ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 49

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৯

মায়ের কোলে মাথা রেখে নিচে বসে দোয়া। সালমা বেগম নিথর হয়ে বসে। তার দৃষ্টি মেঝেতে স্থির। আরাব পাশেই দাড়িতে। অরুনাভ মুখার্জী,স্বস্তিক,তন্নি,তৃষাও আছে। দোয়ার ফোন পেয়ে অরুনাভ মুখার্জী সবাইকে নিয়ে চলে এসেছেন। হসপিটালে আসার কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন সালমা বেগম। অনেককষ্টে তাকে বুঝিয়ে এনেছেন অরুনাভ মুখার্জী। আসার পর দিয়ানকে সাথে করে চলে যায় দুজন ডক্টর। অবুঝের মতোন কিছুক্ষন তাকিয়ে থেকে অস্থির হয়ে পরেন সালমা বেগম। কেনো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দিয়ানকে। এই ভয়টাই এতোদিন পেয়ে এসেছিলো দোয়া। কিভাবে ভাইয়ের এতোবড় অসুস্থ্যতার কথা মাকে বলবে ও। জলভরা চোখে আরাবের দিকে তাকালে সে মাথা নাড়িয়ে আস্বশ্ত করলো ওকে। দোয়া শক্ত হয়ে মায়ের দুকাধ ধরে বললো,

-শান্ত হও মা।

-দ্ দোয়া? দিয়ানকে কোনো নিয়ে গেলো ডক্টর? হসপিটালে কেনো আসলাম আমরা? দিয়ানকে কেনো নিয়ে গেলো? আ্ আমাকে কিছু বলছিস না কেনো? ওনারা...

দোয়া অসহায় হয়ে পরলো। দুফোটা চোখের জল ফেলে বললো,

-একটু শান্ত হও মা? বলছি সবটা। একটু শান্ত হও?

-আরে বলবি তো দিয়ানকে কোনো নিয়ে গেলো! আসছে না কেনো এখনো? আমরা হসপিটালে থেকে কি করবো? চল চল! দিয়ানকে নিয়ে ফিরবো চল! অরুনাভ দাদা? আপনি চুপ করে কেনো?

চোখ বন্ধ করে একটা ক্ষুদ্রশ্বাস ফেললো আরাব। এগিয়ে গিয়ে সালমা বেগমের সামনে দাড়ালো ও। নিজেকে শক্ত রেখে বললো,

-মা,ওরা দিয়ানের কিছু টেস্ট করাতে গেছে।

অস্থিরতা কমিয়ে শান্তভাবে আরাবের দিকে তাকালেন সালমা বেগম। দোয়া মাথা নিচু করে কাদছে। আরাব জিভ দিয়ে ঠোট ভিজিয়ে সালমা বেগমের দুহাত মুঠো করে নিয়ে বললো,

-আজকে দিয়ানের একটা ছ্ ছোট অপারেশন হবে মা।

বিস্ফোরিত চোখে তাকালেন সালমা বেগম। দোয়া ওভাবে মাথা নিচু করেই কাদছে। তন্নি তৃষাও বিস্ময়ে তাকিয়ে থেকে ওকে ধরলো। সালমা বেগম কম্পিতকন্ঠে বললো,

-অ্ অপারেশন মানে?

আরাব ওনাকে ধরে চেয়ারে বসিয়ে দিলো। আরো শক্ত করে তার হাত মুঠো করে মেঝেতে বসে বললো,

-দিয়ানের হার্টে একটা ছোট ফুটো আছে মা। এজন্যই ওর এতো ফিজিকাল কম্প্লিকেশনস্ ছিলো এতোদিন। এ অপারেশনটা করালেই...

সালমা বেগম দোয়ার দিকে তাকালেন। দোয়া মাথা নিচু করে ফোপাচ্ছে। আরাব আরো কিছু বলছিলো। তা না শুনে সালমা বেগম উঠে দাড়ালেন। দোয়ার দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বললেন,

-তুই আগে থেকেই জানতি দিয়ান স্বাভাবিক না।

-ম্ মা আমি....

দোয়ার নতমস্তকের উত্তর দেখে এবার শব্দ করে কাদতে লাগলেন সালমা বেগম। ওর দুকাধ ধরে ঝাকিয়ে ঝাকিয়ে বলতে লাগলেন,

-আর কতো? আর কতো করবি তুই? আর কতোভাবে নিজের মাঝে এতোটা শুষে নিবি তুই? খেয়ে না খেয়ে এতো কষ্ট করে এজন্যই বুঝি টাকা জমাচ্ছিলি? এজন্যই বুঝি দিয়ানের কুটোটা ভাঙাও পছন্দ ছিলো না তোর? এজন্যই বুঝি দিয়ানকে কাছছাড়া করতি না তুই? এজন্যই বুঝি সবটা নিজের উপর নিয়ে আমাদেরকে হাসিখুশি রেখে সুস্থ্য রাখার চেষ্টা করছিলি তুই? হ্যাঁ দোয়া? বল?

মাকে শক্ত করে জরিয়ে ধরলো দোয়া। গায়ের জোর নিমিষেই নুইয়ে গেলো সালমা বেগমের। ক্লান্ত স্বরে কাদতে লাগলেন উনি। দোয়া মাকে জরিয়ে রেখেই বললো,

-শান্ত হও মা। সব ঠিক হয়ে যাবে। দিয়ানও ঠিক হয়ে যাবে।

সালমা বেগম কাদছেনই। তন্নি তৃষাও মুখ চেপে ধরে কাদছে। স্বস্তিক দীর্ঘশ্বাস ফেলে গলায় থাকা ওদের পবিত্র চিহ্নটা চেপে ধরে চোখ বন্ধ করে রইলো। দোয়াও কাদছে। আরাব এগিয়ে গিয়ে সালমা বেগমকে দোয়ার থেকে ছাড়িয়ে নিলো। দোয়া জলভরা চোখে তাকালো আরাবের দিকে। ওর চোখমুখও লালচে হয়ে আছে। দোয়া বুঝলো,এই কান্নাকাটিতে আরাবও দুর্বল হয়ে পরছে। দু দন্ড অসহায় দৃষ্টিবিনিময় হলো দুজনের। দোয়া হাত তুলে মুছে নিলো চোখের পানি। কিন্তু আবারো টুপটাপ পানি বেরিয়ে আসলো ওর চোখ থেকে। আরাব চোখ খিচে বন্ধ করে নিলো। একটা শুকনো ঢোক গিলে সালমা বেগমকে বললো,

-মা? একটু শান্ত হন প্লিজ! কিচ্ছু হবে না দিয়ানের। অপারেশনের পরই পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে ও। ভরসা রাখুন।

...

-আর কাদবেন না মা। প্লিজ আর কাদবেন না!

...

-এখনই দিয়ানকে এখান দিয়েই ওটিতে নেওয়া হবে মা। আপনি যদি এখনো এভাবে কাদতে থাকেন,নিজেকে সামলাতে না পারেন,দিয়ানকে সামলাবে কে বলুনতো?

মাথা তুলে আরাবের দিকে তাকালেন সালমা বেগম। একটু থেমে থেকে কি বুঝে চোখমুখ মুছে ফেললেন উনি। এগিয়ে গিয়ে দোয়ার কাধে হাত রেখে বললেন,

-কাদিস না দোয়া। সব ঠিক হয়ে যাবে।

কাদতে কাদতেই ঠোটে আশ্বাসের হাসি ফুটালো দোয়া। একটুপরেই হুইলচেয়ারে বসিয়ে দিয়ানকে আনা হলো করিডরে। সবাই ছুটে এগোলো ওর দিকে। দোয়া ভাইয়ের সামনে হাটুগেরে বসে গেলো। দিয়ান আশেপাশের সবার দিকে তাকিয়ে মুখচোখ পরখ করে নিলো একদফা। আলতোভাবে বোনের গালে হাত রেখে বললো,

-কাদিস না আপুনি। আমার কিচ্ছু হবে না।

চিৎকার করে কান্না পাচ্ছিলো দোয়ার। আরাবও ওর পাশে বসে গেলো। দোয়ার হাত একহাতে মুঠো করে নিয়েছে ও। দোয়া তাকালো ওর দিকে। কিন্তু আরাব দিয়ানের দিকে তাকিয়ে ওর একগালে হাত রেখে বললো,

-দ্যাটস্ লাইক দিয়ান! তোমার এখনো অনেককাজ বাকি দিয়ান! আর সেগুলোর জন্য এখন থেকে,এভাবেই স্ট্রং হতে হবে তোমাকে। ইউ আর স্ট্রং রাইট?

মাথা উপরনিচে নাড়ালো দিয়ান। ওর সামনে থেকে সরে দাড়ালো দোয়া আরাব। সালমা বেগমসহ বাকিসবাই শুধু একটা কৃত্রিম হাসিতে ছেড়ে দিলো দিয়ানকে। ছুটতে ছুটতে হসপিটালে ঢুকলো তাজীন নিরব। নিরব এসে সোজা আরাবের পাশে দাড়িয়ে বললো,

-স্যার? দিয়ান?

-সবে ওটিতে নিয়ে গেছে।

কিছুক্ষন দোয়াকে ধরে দাড়িয়ে রইলো তাজীন। কিন্তু হসপিটালে ঢোকার পর থেকে ওর শরীরটাও ভালো লাগছে না। ফিনাইলের গন্ধে গা ঘিনঘিন করছে ওর। মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারায়। সহ্য করতে না পেরে মৃদ্যুস্বরে আমি আসছি বলে সরে আসলো ও। একটু আড়াল হতেই মুখ চেপে ধরে ছুট লাগালো।নার্সের থেকে জেনে কোনোমতে ওয়াশরুম খুজে ঢুকে পরলো। বমি হলো ওর কয়েকবার। চোখে মুখে পানির ছিটে দিয়ে শান্ত হলো তাজীন। কিছুক্ষন চুপচাপ আয়নায় তাকিয়ে রইলো নিজের দিকে। ঠোটের কোনে হঠাৎই লজ্জার হাসি ছেয়ে গেলো ওর।

•

ওটির সামনে সবাই নিরব অস্থিরতার সাথে যুদ্ধ করছে। তৌফিকা,মিসেস ওয়াহিদও এসে পৌছেছে। দুজনেই দোয়া আর ওর মায়ের কাছে। আরাব খানিকটা দুরে দেয়ালে একহাত রেখে দাড়িয়ে। ওর আরেকহাত থেকে রক্ত ঝড়ছে। কিছুক্ষন আগে কয়েকবার দেয়ালে ঘুষি ছুড়েছে ও। রাগের কারন,মুফতাহির। জরুরি কল এটেন্ড করার জন্য কিছুক্ষনের জন্যই সরেছিলো ও। এসে দেখে তৌফিকা এসেছে। আর হঠাৎই কম্প্লিকেশন দেখা দেওয়ায় অপারেশনের মাঝেই মুফতাহিরকে ভেতরে ডেকেছে ডক্টর। কথাটা শুনে ভয়,রাগ চরম পর্যায়ে পৌছেছে ওর। দুবার দরজায় চেচিয়ে বলেছেও,বেরিয়ে আসো মুফতাহির ভাইয়া! কিন্তু লাভ হয়নি। বেরোয়নি ও। মুফহাহিরও হার্টসার্জন,ভেতরে থাকলে ক্ষতি কি? তৌফিকার প্রশ্নে জবাব দিতে পারেনি আরাব। সরে এসেছে ওখান থেকে। ভয় হচ্ছে ওর। মুফতাহির যদি সুমনকে আটকে রাখার জন্য দিয়ানের কোনো ক্ষতি করে দেয়,সেই ভয়! টুইঙ্কেল আশেপাশেই ঘুরছিলো। রক্ত দেখে আরাবের হাত উপরে তুলে বললো,

-তোমার এখানে কি হয়েছে মামা? রক্ত কেনো?

হাত ছাড়িয়ে নিয়ে রুমাল দিয়ে বেধে নিলো আরাব। ওটির দরজা খোলার শব্দ কানে আসলো ওর। সবাই এগিয়ে আসলো ডক্টরের দিকে। আরাবও ছুট লাগিয়েছে। অর্ধেক পথে এসে দেখলো মুফতাহির মাস্ক খুলে হাতের গ্লাভস খুলতে খুলতে পাশ কাটিয়ে আরেকজন এপ্রোন পরিহিতার পেছনে চলে গেলো। দোয়া ব্যস্তভাবে ডক্টরকে বললো,

-দিয়ান কেমন আছে ডক্টর? কেমন আছে ও এখন? হঠাৎ...হঠাৎ কি এমন কম্প্লিকেশন হয়েছিলো ডক্টর যে মুফতাহির ভাইয়াকেও...

ডক্টর শান্তভাবে বললেন,

-শান্ত হন আপনারা। হসপিটালে,ওটির সামনে ভায়োলেন্স ক্রিয়েট করবেন না প্লিজ।

দোয়া থামলো কিছুটা। সালমা বেগম কাতরভাবে বললেন,

-বলুন না ডক্টর? আমার ছেলেটা কেমন আছে এখন? বলুননা?

-ডোন্ট ওয়ারি মিসেস রওশন। দিয়ান ভালো আছে। হ্যাঁ ওর কেইসটা অনেকটাই জটিল হয়ে গিয়েছিলো অপারেশন চলাকালীন। আমরা তো ভেবেছিলাম...যাইহোক,হি ইজ আউট অফ ডেন্জার নাও। থ্যাংকস টু ডক্টর মুফতাহির। আমরা তো ছিলামই,বাট হি ডিড হিজ বেস্ট!

আরাব আর একবর্নও শোনেনি। ডক্টর ওর চেনাজানা। ইচ্ছে করেই মুফতাহিরকে ছেড়ে ওই ডক্টরের কাছে দিয়ানকে এনেছে ও। তাই ডক্টর মিথ্যে বলবে,এমনটা সম্ভব না। সোজা পাশের করিডরে হাটতে থাকা মুফতাহিরের কাছে গিয়ে বলে উঠলো,

-কেনো ঢুকেছিলে দিয়ানের ওটিতে?

মুফতাহির আরাবের পেছনে চলে যাওয়া ডক্টরের দিকে তাকালো একপলক। তারপর আবারো আরাবের দিকে তাকিয়ে বললো,

-আমাকে ডক্টর বলেছিলো বলেই ঢুকেছিলাম।

-আজ যদি দিয়ানের কোনো ক্ষতি হয়ে যেতো,আমি কোনোদিনও ক্ষমা করতাম না তোমাকে!

মুফতাহির এপ্রোনটা খুলে বাহুতে ঝুলালো। মেঝের দিকে তাকিয়ে রইলো খানিকক্ষন। তারপর আবারো মাথা তুলে বললো,

-দিয়ান এখন ভালো আছে আরাব। তোমার সাথে দোয়ার বিয়ে হয়ে গেছে। রংধনু গ্রুপে যাওয়া ছেড়ে দিয়েছি আমি। তোমার বোন,টুইঙ্কেল সবাই ভালো আছে আরাব। তুমি যা যা চেয়েছিলে,তাই তাই হয়েছে। এবার তো আমার ভাইটাকে ছেড়ে দাও আরাব? এবার অন্তত সুমনকে ছেড়ে দাও?

আরাব শক্ত হয়ে দাড়িয়ে রইলো। মুফতাহির ধরা গলায় বললো,

-বাবা,মা মারা যাবার পর থেকে আজ অবদি সুমনকে কোনোদিনও কোনো কষ্টে রাখিনি আরাব। ওর জন্য সবকিছু করতে রাজি আছি আমি। ওকে আর কষ্ট দিও না প্লিজ। প্লিজ ছেড়ে দাও ওকে। প্লিজ?

আরাব চোখ সরিয়ে নিলো। বললো,

-ওকে ছাড়লে ও সোজা পুলিশ কাস্টাডিতে যাবে। আর ওখানে যদি ও কোনোভাবে তোমার নাম নেয় তখন?

-পাপ করেছি,শাস্তি তো পেতেই হবে।

হতাশার স্বরে বললো মুফতাহির। আরাব খিচে উঠে ওর কলার চেপে ধরলো। দাতে দাত চেপে বললো,

-শাস্তি শুধু তুমি পেলে তো হতোই! আমি শান্তি পেতাম তাহলে! কিন্তু তোমার পাপের শাস্তি যে আমার বোন,টুইঙ্কেল দুজনকেই সইতে হবে! আর আমি আমার বোনের চোখের জল দেখতে পারবো না মুফতাহির! দেখতে পারবো না! আপুর খুশির জন্য যা করার দরকার আমি করবো! সুমনকে এভাবেই গুম রাখতে হলে,রাখবো! তোমাকে আজীবন এই দুর্বলতায় দুর্বল করে রাখতে হলে রাখবো! আমি জানি আমি ভুল করছি! আমি জানি এতে পুলিশ,দোয়া এমনকি আপুকেও ঠকানো হচ্ছে! কিন্তু তবুও! তবুও তুমি,সুমন দুই ভাই,রওশন স্যারের এন্টিডোড তোমরা প্লান করে চুরি করেছিলে,তাজীনের কাছে সুমনকে নিজের সিভি দিয়ে তুমিই পাঠিয়েছিলে,আপুকে বিয়ে করেছো রংধনু হাসিল করবে বলে,যা যা করেছো তোমরা দুজন,আমি কিছুতেই আপুকে জানতে দেবো না মুফতাহির! এতে যা হবার,হবে! আপুকে কষ্ট পেতে দেখতে পারবো না,দ্যাটস্ ইট!

আরাব ঝারা মেরে ছেড়ে দিলো ওর কলার। পেছন থেকে স্টিলের ট্রে মেঝেতে পরার শব্দ কানে আসলো ওর। পেছন ফিরতেই চারপাশ থমকে গেলো আরাবের। অপরাধীর মতো জলভরা চোখ নামিয়ে নিলো সামনের মানুষটার দিক থেকে। সে মানুষটাও পাথর হয়ে দাড়িয়ে। সবচেয়ে আপন মানুষটার কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতার আঘাত যে বড্ড গভীরে আঘাত করেছে তাকে। বড্ড গভীরে!

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 49 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন