#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-১৮
-তোমার চেয়ে জারা বয়সে বড় কি করে হয় আরাব?
বাবার উচ্চস্বরে আপেলে কামড় লাগাতে গিয়ে থেমে গেলো আরাব। খাওয়া বাদ দিয়ে ওটা টি টেবিলে রেখে আধশোয়া অবস্থা থেকে সোফা থেকে উঠে দাড়ালো ও। টিশার্টটা টেনে ঠিকঠাক করে বাবার চোখের দিকে তাকালো। রান্নাঘর থেকে ছুটে এলেন মিসেস ওয়াহিদ। একপলক আরাবের দিকে তাকিয়ে আবার স্বামীর দিকে তাকালেন উনি। তৌফিক ওয়াহিদ রাগে কাপছেন একপ্রকার। মিসেস ওয়াহিদ বললেন,
-কি হয়েছে তৌফিকার বাবা? এতো উত্তেজিত হচ্ছেন কেনো আপনি?
-সেটা তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো আজ!
-কি হয়েছে বলবেন তো!
-যেখানে আজ জারার আর ওর এনগেইজমেন্টের বিষয়ে জারার বাবার সাথে কথা হলো আমার,ও ওদের বাসাভর্তি মানুষের সামনে বলে এসেছে জারা নাকি ওর বয়সে বড়!
মিসেস ওয়াহিদ স্বামীর দিকে বিস্ময়ে তাকিয়ে রইলেন কিছুক্ষন। আরাব মুচকি হেসে মাকে ইশারায় বুঝালো,চিন্তা করো না,সব ঠিক আছে। একটা ক্ষুদ্র শ্বাস ছেড়ে ওখান থেকে চলে গেলেন মিসেস ওয়াহিদ। স্বামী কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাইলেও আরাবের উপর আস্থা আছে তার। সবদিক সামলে নেবে তার ছেলে। স্ত্রীকে চলে যেতে দেখে কিছু বলতে যাচ্ছিলেন তৌফিক ওয়াহিদ।কিন্তু আরাব মুখ খুললো এবার। বললো,
-কেনো বাবা? জারার আমার আগে জন্ম নেওয়া বারন? নাকি আমার ওর পরে জন্ম নেওয়া অসম্ভব?
তৌফিক ওয়াহিদ হুংকার ছেড়ে বললেন,
-এনাফ অফ ইউর ননসেন্স! যেসব ফালতু কথা তুমি জারার বার্থডে পার্টিতে বলে এসেছো,এখন আবারো বলে নিজের উপর আয়ত্ব হারাতে আমাকে বাধ্য করো না আরাব!
ট্রাউজারের পকেটে দুহাত গুজে আরো আরাম করে দাড়ালো আরাব। বললো,
-কি কি ফালতু কথা বলে এসেছি আমি বাবা?
-কি কি বলোনি তুমি? এতোটা বাজেভাবে জারাকে অপমাম করে এসে এখনো এতোটা গা ছাড়া ভাব নিয়ে আছো কিভাবে? ওর বার্থ ইয়ার নাইন্টি সিক্স হলে তুমি কি করে ওর জুনিয়র হও বলতে পারো? হোয়ারএজ,ইউ আর টুইয়েন্টি এইট!
শব্দ করে হেসে দিয়ে বাবাকে পাশ কাটিয়ে চলে আসছিলো আরাব। তৌফিক ওয়াহিদ রাগী আওয়াজেই বললেন,
-আমি তোমার সাথে কথা বলছি আরাব!
দীর্ঘশ্বাস ফেলে আরাব পিছন ফিরলো। বললো,
-ইউ নো হোয়াট বাবা,তোমার এতো রাগ কেনো হচ্ছে?
-তোমার বাজে বিহেভের জন্য!
-না বাবা,একদমই না! তুমি জানো আমি ঠান্ডা মেজাজের ছেলে। রাগটা সরাসরি দেখাই না কারোর উপর। অপমানের জবাবটা সবসময় মিছরির ছুড়ির মতো ফিরিয়ে দেই। রিয়্যাক্ট করি না। এজন্য তুমিও আমাকে নিয়ে গর্ব করো! আই নো দ্যাট! আমার বিহেভে কোনোদিনও এমন রাগ হবে না তোমার!
চুপ করে রইলেন তৌফিক ওয়াহিদ। ব্যবসায়ীক ঝামেলার ভীড়ে নিজের পরিবারকে,আরাবকে মাঝেমধ্যে কেমন যেনো অচেনা লাগে। সেখানে তার মনকে,ভাবনাকে বেশ ভালোমতোই বুঝে নিয়েছে আরাব। আরাবকে সময়টা না দিলেও,ও কখনো তার কথা ভোলেনি। এতোটা জোড় খাটানোর পরও প্রাধান্য দেয় তাকে। বাবাকে চুপ থাকতে দেখে আরাব একপা এগিয়ে বললো,
-শুনতে চাও তোমার রাগ কেনো হচ্ছে বাবা? আ'ল টেল ইউ। তোমার রাগ হচ্ছে এ কারনে নয় যে আমি এসব বলেছি। এনগেইজমেন্টটা হয়নি এ কারনেও নয়। এমনকি তোমার ডিল ক্যান্সেল হয়ে গেছে বলেও তোমার রাগ হচ্ছে না বাবা! তোমার রাগের একমাত্র কারন,তুমি ঠিক সময়ে ঠিক কথাটা বলতে পারো নি! ওখানে আমি যখন জারাকে বয়সে বড় বলছিলাম,আমি যে ওর বড় নই,আমার এইজ যে টুয়েন্টি এইট,এই কথাগুলো তুমি তখন বলতে পারোনি! বলতে পারোনি আমি ভুল বলছি! কারন তুমি কনফিউসড্ ছিলে বাবা। আমার এক্সাক্টলি বয়সটা কতো,আমার বার্থ ইয়ার কতো,বয়স নিয়ে আমি মিথ্যা বললেও সত্যিটা কি,এসব তুমি মনে করে উঠতে পারছিলে না! এখন বাসায় ফেরার সময় যখন তোমার অনুভব হয়েছে, নিজের ছেলের বয়স,জন্ম তারিখ,জন্মসাল তোমার তখন মনে পরেনি,এজন্যই এতো রাগ হচ্ছে তোমার! নিজের উপর রাগ হচ্ছে তোমার! শুধুমাত্র এ কারনে! নাথিং এলস্!
হাত মুঠো করে শক্ত হয়ে দাড়িয়ে রইলেন তৌফিক ওয়াহিদ। আরাব যা যা বললো,অস্বীকার করতে কোনোভাবেই বাধ্য করতে পারছেন উনি নিজেকে। তখন কথাগুলো বলে আরাব থেমেছিলো দুসেকেন্ড জারার সামনে। তৌফিক ওয়াহিদ বলতে চেয়েছিলো আরাব ভুল বলছে,জারা ওর বয়সে বড় না। কিন্তু শুধুমাত্র সঠিকভাবে আরাবের জন্মদিন মনে করতে পারছিলেন না বলেই বলেননি। চোখ ভরে উঠলো তার। ঠিক কোন দুনিয়ায় হারিয়েছেন নিজেকে যে যাদের জন্য সবটা,তাদেরই ভুলতে বসেছেন। বাবাকে দুর্বল হতে দেখেই আরাব গরগর করে বলতে লাগলো,
-জারাপুকে আপু বানানোর কারন এনগেইজমেন্টটা আটকানো। আমি জানতাম ওই সময় সবার মতো তুমিও অধিক শকে পাথর হয়ে যাবে,কিছুই বলবে না! এনিওয়েজ! তোমার এই ডিল ক্যান্সেল হওয়ায় কতোটাকা লস হলো বাবা? আমার বিরুদ্ধে কেসটেস ফাইল করবে না তো আবার এই জন্যে?
-কাল থেকে টেনেহিচড়ে অফিস নিয়ে যাবো তোমাকে!
চড়া গলায় বলে উঠলেন তৌফিক ওয়াহিদ। মোবাইলটা বের করে হনহনিয়ে সিড়ি বেয়ে উপরে উঠে গেলেন উনি। বাবার চলে যাওয়া দেখে ঠোট টিপে হাসলো আরাব। তাকে ওরকম তেজেই মানায়,চুপসানোতে না। তাই ইচ্ছে করেই রাগিয়ে দিলো আবারো। না জানি পরেরদিন নতুন কি কথা তুলে অফিসে নিয়ে যাওয়ার নকশা আকে লোকটা ভেবে একটু হেসে নিলো আরাব।
তারপর এলোমেলো পা ফেলে নিজের রুমে ঢুকলো। গা এলিয়ে দিলো বিছানায়। মনজুড়ে আফসোস,আজ দোয়ার দেখা মেলেনি। কপালের উপর হাত রেখে চোখ সবে বন্ধ করেছে,পরের দু সেকেন্ডেই আবারো চোখ খুলে ফেললো ও। চোখ বন্ধ করতেই ও যেনো স্পষ্ট দেখতে পেলো,মৃত্তিকাদের বাসার সিড়িতে উকিঝুকি দিচ্ছে দোয়া!
"এরকম হলে তো তোর দোয়া লেগে গেছে আরাব! ওই মেয়ে তো তোকেই খুজছিলো! তোকেই দেখতে চাচ্ছিলো! ডুবে ডুবে তোকেই ভালোবাসতে শুরু করেছে আরাব! শি ইজ ইন লাভ উইথ ইউ! তোকে ভালোবাসে!"
শুয়ে থেকেই আকাশকুসুম ভাবতে ভাবতে দুহাত ছড়িয়েছে আরাব। তৎক্ষনাৎ কিছু ভাঙার শব্দ। আচমকা সামলে পাশে তাকাতেই সব আনন্দ মুর্ছা গেলো আরাবের। বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে বসে রইলো দম মেরে। বেডের পাশের টেবিলে থাকা ছোট হার্ট শেইপের কাচের শো পিসটা পরে টুকরোটুকরো হয়ে গেছে। আরাবের মনে হলো,ওর ভাবা কথাগুলোর প্রতিত্তরে ওই শো পিসের প্রতিটা টুকরো যেনো চেচিয়ে বলছে,
"তোর চুরাশি বাই একশো আটাশ বিপিবিশিষ্ট হার্টেরও খুব তাড়াতাড়িই এমন দশা হতে চলেছে সাইকো সাইন্টিস্ট! বেশিই এবড়োথেবড়ো চিন্তা করতে শুরু করেছিস তুই! ও মেয়ে তোর স্বপ্নেই রয়ে যাবে!"
•
আজকে ভার্সিটিতে ক্লাস নেই। দুপুরের রান্নাটা সেরে সুইসুতোর গোছা হাতে বারান্দায় আসলো দোয়া। ওর মা গোসলে গেছে। বেরোলে,ও ঢুকবে। বারান্দা থেকে আকাশটা ঘোলাটে বলেই মনে হচ্ছে। সকাল থেকেই দিনটা মেঘলা। শীতের শুরুর এ সময়টায় অসময়ী বৃষ্টিটা বেশ ভালো একটা সুঘ্রান দিয়ে যায় চারপাশে। তবে সেটা এখন আর ওর কাছে উপভোগ্যের নেই। হাতে সেলাই তুলতে তুলতে বাসার নিচে তাকালো একবার।
সদর দরজার সামনেই এক আট নয় বছরের বাচ্চা মেয়ে দুটো রজনীগন্ধার স্টিক হাতে দাড়িয়ে। বেশভুষায় বোঝা যাচ্ছে,ফুলকুড়োনি। দোয়া রেলিংয়ের দিকে এগিয়ে দাড়ালো। মেয়েটা এক ভদ্রলোকের কাছে বেশ আকুতিমিনতি করছে। এরইমাঝে গুরুমগুরুম আওয়াজ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেলো। দোয়া ছুট লাগালো ছাদের দিকে। মেলে দেওয়া জামাকাপড় ঘরে আনতে গিয়ে দেখলো তন্নি তৃষাও ছাদের দিকে ছুটছে। বুঝলো, ওরা ভিজবে। মানা করলো না দোয়া। কেনো মানা করবে? বৃষ্টিবিলাস যে জীবনের আনন্দকে সতেজ করে দিয়ে যায়। সে সতেজতার স্পর্শ পাওয়ার অধিকার সবার আছে। যেমনটা ওরও ছিলো। তাই ঠোটে হাসি রেখে কড়া গলায় বললো,
-বেশিক্ষন ভিজবি না তন্নি তৃষা! জ্বর হবে! তখন ক্লাসও মিস পরবে,টিউশনিও! তাড়াতাড়ি চলে আসিস!
তৃষা দোয়ার হাত ধরে আটকে দিয়ে বায়নার স্বরে বললো,
-চলোনা দোয়াপু,আজ একসাথে ভিজি!
তন্নিও বললো,
-হ্যাঁ আপু,আসো? আজকে একটা দিন ভিজি তিনজন একসাথে? দেখবে,সব খারাপ লাগা ধুয়ে যাবে এই বৃষ্টির ফোটাগুলোর সাথে।
কয়েকমুহুর্ত স্থির রইলো দোয়া। তারপর আস্তেকরে হাতটা ছাড়িয়ে নিয়ে বললো,
-তাড়াতাড়ি আয়।
মাথা নিচু করে মন খারাপ করে পা বাড়ালো তন্নি-তৃষা। ওদেরকে সিড়ি বেয়ে আড়াল হতে দেখলো দোয়া। তাচ্ছিল্যে হেসে জামাগুলো গোছাতে গোছাতে ঘরের দিকে এগোচ্ছিলো। কিন্তু কি মনে করে আরো একবার বাড়ির নিচে উকি দিলো ও।
সেই বাচ্চা মেয়েটা বাসার সামনের স্টলেই দাড়িয়ে। ভিজছে না,তবে মনটা খারাপ করে রেখেছে একদম। আশপাশটা পরখ করার চেষ্টা করলো দোয়া। কেউই নেই তেমন ওখানে। অবস্থার কিছুই বুঝে উঠতে পারলো না। তবুও মেয়েটাকে ওভাবে দেখে স্থির থাকতে পারছে না ও। তাই আর সাতপাচ না ভেবে জামাগুলো ঘরে রেখে দিলো। একটা বড় কাগজ গায়ে জরিয়ে বাসার বাইরে বেরিয়ে আসলো ও। মেয়েটার সামনে দাড়িয়ে বললো,
-কি হয়েছে তোর? বৃষ্টিতে আটকা পরেছিস নাকি?
-উহু।
-তাহলে?
-ইচ্ছা কইরাই এহানে খাড়াইছি।
-কেনো?
-যাওনের জায়গা নাই তাই।
ভেতরটা মোচড় দিয়ে উঠলো দোয়ার। কোনোমতে বললো,
-যাওয়ার জায়গা নেই মানে? ত্ তোর মা বাবা? পরিবার?
-বাপজানে কামে গেছে। সৎমা কইছে আইজকা আরো পঞ্চাশ টাকা বেশি কামাই না করলে নাকি ঘরে তুলবো না। ছোট বইনটার জামা ছিড়া গেছে। ওর একখান ভালো শীতের জামা কেনোন লাগবো। আইজকার খোটা ফুল বেচছি আগের দামেই। মায়ের ওই পঞ্চাশ টাকা বেশি বেচোনের লাগি ওই বাসা থাইকা দুইটা ফুলও চুরি করছি। হেইডার দাম হইবো বিশ টাকা। তাও কেউ নিলো না! কেউ ওহনো না কিনলে কি আমার দোষ আপা? তুমিই কও? মারে কি কমু? বইনের জামা কোত্তে কিনমু?
তব্দা মেরে দাড়িয়ে রইলো দোয়া। এটুকো বয়সে এই বাচ্চা মেয়েটাও অভাবের তাড়না থেকে ছাড় পেলো না। ছলছল চোখ,তবুও ঠোটে হাসি ফুটিয়ে মেয়েটার হাতের স্টিকটা নিয়ে বললো,
-আমি পঞ্চাশ টাকা দেবো এগুলোতে। দিবি?
হাসিমুখে মাথা নাড়লো মেয়েটা। ওই হাসি দেখেই মন ভরে গেছে দোয়ার। পরপরই দমে গেলো ও। মেয়েটা বোনের জন্য জামাও তো কিনতে চেয়েছিলো। একটু মন খারাপ করে হঠাৎই উচ্ছ্বল হয়ে উঠলো দোয়া। মেয়েটাকে বললো,
-তুই এখানেই থাক! আমি আসছি!
কাগজটা মেয়েটার হাতে গুজে ছাউনির বাইরে বেরোতে যাচ্ছিলো দোয়া। কি মনে করে থেমে গেলো ও। করুনভাবে একটু বৃষ্টির ফোটাগুলোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে পা রাখলো ছাউনির বাইরে। বড়বড় ফোটা গায়ে লাগতেই এক অন্যরকম শিহরন। কতো পুরোনো এক অভিজ্ঞতা! চোখ মেলে উৎফুল্লভাবে দৌড় লাগালো ও। দোয়া দৌড়াচ্ছে। বৃষ্টির মধ্যে,ঠান্ডা বাতাসের বিরুদ্ধে বেরিয়েছে ও। আবারো এতোগুলো দিন পর!
ভিজতে ভিজতে বড় বড় পা ফেলে মুখার্জীবাড়ির পেছনের পুকুরঘাটে এসে দাড়ালো দোয়া। পদ্মফুলের কমতি নেই এ পুকুরে। কেনো থাকবে? অরুনাভ মুখার্জী নিজে এ পুকুরের সবরকম যত্মের দায়িত্বে আছেন যে! পুর্বপুরুষদের প্রতিমা বিসর্জনের এই জায়গার এতোটুকো অযত্ম হতে দেননি উনি। দোয়া ঝাপ দিলো পুকুরে। শব্দ শুনে ছাদ থেকে নিচে তাকালো তন্নি তৃষা। দোয়াকে দেখে পুরোই চমকে গেছে দুজনে। সাতরে দশ বারোটা পদ্ম তুলে নিলো ওখান থেকে দোয়া। তারপর উঠে এসে ওগুলো মেয়েটার হাতে দিয়ে বললো,
-এগুলো দুশোর নিচে বেচবি না বুঝলি? একেকটা বিশ টাকা! অনেক দাম এগুলোর!
-হ্যাঁ,অনেক দাম। আমি তো বলবো,ওগুলো অমুল্য দোয়া। তোমার হাতের স্পর্শ পেয়েছে যে! তোমার ভেজা চুলের সাথে পাপড়ির ছোয়াছুয়ি হয়েছে যে! তোমার শরীরের ঘ্রান নিজেদের মাঝে লুফে নিয়েছে যে! ওরা তো অমুল্য দোয়া! অমুল্য!
মাথার ভেজা চুলগুলো উল্টে দিয়ে বৃষ্টির মাঝেই দাড়িয়ে রইলো আরাব। বাইকটা আজ দুরে পার্ক করে এসেছে ধরা পরার ভয়ে। তবে এখান থেকে ওর কাঙ্ক্ষিত দৃশ্যটা দেখতে পারছে,এটাই বা কম কিসে? বাচ্চা মেয়েটার মুখে হাসি ফুটেছে। দোয়াও হাসছে। ওর বৃষ্টিভেজা মুখশ্রীর মায়বী রুপ যেনো আর স্পষ্টতর আজ। কোকড়া চুলগুলো ভিজে খানিকটা সোজা দেখাচ্ছে। কেউকেই গাল,গলায় লেপ্টে আছে। ওর খালি পায়ের তলায় রাস্তায় জমা জলরাশিও আজ চঞ্চল। দোয়ার আনন্দে আজ সতেজ এ বৃষ্টি,সুন্দর এ পদ্ম,সুঘ্রানে ভরপুর...আরাবের চারপাশ।
#চলবে...
[ সরি কি এক্সেপ্ট করবেন আপনারা? তবুও সরি বলবো। ঢাকায় এসেছি কাজিনের কাছে। ওর টুইন বেবি দেখতে। বাসায় ফিরলেই রেগুলার গল্প পাবেন ইনশাল্লাহ্। আজকেও রিচেক হয়নি। ভুলগুলো বুঝে নিয়েন।
হ্যাপি রিডিং!❤ ]