#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪০
পুলিশস্টেশনে শান্তভাবে বসে আছে মুফতাহির। শার্টের উপরের বোতামটা খোলা,চুল এলোমেলো। ওর দৃষ্টি টেবিলে থাকা পেপারওয়েটে স্থির। অফিসার বললো,
-আমরা এখনো সুমনের কোনো খোজ পাইনি স্যার।
ভাষাহীনভাবে তাকালো মুফতাহির। অফিসার ওর চাওনি দেখেই সামনে থাকা একটার পর একটা ফাইল দেখতে লাগলো। একসময় ফাইলগুলো রেখে বলে উঠলো,
-স্ সরি স্যার। ডক্টর সুমনের এগেইনিস্টে করা কেসের সবরকমের প্রমান কোর্টে পেশ করা হয়ে গেছে। নাও উই ক্যান ডু নাথিং।
আবারো চোখ তুলে তাকালো মুফতাহির। ওর চোখ রক্তবর্ন হয়ে আছে। ধীর গলায় বললো,
-ইউ উইল হ্যাভ টু ডু সামথিং অফিসার। ইউ উইল হ্যাভ টু।
-উই কান্ট ডক্টর! সাদাত রওশনের মেয়ে সব প্রমান কোর্টে জমা দিয়েছে। রাষ্ট্রপক্ষ ওর সাপোর্টে। আমাদের করার আর কিছুই নেই!
-বাট আপনি আমার সাপোর্টে। আর ইনভেস্টিগেশনটা আপনার আন্ডারে হচ্ছে অফিসার ।
-বাট ডক্টর মুফতাহির...
মুফতাহির ফুসে উঠে কলার চেপে ধরলো অফিসারের। দাতে দাত চেপে বললো,
-আই ওয়ান্ট রেজাল্ট অফিসার! আই ওয়ান্ট রেজাল্ট! আই এম নট হেয়ার টু হেয়ার ইউর বাট! গট ইট?
অফিসার ঘাবড়ে গেলো অনেকটাই। ওকে ছেড়ে দিয়ে শার্টটা টেনে আবারো বসলো মুফতাহির। অফিসার কলার টেনেটুনে ঠিক করে গলা ঝেরে বললো,
-দ্ দুটো ঘটনার প্রেক্ষিতে ডক্টর সুমনকে নির্দোষ প্রমান করা যেতে পারে ডক্টর।
-ইয়েস। কাম টু দ্যা পয়েন্ট অফিসার।
অফিসার ইতস্তত করতে করতে বললেন,
-প্রথমত,যদি কোনোভাবে সাফাত রওশনের মেয়ে তাকওয়াতুল দোয়া নিজে থেকে কেইসটা উইথড্রো করে। তবে এমনটা হওয়ার কোনো কারন দেখছি না।
মুফতাহির পেপারওয়েটটা নিয়ে ঘুরাতে ঘুরাতে বললো,
-আর দ্বিতীয়ত?
-সাফাত রওশনের রেখে যাওয়া আসল ফর্মুলায় মেবি নতুনকরে এক্সপেরিমেন্ট কন্টিনিউ করা হচ্ছে ডক্টর মুফতাহির। যদি এই এক্সপেরিমেন্টে তৈরী করা এন্টিডোডও আগেরবারের মতো ক্ষতিকর বলে প্রমান করা যায়,তাহলে...
-তাহলে?
-তাহলে যুক্তি দেখানো যেতে পারে,পাঁচবছর আগে ডক্টর সুমনের দেওয়া রিপোর্টে কোনো ভুল ছিলো না। যেকোনো চৌকস লয়ার গ্রান্ট করলেই ডক্টর সুমনকে নির্দোষ প্রমান করা যেতে পারে।
মুফতাহির থামলো। কিছুটা আরামে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করেবললো,
-লয়ার কোথায় পাবো এমন?
-লয়ার তো পেয়ে যাবেন। কিন্তু বিষয়টা হলো...
-বিষয়টা কি?
-বিষয়টা হলো আমরা এখনো জানি না এই এক্সপেরিমেন্ট কোথায় কন্টিনিউ করা হচ্ছে। বায়োমেডি তো বলে দিয়েছে,এমন রিস্কি এক্সপেরিমেন্ট তারা তাদের ল্যাবে এলাউ করবে না। আর এতোবড় এক্সপেরিমেন্ট করার মতো তেমন সাহসী স্পেশালিস্ট কে,তা ঠিক....
-ওটা তাহসানুল আরাব।
চোখ মেলে চোয়াল শক্ত করে বললো মুফতাহির। ঠিক তখনই ওর পেছন থেকে আওয়াজ এলো,
-জীজা জী নে মেরে নাম লিয়া,ইয়ে লো,মে হাজির!
দরজায় আরাবকে দেখে অফিসার দাড়িয়ে গেলো। ওর গলা শুনে শক্ত হয়ে বসে রইলো মুফতাহির। আরাব পকেটে হাত গুজে এগিয়ে আসলো ওর দিকে। অফিসারের দিকে তাকিয়ে বললো,
-বি সিটেট অফিসার। কে জানে,ওই সিটটা আর ঠিক কতো সেকেন্ড আপনার নামে স্থায়ী হয়!
শুকনো ঢোক গিললো অফিসার। আরাব মুচকি হেসে টেবিলে পরে থাকা ফাইলগুলো নাড়াচাড়া করলো। তারপর ঘাড় বাকিয়ে বললো,
-এতো বড় বড় সব অফিসার থাকতে,সাফাত রওশনের মতো বড় মাপের সাইন্টিস্টের কেইসের ফাইল আপনার টেবিলে জায়গা করে নিলো অফিসার, উয়াইরড্ না?
মুফতাহির ওভাবেই চুপচাপ বসে। কথাটা আরাব বলার আগেই ওর ভাবা উচিত ছিলো। আরাব হাতের ইশারায় অফিসারকে বসতে বললো। তারপর মুফতাহিরের পাশের চেয়ারটা সরিয়ে ওর চেয়ার নিজের দিকে ঘুরিয়ে নিলো। চেয়ারের দু হাতলের উপর হাত রেখে ঝুকে দাড়িয়ে বললো,
-কি ব্যাপার জীজা জী? শোকে কাতর? নাকি শকে পাথর?
-কি বলছো এসব আরাব?
-বুঝতে পারছো না? ওকে লিভ ইট। এটা বলো,থানায় এসেছিলে কেনো? নিখোজ কারো জন্য ডায়রি করতে?
আর চুপ থাকতে পারলো না মুফতাহির। চোখ তুলে তাকালো ও আরাবের দিকে। রাগে কাপছে ও। বললো,
-সুমন কোথায়?
আরাব শব্দ করে হেসে দিলো। হাতে তালি বাজিয়ে বাজিয়ে ঘর কাপিয়ে হাসলো ও। উপস্থিত দুজনে ভ্রু কুচকে তাকিয়ে রইলো ওর দিকে। একসময় ছুটে এসে আরাব আবারো ওভাবেই দাড়ালো মুফতাহিরের চেয়ার ধরে। দাতে দাত চেপে বললো,
-চিন্তা হচ্ছে মুফতাহির? কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে ভাইয়ের কথা মনে পরে?
আরাবের চোখ ছলছল করছে। মুফতাহির শ্বাস আটকে রেখে বললো,
-কোথায় রেখেছো ওকে আরাব?
আরাব উঠে গিয়ে পাশের বেঞ্চটাতে লাথি মারলো। পরে গেলো ওটা নিচে। আরাব চেচিয়ে বললো,
-জাহান্নামে পাঠিয়ে দিয়েছি ওকে! জাহান্নামে!
চোখ বন্ধ করে রইলো মুফতাহির। আরাব বললো,
-আর কতোদিন কতোভাবে দুই ভাই মিলে কতোজনকে ঠকাতে চেয়েছিলে তোমরা? কতোভাবে?
...
-কি ভেবেছিলে তুমি মুফতাহির? কি ভেবেছিলে? সুমনের পুরো নাম যে ডক্টর সুমন মুফতাহির,এটা কোনোদিনও চোখে পরবে না আমার? কোনোদিনও না? এটাই ভেবেছিলে?
....
-দেন টুডে আই প্রুভ ইট টু ইউ,ইউ আর এবসুলিউটলি রং! জেনে গেছি আমি সুমনের আসল পরিচয়! জেনে গেছি তোমার আসল পরিচয়! সেদিনই জেনে গেছি,যেদিন তাজীনের পরিবারের কাছে সুমনের দেওয়া তোমার পরিচয়ের সব কাগজপত্র দেখতে পাই। অবশ্যই ওগুলো তুমি না দিলে সুমন তাজীনকে দিতে পারতো না! ভাগ্যিস সেদিন দোয়া তাজীনের সাথে ওই ঠকবাজটার ঘটনার কথা বলেছিলো!
...
-পাঁচ পাঁচটে বছর সুমনকে ফলো করেছি মুফতাহির। কোনো লিংক পাইনি তোমার সাথে। যদি পেতাম...যদি পেতাম,তাহলে আমার বোনের জীবনটা এভাবে নষ্ট হতে দিতাম না আমি! কোনোদিনও না!
....
-আমার বোনের জীবন,তাজীনের জীবন,দোয়াদের পুরো পরিবার,ওই আটটে নিস্পাপ শিশুর প্রান! টাকার লোভে দুই ভাই মিলে এতোগুলো জীবন শেষ করে দিলে মুফতাহির? তুমি না ডাক্তার? তোমার দায়িত্ব না জীবন বাচানো? কি করে পারলে তুমি মুফতাহির? কি করে? শুধুই টাকা পাবে বলে? শুধুই টাকা পাবে বলে রওশন স্যারকে ফাসাতে নিজের ভাইয়ের সাথে প্লানিং করলে? আটটে শিশুকে মেরে ফেললে? ভাইকে দিয়ে তাজীনের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলে? রংধনু ইন্ডাস্ট্রিজের সবটা হাতিয়ে নেবে বলে আমার বোনকে প্রেমের নাটক করে বিয়ে করেছো তুমি! রংধনু ফার্মাকেমিক্যালসে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছো! তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম মুফতাহির! আর তুমি...তুমি আমার বোনকে এভাবে ঠকালে? কতো? কতো টাকার প্রয়োজন ছিলো তোমার? কতো টাকার? আমাকে বলতে পারতে! সব দিয়ে দিতাম আমি! সব! কিন্তু আমার বোনকে কেনো? কি দোষ ছিলো ওর? কি ক্ষতি করেছিলো ও তোমার? কি ক্ষতি করেছিলো? আন্সার মি!
মুফতাহির রাগ নিয়ে উঠে দাড়ালো। ও কিছু বলতে যাবে,তার আগেই ওর কলার মুঠো করে নিলো আরাব। শক্তভাবে বললো,
-হুশশশশ্! আর একটা কথাও নয় মুফতাহির। আর একটা শব্দও নয়! হ্যাঁ,তোমার ভাই সুমন আমার কাছে আছে। আর আমার কাছে মানেই দুনিয়ার জাহান্নাম। এখনো অবদি সম্মানের সাথে তুমি সম্বোধনে কথা বলছি তোমার সাথে। কারন এইটা বজায় রাখতে চাই আমি। আমার বোনের মুখে হাসি দেখতে চাই। কান খুলে শুনে রাখো মুফতাহির,যতোক্ষন না অবদি আমার বোন হাসছে,ততোক্ষন তোমার ভাই ছাড়া পাবে না। হ্যাঁ ছাড়া পেলেই ওর জেল। বাট ট্রাস্ট মি,জেলে ও আমার রাখা জায়গার চেয়ে বেশি ভালো থাকবে। অনেক বেশি পেইনে আছে তোমার ভাই। কি করবো? আমার বোনটাও যে সুখে নেই! তাই আগে আমার বোনের মুখে হাসি ফিরিয়ে আনার ব্যবস্থা করো জীজা,জী! ডু ইট!
ধাক্কা মেরে ওকে আবারো সিটে বসিয়ে দিলো আরাব। তীক্ষ্ম চোখে অফিসারের দিকে তাকিয়ে থেকে বললো,
-সীমার বাইরে যেতে নেই। সেখানে ব্লাকহোলের মতো থাকা কোনো অদৃশ্য শক্তির আপনাকে গ্রাস করতো দু সেকেন্ডও লাগবে না অফিসার। এন্ড গেইস হোয়াট? আপনার চারপাশে ব্লাকহোল আমি নিজহাতে তৈরী করে রেখেছি। সো,বি কেয়ারফুল!
আরাব বেরিয়ে গেলো। অফিসার কম্পিতকন্ঠে বললো,
-ড্ ডক্টর? এবার কি হবে? এ্ এ তো সবই জানে।
চেচিয়ে টেবিলের উপরে থাকা সমস্ত কাগজপত্র দুহাতে নিচে ফেলে দিলো মুফতাহির। ও সত্যিই জানে না এবার ঠিক কি হবে। ওর সব সত্যতা জানে আরাব। কিন্তু তৌফিকার জন্য কিছু বলতে পারছে না ওকে। আর তাই সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হেনেছে ওর। কিছু বললে,সেটা সুমনের উপর দিয়ে যাবে তা বেশ বুঝতে পারছে মুফতাহির। আরাবকে যতোদুর চেনে,একমাত্র ভাইয়ের অবস্থা কল্পনা করতেই শিওরে উঠলো ও।
•
ক্লাসে ঢুকতেই পরিচিত মুখগুলোর অদ্ভুত চাওনি দেখে কপাল কুচকে তাকিয়ে রইলো দোয়া। সেদিন নিউজে ওর বাবার নামের সাথে ওর নাম বলার পর সবার ব্যবহারে অনেক পরিবর্তন। যারা ওর কাছে এসে বসতো না,ওর দিক ফিরেও তাকাতো না,সবাই টুকিটাকি কথা বলা শুরু করেছে ওর পিত্যৃপরিচয় জেনে। তা বলে ও লক্ষনীয় কেউ হয়ে যাবে,এমনটা একদমই চায়নি ও। চুপচাপ সিটে বসে পরলো গিয়ে। তাজীন এসে সোজা ওর সামনে কান ধরে দাড়িয়ে বললো,
-সরি ইয়ার! আংটিবদলে যেতে পারিনি বলে।
দোয়া অভিমানী চেহারা করে অন্যদিক তাকালো। তাজীন এদিকওদিক তাকিয়ে দোয়ার কানে ফিসফিসিয়ে বললো,
-আরে নিরবকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। বুদ্ধুটাকে নিয়ে প্রথমবারের মতো রোমান্টিক স্পেসে ছিলাম ইয়ার!
দোয়া হেসে দিলো। নিরব তাজীনের সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে ভেবে খুশি হলো ও। অনেকটা সময় পর তাজীন বললো,
-জানিস দোয়া,নিরব অনেককথা বলছিলো রওশন আঙ্কেলকে নিয়ে। উনি কতোটা ডেডিকেটেড ছিলেন ল্যাবে,কতো ভালো বিহেভ করতেন সবার সাথে,এইসব।
দোয়া আর কিছুই বললো না। তাজীন বুঝলো ওর কথায় দোয়ার বাবার কথা মনে পরে গেছে। তাই চুপ রইলো। দোয়া ক্লাস শেষে গেইটে দাড়ালো বাসের জন্য। কিন্তু প্রতিদিনের শিডিউলের বাসটা আসছে না আজ। তাজীনকে নিরব এসে নিয়ে গেছে। কিছুক্ষন অপেক্ষা করতেই বাইক এসে থামলো ওর সামনে। চোখ বন্ধ করে শ্বাস ফেললো দোয়া। সামনের ব্যক্তিটি বলে উঠলো,
-আপনার ব্যক্তিগত চালক আর ব্যক্তিগত বাহন উপস্থিত ম্যাডাম!
দোয়া চোখ মেললো। তৎক্ষনাৎ চোখ টিপ দিলো আরাব। বড়বড় চোখে তাকিয়ে আশপাশ দেখে নিলো দোয়া। আরাব ইশারায় বুঝালো উঠে বসতে। দোয়া চোখ নামিয়ে কিছুটা ইতস্তত করতে লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওর হাত ধরে আংটিটা ঘুরিয়ে আরাব ওকে মনে করিয়ে দিলো,ওরা এনগেইজড্। মুচকি হেসে পেছনে উঠে বসলো দোয়া। পেছনে সিট ধরে বসেছে,দুরুত্ব রেখে। আরাব নিজেই ওর হাত নিজের বুকের কাছে নিয়ে বললো,
-এইখানটায় থাকতে চেয়েছিলে না? আমি তো পুরো আমাকে তোমার করে দিলাম দোয়া। আড়স্টতা না রেখে,আস্তেআস্তে আপন করে নাও? যাতে কোনো এক সময় একেবারে লজ্জায় পরতে না হয় তোমাকে! তোমার সব লাজুকতা একত্র হলে,আরাব যে নিজেকে সামলাতে পারবে না। একদমই না!
#চলবে...
[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]