ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 48

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৮

দরজায় নক পরায় প্রচন্ড বিরক্তিতে কাম ইন বলে আবারো কাজে মনোযোগ দিলেন তৌফিক ওয়াহিদ। দোয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে সালাম দিয়ে বললো,

-গুড মর্নিং বাবা।

চোখ তুলে তাকালেন তৌফিক ওয়াহিদ। দোয়াকে দেখে ধীরগলায় সালামের উত্তর নিয়ে কাজে ব্যস্ত হয়ে পরলেন উনি। দোয়া খাবারটা টি টেবিলে রেখে জানালার পর্দা সরিয়ে দিলো। তৌফিক ওয়াহিদ টের পেলেন রুমে কিছু ঘটছে,তবুও কিছু বললেন না। বিছানার চাদরটা ভাজ করে ফাইলের তাকগুলো গোছালো,এসি,ফ্যান,লাইটের রিমোটটা অবদি ঠিকঠাক জায়গায় রেখে তৌফিক ওয়াহিদের দিকে তাকিয়ে দেখে সে তখনো সোফায় বসে ফাইল ঘাটছে। একটা ক্ষুদ্রশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে আসলো ও। খাবার হাতে নিয়ে সোফায় তৌফিক ওয়াহিদের ঠিক পাশে বসে গেলো ও। তখনই নিজের কাজে ব্যস্ত তৌফিক ওয়াহিদ। হঠাৎই মুখের সামনে খাবার দেখে চমকে উঠে পাশে তাকালো সে। পরনে শাড়ি,মাথায় আঁচল দিয়ে বসে তার ছেলের বউ! দোয়া! তাকে খাইয়ে দিচ্ছে! তৌফিক ওয়াহিদ ফাইল বন্ধ করে কড়াভাবে বললেন,

-হোয়াটস্ দিস ননসেন্স?

-সেন্স ননসেন্সের কথা তো আপনি নাই বলুন তো ভালো বাবা! সকাল সকাল কেউ ব্রেকফাস্ট বাদ দিয়ে ফাইলের ঘ্রানে পেট ভরায়,এটা কোন ধরনের সেন্স বলুনতো?

-দেখো দোয়া...

দোয়া খাবার মুখে পুরে দিয়েছে তৌফিক ওয়াহিদের। আটকে পাথর হয়ে রইলেন তৌফিক ওয়াহিদ। দোয়া আবারো খাবার মাখাতে মাখাতে বললো,

-সাফাত রওশনের এন্টিডোড যদি রংধনু থেকে লন্চ করাতে চান,আমার দু চারটে আবদার মানতে শিখুন বাবা!

আপনাআপনিই মুখ চলতে লাগলো তৌফিক ওয়াহিদের। দোয়া ওনাকে খাওয়াতে খাওয়াতে বললো,

-বিজনেসের ভাষায় আরেকটা কথা বলি বাবা? দুটো ওয়েতে আপনি প্রফিট করতে পারেন। এক, হয় আপনি রেগুলার সবার সাথে বসে খাবার খাবেন,নয় আমি রেগুলার আপনাকে খাইয়ে দিয়ে যাবো! যেটা আপনার ভালো লাগে,সেটাই মন্জুর। কোনো জোরাজুরি নেই।

তৌফিক ওয়াহিদের কাশি উঠে গেছে। দোয়া তাড়াতাড়ি পানি এগিয়ে দিলো তাকে। ব্যস্তভাবে মাথায় হাত বুলাতে লাগলো। তৌফিক ওয়াহিদ বড়বড় চোখে তাকিয়ে রইলো ওর দিকে। এইসব কথা বলে ওই বাধ্য করছে ওনাকে প্রেশার নিতে,আবার ওই ব্যস্ত হয়ে পরছে। কাশি থামলে দোয়া আলতোভাবে শাড়ির আঁচলে মুখ মুছিয়ে দিতে যাচ্ছিলো তৌফিক ওয়াহিদের। উনি তৎক্ষনাৎ পিছিয়ে গেলেন। দোয়া মুচকি হেসে বললো,

-বউমা হতে আসিনি বাবা। মা হতে এসেছি। শুনেছি মায়ের চেয়ে বেশি নাকি ছেলেকে আর কেউ বোঝে না। আর আপনার ছেলে বলেছে,আপনাকে বোঝার কেউই নেই নাকি। একটু অনুমতি দিন না বাবা? আমিও দেখি,বুঝতে পারি কিনা আপনাকে। হতে পারি কিনা আপনার..মা।

আরেকদফায় চুপ হয়ে গেলেন তৌফিক ওয়াহিদ। দোয়া শাড়ির আঁচলেই মুখ মুছিয়ে দিলো তার। এবার আর বাধা দেয়নি সে। দোয়া আর কোনো কথা না বলে খাবারের ট্রে নিয়ে বেরিয়ে আসলো ও ঘর থেকে।

•

দুপুরের খাবারটা খেয়ে হাটতে হাটতে মুখার্জীবাড়ির পেছনের পুকুরের দিকে আসলো তন্নি। তৃষা টিউশনির জন্য বেরিয়ে গেছে। ওর স্টুডেন্ট নানুবাড়ি বেরাতে গেছে বলে ছুটি নিয়েছে। দিয়ানকে ঘুমোতে দেখে কিছুক্ষন ওউ চেষ্টা করেছিলো ঘুমোনোর,অভ্যেস নেই বলে ঘুম আসেনি। মনটাও ভালো নেই। দোয়া চলে যাওয়ার পর পুরো বাড়িতে এক অপুরনীয় শুন্যতা জেকে বসেছে। সালমা বেগমকে কিছুটা ভুলিয়ে রাখতে সবাই যতোটুকো স্বাভাবিক ব্যবহার করা সম্ভব,করে। কিন্তু ভেতরে ভেতরে দোয়ার অনুপস্থিতি সবাইকেই খুটিয়ে বেরায়।

দীর্ঘশ্বাস ফেলে তন্নি পাড়বাধানো ঘাটের সিড়িতে পানিতে পা ভিজিয়ে বসলো। একধ্যানে পুকুরের দিকে তাকিয়ে রইলো। আজ পুকুরে কোনো পদ্ম নেই। স্থির পানিতে ওর নিজেরও বিষন্ন প্রতিচ্ছবি। কিন্তু এইতো কিছুদিন আগে,কতোটা উচ্ছ্বল ছিলো ও,তৃষা,দোয়া। সেদিন ছাদ থেকে দেখেছিলো,পদ্মভর্তি এই পুকুরেই দোয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে ঝাপ দিয়েছিলো। প্রথমবারের মতো মুখার্জীবাড়িতে বৃষ্টিবিলাস করেছিলো দোয়া। আর সেটা আরাবের সাথে দেখা হওয়ার পর। আরাবকে ভালোবাসার পর। ভালোবাসা নিয়ে সুক্ষ্ম ধারনা না থাকা সত্ত্বেও মৃদ্যু হেসে মনেমনে আওড়ালো,ভালোবাসা সুন্দর। পেছন থেকে কেউ বলে উঠলো,

-ইচ্ছে করে পানিতে পা ডুবিয়ে,সব মাছ ভাগিয়ে দেওয়ার ধান্দায় বসেছো রাইট?

কপাল কুচকে পেছনে তাকালো তন্নি। বড়শি হাতে স্বস্তিক ঠিক ওর পেছনেই দাড়িয়ে। পানি থেকে পা তুলে পেছন ফিরে দাড়ালো ও। স্বস্তিক এমনিতেও লম্বা,তার উপর তন্নির চেয়ে এক সিড়ি উপরে দাড়িয়ে। মাথা উচু করে তাকিয়ে তন্নি বললো,

-একদম ফালতু বকবেন না! ইচ্ছে করে পা ডুবিয়ে বসা মানে? মাছ ভাগিয়ে দেওয়ার ধান্দা মানে?

স্বস্তিক ওকে পাশ কাটিয়ে দু সিড়ি নিচে নামলো। ওখানে ঠেকানো বড়শি পানি থেকে তুলে তন্নির সামনে ধরে বললো,

-সি! একটাও মাছ পরেনি!

কিছুটা দমে গেলো তন্নি। ও খেয়ালই করে নি ওখানে বড়শি দেওয়া ছিলো। বেশ দামী বড়শি দেখেই বোঝা যাচ্ছে। আরো একটা হাতে! বিদেশীবাবুর মাছ ধরার শখ বেশিই,টের পেলো ও। দোষ ঢাকতে বললো,

-এক ছিপে একটা ছেড়ে কয়টা মাছ ধরে?

-তোমার এই পা ভিজিয়ে বসার জন্য একটাও ধরেনি!

কথাটা বলে স্বস্তিক বড়শিতে দানা লাগাতে ব্যস্ত হয়ে পরলো। সরু চোখে তাকিয়ে রইলো তন্নি। এই বিলেতি কদু ওকে কথা শুনিয়ে জিতে যাবে,তা কি করে হয়? সিড়ির পাশেই দুটো ছোটছোট কচুগাছ। একটু বাকা হেসে তা থেকে একটা কচুপাতা ছিড়ে সিড়িতে রেখে উঠে আসলো তন্নি। স্বস্তিক বড়শি ঠিক করে সবে নিচের সিড়িতে পা রেখেছে,কচুপাতায় পা পরতেই পিছলিয়ে সোজা পুকুরে পরেছে ও। আড়াল থেকে পুরোটা দেখে ফিক করে হেসে দিয়ে মুখ চেপে ধরলো তন্নি। স্বস্তিককে শায়েস্তা করতে পেরে বিশ্বজয়ের এক হাসি দিয়ে চলে আসছিলো ওখান থেকে। স্বস্তিক পানিতে হাতপা ছুড়তে ছুড়তে বলে উঠলো,

-হেল্প! আই কান্ট সুইম! ক্ কেউ আছো? বাচাও!

তন্নির পা থেমে গেলো। আস্তেধীরে পেছন ফিরলো ও। স্বস্তিক প্রানপণ চেষ্টা করছে ওঠার,তবুও ভারসাম্য রাখতে পারছে না। বিদেশী থেকেছে এতোদিন,সাতার না জানা অস্বাভাবিক কিছু না। সাতার না জানলে তো মরে যাবে মানুষটা! কিন্তু তন্নি তো ঠান্ডা পানিতে চুবাবে বলেই...স্বস্তিক আবারো চেচিয়ে উঠলো,

-কেউ বাচাও! আমি সাতার জানিনা! হেল্প!

একমুহুর্ত দেরি করেনি তন্নি। ছুট লাগিয়ে এগিয়ে গেলো পুকুরপারে। স্বস্তিক ডুবে যাচ্ছে,আবার কোনোমতে মাথা তুলে শ্বাস নিচ্ছে। দিশেহারার মতো আশেপাশে ওকে বাচানোর মতো কিছু খুজলো তন্নি। পায়নি। ফাকা মাথায় গলায় থাকা ওড়নাটা ছুড়ে মারলো পানিতে। চেচিয়ে বললো,

-এটা ধরুন! আমি টেনে আনছি! শক্তকরে ধরুন এটা!

স্বস্তিক অসাড় হয়ে আসছে ক্রমশ। ওর কথা কানে গেলেও,বোঝেনি কিছুই। ঠান্ডা পানিতে আরো জমে যাচ্ছে যেনো। ঝাপসা চোখে লাল ওড়নাটাকে বাচার সম্বল ভেবে একহাতে পেচিয়ে ধরলো ও। কোনোমতে টেনে ওকে সিড়ি অবদি আনলো তন্নি। কিনাড়ায় এসে সিড়িতেই চোখ বন্ধ করে শুয়ে পরলো স্বস্তিক। তন্নি কি করবে ভেবে পাচ্ছে না। স্বস্তিককে ঝাকিয়ে সরি বললো দুবার। চোখ না মেলে স্বস্তিক হাতের মুঠোয় থাকা ওড়নাটা তন্নির গলায় জরিয়ে দিয়ে বললো,

-নিজের আত্মসম্মানের পরোয়া না করে আমার মতো ভিনদেশী,ভিনধর্মী কাউকে না বাচালেও পারতে।

স্তব্ধ হয়ে গেলো তন্নির চারপাশ। দুহাত নিজের বুকে গুজে ছুট লাগালো ও। পায়ের আওয়াজ শুনে স্বস্তিক বুঝলো ও চলে গেছে। চোখ মেলে আস্তেধীরে উঠে বসলো স্বস্তিক। দুবার কাশি দিয়ে,ভেজা চুলগুলো উল্টালো স্বস্তিক। পেছনে হাত রেখে,আকাশের দিকে মুখ উচু করলো। তারপর চোখ বন্ধ করে ভেজা শরীরেই বসে রইলো ওভাবে।

•

দোয়া টুইঙ্কেলকে নিয়ে ব্যালকনির ফুলগুলো দেখাচ্ছে আর বাংলা,ইংরেজীতে ওগুলোর নাম শেখাচ্ছে। টুইঙ্কেল মজায় মজায় শিখছে ওগুলো,খুশিতে হাততালি দিচ্ছে। ফোন স্ক্রল করতে করতে ঘরে ঢুকলো আরাব। ওর চোখ গেলো সোজা বারান্দায়। দোয়া আর টুইঙ্কেলের হাসিতে। ব্যালকনিতে আজ যেনো ফুলের মেলা বসেছে। হলুদ রঙের জামা পরা টুইঙ্কেলকে দেখে সুর্যমুখী ফুলের মতোই দেখাচ্ছে। আরাব চোখ আটকালো দোয়ার পেছনের অবয়বের দিকে। কোমড় অবদি ছাড়া কোকড়া চুল,হালকা গোলাপি রঙের শাড়ি গায়ে,পড়ন্ত বিকেলের রোদ এসে লাগছে দোয়ার গায়ে,এটুকো দেখেই আরাবের মনপ্রান জুরে স্নিগ্ধতা। আজ বুঝি বসন্ত! ওর ব্যালকনিতে থাকা ফুলেরা শীতের জীর্নতাকে থামিয়ে দিয়ে,বসন্তের রঙ বইয়ে দিচ্ছে। টুইঙ্কেল আরাবকে দেখে দৌড়ে এসে ওর আঙুল ধরে ব্যালকনির দিকে এগোতে এগোতে বললো,

-দেখো মামা! উইশমাম সবগুলোর নাম শিখিয়ে দিয়েছে আমাকে!

আরাব একধ্যানে দোয়ার দিকেই তাকিয়ে হাটছে। ওর চাওনি দেখে কপালের চুলগুলো কানে গুজে দিয়ে মাথা নামিয়ে নিলো দোয়া। টুইঙ্কেল আরাবকে নিয়ে ব্যালকনিতে এসে থামলো। ফু দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো,

-দেখো মামা! এইটা রোজ! এইটা বেলি! এইটা...

টুইঙ্কেল বলেই চলেছে। কিন্তু কানে যায়নি আরাবের। ও তখনও দোয়ার দিকেই তাকিয়ে। দোয়া রেলিং ধরে গেইটের কাছের কাঠগোলাপ গাছটা দেখছে। ওর চুলের কাছ দিয়েই কাঠগোলাপ দেখা যায়। আরাবের মনে হচ্ছিলো,ফুলগুলো যেনো দোয়ার খোলা চুলেই সাজবে বলে ফুটেছে। হঠাৎই টুইঙ্কেলকে ডাক লাগালো মিসেস ওয়াহিদ। দোয়া আরাবের দিকে ফিরলো। ধ্যান ভাঙলো আরাবের। টুইঙ্কেল গাল ফুলিয়ে বললো,

-দেখেছো মামা! একদন্ডও শান্তি নেই!

দোয়া হেসে দিলো। বললো,

-চলো যাই টুইঙ্কেল। নানুমনি কেনো ডাকছে শুনে আসি।

দোয়া টুইঙ্কেলকে নিয়েই হাটা লাগাচ্ছিলো।আরাব বাধা দিতে যাচ্ছিলো দোয়াকে। কিন্তু টুইঙ্কেলই নিজে থেকে থেমে গিয়ে বললো,

-না না উইশমাম! তুমি গেলে নানুমনি আরো আড্ডা জুড়বে! তখন আর আমরা তিনজনে ফ্লাওয়ার্স দেখতে পারবো না! নানুমনির পুরোনো কাহিনী শুনতে হবে! তুমি এখানেই থাকো,আমি একদৌড়ে যাবো,একদৌড়ে আসবো! টাটা!

দোয়ার হাত ছেড়ে দৌড়ে বেরিয়ে গেলো টুইঙ্কেল। আরাব মুচকি হেসে এগিয়ে দোয়ার দু গালে হাত রাখলো। বললো,

-আজ আমার ঘর,আমার ব্যালকনি ফুলে ফুলে সেজেছে। আমার জন্য! এন্ড ইউ নো হোয়াট দোয়া? পৃথিবীর সবচেয়ে সুন্দর,সবচেয়ে স্নিগ্ধ,সবচেয়ে আদুরে ফুল এখন আমার দুহাতের মাঝে। যাকে বারবার দেখতে ইচ্ছে করে,বারবার মোহিত হয়ে হারাতে ইচ্ছে করে,বারবার...আদর করতে ইচ্ছে করে।

দোয়া মাথা নামিয়ে নিলো। বলা শেষ করে অতি সন্তর্পনে দোয়ার ঠোটে ঠোট ছোয়ালো আরাব। চোখ বন্ধ করে ওর টিশার্ট খামচে রইলো দোয়া। ওর কাপতে থাকা চোখের দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে রইলো আরাব। ইজিচেয়ারে রাখা আরাবের ফোনে ম্যাসেজের শব্দে সেদিকে তাকালো দোয়া। একপলক সেদিকে তাকালো আরাবও। হাসি প্রসারিত হলো আরাবের চেহারায়। দোয়াকে আবারো নিজের দিকে ফিরিয়ে বললো,

-তোমার রিসেপশনে দিয়ান আসবে দোয়া। এক নতুন দিয়ান! সম্পুর্ন সুস্থ্য দিয়ান। এজন্যই রিসেপশন ডিলে করিয়েছি। কাল দিয়ানের অপারেশন দোয়া। এটা তারই কনফার্মেশন ম্যাসেজ।

দোয়ার চোখ ভরে উঠলো নিমিষেই। এই মানুষটাকে ওর আগে থেকে কিছুই বলার প্রয়োজন হয়না। এমনকি ওর কি প্রয়োজন,সেটা ওরও উপলব্ধির প্রয়োজন হয়না। প্রতিবার ওর উপলব্ধির আগেই তা বুঝে,ওকে সেই চাওয়ায় ভরিয়ে দেয় আরাব। নিজের উপর নিজেরই হিংসা লাগছিলো ওর। খুশিতে দিশেহারা লাগছে। আরাব বুঝলো,ওই চোখে অশ্রু ঝরতে শুরু করবে এখনই। হোক তা আনন্দঅশ্রু! দোয়ার চোখের জল বেরিয়ে আসার আগেই ওর দু চোখে চুমো একে দিয়ে সে অশ্রুকে থামিয়ে দিলো ও।

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 48 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন