ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 43

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৪

কুয়াশাঘেরা সন্ধ্যায় কনকনে শীতের মধ্যে শুধুমাত্র শ্যাডো গেন্জি আর পায়জামা পরে বাগানের স্টেজে বসে আরাব। রীতিমতো কাপছে ও। বসে আছে কখন ওকে হলুদ ছোয়াবে সবাই। আর সবাই যারযার মতো খাওয়া,ড্রিক হাতে দাড়িয়ে আড্ডায় ব্যস্ত। দোয়াকে দেখতে যাওয়া নিয়ে এতোটাই উৎসাহ ছিলো যে,বাবার দাওয়াত করা উচ্চবিত্ত আন্টিসকল যে ওকে হলুদ ছোয়াতে না,নামেমাত্র হলুদসন্ধ্যা এটেন্ড করতে আসবে,সেটা মাথায়ই ছিলো না আরাবের। ওখান থেকে ফিরে তৌফিকাকে পাঠিয়ে দিয়েছে পাশের মধ্যবিত্ত পরিবারের আঙ্কেল আন্টিদের নিয়ে আসতে। টুইঙ্কেল সামনে রাখা হাজার রকমের সাজানো খাবারগুলোর ছবি তুলছে,কখনো টুথপিকে আটকানো আঙুর টেনে তুলছে আবার সাজিয়ে রাখছে। তৌফিক ওয়াহিদ স্টেজের সামনেই বসে ছিলেন। ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে একপলক আরাবের দিকে তাকিয়ে বললেন,

-ঠান্ডায় বসে আছো কেনো? জ্যাকেট পরে নিলেই তো হয়!

আরাব হাতের তালু ঘষতে ঘষতে মুচকি হেসে বললো,

-বিয়ের আমেজ গায়ে লাগতে দাও বাবা! আনাদার লেভেল অফ স্যাটিসফেকশন! পয়ত্রিশ বছর আগে সেই কবে একবার বিয়ে করেছিলে তো,মনে নেই তোমার! তাই তুমি বুঝবেও না!

মাথা নাড়িয়ে আবারো ল্যাপটপে মনোযোগ দিলেন তৌফিক ওয়াহিদ। ইভেন্ট ম্যানেজার এসে বললো,

-স্যার সবকিছু গোছানো শেষ।

-মুফতাহির কোথায়?

-মুফতাহির স্যার বাসার ভেতরের কিছু ডেকোরেশন দেখছেন। ওখানে কিছু গেস্টও এটেন্ড করছেন উনি।

-ওকে। আরকিছু?

-ন্ না মানে স্যার আসলে....

ইভেন্ট ম্যানেজারের দিকে তাকালেন তৌফিক ওয়াহিদ। উনি ইতস্তত করে বললেন,

-আসলে স্যার,ফটোশুটের জন্যে যদি সবাইকে একটু....

আশেপাশে তাকালেন তৌফিক ওয়াহিদ। সবাই হলুদ অনুষ্ঠান বাদে বাকিসব বিষয়ে আড্ডা কথাবার্তায় ব্যস্ত। আনন্দের কোনো আভাসই নেই এদের মাঝে। জোর করে ছবি তোলানোর জন্য বলতে হবে নাকি এখন? তৌফিকা ক্যামেরাম্যানকে ডেকে কয়েকজন মহিলাকে সাথে নিয়ে এগোলো স্টেজের দিকে। তৌফিক ওয়াহিদ ওনাদের দেখে কপাল কুচকে তাকিয়ে রইলেন কিছুক্ষন। ওদের নিয়ে ফটোশুট শুরু হয়ে গেছে। মিসেস ওয়াহিদ এসে বললেন,

-ছেলের গায়ে হলুদ দেবে না?

-এসবে আমাকে কেনো জড়াচ্ছো বলোতো?

-দেখো....

-ওই বাসায় দোয়াকে হলুদ দিয়ে মোবাইলটা দিয়ে আসলাম। এখানে তোমার ছেলেকে রংধনু গ্রুপস্ দিয়ে দেবো। জিজ্ঞাসা করো নেবে কিনা ও?

-না নিলে?

-দেবো না হলুদ। ভালো লাগে না এসব আমার।

একটা ক্ষুদ্র শ্বাস ছাড়লেন মিসেস ওয়াহিদ। এরইমাঝে দশ পনেরোজন ছেলেমেয়ে হুরমুড় করে ভেতরে ঢুকে পরলো। সবাই মিলে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পরলো একদম। কাউকে না চিনে শুধু তাকিয়ে রইলেন তৌফিক ওয়াহিদ। তৌফিকা পাশ থেকে বললো,

-আরাবের ফ্রেন্ডস্ আর কলিগস্।

ওদের প্রত্যেকের মাঝে উৎসবের আমেজ লক্ষ্যনীয়। যেমনটা চিলেকোঠার সবার মাঝে ছিলো। অজান্তেই শান্তি অনুভব হলো তৌফিক ওয়াহিদের। ওরা সবাই কুশল বিনিময় শেষে বাকা হেসে হলুদ হাতে মাখিয়ে আরাবের দিকে এগোচ্ছিলো। আরাব লাফিয়ে উঠে দাড়ালো। দুপা পিছিয়ে ব্যস্তভাবে বললো,

-গাইস গাইস! ওয়েট! আগে বাবা আমাকে হলুদ লাগাবে! তারপর মা! তারপর সব! ওয়েট কর!

থমকে দাড়িয়ে রইলেন তৌফিক ওয়াহিদ। আরাব স্টেজ থেকে নেমে হলুদের বাটিটা নিয়ে ওনার দিকে এগোলো। বাবার সামনে ধরে ইশারায় বুঝালো ওকে হলুদ মাখাতে। রোবটের মতো কোনোদিক না তাকিয়ে ছেলের গালে হলুদ ছোয়ালেন তৌফিক ওয়াহিদ। আর খুশিতে আরাব জরিয়ে ধরলো বাবাকে। আনন্দঅশ্রু ঢাকতে বারবার চোখের পলক ফেলে বললো,

-তোমাকে জরিয়ে আর শীত করছে না বাবা। এই সন্ধ্যার সার্থকতা তো তোমার এই হলুদ ছোয়ানোতেই ছিলো। অন্য কোনো কিছুতে নয়!

এতোক্ষনে শ্বাস ছাড়লেন তৌফিক ওয়াহিদ। একহাতে আলতোভাবে জরিয়ে ধরলেন উনি আরাবকে। আরাব আরো শক্ত করে বাবাকে জরিয়ে ধরলো। ওদের একসাথে দেখে চোখ মুছলেন মিসেস ওয়াহিদ। তৌফিকা মায়ের কাধ জরিয়ে হাসিমুখে তাকিয়ে রইলো বাবা-ভালয়ের দিকে।

•

মরিচবাতি,আলোকসজ্জায় ঝলমল করছে মুখার্জীবাড়ি। দোয়াকে মেহেদী পরানো হবে এখন। হালকা কারুকাজ করা কফি কালারের কুর্তা-স্কার্ট পড়ানো হয়েছে ওকে। কোকড়া চুলগুলো উচুতে খোপা কর। তবে কিছু কপালের সামনে ছেড়ে দেওয়া। মাথায় বড় টায়রা,কানে ঝুমকো,গলায় আটকানো একমাত্র গয়না। এতেই যেনো রাজকন্যার মতো দেখাচ্ছে ওকে। তাজীন,তন্নি,তৃষা দোতালা থেকে সিড়ি দিয়ে ওকে দিয়ে নামছিলো। নিরব গিয়ে সাউন্ডবক্সে কিউটিপাই গানের ব্যাকগ্রাউন্ড মিউসিক চালু করে দিলো। দোয়াকে এনে স্টেজে বসিয়ে ওর চারপাশে বসে গেলো মেয়েরা। তাজীন সবে মোবাইলটা বের করেছে ছবি তুলবে বলে,নিরব এগিয়ে ওর ফোনটা কেড়ে নিয়ে গাইতে লাগলো,

Banno tahsan tera ati fantastic
Social media pe hukum chalay,
Phone pe baate kare apni left hand se
Right hand pe mehendi lagay...

তাজীন নিজের মোবাইলটা নিয়ে নিলো। আবারো নিজের মতো করে মোবাইল নিয়ে সেলফি তুলতে লাগলো দোয়াসহ সবার সাথে। নিরব স্বস্তিকের গলা ধরে গাল ফুলিয়ে গাইলো,

Boyfriend ki tujhe koi fikar nehi
Pehli date pe Kahe ok byeee,
Debdas ki tarha hi afsos woh kare
To tu haske innocent si shakal banay...
Cutipie....!
Ay haaay......cuty,cuty,cuty cutipie...!

তাজীন স্টেজ থেকে উঠে দাড়ালো। মেয়েরা সবাই একসাথে আওয়াজ করে উঠলো। দোয়া সামনের নাচগান কয়েকপলক দেখে হাতে মেহেদীতে লেখা আরাব নামটায় চোখ আটকালো। তাজীনের পাশে ঘুরে ঘুরে নিরব গাইলো,

Scent lagake tera party o me jana
Ashik fasaneka tarika he purana
Tan badanke tu suur sabe cher de
Mu se lagake bina basuri bajay...
Neend churana nojawano ko to thik hay
Buddho ka kahe blood pressure baray?
Boyfriend......cutipie...!

নিরব তাজীন একসাথে নাচা শেষ করলো। হাততালি দিলো সকলে মিলে। দোয়ার একহাতে মেহেদি পড়ানো শেষ। তাজীন এসে জরিয়ে ধরলো ওকে। নিরব হাপাতে হাপাতে এসে বললো,

-বুঝলেন দোয়া ভাবি,আপনার বান্ধুবী এভাবেই নাচিয়ে চলেছে বিয়ের পর থেকে। এভাবে নাচাতে থাকলে ভবিষ্যতে এই আনারকলি,সংসারধর্ম ছেড়ে কিন্তু বনবাস চালী হু!

দোয়া হেসে দিলো ওর কথায়। নিরবের কাছে ম্যামের পরিবর্তে ভাবি ডাক শুনে আলাদা এক ভালোলাগা কাজ করছে ওর ভেতরে। তাজীন সরু চোখে তাকিয়ে থেকে বললো,

-যাকনা আনাড়কলি বনবাস! আনাড়কলিকে ওই বনেরই আনারস আর ব্যাঘ্রদুদ্ধ পান করিয়ে বনবাসের স্বাদ ঘুচিয়ে দেবো একেবারে!

মাথা চুলকে সরে আসলো নিরব। হাসির রোল পরে গেছে জায়গাটায়। সবাই মিলে তন্নি তৃষাকে জোর করে তুলে দিলো নাচার জন্য। দিয়ানকে নিয়ে ওরা দুজনে আগেই রিহার্সেল করেছিলো নাচবে বলে। পরিকল্পনামতো দিয়ান,তৃষা একটু সাইডে দাড়ালো। তন্নি ওড়না গিট দিয়ে মাঝখানে দাড়িয়ে নাচতে নাচতে গাইলো,

-ওহে শ্যাম তোমারে আমি নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো(ii)

-বাগিচার ফুল তুমি,তুলিয়া আইনাছি আমি
মালা গেথে গলায় পরিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো...

স্বস্তিককে পাশে নাচতে দেখে বড়বড় চোখে তাকালো তন্নি। ওর গাওয়া শেষের কলিটা স্বস্তিক শুরু করেছে। কিন্তু ওখানে দিয়ানের গাওয়ার কথা। পাশে তাকিয়ে দিয়ানকে না দেখে রাগে চলে আসতে চাইছিলো তন্নি। কিন্তু সবাই খুশি ছিলো,হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিলো ওদের। এভাবে মুহুর্তটা নষ্ট করাটা উচিত হবে না। তাই কিছু না বলে গানে তাল মেলালো তন্নি। স্বস্তিক নিজেও বিরক্তি নিয়ে নাচছে। নাচ শেষে বিখ্যাত সেই পা ছোড়া ভুললো না তন্নি। স্বস্তিক পাত্তা না দিয়ে অন্যদিকে চলে গেলো। তন্নি খুজেখুজে বারান্দার এককোনে পেলো তৃষাকে। ওএসে সোজা কান ধরলো তৃষার। খিচে উঠে বললো,

-দিয়ান কই?

তৃষা ব্যথাতুর কন্ঠে কান ধরে বললো,

-আরে,দিয়ান একটু ঘরে গেছে। কি দরকার আছে বললো। আর ফিরলোই তো না! কান ছাড় তন্নি। লাগছে!

তন্নি আরো শক্তিতে ওর কান চেপে ধরলো। বললো,

-তো দিয়ান নেই বলে ওই বিলেতি কদুকে নাচতে বলেছে কে? কে বলেছে?

-আমি বলিনি তন্নি। বিশ্বাস কর!

-তুই জানিস তৃষা? নাচ শেষ করে যখন আসছিলাম,ওসাকা ভিলার স্বপ্না আন্টি বলছিলো,এই অনাথ মেয়েটার সাথে অরুনাভ দাদার ছেলে কেনো নাচলো? এই অনাথ মেয়েটার সাথে অরুনাভ দাদার ছেলের এতো কথা কিসের? হোক তা ঝগড়া! ওই লোকটার জন্য আমি কেনো কথা শুনবো বলতো? কেনো? তুই বলিস নি! তো তাকে কে বলেছিলো গিয়ে নাচতে? কে?

-কেউ বলেনি। আমি যেচে নাচতে গিয়েছিলাম।

স্বস্তিকের গলা শুনে তৃষার কান ছেড়ে পেছন ফিরলো তন্নি। উঠোনে গান বাজছে,বাচ্চারা নাচছে। কানে ওদিকের শব্দটা বেশি জোরে আঘাত করলেও,স্বস্তিকের গলা চিনতে ভুল হয়নি ওর। এগিয়ে এসে ঝারা গলায় বললো,

-কেনো? কেনো নাচতে যাবেন আপনি? লজ্জা করলো না একটা অচেনা মেয়ের সাথে এভাবে নাচতে? হুম? লজ্জা করলো না?

-আমার এতোটুকোও লজ্জা করলো না তন্নি! ট্রাস্ট মি! কিন্তু এটা বলো,তোমার লজ্জা করছিলো তো? একটা অনাথ মেয়ে হয়ে হিন্দু বাড়িওয়ালার ছেলের সাথে নাচতে। তাইনা? তাহলে তুমি কেনো নাচছিলে আমার সাথে? বলো? আন্সার মি?

স্বস্তিক রাগী চোখমুখ করে একপা এগি‌য়ে বললো কথাগুলো। ধরফরিয়ে পিছিয়ে তৃষার হাত জরিয়ে দাড়ালো তন্নি। মনেমনে ইয়া নফসি পরতে লাগলো। স্বস্তিক ওকে আপনিই ডাকে। আর ঝগড়া করলেও রাগ দেখায় না। হুট করে লোকটা এমন রাগ দেখাচ্ছে,করনীয় কি তা বুঝতে পারছে না ও। তৃষা কাপাকাপা গলায় বললো,

-র্ রিল্যাক্স স্ স্বস্তিকদা। এ্ এমন কেনো...

চোখ বন্ধ করে অন্যদিক তাকালো স্বস্তিক। মন মস্তিষ্কে এতোটা রাগ কেনো জমলো হুট করে,বুঝে উঠতে পারলো না। একটা জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললো,

-আ্ আ'ম সরি। এভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি আমার। সরি ওয়ান্স এগেইন।

স্বস্তিক চলে আসলো ওখান থেকে। তৃষার হাত ছেড়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে কয়েকপা এগোলো তন্নি। শান্ত দৃষ্টিতে শুধু আড়াল হতে দেখলো সোনালীরঙা পান্জাবী পরিহিত ভিনদেশী লোকটাকে। এক মুহুর্তের জন্য ওর মনে হলো,ভিনদেশী নয়,মানুষটা হয়তো আপনজনের জায়গাটার দাবীদার হতে চেয়েছিলো। একটা দীর্ঘশ্বাস ফেলে সবে স্বাভাবিক হবে তন্নি,কিন্তু হঠাৎই দোয়ার আর্তনাতে চমকে উঠলো ও। একপলক তৃষার দিকে তাকিয়ে বুঝলো,ওউ শুনেছে সে আর্তনাত। ছুট লাগালো দুজন স্টেজের দিকে।

#চলবে...

[ গানবাজনা রিডার্সদের আনন্দের উদ্দেশ্যে লেখা। ব্যক্তিমনে আঘাতের কারন হলে ক্ষমাপ্রার্থী। গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 43 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন