#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-১৯
সদর দরজায় তৌফিকাকে দেখে খানিকক্ষন তব্দা মেরে দাড়িয়ে রইলো দোয়া। নিজের চোখকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো ওর। আজকের বিকালটায় পড়ানো নেই। তাই সবে রেডি হয়ে বেরোচ্ছিলো কাচাবাজার যাবে বলে। দরজা খুলতেই দেখে তৌফিকা দাড়িয়ে। ওকে চুপচাপ দাড়িয়ে থাকতে দেখে তৌফিকা ভেতরে উকিঝুকি দিয়ে বললো,
-কি ব্যাপার দোয়া? পথ আগলে দাড়ালে যে? ভেতরে আসতে বলবে না আমাকে?
হুশে ফিরলো দোয়া। তাড়াতাড়ি সরে দাড়াতে দাড়াতে বললো,
-আ্ আপু? আপনি,এ্ এখানে...
ঠোট টিপে হেসে ভেতরে ঢুকলো তৌফিকা। দোয়ার হতভম্ব চেহারাকে পুরোপুরিভাবে ইগ্নোর করে আশপাশটা দেখতে লাগলো ও। পুরোটা একপলক দেখে নিয়ে একটা জোরে শ্বাস ফেলে দোয়ার সামনে দাড়ালো। বললো,
-কোথাও যাচ্ছিলে?
-হ্ হ্যাঁ মানে না,মানে আসলে...
-রিল্যাক্স! এমন অস্বাভাবিক কেনো হচ্ছো তুমি? টুইঙ্কেলের বাবা ফেরেনি এখনো। তাই একটু হাটতে বেরিয়েছিলাম। এই পুরোনো রাজবাড়িটা বেশ লাগছিলো দেখতে। দাড়িয়ে গেলাম,ব্যস দরজা খুলেই তুমি!
ঘটনাক্রম ভেবে দোয়া খুশি হলো। বললো,
-টুইঙ্কেল কোথায়?
-আমি এখানে!
পাশে তাকালো দোয়া। তুলসিতলার স্তম্ভর গায়ে থাকা ইট গুনছে টুইঙ্কেল। ঠিক কখন ভেতরে ঢুকেছে ও চোখেই পরেনি দোয়ার। দুটো লাফ দিয়ে গায়ের জামাটার লেখাটা দেখিয়ে বললো,
-দেখেছো,উইশমাম! সুপারগার্ল! তুমি দেখোই নি কখন এসেছি আমি!
দোয়া হেসে দিলো। টুইঙ্কেল ছুটে ওর কোলে উঠলো। দোয়া ওকে চুমো দিলো। তারপর তৌফিকাকে বললো,
-আপু,আমি তো এখানেই থাকি! চলুন ঘরে চলুন!
-তা তো বুঝতেই পেরেছি। তাই বলতে পারো আরো বেশি কম্ফর্টেবল ফিল করছি। নইলে কাহিনীটা কেমন হতো বলোতো? চেনা নেই জানা নেই,ভেতরে ঢুকে পরলাম!
তৌফিকার মজার স্বরে বলা কথাটায় দোয়া হাসলো। অরুনাভ মুখার্জী চশমা চোখে দিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বললেন,
-কে এসেছে দোয়া?
-উ্ উনি আমার নতুন স্টুডেন্টের মা কাকাবাবু। ডক্টর তৌফিকা আইরাত।
তৌফিকা বেশভুষায় বুঝলো ইনিই দোয়ার কাকাবাবু অরুনাভ মুখার্জী। আরাব বলেছিলো ওকে ওনার কথা। মিষ্টিস্বরে বললো,
-আদাব কাকাবাবু।
অরুনাভ মুখার্জী অতিসুন্দর হাসি উপহার দিলেন ওকে। টুইঙ্কেল দোয়ার কোল থেকে নেমে একদৌড়ে ওনার কাছে গিয়ে বললো,
-এইযে গোপালভাড়! কত্তো খুজেছি তোমাকে জানো? আম্মু তো বলে পাবোই না নাকি তোমাকে! এখানে থাকো তুমি?তোমার মাথার চুল কই? পেট এতো বড় কেনো? তোমার গিন্নি কোথায় গেছে? পুটিদের দেখছি না যে! ওরা সব কই?
বড়বড় চোখে অরুনাভ মুখার্জী টুইঙ্কেলের দিকে তাকিয়ে রইলো। তৌফিকা যেনো পাথর হয়ে গেছে। দোয়াও বড়বড় করে তাকিয়ে ওর দিকে। টুইঙ্কেল ওর দিক তাকিয়ে ইনোসেন্ট হাসতেই আরাবের কথা মনে পরে গেলো ওর। তৌফিকা গলা ঝেরে বললো,
-টুইঙ্কেল! উনি দাদুভাই হন তোমার!
টুইঙ্কেল গাল ফুলালো। অরুনাভ মুখার্জীর দিকে তাকিয়ে দোয়া ইতস্ততবোধ নিয়ে বললো,
-কাকাবাবু,আসলে পাশেই ওনাদের বাসা। আপু খুব ভালোবাসেন আমাকে। এখান দিয়ে যাওয়ার পথে...
দোয়াকে শেষ না করতে দিয়ে অরুনাভ মুখার্জী বললেন,
-আরে ওখানে কেনো দাড়িয়ে উনি? ঘরে নিয়ে যা তোদের! এভাবে সদর দরজার কাছে দাড় করিয়ে রেখেছিস কেনো? আমি এক্খনি বাজারে যাচ্ছি! এতোদিন পর এ চিলেকোঠায় অতিথি এলো বলে কথা! তুই আপাতত চা চুলোয় দে গিয়ে যা! আর এইযে দিদিভাই, এইটাই আমার বাসা! চুল সব শেয়ালে নিয়ে গেছে। আর পুটিদের উপরে পাবে গিয়ে দেখো!
ওনার আন্তরিকতা দেখে খুশি হয়ে গেলো তৌফিকা। হাসিমুখে এগোলো ওনার দিকে। বললো,
-ব্যস্ত হবেন না। আমি শুধু দোয়ার পরিবারের সাথে দেখা করতে এসেছি। একটুপরেই চলে যাবো!
দোয়া একটু অপ্রস্তুত হয়ে গেলো। তৌফিকা এমনভাবে বলছে যেনো যেনেবুঝে,কোনো উদ্দেশ্যে এ বাসায় এসেছে ও। তবুও স্বাভাবিকই রইলো দোয়া। অরুনাভ মুখার্জীও কিঞ্চিত হতবাক চেহারায় একবার দোয়ার দিকে তাকালেন। তারপর জোরপুর্বক হাসি দিলেন একটা। বললেন,
-তা কি করে হয়? তুমি যাও গিয়ে সবার সাথে দেখা করো,আমি এখনি চলে আসবো। যাও যাও! দোয়া? ওকে নিয়ে যা উপরে!
মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে সিড়ির দিকে তৌফিকাকে ইশারা করলো দোয়া। আর কিছু বললো না তৌফিকা। অরুনাভ মুখার্জী বেরিয়ে গেলে পুরো বাড়িটায় আরেকবার চোখ বুলালো ও। তারপর দোয়ার সাথে সিড়ি দিয়ে উঠে এলো দোতালায়। ঘরে ঢুকতে ঢুকতে দোয়া ডাক লাগালো,
-মা? ও মা? দিয়ান? মা?
সালমা বেগম বিছানার চাদরের ছিড়ে যাওয়া একাংশ সেলাই করছিলেন। মাথা না তুলেই বললেন,
-দিয়ান তৃষার কাছে পড়া বুঝে আসতে গেছে। পেয়েছে না বই! সারাদিন গুনগুন করে পড়তেই দেখছি ওকে! কেনো যে শুধুশুধু টাকাগুলো নষ্ট করলি কে জানে!
তৌফিকা আটকে গেলো দরজাতেই। গোটা ঘরটায় চোখ বুলালো ও। সাধারন গোছানো জীবনধারার ছোয়া কোনায় কোনায়। দোয়ার মায়ের কথাগুলোও একদম ভেতরটায় ফুটেছে ওর। দোয়া একটা শুকনো ঢোক গিলে সৌজন্যে হেসে বললো,
-আপু? আসুন না ভেতরে!
সালমা বেগম ভ্রু কুচকালেন। এ বাড়িতে আসার মতো দোয়ার চেনাজানা কোনো আপু আছে,জানা ছিলো না তার। মাথা তুলে তৌফিকাকে দেখে সুইসুতো আর ছেড়া চাদরের উপর তাড়াহুড়ো করে ওড়না দিয়ে উঠে দাড়ালেন উনি। বললেন,
-আরে। আসুন? ভেতরে...
-তুমি করেই বলুন না আন্টি! আমি তো আপনার বয়সে ছোট।
তৌফিকার কথায় দোয়ার দিকে তাকালেন সালমা বেগম।ও মাথা নেড়ে আশ্বস্ত করলো মাকে। তৌফিকা ভেতরে ঢুকলো। টুইঙ্কেল একদৌড়ে ঘরের মেঝে থেকে উপর পর্যন্ত বড় জানালাটার কাছে গিয়ে বললো,
-আম্মু! এই দেখো মামার পছন্দের বড় জানালা!
অবুঝের মতো তৌফিকার দিকে তাকিয়ে রইলো দোয়া আর সালমা বেগম। তৌফিকা তাদের চাওনি দেখে চোখ বন্ধ করে সামলালো নিজেকে। মুখে হাসি ফুটিয়ে টুইঙ্কেলের কাছে এগিয়ে বললো,
-তুমি কি একটু চুপ করে থাকবে টুইঙ্কেল? নইলে উইশমামকে কোনোদিনও একেবারে রংধনুতে নিয়ে যাবো না বলে দিলাম!
শেষ কথাটা কড়াভাবে তবে ধীর গলায় বললো তৌফিকা। কানে যায়নি টুইঙ্কেল ছাড়া কারোরই। গাল ফুলিয়ে টুইঙ্কেল দিয়ানের কাছে গিয়ে বললো,
-এই ছেলেটা! কোলে নাও আমাকে!
মা বোনের দিকে তাকালো দিয়ান। তৌফিকা দাতে দাত চেপে বললো,
-উনি তোমার মামা হয় টুইঙ্কেল!
-এতো ছোট মামা নিবো না! আমার আর্...
-আয় মা,তুই আমার কোলে আয়! তোকে আজ অনেকগুলো চকলেট কিনে দেবো বাসায় যাওয়ার সময় ঠিকাছে?
কোনোমতে টুইঙ্কেলের মুখ থেকে আরাব নামটা থামিয়ে দিলো তৌফিকা। ইনোসেন্ট হাসি দিয়ে মাথা দুলালো টুইঙ্কেল। হাফ ছাড়লো তৌফিকা। এই মেয়ে এতো বেশি দুষ্টোমি করে,প্রতিবার আরাবকে মনেমনে হাজারবার ঝারে ও। সালমা বেগম বললেন,
-দিয়ান? ওকে একটু কোলে নে? তোর কোলে যাবে বললো!
-না আন্টি,থাক। ও এমনি তখন...
-থাকবে কেনো? আসুক একটু আমার কোলে? এসো টুইঙ্কেল! মামা হই তোমার।
দিয়ান হাত বাড়ালো। টুইঙ্কেল স্পষ্টভাবে বললো,
-এতো ছোট মামার কোলে যাইনা আমি!
দিয়ান অসহায়ভাবে দোয়ার দিকে তাকালো। ওর চোখজোড়া বলছে,এ কাকে পড়াস তুই আপুনি? এ তো আমারই ক্লাস নিচ্ছে!
সালমা বেগম পরিস্থিতি সামলাতে বললো,
-দোয়া? ওর জন্য একটু চা নিয়ে আয়? দিয়ান না হয় বিস্কুট আনতে যাক?
-কাকাবাবু গেছেন দোকানে। দিয়ানকে যেতে হবে না! আপু? আপনি বসুন? আমি চা করে আনছি।
তৌফিকা বাধা দিলো না। এটুকো আতিথেয়তা ছেলেপক্ষের প্রাপ্য। যেটা বেশ ভালোমতো এন্জয় করতে চায় ও! একমাত্র ভাইয়ের বউয়ের বাড়িতে এসেছে বলে কথা! অবশ্য সেটা আলাদা কথা,সবটাই একপাক্ষিক! দোয়া বেরিয়ে গেলো। বিছানায় বসে সালমা বেগমের সাথে টুকিটাকি কথা বলতে লাগলো তৌফিকা। দিয়ান টুইঙ্কেলকে ওর পাখি ধরার ফাদ দেখাচ্ছে,বোঝানোর চেষ্টা করছে এটা দিয়ে অনেকগুলো কবুতর ধরেছে ও,পরপরই ছেড়ে দিয়েছে। কিন্তু কবুতর দেখাতে পারছে না বলে দিয়ানের কথা কিছুতেই মানতে চাচ্ছে না টুইঙ্কেল। চারপাশ দেখতে দেখতে তৌফিকা বললো,
-বাড়িটা অনেক সুন্দর। একদম রাজবাড়ি।
-আগে রাজবাড়িই ছিলো। এখন পুরোনো চিলেকোঠা বলে সব।
-আপনারা কতোবছর হলো এ বাসায় আছেন?
সালমা বেগম মৃদ্যু হেসে বললেন,
-প্রায় সাড়ে চার বছর।
-এর আগে কোথায় ছিলেন?
-দোয়ার বাবার বাসায়।
-তারমানে দেশের বাড়ি?
-না। দোয়ার বাবা এখনকার স্থানীয় ছিলেন। দোয়ার দাদুভাই নিজস্ব বাসা করেছিলেন এখানেই।
-ওহ্। এই রায়নগরেই?
-না। ঢাকাতে। রওশন প্লাজা।
তৌফিকা তাকিয়ে রইলো তার মুখের দিকে। ঠিক কোন রওশন প্লাজার কথা বললেন সালমা বেগম বুঝে উঠতে পারলো না ও। কিন্তু ওর চোখে ওর হসপিটালের সামনের বহুতল রাজকীয় বাসাটা ভেসে উঠলো। বললো,
-কোন রওশন প্লাজা?
-রওশন প্লাজার সামনে থাকতাম আমরা।
দরজায় তাকালো তৌফিকা। চা হাতে ঘরে ঢুকেছে দোয়া। সালমা বেগম মৃদ্যু হেসে মাথা নামিয়ে নিলেন। চা এগিয়ে দিয়ে দোয়া বললো,
-টুইঙ্কেল কোথায় আপু?
তৌফিকা বেশ বুঝেছে এ বিষয়ে কথা বলতে চাইছে না দোয়া। সৌজন্য হেসে চা নিয়ে বললো,
-দিয়ান বললো পাশের ঘরে নিয়ে গেছে। তন্নি আপু,তৃষা আপুর কাছে।
-ও। আচ্ছা আমি ওকে ডেকে দিচ্ছি।
এরমাঝেই দিয়ান টুইঙ্কেলকে নিয়ে আসলো।হাসিমুখে আরো কিছুক্ষন আড্ডা দিলো তৌফিকা। কিন্তু মনের ভেতরটায় খুতখুত করছে ওর। এ কয়দিনে এই প্রথমবার ওর মনে হলো,দোয়া হয়তো এখনো স্বাভাবিক হতে পারেনি ওর সাথে। হয়তো এখনো ওই স্টুডেন্টের আম্মু সম্পর্কটাতেই আটকে আছে। কিন্তু পরেরমুহুর্তে দোয়ার বাকিসব ব্যবহারগুলো মনে পরতেই নিজেকে ভুল বলে দাবি করলো ও। এ আড়ালের কারন অন্যকিছুই। অচেনাবোধ নয়!
#চলবে...