ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 47

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৭

আরাব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে টুইঙ্কেল বিছানায় বসে ফুল নাড়াচাড়া করছে। তবে ওর কাছে দোয়া নেই। মাথায় তোয়ালে চালিয়ে আশেপাশে দোয়াকে খুজতে লাগলো ও। টুইঙ্কেলকে কি বলে দোয়া সরেছে আর টুইঙ্কেলই বা এতো সুন্দরমতো বসে আছে কিভাবে,মাথায় ঢুকছে না ওর। ওকে বেরোতে দেখে টুইঙ্কেল বললো,

-বেরিয়েছো?

-হুম। তোমার উইশমাম...

-উইশমাম তো নিচে চলে গেছে।

-ও। ত্ তো তোমার কোশ্শেনের আন্সার দিয়েছে উইশমাম?

টুইঙ্কেল উঠে দাড়ালো বেডের উপর। চেচানোপ্রায় আওয়াজে বলে উঠলো,

-না। উইশমাম বলেছে,তোমার কাছ থেকে জেনে নিতে। আর যদি আন্সার না করো,তাহলে তোমার নামে রংধনুর সবার কাছে নালিশ করতে। তুমি জোর করেছো উইশমামকে এতো সকালে গ্....

তোয়ালে বিছানায় ছুড়ে মেরে টুইঙ্কেলের মুখ চেপে ধরলো আরাব। পেছন থেকে ওর অবস্থা দেখে শব্দ করে হেসে ফেললো দোয়া। আরাব একবার দোয়ার দিকে তাকালো। তারপর টুইঙ্কেলকে বললো,

-এই টপিক ভুলে গেলে মামা টুইঙ্কেলকে অনেকগুলো চকলেট দেবে।

টুইঙ্কেল মুখ ওভাবে চেপে থাকা অবস্থাতেই অস্ফুটস্বরে বললো,

-ডিল?

আরাব বুঝলো ওর কথা। হার মেনে নেওয়ার চেহারা বানিয়ে বললো,

-ডিল।

টুইঙ্কেলকে ছেড়ে দিলো আরাব। ও নাচতে নাচতে দোয়ার কাছে গিয়ে বললো,

-মামার কাছ থেকে চকলেট আদায়ের আইডিয়াটা দারুন ছিলো উইশমাম! থ্যাংকিউ!

দৌড়ে বেরিয়ে গেলো টুইঙ্কেল। আরাবের দিকে তাকালো দোয়া। করুনার স্বরে বললো,

-আহারে! প্রেমাখ্যান পড়তে পড়তে "পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকই" নিউটনের এই তৃতীয় সুত্র ভুলে গেছেন বুঝি? বেচারা সাইন্টিস্ট!

-তাই না?

আরাব এগোলো ওর দিকে। রুম থেকে ছুটে বেরিয়ে আসলো দোয়া। সিড়ির কাছে আসতেই সোফায় তৌফিকা,মুফতাহির,টুইঙ্কেল আর মিসেস ওয়াহিদকে দেখতে পেলো ও। দোয়া শাড়ির আচলটা ‌মাথায় তুলে দিয়ে এগিয়ে গেলো। মৃদ্যুস্বরে সালাম দিয়ে বললো,

-গুড মর্নিং।

মিসেস ওয়াহিদ সালামের উত্তর নিলেন। মুফতাহিরও পেপার ছেড়ে একবার চোখ তুলে তাকিয়ে,উত্তর নিলো সালামের। তৌফিকা বললো,

-গুড মর্নিং! আয়! এদিকে এসে বস!

তৌফিকার তুই সম্বোধনে দোয়া খুশি হয়ে গেলো। এগিয়ে যাবে,মুফতাহির পেপার পড়তে পড়তেই বললো,

-দোয়া সবে আসলো রংধনুতে,এখনই তুই করে বলছো তৌফিকা?

-মা তো বলেই দিয়েছে,দোয়া এ বাড়ির মেয়ে। আমিও ওকে ছোটবোন মানি। তুই করেই বলবো! কিরে দোয়া? তোর কি খারাপ লাগবে আমি তোকে তুই করে ডাকলে?

দোয়া তৌফিকার হাত মুঠো করে নিয়ে বললো,

-না আপু। আমি নিজেকে ধন্য মনে করবো! আপনি তুই করেই ডাকুন আমাকে।

-তাহলে তো তোরও তৌফিকার সাথে আপনি চলবে না দোয়া! তুমি করেই বলতে হবে! আমিও তুই করেই ডাকবো তোকে,তাই আমাকেও তুমি করে বলতে হবে!

মিসেস ওয়াহিদের কথায় মুচকি হাসলো দোয়া। বললো,

-জ্বী,চেষ্টা করবো।

মিসেস ওয়াহিদ ‌দোয়ার গালে হাত রাখলেন। কিছুক্ষন তাকিয়ে থেকে বললেন,

-চল ব্রেকফাস্ট করবি চল।

দোয়া অবাক হয়ে তাকালো। ও ভেবেছিলো নিজেহাতে খাবার বানাবে। কিন্তু এতো তাড়াতাড়িই এ বাসায় ব্রেকফাস্ট করে সবাই তা তো ওর জানা ছিলো না। ইতস্তত করে বললো,

-এ্ এখনি?

তৌফিকা হেসে দিয়ে বললো,

-আজকে তাড়াতাড়িই খাবো আমরা। তোদের রিসেপশন নিয়ে প্লানিং করতে হবে না?

দোয়া আর কিছুই বললো না। মাথা নিচু করে মৃদ্যু হাসলো শুধু। সবাই মিলে ডাইনিংয়ে এসে বসে গেলো। কেয়ারটেকার খাবার বেড়ে দিলে মুফতাহির আর মিসেস ওয়াহিদ খাওয়া শুরু করে দিলো। অবাক হয়ে তাকিয়ে দেখছে দোয়া। আরাব,ওর শশুড়কে ডাকলো না কেনো কেউ? তৌফিকা টুইঙ্কেলকে খাওয়াচ্ছিলো। দোয়াকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বললো,

-কিরে? খাচ্ছিস না কেনো?

-আ্ আসলে...

-আরাবের জন্য ওয়েট করছিস?

-হ্যাঁ মানে ন্ না মানে আপু...

মিসেস ওয়াহিদ হেসে বললেন,

-ওর ঘুম থেকে ওঠা দেরি আছে। তুই খেয়ে নে!

টুইঙ্কেল এতোক্ষন পুতুল নিয়ে নাড়াচাড়া করছিলো। মিসেস ওয়াহিদের কথা শুনেই বলে উঠলো,

-মামা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছে তো! আজ ঘুমিয়ে নেই! সকালে উইশমামকে....

ওকে বলতে না দিয়ে দোয়া বলে উঠলো,

-ব্ বাবা কোথায়?

টুইঙ্কেল থেমে গেলো। তৌফিকা মেয়ের পাকনামো বুঝেছে। ওরও মনে পরলো,আরাব বিবাহিত। আগের রুটিনে পরিবর্তন আসবেই এখন। টুইঙ্কেলের মুখে খাবার দিয়ে চুপ থাকতে চোখ রাঙালো ওকে। ও আর কিছুই বললো না। মিসেস ওয়াহিদ গলা ঝেরে বললো,

-ওহ্! ভালো কথা মনে করিয়েছিস দোয়া। তৌফিকা? তোর বাবার খাবারটা রু‌মেই দিয়ে আয়। আসার সময় দেখলাম ফাইল নিয়ে বসেছে। তার কি আর খাওয়ার কথা ‌মনে থাকবে?

ট্রে নিয়ে খাবার বাড়তে লাগলো তৌফিকা। দোয়া আরো বিস্ময়ে তাকিয়ে রইলো সেদিকে। মুফতাহির পানির গ্লাস হাতে নিতে গিয়ে দোয়ার বিস্মিত চেহারা দেখে স্বাভাবিক গলায় বললো,

-বিয়ের ব্যস্ততায় দুদিন অফিস যায়নি। কাজ বাড়তি হয়ে গেছে এজন্য। রুমেই খাবারটা দিয়ে আসো তৌফিকা।

দোয়ার একবার মনে হলো কথাটা ওকে উদ্দেশ্য করেই বললো মুফতাহির। একটু চুপ থেকেই হাসি ফুটালো মুখে। উঠে দাড়িয়ে বললো,

-বাবার খাবারটা আমি দিয়ে আসি আপু?

