ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 23

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৩

-বায়োমেডির বিশিষ্ট সাইন্টিস্ট ডক্টর সাফাত রওশনের মেয়ে তাকওয়াতুল দোয়ার আজ এ কি দশা? ভাগ্য কতোটাই না নির্মম! রাজকীয় রওশন প্লাজার রাজকন্যা আজ মা-ভাইকে নিয়ে কিনা তার ঠাই হয়েছে এই বেরঙ চিলেকোঠায়?

সুমনের গলার আওয়াজ শুনে ধরফরিয়ে পাশ ফিরলো দোয়া। সত্যিই সুমন এসেছে। রেলিং ধরে ওর পাশেই দাড়িয়ে সামনের দিকে তাকিয়ে। তাজীনের কাছ থেকে ওর ঠিকানাটা নেওয়া,সুমনের জন্য কঠিন কিছু ছিলো না এটা দোয়া জানতো। কিন্তু তাকে ভেতরে আসতে দিলো কে? ওর চোখ পরলো পেছনেই কেচিগেট লাগাতে থাকা সালমা বেগমের উপর। বেশ বুঝলো,ওর মা ই নিয়ে এসেছে সুমনকে। সুমন ওর দিক ফিরে বললো,

-সারপ্রাইজ!

দাতে দাত চেপে জলভরা চোখে ওর দিকে তাকিয়ে রইলো দোয়া। সালমা বেগম এগিয়ে এসে বললেন,

-দোয়া? সুমনের জন্য কিছু....

-হ্যাঁ,চা বানিয়ে আনো তুমি।

সালমা বেগম কিছু বললেন না। নিরবে সরে আসলেন ওখান থেকে। অন্যকেউ হলে দোয়া নিজেই আতিথেয়তা দেখাতে ব্যস্ত হয়ে পরতো। কিন্তু আজ এতোদিন পর সুমনের সাথে দেখা,বলুকনা কিছুক্ষন একান্তে কথা। সবজিবাজারে ওনাকে দেখার পর সুমন যে চিনতে পেরেছে ওনাকে,এটাই অনেক। যখন এই ছেলেটা ওদের পরিস্থিতি মেনে নিয়েছে,বাড়িতে এনে এটুকো আতিথেয়তা না দেখালে ওকে অপমান করা হতো। তাই সুমনকে নিয়ে এসেছেন উনি। সালমা বেগম চলে যেতেই সুমন দোয়াকে বললো,

-কেমন আছো দোয়া?

-আপনি এখানে কেনো?

-ওমা। দেখবো না,আমার গুরুর আকস্মিক মৃত্যুর পর তার পরিবার ঠিক কেমন আছে? কোন হালে আছে?

...

-তাছাড়া আমার কাছে তোমার পরিচয়টা তো শুধুমাত্র রওশন স্যারের মেয়ে হিসেবে নয় তাইনা দোয়া? স্যার বেচে থাকলে এতোদিনে আমাদের...

-স্টপ ইট ডক্টর সুমন!

-কেনো? কেনো থামবো দোয়া? মিথ্যে বললাম? ভুল বললাম কিছু?

দোয়ার চোখ থেকে টুপটাপ দু ফোটা জল বেরিয়ে এলো। কড়া গলায় বললো,

-আপনি জানেন আমি কোনোদিনও সে চোখে দেখিনি আপনাকে!

সুমন তাচ্ছিল্যে হাসলো। বললো,

-হ্যাঁ হ্যাঁ জানি! তুমি ভালোবাসতে না আমাকে! তবুও তোমার বাবা তোমার জীবনসঙ্গী হিসেবে আমাকেই চুজ করতো। অস্বীকার করতে পারো এটা?

দোয়া কিছুই বললো না। রাগে গা জ্বলছে ওর। কিছু বলতেও পারছে না শুধু এ কারনে,সুমনের আসল রুপটা যে ও জানে,সেটা সুমনকে বুঝতে দেবে না বলে। কোনো প্রমান নেই ওর কাছে এখন। তবে যদি একবার সুমন বুঝে যায়,দোয়া ওর সত্যিটা জানে,কতোটা হিংস্র হতে পারে,তার ধারনা আছে ওর। এই জঘন্য মানুষটাকে ওর বাবা এতোটা বিশ্বাস কেনো,কিভাবে করেছিলো,ভাবতেই আরো কান্না পাচ্ছে ওর। একটা শুকনো ঢোক গিলে বললো,

-তাজীনকে ঠকাচ্ছেন কেনো?

ভ্রুকুচকে তাকালো সুমন। পরপরই বুঝলো কি বুঝাতে চেয়েছে দোয়া। দোয়া আবারো বললো,

-নিজের পরিচয় কেনো লুকাচ্ছেন ডক্টর সুমন? কি এমন কারন,যার জন্য আপনার আসল নাম তাজীনকে বলেননি? আর বেছে বেছে ডক্টর সজল মুফতাহিরের নামই কেনো ব্যবহার করছেন ওর সামনে? কেনো?

....

-শুধু ভুল নামে থেমে থাকেননি আপনি। নিজেকে লুকোতে তাজীনের কাছে এমন ছবি দিয়েছিলেন,যাতে আপনাকে চিনতে যে কারো সময় লেগে যায়। আফটার অল,সাড়ে চার বছর পেরিয়ে গেছে। তাইনা ডক্টর সুমন?

সুমন শক্তচোখে তাকালো দোয়ার দিকে। ঠান্ডা গলায় বললো,

-আমার যা খুশি,আমি তাই করবো! দ্যাটস্ নান অফ ইউর বিজনেস।

দোয়া এবার চেচিয়ে বলে উঠলো,

-ইটস্ টোটালি অফ মাই বিজনেস! শি ইজ মাই বেস্টফ্রেন্ড! আই ক্যান ডু ইচ এন্ড এভ্রিথিং ফর হার! এন্ড ডোন্ট ইউ‌ ডেয়ার টু মেক হার ক্রাই ডক্টর সুমন! ডোন্ট ইউ ডেয়ার!

দোয়ার উচু গলা শুনে কিছুক্ষন বিস্ময়ে তাকিয়ে রইলো সুমন। মেয়েটা তাজীনের জন্য বেশ অনেকটাই সেন্সিটিভ। কিন্তু ওর উপর রাগের কারনগুলো শুধুই তাজীন কি না তা দেখতেই‌ এখানে এসেছে ও। সুমন বললো,

-তা আমার পরিচয় নিয়ে এতোটা চিন্তিত? নিজের পুরো পরিচয়টা দাওনি কেনো তাজীনকে?

...

-টেল মি ওয়ান থিং দোয়া? এখানে কেউই কি জানে তোমার পুরো পরিচয়?

....

-চুপ করে গেলে যে? একচুয়ালি চুপ করে থাকা,লুকোনোটাই উচিত তোমার। কাউকে বলার মতো পরিচয়টা কি আদৌও আছে তোমার? আই ডোন্ট থিংক সো!

দোয়া গুটিয়ে গেলো। চুপচাপ মাথা নিচু করে রইলো। সুমন তীক্ষ্ম চোখে তাকিয়ে থেকে দুপা এগোলো ওর দিকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললো,

-কিভাবে বলবে দোয়া? কিভাবে বলবে সবাইকে তোমার পুরো পরিচয়? কিভাবে বলবে তুমিই সেই সাফাত রওশনের মেয়ে,যার ফর্মুলায় বানানো এন্টিডোড আট আটটে তরতরে জীবন কেড়ে নিয়েছিলো। তার একটা ভুল এক্সপেরিমেন্টের ফল হিসেবে জীবন দিতে হয়েছিলো আটটে নিস্পাপ শিশুকে। যার ফর্মুলা বায়োমেডির মতো রিসার্চ ইনস্টিটিউটের নামে কালি লেপে লেপে দিয়েছিলো। যার রিসার্চ ওই আটটে বাচ্চা...

-থামুন ডক্টর সুমন! প্লিজ থামুন! আর বলবেন না প্লিজ! দয়া করুন আমাকে! দয়া করুন!

ফুপিয়ে কেদে দিলো দোয়া। সহ্য হচ্ছিলো না ওর বাবার বিরুদ্ধে এতোবড় তিক্ত অপবাদগুলো! এতোগুলো দিন পালিয়ে বেরিয়েছে এ সবকিছু থেকে। আবার গুমড়ে গুমড়ে মরেছে বাবার উপর দেওয়া এই অপবাদ মেটাতে পারিনি বলে। তার নাম আসলে আজও লোকে ঘৃনায় ছি ছি করে,অবজ্ঞা করে। সেটা যে সহ্য হয় না দোয়ার। সুমন সরে দাড়িয়ে বললো,

-ভুল কিছু বললাম দোয়া?

-চলে যান এখান থেকে।

-সুমন সবেই তো এলো। এখনই চলে কেনো যাবে ও দোয়া?

মায়ের গলা শুনে চোখের জল মুছে দাতে দাত চেপে দাড়ালো দোয়া। ওড়না মুঠো করে রেখেছে দু হাতে। সালমা বেগম এসে আগে দোয়ার চোখমুখ পর্যবেক্ষন করলেন। পুরোনো হারিয়ে যাওয়া কিছু হঠাৎই পেয়ে গেলে খুশির কান্না তো বইবেই,অভিমানে ফিরিয়ে তো দেবেই,এমনটা ভেবে মেয়েকে আর কিছু বললেন না উনি। সুমন বললো,

-না আন্টি। আজ আসি। আজকে আর দেরি করবো না।

-তা কেনো সুমন? এতোদিন পর...

-ডক্টর সুমনের বিয়ে ঠিক হয়ে গেছে মা।

স্তব্ধ হয়ে গেলেন সালমা বেগম। সুমন মুচকি হাসলো। মায়ের ভ্রম ভাঙাতে সোজা কথা বলে দিলো দোয়া,বুঝতে বাকি রইলো না সুমনের। ক্ষুদ্রশ্বাস ছাড়লো দোয়া। বাবার মতো ওর মাও যে মানুষটাকে এতো ভালো ভেবে আপন করে নিতে উদ্যত,অঙ্কুরেই সেই পথ আগলে দাড়ানোটা উচিত মনে হয়েছে ওর। তাছাড়াও,সুমনকে নিয়ে ওর মায়ের ভাবনার মতো ভাবনা কোনোদিনই ছিলো না ওর। এখন ওর আসল রুপটা জেনেশুনে তো আরও নয়! এমনকি তাজীনের সাথেও কোনো অন্যায় হতে দেবে না ও! যা কিছু হয়ে যাক না কেনো! সালমা বেগম বললেন,

-ত্ তোমার বিয়ে সুমন?

-জ্বী আন্টি। সামনের মাসেই। শিল্পপতি জাফর আহমেদের একমাত্র মেয়ে,তাজীন আহমেদের সাথে।

তাজীনের নাম দোয়ার কাছে শুনেছিলেন সালমা বেগম। বুঝলেন,তারমানে ওখান থেকেই সুমন দোয়াকে চিনেছে। মলিন হাসলেন উনি। বললেন,

-দোয়া রইলো বাবা। সুখী হও।

-জ্বী ধন্যবাদ।

-দোয়া? সুমনকে সদর দরজায় এগিয়ে দিয়ে আয়?

দোয়া মাথা নাড়লো। সালমা বেগম চলে আসলেন ওখান থেকে। সুমন নিশ্চিন্ত আওয়াজে বললো,

-শোনো দোয়া,যেমন আছো,তেমনই থাকো। তাজীন আর আমার মাঝে এসো না! তোমার বান্ধবী বেশ অনেকটাই জরিয়ে গেছে আমার সাথে। ভালোবাসে আমাকে। তাই আমার পরিচয় ঠিকভুল বোঝাতে গিয়ে ওর মনটা ভেঙে দিও না। তাছাড়া তাতে তোমার পরিচয়টাও যে আর লুকোতে পারবে না সে দিকটা ভেবে রেখো। ঘৃনায় মুখ ফিরিয়ে নেবে সবাই তোমার থেকে। যখন জানবে,তোমার বাবা এতোবড় একজন কুখ্যাত ব্যক্তি। হি ওয়াজ আ মার্ডারার! একজন খুনি!

হনহনিয়ে বেরিয়ে গেলো সুমন। দোয়া পথর হয়ে দাড়িয়ে রইলো। শুধুমাত্র ভুল পরিচয়ে তাজীনকে ঠকাচ্ছে,এমনটা হলেই সুমনকে ছেড়ে দিতো না ও। উপরন্তু সুমনের সব কুকীর্তির হিসেব আছে ওর কাছে। ওর মতো লোকের সাথে তাজীনকে আর জড়াতে দেবে না ও। কিছুতেই না। তাতে যদি নিজের অন্ধকার অতীতের মুখোমুখি হতে হয়,তাতেও রাজি ও। শক্তহাতে চোখ মুছে, নিজেকে বুঝিয়ে পা বাড়ালো দোয়া। উদ্দেশ্য,আরাবের সাথে দেখা করা।

#চলবে...

[ আসসালামু আলাইকুম রিডার্স,
গত পর্বে অনেকবড় পর্ব দিয়ে আমি সবরকমভাবে বোঝানোর চেষ্টা করেছি,সুমন,মুফতাহির দুটো আলাদা মানুষ। তারপরেও হয়তো কোনো কারনে বুঝিয়ে উঠতে পারিনি অনেককেই। আমার লেখনীর দোষ। ভাষা ব্যবহারে আরো সচেষ্ট হওয়া উচিত ছিলো হয়তোবা। আমি ক্ষমাপ্রার্থী।
আর যারা বলেছেন,আগেপরে মিল খুজে পাচ্ছেন না,তাদের বলবো আরো একবার পুরো গল্পটা পড়ে নিতে। কোনো অংশেই এমন কোনো কথা ছিলো না,মুফতাহিরই তাজীনের ফিয়ন্সে। উল্টো তৌফিকার বাসায় ছবি দেখা নিয়ে বিয়টাতে আমি আরো ইঙ্গিত দিয়েছিলাম,ওরা আলাদা মানুষ। যেটুকো নিয়ে আপনারা কনফিউজড্ তা গল্পে সম্পর্কিত কি না আগামী পর্বগুলোতে পেয়ে যাবেন আশা করি।
আজকের পর্ব আরো বড় করে দিতাম। কিন্তু নোট লিখতেই সময় পার। রাতে আরেকটা পর্ব দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 23 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন