ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 38

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৩৯

ভার্সিটি থেকে ফিরে সদর দরজার সামনে বড়বড় দুটো গাড়ি দেখে কপাল কুচকে এলো দোয়ার। এতোবড় বড় দু দুটো গাড়ি নিয়ে এদিকে আসার মতো কেউ আছে বলে মনে পরছে না ওর। রাস্তার পাশে মোটামুটি পাশের বাসার আন্টিরা সারি ধরে দাড়িয়ে থেকে মুখার্জীবাড়ির ভেতরে উকিঝুকি দিচ্ছে। দোয়াকে দেখে বলাবলি বাড়লো তাদের। কারনটা ওর পিত্যৃপরিচয় ভেবে ক্ষুদ্রশ্বাস ফেললো দোয়া। গাড়িদুটোর দিকে তাকিয়েই এগোতে লাগলো ও। বাড়ির ভেতর ঢুকতেই খাবারের ঘ্রান নাকে এসে লাগলো ওর। ঘাড় ঘুড়িয়ে দেখতে পেলো উঠোনের এককোনে মেসের চারপাঁচজন ছেলে মিলে রান্না বসিয়েছে। এরা কাজ ছেড়ে রান্নায় কেনো? চিন্তায় কপালে ভাজ পরলো দোয়ার। আশেপাশে তাকালো ভালো করে। উপরতলা থেকে আওয়াজ আসছে,নিচে সবাই ব্যস্ত,অরুনাভ মুখার্জী ফোনে কাউকে মিষ্টি পাঠানো নিয়ে হাক ছাড়ছেন,মুখার্জীবাড়ি কেমন একটা উৎসবে গমগম করছে যেনো। ওকে দেখে তন্নি-তৃষা দৌড়ে আসলো। তন্নি বললো,

-দোয়াপু? এখনো এভাবে দাড়িয়ে আছো? চলো চলো,চেন্জ করে নেবে চলো!

ওকে টেনে নিয়ে যাচ্ছিলো দুজন। দোয়া থেমে গিয়ে বললো,

-চেন্জ করার জন্য আমাকে টানছিস কেনো? যাচ্ছি তো ঘরে।

-তোমার ঘরে তো যাওয়া যাবে না! চলো আমাদের ঘরে চলো!

তৃষার কথায় কপাল আরো কুচকে এলো দোয়ার। তন্নির দিকে তাকিয়ে ভারী গলায় বললো,

-কি হচ্ছে রে এ বাড়িতে তন্নি?

তন্নি একটা শুকনো ঢোক গিললো। যাই কিছু হয়ে যাক,দোয়াকে ওরা দুজনেই যথেষ্ট ভয় পায়। আমতা আমতা করতে করতে বললো,

-ওই আসলে...

-আরাব ভাইয়ার বাসা থেকে ওর পরিবারের সবাই এসেছে,তোমাদের বিয়ের পাকাকথা বলতে।

স্বস্তিকের কথায় পেছন ফিরলো দোয়া। নিমিষেই অস্বস্তিতে পরে গেলো ও। আরাব এভাবে হুট করে ওর বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে,ধারনায় ছিলো না ওর। চোখ বন্ধ করে রইলো খানিকক্ষন। আশেপাশে চোরের মতো তাকালো আরেকবার। সবাই যার যার মতো ব্যস্ত। আরাবদের না জানিয়ে আসার কোনো লক্ষন নেই ওদের মাঝে। স্বস্তিক আবারো বললো,

-আমরা আগে থেকেই জানতাম আজ আসবে ওরা। শুধু তোমাকেই জানাই নি।

চোখ বন্ধ রেখেই শ্বাস ফেললো দোয়া। এটাই আরাব! এটার ওর কাজের ধরন! সরু চোখে তাকিয়ে রইলো তন্নি স্বস্তিকের দিকে। মনেমনে কয়েকটা গালিও দিলো। চেয়েছিলো দোয়াকে কিছুই বলবে না। কিন্তু এই লোক সবটা বলে দিলো। স্বস্তিক দোয়ার দিকে এগিয়ে ওর সামনে একটা ব্যাগ তুলে ধরে বললো,

-দিভাই? আমার তো বড় বোন নেই,যদি তোমাকে বড়দিদি ভেবে কিছু দেই,নেবে না এই ছোট ভাইটার কাছ থেকে?

দোয়ার চোখ ভরে উঠলো। এ কয়দিনে স্বস্তিক অনেকটাই মিশে গেছে চিলেকোঠার সবার সাথে। দু একসময় তন্নির সাথে ঝগড়া ব্যাতিত মেসের ছেলেগুলো ফিরলে বসে আড্ডা দেওয়া,মা দিয়ানের সাথে আড্ডা এসবে বেশ ভালোমতোই মানিয়ে নিয়েছে বিদেশী ধারায় বড় হওয়া ছেলেটা। অরুনাভ মুখার্জী কোমড়ে গামছা বেধে চুলোর কাছে দাড়িয়ে ছিলেন। ডাক ছেড়ে বললেন,

-তৃষা? দোয়াকে নিয়ে উপরে যা তো তাড়াতাড়ি! সবাই এসে গেছে। অপেক্ষা করছে ওর জন্য!

ধ্যান ভাঙলো দোয়ার। স্বস্তিকের কাছ থেকে ব্যাগটা নিলো ও। বললো,

-আজ থেকে আমার আরো একটা ভাই হলো। দিভাইকে এতোটা ভালোবাসো,দিভাই আর তোমাকে বিদেশে ফিরতে দিচ্ছে না কিন্তু!

স্বস্তিক হাসলো। তৃষা দোয়াকে নিয়ে উপরে চলে গেলো। মাথা নিচু করে পা বাড়ালো দোয়া। তন্নি পুরোটা সময় সরু চোখে তাকিয়ে ছিলো স্বস্তিকের দিকে। দোয়ারা চলে যেতেই ও খিচে উঠে বললো,

-আরাব ভাইয়ারা এসেছে এটা দোয়াপুকে বলা খুব দরকার ছিলো?

বিরক্তিতে তাকালো স্বস্তিক। বললো,

-তো আপনি কি চাচ্ছিলেন?

-দোয়াপুকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম।এই আপনি নামক বিলেতি কদুর জন্য হলো না!

-হোয়াট ননসেন্স? আমি বিলেতি কদু?

-তো কি বলবো? ইশ! ভেবেছিলাম দোয়াপুকে সাজিয়ে আরাব ভাইয়ার সামনে নিয়ে গিয়ে দাড় করাবো। আরাব ভাইয়াকে দেখে স্তব্ধ হয়ে যাবে ও একদম! তা না,আপনি মুখফোটা বাদরটা সব বলে দিলেন?

-হেই! কিসব বলছো তুমি?

-ভুলটা কি বললাম? আপনি সবটা কেনো বলে দিলেন দোয়াপুকে?

-কজ আ'ম নট পিওর লেইম লাইক ইউ!

তন্নি রুশে উঠলো যেনো। একপা এগিয়ে বললো,

-কিইই? আপনি আমাকে লেইম বললেন?

-না তো! পিওর লেইম বললাম আপনাকে! পি ওর লেইইইম! একজনের বিয়ে,আর ইনি বলছে তাকে না জানিয়ে বরপক্ষের সামনে নিয়ে যাবে! আর দোয়া দিভাই যে মেয়ে,ও জিজ্ঞাসা তো করতোই,বাড়িতে কি উপলক্ষে এতো রান্নাবান্না হচ্ছে! অকারনে সাজার মেয়ে ও না,এটা জানেন না আপনি? তারপরও ওকে না জানিয়ে,সাজিয়ে ও বাড়ির সবার সামনে নিয়ে যাওয়ার মতো লেইম প্লানিং হয়তো আপনার দ্বারাই সম্ভব! হ্যাটস্ অফ!

তন্নিকে ইচ্ছামতো বলে 'বাবা,মিষ্টি আমি আনতে যাচ্ছি' বলে বেরিয়ে গেলো স্বস্তিক। রাগে পা ছুড়ে উপরে আসলো তন্নি। স্বস্তিকের দেওয়া শাড়িটা পরে বিছানায় বসে আছে দোয়া। নীল শাড়িটাতে বেশ মানিয়েছে ওকে। তৃষা কয়েকটা সাজগোজের জিনিস বের করেছে। দোয়া সেদিকেই তাকিয়ে। যেই দোয়া প্রসাধনী গায়ে লাগানো তো দুর,চোখ মেলে দেখতোও না,আজ সেই‌ দোয়াই একধ্যানে সেগুলোর তাকিয়ে। চোখজোড়ায় যেনো সম্মতি,আজ সাজাও আমাকে। সে প্রেমিকপুরুষের চোখ যেনো আমাতেই আবদ্ধ থাকতে বাধ্য হয়। তন্নি এগোলো। একজোড়া ঝুমকো সবে পরাতে যাবে,দোয়া ওর হার ওর হাত ধরে থামিয়ে দিয়ে বললো,

-সে যে আমায় সাধারন বেশেই ভালোবাসে তন্নি।

-একটু ভুল বললে দোয়াপু। তোমায় ভালোবাসে। তা তুমি যে বেশেই থাকো না কেনো। তো‌মাকেই ভালোবাসে আরাব ভাইয়া। আজকের এটুকো সাজ তো সাজা উচিত তোমার দোয়াপু। মানুষটা তার পৃথিবীকে তোমার পৃথিবীর সাথে জুড়তে এসেছে। তুমি এটুকো পারবে না?

দোয়া আর বাধা দিলো না। সাজ বলতে দোয়ার ওই কানে ঝুমকা আর ঠোটে লিপস্টিক দিয়ে দিলো তন্নি। ছাড়া কোকড়ানো চুলগুলো ছড়িয়ে দিলো পিঠজুড়ে। ওকে দাড় করালো। ছোট আয়নাটা সামনে ধরে বললো,

-দেখো তো,কেমন লাগছে?

আয়নার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকালো দোয়া। শাড়িটা পরেই নিজের কাছেই নিজেকে কোনো রাজ্য ফিরে পাওয়া রাজকন্যার মতো লাগছে। মনেমনে কয়েকবার নিজেকে প্রশ্ন করলো ও,সত্যিই তা নয় কি? ওর সবচেয়ে বড় চাওয়া,ওর বাবার নির্দোষ হওয়ার প্রমান আরাব দিয়েছে ওর জীবনে। ওর বাবা নিজের সম্মান ফিরে পেয়েছে। হোক তা মৃত্যুর এতোগুলো বছর পর। তবুও,পেয়েছে তো! দিয়ান এসে বললো,

-আপুনি? ও ঘরে দেখ গিয়ে! তোর স্টুডেন্ট আমার বই নিয়ে বলছে আর ফেরত দেবে না!

হেসে দিলো তন্নি তৃষা। সালমা বেগম ঘরে ঢুকলেন। চোখের কোনে থাকা আনন্দঅশ্রু মুছে বললেন,

-ওকে নিয়ে চল তন্নি।

এগিয়ে এসে মায়ের হাত ধরলো দোয়া। কিছু বলার আগেই সালমা বেগম বললেন,

-আজ আমাদের নিয়ে কোনো কথা বলিস না দোয়া। আজ শুধু তোকে নিয়ে কথা হোক। আরাবকে নিয়ে কথা হোক। আমি শুধু এটুকোই চাই।

দোয়া চুপ রইলো। তন্নি তৃষা দুজনে মিলে ওকে পাশের ঘরে নিয়ে আসলো। ঘরভর্তি মানুষের উপস্থিতি মাথা নিচু রেখেই টের পেলো দোয়া। দুজন পুরুষের একজন মোবাইলে ব্যস্ত। আরকেজনকে ঠিক বুঝে উঠতে পারলো না। তবে যে অনুভুতি সবার আগে ওর মন তোলপাড় করে দিয়ে গেছে,তা ছিলো জানালার ধারে উল্টোপাশ হয়ে দাড়িয়ে থাকা নীল শার্ট পরিহিত এক অবয়ব। ওটা আরাব। তৌফিকা এগিয়ে এসে ওকে বসিয়ে দিয়ে বললো,

-মাশাল্লাহ্! কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে দোয়া!

টুইঙ্কেল দৌড়ে এসে দোয়ার কোলে পিঠ ঠেকিয়ে‌ বললো,

-উইশমামকে আজ রংধনুতে নিয়ে যাবো আম্মু?

-না টুইঙ্কেল। আজ না। তবে কবে নিয়ে যাবো,সেটা ঠিক করতেই এসেছি আজ।

দোয়া পাশে তাকলো। মিসেস ওয়াহিদ ওর পাশে এসে বসেছেন। দোয়া ঘাড় ঘুরাতেই উনি ওর থুতনি ধরে বললেন,

-মাশাল্লাহ্! কেমন আছো মা?

-জ্বী আলহামদুলিল্লাহ ভালো। আপনি?

-তোমাকে দেখে ভালোর অন্য পর্যায়েই চলে গেলাম।

দোয়া মাথা নিচু করে নিলো। মোবাইলে ব্যস্ত থাকা ভদ্রলোককে বেরিয়ে যেতে দেখলো ও। টুইঙ্কেলের সাথে কথা বলতে বলতেই শুনতে পেলো,

-মেয়ের বিয়েটা কি এখান থেকেই দেবেন মিসেস রওশন?

তৌফিক ওয়াহিদের কথায় একপলক ভেতরে তাকালেন সালমা বেগম। নিচু স্বরে বললেন,

-কেনো মিস্টার ওয়াহিদ? আমরা তো এখানকারই বাসিন্দা। দোয়ার বিয়েটা তাই এখান থেকেই হবে। যেমনটা আপনারা প্রস্তাব নিয়ে এই চিলেকোঠাতেই এসেছেন,তেমনটা বরযাত্রীও এই‌ চিলেকোঠাতেই আসবে না হয়?

মায়ের জবাবে খুশি হলো দোয়া। পরপরই আরাবের কন্ঠে শুনতে পেলো,

-এন্ড ইউ নো হোয়াট বাবা? তোমার অফিসের সব বড়বড় কলিগ,তোমার আত্মীয়স্বজন সব যারা আছে,আমার বিয়ের বরযাত্রী হয়ে এই বেরঙ চিলেকোঠাতেই কবজি ডুবিয়ে বিয়ের ভোজ খেয়ে যাবে। দেখে নিও।

ছেলের কথায় আর একদন্ড দাড়ালেন না তৌফিক ওয়াহিদ। বেরিয়ে আসলেন ওখান থেকে। মুফতাহির এতোক্ষন সবটা মুখ বুজে সয়ে নিলেও আর থাকলো না। একই গাড়িতে চলে গেলো ওউ। আরাব সালমা বেগমের সামনে এসে বললো,

-আপনার অনুমতি থাকলে আংটিবদলটা হয়ে যাক আন্টি?

মাথা উপরনিচ করলেন সালমা বেগম। আরাব সোজা এসে দোয়ার সামনে দাড়ালো। হাত বাড়ালো দোয়ার হাত ধরবে বলে। দোয়া নির্বোধভাবে মানুষদুটোর চলে যাওয়া দেখছিলো। তৌফিকা বললো,

-সম্পর্কের শুরুতেই মিথ্যে চাইনা দোয়া। বাস্তবতা এটাই,আমার বাবা,বর দুজনেই টাকার বাইরে কিছু চেনে না। তোমার ওদেরকে এভাবেই মানিয়ে নিতে হবে। কিন্তু ওইযে,আরাব ভালোবাসে তোমাকে। তুমি ভালোবাসো আরাবকে। এই ভালোবাসা শব্দটাকে সম্মান করো দোয়া। তৃতীয় পক্ষকে এর মাঝে ঢুকতে দিও না।

মিসেস ওয়াহিদ দোয়ার কাধে হাত রেখে বললেন,

-আমি বলছি তোকে,তুই রংধনুতে গেলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। এসব নিয়ে একদম ভাবিস না মা!

সবার দিকে তাকিয়ে আরাবের দিকে এতোক্ষনে তাকালো দোয়া। ওর সেই তৃপ্তির হাসি। ওই হাসির দিকে তাকিয়ে থেকে হাত বারিয়ে দিলো দোয়া। আরাব মুচকি হেসে আংটি পরিয়ে দিলো ওর হাতে। তারপর সালমা বেগম মেয়ের হাতে আংটি দিয়ে ইশারা করলেন আরাবকে পরিয়ে দিতে। মাথা নিচু করে আংটি পরিয়ে দিলো আরাবকে।
আংটিবদল শেষে তৌফিকা,দিয়ান,তন্নি,তৃষার ঘরেই কথা বলছিলো। মিসেস ওয়াহিদ সালমা বেগমের সাথে কথা বলছিলেন বারান্দায়। দোয়া নিজের ঘরে মাথা নিচু করে দাড়িয়ে। ওর ঠিক সামনেই জানালার ধারে দেয়ালে এক পা উচিয়ে পিঠ ঠেকিয়ে আরাব দাড়িয়ে আছে। ওদের কথা বলার জন্য একা ছেড়েছে সবাই এ ঘরে। শুধু টুইঙ্কেল আছে ওদের সাথে। ঘরের এটা ওটা নেড়েচেড়ে দেখছে আর লাফাচ্ছে ও। অনেকটা সময় হলো ওভাবেই দাড়িয়ে আরাব। দোয়া মাথা তুলেই তাকায়নি এখনো। বাহাতের আংটিটা ডানহাতে সমানে ঘুরিয়ে চলেছে নিচদিক তাকিয়ে। আরাবের কোনো হেলদোল নেই। একটা শুকনো ঢোক গিলে ধীর গলায় বললো,

-ব্ বাইরে যাই?

আরাব সোজা হয়ে দাড়িয়ে শার্টের গুটানো হাতাটা ঠিক করতে লাগলো। দোয়া নিজেও নড়েচড়ে দাড়ালো। আরাব একপা এগিয়ে আবারো চুপচাপ দাড়িয়ে তাকিয়ে রইলো ওর দিকে। দোয়া একরাশ অস্বস্তি নিয়ে বললো,

-ব্ বলছিলাম যে...

কিছু বলে ওঠার আগেই একহাতে ওর কোমড় জরিয়ে ধরলো আরাব। দোয়া বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। বুকের দিকটায় হাত রেখে কোনোমতে দুরুত্ব গুজে দেওয়ার চেষ্টা করলো। আরাব একহাতে ওর কপালের চুলগুলো কানে গুজে দিয়ে বললো,

-চোখ ফেরানো দায় আমার।

চোখ নামিয়ে নিলো দোয়া। আরাব ওর গালে হাত রেখে আলতো করে ঠোট ছোয়ালো ওর কপালে। দোয়া খামচে ধরলো ওর শার্ট। টুইঙ্কেল এরমধ্যেই চেচিয়ে বলে উঠলো,

-আরাব মামা? এখানেই আমাকে ছেড়ে উইশমামকে কিসি দিচ্ছো? উইশমাম রংধনুতে গেলে আমার কি হবে তাহলে?

#চলবে...

[ রিচেইক হয়নি। ভুলগুলো বুঝে নেবেন প্লিজ। হ্যাপি রিডিং♥
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 38 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন