ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 55

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৫৫

আরাব পুলিশস্টেশনের সামনে বাইক ঠেকিয়ে দাড়িয়ে আছে। ওর আশেপাশে মানুষজনের ঢল। উত্তল জনগন একের পর এক অপমানজনক সম্বোধন ছুড়ে চলেছে। পুলিশ কোনোভাবে আটকে রেখেছে সবাইকে। ভিড়ের মধ্য থেকে কেউ একজন ইটের টুকরা ছুড়ে মারলো। ওটা সোজা পুলিশের গাড়ির কাচে গিয়ে লেগেছে। টুকরোটুকরো হয়ে গেলো গাড়ির জানালাটা। একজন ইন্সপেক্টর এগিয়ে এসে বললো,

-ডক্টর আরাব? আপনি প্লিজ নিরাপদ দুরুত্বে সরে যান। এখানে সাধারন জনগন...

-আপার কলিংয়ে আমাকে এখানে থাকার অনুমতি দেওয়া আছে ইন্সপেক্টর।

ইন্সপেক্টর আর কিছুই বললেন না। ক্ষিপ্ত জনগন সামলাতে ব্যস্ত হয়ে পরলেন। ইতিমধ্যে আরো একটি পুলিশি গাড়ি এসে থামলো জায়গাটায়। আরাব তাকালো সেদিকে। ভেতর থেকে প্রথমেই টানতে টানতে বের করা হলো জারাকে। তারপর পুলিশ টেনে হিচড়ে গাড়ি থেকে বের করলো সুমনকে। সুমনের অবস্থা দেখার মতো নয়। চেহারা পাংশুটে হয়ে গেছে সুমনের। হাতপা নোংরা,চেহারায় ক্ষত,গায়ের গেন্জিটা,প্যান্টটাও ময়লায় ভরপুর,দাড়ি,চুলগুলো বেড়ে গেছে। হাতকড়া পরানো হাতে পাগলের মতো মাথা চুলকাচ্ছে আর আশেপাশে অদ্ভুতভাবে তাকাচ্ছে। জারা হাত ঝাড়া মেরে বললো,

-লিভ মি! আমাকে কেনো ধরে আনলেন এখানে? আমি কিছুই করি নি! ট্রাস্ট মি ইন্সপেক্টর! শুনছেন না কেনো আমার কথা?

ওর প্রশ্নের কোনো জবাব দিলো না ইন্সপেক্টর। চারপাশ আরো বেশি উত্তেজনাপুর্ন হয়ে উঠেছে। মহিলা পুলিশ পেছন থেকে ধাক্কা লাগিয়ে বললো,

-চল চল! এখান থেকে আগে ভেতরে চল! নইলে এই পাব্লিকের হাতেই মারা পরবি!

জারা চেচিয়ে বললো,

-আমি কিছু করিনি! আমাকে কেনো ধরা হলো?

কেউই ওর কথাকে পাত্তা দিলো না। সাধারন লোকজন ওর আর সুমনের নামে হায় হায় করে চলেছে। আশপাশ দেখে জারার চোখ আটকে গেলো আরাবের দিকে। বাইকে হেলান দিকে বুকে হাত গুজে দাড়িয়ে আরাব। জারা ওর দিকে তাকাতেই ডানহাতের পাঁচআঙুল দুবার মুঠো করে,খুলে,হাই বুঝালো ওকে। রাগে চোখ ভরে উঠলো জারার। একপলক পেছনে পাগলপ্রায় সুমনের দিকে তাকালো অগ্নিদৃষ্টিতে। মুফতাহিরকে দেওয়া কথা অনুসারে এই লোকটাকে বাচাতে গিয়েছিলো ও। আর তখনই পুলিশ পৌছে যায় ওখানে। আর ওই নাকি সুমনকে এতোদিন পুলিশের চোখের বাইরে গায়েব করে রেখেছে,এই দোষে ধরে নিয়ে এসেছে ওকে। কোনো কথাই শোনেনি ওর। পুলিশ টানতে টানতে ওদের দুজনকে ভেতরে নিয়ে এলো। একই লকাপে ঢুকিয়ে দেওয়া হলো দুজনকেই। জারা ছুটে এসে সুমনের কাছে দাড়িয়ে বললো,

-ডক্টর সুমন? কি হয়েছে আপনার? আপনাকে জেলে নিয়ে এসেছে ওরা! আমি আপনাকে বাচাতে গিয়েছিলাম। আমাকেও জেলে ঢুকিয়ে দিলো ওরা! ওদেরকে বলুন? আমি আপনাকে বাচাতে গিয়েছিলাম! আপনাকে আমি আটকে রাখিনি! শুনছেন?

সুমন এলোমেলোভাবে ওর দিকে তাকালো। পরপরই হেসে দিয়ে বললো,

-হু হু! শুনছি! শুনছি তো!

জারা রাগে ওর কলার চেপে ধরলো। আরো জোরে চেচিয়ে উঠে বললো,

-আপনার ভাই সজল মুফতাহিরের কথায় আমি আপনাকে বাচাতে গিয়েছিলাম ডক্টর সুমন! আমি আপনাকে জিম্মি করে রাখিনি! ওদের বলুন! আমি বাচাতে গিয়েছিলাম আপনাকে! বাচাতে!

ওর কথায় সুমন ভয়ার্ত চেহারা করে কেদে দিলো। উচ্চস্বরে কাদতে কাদতে বললো,

-আমাকে বাচাও! আমাকে বাচাও! আমাকে ইন্জেকশন দেবে! বাচাও আমাকে! কেউ তো বাচাও!

-কি হারামি মেয়ে রে তুই! নিজের কুকীর্তি ঢাকতে এতোদিন তো অত্যাচার করেছিসই আবার এখন জেলে থেকেও অত্যাচার করছিস লোকটার উপর?

এক মহিলা পুলিশের কর্কশকন্ঠে দিশেহারার মতো ওর দিকে তাকিয়ে আবারো সুমনের দিকে তাকালো জারা। বোঝার চেষ্টা করলো কি ঘটেছে আর ঘটছে। কলার ছেড়ে ধাক্কা লাগালো সুমনকে। মহিলাট এসে জারাকে টেনে অন্য আরেকটা মহিলা আসামীর সাথে আটকে দিলো। মাথা নিচু করে নিজের চুলগুলো টানতে লাগলো জারা। এরইমাঝে কেউ বলে উঠলো,

-যতই হও রাস্টিকেটেড! তবুও মেডিকেল স্টুডেন্ট ছিলে। ডাক্তারি পড়ে আমার বাইকে ইন্জিনিয়ারিং স্কিল দেখানোর মতো বোকামি না করলেও পারতে জারা।

আকাশসম বিস্ময়ে জারা মাথা তুলে তাকালো। আরাব পকেটে দুহাত গুজে এগোলো ওর দিকে। জারা উঠে এসে একছুটে লকাপের সামনের লোহাগুলো মুঠো করে নিয়ে বললো,

-এই সব তুমি করেছো আরাব! সব তুমি করেছো!

মুচকি হাসলো আরাব। আশেপাশে দেখে খানিকটা এগিয়ে ফিসফিসিয়ে বললো,

-ইয়াপ। আমি।

টপটপ করে পানি পরতে শুরু করেছে জারার চোখ দিয়ে। আরাব চোয়াল শক্ত করে বললো,

-কতো সোজা হিসাব তোমার। আমার বাইকের কিছু মিসপ্লেস করিয়ে দিলে,দোয়াকে নিয়ে আমি বায়োমেডির উদ্দেশ্যে বেরোলাম,এন্ড বাইক এক্সিডেন্টে দুজন মারা পরলাম। কেউ কিছু জানলোও না। আর তোমার উদ্দেশ্যও পুরন হলো। আরাব তোমার নয়,তো এ পৃথিবীতেই নয়! রাইট জারা?

বিস্ফোরিত চোখে তাকালো জারা। আরাব ওর প্লানিংয়ের সবটা জানে,এটা জানার পর আর কিই বা প্রতিক্রিয়া দেখাবে ও? আরাব বললো,

-কোন বাইকে বেরোবো,সে খবরটা তো মুফতাহির দিয়েছিলো তোমাকে। আর তুমিও লোক ঠিক করিয়ে আমার বিবি আইমিন বিলাভড্ বাইকটার সাথে অঘটন ঘটিয়ে‌ দিলে? হাউ রুড জারা!

অভিমানের মতো করে বললো আরাব। জারা বিস্ময়ে ওর রুপবদল দেখে চলেছে একের পর এক। আরাব বললো,

-কি ভেবেছিলে? তুমিই সুমনের খোজ পেয়েছো? তুমিই আমাকে ফলো করেছো? মুফতাহিরকে সুমনকে নিয়ে ইমোশনাল ব্লাকমেইল করিয়ে অনেক বড় কিছু হাসিল করে নিয়েছো? আমার বাচ্চার মতো আদরের বাইকে উনিশবিশ করিয়ে খুব বড়সর প্লান করে ফেলেছো?

জারা নির্বাক। শুধু পানি গরছে ওর চোখ দিয়ে। আরাব আরেকপা এগিয়ে বললো,

-নাও লিসেন। সেদিন তোমাকে বলেছিলাম না? তোমাকে পরিনতি দেখাবো। একটা মেয়ে তুমি। চড় মারার পরও যখন তুমি শুধরালে না,দ্বিতীয়বার তোমার গায়ে হাত তুলে হাত নোংরা করার ইচ্ছে হচ্ছিলো না। ভাবলাম আইনি ব্যবস্থা নেই। আর এজন্য একটা উপলক্ষ্য দরকার ছিলো আমার। এন্ড গেইস হোয়াট? তুমি নিজে থেকে সে কারনটা দিয়ে দিলে আমাকে। সুমনের খোজ পাওয়ার জন্য তোমার যে সো কল্ড গুপ্তচর আমাকে ফলো করছিলো,তাকে প্রথমদিনেই ধরে ফেলি আমি। এন্ড ইট স্টার্টেড দেয়ার।

পরে শুরু হয় ডাবলগেইম। জানতে পারি ঠিক কি কি তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি‌ চেয়েছিলে,সুমনকে মুফতাহিরের কাছে ফিরিয়ে দেবে। তো যখন সুমনকে তুমি ছাড়াতেই যাচ্ছো,ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা থিওরি এপ্লাই করি। একজন সুনাগরিকের পরিচয়ে পুলিশকে‌ সুন্দর‌ একটা ইনফর্মেশন দিয়ে হেল্প করলাম। তুমিও জড়িত ছিলে সুমনের সাথে। তুমিই সুমনকে আটকে রেখেছো। আর নিজের দোষ ঢাকতে সুমনকে এমন কিছু ইন্জেক্ট করেছো,যাতে ও পাগল হয়ে যায় আর কাউকে কিছু বলতে না পারে। এখন যে কন্ডিশনে আছে ও,জাস্ট লাইক দিস ওয়ে।

....

-এতোদিন একটু একটু করে নিজ হাতে সুমনকে এই স্টেজে এনেছি জারা। যাতে মুফতাহিরের নাম না নেয় ও। এখন ও তোমাকে‌ কেনো,মুফতাহির এমনকি নিজেকেও চেনে না। সো ওকে নিয়ে তুমি যে নির্দোষ সেটা কেনো,ও নিজে যে নির্দোষ,সেটাও‌ বলাতে পারবে‌ না। প্রমান করা তো অনেক দুরের বিষয়।

....

-ও হ্যাঁ! পুলিশকে ঠিকানাটাও আমিই দিয়েছি। দুজনকে ঠিক কোথায় পাওয়া‌ যাবে। তারা গেলো,তোমাকে আর সুমনকে একসাথে পেলো,আর....

-তোমাকে আমি ছাড়বো না আরাব!

জারার উত্তেজনা দেখে আরাব মুচকি হাসলো। ওর মুঠো করা হাতের দিকে একপলক তাকিয়ে বললো,

-ধরতে পেরেছো আদৌও জারা?

মাথা ঠেকিয়ে কাদছিলো জারা। মাথা তুলে আবারো তীব্র ক্ষোভ নিয়ে বললো,

-তোমাকে ভালোবেসেছিলাম। যা করেছিলাম,সবটা তোমাকে ভালোবেসে। তোমাকে পাবো বলে। আর তুমি ঠকিয়েছো আমাকে। ফাসিয়েছো!

-তুমি কোনোদিন কাউকে ভালোই বাসোনি জারা। তুমি ভালোবাসতে জানোই না! ভালোবাসায় কোনো ক্ষোভ,আক্রোশ থাকে না। ভালোবাসায় শুধু ভালোবাসাই থাকে। ভালোবাসার মানুষটা কোনোদিনও না পাওয়ার খাতায় পরে না। বাস্তবে না হলেও,ভালোবাসার মানুষটা আজীবনই নিজের হয়। মনের কোনো এক গহীনে সে মানুষটা একান্তই আপন হয়। এই অনুভব নেই তোমার। ভালোবাসা শব্দটাও তোমার জন্য নয়! আর রইলো কথা ফাসানোর? এটা তোমার কর্মফল! দোয়াকে আঘাত করার,দিয়ানের ক্ষতি করতে যাওয়ার,মুফতাহিরকে ধমকি দেওয়ার,সুমনকে বাচাতে যাওয়ার,আমাকে দোয়াকে দুজনকেই মেরে ফেলার মতো জঘন্য চিন্তা করার। আর সর্বপরি,আরাবের কাছ থেকে দোয়াকে আলাদা করার চেষ্টা করার। নাও বেয়ার দ্যা কনসিকুয়েন্সেস।

আর কোনো কথা বলেনি আরাব। বেরিয়ে আসলো পুলিশস্টেশন থেকে। বাইক ছুটিয়ে সোজা রংধনুতে পৌছালো ও। ড্রয়িংরুমে সোফায় বসে সবাই সুমন জারার খবরটাই দেখছিলো। ও ভেতরে ঢুকতেই দোয়া দাড়িয়ে গেলো। ওর চোখমুখ শুকনো। সবাইকে পেলেও মুফতাহিরকে দেখতে পেলো না আরাব। তৌফিকা উঠে দাড়িয়ে বললো,

-আরাব? দেখ জারা...

আরাব এগিয়ে গিয়ে রিমোট দিয়ে টিভি অফ করে দিলো। শান্তভাবে বললো,

-যে দোষ করবে,সে তো সাজা পাবেই আপু। এসব আমাদের ভাবার বিষয় না। আর সুমনকে বা জারাকে নিয়ে আলোচনা চাইনা আমি রংধনুতে। এতে দোয়ার ওর বাবার কথা মনে পরবে। মন খারাপ হবে ওর। এসব ভুলে যা।

তৌফিকা একপলক দোয়ার দিকে তাকালো। তৌফিক ওয়াহিদ বললেন,

-আরাব ঠিকই বলেছে। এসব নিয়ে কথা হবে না আর এ বাসায়। আরাব? দোয়াকে নিয়ে ঘরে যাও।

জ্যাকেটটা খুলে হাতে ঝুলালো আরাব। দোয়া চুপচাপ চলে আসলো ওখান থেকে। আরাব ঘরে ঢুকে দেখে দোয়া বেডে বসে। জ্যাকেটটা বিছানায় রেখে বললো,

-জারাকে শাস্তি পেতেই হতো দোয়া। তফাৎটা এই,হয়তো সেটা হতে পারতো দিয়ান,আমার বা তোমার বড়সর কোনো ক্ষতির পর। আর এখন হচ্ছে সুমনের সাথে জড়িত থাকার মিথ্যে দায়ে।

দোয়া জলভরা চোখে তাকালো আরাবের দিকে। আরাব হাত মুঠো করে সামলালো নিজেকে। বললো,

-এসব যে আমিই করেছি,চাইলে এটা তোমার থেকে লুকিয়ে যেতে পারতাম আমি দোয়া। কিন্তু করিনি সেটা। বউকে নাকি বরের অর্ধাঙ্গীনি বলা হয়। কিন্তু আমি আমার সবটা মানি তোমাকে। তাই লুকোতে চাইনি কিছুই। এসব ঘটারই ছিলো। তুমি জানলে,না জানলে,চাইলে বা না চাইলেও।

দোয়া এগিয়ে আসলো এবার। আরাবের চোখে চোখ রেখে বললো,

-রনোককে কোনোরকম ওয়ার্নিং ছাড়াই শাস্তি দিয়েছিলেন। আফসোস! জারাপু এতোবার সুযোগ পেয়েও নিজেকে শুধরাতে পারলো না।

মুচকি হেসে দোয়ার দুগাল ধরলো আরাব। তারপর কপালে আলতোভাবে চুমো দিলো ওর। দোয়া গোড়ালি উচিয়ে আরাবের নাকে নাক ঘষে দিয়ে ওর বুকের মাঝে মুখ গুজে রইলো। দোয়াকে দুহাতে জরিয়ে চোখ বন্ধ করে নিলো আরাব।

#চলবে...

[ আজকে একটু গঠনমুলক মন্তব্য করে যাবেন সবাই প্লিজ। হ্যাপি রিডিং❤
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 55 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন