#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৫
-বিয়েটা আমি করবো না কাকাবাবু।
মলিন চোখে দোয়ার দিকে তাকালেন অরুনাভ মুখার্জী। দোয়ার বিদ্ধস্ত চেহারা,লেপ্টে যাওয়া মেহেদী শুকানো হাত,কান্নায় কান্নায় চোখমুখ শুকিয়ে গেছে। গয়নাগুলো গোছানোর পরিবর্তে বিক্ষিপ্তভাবে গায়ে পরে আছে কোনোমতে। সহ্য হলো না আর তার। চোখ সরিয়ে চোখ মুছলেন অরুনাভ মুখার্জী। নিচে উঠোনে সবাই আনন্দ করছে,আর এখানে বারান্দায় দাড়িয়ে মা ভাইয়ের দিকে জলভরা চোখে তাকিয়ে কথাটা বললো দোয়া। বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হয়ে,নতুন সম্পর্কে জড়াতে গিয়ে কি কি ত্যাগ স্বীকার করতে হয় একটা মেয়েকে,তা শুধু ওই মেয়েই জানে। আর দোয়া? ওর যে মা ভাইই সব! মায়ের শরীরটা ভালো না,ভাইয়ের এতোবড় অসুখ। এসবের ভীড়ে আরাবের ভালোবাসায় যতোটুকো আশ্বস্ত ও হয়েছিলো,কিছুক্ষন আগে দিয়ানের অসুস্থ্য হয়ে পরায়,তা পুরোপুরিই ভেঙে পরতে বসেছে।
নাচগানের মধ্যে বুক চেপে ধরে হঠাৎই অজ্ঞান হয়ে যায় দিয়ান। এমন এর আগেও দুবার হয়েছে দিয়ানের। দোয়া এতোটাই ভয় পেয়ে গিয়েছিলো যে কান্নাকাটি করে,সাজ নষ্ট করে ওই সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলো। ওর ভয়েরও কারন আছে। মা ভাইয়ের থেকে দুরে সরে যেতে হবে বিয়ের পর,ওর বাড়তি চিন্তা যথার্থ। দিয়ানের হার্টে ফুটো আছে,এটা একমাত্র অরুনাভ মুখার্জীই জানেন। খুব কষ্টে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন। দিয়ানের জ্ঞান ফেরার পর ও তো স্বাভাবিক হয়েছে,কিন্তু দোয়া কিছুতেই শান্ত হতে পারছে না। ওর মনে সেই ভয় আবারো জেকে বসেছে। ও চলে গেলেই ওর মা ভাই একা পরে যাবে। ওদের দেখার কেউই থাকবে না। তাই এই মুহুর্তে বিয়েটা করবে না ও। আরাবকে প্রয়োজন পরলে সবটা বলবে। যা হবার হবে! মা ভাইকে ছেড়ে যাবে না ও। অন্তত দিয়ানের অপারেশনের আগে তো নয়ই! অরুনাভ মুখার্জী ওর কাধে আলতো করে হাত রেখে বললেন,
-এমন কেনো করছিস দোয়া? দিয়ান ঠিক আছে তো! কিছুই হয়নি ওর!
দোয়া তাকালো তার দিকে। হঠাৎই ডুকরে কেদে দিলো ও অরুনাভ মুখার্জীকে জরিয়ে ধরে। কাদতে কাদতে বললো,
-ও ঠিক নেই কাকাবাবু! ও ঠিক নেই! যতোক্ষন না ওর অপারেশনটা হচ্ছে,ও ঠিক নেই! কি করে ভুলে গেলাম আমি এটা? কি করে?
বিস্ময়ে তাকালেন অরুনাভ মুখার্জী। দোয়াকে ছাড়িয়ে বললেন,
-এভাবে কেনো বলছিস দোয়া? দিয়ানের অপারেশন তো আরাব....
-দিভাই!
স্বস্তিকের গলা শুনে থেমে গেলেন অরুনাভ মুখার্জী। দোয়া চোখমুখ মুছে সরে দাড়ালো কিছুটা। স্বস্তিক বাবার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসলো দোয়ার দিকে। কিছু কাগজপত্র এগিয়ে দিয়ে বললো,
-এক লোক এসে দিয়ে গেলো।
অরুনাভ মুখার্জী,দোয়া দুজনেই কিঞ্চিত অবাক চোখে তাকালো ওর দিকে। অরুনাভ মুখার্জী বললেন,
-কার জন্য?
-বললো তো দিভাইয়ের নামে।
ইচ্ছা না থাকা সত্ত্বেও কাগজগুলো নিলো দোয়া। ওগুলো দেখে টপটপ করে জল গরাতে লাগলো ওর চোখ থেকে। অরুনাভ মুখার্জী বললেন,
- কি হলো দোয়া? কাদছিস কেনো?
যন্ত্রমানবীর মতো তার দিকে তাকালো দোয়া। অস্ফুটস্বরে বললো,
-বাবার ফর্মুলার ভিত্তিতে করা এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। বায়োমেডিসহ ন্যাশনাল মেডিসিন রিসার্চ সেন্টার স্বীকৃতি দিয়েছে ফর্মুলাকে। আ্ আমাদের রওশন প্লাজার সিল তুলে নেওয়া হয়েছে। কোর্ট থেকে নোটিশ এসেছে,বাবার সবরকম ব্যাংক ব্যালেন্স,প্রোপার্টি সব...স্ সব নাকি সরকারিভাবে আমাদের নামে...
দোয়া আর বলতে পারলো না। থেমে রইলো। অরুনাভ মুখার্জী হেসে বললেন,
-কাল তোর বিয়ে। আর তারপরেই দিয়ানের অপারেশন। এর বাইরে আর কোনো কথা নেই দোয়া। চিলেকোঠায় তাকওয়াতুল দোয়া নামে আরেকটা রাত ঘুমিয়ে নে গিয়ে। কারন এরপর আমার চিলেকোঠায় আসবে,মিসেস তাহসানুল আরাব! রংধনুতে গিয়ে এই কাকাবাবুকে ভুলিস না কিন্তু!
দোয়ার গালে হাত রেখে কথাগুলো বলে চলে আসলেন অরুনাভ মুখার্জী। দোয়ার কাছে সবটা এখনো ধোয়াশা। আরাব বলেছিলো এক্সপেরিমেন্ট শেষ হতে দেরি হবে। সাথে বাকিসবও। আজই এসব হয়ে যাবে,ভাবতে পারে নি ও। স্বস্তিক গলা ঝেরে বললো,
-আরাব দাদা কল করেছে।
ধ্যান ভাঙলো দোয়ার। ওর হাতে ফোন গুজে দিয়ে চলে গেলো স্বস্তিক। ফোন কানে ধরে কিছু বলার আগেই ওপাশ থেকে আরাব বললো,
-ওই চিলেকোঠা থেকে তোমাকে আমার করে নিয়ে আসবো ঠিকই,কিন্তু তোমার দায়িত্বকে ছেড়ে আসতাম না আমি দোয়া। তুমি সে সব দায়িত্ব পালন করবে,যেগুলোকে ঘিরে এতোদিন এতোশত স্বপ্ন বুনে এসেছো তুমি। ভরসা রাখতে পারো।
আনন্দঅশ্রুতে গাল সিক্ত হলো দোয়ার। চোখ বন্ধ করে কিছুক্ষন পর সে খুশির কান্না সংবরন করে বলে উঠলো,
-ভালোবাসি।
একশব্দে দুনিয়ার সমস্ত সুখ যেনো খুজে পেলো আরাব। ফোনটা বুকের সাথে আকড়ে ধরে ভুলে গেলো ওই ফর্মুলার পেছনে দেওয়া এতোদিনের রাতজাগা সব মেধা,সময় আর পরিশ্রম।
•
মুখার্জীবাড়িতে আজ বিয়ে। দোয়ার বিয়ে। সকাল থেকেই সবাই যার যার মতো ব্যস্ত। দোয়া বিছানায় বসে দিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,দিয়ান ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। মুলত ওকে জোর করে ধরে রেখেছে দোয়া। দৌড়াদৌড়ি করতে দেবে না বলে। দিয়ান বললো,
-তোর ডানহাতের মেহেদি কাল আমাকে ধরতে গিয়ে নষ্ট হয়ে গেছে আপুনি।
দোয়া চুপ। দিয়ান আবারো বললো,
-মেহেদি লেগে তোর ওই জামাটাও নষ্ট হয়ে গেছে আপুনি।
দোয়া তখনও চুপ। দিয়ান এবার বললো,
-আমাকে জরিয়ে কাদছিলি,আমার পান্জাবিটাও নষ্ট হয়ে গেছে আপুনি।
-ওরকম আরো কয়েকটা কিনে দেবো। মন খারাপ করিস না।
দিয়ান চাইছিলো একটু বিরক্ত হয়ে দোয়া ওকে ছেড়ে দিক। কিন্তু কোনোটাই না ঘটায় উল্টো ওই বিরক্তি নিয়ে বললো,
-আপুনি? আমাকে যেতে দে না! স্বস্তিকদা একা কয়দিক সামলাবে বলতো?
-সবাই মিলে সবদিক সামলে নেবে। তুই আমার কাছে থাক!
বোনের কথায় আর কিছু বললো না দিয়ান। একবারের জন্যও ওর কেনো যেনো মনে হচ্ছে না,বোনটা বিয়ের পর ওদের ছেড়ে চলে যাবে। বরং ও এতেই খুশি,আরাবের মতো কাউকে ওর আপুর বর হিসেবে পেয়েছে। সালমা বেগম ব্যস্তভাবে ঘরে ঢুকে বললেন,
-দোয়া? তোকে গয়নাগুলো দিয়ে দিচ্ছি,তৃষা আর তাজীনের সাথে তুই এখনি সাজতে চলে যা। তন্নি এখানে আমার কাজে হাত লাগাবে।
সালমা বেগম গয়নার বাক্স নিয়ে রাখলেন দোয়ার সামনে। গয়নাগুলোর দিকে একপলক তাকালো দোয়া। ওগুলো সব স্বর্নের। ওর বাবার লকার থেকে আজই অরুনাভ মুখার্জী নিয়ে এসেছে এসব। সালমা বেগম ব্যস্তভাবে বেরিয়ে যাচ্ছিলেন। দোয়া মায়ের হাত ধরে আটকে দিলো। দিয়ান উঠে বসলো ওর কোল থেকে। দোয়া উঠে দাড়িয়ে মায়ের গাল ধরে বললো,
-মা তুমি সত্যিই যেতে চাওনা রওশন প্লাজায়?
মেয়ের হাত সরিয়ে দিয়ে মুখ ফিরিয়ে নিলেন সালমা বেগম। ধীর গলায় বললেন,
-এ বিষয়ে তোর সাথে তো আগেই কথা হয়ে গেছে আমার দোয়া। আবারো একই কথা কেনো জিজ্ঞাসা করছিস বলতো?
-কিন্তু মা....
-কোনো কিন্তু না দোয়া। ওই বিশাল অট্টলিকা আমাকে কিছুই দেয়নি রে! উল্টো ওই টাকাপয়সার প্রতি কিছু মানুষের লোভ তোর থেকে,দিয়ানের থেকে তোদের বাবাকে কেড়ে নিয়েছে। আমাদের নিঃস্ব করে দিয়েছে। কিন্তু দেখ,এই চিলেকোঠায় আমি সব পেয়েছি। পরিবার,সুখ সব! ওখানে গিয়ে কাকে নিয়ে থাকবো আমি বলতো? ওই আভিজাত্যের অভ্যেস তো কবেই ভুলে গেছি। তোর থেকেই তো এসব শিখেছি দোয়া। জানিস তো তুই সব।
দোয়া চুপ করে রইলো। সালমা বেগম হাসিমুখে মেয়ের দিকে এগিয়ে বললেন,
-তুই শশুড়বাড়ি চলে যাচ্ছিস। দুদিন পর বাবার কথামতো ভাইকেও বিকেএসপিতে দিয়ে আসবি। আমি কি নিয়ে থাকবো বলতো? ওই রওশন প্লাজায় একাকী দম বন্ধ হয়ে মরার চেয়ে...
-মা!
দোয়া মুখ চেপে ধরলো মায়ের। সালমা বেগম হাসলেন। মেয়ের কপালে চুমো দিয়ে বললেন,
-আমাদের নিয়ে আর এতো ভাবিস না তুই দোয়া। কোর্ট যেসব প্রোপার্টি,ব্যাংক একাউন্ট আমাদের গ্রান্ট করেছে,আমরা ভালোই থাকবো। এতো বেশি চিন্তা করে তুই তোর বর্তমানকে নষ্ট করিস না।
দোয়া কিছু বলতে যাচ্ছিলো। তন্নি,তৃষা আর তাজীন ভেতরে ঢুকে শাড়ি,গয়না হাতে তুলতে লাগলো। তাজীন দোয়াকে তাড়া দিয়ে বললো,
-কিরে? চল জলদি! সময় লাগবে তো!
-আব্ তাজ....
-হুম। ওকে নিয়ে যাও তো তাজীন! কখন থেকে বলছি যেতে,একচুলও নড়ছে না মেয়ে!
সালমা বেগমের কথায় দোয়াকে নিয়ে জোরাজুরি করতে করতে বেরিয়ে এলো তাজীন,তন্নি,তৃষা। ওকে সাজানো হলো লাল বেনারসি আর গয়নায়। নিজের কাছে নিজেকেই ভারি লাগছিলো দোয়ার। সাজ শেষে একা একা গুটিগুটি পায়ে আবারো নিজের ঘরে আসলো ও। ঘরের প্রতিটা কোনা জলভরা চোখে দেখে নিলো। সব আসবাব,নিত্য ব্যবহার্য সবকিছু। দেয়ালের ছোট আয়নাটা,ওতে আজকের দোয়াকে দেখে কিছুক্ষন তাকিয়ে রইলো নিরবে। আজকের পর ও শুধু এ ঘরের মেয়ে না,আরেকটা বাড়ির বউ। আরাবের কথামতো ওর পরিচয় তো বদলাবে না,তবে নতুন পরিচয় যুক্ত ঠিকই হবে। হঠাৎই ' বর এসেছে' উল্লাসী আওয়াজ ঝংকার তুললো পুরো মুখার্জীবাড়ি জুড়ে। বাড়তে থাকা হৃদস্পন্দন নিয়ে আস্তেধীরে বারান্দায় এসে রেলিং ধরে দাড়ালো দোয়া। সদর দরজার বাইরে কয়েকটা গাড়ির সারি। সামনের গাড়িটা থেকে কোটসুট পরা এক ভদ্রলোক নামলো। মুফতাহির। টুইঙ্কেল লাফিয়ে নেমে আগে অরুনাভ মুখার্জীর পেটে গুতো দিয়ে চেচিয়ে বললো,
-এইত্তো গোপাল ভাড়! আমি এসে গেছি উইশমামের বর নিয়ে!
প্রথমে হেসে দিয়েছিলো দোয়া। কিন্তু টুইঙ্কেলের উইশমামের বর নিয়ে এসে গেছি কথাটা শুনে মাথা নামিয়ে নিলো ও।
নির্বিঘ্নে শেষ হয় দোয়ারাবের বিয়ে। বিদায়ের সময় চিলেকোঠার সবাইকে জরিয়ে কেদেছে দোয়া। আরাব ওকে সামলাতে এগোতে যাচ্ছিলো,কিন্তু তৌফিকা থামিয়ে দেয় ওকে। মাকে জরিয়ে যেনো বাকিসব ভুলে গেছিলো ও। কাদছিলোই। তবে শান্ত ছিলেন সালমা বেগম। আরাবের আর সহ্য হলো না। এগিয়ে গিয়ে একহাতে দোয়াকে জরিয়ে ধরে আরেকহাত দিয়ে সালমা বেগমের হাত দোয়ার মাথায় রাখলো। বললো,
-দোয়াকে দোয়া করবেন মা। কোনোদিনও যেনো ওকে আর কাদতে না হয়।
চুপ হয়ে গেছে চারপাশ। সবাই স্তব্ধ হয়ে দেখছে আরাবকে। মাথা নিচু করে সে হাত নিজের মাথায় নিলো আরাব। বললো,
-আমাকেও দোয়া করবেন মা। ওর কান্নার সবরকম কারন ওর কাছে আসার আগে যেনো আমাকে অতিক্রম করে।
কান্না কমিয়ে আরাবের দিকে মুগ্ধভাবে চেয়ে দোয়া। সালমা বেগম খুশিতে কাদতে লাগলেন এবার। আরাব ওনার চোখের জল মুছিয়ে দিয়ে বললো,
-অনুমতি দিন মা। দোয়ার আরেক মা ওর জন্য অপেক্ষা করছে।
মাথা উপরনিচ করলেন সালমা বেগম। দোয়াকে শক্তভাবে জরিয়ে ওকে নিয়ে মুখার্জীবাড়ি থেকে বেরিয়ে এলো আরাব।
#চলবে...
[ শান্ত! শান্ত! রাতে আরেক পর্ব চাইলে এখন সবাই মিলে পেম্পার করো মিথিপাখিকে! লেইট করার জন্য বকা দিলে কিন্তু দেবো না হু! 😴
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]