-তা কেনো? তুই খেয়ে নে,আমিই...

-প্লিজ আপু। যাইনা আমি?

মিসেস ওয়াহিদ মাথা নেড়ে তৌফিকাকে বললো ওকে যেতে দিতে। দোয়া খুশি হয়ে খাবার বেড়ে নিয়ে চললো। আরাবের ঘর পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো ও। তখনই মনে পরলো,তৌফিক ওয়াহিদের ফোনটার কথা। ঘরে ঢুকে দেখে আরাব কালো টিশার্ট আর ট্রাউজার পরে। চুল এখনো ঠিকমতো মোছেনি। এলোমেলো হয়ে আছে চুলগুলো। সে ব্যক্তি কাবার্ডের নিজের সব জামাকাপড় নামিয়ে বিছানার ছড়িয়ে ছিটিয়ে রেখে,দোয়ার শাড়ি ভেতরে ঢুকাচ্ছে।

দোয়া পুরো ঘরে আরেকবার চোখ বুলালো। বিছানার চাদর নিচে পরে আছে,টেবিলের বইখাতা এলোমেলো,চেয়ারটাও বাকা হয়ে আছে,সামনেই খাতায় কিছু লেখা,যেনো সকালে উঠেই কয়েকদফায় পড়াশোনা শেষ আরাবের। টি টেবিলের উপর রাখা ফাইলগুলোও দুটো খোলা,বাকি চারটে অগোছালো। দোয়া বড়সড় একটা দম নিলো। তৌফিকা ভুল কিছুই বলেনি। এলোমেলো ঘর! আস্তেধীরে আরেকটু এগিয়ে বললো,

-আরাব?

আরাব পেছন ফিরলো। দোয়াকে দেখেই হাসি ফুটলো ওর চেহারায়। কিন্তু ওর হাতে খাবারের ট্রে দেখে হাসিটা মলিন হয়ে গেলো। ভ্রু নাচিয়ে বুঝালো ওটা কার। দোয়া বললো,

-বাবার খাবার। ওনার রুমে নিয়ে যাচ্ছি।

আরাব হেসে এগিয়ে আসলো। ট্রে নিয়ে পাশের টেবিলে রেখে ওর কোমড় জরিয়ে ধরে বললো,

-একদম বউবউ লাগছে তোমাকে।

-ঘরের এ অবস্থা কেনো?

দোয়াকে ছেড়ে ঘাড় চুলকালো আরাব। দোয়া মুচকি হাসলো। এগিয়ে গোড়ালি উচিয়ে দাড়ালো আরাবের আরো কাছে। বাহাতে আরাবের একহাত নিজের কোমড়ে রেখে,চুলগুলো ডানহাতে ঠিক করতে করতে বললো,

-ডোন্ট ওয়ারি। আপনাকে,আপনার ঘরকে গুছিয়ে রাখতে,আ'ম প্রিটি এনাফ!

হেসে দিয়ে দোয়ার নাকে নাক ঘষলো আরাব। দোয়া নিজেকে ছাড়িয়ে ট্রে হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। আরাব পেছন থেকে ডাকলো ওকে। দোয়া থেমে গেলো। এগিয়ে এসে ট্রের উপর তৌফিক ওয়াহিদের ফোনটা রাখলো আরাব। দোয়া মুগ্ধভাবে তাকিয়ে রইলো ওর দিকে। যে জন্য ঘরে ঢোকা,সেটা ও ভুললেও,না জেনেই আরাব ঠিক মনে করিয়ে দিলো ওকে। আরাব খানিকটা ঝুকে,মুচকি হেসে বললো,

-ডোন্ট ওয়ারি। তোমার সবকাজে,সবসময় পাশে আছি। এন্ড আই থিংক,আ'ম অলসো প্রিটি এনাফ!

#চলবে...

[ রিচেইক হয়নি। ভুলগুলো বুঝে নেওয়ার অনুরোধ রইলো। গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 47 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন