ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 16

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-১৬

তৌফিকা টুইঙ্কেলকে তৈরী করতে ব্যস্ত। গুনগুন করে গানও‌ গাইছে। আজ বেশ খুশি ও। আজ থেকেই দোয়া টুইঙ্কেলকে পড়াতে আসবে বলে কথা! আগেরদিন দোয়া কনফার্ম করে গেছে সবটা। মুফতাহির কোট হাতে ঝুলিয়ে বললো,

-বেরোবো তৌফিকা।

কাধ ধরে শক্তভাবে টুইঙ্কেলকে দাড় করিয়ে চোখ রাঙালো তৌফিকা। ইশারায় বুঝালো,একচুলও নড়বে না তুমি। মাথা এদিকওদিক নেড়ে হ্যাঁ বুঝালো টুইঙ্কেল। কিন্তু তৌফিকা ওকে ছেড়ে দিতেই চুলের ব্যান্ডটা খুলে দৌড় লাগিয়ে বললো,

-তুমি যাও আব্বুর টাই ঠিক করো! আজকে আমি একাএকাই চুল বাধবো!

রাগ উঠলেও হেসে দিলো তৌফিকা। মেয়েটা আরাবের সাথে থেকে থেকে বেশিই‌‌ চঞ্চল হয়ে গেছে। তারপর এগিয়ে গেলো মুফতাহিরের দিকে। সে দরজার কাছে দাড়িয়ে মোবাইল দেখছে ওর অপেক্ষাতেই,টাই ঠিক করে‌ দেবে বলে। আগে দুজন একসাথে‌ই বেরোতো,এখন রায়নগর আসার পর মুফতাহিরের গাড়ি আগেই চলে আসে। তৌফিকা বাবার গাড়িতে আগে রংধনু,তারপর হসপিটালে যায়। মুফতাহিরের টাইটা ঠিক করে তৌফিকা আদুরে গলায় বললো,

-টুইঙ্কেলের জন্য এক ম্যাম রেখেছি।

-ওয়াও!

-আজ বিকেল থেকেই পড়াতে আসবে।

-গ্রেট!

তৌফিকা মুফতাহিরের কাধের উপর দিয়ে হাত রেখে বললো,

-বাসা চেইন্জ করেছি বলে কি জনাবের রাগ হয়েছে কোনোমতে?

-এবসুলিউটলি নট। আমি জানি,তৌফিকার ডিসিশন অলওয়েজ পারফেক্ট।

মোবাইলে দৃষ্টি রেখে বললো মুফতাহির। কথাটা তো মন ভরার মতোই ছিলো,কিন্তু মুফতাহিরের অন্যমনস্ক থাকাটায় একটু খারাপ লাগলো তৌফিকার। একটু সরে এসে বললো,

-এপ্রোন নিলে না যে!

-অফিস যাবো! তোমার বাবা...

অফিস যাবে শুনেই মন পুরোটাই বিগড়ে গেলো তৌফিকার। বললো,

-কেনো মুফতাহির? অফিস কেনো যাবে তুমি?

-তৌফিকা ওখানে আজ কিছু মিটিংস্...

-তুমি কোনো অফিসের স্টাফ নও মুফতাহির! যে তোমাকে সব মিটিং এটেন্ড করতে হবে। আমাকে বিয়ে করার সাথে সাথে তৌফিক ওয়াহিদের বিজনেস সামলানোর গুরুভারও নিয়ে নাও নি তুমি! নিজের প্যাশনকে ছেড়ে কেনো বাবার বিজনেসে এতো সময় দিচ্ছো বলোতো? লোকজন এখন তোমাকে ডক্টর মুফতাহির কম,তৌফিক ওয়াহিদের হেল্পিং হ্যান্ড আর উডবি বিজনেস হোল্ডার হিসেবে বেশি চেনে মুফতাহির! কিন্তু তুমি তো তা নও! তুমি তা নও মুফতাহির!

একশ্বাসে রাগী আওয়াজে বললো তৌফিকা। মোবাইল ছেড়ে ওর দিকে তাকালো মুফতাহির। ওর অফিস যাওয়াটা বরাবরই তৌফিকার পছন্দ না। কিন্তু ওর বাবাও এখন এমন হয়েছেন,ওকে ছাড়া তার বেশিরভাগই যেনো অচল। নিজের বলা কথাগুলো আর ভঙিমা মনে পরতেই নিজের উপর রাগ হলো তৌফিকার। চোখ বন্ধ করে একটা ছোট শ্বাস ফেলে বললো,

-আ'ম সরি,স্ সরি মুফতাহির! আমি...আমি ওভাবে...

মোবাইল পকেটে পুরে ওর দুগাল ধরলো মুফতাহির। মৃদ্যু হাসি রেখে বললো,

-রিল্যাক্স। নো নিড টু সে সরি। ভুল কিছু বলোনি তুমি।

অসহায়ভাবে তাকালো তৌফিকা। মুফতাহির বললো,

-সি,আমি কেউ নই বাবার বিজনেস ওয়ার্ল্ডে। স্টাফ নই,তোমাকে বিয়ে করে তার বিজনেস সামলানোর গুরুভারও নিয়ে নেইনি। বাট...

-মুফতাহির প্লিজ। আ'ম সরি। আমি ওভাবে কিছু মিন করতে চাইনি। আমি তো...

-লেট মি কমপ্লিট তৌফিকা। আমি জানি তুমি কি মিন করেছো। বাট আই শুড হ্যাভ ক্লিয়ারেন্স! তোমার কাছে তো অবশ্যই! তোমার বাবার বয়স হয়েছে। উনি এতোদিক সামলাতে হিমশিম খাবেন,এটা অস্বাভাবিক কিছু নয় তৌফিকা। কিন্তু তোমার ভাই,আরাবের অফিসিয়াল বিষয়ে এতোটা গা ছাড়া ভাব,ইটস্ এবনর্মাল! এখন ওর উচিত,বাবাকে সঙ্গ দেওয়া। বায়োমেডি ছেড়ে বাবার বিজনেসে সময় দেওয়া। নয় কি বলো?

একটু চুপ থেকে তৌফিকা বললো,

-হ্যাঁ। কিন্তু তা বলে ও ওর ড্রিমজব ছেড়ে দেবে? এটা কেমন কথা? বাবা এমনটাই চায়!

-সেটা আমি চাইনা তৌফিকা। আরাবের এখনো পুরো লাইফ পরে আছে। তাইতো ওকে জোর করার কোনো কারন নেই। ওর যখন অনুভব হবে ওর বিজনেসে জয়েন করা উচিত,তখনই না হয় জয়েন করবে। এতে কোনো সমস্যাই নেই।

তৌফিকা চুপ করে রইলো। মুফতাহির আবারো বললো,

-তাছাড়া এমন তো নয় যে অফিসে জয়েন করলে ওকে একেবারে বায়োমেডি ছাড়তে হবে! ও না হয় দুটোই কন্টিনিউ করলো। নিজের টাইম আর প্রায়োরিটি বিবেচনায় রেখে।কিন্তু তৌফিকা, টিল দেন,এই এতোবড় ব্যবসাটাকে তো দাড় করিয়ে রাখতে হবে তাইনা? বাবার মেয়ে হয়ে এ দায়িত্বটা কি তোমার নয়? আর তোমার কর্তব্যগুলো কি আমার নয় তৌফিকা?

তৃপ্ত হাসিতে মাথা নাড়লো তৌফিকা। বললো,

-আ'ম সরি মুফতাহির।

মুফতাহির হেসে পেছন থেকে জরিয়ে ধরলো ওকে। বললো,

-বউ আমার এখনো বেশ ইমম্যাচিউর। যাইহোক,আপনি যে বললেন হেল্পিং হ্যান্ড? হ্যাঁ,ওটাই আমার পরিচয়। আপাতত ওই পরিচয়ের দায় কাটাতেই অফিসের উদ্দেশ্যে প্রস্থান করি? আপনার কি মত?

তৌফিকা ওর বুকে আস্তেকরে কিল বসিয়ে হেসে বললো,

-এসো।

তৌফিকাকে ছেড়ে কোটটা পরে লম্বালম্বা পা ফেলে বাসা থেকে বেরিয়ে গেলো মুফতাহির। মুগ্ধভাবে ওর প্রস্থানের দিকে তাকিয়ে রইলো তৌফিকা।

•

বেশ রোদ পরেছে আজ। ওড়নায় কপাল আর গলার ঘাম মুছে একবার উজ্জল আকাশের দিকে তাকিয়ে আবারো হাটা লাগালো দোয়া।লাইব্রেরিতে এক্সট্রা কিছু নোটস্ নিতে গিয়ে ভার্সিটির বাস মিস করেছে ও। একদম ভার্রিটির গেইট থেকে জ্যামের কারনে ভাড়া বেশি নেয়। তাই ভেবেছে ওটুক হেটে খানিকটা এগিয়ে এসে রিকশায় করে চলে যাবে না হয়। কিন্তু আপাতত খালি রিকশা পাওয়াই দুষ্কর হয়ে পরেছে যেনো। সবগুলো যেদিক থেকেই আসছে,যাত্রীসহ। বেশ অনেকটা দুর আসার পর একটা খালি রিকশা চোখে পরলো ওর। হাক ছাড়লো,

-ও মামা!

-খালি!

পাশে তাকালো দোয়া। প্যান্ট শার্ট,মাস্ক পরিহিত এক লোক। অফ হোয়াইট শার্টের কনুই অবদি হাতা গুটানো,হাতে বেশ দামি ঘড়িও আছে। একসাথে দুজনেই এক রিকশাকে ডাক লাগিয়েছে। অবয়বটা চেনা লাগলেও চোখ নামিয়ে হাটা লাগালো ও। যাবে না ও রিকশায়। হচকিয়ে গেলো আরাব। বাইকটা মাঝরাস্তায় খারাপ হয়ে যাওয়ায় ঠেলেঠুলে ছায়ায় এনে দাড়িয়ে রিকশা খুজছিলো ওউ। দোয়াকে আসতে দেখে খুশি হয়ে যায় প্রচন্ড। বুঝলো ওউ রিকশা খুজছে। ইচ্ছে করেই তাই ডাক লাগিয়েছে। ভেবেছিলো দোয়া কিছু তো বলবে ওকে। কিন্তু চুপচাপ চলে যাওয়াটা ভালো লাগলো না ওর। পেছন থেকে বললো,

-আপনি চলে যেতে পারেন রিকশায়।

দোয়া কিঞ্চিত বিস্ময়ে দাড়ালো। গলাটাও চেনাচেনা। রিকশাওয়ালা কাছে এসে পরেছে ততোক্ষনে। দোয়া বললো,

-স্ সমস্যা নেই। আপনি চলে যান,আমি...

আরাব ওর বাইকটা দেখিয়ে বললো,

-আমি বাইক নিয়ে চলে যাবো,ডোন্ট ওয়ারি।

বাইকটা দেখে রাগ হলো দোয়ার। বাইকের মালিক,শুধুশুধু রিকশা কেনো ডাকলো? রিকশাওয়ালা বললো,

-কেডা যাইবেন? কই যাইবেন?

আরাব দোয়াকে দেখিয়ে বললো,

-উনিই যাবেন মামা।

রিকশাওয়ালা দোয়াকে বললো,

-ওঠো। কই যাইবা?

দোয়া আরাবের বাইকটার দিকে তাকিয়ে। কেমন যেনো চেনা চেনা লাগছে লোকটাকে। একবার মনে হলো,আরাবের মতোই দেখাচ্ছে অনেকটা। কিন্তু এই বাইকটাই যতো কনফিউশন তৈরী করে দিয়েছে। এমন বাইক না আরাবের। কিন্তু আরো বাইক থাকতে পারে। এসব ভাবতে ভাবতে দোয়া বাইকের দিকে সরু চোখে তাকিয়ে থেকেই বললো,

-রায়নগর মুখার্জীবাড়ি।

-ওঠো তাইলে।

-কতো?

-যেইডা ভাড়া,হেইডাই দিও। ওঠো!

-ওখানে পৌছানোর পর কিছুকিছু মামার ভাড়া আর আমার প্রতিদিনের ভাড়ায় অনেক তফাৎ পরে যায়। তাই এখান থেকে আপনার ভাড়াটা জেনেশুনে যাওয়াই ভালো।

আগ্রহ নিয়ে বুকে হাত গুজে দাড়ালো আরাব। বেশ লাগছে ওর দোয়ার কথাগুলো। রিকশাওয়ালা বললো,

-ওইতো,ভাড়া তো বিশ টাকা কইরা।

-এইতো দেখেছেন,ভার্সিটি থেকে রায়নগর পচিশ টাকা ভাড়া। সেখানে জ্যামের রাস্তাটুকো পেরিয়েই এসেছি আমি। সে হিসেবে এখান থেকে ভাড়াটা হয় পনেরো টাকা। আর আপনি বিশ টাকা চাইছেন? তাও ভালো রিকশায় ওঠার আগেই জিজ্ঞাসা করেছি আপনাকে। নয়তো কে জানে,যদি আপনি নামিয়ে দিয়ে পচিশ টাকাই চেয়ে বসতেন?

-না মামা,এইখান থাইকা ভাড়া বিশ টাকাই। আর তোমার জন্যই ওই মামা যাইবো না। হেয় গেলে ঠিক ভাড়াটাই দিতো।

দোয়া একবার আরাব,একবার বাইকের দিকে তাকালো। রিকশাচালায় বলে কি বাইক চোখে পরছে না এনার কে জানে। এখানে ইনি ছিলো বলেই রিকশাওয়ালা ওর কাছে ভাড়া বেশি চাইলো। রাগ প্রকাশ না করে সুন্দরমতো হেসে বললো,

-বেশ! আপনি তবে ওনাকেই নিয়ে যান। আমি বরং আরেকটু এগিয়ে যাই। দেখি ঠিক কোথা থেকে ভাড়াটা পনেরো।

তারপর আরাবের দিকে তাকিয়ে বললো,

-আর আপনি! বাইক ছেড়ে রিকশা ডেকেছেন না? রিকশা করেই চলে যান এবার কেমন?

হাটা লাগালো দোয়া। এতোক্ষন শুধু আগ্রহ ভরে দেখছিলো আরাব। দোয়াকে চলে যেতে‌ দেখে হাসলো ও। পাঁচ টাকার জন্য রিকশাটা ছেড়ে দিলো এই মেয়েটা। পকেট থেকে মানিব্যাগটা বের করে দশটাকার নোটটা রিকশাওয়ালার দিকে বারিয়ে দিয়ে বললো,

-এখান থেকে পাঁচ টাকা রাখুন আর ওনাকে পনেরো টাকা ভাড়া দিয়েই বাসায় পৌছে দিন।

ভ্রুকুচকে তাকিয়ে রইলো রিকশাওয়ালা। ভেবেছিলো আরাব দোয়ার প্রেমিকটেমিক হবে। বেশি চাইলেও পুরো ভাড়াটাই দিয়ে দেবে। এ তো পুরোটা না দিয়ে দশটাকা ধরিয়ে দিচ্ছে! তার উপর পাঁচটাকা রাখতে বলছে। পকেট থেকে হতভম্বের মতো পাঁচ টাকার কয়েন বের করে আরাবকে দিলো রিকশাওয়ালা। আরাব অদ্ভুতভাবে হেসে কয়েনটা নখের ডগায় নিয়ে টসের মতো ছুড়ে মেরে বললো,

-এতো বেশি ভাবতে নেই মামা। আমি এখনো অবদি ওর কিছু হই না। এখন আমি আপনাকে এক্সট্রা টাকা দিয়ে দেই,আপনি রিকশা চালাতে চালাতে ম্যাডামের সাথে আড্ডা জুড়ে দিয়ে বলে দেবেন,ছেলেটা কি তোমার প্রেমিক? তখন আমার দুইতরফা প্রেম শুরুর আগেই ধুলিস্মাৎ! ওইসব ফাদে আমি পরছি না! আমার জন্যই পাঁচটাকা বেশি চাইলেন না আপনি? ওটা তাই আমিই দিয়ে দিলাম। যান! মেয়েটাকে বাসায় দিয়ে আসেন,আপনার ন্যায্য ভাড়ায়।

কিছু না বুঝে রিকশা নিয়ে দোয়ার দিকে চলে গেলো লোকটা। খানিকটা দুরে দোয়াকে ওই রিকশাতেই উঠতে দেখে হাসলো আরাব। বাইকের দিকে তাকিয়ে বললো,

-থ্যাংকস্ ব্রো,নষ্ট হওয়ার জন্য। দোয়ার দেখা পেলাম। থ্যাংকস্,আজকে তোর উপর নজর আটকানোর জন্য। নইলে আগের বাইকটা দেখলে দোয়া চিনে ফেলতো। হেই! তাহলে তো এবার তোর মাঝেও কিছু নতুনত্ব দরকার!

কথা শেষ করেই আরাব হাতের কয়েনটা দিয়ে বাইকে দুটো স্ক্র্যাচ বসিয়ে দিলো। পেইন্ট ডিজাইনে যদি কিছু চেন্জ করানো যায় এতে। কয়েন বুকপকেটে পুরে পরেরবার যেইনা বাইক ধরতে যাবে,আচমকাই মাটিতে পরে গেলো ওটা। অসহায়ভাবে বাইকটার দিকে তাকালো আরাব। বেচারা যেনো চেচিয়ে বলছে,

"খবরদার‌ ব্রো ডাকবি না আমাকে! খবরদার আমাকে ছুবি না তুই! আমার মতো জড় পদার্থকেও ছাড় দিলি না প্রেমে পরে অপদার্থ হয়ে যাওয়া সাইন্টিস্ট? এটা বল! যার জন্য এতো করছিস,সে কবে বুঝবে তোকে? কবে???"

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন