ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 20

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২০

এ ব্যস্ত শহরে শুনশান রাত বলে হয়তো কিছুই হয়না। রাতের শহরের গাড়িগুলোর আওয়াজ যেনো আরো বেশি তীব্র শোনা যায়। ঘড়ির কাটা দশটার ঘরে পৌছালো। ব্যালকনির মেঝেতে বসে সামনের ফুলদানিটার দিকে তাকিয়ে রয়েছে আরাব। মাঝেমধ্যে হাচি দিচ্ছে,নাক ডলছে। দোয়ার নিজহাতে তোলা পদ্মফুল ফুলদানিটাতে। ওই‌ বাচ্চা মেয়েটার কাছ থেকে একহাজার টাকার নোটের বিনিময়ে দোয়ার স্পর্শ লেগে থাকা ফুলগুলো পেয়েছে ও। সে সময়টায় ভিজে একাকার হয়ে থাকা দোয়ার বিম্বটাই ভাসছে ওর চোখের সামনে। বৃষ্টিতে ভেজার দরুন হওয়া হাচিকাশির তোয়াক্কা করার সময় কই ওর?

-পুরোটা বিকেল,সন্ধ্যা নাকি ওভাবেই বসে থেকে কাটিয়ে দিলি তুই আরাব?

তৌফিকার গলার আওয়াজ শুনে আরাব পাশে তাকালো। ও ঘরে ঢুকেছে। আরাব উঠে দাড়িয়ে এগিয়ে গিয়ে ব্যস্তভাবে বললো,

-কখন আসলি? দোয়া কেমন আছে? হাইচ্ছু!

হাচি দিয়ে লাল হয়ে থাকা নাকটা আরো একবার টিস্যুতে ডলা লাগালো আরাব। তৌফিকা হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলো ভাইয়ের দিকে। ঠান্ডা বাধিয়ে রেস্ট নেওয়া বাদ দিয়ে এই ছেলেটা মেঝেতে বসে ওই ফুল দেখে দেখে গত কয়েকঘন্টা পার করে দিয়েছে। হাতটা আরাবের কপালের দিকে বারিয়ে বললো,

-জ্বর আছে?

-আরেহ্‌ না! খালি ঠান্ডাটাই! তুই এটা বল, বৃষ্টিতে ভিজে দোয়ার জ্বর হয়েছে নাকি? কেমন দেখে আসলি ওকে?

কপাল থেকে হাত সরালো তৌফিকা। তাপমাত্রা স্বাভাবিক আরাবের। বিছানায় পায়ের উপর পা তুলে বসে বললো,

-না। ঠিকাছে ও। অসুস্থ্য হয়নি।

শ্বাস ছাড়লো আরাব। ওর ভয় ছিলো ওভাবে বৃষ্টিতে ভিজে,পুকুরে ডুব লাগিয়ে দোয়ার জ্বর না হয়ে যায়। তাই তৌফিকাকে পাঠিয়ে দিয়েছিলো। এদিকে তৌফিকার তীক্ষ্মদৃষ্টি। নাক প্রচন্ডভাবে চুলকাছে আরাবের। হাচিও আসছে। কিন্তু তৌফিকার সামনে হাচি দিলে ওর তীক্ষ্মদৃষ্টি তীক্ষ্ম কথায় পরিনত হবে ভেবে এদিকওদিক করছে সমানে। আটকে দেওয়ার তীব্র চেষ্টা। তৌফিকা বললো,

-ওষুধ খেয়েছিলি?

-না। ঠান্ডার ওষুধে ঘুম চলে আসে।

-তো? ঘুমাবি! হোয়াটস্ দ্যা প্রবলেম ইন দ্যাট?

সেন্টার টেবিলে থাকা ফাইল হাতে নিয়ে তৌফিকাকে দেখালো আরাব। তৌফিকা কাটকাট গলায় বললো,

-একদম মিথ্যে বলবি না! ওই ফুল দেখতে গিয়ে ওষুধ খাওয়ার কথা ভুলেছিস তুই। অথবা ইচ্ছে করেই টাইমওয়েস্ট হবে বলে ওষুধ খাসনি! খুব ভালোমতো চিনি তোকে আরাব! আজ রাতে তোর ঘুমানোর কোনো ইন্টেশনই নেই,তা বেশ বুঝতে পারছি আমি!

তাড়াতাড়ি ওর সামনে থেকে সরে দাড়ালো আরাব। বললো,

-ত্ তুই রংধনুতে কেনো? দোয়ার খোজ মোবাইলেও নিতে পারতাম আমি!

-আগে বল ওষুধ খাবি কি না?

-এটা বল দিয়ান,কাকাবাবু কেমন আছে? দোয়ার মা,সালমা আন্টি?

আরাবের টপিক পাল্টানোর ধান্দা বুঝে শান্ত চোখে তাকিয়ে রইলো তৌফিকা। ওষুধের বিষয়ে আর কোনো কথাতেই কান দেবে না আরাব,তা বেশ ভালোমতো জানে ও। আরাব হাচি দিতে দিতে কাবার্ড থেকে কিছু বের করছিলো। একটু চুপ থেকে তৌফিকা বললো,

-দোয়ার মায়ের শরীরটা বেশি ভালো নেই আরাব। বেশ অনেকটাই শ্বাসকষ্ট আছে ওনার।

আরাব চুপ। তৌফিকা ভাইয়ের মন বুঝে বললো,

-আমি জোর করেই কিছু ওষুধ প্রেসক্রাইব করে এসেছি দোয়াকে। ওগুলো দিলেই ইনশাল্লাহ্ ইম্প্রুভ আশা করা যায় আন্টির।

আরাব মেঝেরদিকে দৃষ্টিস্থির রেখে ধীর গলায় বললো,

-ওষুধগুলোর দাম কেমন হবে আপু?

-হাজার দুই।

....

-ওগুলো আমি দিয়ে আসলে ভালো হতো না?

আরাব হেসে দিলো।মুচকি হেসে বোনের পাশে বিছানায় বসলো ও। বললো,

-দোয়াকে তো দেখলি কিছুদিন। ওকে তোর কেমন মেয়ে বলে মনে হয় আপু? বলতো?

তৌফিকা বুঝেছে আরাবের কথার মানে। তাই বলার কিছুই খুজে পেলো না ও। চুপ করে রইলো। এরমাঝে টুইঙ্কেলকে নিয়ে ঘরে ঢুকলেন মিসেস ওয়াহিদ। বললেন,

-দেখেছিস তৌফিকা? কেমন অসুখ বাধিয়েছে তোর ভাই? কি দরকার ছিলো এই অসময়ী বৃষ্টিতে ভেজার? এখন ঠান্ডায় নাকচোখ লাল হয়ে আছে দেখ!

আরাব কিছুই বললো না। দুবার হাচি হলো শুধু ওর। টুইঙ্কেল গুটিগুটি পায়ে ব্যালকনিতে পৌছে গেছে। ওদিকেই তাকিয়ে রইলো ও। তৌফিকা বললো,

-ছাড়ো তো মা ওর কথা! জানোই তো তোমার ছেলে কেমন! আর এটুক ঠান্ডায় কিছু হবে না। তারচেয়ে বড় অসুখ বাধিয়ে রেখেছে তোমার ছেলে!

ছেলেমেয়ের দিকে বিস্ময়ে তাকালেন মিসেস ওয়াহিদ। বললেন,

-মানে? আরাব? কি হয়েছে তোর? এসব কি বলছে তৌফিকা? এজন্যই কি তুই ইদানিং এমন অদ্ভুত ব্যবহার করছিস বাবা? কোথায় কষ্ট হয় তোর? আমাকে আগে কেনো বলিস নি? এই তৌফিকা,তুইও বললি না আমাকে। আরাবের কবে থেকে এমন...

-তোমার ছেলে ‌প্রেমে পরেছে মা।

বিস্ফোরিত চোখে আরাবের দিকে তাকালেন মিসেস ওয়াহিদ। ঠোট টিপে হাসছে তৌফিকা। আরাব সকালেই বলেছিলো মাকে‌ জানাবে বিষয়টা। তাই আর‌ দেরি করেনি ও। বিস্ময় কাটিয়ে মিসেস ওয়াহিদ একরাশ উচ্ছাসে বললেন,

-সত্যি?

আরাব ঠোট টিপে হেসে মাকে ধরে বিছানায় বসালো। নিজে মায়ের সামনে মেঝেতে হাটু গেরে বসে বললো,

-শান্ত হও। ভেবেছিলাম একেবারে বিয়ের সময় তোমাকে জানাবো। তারপর ভাবলাম ওই শকটা শুধু বাবার জন্যই থাক!

হাত উঠিয়ে চড় মারার ভঙিমা বোঝালেন মিসেস ওয়াহিদ। হেসে মায়ের কোলে মাথা রাখলো আরাব। টুইঙ্কেল‌ বারান্দা থেকে বললো,

-এটা কি ফুল আরাব মামা?

আরাব নাক ডলে বললো,

-পদ্ম। তোমার উইশমাম‌ দিয়েছে!

-মেয়েটা...

মিসেস ওয়াহিদ বলার আগেই টুইঙ্কেল বলে উঠলো,

-জানো আম্মু,কিছুদিন আগে আমাদের ক্লাসের এক মেয়ে এইটা ড্রয়িং করে স্কলারশিপ পেয়েছিলো। তখন উইশমাম থাকলে ওইটায় আমিই ফার্স্ট হতাম বলো?

স্কলারশিপ কথাটা শুনে তৎক্ষনাৎ উঠে দাড়ালো আরাব। হাসিমুখে এগিয়ে এসে টুইঙ্কেলকে চুমো দিয়ে বললো,

-তুমি সবসময় মামার এতো হেল্প কেনো করো টুইঙ্কেল? মামা লাভস্ ইউ আ‌ লট!

এই কথাগুলো বলে‌ই আরাব মোবাইলটা নিয়ে বেরিয়ে আসলো ওর রুম থেকে। মিসেস ওয়াহিদ‌ আটকাতে চেয়েছিলেন ওকে,তৌফিকা বাধা‌ দিতেই উনি থেমে গেলেন। দুজনের মুখেই প্রসন্নতা,আরাব যা করবে,ভালোর জন্যই করবে। টুইঙ্কেল আস্তেধীরে রুমে ঢুকে দরজায় তাকিয়ে বললো,

-উইশমামকে রংধনুতে এনে দাও মামা। টুইঙ্কেল অলসো লাভস্ ইউ।

•

নতুন একটা দিন। ভার্সিটি থেকে ফিরতে আজও দেরি হয়েছে দোয়ার। বাসায় ফিরে সবকাজ সেরে টিউশনির জন্য দ্রুতপায়ে হাটছে ও। আবাসিক এলাকার এক রাস্তায় অল্পবয়স্ক কিছু ছেলে ব্যাডমিন্টন খেলার দাগ আকছে।‌ দোয়াকে দেখে দুটো ছেলে বাজে‌ আওয়াজ করে ফেলে হঠাৎই। রাগ উঠে গেলো দোয়ার। হাটুরবয়সী বাচ্চাকাচ্চাগুলোকে ঠাটিয়ে চড় লাগবে বলে হনহনিয়ে পা বারালো ওদের দিকে।

আচমকাই একটা রিকশা অনেক বেশি গতিতে এসে দোয়ার ওড়নায় বাঝিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে দুবার ঘুরে উঠে কারো বুকে গিয়ে পরে দোয়া। সে মানুষটা দুহাতে জরিয়ে ধরেছে তাকে। সরে আসতে গেলেই লোকটা একদম শান্তভাবে বললো,

-তোমার গায়ে ওড়না নেই দোয়া।

চেনা স্বর শুনে চমকে উঠলো দোয়া। সরে যেতে পারলে বাচতো ও। কিন্তু ওড়না ছাড়া কিভাবেই বা পাশ ফিরবে? দুহাত বুকে আকড়ে ধরলো। ওর ওটুকো সঞ্চালনে ঠোটে ঠোট চেপে চোখ বন্ধ করে রইলো আরাব। বাইরের স্তব্ধ পরিবেশের উল্টোরুপ,ভেতরে তান্ডব হচ্ছে ওর। তৌফিকা বাসার কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলেছিলো ওকে। ওগুলো দিয়ে একপলক দোয়াকেও দেখে আসতে পারবে ভেবে বায়োমেডি থেকে সোজা এদিকেই এসেছে ও। ভেবেছিলো দোয়া আগের টিউশনির ওখানে পৌছে গেছে। কিন্তু দেখাটা হয়েই গেলো রাস্তায়। ওকে রাগীভাবে ছেলেগুলোর দিকে এগোতে দেখে বাইক থামাতে বাধ্য হলো একপ্রকার। নেমে হাটা লাগানোর মুহুর্তেই রিকশাটা ওভাবে পাশ কাটিয়ে ওর ওড়না নিয়ে চলে গেলো।

-ওরে মামা! আজকাল আমাদের কলোনিতেও এমন ফিল্মি সিন দেখা যায়!

শক্ত হয়ে দাড়িয়ে রইলো দোয়া। চোখ মেলে একপলক ছেলেগুলোর দিকে তাকালো আরাব। ওরা বাজেভাবে হেসে রং দিয়ে কোর্ট আকাতে লাগলো। মুখ দিয়ে জোড়ে শ্বাস ফেলে জ্যাকেটটা খুলে ফেললো আরাব। একটুখানি পিছিয়ে চোখ অন্যদিক রেখে দোয়ার সামনে জ্যাকেটের পিঠের দিকটা তুলে ধরে বললো,

-হাত ঢুকাও।

বিস্ময়চাওনি নিয়ে রোবটের মতো দুহাত সামনে ঢুকিয়ে দিলো দোয়া। আরাব অন্যদিকেই তাকিয়ে। হাত ঢুকানো হলে আবারো ওকে জরিয়ে আরাব জ্যাকেটের পেছনের চেইনটা লাগিয়ে দিলো অতি সন্তর্পনে। দোয়ার গায়ে ওটার সামনের অংশ পেছনে আর পিঠের দিকটা সামনে। বেনুনি করা চুলগুলোও খুলে দিলো আরাব। তারপর অর্ধেক অর্ধেক ভাগ করে ওর ঢেউখেলানো বড়বড় চুলগুলো সামনে দু পাশে দিয়ে দিলো।

দোয়া যেনো পাথর হয়ে গেছে আজ। আরাবের দিক থেকে চোখ সরছেই না ওর আজ। বারবার মনে হচ্ছে,কতোগুলো দিন পর দেখলো ও এই মানুষটাকে। আরাব এখনো অবদি তাকায়নি ওর দিকে। এজন্যই হয়তো ওভাবে দেখে চলেছে ও। জ্যাকেট পরানো,চুল সেট করা শেষে অনেকটা পিছিয়ে দোয়ার দিকে ঠিকঠাকমতো তাকালো আরাব। চোখাচোখি হতেই হুশ ফিরলো দোয়া। নিজেরদিকে তাকিয়ে আরো বড়বড় চোখে তাকালো ও আরাবের দিকে। একটা মুচকি হাসি দিয়ে পকেটে হাত গুজে দোয়ার দিকে তাকিয়ে থেকেই আরাব ছেলেগুলোর দিকে এগোলো। দম মেরে দাড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে দোয়া। ওর দিক তাকিয়ে থেকেই ঝুকে কোর্ট আকাতে থাকা এক ছেলের কলার ধরে দাড় করালো আরাব। এ গালে,ও গালে ঠাটিয়ে দুটো চড় লাগিয়ে দিলো ওর। শব্দ শুনে বাকি ছেলেগুলোর মধ্যে দুজনের হাত আপনাআপনিই গালে চলে গেছে। আরাব একহাতে ছেলেটার চুলে আঙুল চালিয়ে মিষ্টিস্বরে বললো,

-দুধদাত পরেনি,এখনি বিষদাত গজিয়েছে দেখছি! সমস্যা নেই,ওমন দু চারটে বিষদাতসহ একেবারে পুরো সর্পকুলকেই উপরে দিতে জানে আরাব! পরেরবার তোদের কোনোটাকেও যদি কর্কটা পাস করো,এই কথা ছাড়া কোনো পথচারীকে অন্য কথা বলতে শুনেছি,একেবারে চান্দামামাকে ডেকে এনে টিপ পরিয়ে দেবো খোকা! মনে থাকে যেনো!

কথা শেষ করে আরেকপলক দোয়ার দিকে তাকালো আরাব। তারপর ছেলেটার কলার ছেড়ে দিয়ে শার্টের হাতা টান মেরে হুইস্টলিং করতে করতে পা চালালো ও। গালে হাত বুলাতে বুলাতে স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলো ছেলেটা। বাকি ছেলেগুলো একবার দোয়ার দিকে তাকিয়ে তাড়াতাড়ি স্থানত্যাগ করতে লাগলো। কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাড়িয়ে রইলো দোয়া। আরাব আড়াল হলে আস্তেধীরে ঘাড় নামিয়ে গায়ের জ্যাকেটটার দিকে তাকালো একপলক। শীত মোটেও নেই এ সময়। কিন্তু ওই জ্যাকেটটা পরেই যেনো শরীরে অসম্ভব কম্পন অনুভব হচ্ছে ওর। আলাদা এক অনুভুতি! আলাদা এক...শিহরন!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন