে তোয়ালে বিছানায় ছুড়লো। ব্যালকনির দিকে এগোলো আরাব। বাগানের কাঠগোলাপ গাছটা ফুলে ভরে আছে। ইদানিং এই গাছের দিকে তাকালেও ওর দোয়ার কথা মনে পরে। মুচকি হাসিতে চেহারা আবৃত রেখে বললো,
-শুধু একবার,একটাবার দোয়াকে বলি,ওকে ভালোবাসি।প্রতিউত্তরে ওউ বলুক,আমাকে ভালোবাসে। সেই মুহুর্তটার অপেক্ষায় আছি আপু। সেই পার্ফেক্ট সময়টার অপেক্ষা। সেদিন আমি বাবা কেনো,পুরো পৃথিবীকে জানিয়ে দেবো,দোয়া আমার। আমি দোয়াকেই ভালোবাসি। সে মুহুর্ত থেকে দোয়া আমার রঙে সাজবে। কোনো আড়াল,দেয়াল থাকবে না আমাদের মাঝে। আমি থাকতে দেবো না! কোনোভাবেই না!
•
হাতের কব্জি কচলাতে কচলাতে মৃত্তিকাদের বাসা থেকে বেরোলো দোয়া। মাঝে একদিন পেরিয়ে গেলো।আগেরদিন ফেরার সময় অরুনাভ মুখার্জীকে আসতে বলেছিলো, বাজার করার নাম করে। কিন্তু সেটা মুলত ছিলো রনোকের ভয়। আজকে কি বলতো কাকাবাবুকে?একাকীই বাড়ির জন্য হাটা লাগিয়েছে। তাই ভয়টাও বেশি। রাস্তায় লোকজনের চলাচল আছে। এদিকওদিক তাকিয়ে সেদিনের আন্টিদুটোকে খুজলো দোয়া। নেই। সেদিন যারা যারা ছিলো,তাদের একজনকেও দেখলে শান্তি পেতো ও। কিন্তু কেউই নেই। পা কাপছে ওর। তবুও জোরে হাটা লাগিয়ে অনেকটা পথ চলে আসলো। সন্ধ্যা নেমেছে। এদিকটায় লোকজনের আনাগোনাও কম। যদিও রনোককে যেখানে দেখেছিলো,সে জায়গা পার করে এসেছে ও। তবুও ফাকা রাস্তা দেখেই ভয় বেড়ে গেলো ওর। ঝড়ের পুর্বের শীতলতায় গা ছমছম করছে যেনো। আচমকাই ভুতের মতো কেউ একজন পায়ের তলায় এসে পরলো ওর। লাফিয়ে চারকদম পিছিয়ে গেলো দোয়া। লোকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে দোয়ার পা জরিয়ে ধরে আর্তনাত করে উঠলো,
-ক্ষমা করে দাও দোয়া। আর কোনোদিনও এই মুখ দেখাবো না তোমাকে। আর কোনোদিনও আমার মুখোমুখি হতে হবে না তোমাকে। আর কোনোদিনও আমার নামও উচ্চারন করতে হবে না তোমাকে। ক্ষমা করে দাও। প্লিজ ক্ষমা করে দাও!
পা ছাড়ানোর জন্য অস্থির হয়ে পরলো দোয়া। চেহারা দেখেনি মানুষটার। তবে গলার আওয়াজ চিনতে ভুল হলো না এর। এটা রনোক। অস্ফুটভাবে বললো,
-ক্ কি করছেন কি? ছ্ ছাড়ুন আমার পা!
-আগে তুমি বলো আমাকে ক্ষমা করেছো?
-আ্ আরে,এসব...পা ছাড়ুন!
-না বললে ছাড়বো না দোয়া। এই মুখও দেখাবো না তোমাকে।
-আ্ আচ্ছা বেশ,ছাড়ুন পা। আ্ আপনি....
দোয়ার কথা শেষ হওয়ার আগেই উঠে দাড়ালো রনোক। আবছা আলোতে ওর চেহারা দেখে কিছুটা ঘাবড়ে গেছে দোয়া। ওকে থ্যাংকস্ বলে এদিকওদিক তাকিয়ে একপ্রকার ছুটে পালালো রনোক। দোয়া কয়েকসেকেন্ড তব্দা মেরে দাড়িয়ে রইলো। রনোকের এই অবস্থা,নাকি ওই ভুল দেখলো,ভুল শুনলো বুঝে উঠতে পারছে না ও একেবারেই। গলির পাশের বিল্ডিংটার তিনতলার ব্যালকনি থেকে এক বারোতেরো বয়সের ছেলে চেচিয়ে বললো,
-এইযে লম্বা বিনুনিওয়ালা আপু? তোমার সামনে থাকা পায়ড়াগুলো উড়িয়ে দাওতো।বাসায় আসুক! এই ভরসন্ধ্যায় এখনো রাস্তায় বসেবসে কি খাচ্ছে কে জানে!
উপরে তাকিয়ে ছেলেটাকে দেখলো দোয়া। তারপর সামনে তাকালো। অনেকগুলো কবুতর রাস্তায় পরে থাকা ঝালমুড়ি খাচ্ছে। দোয়ার চেহারায় একরাশ আনন্দের ঝলকানি। গলার সামনে দিয়ে রাখা শান্ত বিনুনিটাকে কাধে ছুড়ে মারলো। ওড়নাটা একহাতে বাতাসে ছড়িয়ে উচ্ছলভাবে দৌড় লাগিয়ে উড়িয়ে দিলো কবুতরগুলো।
দোয়া হাসছে। উড়তে থাকা পায়ড়াগুলোর দিকে তাকিয়ে হাসছে। আর সে হাসি বিদ্ধ হচ্ছে আড়ালে থাকা একজোড়া মুদ্ধ চাওনিতে। প্রেম পায়ড়া উড়তে শুরু করেছে তার হৃদমাঝারে। বুকে হাত গুজে খানিকটা দুরেই একটু আধারে বাইকে হেলান দিয়ে দাড়িয়ে রইলো আরাব। দোয়ার হাসিতে চাওনি স্থির রইলো ওর। আগেরদিন অরুনাভ মুখার্জীকে নিয়ে বাসায় ফেরা,খেয়াল করেছিলো ও দোয়ার ভয়। এই ভয় কাটানোর উদ্দেশ্যেই রনোককে ছেড়েছিলো ও। কিন্তু তা যে দোয়ার হাসিতে ওকেই প্রশান্ত করে গেলো,এমনটা একদমই ভাবেনি ও। ডানহাতে বুকের বা পাশটা চেপে ধরলো আরাব। মুচকি হেসে মৃদ্যস্বরে আওড়ালো,
-চাইলেও তুমি আমার,না চাইলেও,তুমি আমার।তুমি...আমার!আমার এ ভাবনায় কোনোদিনও তোমার জোর খাটবে না দোয়া। মনে রেখো,তোমার এই বেরঙ শহর এভাবেই নিজ হাতে রাঙিয়ে দেবো আমি।তোমার ওই নিস্প্রান চাওনিতে এভাবেই প্রানোচ্ছলতা এটে দেবো।তোমার নিঃস্ব হৃদপ্রাঙনে প্রেমের সমৃদ্ধতা এনে দেবো আমি।ওই গম্ভীর,মায়াভরা মুখটায় এভাবেই জীবনের সবটুকো সুখপ্রাপ্তির হাসি একে দেবো।হ্যাঁ,এ সবটাই হবে! আমার পাগলামীগুলোতে পরিপুর্নতা পাবে সবটা। তোমাকে মুড়িয়ে আমার এ পাগলামীগুলোর নামকরনও হয়ে গেছে!ভালোবাসা!ভালোবাসি তোমাকে।এতোটা ভালোবাসি,হয়তো তার অনুভবটুকোও ধারন করার সাহস তোমার নেই।তাইতো অস্বীকার করো,চোখ সরিয়ে নাও। তাইনা? তোমার সব কথায়,সব কাজে এ ভালোবাসা বেড়ে যাচ্ছে দোয়া। নাও আই ফিল,ও শুধু বাড়তেই জানে। ইটস্ ইউর টার্ন টু ফিল,তোমার সবটা নিয়ে,আমি তোমাকেই ভালোবাসি। খুব ভালোবাসি! আমার ভালোবাসাকে একবার অনুভব করলে,তুমিও ভালোবাসবে আমাকে। ট্রাস্ট মি। তখন আমার প্রতি তোমার ভালোবাসা হবে তোমার নিজের চেয়েও বেশি,তোমার কল্পনার চেয়েও বেশি!দেখে নিও!
#চলবে...
[ আসসালামু আলাইকুম রিডার্স,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন,কয়েকদিন আমার আইডি,পেইজ ইনভিজিবল ছিলো। আসলে বিষয়টা আমিও ঠিক বুঝে উঠলাম না। লাস্টটাইম গল্প দিয়ে লগ আউট করার পর কোনোমতেই আর লগ ইন হচ্ছিলো না। এজন্যই গল্প দিতে পারিনি। আপডেটসহ যাবতীয় চেষ্টার পরও লগ ইন করতে ব্যর্থ ছিলাম বারবার। যাইহোক,কাল রাতে আইডির দেখা মিলেছে। আপাতত রিগেইন হয়েছে,তবে ঝামেলা হয়তো পুরোটা মেটেনি। সত্যি বলতে,আইডি নিয়ে প্রথমবার এমন তিক্ততার মুখোমুখি হলাম। ঘটনাটা কি,কেনো এবং কিভাবে ঘটেছে,ধারনা নেই। টেকনিক্যাল সমস্যা থাকতেই পারে। আপনাদের অপেক্ষা করানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা করবেন। ]