ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 22

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২২

-ডক্টর সুমন!

দোয়ার আস্তেধীরে করা শব্দদুটোর উচ্চারনে সুমন স্তব্ধ হয়ে রইলো। দোয়াকে এতোগুলো বছর পর দেখে ভুত দেখার মতো ঘটনা ঘটেছে যেনো ওর সাথে। আপাদমস্তক দেখে নিলো দোয়াকে ও। মলিন থ্রিপিস,বিনুনি,কাধে পাটের সাইডব্যাগ,পাতলা চপ্পল,তাকওয়াতুল দোয়ার এইরুপে যে সে অভ্যস্ত নয়। চরম অবিশ্বাসের স্বরে বলে উঠলো,

-দ্ দোয়া? তুমি?

তাজীন কপাল কুচকে তাকিয়ে রইলো দুজনের দিকে। কে ডক্টর সুমন? ওর সাথে দাড়ানো মানুষটা তো ডক্টর মুফতাহির। তবে দোয়া ওকে ডক্টর সুমন কেনো বললো? আর মুফতাহির দোয়ার নাম ধরে ডাকলো কেনো? তবে কি সে দোয়াকে চেনে? বিস্ময় বজায় রেখে তাজীন আগে সুমনকে বললো,

-তুমি চেনো দোয়াকে মুফতাহির?

সুমনের কপালের কার্নিশ বেয়ে ঘাম গরাচ্ছে। আর দোয়া শক্ত হয়ে দাড়িয়ে আছে। যে অতীত থেকে গত চারবছর পালিয়ে বেরিয়েছে ও,তা আবারো এভাবে ওর জীবনে হানা দেবে,কল্পনাতেও ছিলো না ওর। তাজীন দোয়ার দিকে ফিরে বললো,

-দোয়া? তুই চিনিস মুফতাহিরকে? আর ওকে সুমন বলে ডাকছিস কেনো? ওর নাম মুফতাহির। ডক্টর সজল মুফতাহির।

তৌফিকা দ্বিতীয়বার নামটা বলায় দোয়ার হুশ ফিরলো। এই নামটা চেনা ওর। কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় শুনেছে ও নামটা। বললো,

-উ্ উনি...

সুমন দোয়ার দিকে তীক্ষ্ম দৃষ্টি স্থির রেখে বললো,

-আপনি তাকওয়াতুল দোয়া?

-হ্যাঁ। ও তাকওয়াতুল দোয়া। কেনো বলো তো মুফতাহির? তুমি আগে থেকেই চেনো ওকে?

-না! উনি চেনেন না আমাকে!

-কিন্তু...

-কোনো কিন্তু না তাজ! উনি আমাকে চেনেন না!

দোয়ার জবাবে সুমন কিছু বললো না। তাজীন ক্ষুদ্র একটা শ্বাস ছেড়ে বললো,

-ওকে ফাইন। চলো আগে বসি তিনজনে! তারপর কথা হবে না হয়? আমি...

তাজীনের কথা শেষ হবার আগেই সুমন বললো,

-তাজ? তোমার সাথে দরকার আছে আমার! ইটস্ আর্জেন্ট! চলো এখান থেকে! আমি...

তাজীন লাজুক লাজুকভাবে বিরবিরিয়ে বললো,

-এইযে মহাশয়,অতিকষ্টে আপনাকে এনেছি এখানে,দোয়ার সাথে দেখা করাবো বলে। নইলে আপনার সময় কোথায়? এখন এসেই যখন পরেছেন,এতো পালাই পালাই করছেন কেনো বলুনতো? তাছাড়া বিয়েটা এখনো হয়নি। এখনই এমন তাজ,তাজ করলে চলবে? দোয়া কি ভাববে?

তারপর গলা ঝেড়ে দোয়াকে বললো,

-দোয়া? চল বসি। এইযে? আপনিও আসুন!

সুমন দোয়াকে পাশ কাটিয়ে তাজীনের সাথে পা বাড়ালো। বিমুঢ় হয়ে দাড়িয়ে রইলো দোয়া। মা,ভাই বাদে ওর জীবনের গুরুত্বপুর্ন ব্যক্তিটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ন মানুষ হিসেবে এ কাকে বেছেছে? তাজীন যে মনপ্রান দিয়ে সুমনকে ভালোবাসতে শুরু করেছে,তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই ওর। কিন্তু এই মানুষটা তো ওর ভালোবাসার যোগ্য নয়! এই মানুষটা তো একটা ঠকবাজ! একটা কার্লপ্রিট! এর সাথে তাজীনকে মানতে পারবে না ও।

কিন্তু ওরই বা করার কি আছে? সুমনের বিরুদ্ধে কোনো প্রমান নেই ওর কাছে। ও এখন কিছু বলতে গেলে,ওর পরিচয় নিয়েও কথা হবে এখানে। যেটা একদমই চায় না ও। সুমনের আসল রুপটা যখন তাজীন জানবে,ওর সমস্ত স্বপ্ন,আশা,আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু তা বলে চুপ থাকতে পারে না ও। কোনোভাবেই তাজীনকে এর সাথে জরাতে দেওয়া যাবে না। তাতে ওর যতোবড় ক্ষতিই হোক না কেনো! একটা দীর্ঘশ্বাসে নিজেকে বোঝালো দোয়া। তাজীনরা বসে গেছে। দোয়াকে দাড়িয়ে থাকতে দেখে বললো,

-কিরে দোয়া? আয়?

দোয়া ধ্যান ছেড়ে এগোলো। আজকে এই পরিস্থিতিকে পাশ কাটানোর সর্বদিক বন্ধ। সুমনের মুখোমুখি মাথা নিচু করে বসে গেলো ও। সুমন চুপচাপ তাকিয়ে ওর দিকে। তাজীন আস্তে করে বললো,

-মুফতাহির? কথা বলো ওর সাথে? শি ইজ ভেরি শাই। তুমি কথা না বলা শুরু করলে ও কথা বাড়াবে না কিন্তু!

সুমন তাজীনের দিকে তাকালো। দোয়া লাজুক,আগবাড়িয়ে কথা বলবে না,কথাগুলো শুনে আটকে রইলো। বারবার মনে হচ্ছে,একই নামের অন্য একটা মানুষের সামনে বসে ও। কিন্তু দোয়ার ব্যবহার,চোখ নামানো ইতস্ততবোধ,ওকে চিনতে পারা,সবটাই ওকে মনে করিয়ে দিচ্ছে,এই সেই তাকওয়াতুল দোয়া। সুমন বললো,

-আপনার পুরোনাম তাকওয়াতুল দোয়া?

দোয়া নিচদিক তাকিয়েই শান্ত গলায় বললো,

-সন্দেহ কেনো রাখছেন মিস্টার মুফতাহির? আপনার পুরোনাম কি ডক্টর সজল মুফতাহির নয়?

সুমন শক্ত চোখে তাকালো এবার দোয়ার দিকে। ওই সেই দোয়া,কোনো সন্দেহ নেই আর তাতে। ভেবেছিলো রওশন পরিবারের ঝামেলা চিরতরে মিটে গেছে। ওদের মুখোমুখি আর হতে হবে না ওকে। কিন্তু আজ এতোগুলো বছর পর সেই দোয়ার সামনেই নিজেকে লুকোনোর চেষ্টা করতে হবে ভাবতেই নিজের উপর চরম রাগ হচ্ছে ওর। জোরপুর্বক হেসে বললো,

-কে বলেছে আপনি লাজুক? লজ্জা পাচ্ছেন! দেখো তাজ,তোমার বান্ধবী কতো সুন্দর কথার জবাবে কথা ফেরত দিতে পারে। মনে হচ্ছে না? এক অন্য দোয়াকেই দেখছো তুমি?

তাজীন হেসে বললো,

-হ্যাঁ তাইতো? আজকে কিন্তু কিছু রেয়ার জিনিস দেখা মিললো আপনার জন্য। জেনারেলি দোয়া এভাবে কথা বলে না!

-অনেকসময় আমাদের চারপাশে এমন অনেক অনাকাক্ষিত ঘটনা ঘটে,যা আমরা কল্পনাও করতে পারি না। রাইট মিস তাকওয়াতুল দোয়া? আপনি কি কল্পনা করেছিলেন,আমার সাথে আপনার দেখা হবে?

দাতে দাত চেপে সুমনের দিকে তাকিয়ে রইলো দোয়া। সুমন আবারো বললো,

-আই থিংক সেটা কল্পনা না করলেও,এর ফলাফলটা ঠিক কল্পনা করতে পারছেন রাইট?

দোয়ার ভেতরটা ধক করে উঠলো। বিস্ফোরিত চোখে তাকালো ও সুমনের দিকে। কোনোভাবে সুমন ওদের বিষয়ে সবটা জেনে যায়নি তো?তাজীন কিঞ্চিত অবাক হয়ে বললো,

-মানে?

-মানে,এর ফল হিসেবে,তোমার আমার বিয়েতে ওনার উপস্থিতি কনফার্ম হলো তাইনা?

সুমনের কথায় তাজীন হাসলো। কিন্তু দোয়া নির্বাক। রাগে চোখ জলে ভরে উঠেছে ওর। বাকা হাসলো সুমন। মেনুকার্ডটা দোয়ার এগিয়ে দিয়ে বললো,

-অর্ডার প্লিজ? মিস তাকওয়াতুল দোয়া!

সুমনের কাছে বারবার নিজের পুরোনাম শুনে দোয়া নুইয়ে গেলো। দোয়ার উপস্থিতি যে সুমনের মোটেও ভালো লাগে নি,আর ওর খারাপ লাগার বিষয়গুলো সরিয়ে দিতে এতোটুকোও‌ ভাববে না ও,ওর কথায় তা স্পষ্ট প্রকাশ পাচ্ছে তা। একটা শুকনো ঢোক গিলে বললো,

-আ্ আমি এসবে অভ্যস্ত নই। আপনারা যেটা খাবেন,অর্ডার করতে পারেন।

সুমন চেয়ারে হেলান দিয়ে আরো আরাম করে বসলো। দোয়া অন্যদিক ফিরে আছে। তাজীন বললো,

-ওকে,আমিই অর্ডার করছি।

খাবার অর্ডার করলো তাজীন। দোয়া একপলকও আর তাকায়নি সুমনের দিকে।
এদিক ওদিক তাকিয়ে সামলেছে নিজেকে। ওর মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সুমন জেনে গেছে,দোয়া বেচে আছে। জেনে গেছে ওর সত্যিটা জানে,এমন কেউ বেচে আছে। যদিও কোনো প্রমান নেই ওর কাছে। কিন্তু তবুও কি ও চুপ থাকবে? এই নতুন নাম কেনো সুমনের? তাজকে ঠকাবে বলে? ও যতোদুর জানে সুমনের আসল রুপটা এখনো সবার অজানা। তবে কি তাজকে ঠকাবে বলেই এই অন্যনামে গা ঢাকা কেনো দিচ্ছে ও? সুমন খুব স্বাভাবিক ব্যবহার বজায় রাখলো পুরোটা সময়। কোনোমতে খাওয়া শেষ করে দোয়া উঠে দাড়িয়ে বললো,

-আমি এখন আসি।

তাজীন বললো,

-আরেকটু বসবি না?

-ন্ না তাজ। আজকে আসি। ভালো থেকো।

-কেনো? তা কেনো? সবে আড্ডা দেবো ভাবছি! পরিচিত হবো ভাবছি! আর আপনি পালিয়ে যাচ্ছেন?

সুমনের কথায় ঘর্মাক্ত হাত ওড়নায় আটকালো দোয়া। বললো,

-আজকে নয়। অ্ অন্যদিন।

-আমারো তীব্র ইচ্ছা রইলো,দ্বিতীয়বার দেখা করার।

দোয়া উঠে দাড়ালো। ভয় বাড়ছে ওর। ওর চোখমুখে দুশ্চিন্তা দেখে ওকে আর আটকালো না তাজীন। বিকেলে দোয়ার টিউশনি আছে,সেটা জানে ও। ওউ উঠে দাড়ালো। ওয়েটারকে ডেকে প্যাক করা খাবারটা ওর হাতে গুজে দিয়ে বললো,

-এগুলো আন্টি আর দিয়ানের।

দোয়া সুমনের দিকে তাকালো। পরিবারের কথা মনে পরায় ভয় আরো বেড়েছে ওর। হাটা লাগালো ও। তাজীন ইশারায় সুমনকে বুঝালো একটু আসছি। নিশ্চিন্তে স্বায় দিলো সুমন। ও জানে,দোয়ার মুখ দিয়ে ওর বিষয়ে আর কোনো কথা বেরোবে না। গেইটের কাছে এসে তাজীন ফিসফিসিয়ে বললো,

-কেমন লাগলো হবু জীজুকে?

উত্তর না দিয়েই বেরিয়ে এলো দোয়া। কাঠফাটা রোদে বড়রাস্তার ফুটপাত দিয়ে বিদ্ধস্তভাবে ধুকতে ধুকতে হাটা লাগালো ও। জলভরা চোখে আশেপাশে তাকালো একবার। সবাই যে যার মতো ব্যস্ত। অসহায় লাগছে ওর নিজেকে। চিৎকার করে কাদতে ইচ্ছে করছে। কিন্তু পারছে না। হাতে প্যাক করা খাবারটা দেখে চোখ ফেটে জল গরিয়েই পরলো ওর এবার। সহ্য হলো না আর! মা,ভাইয়ের পর যে মানুষকে ও সবচেয়ে ভালোবেসেছে,এক মুখোশধারী বহুরুপীর জন্য সে যে ঠকে যেতে চলেছে। খুব বাজেভাবে ঠকানো হচ্ছে ওকে। দিশেহারার মতো এদিক ওদিক তাকালো দোয়া। তাজীনের ফিয়ন্সেই যে ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ ভাবতেই বারবার আকাশ ভেঙে পরছে ওর মাথায়। কি করবে ও? যাই‌ করুক না কেনো,তার পরিনতি যে হবে হয় তাজীনের নষ্ট জীবন,নয় ওর পুরো পরিবারের জীবনশঙ্কা! কোনদিকে যাবে ও? কি করা উচিত ওর এখন?

•

অফিসের হিসাবগুলো দেখে চুল উল্টে ধরে বিছানায় বসে আছে আরাব। হিসাবে বেশ অনেকটাই গরমিল। বিশেষ করে ফার্মাকেমিক্যালস্ ব্রাঞ্চে। যেখানে সেটার সর্বাঙ্গীন দায়িত্বে ছিলো মুফতাহির নিজে। এতোগুলো এলোমেলো হিসাবের কোনো কারনই খুজে পাচ্ছে না ও। মুফতাহিরকে প্রশ্নতাক করার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই। তাই ঠিক করলো,কষ্ট করে হলেও সবটা নিজেই কিছুটা খুতিয়ে দেখবে না হয়! ল্যাপটপ কোলে নিয়ে সবে বসেছে এসবের উপরই কিছু কাজ করবে বলে,ফোনটা বেজে উঠলো ওর। বিরক্তি নিয়ে ফোনে তাকালো ঠিকই,কিন্তু নাম্বার দেখে খুশি হয়ে গেলো আরাব। ওটা অরুনাভ মুখার্জীর নাম্বার। ল্যাপটপ ছেড়ে হেসে বিছানা ছেড়ে উঠে দাড়ালো ও। কল রিসিভ করে বললো,

-আদাব কাকাবাবু। কেমন আছেন? এতোদিন পর মনে পরলো আপনার চিলেকোঠার এই অতিথির কথা?

-আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে মিস্টার আরাব। দেখা করতে চাই আপনার সাথে।

দোয়ার কন্ঠ শুনে থ‌মকে গেছে আরাব। ফোনটা কান থেকে না‌মিয়ে অবিশ্বাসের চোখে দু দন্ড সেটার দিকে তাকিয়ে রইলো ও। ওপাশ থেকে দোয়া আবারো বললো,

-হ্ হ্যালো? মিস্টার আরাব? শুনতে পাচ্ছেন? হ্যালো?

আরাব ফোনটা কানে তুলে মৃদ্যুস্বরে বললো,

-দোয়া?

-জ্বী। আমি দোয়া। আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে ‌মিস্টার আরাব। প্লিজ কালকে একবার দেখা করতে পারবেন?

একহাতে বুকের বা পাশটা চেপে ধরে চোখ বন্ধ করে নিলো আরাব। আমি দোয়া,কথাটা ওর সারাদিনের ক্লান্তি গায়েব করে দিয়েছে। ঠাস করে বিছানায় শুয়ে পরলো ও। চোখ বন্ধ রেখেই বললো,

-কোথায় দেখা করবে?

-আ্ আপনি যেখানে বলবেন,সেখানেই। কিন্তু সেটা কালকেই। প্লিজ।

-জায়গার নাম টেক্সট করছি তোমাকে।

তৎক্ষনাৎ ফোন কেটে দিলো দোয়া। ডক্টর সজল মুফতাহির নামটায় আরাব জড়িত। সুমনের আসল পরিচয়ের ঘৃন্য রুপটার প্রমান নেই ওর কাছে। কিন্তু এই ভুল পরিচয়টা প্রমান তো ও দিতেই পারে। আর সেটার জন্য মুফতাহির নামের লোকটাকে তাজীনের সামনে আনতে হবে ওকে। বাড়ি ফিরে খুব কষ্টে মনে করেছে ও এই নাম কোথায় শুনেছিলো। হ্যাঁ,এটা আরাবের কাছে শুনেছিলো ও। আরাবের দেওয়া কাগজটা দেখে আরো নিশ্চিত হয়ে যায় ও। পরে ওর সাথে যা হয়,দেখা যাবে। আগে তাজীনের জীবন থেকে সুমনকে সরিয়ে দেবে ও। যেকোনো উপায়ে। আর তাতে যদি আরাবের মুখাপেক্ষী হতে হয় ওকে,তাই হবে ও! দ্বিতীয়বার ভাবার দরকার নেই কোনো!

কল কেটে গেলে ফোন বুকে নিয়ে দুহাতে জরিয়ে রাখা ভানে শুয়ে রইলো আরাব। ভাবতেই খুশিখুশি লাগছে ওর। পরপরই মনে পরলো,কি এমন জরুরি কথা? যার জন্য দোয়া ওকে ফোন করলো? ওকে ফোন করার মতো কি ঘটেছে দোয়ার জীবনে? উঠে বসলো আরাব। ব্যালকনিতে গিয়ে বাইরের রাস্তার নানা আলোতে চোখ আটকালো ও। এবার চিন্তা হচ্ছে,বড্ড চিন্তা হচ্ছে ওর দোয়ার জন্য!

#চলবে...

[ কাহানীমে আয়া টুইস্ট! 😉
আমি বুঝি না,কেনো যেনো আপনাদের আতঙ্কে রাখতে ভালোলাগে, আপনাদের ভাবনার উল্টোভাবনা ভাবতে পৈশাচিক আনন্দ লাগে! হুয়াই ম্যান? হুয়াই?😑 ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন