#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-১৫
ব্রেক কষে কোনোমতে গাড়ি থামিয়ে দিয়ে বড়সর বিপদ থেকে বেচে যায় নিরব। মাঝরাস্তায় ওর গাড়ির সামনে হুট করেই গাড়ি থামিয়েছে জারা। উদ্দেশ্য,আরাব কোথায় গেছে তার খবর নেওয়া। এ সময় ল্যাবে থাকে বলে সবেমাত্র বায়োমেডি গিয়েছিলো ও। নেই আরাব। বেরিয়েছে। আজ বেশ কিছুদিন হলো দেখাই হয়নি ওর আরাবের সাথে। তাই নিরবকেই ধরতে বাধ্য হলো ও। জারা গটগট করে গাড়ি থেকে নেমে এসে নিরবের গাড়ির জানালায় বারি লাগিয়ে বললো,
-গাড়ি থেকে বেরোও! ফাস্ট!
মাথা চেপে ধরলো নিরব। স্যারের এই চিপকানো গার্লফ্রেন্ড,গার্লফ্রেন্ড বললেও তো ভুল হবে। এই ছেচড়া মেয়েটা ওর জন্য চরম বিরক্তির কারন হয়ে উঠেছে ইদানিং। ব্লক থেকে শুরু করে সিম পাল্টেছে পর্যন্ত। লাভ হয়নি। জারা আবারো ওর গাড়ির কাচে আঙুল ঠুকে বললো,
-আরাব কোথায়?
-আমি জানিনা ম্যাম!
কাচ পুরোপুরিভাবে না তুলে বিরক্তিতে বললো নিরব। সত্যিই জানেনা ও আরাব কোথায়। এদিকে নিরবের কথা বলার ভঙিমা দেখে জারার গায়ে আগুন ধরে গেছে। চেচিয়ে বললো,
-তোমার বিরক্তি দেখতে আসিনি নিরব! নাইবা তোমার মিথ্যে শুনতে এসেছি! আরাব কোথায় সেটা বলো,চলে যাচ্ছি!
-আমি সত্যিই জানিনা স্যার কোথায়। বায়োমেডি থেকে দুপুরেই বেরিয়ে গেছেন উনি!
জারা সরে আসলো। গাড়ি সরিয়ে পথ ছেড়ে দিলো নিরবের। এবার সোজা রংধনু,তারপর তৌফিকার নতুন বাসায় যাবে ভেবে গাড়ি স্টার্ট দিলো ও।
এদিকে রাগে আর ড্রাইভ করতে ইচ্ছে করছে না নিরবের। গাড়ি থেকে নেমে ফুটপাতে এদিক ওদিক পাইচারি করতে লাগলো ও। হঠাৎই একটা কার্ড একেবারে ওর পায়ের কাছে পরলো ওর। লাভ কার্ড। এতোটাই সুন্দর লাগছিলো দেখতে,তোলার জন্য ঝুকলো নিরব।
-ওটা আমার!
কড়াকন্ঠ শুনে মাথা তুলে তাকালো নিরব। আর দুহাতে হাজারটা শপিং ব্যাগ নিয়ে সরু দৃষ্টিতে নিরবের দিকে তাকিয়ে তাজীন। ওগুলো সামলাতে গিয়েই কার্ড পরে গেছে সেটা বুঝলো নিরব। তাজীন শপিংব্যাগগুলো বগলদাবা করে ঝুকলো কার্ডটা তুলবে বলে। তুলতে গিয়ে আরো দুটো ব্যাগ পরে গেলো ওর হাত থেকে। ব্যাগসহ কার্ডটা তুলে তাজীনের হাতে কোনোমতে গুজে দিলো নিরব। তাজীন বললো,
-আমি তুলতে পারতাম! ওগুলো আমার ব্যক্তিগত জিনিস!
-আমি একবারও বলিনি এগুলো আমার।
নিরবের নম্র কথায় মনোক্ষুন্ন হলো তাজীনের। ওভাবে বলতো না ও কথাটা। কিন্তু ও চায়নি কার্ডটায় ও ছাড়া অন্য কারো ছোয়া থাকুক। না হয় মানুষটার সামনেই পরেছে গিয়ে। লাভ কার্ড দেখেও,অন্যের জিনিস ধরতে যাওয়া কোনো সভ্যতার মধ্যে পরে না। এমনটা ধার্য করে লোকটাকে কড়াভাবে বলেছে। ওকে চুপ থাকতে দেখে নিরব মুচকি হেসে বললো,
-ইটস্ প্রিটি!
মাথা নিচু করে তাজীন বললো,
-থ্যাংকস্। এন্ড আ্ আ'ম সরি।
-সরি ফর হোয়াট?
-মেবি একটু বেশি রুডলি কথা বলে ফেলেছি আপনার সাথে।
নিরব শব্দ করে হেসে দিয়ে বললো,
-ইটস্ ওকে। আই আন্ডারস্ট্যান্ড! পছন্দের মানুষের থেকে পাওয়া বা তার জন্য নেওয়া জিনিসগুলো নিয়ে সেন্সিটিভ হওয়া দোষের কিছু না! সরি বলার প্রয়োজন নেই।
একটু অবাক হয়ে তাকালো তাজীন। পরপর হেসে বললো,
-এতোটাই বোঝেন,গফের রাগ ভাঙাতে পারলেন না?
নিরব বিস্ময়ে তাকালো। তাজীন বললো,
-আপনার গাড়ি আটকে দেওয়া আপুটা দেখতে অনেক কিউট। বেশ মানাবে আপনাদের।
সেকেন্ডদুই আটকে থেকে পেট চেপে ধরে শব্দ করে হেসে দিলো নিরব। ভাবা যায়? এই মেয়ে জারাকে ওর গার্লফ্রেন্ড ভেবেছে! তাজীন কপাল কুচকে তাকিয়ে ওর হাসিটা দেখলো। নিরব বললো,
-আপনার দুরদর্শীতার তারিফ করতে হয় মিস! এনিওয়েজ,আমি আসি। দোয়া করি এই দুরদর্শীতার জন্যই জীবনে যেনো আপনি অনেক ভালো কিছু গেইন করতে পারেন। কার্ড প্রেরক আর প্রাপক,দুজনের জন্যই অল দ্যা বেস্ট! বাই!
হাসতে হাসতে গাড়ি করে চলে গেলো নিরব। কিছুক্ষন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো তাজীন। লোকটা ওভাবে হাসলো কেনো? ওর তারিফ করলো? নাকি অপমান? সব ভুলে আবারো কার্ডটা দেখে মৃদ্যু হাসলো ও। এটা তো সত্যি,কার্ড প্রাপকের জন্য ও সেন্সিটিভ। অনেকটা সেন্সিটিভ!
•
সন্ধ্যে পাঁচটা। মৃত্তিকাদের বাসা থেকে বেরিয়ে সিড়িতে উকিঝুকি দিলো দোয়া।আগেরদিন আরাবের বলা কথাগুলো মস্তিষ্কে বসে গেছে ওর। সিড়ির নিচে কাউকে না দেখে একটা ছোট শ্বাস ফেলে যেইনা নিচে নামতে যাবে,উপরের সিড়িতে মুঠো করা পাঁচআঙুল দুবার ছড়িয়ে,বন্ধ করে হাই বুঝালো আরাব। আঙুলে বাইকের চাবি। গায়ে তখনো এপ্রোন ওর। আইডি কার্ডও ঝুলছে গলায়। দোয়া বেশ বুঝলো,ও ল্যাব থেকেই এখানে এসেছে। ওকে রাগী প্রশ্বাস ছাড়তে দেখেই আরাব ইনোসেন্ট হেসে বললো,
-পাঁচতলায় আমার কলিগ আছে। জয়েন্ট থেসিস বলে গ্রুপ স্টাডি করতে এসেছি।
রাগ নিয়ে গটগট করে নেমে আসলো দোয়া। যে করেই হোক,এই লোকের মুখোমুখি না হওয়ার জন্য কিছু তো একটা করতেই হবে ওকে। ভাবতে ভাবতেই মুখার্জীবাড়ির গলি ছেড়ে খানিকটা অচেনা রাস্তায় পা বাড়ালো ও। ইতস্ততবোধ নিয়ে পাঁচতলা বাসার সামনে দাড়িয়ে উপরে তাকালো। গন্তব্য,দোতালা। মাহিমের আম্মু নতুন স্টুডেন্টের ঠিকানা তো এটাই দিলো। সিড়ি বেয়ে দোতালার ডানদিকের দরজায় থামলো ও। ইউনিট নাম্বার দেখে আরেকবার ব্যাগ থেকে কাগজ বের করে পরখ করে নিলো। এই বাসাই। কাগজটা ব্যাগে পুরে জিভ দিয়ে ঠোট ভিজিয়ে কলিংবেলে চাপ দিলো দোয়া। প্রথমবার কলিং বেল বাজানোর পর দরজা না খোলায় অস্বস্তিটা আরো বেড়ে গেলো দোয়ার। দ্বিতীয়বার বেল বাজাবে,তার আগেই দরজা খুলে গেলো। দরজায় তৌফিকাকে দেখে খানিকটা থমকে গেছে দোয়া। তৌফিকা উল্লাসের স্বরে বললো,
-আরে দোয়া? তুমি?
দোয়ার মস্তিষ্কের নিউরনগুলো হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পরলো। মাহিমের আম্মু ঠিকানা দিয়ে বলেছিলো মেয়ে ক্লাস টু,নাম সুপ্তি। সুপ্তি নামটা চেনাচেনা লাগলেও অতোটা গায়ে মাখেনি ও। তাছাড়া তৌফিকাকে তো ঢাকার ভেবেছিলো দোয়া। ওরা যে রায়নগরের হবে,সেটা ভাবতেও পারে নি। ওর হতভম্ব দশা দেখে তৌফিকাও কোনোমতে নিজেকে সামলালো। সেদিন টুইঙ্কেলের আপু ডাক ঘটনার পর শাস্তিস্বরুপ দুদিন আগে রংধনুর একদম পাশের বাসাটা ছাড়িয়ে এই রায়নগরে সেটেল করে দিয়েছে ওদের। মাহিমের আম্মু থেকে টুইঙ্কেলকে পড়ানোর খবর অবদি সবটাই ওরই কাজ! গত তিনদিনে টোটাল বারোজন লোক লাগিয়ে সমস্ত জিনিসপত্রও শিফট করিয়েছে এ বাসায়। হুট করে এভাবে বাসা পাল্টানোর জন্য মা বাবার কাছে কম কথাও শুনতে হয়নি ওকে। নেহাত মুফতাহির সবটা সামলে নিয়েছিলো। দোয়া অস্বস্তি নিয়ে বললো,
-আ্ আসলে আমি...
-কোনো আসলে ভেজালে না! কথাটা হলো আসলে তুমি? সত্যিই তুমি এসেছো আমার বাসায়?
-না আপু আসলে...
-এসো এসো,আগে ভেতরে এসো! তারপর সব কথা!
দোয়ার হাত ধরে ওকে ভেতরে টেনে নিয়ে গেলো তৌফিকা। টুইঙ্কেল এসে ওর সামনে দাড়িয়ে বললো,
-ওয়েলকাম উইশমাম! কি মজা! আজ থেকে উইশমাম প্রতিদিন আমাকে পড়াতে আসবে! কি মজা!
তৌফিকা বললো,
-হ্যাঁ,মাহিম ভাইয়ার আম্মু তোমাকে পড়ানোর জন্য উইশমামের কথাই বলেছে। কতো ভালো হলো বলো? এবার থেকে কিন্তু আর পড়াশোনায় ফাকিবাজি চলবে না টুইঙ্কেল! দোয়া? তুমি বসো! কি খাবে বলো!
দোয়াকে সোফায় বসিয়ে দিলো তৌফিকা। ব্যস্ত হয়ে পরেছে ও। দোয়া বললো,
-আপু,ব্যস্ত হবেন না প্লিজ। ম্ মাহিমের আম্মু,মানে নুপুর আন্টি কি টুইঙ্কেলকেই পড়ানো বিষয়ে...
-হ্যাঁ হ্যাঁ,এই পটাকাটাকে পড়াতে হবে তোমার! ওওমা দোয়া,আমি ভাবতেও পারিনি আন্টি তোমাকে ঠিক করবে টুইঙ্কেলের জন্য। খুব ভালো হয়েছে!
একটু অবাক হয়ে বসে থেকে হাসিমুখে টুইঙ্কেলের দিকে তাকালো দোয়া। যাকে সেদিন শপিংমলে হারিয়ে যাওয়ার পর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলো,সে মেয়েটাকেই পড়াতে হবে ওকে। তারচেয়ে বড় কথা তৌফিকার ব্যবহার! এমন একজনের বাসায় পড়াতে আসা মানেই ভালোলাগার একাংশ। মুখার্জীবাড়ি থেকে গলির দুটো মোড় নিয়ে পাঁচমিনিটের পথ এ বাসা। সবমিলিয়ে ওর জন্য বেশ ভালো। এখানে টিউশনি করাতে আপত্তির কোনো জায়গা নেই ওর। ওকে চুপ থাকতে দেখে তৌফিকা বললো,
-এনি প্রবলেম দোয়া? টুইঙ্কেলকে পড়াতে তোমার কি কোনো সমস্যা হবে?
-না না আপু। সেটা কখন বললাম? সমস্যা কেনো হবে?
-তারমানে তুমি আসছো তো?
টুইঙ্কেলকে পড়ালে মৃত্তিকাকে আর পড়াতে যেতে হবে না,আরাবের মুখোমুখি হতে হবে না ভেবে মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো দোয়া। খুশি হয়ে গেছে তৌফিকাও। দোয়ার হাতে হাত রেখে বললো,
-থ্যাংকস্ দোয়া। তুমি জানোও না কতোবড় উপকার করলে তুমি আমার!
দোয়া অপলকভাবে তাকিয়ে রইলো শুধু। থ্যাংকস্ আসলে কার প্রাপ্য? তৌফিকা উঠে দাড়িয়ে বললো,
-তুমি বসো,আমি এখনই আসছি।
দোয়াকে বলার সুযোগ দেয়নি তৌফিকা। ছুটে চলে গেলো। টুইঙ্কেল ঠোট কামড়ে ধরে পাজল ঘোরাতে ব্যস্ত। ওর মনোযোগ দেখে হাসলো দোয়া। চোখ বুলালো ড্রয়িংরুমটায়। সবকোনায় আভিজাত্যের ছোয়া। তবুও একটু অগোছালোই বলে মনে হলো ওর কাছে। টুইঙ্কেলকে বললো,
-বাসায় টুইঙ্কেলের সাথে আর কে কে থাকে?
-আমি,আব্বু আর আম্মু!
টুইঙ্কেল ঘাড় নেড়ে নেড়ে বললো। ওর কথা বলার ধরনটা বেশ সুন্দর। কিছুক্ষন মুগ্ধভাবে তাকিয়ে থেকে দোয়া আবারো বললো,
-আর কেউই আসে না এ বাসায়?
-আর কে আসে?
থুতনিতে আঙুল রেখে চিন্তিতমুখ বানালো টুইঙ্কেল। বেডরুমের দরজার কাছ থেকে লাজুক ভঙিমায় মাথাটা চুলকালো আরাব। বাইক নিয়ে দোয়ার আগেই এ বাসায় ঢুকেছে ও। দোয়ার কথায় লাজুক চেহারা বানিয়ে বিরবির করে বললো,
-উইশমাম তোমার মামার কথা জিজ্ঞাসা করছে টুইঙ্কেল! কুছ কুছ হোতা হ্যায়! তুম নেহি সামঝোগে!
-ন্ না মানে,অন্য কেউই আসে না এখানে? তোমার টেককেয়ার করার জন্য? বা তোমার আম্মুর হেল্পিং হ্যান্ড?
যেনো বাজপরা শব্দ শুনলো আরাব। ঠায় হয়ে দাড়িয়ে রইলো দোয়ার কথা শুনে। পাশ থেকে অতিকষ্টে শব্দযুক্ত হাসি আটকে দিয়ে মুখ চেপে ধরে হেসে তৌফিকা বললো,
-লজ্জা পাওয়া অফ দে আরাব! তোর কথা বলেনি! কাজের লোক আসে কিনা এ বাসায়,সেই খোজ নিচ্ছিলো দোয়া। তোর বিষয়ে জানে ও,যে টুইঙ্কেলের কাছে তোর কথা জিজ্ঞাসা করবে?
ঘটনা বুঝে উঠে আহত দৃষ্টিতে দেয়ালের দিকেই তাকালো আরাব। ওপারে থাকা মানুষটা প্রতিবার এভাবে কি করে ওর আকাঙ্ক্ষাগুলো চুরমার করে দেয় ভেবে মুর্তিমান হয়ে দাড়িয়ে রইলো ও।
#চলবে...
[ অগোছালো হয়েছে হয়তো। রি চেইক করিনি। ক্ষমা করবেন🙏 ]