ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 40

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪১

টুইঙ্কেল চকলেট খাচ্ছে,তৌফিকা চোখ বন্ধ করে বসে আছে ওর পাশের সোফায়। সবে হসপিটাল থেকে ফিরেছে ও,টুইঙ্কেলকে রংধনু থেকে নিয়ে। এপ্রোনটা ছেড়ে এলোমেলোভাবে বসে রইলো সোফায়। ক্লান্ত লাগছে প্রচন্ড। পাশ থেকেই চপচাপ আওয়াজ আসছে চকলেটের মোড়কের। তৌফিকা চোখ খুলে পাশে তাকালো। টুইঙ্কেল কব্জির দিকটায় জিভ লাগাচ্ছে। ওর নাকে,গালে চকলেট লেগে আছে। চকলেট খাওয়ার সময় প্রতিবার জামা,হাতে লাগাবেই ওর মেয়েটা। এটা বারনের পরিবর্তে আরাব শিখিয়েছে ওকে,চকলেট না লাগালে সেটা নাকি ম্যাচিউরডদের কারসাজি,যা টুইঙ্কেলকে মানায় না। টুইঙ্কেল নিজের মতো কিউটলি চকলেট খাবে,গালে লাগাবে। ব্যস! আর টুইঙ্কেলকে থামায় কে? তৌফিকা বললো,

-এই চকলেট চেটেপুটে খাওয়া বাজে দেখায় টুইঙ্কেল। বাজে ম্যানার্স এটা।

-হ্যাঁ তো! আরাব মামা বলেছে আমাকে। বাসার বাইরে খেতে গেলে,গালে মুখে লাগানো যাবে না। ওটা বাজে ম্যানার্স! আমি তো করিও না আম্মু বলো?

বলার মতো কিছুই খুজে পেলো না তৌফিকা। বেশ কিছুক্ষন বলার মতো কিছু খুজে খুজে সুন্দর করে হেসে আদুরে‌ গলায় বললো,

-ইচ্ছে করছে তোমার গালের চকলেট লিক করি টুইঙ্কেল!

টুইঙ্কেল খাওয়া থামিয়ে হেসে দিলো। বললো,

-সত্যি? জানোতো আম্মু,আজ বুঝলাম। এজন্যই নানুভাই বলে,তোমার আম্মু আর আরাব মামা একই স্বভাবের!

-কেনো? আমি আর আরাব মামা একই স্বভাবের কি করে হলাম?

-তুমি আমার গালের চকলেট লেগেছে বলে লিক করতে চাইছো! জানোতো আম্মু? আরাব মামা বলেছে,উইশমামকে ঠিক এভাবেই চকলেট খাওয়া শেখাতে। মামাও তাহলে উইশমামের গালের চকলেট খেতে চায় তাইনা?

তৌফিকার চোখ আপনাআপনিই বড়বড় হয়ে গেলো। ভাইটা ওর মেয়েটাকে অল্পেই বেশি পাকিয়ে ফেলছে। তাড়াতাড়ি গলা ঝেরে বললো,

-চকলেট শেষ করো! ব্রাশ করতে হবে তো!

-না। আজকে টুইঙ্কেলের আরো দুটো চকলেট খাওয়া বাকি আছে। সেগুলো শেষ করে,তাতপর ব্রাশ করবে টুইঙ্কেল।

মুফতাহিরের গলা শুনে দরজায় তাকালো তৌফিকা। একেবারে বিদ্ধস্ত লাগছে ওকে ওর পোশাকে। কিন্তু মুখে হাসি। বাহাতে একটা বড় লালগোলাপ আর দুটো চকলেট। ডানহাতের মুঠোতে স্থেটোস্কোপ। কিছুক্ষন অবাক হয়ে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলো তৌফিকা। টুইঙ্কেল দৌড়ে এসে বাবার কোলে উঠে বললো,

-আব্বু? আমার জন্য চকলেটও? রোজও?

একপলক তৌফিকার দিকে তাকিয়ে মুফতাহির ওকে কোল থেকে নামিয়ে দিলো। মেঝেতে বসে চকলেটদুটো টুইঙ্কেলের দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিসিয়ে বললো,

-উহুম। চকলেটি টুইঙ্কেলের জন্য চকলেট। আর টুইঙ্কেলের রোজি আম্মুর জন্য...

টুইঙ্কেল চেচিয়ে বলে উঠলো,

-রোজ!

তৌফিকা দুজনের দিকে কপাল কুচকে তাকিয়ে রইলো। টুইঙ্কেল হাত বাড়ালো চকলেটের দিকে। মুফতাহির চকলেটদুটো সরিয়ে বললো,

-সেদিন ডেন্টিস্ট আঙ্কেল কি বলেছিলো টুইঙ্কেলকে?

টুইঙ্কেল চকলেট দুটো নিতে গিয়েও থেমে গেলো। গাল ফুলিয়ে বললো,

-চকলেট খেলে ক্যাভিটি হয়। আর ক্যাভিটি হলে টুইঙ্কেলের দাত ইদুরে নিয়ে‌ যাবে।

মুফতাহির ঠোট টিপে হেসে গাল টেনে দিলো ওর। বললো,

-বাট আজকে টুইঙ্কেলের রুমের ইদুরমশাইকে টুইঙ্কেলের আব্বু একেবারে ছু মন্তর করে পাতালে পাঠিয়ে দিয়েছে। আজকে ও ঘরে কিন্তু টুইঙ্কেলের দাত নিয়ে যাওয়ার কেউই নেই!

খুশি হয়ে গেলো টুইঙ্কেল। বাবার কাছ থেকে চকলেট দুটো নিয়ে দৌড় লাগালো নিজের ঘরে। তৌফিকা উঠে দাড়ালো। মুফতাহিরও দাড়িয়ে গেছে। তৌফিকা নিজের ঘরের দিকে যাচ্ছিলো। পেছন থেকে মুফতাহির ওর নাম ধরে ডাক লাগালো। তৌফিকা পিছন না ফিরে বললো,

-কিছু বলবে?

ওর সামনে এসে দাড়ালো মুফতাহির। মাথা নিচু করে বললো,

-আ'ম সরি তৌফিকা।

বিস্ময়ে তাকালো তৌফিকা। বললো,

-কেনো বলোতো মুফতাহির? তুমি কোন বিষয়ে নিজের ভুল খুজে পেলে?

মাথা তুলে তাকালো মুফতাহির। ওকে ধরে সোফায় বসিয়ে দিলো। সামনে মেঝেতে বসে বললো,

-সব বিষয়ে। সরি ফর এভরিথিং তৌফিকা। ফর এভরিথিং। তোমার এই বিষন্নতা আমার সহ্য হচ্ছে না তৌফিকা। আমি শুধু দোয়া কেনো,সব মেনে নেবো। শুধু তুমি এভাবে থেকো না প্লিজ! প্লিজ আগের মতো হয়ে যাও? প্লিজ?

তৌফিকা তৃপ্তিতে দেখতে লাগলো ওকে। এ যেনো সেই আগের মুফতাহির। মুফতাহির গোলাপটা ওর সামনে তুলে ধরে বললো,

-আই লাভ ইউ আমার বাচ্চার মা!

হেসে দিয়ে গোলাপটা নিলো তৌফিকা। জরিয়ে ধরলো মুফতাহিরকে। ঠিক আগের মতোই মুফতাহির মানিয়ে নিলো ওকে। মানা করার উপায় ছিলো না ওর। ওকে জরিয়ে রেখে শক্ত চাওনিতে তপ্তশ্বাস ফেললো মুফতাহির।

•

বাচ্চাদের এক্সাম শেষ বলে টিউশনি নেই দোয়ার। বিকেলটায় তাই ছাদে উঠে বসেছে ও। বিকেলের শেষভাগের রোদ গায়ে লাগছে বলে বেশ ভালোই লাগছে। হাতের আংটির দিকে তাকিয়ে আনমনে হাসলো ও। আংটিবদল আর বিয়ে! এই দুটোর মাঝামাঝি সময়টা আলাদাই এক অনুভূতিময়। এই আংটিবদলে স্বীকৃতি পেয়েছে ওদের ভালোবাসা। আর বিয়ের পর পুর্নতা পাবে ওদের ভালোবাসা। শুরু থেকে আরাবের সাথে জুড়ে থাকা প্রতিটা মুহুর্ত দোয়ার সামনে ভেসে উঠতে লাগলো। প্রথমদিনের এক্সিডেন্ট,রনোকের জ্বালাতনে আরাবের প্রতিক্রিয়া,টুইঙ্কেলকে পড়াতে যাওয়া,সবজায়গায় আরাবকে অনুভব করা,কিছুদিনের অনুপস্থিতে অস্থির হয়ে পরা,আর তারপর...আরাবের ভালোবাসি বলা। অনুভব হওয়া,ওউ ভালোবাসে আরাবকে। আর সেখানে ও কিনা উদ্যত হয়েছিলো,আরাবকে ফিরিয়ে দেবে বলে। সবটা মনে করে আবারো হাসলো দোয়া।
তন্নি জামাকাপড় তুলতে এসে দেখলো ওভাবে মিটমিটিয়ে হাসছে দোয়া। ঠোট টিপে হেসে গুটিগুটি পায়ে এগোলো ও দোয়ার দিকে। দোয়ার খোপায় থাকা কাঠিটা টান মেরে চুল খুলে দিয়ে ছুট লাগালো ও। চেচিয়ে বললো,

-কি? দোয়াপু? প্রেম প্রেম পায়? ওভাবে হাসছো কেনো?

কাধে হাত দিয়ে উঠে দাড়ালো দোয়া। লজ্জা ছেড়ে রাগী ভাব নিয়ে কাঠিটা নেবে বলে এগোলো তন্নির দিকে। বললো,

-কাঠিটা দে তন্নি! চুল বাধবো!

-না! আজকে যদি না বলো ওভাবে হাসছিলে কেনো,পাচ্ছো না তোমার কাঠি!

-হাসির মধ্যে আবার এভাবে ওভাবে কি হলো তন্নি? কাঠিটা দে! দে বলছি?

তন্নি দৌড়াচ্ছিলোই। দোয়াও পিছনে ছুটছিলো ওর। তন্নি সবে সিড়ির দিকে গেছে,কারো বুকের সাথে ধাক্কা লেগে একেবারে পরেই গেলো ও। আর কাঠিটা গরিয়ে দোয়ার পায়ের কাছে ঠেকেছে। চোখ তুলে তাকিয়ে সামনে স্বস্তিককে দেখে তন্নি চেচিয়ে বললো,

-এই বিলেতি কদু! চোখে দেখেন না?

স্বস্তিক পাত্তা দিলো না ওর কথাকে। কাঠিটা দিয়ে চুলে খোপা করতে করতে দোয়া লক্ষ্য করলো স্বস্তিকের হাতে রঙ,ক্যানভাস,ছবি আকার সব সরন্জাম। এগিয়ে গিয়ে বললো,

-এসব কি স্বস্তিক?

-আরাব দাদা পাঠিয়েছে। তোমার জন্য।

দোয়া বিস্ময়ে তাকিয়ে রইলো ওর দিকে। ও যে আকাআাকি ভালোবাসে,এটা আরাবের জানার কথা নয়। তন্নি নিচে বসে থেকেই বললো,

-আরে? আমাকে তো কেউ তোলো?

স্বস্তিক সবগুলো জিনিস দোয়ার হাতে গুজে দিয়ে হাত ধরে টেনে তুললো তন্নি। বিরক্তি নিয়ে বললো,

-জানতাম। টেনে না তুললে উঠতে পারবেন না আপনি। লেইম একটা!

-ইউ ইম্পর্টেড কদু! আপনি আমাকে আবার লেইম বললেন?

-তো কি বলবো? লেইমের মতোই কাজ করছেন না আপনি?

-দেখুন আপনাকে আমি...

দোয়া খুটিয়ে খুটিয়ে দেখছে জিনিসগুলো। স্বস্তিক,তন্নির ঝগড়া চলমান। আস্তেধীরে চলে আসলো ওখান থেকে। জলরঙ,ক্যানভাস সব আছে ওতে। রেলিং ঘেষে দাড়িয়ে ওগুলো একটা একটা করে স্পর্শ করে অনুভব করতে লাগলো। অনেকটাসময় ঝগড়ার পর স্বস্তিকের সময়ের কথা মনে পরলো। একবার দোয়া আরেকবার হাতের ঘড়িটা দেখে ও কথা বলতে থাকা তন্নির হাত ধরে হাটা লাগিয়ে বললো,

-কথাবলা মেশিন,লেটস্ গেট আউট অফ হেয়ার।

তন্নি বারবার বারন করছিলো হাত ধরার জন্য। ওকে নিয়ে একপ্রকার জোর করেই নেমে আসলো ও। দোতালায় কেচিগেইটের ভেতরে ওকে ঢুকিয়ে দিয়ে নিজে বাইরে থেকে স্বস্তিক বললো,

-এখানে এখন যত খুশি শব্দদুষন ঘটান!

কানে হেডফোন গুজে দিলো স্বস্তিক। কিছু বলতে গিয়েও বললো না তন্নি। রাগে পা ছুড়ে ঘরের ভিতর চলে গেলো ও।
ছাদে দাড়িয়ে মনের মতো করে ছবি আঁকছে দোয়া। এ সময়,এ জায়গা,এ আনন্দ,এ রঙ,এ ক্যানভাস,এসব উপহারদাতা,সব ওর! সব! খুশিতে মনের সব রঙ এটে দিচ্ছে ও ক্যানভাসে। বহুদিন পর!
হঠাৎই কেউ পেছন থেকে খুলে দিলো ওর চুল। দোয়া পেছন ফেরার আগেই সে বলে উঠলো,

-তুমি ওই ক্যানভাসে যতো খুশি রঙ এটে দাও দোয়া। আমাকে শুধু এই কৃষ্ণবর্নের চুলে হারানোর অনুমতি দেবে?

কথা শেষ করে দোয়ার ঘাড়ের চুলে নাক ডুবিয়েছে আরাব। শিওরে উঠলো দোয়া। কাপতে লাগলো ওর পুরো শরীর। হাতে থাকা তুলিটা পরে গেলো ওর হাত থেকে তৎক্ষনাৎ। টের পেয়ে চোখ মেললো আরাব। নিচে তুলিটা দেখে হতাশার শ্বাস ফেলে সরে দাড়ালো ও। দোয়া অস্বস্তি নিয়ে পেছন ফিরে বললো,

-আ্ আপনি?

-তো আমার হবু বউয়ের কাছে আমি থাকবো না তো কি আইনস্টাইন এসে থাকবে?

দোয়া হচকিয়ে গেলো ওর জবাবে। আরাব গাল ফুলিয়ে ড্রয়িংটার দিকে তাকালো। মুহুর্তেই চাওনির পরিবর্তন ঘটলো ওর। ছবিটা দেখে মুগ্ধতার হাসি ফুটলো ওর ঠোটের কোনে। কোনো এক জানালার পাশে আবছা আলোয় দাড়িয়ে দুটো অবয়ব। ছেলেটার বুকে পিঠ ঠেকিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মেয়েটা। ছেলেটা পেছন থেকে জরিয়ে রেখেছে মেয়েটাকে। দোয়ার দিকে তাকালো আরাব। দোয়া মুচকি হেসে বললো,

-এক বেরঙ চিলেকোঠায়।

হাসি নিয়ে একপা এগোলো আরাব। বড়বড় চোখে একপা পেছোলো দোয়া। আরাব মুচকি হেসে বললো,

-এভাবেই তো প্রতিনিয়ত তোমার প্রেমে পরতে বাধ্য করো ম্যাডাম। সবকিছুতে অনন্যা!

দোয়া ভাব নিয়ে বললো,

-হুম। দেখতে হবে তো! কোনো এক সাইকো সাইন্টিস্টের হবু বউ কিনা? ইউ হ্যাভ টু বুঝতে হবে!

-ও? তাই বুঝি?

আরাব দুষ্টুমির ভঙ্গিমায় হাত বাড়ালো ওর দিকে। দোয়া হেসে সরে দাড়িয়ে বললো,

-উহু! একদমই না! আগে বেটার কিছু ড্রয়িং করে দেখান! তারপর...

-বেটার কিছু ড্রয়িং করে দেখালে? তারপর কি বলোতো দোয়া?

ঠোট কামড়ে হেসে বললো আরাব। দোয়া আটকে গেলো। ঠিক কি থেকে কি বলেছে ও,আর আবার কি বুঝে কি বুঝাতে চাইলো ভাবতেই কান গরম হয়ে উঠলো ওর। চোখ বন্ধ করে জিভ কামড়ালো ও। আরাব বাকা হেসে বললো,

-ওকে। যা বলতে চেয়েছো,আমি বুঝে গেছি! এখন আমার ড্রয়িং স্কিল দেখো!

নতুন কাগজ নিয়ে কয়েকরঙের জলরঙ পুরোটাই ওতে ছুড়ে মারলো আরাব। প্রথমে আরাবের কনফিডেন্স দেখে ভয় পেয়েও,একটুপরেই দোয়া হেসে দিলো। এভাবে আর যাই হোক,ড্রয়িং হয়না। ভয়ের কোনো কারন নেই ওর। ওকে হাসতে দেখে ক্যানভাস ওর থেকে উল্টো করে ধরলো আরাব। দোয়া বললো,

-এটা কি হলো? ঘুরালেন কেনো? আমিও তো দেখি? মহাশয়ের ড্রয়িং স্কিল?

-ন্যাঁ! দেখতে হবে না! প্রেমে পরে যাবেন!

ঠোট টিপে হাসি আটকালো দোয়া। আরাব একবার ওর দিকে তাকাচ্ছে,তো একবার ক্যানভাসে আকিবুকি করছে। দোয়ার ওর আকানোর ভঙিমা দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে। রঙ নেওয়া কোনোটাই হয়তো বাদ যায়নি ওর। তুলি নিচ্ছে,আবার রেখেও দিচ্ছে, ক্যানভাস আঙুলে ঘষাঘষি করছে,আবার আঙুল শার্টে মুছছে। এভাবে কে ছবি আঁকায়?

আঁকানো শেষে একটা বিশ্বজয়ের হাসি দিলো আরাব। হাত ধরে দোয়াকে টেনে এনে ছবির সামনে দাড় করালো। দ্বিতীয় দফায় হতভম্ব হলো দোয়া। প্রায় সব রঙ আছে ক্যানভাসে। আর সেসব রঙের মাঝে কারো,কোনো মেয়ের মুচকি,লাজুক হাসিমুখ। তার কোকড়া চুলের উপস্থিতি জানান দিলো,এ আরাবের প্রেমের হাজার রঙে ছেয়ে যাওয়া,দোয়ারই প্রতিচ্ছবি।
ঘাড় ঘোরানের আগেই একহাতে দোয়াকে পেছন থেকে জরিয়ে ধরলো আরাব। আরেকহাতে ওর সবগুলো চুল সামনে দিয়ে দিলো। আকস্মাৎ কানের পিছনে জলরঙে ভেজানো তুলির শীতল পরশ আর আরাবের উষ্ণ নিশ্বাসের আবেশে কেপে উঠে চোখ বন্ধ করে নিলো দোয়া। সরু তুলিতে ওর ঘাড়ে আকিবুকি করতে করতে আরাব ফিসফিসিয়ে বললো,

-শুনছো আরাবের ব্যক্তিগত সম্পদ? তোমার লজ্জারাঙা মুখ এই ক্যানভাসের চেয়েও আরো বেশি রঙিন! বেশি আকর্ষক! তাইতো বারবার বলি,ওভাবে লাজুক হাসিতে আমাকে পাগল করে দিও না! আটকাতে কষ্ট হয় নিজেকে। অনেক বেশি কষ্ট হয়!

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 40 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন