#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
স্পেশাল পর্ব❤
গাড়িতে ওঠার পরও আরাবের চোখ লুকিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে কাদছিলো দোয়া। একটু পরই হাতের উপর কোনো হাতের স্পর্শ অনুভব হলো ওর। চোখ বন্ধ করে রইলো দোয়া। ও বেশ বুঝতে পারছে,ওর কান্না আরাব না পারছে সইতে,না এই মুহুর্তে বলতে পারছে থামতে। হাতের উপর আরেকটি ক্ষুদ্র হাতের স্পর্শে চোখ মেললো দোয়া। টুইঙ্কেল এই গাড়িতেই বসেছে। ও দোয়ার থুতনি ধরে ওর দিক ফেরালো। দোয়াকে ফিরতে দেখেই ওর চোখের জল দেখে দাতে দাত চেপে গেলো আরাব। টুইঙ্কেল দোয়ার চোখ মুছে দিয়ে বললো,
-কাদছো উইশমাম? কেউ বকেছে?
দোয়া ডানেবামে মাথা নেড়ে না বুঝালো। টুইঙ্কেল আবারো বললো,
-কেউ চকলেট নিয়ে নিয়েছে তোমার?
দোয়া আবারো না বুঝালো। টুইঙ্কেল এবার হেসে দিয়ে বললো,
-ওওও। তাহলে তুমি আদর নেবে বলে কাদছো? জানোতো উইশমাম? যখন আমারও এমন আদর পেতে ইচ্ছে করে,আমি একটুখানি কান্না করলেই আম্মু,আব্বু,মামা সবাই মিলে আদর করে দেয় আমাকে!
একটু প্রসারিত দৃষ্টিতে ওর দিকে তাকালো দোয়া। ওপাশ থেকে আরাব কোলে নিলো টুইঙ্কেলকে। মুচকি হেসে বললো,
-হ্যাঁ টুইঙ্কেল। উইশমাম আদরের জন্যই কাদছে।
হচকিয়ে গেলো দোয়া। চোখমুখ মুছে আরো গুটিয়ে বসলো ও। এরা মামা ভাগ্নি মিলে ঠিক কি করতে চলেছে,মনে মনে হাজারটা উদ্ভট চিন্তাভাবনা ঘুরপাক খেতে লাগলো ওর। টুইঙ্কেল উৎসাহ নিয়ে বললো,
-হুউউউম! কিন্তু আম্মু আব্বু তো এখানে নেই মামা! তাহলে তুমিই আদর করে দাও উইশমামকে?
ঠোট কামড়ে হেসে মাথা নাড়লো আরাব। টুইঙ্কেলকে উচু করে সামনের সিটের দিকে এগিয়ে দিয়ে গাড়ির ড্রাইভারের সামনের দিকের আয়নাটা ঘুরিয়ে দিতে বললো ও। টুইঙ্কেল করলোও তাই। আরাব ওকে পাশে বসিয়ে দিয়ে বললো,
-দেখো টুইঙ্কেল! তারা খসেছে।
উৎফুল্লভাবে বাইরে তাকালো টুইঙ্কেল। তারা খসেছে শুনে দোয়াও পাশ ফিরেছে। তৎক্ষনাৎ ওর দুচোখ মুছে দুগাল ধরলো আরাব। চোখজোড়ায় চুমো একে দিয়ে বললো,
-আর কেদো না দোয়া। প্লিজ!
ঠোট কামড়ে ধরে মাথা নামিয়ে নিলো দোয়া। আর যাই হোক,আরাবের এ আকুতি ফিরিয়ে দেবে না ও। যত কষ্টই হোক না কেনো,নিজের চোখের অশ্রুতে আরাবকে আর আঘাত করবে না ও। কখনোই না।
গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে রংধনুর দিকে মাথা উচু করে তাকালো দোয়া। ওর শশুড়বাড়ি। আরাব ওর হাত ধরে হাটা লাগালো। সাদরে আপন করে নিলো ওকে তৌফিকা,মিসেস ওয়াহিদ,আরাবের বন্ধুবান্ধবেরা। টুকিটাকি কথা শেষে মিসেস ওয়াহিদ বললেন,
-অনেক হয়েছে। এবার দোয়াকে একটু একা ছাড়ো সবাই। সারাদিন অনেক ধকল গেছে এর। একটু কিছু মুখে দিক।
সবাই দোয়াকে ছেড়ে আরাবকে নিয়ে চললো এবার। দোয়ার মানা সত্ত্বেও মিসেস ওয়াহিদ নিজহাতে খাইয়ে দিলেন দোয়াকে। খুশির কান্না অতিকষ্টে আটকে দিয়েছে দোয়া। তৌফিকা জরিয়ে রেখেছে ওকে। এককোনে থেকে আরাব মুচকি হাসি ঝুলিয়ে শুধু মা বোনের কান্ডকারখানা দেখেছে। খাওয়ানো শেষে তৌফিকা আর আরাবের কিছু বান্ধবী মিলে দোয়াকে নিয়ে আরাবের রুমের দিকে চললো। টুইঙ্কের দোয়ার শাড়ির আঁচল ধরে লাফাতে লাফাতে চললো ওদের সাথেই। ঘরে ঢুকে দোয়াকে বিছানায় বসিয়ে দিলো তৌফিকা। বললো,
-এই নাও দোয়া! আমার এলোমেলো ভাইটাসহ ওর অগোছালো ঘরও এখন তোমার দায়িত্ব!
দোয়া মাথা নামিয়ে নিলো। প্রচন্ড ইতস্তত লাগছে ওর। বাকিসবাই হাসছে। হঠাৎই দরজায় নক করলো কেউ। সবার সাথে দোয়াও দরজায় তাকালো। দরজায় নক করা বৃদ্ধাঙ্গুলিই নাড়িয়ে শীতল চাওনিতে ঘাড় নাড়িয়ে আরাব সবাইকে বুঝালো বেরিয়ে যেতে। চোখ খিচে বন্ধ করে নিলো দোয়া। এভাবে বলার কি আছে? আরাবের এক কলিগ বলে উঠলো,
-এইট কেমন হলো? ভাবলাম ভাবির সাথে বসে আড্ডা দেবো। আর আরাব তুমি এসেই ইশারা করছো বেরিয়ে যেতে?
আরাব বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাড়িয়ে বললো,
-ওকে। ইউ মে ক্যারি অন! পইপই করে হিসাব নিচ্ছি প্রতিটা সেকেন্ডের!
সবাই শব্দ করে হেসে দিলো। আরাবের এক বান্ধবী দোয়ার কানে ফিসফিসিয়ে বললো,
-আসছি দোয়া! তোমার বরটা সাইন্টিস্ট ঠিকই। তবে হিসাবে বেশ পাকা। আমাদের উপর দিয়ে ওর বাসর বিলম্বের ফলটা নিউটনের আপেল পরার মতোই হবে দেখো। এক্সট্রা প্যারা!
দোয়া অবুঝের মতো তাকালো মেয়েটার দিকে। মেয়েটা হেসে বললো,
-বোঝোনি? ওকে। আরাবের এই বাসর বিলম্বের শাস্তি কি হলো আমাদের,সময় করে জানাবো তোমাকে। আসছি হুম? হ্যাপি ম্যারেড লাইফ!
একে একে সবাই বেরিয়ে যেতে লাগলো ঘর থেকে। দোয়া একেবারে জরোসরো হয়ে বসলো। কিন্তু বসে থাকতেই পারলো না ও। হুট করে বিছানা ছেড়ে উঠে দাড়িয়ে গেলো। একটু থেমে বাকা হেসে আরাব এগোতে লাগলো। নিচদিক তাকিয়েও সেটা টের পেলো দোয়া। একপা দুপা করে পেছোতে পেছোতে পেছনের কিছুর সাথে থেমে গেলো ও। আরাব এগিয়ে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো ওর দিকে। দোয়ার ঠিক পেছনেই বারান্দা দিয়ে আকাশের চাঁদ দেখা যায়। দোয়ার থুতনিতে হাত রেখে ওর মুখ উচু করে ধরলো আরাব। একপলক চাঁদের দিকে তাকিয়ে ওই চাঁদকে তাচ্ছিল্য করে মাথা নাড়িয়ে খানিকটা শব্দ করলো আরাব। দোয়ার দিকে তাকিয়েই বললো,
-মাশাল্লাহ্!
-আরাব মামা? তুমি না বলেছিলে উইশমামকে যেদিন ডলের মতো সাজিয়ে রংধনুতে আনবে,একসাথে আমরা উইশমামের কার্লি হেয়ার দেখবো!
দোয়া চোখ বন্ধ করেই ছিলো। টুইঙ্কেলের কথায় চোখ মেললো ও সাথেসাথে। বিছানায় কোমড়ে দুহাত দিয়ে দাড়িয়ে টুইঙ্কেল। আরাব চেহারায় চাপা কষ্ট পুরোপুরি প্রকাশ করে দোয়ার দিকে তাকিয়ে থেকেই বললো,
-স্মৃতিশক্তিটা তোমার স্টুডেন্টের একটু বেশিই!
দোয়া হাসবে না কাদবে,বুঝে উঠতে পারছে না। সবে ও টুইঙ্কেলের দিকে এগিয়ে যাবে,তৌফিকা টুইঙ্কেলকে ডাকতে ডাকতে রুমে ঢুকলো। মেয়েকে বিছানায় ওভাবে দাড়িয়ে থাকতে দেখে কয়েকবার জিভ কাটলো তৌফিকা। ছুটে এসে টুইঙ্কেলকে কোলে নিয়ে সরি আরাব বলে ছুটলো ও। দোয়া এগোচ্ছিলোই। আরাব ওর হাত ধরে আবারো সামনে দাড় করালো ওকে। মুড তো টুইঙ্কেল নিয়ে গেলো,তবে দোয়ার দিকে তাকাতেই হাসি ফুটলো ওর মুখে। উকিঝুকি দিয়ে কিছু একটা পরখ করে বললো,
-আজকে একটু বেশিই সেজেছো।
একবার বিস্ময়ে আরাবের দিকে তাকিয়ে দোয়া নিজের দিকে তাকালো। গাল ফুলিয়ে বললো,
-বেশিই হয়ে গেছে তাইনা? আমি বারবার করে বারন করছিলাম ওদের। এতো না সাজাতে! এতো গয়না না পরাতে! শুনলোই না কোনো কথা আমার!
ঠোট টিপে হাসি আটকালো আরাব। দোয়ার ওর দিকে তাকিয়ে আবারো বললো,
-খুব বেশিবেশি হয়ে গেছে?
-হুম।
দোয়া মুখ কালো করে গয়নাগুলোর দিকে তাকিয়ে রইলো। আরাব কিছুক্ষন বুকে হাত গুজে দাড়িয়ে দেখলো ওর চাওনি। তারপর সোজা হয়ে দাড়িয়ে বললো,
-তোমার ঠিক কেমন লাগছে বলতে পারবো না। তবে আমার অনেকবড় ক্ষতি হয়ে যাচ্ছে এসবে!
ভ্রুকুচকে তাকালো দোয়া। হুট করেই আরাব ওর কানে হাত দিলো। খানিকটা চমকে উঠলো দোয়া। ওর কানের দুল খুলতে খুলতে আরাব ফিসফিসিয়ে বললো,
-ঠিক কি কি ক্ষতি,জিজ্ঞাসা করো না! আমি যেটুকো বলবো,শুধু মন্জুর করো হুম?
দোয়া যেনো জমে গেছে। আরাব নিজের মতো করে ব্যস্ত থেকে বললো,
-এইযে! তোমার এই ঝুমকো নড়াচড়া করছে বলে তোমাকে ছেড়ে ওর দিকে চোখ চলে যাচ্ছে! এটা আমার কতোবড় ক্ষতি জানো?
ওর ঘোমটা খুলে মাথার মুকুট খুলে দিলো আরাব। চুলগুলো ছেড়ে দিয়ে বললো,
-এই মুকুট তোমার চুলের উচ্ছ্বলতাকে এতোক্ষন আটকে রেখেছিলো,তা আমার কতোবড় ক্ষতি করেছে জানো?
-আ্ আরাব....
দোয়াকে বলতে দেয়নি আরাব। ওর নথ খুলে দিয়ে বললো,
-এর উপর পরা আলো তোমার দৃষ্টির কম্পন থেকে আমাকে দৃষ্টিচ্যুত করতে বাধ্য করেছে দোয়া। অনেকবড় ক্ষতি করে দিয়েছে আমার। বিশ্বাস করো!
দোয়ার হাত তুলে ধরলো আরাব। চুড়িগুলো খুলতে খুলতে বললো,
-এতো শব্দ কেনো করতে হবে এদের? একসময় তো এটুকোর জন্যই তৃষ্ণার্ত ছিলাম। কোথায় ছিলো তখন এরা? আজ যখন তোমার হৃদস্পন্দন শুনবো বলে স্থির করেছি,এরা কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে চলেছে! তোলপাড় শুরু করে দিচ্ছে আমার ভেতরটায়। এ ক্ষতি কি উপেক্ষা করার মতো? বলো দোয়া?
দোয়া দুহাতে মুঠো করে ধরলো শাড়ি। ওর ঘাড়ের সবগুলো চুল একপাশে দিয়ে দিতেই কেপে উঠলো দোয়া। একে একে ওর গলার সমস্ত গয়না খুলে দিয়ে আরাব বললো,
-এরা তোমার কাছে থেকে তোমার সৌন্দর্যে নিজেদের সৌন্দর্য বাড়াতে ব্যস্ত। আমার প্রেয়সীর সৌন্দর্য শুধু আমার নামে,আমার তরে। এদেরকে কেনো বিলিয়ে দেবো? তাতে যে আমার বড্ড ক্ষতি দোয়া! বড্ড ক্ষতি!
দোয়া কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে নিলো। আরাবের উষ্ণ নিশ্বাস চোখে মুখে লাগছে ওর। পাগলপাগল লাগছে নিজেকে ওর। একহাতে ওর কোমড় জরিয়ে ধরলো আরাব। কপালে পরে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে বললো,
-তুমি তো জানো দোয়া,তোমার নিত্যরুপ আমার দুর্বলতা। আমার মুখোমুখি হওয়ার চেয়ে তোমার পাশ কাটানোতে বারবার তোমার প্রেমে পরেছি আমি। সাহসী চাওনির চেয়ে লজ্জায় তুমি একটু নুইয়ে গেলে আমি খুন হয়ে যাই। আজ বুঝি সবরকমভাবেই আরাবকে এলোমেলো করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছো?
দোয়া নিশ্চুপ। আজ ও শুনবে। আরাবের কথাগুলো শুনবে। সেদিন তো ও বলেছিলো। আর আরাব অনুমতি নিয়েছিলো,আজকে বলার। আজ তবে আরাবই বলুক! নিজেকে সামলানোর বৃথা চেষ্টা আর করলো না দোয়া। আরাব ওর কানের কাছে মুখ নিয়ে বললো,
-তবে সত্যিই যদি আমি আজ বেসামাল হই,তার দায় নেবে তুমি দোয়া?
একপলক চোখ তুলে তাকালো দোয়া। আরাবের সেই তৃপ্ত হাসি। ওর চোখের দিকে তাকিয়ে আস্তেধীরে মাথা উপরনিচ করলো দোয়া। মুচকি হেসে ওর একগালে হাত রেখে আরাব এগোচ্ছিলো। সুযোগটুকো না দিয়ে ওর শেরওয়ানি খামচে ধরে ওরই বুকে মুখ লুকালো দোয়া। কিছুক্ষন থেমে থেকে ওকে কোলে তুলে নিলো আরাব। ঘটনার আকস্মিকতায় দোয়া বড়বড় চোখে তাকালো। আরাব বললো,
-মুখ লুকানোর জন্য একেবারে পার্ফেক্ট জায়গাটাই চুজ করেছো! আমার থেকে আড়াল হয়ে আমার মাঝেই বিন্যস্ত হতে চাইছো! লাজুকলতার সকল চাওয়া শিরধার্য!
দোয়া পুরোই বোকাবনে গেছে। আরাব যে সব বিষয়কে ওর দিকে তাক করে কেনো এতো বেশি মজা পায়,বুঝেও ওঠে না ও। ওর চাওয়া মানে কি? ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরাব সামনে তাকিয়েই হাটতে হাটতে বললো,
-ভালোবাসি।
শব্দটা শুনেই লজ্জায় আবারো নুইয়ে গেলো দোয়া। আরো শক্তকরে ওর গলা জরিয়ে বুকে মুখ লুকালো। মিশে যেতে লাগলো ওর বুকের মাঝে। এ রাত লজ্জার,এ রাত....ভালোবাসার!
#চলবে...
[ মাত্র চার ঘন্টার ব্যবধানে এতোবড়,স্পেশাল পার্টটা লিখেছি। একটু মায়া হলে কয়েকলাইন রিভিউ দিয়ে আমার দিনটাও স্পেশাল করে যাইয়েন🙃 হ্যাপি রিডিং❤
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]