ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 41

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪২

-দোয়ার বাবার তৈরী করা ফর্মুলার এন্টিডোড একমাত্র রংধনু গ্রুপই মার্কেটে লন্চ করবে। ওই ফর্মুলা সরাসরি রংধনু ফার্মাকেমিক্যালসে আনার ব্যবস্থা করো আরাব।

ফাইল দেখতে দেখতে বাসায় ঢুকছিলো আরাব। নিজের ঘরের দিকেই যাচ্ছিলো ও। কিন্তু বাবার কথা থেমে গেলো। তৌফিক ওয়াহিদ সোফায় বসে পেপার পড়ায় মগ্ন। আরাব মুচকি হেসে ফাইলটা বন্ধ করে এগিয়ে গেলো বাবার দিকে। বললো,

-বিজনেসে কি করে টপ করতে হয়,তা কেউ তোমার কাছ থেকে শিখুক।

তৌফিক ওয়াহিদ একপলক ছেলের দিকে তাকালেন। আবারো পেপারে মনোযোগ দিলেন উনি। আরাব বললো,

-রওশন স্যারের ফর্মুলা তো এখনো স্বীকৃতি পায়নি। ওটা সবে নতুন করে রিচেইক করা হচ্ছে। এতো আগে আগেই টোপ ফেলছো বাবা?

তৌফিক ওয়াহিদ নিজের মতো ব্যস্ত থেকেই বললেন,

-রিচেইকের দরকার নেই। মিস্টার ওয়াহিদের ফর্মুলা যে প্রতিবারের মতো কার্যকরী,সেটা আমি জানি।

-তবুও পাঁচবছর আগে নিউজে তার এগেনিস্টে প্রমান দেখে একমুহুর্তেই মেনে নিয়েছিলে সে ভুল এক্সপেরিমেন্ট করেছে।

-শুধুশুধু কথা কেনো বাড়াচ্ছো আরাব? যেটা বলা হলো,সেটা করো। কালেক্ট দ্যা ফর্মুলা বাই এনিহাউ।

-পারবো না!

শক্তকন্ঠে বললো আরাব। ওর আওয়াজে মাথা তুলে তাকালেন তৌফিক ওয়াহিদ। পেপারটা সামনের টি টেবিলে রেখে দাড়িয়ে বললেন,

-পারবে না মানে?

আরাব একটা ইনোসেন্ট হাসি দিয়ে বললো,

-মানেটা খুব সিম্পল বাবা। আমি জানি না ফর্মুলা কোথায়। কিভাবে আনবো?

তৌফিক ওয়াহিদ গম্ভীরভাবে বললেন,

-ওটা বায়োমেডিতেই আছে। এটা তুমি আমি দুজনেই খুব ভালোমতো জানি আরাব!

-কিন্তু বায়োমেডির এমডি তো বলে দিয়েছে নিউজে,তারা এতো রিস্কি এক্সপেরিমেন্ট বায়োমেডিতে এলাউ করবে না। তারপরও তুমি কি করে জানলে বলোতো বাবা? বায়োমেডি আর তোমার মাঝে হেডফোনের একটা তো আমি,আরেক কানে ঠিক কোন থার্ড পার্টিকে গুজে শব্দভান্ডার মস্তিষ্কে প্রেরন করছো বলোতো?

চিন্তার ভাব নিয়ে বললো আরাব। তৌফিক ওয়াহিদ কপাল কুচকে তাকিয়ে রইলে ছেলের দিকে। আরাব মৃদ্যু হেসে বললো,

-হ্যাঁ ওটা বায়োমেডিতেই আছে। ঠিকই খোজ পেয়েছো তুমি।

-আর তার দায়িত্বে তুমিই আছো। এটাই শতাংশ সঠিক। যাইহোক,ওটা সবার আগে রংধনুতেই চাই আমার।

আরাব শব্দ করে হেসে দিলো। কিছুক্ষন পর হাসি থামিয়ে বললো,

-ডোন্ট টক সিলি বাবা! এটা কি আমার দাদুর শ্যালকের বাড়ির মোয়া? যে আনতে বললে,আর এনে দিলাম? অনুমতিবিহীন তোমাকে ফর্মুলা এনে দেওয়া মানে বোঝো,আমার আর ডক্টর সুমনের মাঝে কোনো তফাৎ থাকবে না!

-অনুমতিবিহীন আনতে বলিনি তো! যখন ফর্মুলা স্বীকৃতি পাবে,তখন বায়োমেডির অনুমতি নিয়েই তুমি....

-অনুমতি বায়োমেডি না,দোয়ার কাছ থেকে নিতে হবে বাবা!

শীতল স্বরে বললো আরাব। বিস্ফোরিত চোখে তাকালেন তৌফিক ওয়াহিদ। আরাবের ঠোটে বাকা হাসি। বললো,

-কি বলোতো বাবা? রওশন স্যারের স্থাবর,অস্থাবর যা আছে,সবকিছুর উত্তরাধিকারিনী দোয়া। তাই স্যারের রেখে যাওয়া ফর্মুলা ঠিক কোন ফার্মাকেমিক্যালসে সেল করবে,সেটা দোয়াই ঠিক করবে। এমনটাই বলা হয়েছে শুনানিতে।

তপ্ত নিঃশ্বাস ছাড়লেন তৌফিক ওয়াহিদ। বললেন,

-দোয়া রংধনুতে বউ হয়ে আসছে,তোমার বউ‌ হয়ে আসছে,ও অবশ্যই চাইবে রংধনু ইন্ডাস্ট্রিজ,তোমার ব্যবসা....

-দোয়া চাইবে,যে গ্রুপ কম রেটে এন্টিডোড বাজারে লন্চ করবে,সেই গ্রুপকেই ফর্মুলা দিতে।একটা ভুল বললে কিন্তু! ব্যবসাটা আমার ব্যবসা নয় বাবা! তোমার ব্যবসা! তোমার রংধনু ইন্ডাস্ট্রিজ! আর হ্যাঁ! আরো একটা কথা,দোয়াকে যতোদুর চিনি,আমার ব্যবসা হলেও সেটাকে গুরুত্ব দিতো না ও। মানে তুমি ,কোটিকোটি টাকা ইনভেস্টের আশায় দোয়ার কাছ থেকে এটলিস্ট এন্টিডোড পাবে না!

তৌফিক ওয়াহিদ রাগ নিয়ে বললেন,

-কি বলতে কি চাইছো তুমি?

-ফর্মুলা চাইলে নিজের চিন্তাধারা বদলাও বাবা! দোয়াকে দোয়ার মতো করে ভালোবাসো। ওর অতীত,বর্তমান,ভবিষ্যতকে তুলনা করে না। ছেলেকে ছেলের মতো করে ট্রিট করো। পাপেটের মতো না। পরিবারকে পরিবারের মতো হিসেব করে ভালোবাসো। বিজনেসের ডেবিট ক্রেডিট হিসাব করে তাদের সাথে আপডাউন গ্রাফ তৈরী করো না! দ্যাটস্ ইট!

কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলো আরাব। সব কথা মাথায় না নিলেও,এটা বেশ বুঝতে পারছেন তৌফিক ওয়াহিদ,দোয়াকে তার দরকার। যে ভাবেই হোক,ওই এন্টিডোড রংধনুই লন্চ করবে। আর এজন্য দোয়াকে খুশি রাখতে হবে। এতোদিন তো উপেক্ষা করেছে। কিন্তু আরাব যেভাবে বলে গেলো, ওই সাধারনবেশে চলাফেরা করা মেয়েটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার। তৌফিক ওয়াহিদের বিজনেসে সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে,ওই বেরঙ চিলেকোঠার সাধারন মেয়েটি!

•

উজ্জল রোদ্দুরে ছেয়ে থাকা দুপুরের শহর। এ রোদকে কেউ কেউ বলবে মিছরির ছুরি। শীতের উত্তরা হিমশীতল বাতাসের জন্য ছায়ায় দাড়ালেই শিওরে ওঠে গা। আর রোদে দাড়ালে তীক্ষ্মভাবে উষ্ণ আবেশ জুড়ে দেয় শরীরে। একটু বেশিক্ষন দাড়ালেই মনে হয় জ্বলে যাবে শরীর ওই রোদে। হাটতে হাটতে দোয়া বুঝলো,ঘেমে উঠেছে ও কিঞ্চিত। গলায় থাকা ওড়নায় গলাটা মুছে নিলো একটু। রোদের দিকে চোখ তুলে তাকিয়ে আবারো চোখ নামিয়ে নিলো। শীতকাল তো কি,সুর্য তেজ দেখাতে ভুলবে না। মা ভাইয়ের ওষুধ কিনবে বলে বেরিয়েছে । দুদিন পর সবাই বিয়ে তে ব্যস্ত হয়ে যাবে,নিজের দায়িত্বগুলো নিয়ে ভাবতে গেলে ধোয়াশা দেখে দোয়া। মাকে কিছু বলতেও পারছে না ভেবে আরো দম বন্ধ লাগে ওর। অপরাধী লাগে নিজেকে।

ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ডানেবামে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলো দেখেশুনেই। হঠাৎই কেউ হাত ধরে ফেললো ওর। পেছন ফিরে এক অচেনা মেয়েকে দেখে বিস্মিত না হয়ে পারলো না দোয়া। ওকে নিয়ে কোনো কথা না বলে হাটা লাগালো মেয়েটি। দোয়া কয়েকবার বললো,হাত ছাড়ুন আপু,মেয়েটি পাত্তা দেয়নি। পরে আর কিছু বললো না দোয়া। আপাদমস্তক দেখে নিলো মেয়েটাকে। কোটসুট পরা,ছোটছোট সোজা কালার করা চুল,যাকে এককথায় বলে বিজনেস ওমেন। পাগল তো নয়। তবে হয়তো দরকারেই হাত ধরে নিয়ে যাচ্ছে ওকে কোথাও। আশপাশ দেখে হাটলো কয়েকপা দোয়াও ওর সাথে।একটুপরেই জনবহুল জায়গা পেরিয়ে আসলো ওরা। দোয়ার হাত ছেড়ে মেয়েটি চেচিয়ে বলে উঠলো,

-হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কি করে হয় আরাবের বউ হবে এমনটা ভাবারও?

দোয়া অবুঝের মতো তাকিয়ে রইলো মেয়েটার দিকে। মেয়েটা আবারো চেচিয়ে বললো,

-লিসেন! আরাব শুধু জারার! ও আমার! কোনো বিয়ে হচ্ছে না! তুমি করছো না আরাবকে বিয়ে!

জারার কথায় দোয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। শুধু জারাকে পর্যবেক্ষন করতে লাগলো। জারা চুল উল্টে ধরে এদিকওদিক হেটে বললো,

-শোনো মেয়ে! আরাব আমাকে বিয়ে করবে। ওইদিন...ওইদিন যদি পাপা আমাকে জোর করে বিজনেস ট্রিপে না নিয়ে যেতো,আমি কোনোদিনও বিষয়টা এতোদুর গরাতে দিতাম না! তৌফিক আঙ্কেলের বিজনেস ওমেন পছন্দ বলে পাপার সব কথা মেনে আগে বিজনেস বুঝে নিয়েছি। পাপা বলেছিলো,ঢাকায় ফিরলেই আরাব তোমার। আজই ফিরেছি। আর সেখানে কিনা আমাকে শুনতে হলো আরাবের এনগেইজমেন্ট হয়ে গেছে! তোমার সাথে? যার কোনো যোগ্যতাই নেই আরাবের বউ হওয়ার! এই মেয়ে! কই? কই দেখি,কোন আঙুলে আংটি পরিয়েছে আরাব তোমাকে? দেখি! বের করো? বের করো!

কথা বলতে বলতেই দোয়ার হাত নিয়ে আংটি দেখতে লাগলো জারা। দোয়া কিংকর্তব্যবিমূঢ়! স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলো ও। জারা যেই ওর হাতের আংটি খুলতে গেছে,হুশ ফিরলো ওর। ঝারা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বললো,

-এ্ এসব কি শুরু করেছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি?

জারা বড়বড় চোখে তাকালো দোয়ার দিকে। আবারো ওর হাতের দিকে হাত বারিয়ে বললো,

-কথা বাড়িও না মেয়ে! আংটিটা আমাকে দিয়ে দাও! আরাবের দেওয়া আংটি আমার আঙ্...

-আরাব আমাকে আংটি পরিয়েছেন আপু। আংটি আমার আঙুলেই থাকবে!

-ইউ...!

জারার রাগ বেড়ে গেছে। চেচিয়ে এগোলো ও দোয়ার দিকে। দোয়া শক্ত হয়ে দাড়িয়ে থেকে বললো,

-দেখুন আপু। প্লিজ ঝামেলা করবেন না! প্লিজ!

-ইউ! আগে আমাকে আংটি টা দাও! কোনো আংটিবদল হয়নি তোমাদের! কোনো বিয়ে হবে না বলছি তো!

-আজব তো! কেনো পাগলামি করছেন? বুঝতে কেনো চাইছেন না আমি...

-এই মেয়ে! তুমি কেউ নও! ইউ আর নো বডি!

জারা ওর হাত চেপে ধরলো। নখ বসে যাওয়ায় ব্যথা পেয়েছে দোয়া। ঠোট কামড়ে দ্বিতীয়বারের মতো হাত ছাড়িয়ে নিয়ে বললো,

-আমি তাহসানুল আরাবের হবু বউ আপু! আমার যোগ্যতা কি,সেটা আপনার কাছে বলার প্রয়োজনবোধ করছি না। আরাব ভালোবাসেন আমাকে। দুই পরিবারের সম্মতিতে আংটিবদল হয়েছে আমাদের জারাপু। শুনেছি আরাবও নাকি আপনাকে আপু বলে ডেকেছিলো তাইনা? তো এইসব পাগলামি বাদ দিয়ে ভাই আর ভাইয়ের হবু বউকে সম্মান করতে শিখুন। আফটার অল,সম্মান করতে শিখলে তবেই সম্মান পাবেন। বিশ্বাস করুন,তৌফিকা আপুর মতোই আপনাকে ভালোবেসে মাথায় তুলে রাখবো ননদীনি!

রাগে জারার চোখ দিয়ে টপটপ করে পানি পরতে লাগলো। ওর চোখের জল দেখে নিমিষেই নুইয়ে গেলো। বেশিবেশি বলে ফেলেছে ভেবে ওর মনে আত্মগ্লানি জমার আগেই কেউ পাশ থেকে ওর হাত আলতোভাবে ধরে বললো,

-আমরা দুজন দুজনকে ভালোবাসি জারা। নিজের পাগলামি ভালোলাগাকে ভালোবাসার নামে বাড়াবাড়িটা করাটা এবার থামাও।

আরাবের কন্ঠ শুনে শ্বাস আটকে পাশ ফিরলো দোয়া। হাসিমুখে ওর পাশেই দাড়িয়ে আরাব। মুগ্ধভাবে তাকিয়ে রইলো দোয়া। আরাব ওর দিকে তাকালো। মাঝেমধ্যে রাগের পরিবর্তে আদর আসে বাবার প্রতি ওর। অফিসে পাঠানো নিয়ে। ভাগ্যিস অফিসের কাজে বেরোতে হয়েছিলো ওকে। নইলে জারা আরো ঝামেলা করতো দোয়ার সাথে। এমনটা ভেবে ক্ষুদ্রশ্বাস ফেললো ও। আরেকটু চেপে ধরতেই দোয়া কিঞ্চিত আর্তনাত করে উঠলো। হাত উচিয়ে জারার নখের দাগ স্পষ্ট চোখে পরলো আরাবের। দোয়া মাথা নাড়িয়ে ওকে মানা করলো রিয়্যাক্ট না করার জন্য। আরাব গুরুত্ব দেয়নি। রক্তচক্ষু করে জারার দিকে তাকিয়ে দেখে ও ওভাবেই কাদছে। আরাব চোয়াল শক্ত করে বললো,

-আজ তুমি একটা মেয়ে বলে ছাড় পেয়ে গেলে জারা। দোয়ার যোগ্যতা,আমাদের ভালোবাসা,আংটিবদল বা বিয়ে,এসবের কোনো বিষয়ে তোমার অভিমত চাইনা আমার। দোয়ার এতোটুকো কষ্টের কারন তুমি হয়ো না প্লিজ। এতোদিনের চেনাজানা আমাদের। কোনো বাজে পরিস্থিতি তৈরী হোক,এমনটা চাইনা আমি! গেট লস্ট ফ্রম হেয়ার রাইট নাও! গেট লস্ট!

আরাবের ধমকে চমকে উঠলো দোয়া। জারার দিকে তাকালো। অনবরত চোখ‌ দিয়ে পানি পরছে ওর। আর সবটাই রাগে। এটাও বুঝলো দোয়া। জারা বললো,

-সুখি হতে দেবোনা আরাব! এই মেয়েকে আমি শান্তিতে থাকতে দেবো না! আমাকে এইভাবে ঠকিয়ে তোমার ভালো হবে না আরাব! এই সড়কছাপ,নিঃস্ব মেয়েটাকে নিয়ে কোনোদিন সুখী হবে না তুমি! কোনোদিনও না!

আঙুল ঝাকিয়ে ঝাকিয়ে কথাগুলো বললো জারা। রাগ নিয়ে কাদতে কাদতে চলে গেলো ওখান থেকে। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো আরাব। কোনো মেয়ের সাথে প্রথমবার এতো বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছে আজ ও। দোয়ার দিকে তাকাতেই ভেতরটা মোচড় দিয়ে উঠলো ওর। দোয়ার চোখে জল। পাগলের মতো ওর দুগাল ধরে বললো,

-দোয়া? তুমি কাদছো? কি হয়েছে তোমার?কেনো কাদছো? এই দোয়া? তোমাকে না বলেছি কোনোদিনও কাদবে না? হাতে বেশি লেগেছে? নাকি তুমি জারার কথায় কাদছো? হ্যাঁ? ও্ ওর কথাকে কেনো...

আরাবের হাতে হাত রাখলো দোয়া। শান্ত গলায় বললো,

-না আরাব। আমি জারার কথায় কাদছি না। আমি তো খুশিতে কাদছি। সুখে কাদছি। আমার জীবনে আপনি আছেন,সেই সুখে কাদছি। এ যে আনন্দঅশ্রু। সুখের কান্না।

মৃদ্যু হেসে ওর চোখের জল মুছিয়ে দিলো আরাব। বললো,

-এটাও আমার কাছে মন্জুর নয়। খুশিতে হাসবে তুমি। খুশিতে উচ্ছ্বল রবে তুমি। খুশিতে আমাকে জরিয়ে ধরে ভালোবাসি বলবে তুমি। আর তোমার খুশিতে আরো সুখ হিসেবে আদর এটে দেবো আমি।

কান্না লজ্জায় পরিনত হলো দোয়ার। চোখ নামিয়ে নিলো ও। এই লোকটার কথাবার্তা সবসময় ওকে অস্বস্তিতে ফেলতে বাধ্য। আরাব উকি দিয়ে ওর মুখচোখ দেখে বললো,

-ওইযে! আমাকে পাগল করা সেই লাজুক হাসি!

দোয়া সরিয়ে দাড়ালো আরাবের কাছ। চোখ মুছে নাক টেনে আঙুলে ওড়না পেচাতে পেচাতে লাগলো। আরাব বললো,

-থাক আর লজ্জা পেতে হবে না। জারাকে তো বেশ শুনালে শুনলাম। এটা বলো,ওকে আপু বলার ঘটনা তুমি কি করে জানলে? ওর বিষয়ে তো আমি কিছু বলিনি তোমাকে!

দোয়া ইতস্তত করতে করতে বললো,

-আব্ আমি জানতাম কিছুটা। তৌফিকা আপু আমাকে আগেই বলেছিলো জারা আপুর বিষয়ে। আপনার লাইফের বিরক্তিকর অধ্যায় শিরোনামে। এ্ এখন যে আপনার সাথে যেমন,আমাকেও তো তার সাথে তেমন হতে হবে তাইনা?

আরাব হেসে দিলো। পকেটে দুহাত গুজে একধ্যানে তাকিয়ে রইলো দোয়ার দিকে। আজ দোয়া যেভাবে জারাকে কথা শুনিয়েছে,এমনটাই চাই ওর। আর কারো জন্য না হোক,তৌফিক ওয়াহিদের জন্য দোয়ার এই রুপটাই পার্ফেক্ট। নিজের বাবার ভবিষ্যত ভেবে কেনো যেনো হাসি পেলো ওর।

#চলবে...

[ বছর শেষ। প্যান্ডেমিকসহ শত তিক্ততার মাঝেও ২১ সাল আপনাদের ভালোবাসার জন্য স্মরনীয় হয়ে থাকবে আমার কাছে। অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। এভাবেই আপনাদের ভালোবাসা প্রত্যাশী আমি...আজীবন...
প্রত্যেককে ২০২২ এর অগ্রিম শুভেচ্ছা। খুব ভালো কাটুক আগামী সকল বছর। দোয়া আর ভালোবাসা রইলো♥
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 41 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন